১৩ ঘণ্টা পর পানির ট্যাংকে মিলল নবাবগঞ্জের বিদ্যুৎ কর্মকর্তার সন্তানের লাশ

রাজধানীর সবুজবাগ এলাকায় নবাবগঞ্জে কর্মরত পল্লী বিদ্যুৎ কর্মকর্তা ইব্রাহিমের সন্তানের মৃত্যু হয়েছে। এদের একজন ছয় বছরের সাঈদ সাদাত ইফতি। নিখোঁজের ১৩ ঘণ্টা পর আজ দুপুরে নিজ বাসার অদূরে পানির ট্যাংক থেকে ইফতির লাশ উদ্ধার করা হয়।

সূত্র জানায়, শিশু ইফতির মামা মো. মোশাররফ হোসেন বলেন,  ইফতির বাবা ইব্রাহিম নবাবগঞ্জে পল্লী বিদ্যুৎ অফিসে চাকরির সুবাদে পরিবার নিয়ে সেখানেই থাকেন। ঈদের ছুটিতে পরিবারের সদস্যদের নিয়ে নিজ বাড়ি রাজধানীর খিলগাঁও থানার বালুপাড়ার আসে। সবকিছু ঠিকঠাকই ছিল। কিন্তু গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ইফতিকে পাচ্ছিলাম না। অনেক খোঁজাখুজি করেছি। পরে সবুজবাগ থানায় একটা সাধারণ ডায়রিও করেছি। আজ সকাল ১১টার দিকে রাজধানীর সবুজবাগের শেখের জায়গায় একটি নির্মাণীন বাড়ির মালিক পানির ট্যাঙ্কিতে একটি শিশুর লাশ দেখতে পেয়ে থানায় সংবাদ দেন। পরে থানা থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা ইফতির লাশ শনাক্ত করি। ইফতি নবাবগঞ্জের কলাকোপা বান্দরা স্কুলের প্রথম শ্রেণিতে পড়াশুনা করতো। ইফতির মৃত্যুর কারণ জানা যায়নি। কেউ তাকে হত্যা করে পানির ট্যাঙ্কিতে রেখে দিয়েছে কি না তাও  জানা যায়নি। এক ভাই এক বোনের মধ্যে সে ছিল সবার বড়। মৃত  সাঈদ সাদাত ইফতি খিলগাঁও থানার বালুপাড়ার মো. ইব্রাহিমের ছেলে।

ছয় বছরের একটি শিশু কী করে সেখানে গেল, না কি কেউ তাকে অপহরণ করে নিয়ে হত্যা করেছে -এ ব্যাপারে প্রশ্ন করা হলে ইফতির মামা বলেন বিষয়টি আমরা বুঝতে পারছি না। তবে এখন লাশ নিয়ে ব্যস্ত আছি। পুরো পরিবার শোকাচ্ছন্ন। পরে এ নিয়ে চিন্তাভাবনা করে দেখবো।

পরে আজ শুক্রবার দুপুরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে শামীমের লাশ উদ্ধার করেন।  সে কমলাপুর স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। দুই ভাইয়ের মধ্যে সে ছিল বড়। তার বাড়ি নরসিংদী জেলার মনোহরদী থানার বগাদি গ্রামে।

জাতীয়করনের দাবীতে জয়পাড়া কলেজের সমাবেশ

জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজকে জাতীয়করনের দাবিতে অবস্থান কর্মসূচি ও সমাবেশ করেছে জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজ ও দোহারের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। বুধবার দোহার উপজেলা রতন ভার্স্কযের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সমাবেশে জয়পাড়া কলেজের প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই সমাবেশে অংশ গ্রহন করে। দোহার ছাত্রসংগ্রাম পরিষদের ব্যানারে এই অবস্থান কর্মসূচি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

