নয়াবাড়ির হারুন মাস্টার গ্রেফতার

ঢাকার দোহারে বাড়িঘরে হামলা চালিয়ে এক শিক্ষককে পিটিয়ে আহত করাকে কেন্দ্র করে মামলায় অপর শিক্ষককে আটক করেছে দোহার থানা পুলিশ। আটককৃত মো, হারুনুর রশিদ ( হারুন মাষ্টার) উপজেলা নয়াবাড়ী ইউনিয়নের বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও একই এলাকার মৃত সিরাজ বেপারীর ছেলে।

জানা যায়, এক সপ্তাহ আগে বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো, জাহাঙ্গীর আলমের বাড়িতে একই প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক হারুনুর রশিদের নেতৃত্বে সন্ত্রাসীরা হামলা চালিয়ে বাড়িঘর ভাংচুর করে। এ সময় হামলা চালিয়ে শিক্ষক জাহাঙ্গীরকে পিটিয়ে আহত করে। এ ঘটনায় উপজেলার নয়াবাড়ী ইউনিয়নের বাহ্রাঘাট এলাকা থেকে শনিবার রাতে শিক্ষক হারুনুর রশিদকে আটক করে পুলিশ।

দোহারে প্রবাসীর ওপর হামলায় গ্রেফতার ১

ঢাকার দোহার উপজেলার নাগেরকান্দা গ্রামের অধিবাসী শাহাবদ্দিন লস্করের ছেলে প্রবাসী জুয়েলের ওপর হামলাকারী আকাশকে আটক করেছে দোহার থানা পুলিশ।

এলাকাবাসী জানায়, জুয়েল মধ্যপ্রাচ্যের আবুধাবিতে কর্মরত অবস্থায় তার সহকর্মী দোহার উপজেলার রাইপাড়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ আলীর ছেলে আলমগীর কবিরের সঙ্গে সামান্য বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আলমগীর জুয়েলকে দেশে এলে দেখে নেবে বলে হুমকি দেয়।

উল্লেখ্য,সম্প্রতি জুয়েল ছুটিতে দেশে এলে উপজেলার কাঁঠালিঘাটা গ্রামের শামসুল হকের ছেলে আকাশ ও প্রবাসী আলমগীর কবিরের স্ত্রী সোনিয়াসহ বেশ কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তি ১১ অক্টোবর সন্ধ্যায় দোহারের বাঁশতলা এলাকায় জুয়েলের ওপর হামলা চালায়। এসময় হামলাকারীরা দেশীয় অস্ত্র দিয়ে তার শরীরের বিভিন্ন অংশ ক্ষতবিক্ষত করে।

মান্নান খান প্রেসিডিয়াম হওয়ায় দোহারে আনন্দ মিছিল

স্বাধীনতার পর দোহারের প্রথম রাজনীতিবিদ হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হওয়ায় দোহারে আনন্দ মিছিল করেছে দোহার উপজেলা আওয়ামীলীগ ও এর বিভিন্ন সংগঠনের নেতা – কর্মিরা। উৎফুল্ল নেতারা এই সময় নিজেদের মাঝে মোলাকাত ও মিষ্টি বিতরণ করে।

borhan

manana2

স্বাধীনতার পর দোহারের প্রথম সন্তান হিসাবে আওয়ামী লীগের প্রেসেডিয়াম সদস্য আব্দুল মান্নান খান

স্বাধীনতার পর দোহারের প্রথম রাজনীতিবিদ হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নির্কাচিত হলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক গৃহায়ন ও গনপূর্ত প্রতিমন্ত্রী এডভোকেট আব্দুল মান্নান খান। দোহারের কাটাখালির খান বাড়ির এই রাজনীতিবিদ দোহার-নবাবগঞ্জ তথা ঢাকা ১ আসনের এমপিও নির্বাচিত হয়েছেন ২০০৮ সালের নির্বাচনে।

২০০৮ সালের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে ঢাকা ১ আসন থেকে নির্বাচন করে এমপি নির্বাচিত হন এই বর্ষিয়ান নেতা। সেই সরকারের গৃহায়ন ও গনপূর্ত মন্ত্রনালয়ের মতো গুরুত্বপূর্ন মন্ত্রনালয়ের দায়িত্ব পালন করেন এই বর্ষিয়ান নেতা। পরবর্তীতে ২০১৪ সালের নির্বাচনে মনোনয়ন পেলেও নির্বাচনে পরাজিত হন।

দোহারের নারিশার মাছ ও জাল জব্দ

ঢাকার দোহার উপজেলার নারিশার পদ্মা নদী ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ১১৩ কেজি মা ইলিশ এবং তিন হাজার ৫০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ফেলা হয় এবং উদ্ধারকৃত মাছ ৯টি এতিমখানাসহ দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়।

