দোহারে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধের মৃত্যু

দোহারের বিলাশপুর ইউনিয়নের কুতুবপুর গ্রামে গত ২৮ শে জুন মঙ্গলবার বিকাল ৫ টায় নিজ বাড়ীর সামনের রাস্তা পাড় হতে গিয়ে একই গ্রামের সিরাজ শেখের ছেলে রাসেলের মোটর সাইকেলে গুরুতর আহত হন আব্দুল রাজ্জাক কারাল (৭০) নামের এক বৃদ্ধা। স্থানীয়রা তাকে আহত অবস্থায় চিকিসার জন্য দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করতে নিয়ে গেলে রোগীর অবস্থা গুরতর দেখে কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকা মেডিকেলে হতান্তর করেন। সেখান থেকে তার স্বজনরা গতকাল বাড়ীয়ে নিতে আসেন।

আজ সকালে হঠাৎ করেই তার অবস্থার অবনতি হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কিন্তু বেলা আড়াইটায় তিনি মৃত্যু বরন করেন। মৃতুকালে রাজ্জাক কারাল তিন সন্তান রেখে গেছেন।

নিহতের স্বজনদের অভিযোগ, স্থানীয় ইউপি মেম্বার ফরহাদ হোসেন সিরাজ শেখের নিকট টাকা খেয়ে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। কিন্তু এ বিষয়ে অভিযুক্ত মেম্বার ফরহাদ হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায় নি।

এ বিষয়ে থানায় মামলা গ্রহনের প্রস্তুতুতি চলছে বলে নিউজ ৩৯ কে জানিয়েছেন নিহতের স্ত্রী নূর জাহান বেগম।

 

নবাবগঞ্জে ৫ কাপড়ের দোকানকে জরিমানা

ঢাকার নবাবগঞ্জ উপজেলার বাগমারা বাজারে ক্রয়মূল্যের চেয়ে অধিক মূল্যে পোশাক বিক্রির দায়ে পাঁচ বিপণি বিতানকে ৬৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৯ জুন) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী ম্যাজিস্টেট সহকারী কমিশনার (ভূমি) ফারজানা জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

নির্বাহী ম্যাজিস্টেট ফারজানা জামান নিউজ৩৯কে জানান,  ক্রয়মূল্যের চেয়ে তিন গুণ বেশি মূল্যে পোশাক বিক্রি করার দায়ে শপিংমলের মালিককে ৪০ হাজার টাকা, পল্লী বধূ বস্ত্র বিতানের মালিককে পাঁচ হাজার টাকা, আলবেনী ক্লথ স্টোরের মালিককে তিন হাজার টাকা, পালকী শপিংমলের মালিককে ১৫ হাজার টাকা ও ফ্যাশন প্লাসের মালিকের কাছ থেকে দুই  হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

বঙ্গবন্ধু বিমানবন্দর হয় দোহারে না হয় সিরাজদিখানে

বহু প্রতিক্ষীত বঙ্গবন্ধু বিমানবন্দর হয় দোহারে না হয় সিরাজদিখানে । প্রকল্পটি পিপিপি (পাবলিক প্রাইভেট পার্টনারশিপ) আওতাধীনে বাস্তবায়িত হবে। এতে খরচ হবে প্রায় ৮০ হাজার কোটি টাকা। মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের এই প্রকল্পটিতে ঢাকার প্রাণকেন্দ্র মতিঝিল থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাতে সময় লাগে প্রায় ১ ঘণ্টা। একই স্থান থেকে প্রস্তাবিত বঙ্গবন্ধু শেখ মুজিব আন্তর্জাতিক বিমানবন্দর যেতে সময় লাগবে ৪০ মিনিট। ঢাকার বাইরে বিমানবন্দরের অবস্থান হলেও যাত্রাপথ হবে স্বল্পসময়ের। এ জন্য থাকবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে।এইসব ও দূরত্ব বিবেচনায় রেখে ঢাকার পাশে দোহারের চর বিলাশপুরে আর না হলে মুন্সীগঞ্জের সিরাজদিখান এলাকাই হতে পারে বিশ্বমানের বিমানবন্দরটি। যদিও প্রাথমিকভাবে নির্বাচিত ৪ স্থানের সম্ভাব্যতা যাচাই শেষেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে। জাইকার অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়নে শিগগির জাপান যাচ্ছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল।

