নবাবগঞ্জে আদালতের নির্দেশে নাসরিন আক্তার নামে এক গৃহবধূকে দাফনের এক মাস পাঁচদিন পর কবর থেকে লাশ উত্তোলন করা হয়েছে। তার রহস্যজনক মৃত্যু হয় বলে পরিবারের অভিযোগ। নিহত নাসরিন আক্তার নবাবগঞ্জের বারুয়াখালী ইউনিয়নের নবগ্রাম গ্রামের প্রবাসী আব্দুল মান্নানের স্ত্রী।
গতকাল বুধবার দুপুরে নবগ্রাম গ্রামের পুরাতন মসজিদের পশ্চিম পার্শ্বের কবরস্থান থেকে লাশটি তোলা হয়েছে বলে জানান নবাবগঞ্জ থানার এসআই মামলার তদন্ত কর্মকর্তা মো. আবুল বাশার।
জানা যায়, গত ১ মার্চ খবর পেয়ে নাসরিনের বাবা হাসান আলী মেয়ের শ্বশুর বাড়িতে গিয়ে নাসরিনের ঝুলন্ত লাশ দেখতে পান। পরের দিন সকালে তড়িঘড়ি করে নাসরিনের শ্বশুর বাড়ির লোকজন স্থানীয় কবরস্থানে তার লাশ দাফন করে। ঐ সময়ে মেয়ের জামাই মান্নানের বড় ভাই আমিন লোকজন নিয়ে জোড়পূর্বক নাসরিনের বাবার স্বাক্ষর স্ট্যাম্পে নিয়ে নেয়।
এসআই আবুল বাশার বলেন, থানায় না জানিয়ে লাশ দাফন করা হয়েছিল। মামলার দিনই ঘটনাটি জেনেছি। সেদিন রাতেই নিহতের শ্বশুর ও শাশুড়িকে গ্রেপ্তার করা হয়েছে।
নবাবগঞ্জে আদালতের নির্দেশে কবর থেকে গৃহবধূর লাশ উত্তোলন
নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা
৪র্থ দফার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেছে সরকারি দল আওয়ামী লীগ। রোববার দুপুর ১২টায় দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমণ্ডিস্থ রাজনৈতিক কার্যালয় থেকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এই চূড়ান্ত তালিকা ঘোষণা করেন।
এই তালিকায় নবাবগঞ্জের ১৪টি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ঘোষনা করে আওয়ামী লীগ। এরা হলেন আগলায় মোঃ সুরুজ খান, শিকারীপাড়ায় মোঃ আলীমোর রহমান খান পিয়ারা, চূড়াইনে মোঃ আব্দুল জলিল, শোল্লায় দেওয়ান তুহিনুর রহমান, বক্সনগরে মোঃ আব্দুল ওয়াদুদ, বারুয়াখালীতে মোহাম্মদ আরিফুর রহমান, নয়নশ্রীতে মোঃ পলাশ চৌধুরী, বান্দুরায় মোঃ নাসির উদ্দিন, কলাকোপায় মোঃ ইব্রাহীম খলিল, কৈলাইলে মোঃ পান্নু মিয়া, যন্ত্রাইলে নন্দ লাল সিং, গালিমপুরে মোঃ আজিজুর রহমান ভুঁইয়া আজিম, জয়কুষ্ণপুরে মোঃ আবুল হোসেন।
নবাবগঞ্জে চোলাই মদসহ স্বামী-স্ত্রী আটক
নবাবগঞ্জে ৪০ লিটার চোলাই মদসহ নিতাই পাল (৪০) ও শিল্পী পাল (৩৫) নামে এক দম্পতিতে আটক করেছে পুলিশ। গতকাল রোববার রাত সাড়ে ১০টায় দিকে উপজেলার বান্দুরা ইউনিয়নের হাসনাবাদ এলাকা থেকে তাদের আটক করা হয়। তারা ঐ গ্রামের বাসিন্দা।
নবাবগঞ্জ থানার উপপরিদর্শক সোহেল রানা জানান, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাড়ি থেকে তাদের মদসহ আটক করা হয়। আজ সোমবার সকালে মাদক আইনে মামলা দিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান এসআই।
নরক খুঁজে পেলেন বিজ্ঞানীরা!
