নবাবগঞ্জে সংখ্যালঘুদের জমি দখলের চেষ্টা, আহত ৫

১৫ জুলাই, শুক্রবার ঢাকার নবাবগঞ্জের মাশহাইল এলাকায় হিন্দু দলিত সম্পদ্রায়ের জমি জোরপূর্বক দখল করাতে গিয়ে সংখ্যালঘুদের উপর হামলা করে এক দল সন্ত্রাসী।এতে মারাত্মক আহত হয়েছেন ৫ জন।

এই হামলার ঘটনাটি ঘটে শুক্রবার বিকাল ৩টায়। সন্ত্রাসীরা দলিত সম্প্রদায়ের জমি দখল করে তাদের উচ্ছেদ করতে গেলে বাধা দিলে দেশীয় অস্ত্র নিয়ে সংখ্যালঘু দলিত সম্প্রদায়ের উপর হামলা চালায়। এত মারাত্মক আহত হয়: বেদনা দাশ, মালঞ্চ রানী দাশ, অরুন দাশ, লক্ষণ দাশ, কান্তা দাশ। আহতের মাথায় এবং শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।

এই ঘটনা অনুসন্ধানে যখন বাংলাদেশ মাইনরিটি ওয়াচ যায়, তখন BDMW এর নেতা এড. বরীন্দ্র যোষের সাথে খারাপ ব্যাবহার করে নবাবগঞ্জ থানার কত্যর্বরত পুলিশ। তারা এই বিষয়ে উদাসীনতা দেখায় এবং কোন ধরনে আইনি ব্যাবস্থা গ্রহন করতে অপরাগতা পোষণ করে।

১৫ জুলাই, বাংলাদেশ মাইনরিটি ওয়াচ যখন অসহায় দলিত সম্প্রদায়কে আইনি সাহায্যের জন্য নবাবগঞ্জ থানায় যায় তখন নবাবগঞ্জ থানার পুলিশ অফিসার মো. আবুল বাসার মাইনরিটি ওয়াচের সালাম নেওয়াজ এবং দশরথ চন্দ্র সরকরের সাথে খারাপ ব্যবহার করে।

সুন্দরবন রক্ষায় বিদ্যুৎকেন্দ্র নির্মাণ অবশ্যই বন্ধ করতে হবে: আনু মুহাম্মদ

সুন্দরবন রক্ষার স্বার্থে বাংলাদেশ ও ভারতের জনগণকে রামপালে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ বন্ধের আন্দোলনে নামার আহ্বান জানিয়েছেন তেল-গ্যাস, খনিজসম্পদ ও বিদ্যুৎ–বন্দর রক্ষা জাতীয় কমিটি।

আজ (শনিবার) রাজধানীতে এক সংবাদ সম্মেলনে কমিটির সদস্যসচিব অধ্যাপক আনু মোহাম্মদ রামপালে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ বাতিলে দুই দফা কর্মসূচির ঘোষণা করেন। কর্মসূচি অনুযায়ী- আগামী সোমবার বিকেল ৪টায় সারা দেশে বিক্ষোভ সমাবেশ এবং একই সময়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে কেন্দ্রীয় সমাবেশ হবে। এছাড়া, ২৮ জুলাই বেলা ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয় বরাবর বিক্ষোভ মিছিল হবে।

দেশের অধিকাংশ মানুষের মতামত উপেক্ষা করে এই বিদ্যুৎকেন্দ্র নির্মাণে অগ্রসর না হতে প্রধানমন্ত্রীর প্রতি আবারো আহ্বান জানান অধ্যাপক আনু মোহাম্মদ।

সংবাদ সম্মেলনে বলা হয়, রামপাল বিদ্যুৎকেন্দ্রের প্রাথমিক অবকাঠামো নির্মাণ শুরু হওয়ার পর সেখানে পরিবেশগত ক্ষতি শুরু হয়ে গেছে। সুন্দরবনসংলগ্ন নদীগুলোতে দূষণ দেখা যাচ্ছে। এতে এটা পরিস্কার যে মূল নির্মাণকাজ শুরু হলে দূষণ আরও বাড়বে। তাই সুন্দরবন রক্ষা করতে চাইলে রামপালে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ অবশ্যই বন্ধ করতে হবে।