এদিকে সম্ভাব্যতা যাচাই করতে জাপানের প্রতিষ্ঠানকে আন্তর্জাতিক পরামর্শক নিয়োগ করা হচ্ছে শিগগির। নির্দিষ্ট ৪ স্থানের ওপর চলবে সম্ভাব্যতা যাচাই। সেগুলো হচ্ছেÑ মাদারীপুরের শিবচর উপজেলার চরজানাজাত, মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কেয়াইন ও লতব্দি এবং ঢাকার দোহারের চরবিলাসপুর। এর মধ্যে মুন্সীগঞ্জকেই অগ্রাধিকার দিতে চায় সরকার। কেননা এর আগে মুন্সীগঞ্জের আড়িয়ল বিলে সংঘর্ষের ঘটনায় গত মহাজোট আমলে থেমে যায় বিমানবন্দর নির্মাণ কার্যক্রম।তবে স্থান ও নদীর ভৌগলিক অবস্থা এবং পদ্মা ব্রীজের কেনেকটিভিটির কথা বিবেচনায় রেখে দোহারেই হতে পারে আন্তর্জাতিক মানের এই বিমান বন্দর। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এ প্রসঙ্গে বলেন, ফিজিবিলিটি স্টাডির পর বিমানবন্দরের স্থান চূড়ান্ত হবে। দ্রুত প্রকল্পটি বাস্তবায়নে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।

জানা গেছে, বিমানবন্দর নির্মাণে আন্তর্জাতিক পরামর্শক নিয়োগে ফিজিবিলিটি স্টাডির অংশ হিসেবে দরপত্র আহ্বান করা হয়। এর মধ্য থেকে ৪টি প্রতিষ্ঠানের প্রস্তাব পাওয়া যায়। বুয়েটের সহায়তায় প্রস্তাব মূল্যায়ন কমিটি ২টি প্রতিষ্ঠানকে কারিগরিভাবে রেসপনসিভ বিবেচিত করে। এরও পর সর্বোচ্চ স্কোর অর্জনকারী প্রতিষ্ঠান হিসেবে জাপানের নিপ্পন কোয়ি কোম্পানি লিমিটেডকে নির্বাচিত করা হয়। ১২০ কোটি ২০ লাখ ৩০ হাজার ৩৪ টাকায় প্রতিষ্ঠানটিকে কার্যাদেশ প্রদান এবং চুক্তি সম্পাদনের জন্য সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের জন্য পাঠানো হয়েছে।

সিভিল এভিয়েশন অথরিটি সূত্রমতে, বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের জাইকার অর্থায়নকেই অধিক গুরুত্ব দিচ্ছে সরকার। এর আগে পিপিপির (সরকারি-বেসরকারি অংশীদারিত্ব) ভিত্তিতে প্রকল্প বাস্তবায়নের চিন্তা ছিল। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আপগ্রেডেশন প্রকল্পের একটি কাজে আগামী আগস্টে জাপান সফরের কথা রয়েছে সরকারের একটি প্রতিনিধি দলের। বিমানমন্ত্রীর নেতৃত্বে সফরকালে বঙ্গবন্ধু বিমানবন্দর নির্মাণে অর্থায়নের বিষয়টি সেখানে তুলে ধরার কথা রয়েছে। অত্যাধুনিক এ বিমানবন্দর নির্মাণে ৮০ হাজার কোটি টাকা ব্যয় হতে পারে।