জাতীয়করনের দাবীতে জয়পাড়া কলেজের সমাবেশ

দোহারের প্রাণকেন্দ্র জয়পাড়ায় অবস্থিত এই কলেজকে সরকারি করনের দাবিতে দোহার ছাত্র সংগ্রাম পরিষদের আয়োজিত এই সমাবেশে হাজারো ছাত্রছাত্রীদের সাথে সাথে অংশ গ্রহন করেন দোহারের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এই সমাবেশের সাথে একাত্মতা জানিয়ে দোহার উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন, দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আল আমিন, দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সিরাজুল ইসলামসহ স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগ নেতাকর্মীরা অংশ নেন।

জাতীয়করনের দাবীতে জয়পাড়া কলেজের সমাবেশ

অনুষ্ঠান পরিচালনা করেন দোহার উপজেলা ছাত্রলীগের সভাপতি ও দোহার ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি রাজীব শরিফ।

জাতীয়করনের দাবীতে জয়পাড়া কলেজের সমাবেশ

এগুলোই ছিল তাদের জীবনে পাওয়া সবচেয়ে বাজে পরামর্শ

0

মানুষের ওপর উঠতে অভিজ্ঞজনের পরামর্শ দরকার হয়। সৎ পরামর্শ বাস্তবায়িত করতে পারলে মানুষ অনেক দূর এগোতে পারে। ব্যক্তিগত ও পেশাজীবনে কোন বিষয়গুলো আপনার কাছে গুরুত্বপূর্ণ তা বুঝে নিতে অর্থপূর্ণ ও গভীর চিন্তাশীল পরামর্শের প্রয়োজন থাকে।  যেকোনো উদ্যোক্তার ঝুঁকি নিতে হয়। তাই অন্যদের থেকে আলাদা কিন্তু কার্যকর চিন্তা ও পরিকল্পনা সাজাতে হয়। আবার এ ক্ষেত্রে বাজে পরামর্শও চিহ্নিত করতে হয়। নয়তো বিপদ। এখানে সফল মানুষের অভিজ্ঞতা জেনে নিন। তারা যে সব সময় ভালো উপদেশ পেয়েছেন তা নয়। তারা জানাচ্ছেন জীবনে পাওয়া সবচেয়ে বাজে পরামর্শের কথা।

১. এলিভেট-এর সহপ্রতিষ্ঠাতা এবং সিইও স্যালি ক্রচেককে পরামর্শ দেওয়া হয়েছিল যে, তিনি যেন নিজের প্রতিষ্ঠিত ব্যবসাকে সংশ্লিষ্ট বাজারে যুক্ত না করেন। মেরিল লিঞ্চ ওয়েলথ ম্যানেজমেন্টের সিইও থাকাকালে তাকে বাদ দেওয়া হয়। পরে তিনি নিজের ব্যবসা প্রতিষ্ঠার চিন্তা করেন। তার সাম্প্রতিক উদ্যোগ হলো নারীদের জন্য ডিজিটাল বিনিয়োগ প্লাটফর্ম ‘এলিভেস্ট’ প্রতিষ্ঠা। সেখানে দেখিয়েছেন পুরুষদের থেকে সম্পূর্ণ আলাদা বিনিয়োগ করতে পারেন নারীরা। কিন্তু ওয়াল স্ট্রিট এ প্রতিষ্ঠায় তাকে নিরুৎসাহিত করে। কিন্তু এ পরামর্শ না নিয়ে আজ তিনি সফল উদ্যোক্তা।

২. নিউ ইয়র্ক শহরে উঠতি রিয়েল-এস্টেট ব্যবসায়ী রাইয়ান সারহান্ট। ২০১০ সালে ব্রাভো রিয়েলিটি সিরিজ ‘মিলিয়ন ডলার লিস্টিং নিউ ইয়র্ক’-এ সদস্য হিসাবে যোগ দেওয়ার প্রস্তাব পান তিনি। তার সহকর্মী, স্বজন ও বন্ধু-বান্ধবদের মধ্যে প্রায় প্রত্যেকেই এতে যোগ দিতে মানা করেন। এটাকেই জীবনের সবচেয়ে বাজে উপদেশ বা পরামর্শ বলে মনে করেন তিনি। এতে যোগ দিতে একমাত্র পরামর্শ দিয়েছিলেন নেস্ট সিকার্স ইন্টারন্যাশনালের সিইও এডি শাপিরো। আর এখন তার ক্যারিয়ার আগের চেয়ে অনেক বেশি স্থিতিশীল।