অধ্যাপক আনু মোহাম্মদ বলেন, প্রকল্পের কাজ যত এগোবে, বাংলাদেশের মানুষের ভারতের প্রতি ক্ষোভ তত বাড়বে। বাংলাদেশ ও ভারত দুই দেশের জনগণকে সুন্দরবন রক্ষায় এই প্রকল্প বাতিলে মাঠে নামতে হবে। তিনি বলেন, প্রকল্পের নির্মাণকাজ দেখে মনে হচ্ছে, এটা ভারতের স্বার্থে নির্মিত হচ্ছে। বাংলাদেশের বেশিরভাগ মানুষ, এমনকি আওয়ামী লীগের অধিকাংশ সমর্থক এই প্রকল্পের পক্ষে নয়।

সংবাদ সম্মেলনের শুরুতে কমিটির সদস্য প্রকৌশলী কল্লোল মোস্তফা বলেন, রামপাল প্রকল্পের নির্মাণকাজে ভারতীয় অংশীদার জাতীয় তাপবিদ্যুৎ প্রতিষ্ঠান (ন্যাশনাল থারমাল পাওয়ার কোম্পানি-এনটিপিসি) নিজ দেশে যত বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করেছে, সব কয়টিতে পরিবেশদূষণের জন্য দায়ী হয়েছে। সে দেশেরই এক প্রতিষ্ঠানের গবেষণায় সবচেয়ে বেশি দূষণকারী প্রতিষ্ঠান হিসেবে চিহ্নিত হয়েছে এনটিপিসি। রামপাল প্রকল্পে ভূমি উন্নয়ন ও অন্যান্য কাজ করতে গিয়ে ইতিমধ্যে সুন্দরবনসংলগ্ন নদীগুলোতে দূষণ ঘটানো হচ্ছে। এ ছাড়া আরেকটি পরিবেশ–বিষয়ক তদারকি সংস্থা পরিবেশ ও ভৌগোলিক তথ্যসেবাকেন্দ্রের (সেন্টার ফর এনভায়রনমেন্ট অ্যান্ড জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সার্ভিস-সিইজিআইএস) পর্যবেক্ষণে দূষণের বিষয়টি চিহ্নিত করা হয়েছে। অথচ প্রকল্প নির্মাণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ-ভারত মৈত্রী বিদ্যুৎ প্রতিষ্ঠান কর্তৃপক্ষ সেই দূষণ বন্ধে কোনো ধরনের পদক্ষেপ নেয়নি।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির পলিট ব্যুরো সদস্য হায়দার আকবর খান রনো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোশাহিদা সুলতানা, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক ও কমিটির সদস্য বজলুর রশিদ ফিরোজ।

নবাবগঞ্জে হচ্ছে পাওয়ার প্ল্যান্ট: উৎপাদনে যাবে ২০১৭ সালে

ডরিন পাওয়ার জেনারেশনস অ্যান্ড সিস্টেমস লিমিটেডের ‘দুটি পাওয়ার প্ল্যান্ট নির্মাণ কাজ শুরু হয়েছে। এর মাঝে একটি ঢাকার নবাবগঞ্জ উপজেলায় তৈরি হবে বলে নিশ্চিত করেছেন কোম্পানি সেক্রেটারি মাসুদুর রহমান ভুঁইয়া।

তবে বিভিন্ন সূত্র তথ্য নিশ্চিত করে, ডরিন পাওয়ারের সহযোগী দুটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের নির্মাণকাজ প্রায় শেষের দিকে। আগামী জুলাই অথবা অগাস্ট মাসে বাণিজ্যিকভাবে উৎপাদনে যাবে। এতে কোম্পানিটি নতুন করে সম্ভাবনার হাতছানি দিচ্ছে।