সংশ্লিষ্টরা জানান, সরকার মনে করছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আপগ্রেডেশন হলেও বিদ্যমান চাহিদা পূরণ করতে পারবে বড়জোর ২০৩৩ সাল পর্যন্ত। ক্রমবর্ধমান বিমানযাত্রী ও কার্গো পরিবহনের চাহিদার কারণে ১৪ হাজার ৫০০ ফুট দৈর্ঘ্যরে ৩টি রানওয়েবিশিষ্ট বিমানবন্দর নির্মাণ করা হবে। পরামর্শক নিয়োগ এবং প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করে ড্রইং-ডিজাইন চূড়ান্ত হলে প্রাক্কলিত ব্যয় নির্ধারিত হবে। প্রকল্পটির বাস্তবায়নকাল ধরা হয়েছে ১০ বছর। প্রায় ৮ হাজার একর জমির ওপর হবে এ বিমানবন্দর।

গত মহাজোট সরকারের সময়ে বঙ্গবন্ধু বিমানবন্দর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। বিমানবন্দর স্থাপনের জন্য জায়গা নির্ধারণ করে মুন্সীগঞ্জের আড়িয়ল বিল। ২০১১ সালের ফেব্রুয়ারিতে স্থানীয় অধিবাসীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষে এক পুলিশ সদস্যও নিহত হন। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই আড়িয়ল বিল এলাকায় বিমানবন্দর নির্মাণ করা হবে না বলে ঘোষণা দেন। একপর্যায়ে প্রকল্পটি গতি হারায়। বর্তমানে আবার বঙ্গবন্ধু বিমানবন্দর নির্মাণ প্রকল্পের বিষয়ে তৎপরতা শুরু হয়। প্রথমবার প্রকল্পের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার আগেই চারটি স্থান নির্ধারণ করা হয়েছিল। কিন্তু তখন সম্ভাব্যতা যাচাই করা হয়নি। এবার সম্ভাব্যতা যাচাইকালে গুরুত্ব দেওয়া হবে বিমানবন্দরের জন্য উপযুক্ততার বিষয়টি। যোগাযোগব্যবস্থা, সামাজিক ও পরিবেশগত প্রভাব ইত্যাদি প্যারামিটার বিবেচনায় আনতে নির্দেশ দিয়েছে বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়। যোগাযোগ অবকাঠামো বিবেচনায় নিয়ে পদ্মার এ পাড়েই বিমানবন্দর নির্মাণের ইঙ্গিত দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

নবাবগঞ্জে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের উদ্বোধন

শরীয়াভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবা নিয়ে, গ্রাহকদের আরো উন্নততর সেবা প্রদান করতে ঢাকা জেলার নবাবগঞ্জে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক নবাবগঞ্জ শাখার উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী শাখার উদ্বোধন করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তফা খায়ের, আইসিটি ডিভিশনের প্রধান তাহের আহমেদ চৌধুরী, ব্যাংকের প্রধান কার্যালয়ের এসভিপি এসএম নজরুল ইসলাম, জেনারেল সার্ভিসেস ডিভিশনের প্রধান এ কে এম আবু ছগীর চৌধুরী, মার্কেটিং এন্ড ডেভেলপমেন্ট বিভাগের প্রধান আজম খান, নবাবগঞ্জ শাখার ব্যবস্থাপক গোলাম মোস্তাফাসহ বিপুল সংখ্যক গ্রাহক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বিলাশপুর ইউনিয়ন পরিষদ মেম্বার আটক

ঢাকার দোহারের বিলাশপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য সারোয়ার হোসেনকে আটকের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা চত্বরে এ মানববন্ধন করা হয়।

এলাকাবাসী জানায়, পদ্মা নদী থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করেন স্থানীয় ক্ষমতাসীনরা। তা বালু বাল্কহেডের মাধ্যমে নানা স্থানে পরিবহন করা হয়। বাল্কহেডগুলো শাখা নদী দিয়ে যাওয়ার সময় তীরের বসতবাড়ির ক্ষতিসাধন করছিল। এর প্রতিবাদ করেন ওই ইউপি সদস্য। এ ঘটনায় পুলিশ উল্টো তাকেই আটক করে ১৮ ঘণ্টা থানাহাজতে রাখে। পরে তাকে ছেড়ে দেওয়া হয়।

