জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সু-শৃঙ্খল সফল সম্মেলন করে আমরা দৃষ্টান্ত স্থাপন করবো – স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

0

২৩শে সেপ্টেম্বর শুক্রবার, সকাল ১০টায় ধানমন্ডি ৩/এ দলীয় কার্যালয়ে বাংলাদেশ আওয়ামীলীগের আসন্ন ২০ তম জাতীয় কাউন্সিল উপলক্ষ্যে শৃঙ্খলা উপ-কমিটির সভায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি বলেছেন, “শৃঙ্খলার সাথে সম্মেলন সফল করে আমরা দৃষ্টান্ত স্থাপন করবো । তিনি বংগবন্ধুর খুনী নূর চৌধুরীকে ফিরিয়ে আনার ব্যাপারে যতো ধরনের ব্যবস্থা নেয়া দরকার তা আমরা নিয়েছি, একের পর এক করে যাচ্ছি, বলে জানান। তিনি বলেন, এটা খুশির খবর, আমরা আনার প্রচেষ্টায় রয়েছি”।

সভায় সভাপতিত্ব করেন আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির শৃঙ্খলা উপ-কমিটির সদস্য সচিব আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম। তিনি ধৈর্য্য, সহিষ্ণুতা ও স্বতঃস্ফূর্তুতা দিয়ে সম্মেলন সফল করতে স্বেচ্ছাসেবকদের প্রতি আহবান জানান।

তিনি এই সম্মেলনের মাধ্যমে তৃনমূলে সরকারের উন্নয়ন বার্তা পৌছে দিয়ে তৃণমূলে দলকে শক্তিশালী করতে দলীয় নেতা-কর্মিদের প্রতি আহবান জানান।

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেন, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে দেশকে ভিশন ২০৪১ বাস্তবায়নে এগিয়ে নিতে হবে।

সভায় স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেন, সম্মেলন সফল করতে আমরা শৃঙ্খলা কমিটির সকল সদস্য আমাদের প্রিয় নেতা স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাতা সভাপতি কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিমের নেতৃত্বে একযোগে কাজ করে যাবো।

এ সময় আরও বক্তব্য রাখেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য আসলামুল হক এমপি, ঢাকা মহানগর আওয়ামীলীগ সহ-সভাপতি নুরুল আমিন রুহুল, ছাত্রলীগের সাবেক সভাপতি বাহাদুর ব্যাপারী, ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ইকবালুর হোসেন অপু, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্না সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সভা পরিচালনা করেন স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি মতিউর রহমান মতি।

তুচ্ছ ঘটনা থেকে সংঘর্ষ: উত্তপ্ত ধোয়াইর, বেড়েছে র‍্যাবের টহল

0

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রবিবার ঘটে যাওয়া সংঘর্ষকে কেন্দ্র করে উত্তপ্ত অবস্থা ধারন করেছে দোহারের নয়াবাড়ি ইউনিয়নের ধোয়াইর গ্রাম। যেকোন সময় ঘটে যেতে বড় ধরনের সংঘর্ষ। গাড়ি ভাড়াকে কেন্দ্র করে ঘটা এই সংঘর্ষ যেকোন সময় মোড় নিতে পারে রাজনৈতিক সংঘর্ষে। এই আশংকায় ধোয়াইর গ্রামে বেড়েছে আইনশৃঙ্খলা বাহিনীর টহল।
গাড়ি ভাড়াকে কেন্দ্র করে নয়াবাড়ি ইউনিয়নের ধোয়াইর বাজারে চিনু পত্তনদারকে মেরে আহত করে একই গ্রামের গাড়ি চালক মামুন ও তার দুই বন্ধু। এই ঘটনাকে কেন্দ্র করে বাহ্রা হাবিলউদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও নয়াডাঙ্গি গ্রামের হারুন মাস্টার এর অনুসারীরা হামলা করে নয়াবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আহমেদ হান্নানের গাড়ি চালক মুক্তারকে। গুরুতর আহত অবস্থায় তাকে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর মাঝে এই ঘটনায় স্থানীয় প্রভাবশালী এক নেতার ইংগিত আছে বলে তিনি অভিযোগ করেন।
এদিকে ধোয়াইর গ্রামে নতুন করে সংঘর্ষের আশংকায় আতঙ্কিত ধোয়াইর গ্রামের সাধারণ মানুষ। গাড়ি চালক মামুন ও হারুন মাস্টার উভয়ই পলাতক আছেন। ইতিমধ্যে হারুন মাস্টারকে গ্রেফতার করার জন্য র‍্যাবের টহল দল প্রতিদিন টহল দিচ্ছে এলাকায়।
এদিকে চিনু পত্তনদার এখনও ঢাকায় হাসপাতালে ভরতি আছেন। আর নয়াবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান শামীম আহমেদ হান্নানের গাড়ি চালক মুক্তার দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন

কলাকোপায় পুরাতন শত্রুতার জের ধরে প্রতিবেশির উপর হামলা

নবাবগঞ্জ উপজেলার কলাকোপা গোপিকান্তপুর এলাকায় মোঃ আলাউদ্দিন(৫৫), পিতা মৃত হাজী মোঃ বদরুদ্দিন এর পরিবারের উপরে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিবেশীরা হামলা করে। ঘটনা স্থলে আহত হয় আলাউদ্দিন ও স্ত্রী সহ পরিবারের আরো ৩ জন।
ঘটনাসূত্রে জানা যায়, বেশ কয়েক মাস যাবত আলাউদ্দিন তার প্রতিবেশী ভাই হুমায়ুন (৫২), লালমিয়া (৪৫) ও তার পরিবারের সাথে জায়গা সংক্রান্ত ঝামেলা চলছে। তিনি আরোও জানান, শত্রু পক্ষের সবাই মিলে তার বসত বাড়ির জায়গা সম্পত্তিতে বেড়া দেয়ার প্রতিবন্ধকতা সৃষ্টি সহ স্বাভাবিক চলাচলে বাধা সৃষ্টি করে। এই ধারাবাহিকতায় আজ ২০/০৯/১৬ তারিখ রোজ মঙলবার সকাল ১১:০০ টার দিকে পরিবারের সামান্য কিছু বিষয় নিয়ে কটুক্তি ও গালিগালাজ করতে থাকে আলাউদ্দিন কে। তখন আলাউদ্দিন প্রতিবাদ করতে গেলে হুমায়ুন ও তার স্ত্রী রহিমা(৪৮) ছেলে রুবেল (২৮) ও আরো অনেকেই অস্ত্রশস্ত্র নিয়ে আলাউদ্দিন কে এলোপাথাড়ি মারধর করে রক্তাক্ত জখম করে। ডাক চিৎকার শুনিয়া তার স্ত্রী শাহানা বেগম (৪০), মেয়ের জামাই নাইম (৩৫) ছেলে সুমন (২২) ও মেয়ে রুপা আক্তার (২৮) এগিয়ে এলে তাদের কেও এলোপাথাড়ি মারধর করে রক্তাক্ত ও মারাত্মক জখম করে। আসামি রুবেল তার হাতের লোহার রড দিয়ে শাহানা বেগম কে মাথায় আঘাত করে মারাত্মক রক্তাক্ত জখম করে। ঘটনাস্থলে শাহানা বেগম অজ্ঞান হয়ে গেলে অন্যান্য প্রতিবেশীরা সাথে সাথে আহত সকলকে নিয়ে নবাবগঞ্জ উপজেলা সরকারি হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা চিকিৎসাধীন অবস্থায় আছেন।
এ ব্যপারে আলাউদ্দিন নবাবগঞ্জ থানায় একটা অভিযোগ করেছেন বলে জানান।