নিউজ৩৯কে মাসুদুর রহমান টেলিফোনে বলেন, আমরা নির্মাণকাজ শুরু করেছি। আমাদের দুটি পাওয়ার প্ল্যান্ট থেকে মোট ১১০ মেঘাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। আইপিও টাকা দিয়েই প্ল্যান্ট দুটি নির্মাণকাজ শুরু হয়েছে।  নির্মাণকাজ কবে নাগাদ শেষ হবে জানতে চাইলে তিনি বলেন, সংবেদনশীল তথ্য হওয়ায় বিষয়টি বলা যাবে না। তবে দ্রুত কাজ শেষ করে উৎপাদনে আসবে।

জানা গেছে, ঢাকা নর্দার্ন  পাওয়ার জেনারেশন লিমিটেড ও ঢাকা সাউদার্ন পাওয়ার জেনারেশন লিমিটেড নামে দুটি প্ল্যান্ট নির্মিত হচ্ছে। এর মধ্যে ঢাকার নবাবগঞ্জে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে।

ডরিন পাওয়ার জেনারেশনস অ্যান্ড সিস্টেমস লিমিটেডের কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক তাহজীব আলম সিদ্দিকী। গত ৬ এপ্রিল ডরিণের লেনদেন শুরুর সময় পরিচালক বলেন, আগামী ৬ মাসের মধ্যে কোম্পানি বিদ্যুৎ উৎপাদন করতে পারবে।

সে হিসেবে কোম্পানির পাওয়ার প্ল্যান্ট দুটি আগামী সেপ্টেম্বর মাসে উৎপাদন শুরু করবে। তাহলে ডরিন পাওয়ারের মোট উৎপাদন ক্ষমতা হবে ১৭৬ মেঘাওয়াট বিদ্যুৎ।

বিলীন হচ্ছে দোহার

0

দোহারের নারিশা ইউনিয়নে গত বছর পদ্মার ভাঙ্গন প্রক্রিয়া কিছুটা শ্লথ থাকার পর এ বছর আবার বেড়েছে কীর্তিনাশা পদ্মার ভাঙ্গন। সবার ভাবটা এমন আমার বাড়ীতো ঠিক আছে, আমারটাতো ভাংছে না। ধীরে ধীরে এগিয়ে আসছে পদ্মা। রাণীপুরের গ্রামটি আর নেই, বিলীন হওয়ার দিকে নারিশা পশ্চিম চর ও মধুর চর। তীব্র ঝুকিতে বাহ্রা, ধোয়াইর ও মেঘুলা বাজার। বর্ষার শুরুতেই এই ভাঙ্গন আশঙ্কিত করেছে সকলকে।

BR2

(রাণীপুরের ব্রীজ, গত বছরের ছবি।)

br

(রাণীপুরের ব্রীজ,  গতকালের ছবি।)

নারিশা ইউনিয়ন চেয়ারম্যান সালাহ উদ্দীন দরানীর ঐকান্তিক প্রচেষ্টাই ড্রেজার এসেছে, জিও ব্যাগ ফেলার সিদ্ধান্ত প্রক্রিয়াধীন। প্রশাসনের কর্তা ব্যাক্তিরা আসছে, দেখছেন । কিন্তু তারা কি করছেন বা করবেন জানে না জনগণ।