নিষেধাজ্ঞা অম্যান্য করে মাছ শিকারের খবর পয়ে আজ রবিবার ভোরে উপজেলা মৎস্য কর্মকর্তা এ বি এম জাকারিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

এ বি এম জাকারিয়া বলেন, “জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় আমরা সবসময় তৎপর রয়েছি। প্রকৃত জেলেরা নিষেধাজ্ঞার সময় নৌকা-জাল নিয়ে নদীতে তেমন নামছেন না। কিন্তু লোভের বশবর্তী হয়ে কিছু মৌসুমী জেলে রাতে ইলিশ শিকারে বের হচ্ছেন। তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে।”

সম্মেলনে যোগ দিলেন নাজমুল হুদা ও বি চৌধুরী

0

বিকল্পধারা বাংলাদেশের সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর পাশাপাশি শনিবার সোহরাওয়ার্দী উদ‌্যানে ক্ষমতাসীন দলের সম্মেলনে যোগ দেন বিএনপির বহিষ্কৃত নেতা বিএনএ সভাপতি নাজমুল হুদাও।বিএনপির প্রতিষ্ঠাকালীন মহাসচিব বি চৌধুরীর দল বিকল্পধারা আওয়ামী লীগ সরকারের সমালোচনামুখর। বিএনপি জোটে না গেলেও তাদের বিভিন্ন কর্মসূচিতে সমর্থন দিয়ে আসছে দলটি।

বিএনপি থেকে বহিষ্কৃত হয়ে বাংলাদেশ জাতীয় জোট নামে নতুন দল গঠনকারী নাজমুল হুদা আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলে যোগ দেওয়ার প্রক্রিয়ায় রয়েছে।

আওয়ামী লীগের সম্মেলেনে ১৪ দলীয় জোটের বাইরে সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, উপদেষ্টা পরিষদের সদস‌্য মনজুরুল আহসান খান, জেএসডির সভাপতি আ স ম আবদুর রব যোগ দেন।

১৪ দলীয় জোট নেতাদের মধ‌্যে ছিলেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, জাসদের একাংশের সভাপতি হাসানুল হক ইনু, সাধারণ সম্পাদক শিরীন আখতার, জাসদের আরেক অংশের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, জাতীয় পার্টির (জেপি) মহাসচিব শেখ শহীদুল ইসলাম, ন্যাপ নেতা এনামুল হক, তরীকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারী প্রমুখ।

পুলিশে চাকরি পেল নবাবগঞ্জের ৩৪ তরুণ-তরুণী

নবাবগঞ্জের পিকেবি স্কুল অ্যান্ড কলেজের নবীনবরণ অনুষ্ঠানে ঢাকা জেলা পুলিশ সুপার শাহ্ মিজান শাফিউর রহমান বলেছিলেন, পুলিশে চাকরি পেতে টাকা লাগে না। যোগ্যতাই হবে চাকরি পাওয়ার মূল শর্ত। তার সেই কথাই সত্যি প্রমাণ হয়েছে। কনস্টেবল পদে ঢাকা জেলা কোটায় সম্প্রতি নিয়োগ পেয়েছেন নবাবগঞ্জের ৩৪ জন তরুণ-তরুণী। তাদের চাকরি পেতে একটি টাকাও লাগেনি। এদের অধিকাংশই সাধারণ কৃষক পরিবারের সন্তান বলে জানা গেছে।