৩. শার্ক ট্যাঙ্ক তারকা ও ডালাস মাভরিকের প্রতিষ্ঠাতা মার্ক কিউবাকে বলা হয়েছিল, তিনি যেন নিজের পছন্দের কাজ করেন। তার কাছে ‘মনের কথা শোন’ জীবনের পাওয়া নিকৃষ্টতম পরামর্শ। এক ব্লগে তিনি বলেন, প্রত্যেক মানুষের কয়েক ধরনের ভাবাবেগ রয়েছে। কিন্তু এগুলো ক্যারিয়ার গড়তে সহায়তা করে না। যেটাতেই যোগ হবেন সেখানে দিতে হবে শ্রম। তাই ভাবাবেগ দিয়ে নয়, শ্রম ঢেলে দিতে হবে যেকোনো কাজে। তবেই আসবে সফলতা।

৪. আরেক শার্ক ট্যাঙ্ক তারকা বারবারা করকোরানকে বলা হয়েছিল, সফল হতে একা চেষ্টা না করাই ভালো। এটা ছিল তার জীবনের সবচেয়ে বাজে পরামর্শ। সঙ্গীকে নিয়ে ১৯৭৩ সালে রিয়েল-এস্টেট ফার্ম করকোরান গ্রুপ প্রতিষ্ঠা করেন বারবারা। একটা সময় সঙ্গী র‌্যামোন সিমোনের সঙ্গে সম্পর্ক তিক্ত হয়ে যায় তার। বারবারা একা পারবেন না বলেই বোঝানোর চেষ্টা করা হয়। কিন্তু তিনি একাই এগোলেন এবং সফলতার নমুনা দেখিয়ে দিয়েছেন।

৫. ‘ফোর আওয়ার ওয়ার্কউইক’ বইয়েল লেখক এবং পোডকাস্ট হোস্ট টিম ফেরিসও বাজে পরামর্শ পেয়েছিলেন। এটা দিয়েছিলেন তারই কাউন্সেলর। পরামর্শদাতা তাকে তার স্বপ্নের প্রিন্সটনে আবেদন করতে মানা করেছিলেন। কিন্তু  আরেকজনের পরামর্শে তিনি সেখানে আবেদন করেন এবং সুযোগ পেয়ে যান। ২০০০ সালে প্রিন্সটন থেকে গ্র্যাজুয়েশন করেন ফেরিস। এ বিষয়ে ফেরিস বলেন, কেউ পরামর্শ দিতে আসলে তার উদ্দীপনা বুঝতে হবে। আর এ পরামর্শ গ্রহণ করলে বা না করলে কি হবে তা বুঝতে হবে।

৬. বেস্টসেলিং বইয়ের লেখক এবং ক্যারিয়ার এক্সপার্ট রমিত শেঠি নেটওয়ার্কিংয়ের বিষয়ে বাজে পরামর্শ পান। এ বিষয়ে অধিকাংশ মানুষ যে পরামর্শ দেন তা তিনি রীতিমতো ঘৃণা করেন। অনেকেই তাকে বলেন যে, একটা ভালো চাকরি পেতে হলে পরিচিত মহলের পরিধি বাড়াতে হবে। কিন্তু রমিতের মতে, স্বপ্নের চাকরি পেতে এর প্রয়োজন নেই। টার্গেট ঠিক করারও দরকার হয় না। কোন ধরনের চাকরি আপনার জন্য সুযোগ সৃষ্টি করবে সে বিষয়ে তালিকারও দরকার নেই। নিজের সীমাবদ্ধতাও পরিষ্কার করতে হবে না। ক্যারিয়ার গড়ে তুলতে কি করতে হবে সে বিষয়ে পরামর্শ দেন ‘আই উইল টিচ ইউ টু বি রিচ’ ওয়েবসাইটে। একটি বইও লেখেন তিনি।