br4

br5

এ ব্যাপারে দোহার নবাবগঞ্জ সোশ্যাল মুভমেণ্টের সহ-সভাপতি শহিদুর রহমান সুমন নিউজ৩৯ কে বলেন, আমাদের দীর্ঘ আন্দোলন সংগ্রামের কারণে সকল জাতীয় গণ মাধ্যমে সংবাদ শিরোনামে উঠে আসে নদী ভাঙ্গগনের কথা। সকল রাজনীতি ও প্রশাসন কর্তা ব্যাক্তিরা জন সাধারণের এই দাবীতে নড়ে চড়ে বসেন। উপজেলা নির্বাচনে প্রধান ইস্যু হয় নদী ভাংগন বিষয়টি। এরপর আমরা সালমান এফ রহমান ও উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেনের মাধ্যমে জানতে পারি বাধ হচ্ছে পদ্মায়। একনেকে ২১৬ কোটি টাকার বিল ও পাশ হয়। ২০১৫ সালের ডিসেম্বরে বাধের কাজ শুরু হয়; কিন্তু কি এক অজ্ঞাত কারনে আজো তা শুরু হয়নি। স্থানীয় চেয়ারম্যান দরানী সাহেব বাশের বাধ দিয়ে চেষ্টা চালাচ্ছেন কিন্তু উন্মত্ত পদ্মা কি মানবে? আমরা অতি দ্রুত ওয়াদার বাস্তবায়ন চাই, তা না হলে রাজনীতিবীদেরা বিশ্বাস যোগ্যতা হারাবেন।

নবাবগঞ্জ থানার মামলায় ঢাকা জেলা পরিষদের হিসাবরক্ষক গ্রেফতার

ভুয়া প্রকল্প দেখিয়ে সাড়ে ২১ লাখ টাকা আত্মসাতের মামলায় ঢাকা জেলা পরিষদের হিসাবরক্ষক গোলাম মোস্তফাকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।শুক্রবার (১৫জুলাই) দুপুর ২টার দিকে মতিঝিল এলাকার এজিবি কলোনী থেকে তাকে গ্রেফতার করা হয়। মতিঝিল থানার এস আই মামুনুর রশীদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ২০১৫ সালের নবাবগঞ্জ থানায় টাকা আত্মসাতের মামলা করে দুদক। সেই মামলায় গোলাম মোস্তফাকে গ্রেফতার করে মতিঝিল থানায় নিয়ে আসা হয়। রাতেই তাকে নবাবগঞ্জ থানায় হস্তন্তর করা হবে।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য বলেন, গোলাম মোস্তফাকে মতিঝিল থানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। আগামীকাল শনিবার তাকে ৭দিনের রিমান্ডে আবেদন করে আদালতে পাঠানো হবে।

পুলিশ সূত্র জানায়, দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক আব্দুস সালাম ও মতিঝিল থানার এস আই মামুনুর রশীদ নেতেৃত্বে এক দল পুলিশ অভিযান চালিয়ে মতিঝিল এলাকার এজিবি কলনী থেকে তাকে গ্রেফতার করা হয়। গোলাম মোস্তফার বিরুদ্ধে মতিঝিল ও নবাবগঞ্জ থানায় আরো সাতটি মামলা রয়েছে।

নবাবগঞ্জে অনুষ্ঠিত হলো উল্টো রথযাত্রা

ঢাকার অদূরে ধামরাই ও নবাবগঞ্জে সনাতন সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী যশোমাধবের উল্টো রথযাত্রা নজিরবিহীন নিরাপত্তার মধ্য দিয়ে অুনষ্ঠিত হয়েছে। সব ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে এ রথযাত্রা অনুষ্ঠিত হয়।

দুপুর সাড়ে ১২টায় নবাবগঞ্জের কলাকোপা রথখোলা কবিরাজবাড়ি থেকে এর উদ্বোধন করেন রথযাত্রা কমিটির সভাপতি উত্তম কুমার সাহা, সাধারণ সম্পাদক পালান কৃষ্ণ কর্মকার, প্রশান্ত অধিকারী, পোদ্দার বাজার কালীমন্দির কমিটির সভাপতি সমরেন্দ্র গোস্বামী প্রমুখ।

এর আগে গত ৭ জুলাই রথযাত্রা উৎসবের উদ্বোধন করেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাকিল আহমেদ, থানার সাবেক ওসি সায়েদুর রহমান, প্রেসকাবের সভাপতি ও কলাকোপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইব্রাহীম খলিল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন প্রমুখ।

