জেলেদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে হবেঃ সালমা ইসলাম

 

জেলেদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে, যাতে তারা প্রজনন মৌসুমে ইলিশ ও জাটকা শিকার থেকে বিরত থাকেন। এতে মৎস্য সম্পদের উন্নয়ন হবে। ইলিশ বড় হলে রফতানি করে প্রচুর অর্থ উপার্জন করা সম্ভব হবে। শনিবার সকাল সাড়ে ১০টায় দোহারের নয়াবাড়ী ইউনিয়নের ধোয়াইর ইউপি কার্যালয় চত্বরে মৎস্যজীবীদের মধ্যে চাল বিতরণ অনুষ্ঠানে অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি এসব কথা বলেন। একই দিন তিনি মাহমুদপুর ইউনিয়নেও মৎস্যজীবীদের মধ্যে চাল বিতরণ করেন।

সালমা ইসলাম এমপি বলেন, দোহারের পদ্মা পাড়ের জেলেরা সারা বছর মাছ শিকার করে মানুষের আমিষের চাহিদা মেটান ও তাদের জীবিকা নির্বাহ করেন। তবে প্রজনন মৌসুম বাদ দিয়েই তাদের পেশা ধরে রাখতে হবে। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশের সাধারণ জেলেদের কথা চিন্তা করেই তাদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছেন। তবে এই প্রথম দোহারের দরিদ্র মৎস্যজীবীরা সরকারের সহায়তা পেলেন। সংসদ সদস্য সালমা ইসলাম মৎস্যজীবীদের মাছ ধরার পাশাপাশি অন্য কর্মসংস্থানের ব্যবস্থা করারও তাগিদ দেন। যাতে তারা ইলিশের প্রজনন মৌসুমে সংসার চালাতে হিমশিম না খান। তিনি মৎস্যজীবীদের সন্তানদের লেখাপড়া করিয়ে প্রতিষ্ঠিত করারও অনুরোধ জানান। দোহারে প্রায় ৮৪০ জন জেলের প্রতিজনকে ৪০ কেজি করে ৪ মাস চাল বিতরণ করা হবে।

এসব অনুষ্ঠানে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম আল আমিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুল্লাহ মিয়া, তদারকি কর্মকর্তা জসীম উদ্দিন, মাহমুদপুর ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, নয়াবাড়ী ইউপি চেয়ারম্যান শামীম আহমেদ হান্নান, জাতীয় পার্টি ঢাকা জেলা যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, নবাবগঞ্জ উপজেলা সাবেক সভাপতি হুমায়ন কবির, দোহারের জাতীয় পার্টি সভাপতি ডা. আলাউদ্দিন আল আজাদ, সদস্য সচিব আবদুল আলীম, যুগ্ম আহ্বায়ক আফজাল শিকদার, লোকমান হোসেন, যুবসংহতির জসীম উদ্দিন পান্নু, ফরিদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

“ডাক্তার আর পারলো না, দোয়া চাই” ফেসবুকে শেষ স্ট্যাটাসে ওমায়ুল ইসলাম খান

সকালেই স্ট্রোক করেছিলেন দোহার উপজেলা যুবদলের সাবেক সভাপতি ওমায়ুল ইসলাম খালেক। নিয়ে যাওয়া হয়েছীল জয়পাড়া ক্লিনিকে। সেখান থেকে ডাক্তাররা ঢাকায় জাতীয় হ্র্দরোগ ইনষ্টিটিউটে নিয়ে যেতে বললে বললে ফেসবুকে তার শেষ স্ট্যাটাসটা দেন ওমায়ুল ইসলাম খালেক।

“আজ ভোরে স্ট্রোক করেছি জয়পাড়া ক্লিনিক থেকে জাতীয় হ্র্দরোগ ইনষ্টিটিউটের নাকি নিতে হবে।ডাঃ আর পারলো না, দোয়া চাই”

সেই স্ট্যাটাসটাই শেষ স্ট্যাটাস হয়ে রইলো। জীবিত আর ফিরতে পারলেন না দোহারে। ফিরলো দোহারের এই যুবনেতার মরদেহ।

বিএনপির এই তুখোড় যুবনেতার পরিচয় ছিল দোহারের আনাচে কানাচে। তার হাত ধরে জাতীয়তাবাদী রাজনীতির দীক্ষা নিয়েছেন অনেক ছাত্রনেতা।