৭. হ্যারির-এর সহপ্রতিষ্ঠাতা এবং সহকারী সিইও জেফ রাইডারকে পরামর্শ দেওয়া হয়েছিল গতানুগতিক ক্যারিয়ার বেছে নিতে। কিন্তু বিগত কয়েক বছরের মধ্যে দুটো ভিন্ন ঘারানার প্রতিষ্ঠান গড়ে তুলতে সক্ষম হন তিনি। চশমা কম্পানি ‘ওয়ার্বি পার্কার’ এবং পুরুষদের জন্য রেজর সার্ভিস ‘হ্যারিস’। অথচ জন হপকিন্সে পড়াশোনার সময়ও গতানুগতিক ক্যারিয়ার বেছে নেওয়ার চিন্তা ছিল তার মাথায়। তখন অনেক প্রফেসর তাকে কূটনীতিতে ক্যারিয়ার গড়ে তুলতে বলেন। কিন্তু তিনি ভিন্ন কিছু করতে চান এবং সফল হয়ে ওঠেন।

৮. বির্চবক্সের সহপ্রতিষ্ঠাতা হেইলে বার্নাকে সবচেয়ে বাজে যে পরামর্শ দেওয়া হয়েছিল তা হলো, তার প্রতিষ্ঠানটি মৌলিকভাবে বদলে ফেলতে বলা হয়। ২০১০ সালে বির্চবক্সের সিইও ক্যাতি বিউচ্যাম্প কম্পনির হাল ধরেন। তাদের অনেকেই পরামর্শ দেন, কম্পানির প্রতিমাসের সাবস্ক্রিপশন সার্ভিস পদ্ধতি বাদ দেওয়া উচিত। কিন্তু নিজের পরিকল্পনা থেকে সরে আসেননি বার্না। আজ ব্যাপক সফল তিনি।

দোহারের প্রমত্তা পদ্মায় ঝাকেঁ ঝাকেঁ ধরা পড়ছে সুস্বাদু রুপালি ইলিশ

মৌসুম শেষ হলেও দোহারের প্রমত্তা পদ্মায় কয়েকদিন ধরে আবারো ঝাকেঁ ঝাকেঁ ধরা পড়ছে সুস্বাদু রুপালি ইলিশ। আর এতে বেজায় খুশি জেলেদের পাশাপাশি দোহার-নবাবগঞ্জের সাধারন মানুষরা।  পদ্মায় ইলিশ আসায় দোহারের মৈনট, অরেঙ্গাবাদ, নারিশার জেলেরা মাছ ধরা ও বিক্রিতে ব্যাপক ব্যস্ত হয়ে পড়েছেন।

ফলে দোহার-নবাবগঞ্জ-কেরানীগঞ্জ, শ্রীনগরের চাহিদা মিটিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যাচ্ছে পদ্মার ইলিশ। আর বিপুল পনিমাণ ব্যবসায়ী এই ইলিশ কিনতে এখানে ছুটে আসছেন দোহারের পদ্মাপাড়ে।

সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, চলতি মৌসুমে সরকারের নেয়া সংরক্ষণ প্রচেষ্টার ফলে বঙ্গোপসাগরে ইলিশের প্রজনন বৃদ্ধি পাওয়ায় বিপুল ইলিশ পদ্মায় চলে এসেছে।

প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞার ইতিবাচক ফল হিসেবে এ এলাকায় এবার প্রচুর ইলিশ মাছ পাওয়া যাচ্ছে।