দোহার-নবাবগঞ্জ কলেজ সরকারিকরণের দাবিতে ক্লাস বর্জন

ঢাকার নবাবগঞ্জ উপজেলা ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ দোহার নবাবগঞ্জ কলেজ সরকারিকরণের দাবিতে অনার্স শ্রেণির টেস্ট পরীক্ষা বর্জনসহ সব ধরনের ফি ও ক্লাস বর্জন করেছেন শিক্ষার্থীরা। রোববার বেলা সাড়ে ১২টায় বৃষ্টি উপেক্ষা করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সব ধরনের শিক্ষা কার্যক্রম বর্জন করে কলেজ ক্যাম্পাস বটমূলে অবস্থান নেয়। এ সময় সরকারিকরণ না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা।
একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী সাথী আক্তার বলেন, উপজেলা সদর হওয়ার পরও প্রাচীন এ বিদ্যাপীঠটি অবহেলায় পড়ে আছে। শুনছি উপজেলার প্রত্যন্ত অঞ্চলের একটি কলেজকে সরকারিকরণ করা হচ্ছে। এটা আমাদের উপর অবিচার করা হচ্ছে। অনার্স ২য় বর্ষের ছাত্র মো. সবুজ আহমেদ বলেন, সকাল ১০টায় কলেজ টেস্ট পরীক্ষা হওয়ার কথা ছিল আমরা তা বর্জন করেছি। আমাদের দাবি না পূরণ হওয়া পর্যন্ত শিক্ষা কার্যক্রম বন্ধ রাখবো।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ার হোসেন বলেন, শিক্ষার্থীদের বেতনে কলেজ শিক্ষকদের বেতন-ভাতা চলে। শিক্ষার্থীদের এ সিদ্ধান্ত শিক্ষকদের অসুবিধায় ফেলবে। অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন তারা।

অস্বাস্থ্যকর পরিবেশ: দোহারে দুই বেকারীকে জরিমানা

0

ঢাকার দোহারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই বেকারী প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার সন্ধ্যার দিকে দোহারের কার্তিকপুর ও জয়পাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
জানা যায়, আজ বুধবার সন্ধ্যার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট কে এম আল-আমীন দোহারের কার্তিকপুর বাজারের সামনে বি. বাড়িয়া বেকারী নামে একটি প্রতিষ্ঠানে অভিযান চালান। সেখানে অস্বাস্থ্যকর পরিবেশে মানহীন খাদ্যদ্রব্য তৈরির অপরাধে ভোক্তা অধিকার আইনে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার জরিমানা করেন তিনি। এরপর তিনি জয়পাড়া থানার মোড়ের সামনে ভাই-বন্ধু বেকারী নামে আরেকটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন। সেখানেও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী তৈরি করার অপরাধে একই আইনে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট। এ সময় ভ্রাম্যমাণ আদালতের সাথে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুফিয়া আক্তার।
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিষ্ট্রেট কে এম আল-আমীন বলেন, বিএসটিআই এর অনুমোদন ছাড়াই প্রতিষ্ঠানগুলো খাদ্য সামগ্রী বাজারজাত করে আসছিল। এছাড়া অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে বেকারী দুটিতে খাবার তৈরি করা হচ্ছিল। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাদের অর্থদণ্ড দেওয়া হয়েছে।

জয়পাড়া কলেজ সরকারিকরণের দাবিতে মিছিল

0

দোহার উপজেলার মূল প্রাণকেন্দ্র জয়পাড়া কলেজকে সরকারি করনের দাবিতে আজ জয়পাড়াতে মিছিল করেছে জয়পাড়া কলেজের ছাত্র-ছাত্রী বৃন্দ। ছাত্র সংগ্রাম পরিষদের ব্যানারে এই মিছিলে অংশ গ্রহন করেন জয়পাড়া কলেজের ছাত্র-শিক্ষক ছাড়াও স্থানীয় আওয়ামী লীগ ও এর অংঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।