সকালেই স্ট্রোক করেছিলেন দোহার উপজেলা যুবদলের সাবেক সভাপতি ওমায়ুল ইসলাম খালেক। নিয়ে যাওয়া হয়েছীল জয়পাড়া ক্লিনিকে। সেখান থেকে ডাক্তাররা

আজ দুপুর ১১ টায় নিজ এলাকায় অনুষ্ঠিত হয়েছে তার নামাজে জানাজা। জানাজায় উপস্থিত ছিলেন আব্দুল মান্নান, সালাউদ্দিন মোল্লা, সুরুজ আলম সুরুজ, তানভির হোসেন সানুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

ইতিমধ্যে ওমায়ুল ইসলাম খালেকের ছেলের পড়াশোনা ও চাকরির দায়িত্ব নিয়েছেন তানভির হোসেন সানু। এবং তার পরিবারকে বিভিন্ন আর্থিক সহায়তা দান করেছে দোহার উপজেলা জাতীয়তাবাদী অনলাইন একটিভিস্ট নামে একটি সংগঠন।

নবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ী নিহত

নবাবগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পুষ্ট হয়ে সূর্য হালদার (৫৫) নামে এক মৎস ব্যবসায়ী নিহত হয়েছে। নিহত সূর্য হালদার উপজেলার নয়নশ্রী ইউনিয়নের ছোট তাশুল্লা বাংলাবাজার গ্রামের বিন্দু হালদারের ছেলে। শনিবার (২৯ এপ্রিল) দুপুরে ওই গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে সূর্য হালদার পুকুরে ডুবানো নৌকা উঠাচ্ছিল। এ সময় পুকুরের পাশে রাস্তা দিয়ে নসিমন গাড়ি যাওয়ার সময় নিয়ন্ত্রন হারিয়ে বিদ্যুতের খুটিতে ধাক্কা লাগে। বৈদ্যুতিক তার ছিঁড়ে পানিতে পড়ে গেলে সূর্য হালদার বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার আলমগীর হোসেন বলেন, খবর পাওয়া মাত্র বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়।

নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক আবুল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

দোহারের বিদ্যালয়গুলির এসএসসি পরীক্ষার ফল

২০১৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় ১০ বোর্ডে গড় পাসের হার ৮০ দশমিক ৩৫ শতাংশ। আজ বৃহস্পতিবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে পাসের হারসংক্রান্ত তথ্য জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

এ ছাড়া মাদ্রাসা বোর্ডে (দাখিল) পাসের হার ৭৬ দশমিক ২০ শতাংশ। কারিগরি বোর্ডে (ভকেশনাল) পাসের হার ৭৮ দশমিক ৬৯ শতাংশ। আজ বৃহস্পতিবার এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

দোহারের বিদ্যালয়গুলির মধ্যে সবচে’ ভাল ফলাফল করেছে নারিশা উচ্চ বিদ্যালয়, পাশের হার ৯৫.৫৬%, এর পর রয়েছে নারিশা বালিকা বিদ্যালয়, পাশের হার ৮৪.১৭%। সবচে’ বেশি পরীক্ষার্থী ছিল বেগম আয়েশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে, ২১০ জন, পাশ করেছে সর্বাধিক সংখ্যক ১৬৯ জন।

মাদ্রাসা বোর্ডের অধীনে জয়পাড়া আলিয়া মাদ্রাসার পাশের হার শতভাগ, এই মাদ্রাসায় ৪৩ জন ছাত্রের সবাই পাশ করেছে।

বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়

পরীক্ষার্থী ১৩২
পাস ৭৩
পাসের হার ৫৫.৩০%
জিপিএ ৫  ১


বেগম আয়েশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়

পরীক্ষার্থী ২১০
পাস ১৬৯
পাসের হার ৮০.০৫%
জিপিএ ৫


এমদাদ আলী হাই স্কুল

পরীক্ষার্থী ১০০
পাস ৯৩
পাসের হার ৯৩%
জিপিএ ৫ ১৩


ফ্যামস
ইন্টারন্যাশনাল স্কুল

পরীক্ষার্থী ২৭
পাস ২০
পাসের হার ৭৪.০৭%
জিপিএ ৫


ইকরাশী আদর্শ উচ্চ বিদ্যালয়

পরীক্ষার্থী ১২৩
পাস ৭৯
পাসের হার ৬৪.২৩%
জিপিএ ৫


ইসলামাবাদ উচ্চ বিদ্যালয়

পরীক্ষার্থী ১২৯
পাস ১২০
পাসের হার ৯৩.০২%
জিপিএ ৫


জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয়

পরীক্ষার্থী ১৪৮
পাস ১২৬
পাসের হার ৮৫.১৪%
জিপিএ ৫


কবি নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়

পরীক্ষার্থী ১৮২
পাস ১৭১
পাসের হার ৯৩.৯৬%
জিপিএ ৫


কার্তি
কপুর উচ্চ বিদ্যালয়

পরীক্ষার্থী ১৫৯
পাস ১১৩
পাসের হার ৭১%
জিপিএ ৫


আজাহার আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়

পরীক্ষার্থী ৯২
পাস ৬৪
পাসের হার ৭১.০৭%
জিপিএ ৫


লটাখোলা উচ্চ বিদ্যালয়

পরীক্ষার্থী ৪৩
পাস ২৮
পাসের হার ৬৫.১২%
জিপিএ ৫


মধুরখোলা উচ্চ বিদ্যালয়

পরীক্ষার্থী ৭৩
পাস ৬৫
পাসের হার ৮৯.০৪%
জিপিএ ৫


মালিকান্দা মেঘুলা উচ্চ বিদ্যালয়

পরীক্ষার্থী ১৩৫
পাস ১১০
পাসের হার ৮১.৪৮%
জিপিএ ৫


মুকসুদপুর উচ্চ বিদ্যালয়

পরীক্ষার্থী ৪৪
পাস ৪১
পাসের হার ৯৩.১৮%
জিপিএ ৫


নারিশা
বালিকা উচ্চ বিদ্যালয়

পরীক্ষার্থী ৪৫
পাস ৪৩
পাসের হার ৯৫.৫৬%
জিপিএ ৫


নারিশা উচ্চ বিদ্যালয়

পরীক্ষার্থী ১০৩
পাস ৯৭
পাসের হার ৯৪.১৭%
জিপিএ ৫


শিলাকোঠা উচ্চ বিদ্যালয়

পরীক্ষার্থী ৫২
পাস ৪৮
পাসের হার ৯২.৩১%
জিপিএ ৫


সুতারপাড়া উচ্চ বিদ্যালয়

পরীক্ষার্থী ৯৫
পাস ৮১
পাসের হার ৮৫.২৬%
জিপিএ ৫


মাদ্রাসা বোর্ড:

জয়পাড়া আলিয়া মাদ্রাসা

পরীক্ষার্থী ৪৩
পাস ৪৩
পাসের হার ১০০%
জিপিএ ৫


মইতপাড়া আলিয়া মাদ্রাসা

পরীক্ষার্থী ৩৪
পাস ৩২
পাসের হার ৯৪.১১%
জিপিএ ৫


শাইনপুকুর উচ্চ বিদ্যালয়

পরীক্ষার্থী ১৫
পাস ১৩
পাসের হার ৮৬.৬৭%
জিপিএ ৫

উমাইয়ূল ইসলাম খালেকের মৃত্যু

দোহার থানা যুবদলের সাবেক সভাপতি উমাইয়ূল ইসলাম খালেক মারা গিয়েছেন। বুধবার রাত ১১ টায় হাসপাতালে মারা গিয়েছেন ১৯৭১ সালে জন্ম নেওয়া জাতীয়তাবাদি আদর্শের সক্রিয় সৈনিক।ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজিউন। সদালপি, আনুগত্য, বুদ্ধিদীপ্ত এবং সাহসী একজন রাজনৈতিক কর্মি হিসাবে তিনি সকলের নিকট আন্তরিক ছিলেন। তার মৃত্যুতে  জাতীয়তাবাদি  শিবিরে শোকের ছায়া নেমে এসেছে।

গত ২৯শে এপ্রিল হটাৎ স্ট্রোক করলে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। তার এই অসুস্থতার সময় জাতীয়তাবাদী অনলাইন গ্রুপ দেশ বিদেশ থেকে অর্থ সংগ্রহ করে প্রায় ৬০,০০০(ষাট হাজার) টাকা তার চিকিৎসার ব্যায়ভারের জন্য অনুদান দিয়েছে।

 