নবাবগঞ্জে ৬ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস

ঢাকার নবাবগঞ্জে ৬০ হাজার টাকা মূল্যের ৬ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। সম্প্রতি ভ্রাম্যমান আদালতের অভিযানে জুড়াইন বাজার এলাকা থেকে জাল গুলো জব্দ করা হয়।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও শাকিল আহমেদ এবং এসিল্যান্ড ফারজানা জামানের উপস্থিতিতে জাল গুলো পুড়িয়ে ফেলা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল, সাবেক ভাইস চেয়ারম্যান শেখ হান্নান উদ্দিন, মৎস্য কর্মকর্তা সাইয়্যেদুল ইসলাম, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন, প্রেসক্লাব সভাপতি মো. ইব্রাহীম খলিল, ইউপি চেয়ারম্যান আবেদ হোসেন, তপন মোল্লা প্রমুখ।

ভাই এর লাশ উদ্ধার; বোন নিখোজ

ঢাকার দোহার উপজেলার জয়পাড়ার চর লটাখোলা খালের পানিতে গোসল করতে নেমে ডুবে আরাফাত হোসেন (১০) ও বর্ষা আক্তার নিখোজ হয়েছিল গত কাল বিকালে। এর মাঝে কাল সন্ধায় দবকল বাহিনীর প্রচেষ্টায় ভাই আরাফাত রহমানের লাশ উদ্ধার করা গেলেও এখোনো নিখোজ রয়েছে তার ছোট বোন বর্ষা।

স্থানীয়রা জানায়, দুপুরে চর লটাখোলা খালের ভাঙা ব্রিজের ঘাটে বর্ষা ও আরাফাত তাদের চাচাতো ভাই জিহাদকে নিয়ে দাদীর সঙ্গে গোসল করতে আসে। পানিতে নামার পর হঠাৎ ‍দুই ভাই-বোন ডুবে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও ডুবুরিরা ঘটনাস্থলে গিয়ে সন্ধ্যায় আরাফাতের মরদেহ উদ্ধার করে।

দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম আল-আমীন জানান, নিখোঁজ শিশু বর্ষাকে উদ্ধারের চেষ্টা চলছে।

জঙ্গিদের নীল নকশা জাতিকে ভয়ঙ্কর বিপদে ফেলছে : সিপিবি

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রেসিডিয়াম সদস্য সাজ্জাদ জহির চন্দন বলেছেন, সাম্প্রদায়িক জঙ্গিদের নীল নকশা জাতিকে ভয়ঙ্কর বিপদে ফেলছে। মঙ্গলবার সকালে নবাবগঞ্জ শহীদ মিনারে সম্মেলনের উদ্বোধনের সময় সমাবেশে এ কথা বলেন তিনি।

সাজ্জাদ জহির চন্দন বলেন, সুন্দরবন রক্ষায় রামপাল বিদ্যুৎকেন্দ্র চুক্তি বাতিল করতে হবে। কারণ বিদ্যুৎ উৎপাদনের অনেক বিকল্প থাকলেও সুন্দরবনের কোনো বিকল্প নেই। তিনি গরীব মানুষদের রেশনের মাধ্যমে ৫ টাকা কেজি দরে চালসহ অন্যান্য খাদ্য সামগ্রী বিতরণের দাবি জানান।

ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে অব্যবস্থাপনার কথা উল্লেখ করে তিনি বিনামূল্যে ঔষধ, ডাক্তার ও নার্সদের উপস্থিতি নিশ্চিত করা এবং অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

সম্মেলনের উদ্বোধন করেন সিপিবি ঢাকা কমিটির সাধারণ সম্পাদক ডা. সাজেদুল হক রুবেল। আব্দুল মান্নানের সভাপতিত্বে নবাবগঞ্জ উপজেলা সম্মেলনে আরো বক্তব্য দেন- মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মজিদ, ঢাকা কমিটির সদস্য আবিদ হোসেন ও মোবারক হোসেন ঝন্টু। সম্মেলনে সঙ্গীত পরিবেশন করেন উদীচী শিল্পীবৃন্দ। নেতৃবৃন্দ সমাবেশ শেষে লাল পতাকার মিছিল নিয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