নরকের ঠিকানা হলো ৫৫ ক্যানসেরি-ই। দূর মহাকাশে অবস্থিত গ্রহটির গঠন নরকের বর্ণনাকেও হার মানাবে। কয়েক হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত এই গ্রহের একটি পাশে বিস্তৃত লাভার সাগর। লাল টকটকে এই গ্রহকে প্রথম দেখাতেই কারো নরকের কথা মনে পড়তে বাধ্য।
নিউইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুযায়ী, ৪০ আলোকবর্ষ দূরে ক্যানসার নক্ষত্রপুঞ্জে অবস্থিত ৫৫ ক্যানসেরি-ই গ্রহকে অনেকেই হীরার তৈরি বলে মনে করতেন। অনেকে আবার বলতেন এখানে মূল্যবান তরল পদার্থ থাকতে পারে। অদ্ভুত বৈশিষ্ট্যের কারণে ৫৫ ক্যানসেরি-ই নিয়ে গবেষণায় বসেন জ্যোতির্বিদরা। বিশ্বের বিভিন্ন স্থান থেকে যাওয়া জ্যোতির্বিদের একটি দল যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে জড়ো হন। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা নাসার স্পিটজার মহাকাশ টেলিস্কোপে তোলা ৫৫ ক্যানসেরি-ই এর তথ্য নিয়ে গবেষণা চলে।
সম্প্রতিক গবেষণায় পূর্বের ধারণার সম্পর্কে ভুল ভাঙে বিজ্ঞানীদের। গবেষণায় জানা যায়, গ্রহটি সূর্যের মতো একটি নক্ষত্রের দিকে মুখ করে আছে। আর পুরো গ্রহ ডুবে আছে লাভার সাগরে। এর উপরিতলের তাপমাত্রা দুই হাজার ৪০০ ডিগ্রি সেলসিয়াস। গ্রহের পেছনের দিকের অবস্থাও খারাপ।
জ্যোর্তিবিদরা মনে করেন, পৃথিবীতে যেমন সাগরময় ঢেউ, তেমনটি ৫৫ ক্যানসেরি-ই জুড়ে আছে লাভার ঢেউ।
নবাবগঞ্জের ১৪ ইউপিতে নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্তর পথে
চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে নবাবগঞ্জের ১৪টি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী প্রাথমিকভাবে চূড়ান্ত করা হয়েছে। তৃণমূল কর্তৃক চূড়ান্ত করা হলেও কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের চূড়ান্ত করার অপেক্ষায় প্রহর গুনছেন প্রার্থী ও নেতাকর্মীরা।
দলীয় সূত্রে জানা গেছে, তৃণমূল সমর্থনের পরিপ্রেক্ষিতে কলাকোপা ইউনিয়নে মো. ইব্রাহীম খলিল, আগলায় সুরুজ খান, বক্সনগরে আব্দুল ওয়াদুদ মিয়া, যন্ত্রাইলে নন্দলাল সিং, বান্দুরায় নাসির উদ্দিন, বারুয়াখালী আরিফুর রহমান সিকদার, চুড়াইনে আব্দুল জলিল, গালিমপুরে আজিজুর রহমান ভূইয়া আজিম, বাহ্রায় মো. সাফিল মিয়া, কৈলাইলে পান্নু মাদবর, শোল্লায় দেওয়ান তুহিনুর রহমান, নয়নশ্রীতে পলাশ চৌধুরী, শিকারীপাড়ায় আলিমুর রহমান খান পিয়ারা, জয়কৃষ্ণপুরে আবুল হোসেনকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে।
তবে এসব মনোনয়নের বিষয়ে কিছু প্রার্থীকে নিয়ে তৃণমূলের একাংশের নেতাকর্মীদের মাঝে ক্ষোভ ও হতাশা রয়েছে। তাদের অভিযোগ, একটি সিন্ডিকেট প্রার্থী মনোনয়নে মোটা অঙ্কের বাণিজ্য করেছে। তৃণমূলের দোহাই দিয়ে কিছু নেতা পরিচিতি ও জনপ্রিয়তা যাচাই না করেই মনোনয়নের আশ্বাস দিয়ে অগ্রাধিকার ভিত্তিতে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডে নাম পাঠিয়েছেন।
এ ব্যাপারে নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জব্বার ভূইয়া বলেন, দলের ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হয়নি। যাদের টাকা বেশি, তাদেরই মনোনয়নের জন্য বাছাই করা হয়েছে। এ ক্ষেত্রে চেনা-জানার প্রয়োজন হয়নি। এতে দলের গণতন্ত্র ব্যাহত হয়েছে।
ঢাকা জেলা আওয়ামী লীগের এক সাবেক নেতা বলেন, বাহ্রা, কৈলাইল, যন্ত্রাইল, শিকারীপাড়া, বান্দুরা, চুড়াইন, গালিমপুর ও জয়কৃষ্ণপুর ইউনিয়নে ত্যাগী ও মাঠের নেতাদের মনোনয়ন না দিয়ে লোক দেখানো তৃণমূল ভোট করে বাণিজ্যের মাধ্যমে প্রার্র্থী বাছাই করা হয়েছে। এসব মনোনয়নে পক্ষ-বিপক্ষ ও স্বজনপ্রীতির অভিযোগও উঠেছে।
নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু বলেন, এমন কিছু কথা আমিও শুনেছি। তবে কে বা কারা এসব করছে, এর প্রমাণ পাইনি। সুনির্দিষ্ট প্রমাণ পেলে অবশ্যই সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।
একটি ব্রিজের জন্য…
একটি ব্রিজের অভাবে নবাবগঞ্জ উপজেলার শিকারিপাড়া, জয়কৃষ্ণপুর ও বারুয়াখালীর তিন ইউনিয়নের বাসিন্দারা চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ইছামতি নদী শিকারিপাড়া ইউনিয়নকে জয়কৃষ্ণপুর ও বারুয়াখালী ইউনিয়নের সীমানা আলাদা করেছে। আর এতে সবচেয়ে বেশি অসুবিধায় পড়েছে মনিকান্দা দাখিল মাদরাসা ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কয়েক হাজার ছাত্র-ছাত্রী।
বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সোনাবাজু-মনিকান্দা এলাকা পরিদর্শন করেন। এরপর ওই নদীর ওপর একটি সেতু নির্মাণের সব রকম ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।
সূত্র জানায়, মনিকান্দা দাখিল মাদরাসা ও সরকারি প্রাথমিক বিদ্যালয়টি নবাবগঞ্জ উপজেলার পশ্চিম অঞ্চলের এবং মানিকগঞ্জ সদর ও হরিরামপুর উপজেলার সীমান্তবর্তী দুটি শিক্ষাপ্রতিষ্ঠান। নিম্ন আয়ের ও গরিব ছেলে মেয়েদের শিক্ষাপ্রতিষ্ঠান হওয়ায় প্রতিষ্ঠানটি এলাকাবাসীর জন্য ভরসাস্থল। এসব প্রতিষ্ঠানে মানিকগঞ্জ উপজেলা ও হরিরামপুর উপজেলার বোয়ালী, ইব্রাহিমপুর, চেগারঘোনা, বাবুরহাটি, চরবংখুরী, রত্নদিয়া, গোপালখালী, বংখুরী, হাটিপাড়াসহ বিভিন্ন গ্রামের ছাত্র-ছাত্রী পড়ালেখা করছে।
এ ছাড়া নবাবগঞ্জ উপজেলার জয়কৃষ্ণপুর ইউনিয়নের কল্যাণশ্রী, বাহাদুরপুর, ঘোষাইল, তিতপালদিয়া, সোনাবাজু, জয়কৃষ্ণপুর, শ্যামপুর, শংকরদিয়া ডাক্তারকান্দা গ্রামের এবং বারুয়াখালী ইউনিয়নের কয়েকটি গ্রাম ও শিকারিপাড়া ইউনিয়নের প্রায় প্রতিটি গ্রামের শত শত ছাত্র-ছাত্রী পড়ালেখা করছে।
ফলে জয়কৃষ্ণপুর, বারুয়াখালী ইউনিয়ন ও হরিরামপুর উপজেলার কয়েকটি গ্রামের ছাত্র-ছাত্রীদের একটি ব্রিজ না থাকায় প্রায় ৬-৭ কিলোমিটার পথ পায়ে হেঁটে মাদরাসায় যেতে হচ্ছে। তাছাড়া বেড়িবাঁধ থেকে শিকারিপাড়া পর্যন্ত যে ইট সোলিং রাস্তাটি রয়েছে তার অবস্থা এতটাই বেহাল যে কোনো যানবাহন চালনো যায় না। বাধ্য হয়ে অতি কষ্টে ঝুঁকি নিয়ে ছোট ছোট ছাত্র-ছাত্রীরা বাঁশের সাঁকো দিয়ে নদী পার হচ্ছে।
বর্ষার সময় দুর্ভোগ আরও বেড়ে যায়। বাঁশের সাঁকোটি মাদরাসা কর্তৃপক্ষ ও এলাকাবাসীর উদ্যোগে তৈরি করা হয়েছে। তাই সোনাবাজু থেকে মনিকান্দা ইছামতি নদীর ওপর একটি ব্রিজ এলাকাবাসীর সময়ের দাবিতে পরিণত হয়েছে।
এলাকাবাসীর দাবি, যত দ্রুত সম্ভব ব্রিজটি নির্মাণ করে তাদের দুর্ভোগ লাঘবে সহায়তা করবেন।
এ ব্যাপারে নবাবগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ফারুক আহম্মদ বলেন, শিক্ষার্থীদের কথা বিবেচনা রেখে নদীর ওপর একটি সেতু নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হয়েছে।
তুলশীখালিতে নির্বাচনী সহিংসতায় এক ব্যক্তিকে কুপিয়ে জখম
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার চিত্রকোট ইউনিয়নের তুলশীখালীতে বিজয়ী প্রার্থী নৌকা প্রতীকের সামছুল হুদা বাবুলের সন্ত্রাসী বাহিনীর হাতে পরাজিত প্রার্থী শামসুজ্জামান মিরাজের এক সমর্থককে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। তার অবস্থা এখন আশঙ্কাজনক।