দোহারে ৫৫ পিচ ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক

গোপন সংবাদের ভিক্তিতে দোহার থানা  পুলিশ বিল্লাল হোসেন নামক এক মাদক ব্যবসায়ীকে আটক । জানা যায়, দোহার থানা পুলিশের এ এস আই মোঃ সাইফুর রহমান এর নেতৃত্বে একদল পুলিশ উপজেলার জামাল চর খেঁজুরবাগ এলাকার মোঃ টুটুলের বাড়ির সামনে থেকে বিল্লাল হোসেন রবিনকে ৫৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করে।

দোহার থানা ওসি শেখ সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানায়,  বিল্লাল হোসেনকে ৫৫ পিচ ইয়াবাসহ দোহার থানা পুলিশ আটক করে। তার নামে ১৯৯০ সালের মাদক নিয়ন্ত্রণ ধারা অনুযায়ী থানায় মামলা রুজু করা হয়েছে, মামলা নং ০১ (০৫) ১৭ ।  মঙ্গলবার সকালে আসামীকে আদালতে প্রেরণ করা হয়।

আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

ঢাকার দোহার উপজেলার আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান করা হয়েছে। শুক্রবার সকালে বিদ্যালয়ের মাঠে এ অনুষ্ঠান করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার স্বাধীনতার পক্ষের সরকার। এ সরকার মতায় থাকলেই দেশ ও জাতির উন্নয়ন হয়। আর যারা দেশের স্বাধীনতায় বিশ্বাসী নন, তারা দেশের উন্নতি করে না।

বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা ফজলুল হক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, ঢাকা জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক এম এ মজিদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পদক আলী আহসান খোকন, ঢাকা জেলা পরিষদের প্যানেল চেয়ারমান মো. শাজাহান মোল্লা প্রমুখ।

আওয়ামী লীগ নেতা রাকিবুল হাসান রহিম কমিশনারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আবুল বাসার মৃধা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নগেন্দ্র কুমার সিংহ প্রমুখ।

দোহারে বৃক্ষরোপণ, গাছের চারা বিতরণ ও বই বিতরণ কর্মসূচি সম্পন্ন

 

ঢাকার দোহার উপজেলার স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের এস এস সি (৯৫) ব্যাচ এর বৃক্ষরোপণ, গাছের চারা বিতরণ ও বই বিতরণ কর্মসূচি সম্পন্ন।

সামাজিক দায়বদ্ধতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষে এবং দোহারের প্রাকৃতিক পরিবেশ রক্ষার্থে ২৮ এপ্রিল শুক্রবার সকালে জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ কর্মসূচি সম্পন্ন করা হয়। এসময় বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয় এবং ছাত্র-ছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। পরে উক্ত বিদ্যালয় পাঠাগারে আট হাজার টাকার বই দান করা হয়।

উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন আওয়ামী সেচ্ছাসেবকলীগের সিনিয়র সহ সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ, দোহার উপজেলা চেয়ারম্যান জনাব আলমগির হোসেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুণ, দোহার থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলী আহসান খোকন, দোহার উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক আব্দুর রহমান আকন্দ, উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খালেক।

এসময় উক্ত কর্মসূচির আয়োজক জয়াপাড়া পপাইলট উচ্চ বিদ্যালয়ের এস এস সি (১৯৯৫) সালের ব্যাচ এর সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেলোয়ার হোসেন, সাংবাদিক অমিতাভ অপু, সাংবাদিক শওকত আলী রতন, আতিক হোসেন, জাহাঙ্গীর আলম, আজমীর হোসেন, বাবুল হোসেন, সোহেল, কিবরিয়া হোসেন, আজিজুল হক, বিদ্যুৎ হোসেন, নাসির হোসেন প্রমুখ।