নবাবগঞ্জে মাছের পোনা অবমুক্ত

ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নের কাহুর ও আওনা বিলে সরকারিভাবে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে রুই, কাতলা, মৃগেলসহ বিভিন্ন প্রজাতির ৯ মণ মাছের পোনা অবমুক্ত করেন-জাতীয় সংসদের মহিলা সংরক্ষিত সদস্য পিনু খান।

এসময় উপস্থিত ছিলেন- শোল্লা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা দেওয়ান তুহিনুর রহমান ও  উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ সাইয়্যেদুল ইসলাম ভূঁইয়া প্রম‍ুখ।

ভিসা না পাওয়ায় হজে যেতে পারেননি ৭৫৪ জন

0

ভিসা না পাওয়ায় হজে যেতে পারেননি ৭৫৪ জন হজযাত্রী। ১ লাখ ১ হাজার ৪ জন  যেতে পেরেছেন। অথচ চলতি বছর ১ লাখ ১ হাজার ৭৫৮ জন বাংলাদেশির হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাওয়ার কথা ছিল। এদিকে, সোমবার (৫ সেপ্টেম্বর) মধ্যরাত পর্যন্ত জেদ্দায় ২৭ জন বাংলাদেশি হজযাত্রীর মারা গেছেন। তাদের মধ্যে ১৯ জন পুরুষ ও ৮ জন নারী।  হজ অফিস সূত্রে এ তথ্য জানা গেছে। উল্লেখ্য, আগামী ১১ অক্টোবর পবিত্র হজ পালিত হবে।

এদিকে, ১৫টি হজ ফ্লাইট বাতিলের কারণে ছয় হাজারের বেশি হজযাত্রীকে যথা সময়ে জেদ্দায় পাঠানোর বিষয়ে যে শঙ্কা তৈরি হয়েছিল, তা সামাল দিতে পেরেছে বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদিয়া এয়ারলাইন্স। প্রি-হজ ফ্লাইটের সমাপ্তি হয়েছে ৬ সেপ্টেম্বর মঙ্গলবার। এদিন সাউদিয়া এয়ারলাইন্সের সর্বশেষ হজ ফ্লাইটটি ধর্ম মন্ত্রণালয়ের  সচিব   মো.  আব্দুল   জলিলসহ বাংলাদেশি হজযাত্রীদের নিয়ে সন্ধ্যায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।

হজ অফিস সূত্র জানায়, চলতি বছর ১ লাখ ১ হাজার ৭৫৮ জন বাংলাদেশির হজ পালনের বিষয়ে রাজকীয় সৌদি সরকারের সঙ্গে চুক্তি হয়। এর মধ্যে ১ লাখ ১ হাজার ৪ জন বাংলাদেশির নামে ভিসা ইস্যু করে ঢাকাস্থ সৌদি দূতাবাস। পুলিশ ভেরিফিকেশন শেষে নৈতিবাচক  প্রতিবেদন, হজযাত্রীর মৃত্যুজনিত সমস্যাসহ নানা কারণে ৭৫৪ জনের নামে সৌদি দূতাবাস ভিসা ইস্যু করেনি। ভিসাপ্রাপ্তদের মধ্যে সরকারি ব্যবস্থাপনার ৪০১ জন বাংলাদেশি হজযাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হজের প্রথম ফ্লাইটটি (বিজি-১০১১) গত ৪ আগস্ট  সকাল ৮টা ৫ মিনিটে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছেড়ে যায়। বিমানের হজ ফ্লাইট শেষ হয়েছে সোমবার। আর সাউদিয়া এয়ারলাইন্সের হজ ফ্লাইট শেষ হয়েছে মঙ্গলবার।