দোহার থানার ওসি শেখ সিরাজুল ইসলাম নিউজ৩৯কে বলেন, রাস্তা প্রতিবন্ধকতা তৈরি করার এখতিয়ার কারো নেই। সমস্যা হলে প্রশাসনকে বলতে হবে। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে ইউপি সদস্যকে আনা হয়েছিল। দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম আল আমিন বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

নদীখেকোদের কবলে নবাবগঞ্জের ইছামতি ও কালীগঙ্গা

নিউজ৩৯ঃ নবাবগঞ্জ উপজেলার নদীখেকোদের কবলে পড়েছে উপজেলার ইছামতি ও কালীগঙ্গা নদী। উপজেলার অধিকাংশ মানুষ কৃষি কাজের সাথে জড়িত। সম্প্রতি এক শ্রেণীর অসাধু নদীখেকো নদীর পাড়ের জমিসহ বিভিন্ন জমি থেকে মাটি কেটে বিক্রি করছে ।ফলে সাধারন জনগণ জমি বসতবাড়ী হারিয়ে পথে বসছে।

নিউজ৩৯এর এই প্রতিবেদক সরেজমিনে গিয়ে দেখেন, কালীগঙ্গা নদীর খৈতা খেয়া ঘাট, কোন্ডা খেয়া ঘাট, নয়নশ্রীর খানেপুর, মেলেং ও মাতাপপুর কাটাখালী এলাকা, দৌলতপুর-তুলশিখালী, ইছামতি নদীর সাইলকা খেয়া ঘাট সংলগ্ন বিশাল এলাকা জায়গাজুড়ে কোনো রকম নিয়মনীতির তোয়াক্কা না করে কৃষি জমির মাটি কেটে বিক্রি করছে এলাকার প্রভাবশালী খুদু মেম্বার ও এপেলো মেম্বার নজরুলসহ বেশ কয়েক জন ভূমিখেকো চক্রের সদস্যরা। মাহেন্দ্র গাড়ী করে উপজেলার বিভিন্ন স্থাপনা ও ইটভাটায় নিয়ে যাওয়া হচ্ছে বিক্রির জন্য। আবার মাটি ও বালু ভর্তি গাড়ী কাচা সড়ক গুলোতে চলাচলের কারনে সড়কের অবস্থা খুবই নাজুক হয়ে পড়ছে। তিনি বলেন, যা দেখেও না দেখার ভান করছে স্থানীয় প্রশাসনের কর্তা ব্যাক্তিরা।

সামনে বর্ষা মৌসুম। জমি-জমা, ভিটে-মাটি হারানোর ভয়ে আতংকিত মানুষ বাস করছে নদীর ধারে। যে কোন সময় এই বালু ও মাটি উত্তোলনের কারণে নদী ভাঙ্গন ভয়াবহ রুপ ধারন করেছে।

ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন নিউজ৩৯কে বলেন, নিয়ম নীতির বাইরে কেও না অনিয়ম করলে ব্যবস্থা নেয়া হবে।বিষয়টি খতিয়ে দেখা হবে।

নবাবগঞ্জে এমপি পুত্র রনির বিরুদ্ধে নিহতের মেয়ের সাক্ষ্য গ্রহণ

রাজধানীর ইস্কাটনে জোড়া খুনের মামলায় সাংসদ পিনু খানের ছেলে বখতিয়ার আলম রনির বিরুদ্ধে নিহত অটোরিক্সাচালক ইয়াকুব আলীর মেয়ে রুনা আক্তার আদালতে সাক্ষ্য দিয়েছেন। আজ মঙ্গলবার ঢাকার দ্বিতীয় অতিরিক্ত ঢাকা মহানগর দায়রা জজ মোসা. শামছুন নাহার এ সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পর আগামী ২৭ জুলাই পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন।
এনিয়ে মামলাটিতে ৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হলো।