জানা যায়, চিত্রকোট ইউনিয়নের পরাজিত প্রার্থীর সমর্থক গোয়ালখালী গ্রামের আবুল কাশেমের পুত্র জাহিদুল ইসলাম (৩০) শুক্রবার রাত ৯ টার সময় তার বাড়ী থেকে ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার পথে ঢাকা-নবাবগঞ্জ রোডের তুলশীখালী ব্রীজের ঢালে আসা মাত্র বিজয়ী প্রার্থী সামছুল হুদা বাবুলের সমর্থক স্থানীয় সন্ত্রাসী সফিউদ্দিন, শহিদুল, ইকবাল, ইমরান, আলাল, নাসিরসহ একটি ক্যাডার বাহিনী তার গতিরোধ করে। এসময় সন্ত্রাসীরা তাকে চাপাতি দিয়ে এলোপাতারি কোপাতে থাকে। এক সময় মৃত ভেবে জাহিদুলকে রাস্তায় ফেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। কিছুক্ষন পর বাসযাত্রীরা দেখে জাহিদুলকে উদ্ধার করে ঢাকা মিটফোর্ট হাসপাতালে ভর্তি করায়। তার অবস্থা এখন আশংকাজনক বলে জানিয়েছেন আহতের স্বজনরা ।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান জানান, এখনও কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নিব।
বান্দুরায় বিএনপি প্রার্থীকে পুলিশি হয়রানির অভিযোগ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নবাবগঞ্জ উপজেলার বান্দুরা ইউনিয়নে বিএনপির সম্ভাব্য প্রার্থী আমজাদ হোসেন আজাদকে পুলিশি হয়রানির অভিযোগ পাওয়া গেছে। তিনি নবাবগঞ্জ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক।
জানা গেছে, গত বুধবার রাতে নবাবগঞ্জ থানা পুলিশের কয়েকজন সদস্য কোনো কারণ ছাড়াই তার বাড়িতে অতর্কিত হানা দেয়। স্থানীয় একটি প্রভাবশালী মহল নির্বাচন বানচাল করতে তার ওপর নানাভাবে চাপ সৃষ্টি করছে বলেও তিনি অভিযোগ করেন।
আমজাদ হোসেন আজাদ অভিযোগ করেন, গত বুধবার রাত ১২টার দিকে নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক (সেকেন্ড অফিসার) সোহেল রানাসহ সঙ্গীয় ১০-১৫ জন ফোর্স অতর্কিত হানা দেন। তারা বসতঘরের লোহার দরজা দু-দফা ভাঙার চেষ্টা করে তাকে আটকের চেষ্টা চালান। ব্যর্থ হয়ে গালাগাল করেন।
এ সময় পুলিশ বাড়ির স্কুলপড়ুয়া এক কিশোরকে আটক করে পুরনো মামলায় আসামি করার হুমকি দেয়। প্রতিবেশীরা এগিয়ে এলে পুলিশ চলে যায়।
নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক সোহেল রানা বলেন, তার বিরুদ্ধে রাজনৈতিক মামলা রয়েছে।
নয়নশ্রীতে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর সভা
নবাবগঞ্জ উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে নয়নশ্রী ইউনিয়নে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমান হাবিব বুধবার তার এলাকায় প্রতিটি গ্রাম ও ওয়ার্ডে গণসংযোগ ও সভা করছেন।
নয়নশ্রী ইউনিয়নের শৈল্যা গ্রামে বুধবার এক সভায় হাবিবুর রহমান বলেন, আসন্ন নির্বাচনে তিনি দলীয় প্রতীক পাবেন বলে আশাবাদী। কারণ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তার সঙ্গে রয়েছে। দল আমাকে মনোনয়ন দিলে আমি নির্বাচিত হব।
চৈত্রের কুয়াশাচ্ছন্ন সকালে আড়িয়াল বিল ও আশেপাশের এলাকা
মাঘের শেষেই শীত কমতে থাকে। তারপর ফাল্গুন পেরিয়ে চৈত্র মাস মানে কাঠ ফাটা রোদ, এই সময় কুয়াশা অস্বাভাবিক বিষয়, কিন্তু এই বছর এখনও সকালে কুয়াশা জেঁকে থাকে। চৈত্রের কুয়াশাচ্ছন্ন সকালে আড়িয়াল বিল ও আশেপাশের এলাকা থেকে তোলা ছবি নিয়ে এই ছবিঘর:
#জয়পাড়া
#আড়িয়াল বিল
#জয়পাড়া
#লস্করকান্দা
#আড়িয়াল বিল
#আড়িয়াল বিল
#আড়িয়াল বিল
ছবি: পারভেজ রবিন
তারিখ: ২৫ মার্চ, ২০১৬