ছাত্র সংগ্রাম পরিষদের ব্যানারে আয়োজিত এই মিছিল জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজ থেকে শুরু হয়ে জয়পাড়া রতন ভাস্কর্য হয়ে উপজেলা পরিষদের ভিতরে প্রবেশ করে। এসময় দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন তাদের প্রতি একাত্ততা ঘোষনা করে বলেন, জয়পাড়া কলেজ সরকারি করনের জন্য তিনি তার সাধ্যমত করবেন। এবং দোহার উপজেলার প্রাণকেন্দ্র হিসাবে জয়পাড়া কলেজের সরকারি করন হওয়া দরকার বলে তিনি মনে করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক সুরুজ আহমেদ সুরুজ, জয়পাড়া কলেজের শেষ নির্বাচিত জিএস আব্দুর রহমান আকন্দ, দোহার উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ও ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি রাজীব শরিফসহ ছাত্রলীগ ও জয়পাড়া কলেজের ছাত্র-ছাত্রীরা।

ঘুরে এলাম মিনি কক্সবাজার মৈনট ঘাট

0

ফেসবুক আর বিভিন্ন মাধ্যমে মানুষ জানতে পারি দোহারের মৈনট ঘাট বেড়ানোর জন্য একটি চমৎকার জায়গা। তাই ঘুরে এলাম মিনি কক্সবাজার মৈনট ঘাট। এর মধ্যে অনেক মানুষ ঢাকা থেকেও এখানে আসা শুরু করেছে কিন্তু এখানকার স্থানীয় আর সরকারী ব্যবস্থাপনা দেখে লজ্জা পেতে হয়।

ঘাস (কাশবন) দিয়ে ঘেরা একটি প্রসাবখানা, টিন বা পলিথিন দিয়ে একটি নামাজের স্থান, রোদ- বৃষ্টি থেকে রক্ষার জন্য পলিথিন বা ঘাস দিয়ে একটি ছাউনি, এগুলোতো স্থানীয় মেম্বার বা ঘাটের ইজারাদাররাই করতে পারে। ঘাটের রাস্তাটি অত্যন্ত সরু, নেই গাড়ী পার্কিং এর সুব্যবস্থা আর পানিতে ডুবে মানুষ যেভাবে মারা যাচ্ছে তাতে ভয়ে এখানে কেউ আর আসতে চাইবে না।

নাগরদোলায় উঠতে গুনতে হবে জন প্রতি ২০ টাকা! স্পিড বোটে ঘোরার কথা জিজ্ঞেস করলাম, জানতে পারলাম প্রতি মিনিট ১০০ টাকা! অবশ্য একসাথে সর্বোচ্চ ৮ জন উঠা যাবে, নামকাওয়াস্তে চটপটি প্লেট ১০০ টাকা, হাফ প্লেট ৫০ টাকা।

৯০ এর দশক বা এর আগে যারা বান্দুরা – ঢাকা লঞ্চে যাতায়াত করেছেন তাদের অবশ্যই মনে আছে মরিচা, সৈয়দপুর, সাপের চর ইত্যাদি এলাকার হকার, নৌকার মাঝিদের আচরণার কথা। দোহার নবাবগঞ্জের মানুষ তাদের খারাপ মানুষ হিসেবেই জানতো। মৈনট ঘাটের ব্যবসাটা ঐ রকম হচ্ছে কিনা খেয়াল করতে হবে। লাভ কম করে বিক্রি আর সেবা বাড়াতে হবে। প্রতিদিন ডিম পেতে হলে হাস জবাই না করে এর যত্ন নিতে হবে। এজন্য প্রশাসনকে নিতে হবে জোরালো ভূমিকা।

লেখক: ইউনুস খান

ভেবে-চিন্তে ফেসবুকে!