চলতি বছর মোট ১ লাখ ১ হাজার ৪ জন বাংলাদেশি হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ১৮২ জন এবং বেসরকারি ব্যবস্থাপনার ৯৫ হাজার ৮২২ জন গেছেন।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, হজ শেষে হজের ফিরতি ফ্লাইট আগামী ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে চলবে ১৬ অক্টোবর পর্যন্ত। এদিকে, ধর্মবিষয়ক মন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানসহ ১৪ সদস্যের একটি দল সোমবার রাতে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন এবং সৌদি আরবের স্থানীয় সময় দুপুর ১টা ২৬ মিনিটে জেদ্দা বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। ধর্মমন্ত্রী জেদ্দা বিমানবন্দরে নেমে বাংলাদেশ হজ প্লাজায় কিছু সময় অবস্থান করেন। এ সময় হজযাত্রীদের খোঁজ-খবর নেন। এরপর তিনি জেদ্দা হজ টার্মিনাল থেকে পবিত্র নগরী মক্কা আল-মোকাররমায় যান।

মক্কা হজ অফিসের তথ্যানুযায়ী, সোমবার রাত ১২টা পর্যন্ত ৩১ হাজার ৯০১ জনকে চিকিৎসাসেবা দেওয়া হয়। পবিত্র হজ পালন করতে  গিয়ে অসুস্থ হয়ে ২০ বাংলাদেশি হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার মধ্যরাত পর্যন্ত মোট ২৭ জন হজযাত্রী মারা গেছেন। তাদের মধ্যে ১৯ জন পুরুষ ও ৮জন নারী। এ পর্যন্ত বাংলাদেশি হজযাত্রীদের ৩২৫টি লাগেজ হারানো গেছে। তবে এর মধ্যে ১৬২টি লাগেজ পাওয়া গেছে।

লটাখোলায় খালে খেলা করতে নেমে দুই শিশু নিখোঁজ

ঢাকার দোহারের চর লটাখোলা সাহেবখালী খালে গোসল করতে নেমে বর্ষা আক্তার (৯) ও আরাফাত হোসেন (১০) নামে দুই শিশু নিখোঁজ রয়েছে। সম্পর্কে তারা চাচাতো ভাইবোন। ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তা উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন। আজ বুধবার দুপুরে উপজেলার চর-লটাখোলা এলাকার ভাঙা ব্রিজসংলগ্ন এলাকার খালে নিখোঁজ হয় তারা।

স্থানীয় সূত্রে জানা যায়, বর্ষা, আরাফাত এবং জিহাদ নামের একই পরিবারের তিন চাচাতো ভাইবোন আজ বুধবার দুপুর ২টার দিকে বাড়ির পাশে চর-লটাখোলা ভাঙা  ব্রিজের খালের ঘাটে দাদির সঙ্গে গোসল করতে নামে। এ সময় নদীর তীব্র স্রোতে বর্ষা ও আরাফাত তলিয়ে যায়। তবে জিহাদ পানি থেকে উপরে উঠতে সক্ষম হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় শিশুদের উদ্ধারের চেষ্টা চালায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আল-আমীন ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম তদারকি করছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আল-আমীন জানান, ঢাকা থেকে দমকল বাহিনীর ডুবুরিরা রওনা হয়েছেন। ঘটনাস্থলে পৌঁছেই তারা উদ্ধার কাজ শুরু করবেন।

বর্ষা ও আরাফাত দুইজনই তানশীরুল ইসলাম ক্যাডেট মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। বর্ষা চর-লটাখোলা গ্রামের আব্দুস সোবহানের মেয়ে ও আরাফাত আব্দুস সালামের ছেলে বলে জানা গেছে।

আপডেট: নিখোঁজের ৪ ঘন্টা পরে আরাফাত নামের (৯) নামের এক শিশুর মরদেহ উদ্ধার ও বর্ষাকে উদ্ধারের জন্য চেষ্টা চলছে।