এর আগে গত ২৬ মে মামলার বাদী নিহত রিক্সাচালক হাকিমের মা মনোয়ারা বেগম এবং অটোরিক্সাচালক ইয়াকুব আলীর স্ত্রী সালমা বেগম সাক্ষ্য দেন।

সাক্ষ্য গ্রহণকালে আসামি বখতিয়ার আলম রনিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
এর আগে গত ৬ মার্চ মামলাটিতে এ আসামির অব্যাহতির আবেদন নাকচ করে আদালত চার্জগঠন করেন।

মামলাটিতে ২০১৫ সালের ২১ জুলাই ডিবি পুলিশের এসআই দীপক কুমার দাস রণির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।

মামলাটিতে বখতিয়ার আলম রনিকে তিনদফা দশ দিনের রিমান্ড শেষে ২০১৫ সালের ২ জুলাই আদালতে তাকে কারাগারে পাঠান। এরপর থেকে তিনি কারাগারেই রয়েছেন।
২০১৫ সালের ১৩ এপ্রিল রাত পৌনে ২টার দিকে রাজধানীর নিউ ইস্কাটনে একটি কালো রঙের প্রাডো গাড়ি থেকে এলোপাতাড়ি গুলি ছুড়লে তাতে অটোরিকশাচালক ইয়াকুব আলী ও রিকশাচালক আবদুল হাকিম আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

ওই ঘটনায় নিহত হাকিমের মা মনোয়ারা বেগম অজ্ঞাত পরিচয় কয়েকজনকে আসামি করে রমনা থানায় ১৫ এপ্রিল একটি হত্যা মামলা দায়ের করেন।

গত ৩০ মে এলিফ্যান্ট রোডের বাসা থেকে এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে বখতিয়ার আলম রনিকে আটক করে ডিবি পুলিশ।

MBA করবেন নাকি Masters?

গ্রাজুয়েশন শেষ করার পর অনেকেই MBA এবং Masters করা নিয়ে কনফিউশনে পড়ে যান। বিশেষ BBA ছাড়া যারা অন্য Background থেকে আসে তাদের অনেকেই এটা নিয়ে দোটানায় পড়েন।

প্রথমেই আসি Masters কাদের করা উচিত। যারা Technical side এ কাজ করতে করতে Interested, যারা Technical Innovation এ বা Research Based কাজ করে মজা পান তাদের Masters করা উচিত।

কারণ MBA তে Management, Finance, Marketing তারা উপভোগ করবেন না। আর উপভোগ না করলে যেকোন পড়াই বিভীষিকা হয়ে যায়।

অপরদিকে যাদের Ambition চাকরি বা ব্যবসা করা, management এ top লেভেলে যাওয়া, কোম্পানীর decision making এ ভূমিকা রাখা তাদের জন্য হল MBA. আপনি যদি Management, Finance, Marketing উপভোগ করেন, আপনি যেকোন ডিসিপ্লিন থেকে অনার্স করেন না কেন আপনি MBA করতে পারেন।

তবে হ্যাঁ, কেবল MBA করেই যে কোন কোম্পনিতে তর তর করে উপরে উঠে যাবেন এটা ভাবা বোকামি। MBA থেকে শেখা Lesson যদি আপনি প্রয়োগ করে দেখাতে না পাড়েন তাহলে খুব বেশিদূর এগোতে পারবেন না। তাই MBA করলেই যে চাকরি আমাকে খুঁজে নেবে এই ধারনা করে বসে থাকটাও খুব বেশী সমীচীন হবে না।