শিলাকোঠার ডা: আনছার আলী খানের মৃত্যু

0

দোহার উপজেলার কুসুমহাটি ইউনিয়নের শিলাকোঠা গ্রামের বাসিন্দা ডা. মো. আনছার আলী খান (৬৩) গত ১৩ই জুলাই বুধবার বেলা ২টা ১০ মিনিটে বার্ধক্য জনিত কারনে ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহী…….রাজিউন)। তিনি দীর্ঘদিন যাবৎ ডায়াবেটিস সহ বিভিন্ন রোগে ভুগছিলেন। বাদ এষা শিলাকোঠা এমদাদুল উলূম মাদ্রাসার মাঠে মরহুমের জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় শত শত মানুষ উপস্থিত হয়। জানাযার ইমামতি করেন শিলাকোঠা মাদ্রাসার বড় হুজুর আলহাজ্ব মাওলানা আব্দুর রহিম। জানাযা শেষে শিলাকোঠা বাগে জান্নাত কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়।

দোহার উপজেলার চেয়ারম্যান আলমগীরকে সৌদি আরবে গন সংবর্ধনা

দোহার উপজেলা উপনির্বাচনে বিজয়ী চেয়ারম্যান এবং দোহার থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দায়িত্ব মো. আলমগীর হোসেনকে গন সংবর্ধনা দিয়েছে সৌদি আরব জেদ্দাস্থ প্রবাসী বাঙালী।

সংবর্ধিত অতিথি আলমগীর হোসেন বলেন, আপনারা বউ, বাচ্চা, মা, বাবা, ভাই, বোন সবাইকে ছেড়ে মাথার ঘাম পায়ে ফেলে, নিজের পরিবার ও দেশের অর্থনৈতিক চাকা সচল রাখছেন। আপনাদের পাঠানো টাকা দিয়ে যেমন আপনার পরিবার সচল হচ্ছে, তেমনি আপনার রেমিট্যান্সে দেশ আজ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে।মাননীয়া প্রধানমন্ত্রীর শেখ হাসিনার একান্ত প্রচেষ্টায় পদ্মা সেতুর মতো কাজ নিজেদের অর্থায়নে শুরু হয়েছে এবং দেশের প্রতিটি সেক্টরে উন্নতি হচ্ছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে ঠিক তখনই দেশী বিদেশী ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশকে পিছনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে কোন ষড়যন্ত্রই কাজে আসবে না।

তিনি আরো বলেন, বাংলাদেশের মানুষ যেমন শান্তিপ্রিয়, তেমনি ধর্মপ্রাণ। এদেশে জঙ্গিবাদের উত্থান হতে দেবো না।

যারা ইসলামের নাম করে মানুষ হত্যা করছে তারা পবিত্র ধর্মের বদনাম করছে। ইসলাম হচ্ছে মানুষের কল্যাণে কাজ করা। কিন্তু তারা মানুষ মারছে। ইসলামকে প্রশ্নবিদ্ধ করছে। এটা কারো কাছে গ্রহণযোগ্য হতে পারে না। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

গতকাল রাতে ১০টায় জেদ্দাস্থ অভিযাত কাবাবীশ হোটেলে এই সংবর্ধনার অনুষ্ঠিত হল।সিরাজুল ইসলাম সুরুজের সভাপতিত্বে এবংসিদ্দিকুর রহমান ও সাইফুল ইসলাম মামুনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দোহার উপজেলার চেয়ারম্যান, বেক্সিমকো মিডিয়া লিমিটেডের পরিচালক পাশাপাশি ‘আনন্দভুবন’ পত্রিকার প্রধান সম্পাদক, সাংবাদিক, কলামিস্ট এবং দোহার থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন।বিশেষ অতিথি ছিলেন জেদ্দা মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ কাসেম।

বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি ইফতেখার আলম মাসুদ, জেদ্দা সেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ সালাম, বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের ভারপ্রাপ্ত ইসতিয়াক আহমেদ দুলাল, ফ্রেণ্ডস অফ বাংলাদেশ জেদ্দার সাধারন সম্পাদক ওয়াজিউল্লাহ। আওয়ামী ফাউন্ডেশন জেদ্দা সাধারণ সম্পাদক ভিকু।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্তিত ছিলেন বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের সাধারন সম্পাদক কোরবান আলী বিশ্বাস, আতাউর রাহমান মাসুদ, মাহমুদুল হক দুলাল, বেলায়েত সিকদার, মাজহারুল ইসলাম রাসেল, আমদাদ হোসেন, নূরজ্জামান সহ প্রমুখ।

নারী নির্যাতন মামলায় পৌর মেয়র আব্দুর রহীম মিয়ার ছেলে আটক

নারী নির্যাতন মামলায় পৌর মেয়র আব্দুর রহীম মিয়ার ছেলে আব্দুল হালিম (৫০) কে আটক করেছে দোহার থানা পুলিশ।গত ১১ ই জুলাই সোমবার বেলা ১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খাল পাড় এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানায় দোহার থানা পুলিশ।

নির্যাতনের স্বীকার লাভলী আক্তার (৪০) নিউজ ৩৯ কে জানান,” সাংসারিক জীবনের শুরু থেকেই তার স্বামী হালিম মানসিক এবং শারীরিক ভাবে তাকে নির্যাতন করে আসছে ।

এর আগে বেশ কয়েকবার বিষয়টি পারিবারিকভাবে সমাধান করা হলেও গত ৯ ই জুলাই দিবাগত রাতে হালিম নেশা করার জন্য টাকা চাইলে লাভলী আক্তার তা দিতে অস্বকৃতী জানায়। এতে হালিম রেগে গিয়ে রড এবং জ্বলন্ত সিগারেট দিয়ে লাভলী আক্তারকে নির্যাতন করতে থাকে। এক পর্যায়ে তাকে বটি দিয়ে কোপ দিতে গেলে লাভলী প্রাণ বাঁচাতে ছেলের ঘরে গিয়ে আশ্রয় নেয়। পরে প্রতিবেশীরা তাকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে চিকিসার জন্য দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান ”।

mrs.halim-woman-abuse

এ বিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম শেখ বলেন,“অভিযোগ পাওয়ার পর পরই আমি এ বিষয়ে একটি বিশেষ টীম গঠন করি যার মাধ্যমে আজকে আমরা অভিযুক্ত হালিমকে গ্রেফতার করতে পেরেছি। এ বিষয়ে থানায় নারী নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে। যাবতীয় কাজ সম্পূর্ন করে আসামীকে জেল হাজতে পাঠানো হবে। অপরাধী যেই হোক না কেন,আইনের হাত থেকে কেউ রক্ষা পাবে না”।

জয়পাড়ায় ভ্রাম্যমান আদালতে পাঁচ প্রতিষ্ঠানের অর্থদন্ড

জয়পাড়া বাজারে গত ১ জুলাই শুক্রবার বিকেলে ভ্রাম্যমান আদালতের অভিযানে পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৩৯ ধারায় ক্রেতাদের নিকট হতে বে-আইনিভাবে কাপড়ের গায়ে অতিরিক্ত মূল্য বসিয়ে বিক্রির অপরাধে জয়পাড়া বাজারের  আয়োজন শপিংমলকে ৩০ হাজার, স্বপ্নচূড়া ৩০ হাজার, ব্লাক বি-স্মার্ট ১৫ হাজার, পালকি ১০ হাজার, এবং নীলাচল নামের শপিংমলকে ১০ হাজার টাকা এবং কাঠালিঘাটা এলাকায় একটি সেমাই কারখানার মালিক আওলাদকে অপরিস্কার অপরিচ্ছন্ন ভাবে সেমাই উৎপাদনের দায়ে ৫ হাজার টাকাসহ মোট ১ লক্ষ টাকার অর্থদন্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম আরা নিপা। তিনি বলেন “রমজান জুরেই এ অভিযান অব্যাহত থাকবে”।