দোহারে এইচএসসি পরীক্ষার কেন্দ্র সচিবের অপসারনের দাবিতে মানববন্ধন

দোহারে জয়পাড়া কলেজ পরীক্ষাকেন্দ্র থেকে মালিকান্দা কলেজের ৬ জন শিক্ষার্থীকে দন্ডকে কেন্দ্র করে ক্ষোভে উত্তাল হয়ে উঠেছে মেঘুলা-মালিকান্দা স্কুল এন্ড কলেজ, সুতারপাড়া আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়  ও কবি নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। ৬ জন শিক্ষার্থীর জরিমানা করায় ও রচনামূলক পরীক্ষা দিতে না পারার কারনে কবি নজরুল বালিকা উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীরা, মেঘুলা বাজারস্থ জন-সাধারণ এই মানব বন্ধন আয়োজন করে। মানব বন্ধনে জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ও পরীক্ষা কেন্দ্রের সচিব তাপস নন্দীর অপসারন দাবী করা হয় একই সাথে শিক্ষার্থীদের পরীক্ষা দিতে দেয়ার জন্য অনুরোধ করা হয়।

সোমবার দোহারে এইচএসসি পরীক্ষা চলাকালে প্রশ্নফাঁসের অভিযোগে এনে এই ৬ এইচএসসি পরীক্ষার্থীর অর্থদণ্ড দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম আল-আমিন নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত। এছাড়া একজন লাইব্রেরিয়ান ও ফটোকপির দোকানী জুবায়ের মোল্লাকে (২৪) ১৫ দিনের কারাদন্ড দেয় ভ্রাম্যমান আদালত। সে জয়পাড়া কলেজ গণিতের প্রভাষক মিলন হোসেনের ভাগ্নে, মিলন হোসেন এইচএসসি পরীক্ষা পরিচালনা কমিটির সদস্য।

দোহারে এইচ এস সি পরীক্ষার কেন্দ্র সচিবের অপসারনের দাবিতে মানববন্ধন

এই ঘটনায় প্রশ্ন ফাঁসের অভিযোগে দন্ডিত হয় মালিকান্দা কলেজের ৬ শিক্ষার্থী। কিন্তু শিক্ষার্থীরা বলে, “তারা ষড়যন্ত্রের শিকার। জয়পাড়া কলেজের অধ্যক্ষ তাপস নন্দী ব্যক্তি বিদ্বেষ ও মালিকান্দা কলেজের উপর বিদ্বেষ থেকে তাদের কেন্দ্রে এই ভাবে অপদস্থ করেছে। এবং তাদের শিক্ষা জীবনে একটি মিথ্যা কলঙ্ক আরোপন করা হয়েছে।”

কবি নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শরিফুল ইসলাম  নিউজ থার্টিনাইনকে বলেন, বহিষ্কৃত শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছে। তাদের দ্বারা এই ধরনের কাজের সাথে জড়িত হওয়ার কোন সম্ভাবনা নেই। তারা ষড়যন্ত্রের শিকার।

দোহারে এইচ এস সি পরীক্ষার কেন্দ্র সচিবের অপসারনের দাবিতে মানববন্ধন

এ বিষয়ে জয়পাড়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিউজ থার্টিনাইনকে বলেন, ”যেহেতু তাদেরকে কেন্দ্রের বাইরে থেকে ধরেছে।  ইউএনও এবং এসি ল্যান্ড ভ্রাম্যমাণ আদালতে তাদের শাস্তি দিয়েছে। এখানে আমার বলার কিছু নেই। আমার কেন্দ্রের সীমানার মধ্যে কিছু ধরা পড়লে সেক্ষেত্রে আমাকে দোষারোপ করতে পারতো। বাহিরে কোন ঘটনায় আমার বলার কিছু নেই।”

বাংলাদেশে ৫৬০টি মসজিদ নির্মাণে সৌদি সহায়তা

0

 

বাংলাদেশে প্রত্যেক শহরে একটি করে মোট ৫৬০টি মসজিদ নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। আর এই প্রকল্পে ১০০ কোটি মার্কিন ডলার সহায়তা দিবে সৌদি আরব। বুধবার সৌদি আরবের সরকারি ওয়েবসাইটে থেকে এসকল তথ্য জানা যায়।

সিঙ্গাপুর ভিত্তিক সংবাদমাধ্যম স্ট্রেইটটাইমস জানায়, গত বছর সৌদি আরব সফরের সময় এই সহায়তা চেয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইসলামিক ফাউন্ডেশনের প্রধান শামিম আফজাল জানান, মসজিদগুলোতে লাইব্রেরি ও কালচারাল সেন্টার থাকবে যেটা একটি মডেল হয়ে দাড়াবে মুসল্লিদের কাছে। বার্তা সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাতকারে তিনি বলেন, ইসলামের জ্ঞান প্রসারে এটা দারুণ উদ্যোগ।