MBA কোথা থেকে করছেন সেটা অনেক বড় ১টা ফ্যাক্টর। ১টা ডিগ্রি দরকার তাই যেন তেন জায়গা থেকে ১টা MBA করে ফেললাম এমনটা হলে ক্যারিয়ারে আকাঙ্খিত সাক্সেস নাও পেতে পারেন। তবে এ সময় ডিগ্রির সাথে সাথে প্র্যাক্টিক্যাল নলেজ অর্জন করাটাও খুব জরুরী। আপনি ভুরি ভুরি মার্কেটিং থিউরি মুখস্ত করলেন কিন্তু প্রোডাক্ট সেল করতে পারেন না, কোন লাভ এতে হবে না। অনেক সময় আবার দেখা যায়, ভুল সাবজেক্ট চয়েজ করে বসে থাকেন অনেকেই।

যেমন : আপনি ইন্ট্রোভার্ট, কম কথা বলেন। আপনি চুজ করে বসে থাকলেন মার্কেটিং যেটাতে ব্যাসিকালি আপনাকে কথাই বলে যেতে হবে। সো ১টি সাবজেক্ট চুজ করার আগে আপনি যেটা পছন্দ করেন সেটিতে সর্বোচ্চ গুরুত্ব দিন। দেখবেন কাজ করতে দিগুণ উৎসাহ পাচ্ছেন।

শেষ কথা হল, যখন একটি রাস্তা চয়েজ করবেন তখন যেন আর কোন কনফিউশন না থাকে। একবারে আট-ঘাঁট বেধে নেমে পড়ুন। ভুলেও পেছনে তাকাবেন না বা উফফফ, ইসসসস এ ধরণের আফসোস করবেন না।

[কার্টেসি : প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট এলায়েন্স অব বাংলাদেশ]

দোহারে বিদুৎ স্পৃষ্টে কাঁঠমিস্ত্রী নিহত

ঢাকার দোহার উপজেলায় বিদ্যুত স্পৃষ্টে  কানাই লাল মন্ডল (৬৫) নামে কাঠমিস্ত্রী মৃত্যু হয় । সোমবার দুপুরে উপজেলার ফুলতলা গ্রামে এ ঘটনা ঘটে। কানাই লাল মন্ডল  মুকসুদপুর ইউনিয়নের ফুলতলা গ্রামের মৃত ক্ষেত্র মোহন মন্ডলের ছেলে।

স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলা মুকসুদপুরে স্থানীয় এক বসত বাড়িতে কাজ করার সময়ে স্পৃষ্টে আহত হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে দোহার থানার  উপ-পরিদর্শক (এসআই) শফিউল আজম বলেন, “কোন অভিযোগ না থাকায় লাশ শেষকৃত্য সম্পূর্ন করার জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।“

দোহারে ডাকাতির প্রস্তুতিকালে দেশীঅস্ত্রসহ ৫ ডাকাত আটক

ঢাকার দোহারে ডাকাতির প্রস্তুতিকালে  দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাতকে আটক করেছে থানা পুলিশ।স্থানীয় সূত্রে ও পুলিশ সুত্রে জানা যায়, বুধবার ভোর রাতে এস আই মন্তোষের নের্তৃত্বে এএস.আই আলিম এবং এএস.আই রহিম নারিশা ইউনিয়নের রুইথা গ্রামের মো:আলীর বাড়িতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল এমন সংবাদের ভিত্তিতে তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ,৩৫০ পিছ ইয়াবা, ৬৪ পুরিয়া হিরোইন উদ্ধার করা হয়।পরে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

আটকৃতরা হলেন নারিশা ইউনিয়নের রুইথা গ্রামের তোফাজ্জল মিয়ার ছেলে সিরাজ (২৫)আবুল কালামের ছেলে মো.আলী(৩০) , একই গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে হাবিবুর রহমান (৩০) একই গ্রামের আঃ রহিমের ছেলে মোসারফ হোসেন মোসা (২৮), এবং সাতভিটা গ্রামের আনন্দ সরকারের ছেলে দিলিপ চন্দ্র সরকার (৩২) ।

এ বিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম শেখ news39 কে বলেন,” তাদের বিরুদ্ধে অস্ত্র এবং মাদক আইনে মামলা গ্রহণের প্রস্তুতি চলছে”।