কনস্টেবল পদে নিয়োগ পাওয়া নবাবগঞ্জের ৩৪ জনের মধ্যে ২৮ জন ছেলে আর ৬ জন মেয়ে। তাদের চাকরি পেতে কোনো টাকা-পয়সা লাগেনি। শুধু ফরম পূরণের সময় সরকারি ফি বাবদ একশ’ টাকা জমা দিতে হয়েছে। নিয়োগ পাওয়া ব্যক্তিরা এর কৃতিত্ব পুলিশ সুপারকে দিয়েছেন। তারা বলেন, এসপি সাহেবের সততার কারণেই জেলা কোটায় স্বচ্ছ প্রক্রিয়ায় এ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। নিয়োগ পাওয়ার পর বৃহস্পতিবার রাতে কয়েকজন তরুণ নবাবগঞ্জ থানার ওসি মোস্তফা কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন। এ সময় তারা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দেশের স্বার্থে জীবনবাজি রেখে কাজ করার শপথ নেন। কনস্টেবল পদে সদ্য নিয়োগ পাওয়া নবাবগঞ্জের শোল্লা ইউনিয়নের দত্তখন্ড গ্রামের কৃষক ফরহাদ হোসেনের ছেলে শামীম হোসেন জানান, লোকমুখে প্রচলন ছিল লাখ টাকা ছাড়া নাকি পুলিশে নিয়োগ হয় না। কিন্তু সেই কথা মিথ্যা প্রমাণ হয়েছে। পুলিশে চাকরি পেতে টাকা নয়, যোগ্যতা দরকার- সেই প্রমাণ আমি পেয়েছি। চাকরিতে যোগ দিয়ে দেশের সেবা করতে চান বলে আগ্রহের কথা জানান শামীম। একই ইউনিয়নের সিংহড়া গ্রামের কাঠমিস্ত্রি জয়দেব মণ্ডলের ছেলে কৃষ্ণগোপাল মণ্ডল বলেন, আমি সাধারণ পরিবারের সন্তান। চাকরির জন্য সুপারিশ করবে এমন প্রভাবশালী কেউ আমার নেই। বিনা তদবিরে সরকারি চাকরি পাব চিন্তাও করতে পারিনি। তা সম্ভব হয়েছে এসপি (পুলিশ সুপার) স্যারের জন্য। তিনি সত্যিকার অর্থেই প্রমাণ করেছেন পুলিশ বাহিনীর সুনাম কিভাবে রক্ষা করতে হয়।

নিজ বাসা থেকে গ্রেফতার আতিকুর রহমান সুয়েম

ঢাকা জেলা ছাত্রদলের সহ সভাপতি আতিকুর রহমান সুয়েমকে তার বাসা থেকে গ্রেফতার করেছে দোহার থানা পুলিশ। ভিসা সংক্রান্ত জটিলতা থেকে টাকা আদায়ের মামলায় তাকে গ্রেফতার করেছে দোহার থানা পুলিশ। সকাল ১১টার দিকে দোহার থানা পুলিশের একটি দল তাকে তার নিজ বাসায় থেকে গ্রেফতার করে।

আতিকুর রহমান সুয়েম কিছুদিন আগে ঘোষিত ঢাকা জেলা ছাত্রদলের সহ সভাপতি নির্বাচিত হয়েছেন। তাকে বর্তমানে দোহার থানায় রাখা হয়েছে। তাকে অতি দ্রুত কোর্টে চালান করা হবে বলে জানিয়েছেন দোহার থানা পুলিশ।

দোহারে চাল বরাদ্দ নেই হতাশ বেকার জেলেরা

প্রজনন মৌসুমে মা-ইলিশনিধন রোধে ১২ অক্টোবর থেকে আগামী ২ নভেম্বর পর্যন্ত নদীতে জাল ফেলা নিষিদ্ধ ঘোষণা করেছে মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তর। এ সময় জেলেদের জন্য ২০ কেজি করে চাল বরাদ্দ করেছে সরকার। কিন্তু পদ্মা নদীবেষ্টিত ঢাকার দোহারে প্রায় এক হাজার জেলের জন্য কোনো বরাদ্দ রাখা হয়নি। তাই কর্মহীন জেলেরা এখন মানবেতর দিন কাটাচ্ছেন।

এ ব্যাপারে দোহার উপজেলা মৎস্য কর্মকর্তা এবিএম জাকারিয়া জানান, দোহারের জেলেদের চাল দেওয়ার কথা ছিল। উপজেলা প্রশাসনের মাধ্যমে এর প্রক্রিয়া চলছে। আশা করি, খুব শিগগিরই বরাদ্দ আসবে।

নবাবগঞ্জে দুই মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

নবাবগঞ্জে দুই গাঁজা ব্যবসায়ীকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। গতকাল ১৯ অক্টোবর বুধবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ফারজানা জামানের আদালত এ সাজা দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন-উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের গোবিন্দ হালদারের ছেলে প্রাণকৃষ্ণ হালদার ও কলাকোপা ইউনিয়নের কাশিমপুর গ্রামের সোনামিয়ার ছেলে টিটু ফয়সাল। এদেরকে ৮ মাস ও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান থানার সহকারী উপপরিদর্শক রামকৃষ্ণ দাস।

এ বষয়ে নবাবগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক রামকৃষ্ণ দাস ও মহির উদ্দিন জানান, “বুধবার সকালে কুমার গোল্লা বাজার এলাকা থেকে ৫০গ্রাম গাঁজাসহ প্রাণকৃষ্ণকে আটক করা হয়। দুপুরের দিকে আমীরপুর এলাকা থেকে ৫ পোটলা গাঁজাসহ টিটু ফয়সালকে আটক করা হয়। সন্ধ্যায় ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালত তাদের সাজা প্রদান করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন”।