0

এখন সামাজিক যোগাযোগ মাধ্যম সব বয়সী মানুষেরই বিচরণক্ষেত্র। তবে সেসব যোগাযোগের মধ্যে ফেসবুকটা বিশ্বজুড়েই সবার কাছে সমাদৃত। বাংলাদেশেও ফেসবুক ম্যানিয়া এখন তুঙ্গে। দিন দিন বাড়ছে ফেসবুকে আসক্তি ও বন্ধু। তবে ভুলে গেলে চলবে না, এটি একটি সামাজিক যোগাযোগ মাধ্যম। এখানে সব বয়সীরাই আপনার বন্ধু হতে পারে, তারা আপনার স্ট্যাটাস ও চিন্তাধারা গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। তাই কিছু বিষয় মনে রাখা উচিত-
স্ট্যাটাস হোক ছোট ও বুদ্ধিদীপ্ত: ফেসবুকে কারও দীর্ঘ স্ট্যাটাস পড়ার সময় বেশিরভাগ মানুষেরই নেই। তাই আপনার স্ট্যাটাসটা হতে হবে ছোট ও বুদ্ধিদীপ্ত।
আপত্তিকর লেখা বা ছবি নয়: ফেসবুকে আপনার ছোট ভাই, বড় ভাই, বয়স্ক আত্মীয় স্বজন, কলিগসহ বিভিন্ন বয়সী বন্ধু আছে। তাই প্রেম বা যৌনতা বিষয়ে, রক্ত মাখা বীভৎস ছবিসহ এমন কোনো আপত্তিকর লেখা বা ছবি পোস্ট করবেন না যাতে তারা বিব্রত হন। ফ্রেন্ড রিকোয়েস্ট বিবেচনা করুন ভেবে চিন্তে: ফেসবুকে অনেক অচেনা, কম চেনা লোকই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। তাই বলে সবাইকে কি আপনি ‘বন্ধু’ বানাবেন? এ ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ ঐ সব মানুষ ঠিক কেমন মানসিকতার তা আপনি জানেন না। আরেকটি বিষয় হলো অফিসের এক কলিগের ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলে ও অন্য জনকে উপেক্ষা করলে বিষয়টি আপনার জন্য নেতিবাচক ফল নিয়ে আসতে পারে। যদিও কাকে আপনি বন্ধু করবেন তা একান্ত আপনার বিষয়, তবে উপেক্ষিত কলিগ এ ব্যাপারে অপমানিত বোধ করতেই পারেন।
সবার সব কিছুতেই কি লাইক দিতে হবে কি: ফেসবুকে নিজের এবং অন্যের স্ট্যাটাস ও ছবিতে লাইক দেওয়া ও পাওয়া নিয়ে চলে এক ধরনের চাপা প্রতিযোগিতা। ফেসবুকে অনেক স্টার লেখক আছেন, তারা যদি লেখেন ‘আজ সূর্য পূর্ব দিকে উঠেছে’, তাতেই হাজার খানেক লাইক পড়ে। আবার কেউ ভালো স্ট্যাটাস দিলেও থেকে যায় আড়ালে। হয়তো এটাই ফেসবুকের মজা। তবে কিছু স্ট্যাটাস আছে যেমন- ‘আমার বাবা মারা গেছেন’ অথবা ‘চাকরীটা ছেড়ে দিয়েছি’ এ জাতীয়। সেসবে লাইক দেওয়া মানে ওই স্ট্যাটাস দাতাকেই হয়তো অপমান করা। তাই আপনি কী লিখছেন তা ভেবে চিন্তে লিখুন। আর আপনি কীসে লাইক দিচ্ছেন, তাতে খেয়াল করুন।
কমেন্ট হতে হবে রুচিশীল: ফেসবুকে কারও স্ট্যাটাস বা ছবিতে কমেন্ট করা একটা সেনসেটিভ বিষয়। বন্ধু, কলিগ, বড় বা ছোট ভাই যার স্ট্যাটাস বা ছবিতেই কমেন্ট করেন না কেন, সেটা হওয়া চাই সুন্দর ও রুচিশীল। কারণ একেক জনের বিভিন্ন পর্যায়ের বন্ধু থাকে ফেসবুকে। আপনার কমেন্ট আক্রমণাত্মক বা অশোভন হলে ঐ বন্ধু, কলিগ বা ভাই বিব্র্রত হতে পারেন।

বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে কাজ করে যেতে চাই: সাখাওয়াত হোসেন নান্নু

0

দোহারের সর্ব পশ্চিমের ইউনিয়ন নয়াবাড়ির সাবেক ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক ও বর্তমান ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন নান্নু বলেছেন “বর্তমান ও আগামী প্রজন্মের সবাইকে নিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলা হবে। ৯০ এর স্বৈরাচারবিরোধী আন্দোলনে সরাসরি যোগদানকারী ও ১৯৯৮/৯৯ সনের ঢাকা জেলার ছাত্রলীগের সভাপতি সফল এই ছাত্রনেতা সু-শিক্ষায় শিক্ষিত শেখ সাখাওয়াত হোসেন নান্নু শুভেচ্ছা জানিয়েছেন নয়াবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন। এই সময় সাখাওয়াত হোসেন নান্নুকে ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক করায় জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহামেদ, সাধারন সম্পাদক মাহাবুবুর রহমানকে ধন্যবাদ জানান নয়াবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগ ও এর অংগ সংগঠনের নেতাকর্মীরা।

বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে কাজ করে যেতে চাই: সাখাওয়াত হোসেন নান্নু
গত ১৫ সেপ্টেম্বর নয়াবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্ধোগে এক গনসংবর্ধনার আয়োজন করা হয়। সর্বস্তরের নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন তাকে। এসময় উপস্থিত ছিলেন নয়াবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী আব্দুর রশীদ, সাধারন সম্পাদক মোঃ শহিদ খান,সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, নয়াবাড়ী ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম রবিউল, দোহার উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান জনি, কুসুমহাটি ইউনিয়ন ছাত্রলীগের আহাবায়ক মোঃ ইসলাম খান,আহাবায়ক কমিটির সদস্য মোঃরাজীব হোসেনসহ আওয়ামীলীগ,যুবলীগ,স্বেচ্ছাসেবকলীগ,ছাত্রলীগের নেতাকর্মিরা।

ধোয়াইর বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংর্ঘষ

0

দোহারের সর্ব পশ্চিমের ইউনিয়ন নয়াবাড়িতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে তিনজন আহত হয়েছে। এর মাঝে গুরুতর আহত হয়ে একজন ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি আছেন। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঘটা এই সংর্ঘষ যেকোন সময় রুপ নিতে পারে রাজনৈতিক সহিংসতায়।
পশ্চিম ধোয়াইরের গাড়ি ব্যবসায়ী মামুনের সাথে ভাড়া নিয়ে সংঘর্ষের সুত্রপাত। গাজীপুরে যাওয়া নিয়ে ভাড়া গাড়িতে ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায় করাকে কেন্দ্র করে সংঘর্ষের সুত্রপাত। ২৫০০ টাকায় ঠিক হলেও যাত্রীদের কাছে জোড় করে ৪০০০ টাকা আদায় করে গাড়ী চালক মামুন। এই নিয়ে ধোয়াইর গ্রামের পত্তনদার বাড়ীর চিনু পত্তনদার গাড়ী চালক মামুনের বাবা ইছাককে ধোয়াইর বাজারে প্রশ্ন করলে তাদের মাঝে কথা কাটাকাটি হয়। এর পর মামুন বাহ্রা ঘাটের সোহাগ ও তার বন্ধুকে ডেকে এনে ধোয়াইর বাজারে চিনু পত্তনদারকে আক্রমন করে। এর ফলে চিনু পত্তনদারের ঘাড়ের হাড় ভেঙ্গে যায়। ফলে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।
এদিকে ঘটনার পর থেকেই মামুন ও তার বাড়ির সকলে পলাতক আছে।
এই ঘটনার পর বাহ্রার মুক্তারকে ধরে পেটায় চিনু পত্তনদারের সমর্থকরা। এই ঘটনার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। ফলে নিয়মিত পুলিশ টহল দিচ্ছে ধোয়াইর গ্রামে।