শ্রীনগরে প্রাচীন নিদর্শন ১৩০ কক্ষবিশিষ্ট রাধাকান্ত সাহার বাড়ি ভেঙে ফেলা হচ্ছে। সোনারগাঁয়ের পানাম নগরের আদলে গড়া ঐতিহ্যবাহী এই বাড়িটি চারদিন ধরে ভাঙছে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রাচীন এই বাড়িটি ভেঙে উপজেলা পরিষদের নতুন ভবন তৈরি করা হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। এ নিয়ে শ্রীনগরের সর্বস্তরের জনগণের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। ভেতরে ভেতরে ফুঁসে উঠলেও বিষয়টি প্রশাসন সংশ্লিষ্ট হওয়ায় কেউ মুখ খুলছে না। অনুসন্ধানে জানা যায়, প্রায় দেড় শত বছর পূর্বে শ্রীনগরের ধনাঢ্য ব্যবসায়ী রাধাকান্ত সাহার পূর্ব পুরুষ পানাম নগরের আদলে বর্তমান উপজেলা পরিষদের পেছনে ১৩০ কক্ষবিশিষ্ট দ্বিতল এ বাড়িটি নির্মাণ করেন। দেশভাগের পর রাধাকান্ত সাহা তার এই আলিশান ভবন ছেড়ে ভারত চলে গেলে তা দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় ছিল। শ্রীনগরকে উপজেলা হিসাবে ঘোষণার পর থেকে ভবনটির নিচতলা উপজেলা পরিষদের অফিস ও আদালত হিসেবে ব্যবহার করা হতো।
শ্রীনগরে প্রাচীন নিদর্শন রাধাকান্ত ভবন ভেঙে ফেলা হচ্ছে
ধোয়াইর বাজারে দুর্ধষ ডাকাতি
দোহারের সর্ব পশ্চিমের পদ্মার কুলঘেষা নয়াবাড়ি ইউনিয়নের ধোয়াইর বাজারে পুলিশের উপর হামলা চালিয়ে এক দূর্ধষ ডাকাতি সংগঠিত হয়েছে। শনিবার রাত দেড়টা থেকে শুরু হওয়া এই ডাকাতি ২ টা পর্যন্ত চলে। এবং এসময় ধোয়াইর গ্রাম বাসী ডাকাতির কথা জেনে গেলে ডাকাত দল তিন চারটা ককটেল ফুটিয়ে ধোয়াইর বাজারে আতংক সৃষ্টি করে পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, রাত দেড়টার সময় ডাকাত দল ধোয়াইর বাজার আক্রমন করে। প্রথমেই তারা ধোয়াইর বাজারের পাহারাদার আমিরকে আটক করে হাত-পা বেধে ফেলে। হাত পা বাধা অবস্থায় তাকে ধোয়াইর বাজারের আরেক দোকানদার হান্নানের টেইলার্সের দোকানে বেধে ফেলে। এই সময় হান্নান ও তার স্ত্রী দোকানে কাজ করছিল। এই সময় ডাকাত দল তাদেরও বেধে ফেলে। এর পর তারা বাজারের বিভিন্ন মুদি দোকান ও এক স্বর্ণের দোকান থেকে তিন থেকে চার লাখ টাকার মালামাল লুট করে। এর মাঝে রাত দুইটার দিকে পুলিশের একটি টহল দল এস আই ফিরোজের নেতৃত্বে ধোয়াইর বাজারে এসে উপস্থিত হলে তাদের উপর ককটেল হামলা করে ডাকাত দল। এসময় পুলিশের পাল্টা আক্রমনে ডাকাতদল পিছু হটতে থাকে। এই সময ডাকাত দলের এক সদস্য পুলিশের দুই সদস্যর তাড়ায় দল ছুট হয়ে পড়লে সে পদ্মা নদীতে লাফ দেয়। এবং আরেক দিকে ডাকাত দল এসআই ফিরোজের উপর হামলা করলে পুলিশের সেই দুই সদস্য এসআই ফিরোজকে ডাকাত দলের আক্রমনের থেকে উদ্ধার করে। পরে ডাকাত দল বিভিন্ন ভাগে ভাগ হয়ে পালিয়ে যায়।
রাত দুইটা থেকে রাত সাড়ে তিনটা পর্যন্ত লোকে লোকারন্য পরিনত হয় ধোয়াইর বাজার। এই সময় জানা যায়, ডাকাতির ব্যাপারে ধোয়াইর বাজারের সামসুদ্দিন মেম্বারকে আগেই সতর্ক করে রেখেছিলেন ধুলসুরা বাজারের লোকজন। কারন তারা রাত ১০ টার দিকে পদ্মা নদীতে সন্দেহ জনক গানবোটের শব্দ পায়। কিন্তু তারা ব্যাপারটা গুরুত্ব না দেয়ায় এই ঘটনা ঘটে।
এই দিকে এই ডাকাতির ঘটনাকে কেন্দ্র করে ধোয়াইর বাজার থেকে ডাকাতি প্রতিরোধে পাহারার ব্যবস্থা করা হয়েছে।
এছাড়া গত কালও ধোয়াইর বাজার, কান্তারটেক, ধুলসুরায় পদ্মা নদীতে ডাকাতদের সন্দেহ জনত সেই গানবোটের শব্দ পাওয়া গেছে।
মুকসপুরে খান মো.আব্দুল মান্নানের বাড়িতে ইফতার মাহফিল
মুকসপুরে খান মো.আব্দুল মান্নানের বাড়িতে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৬ জুন শুক্রবার আইজি আর খান খান মো.আব্দুল মান্নানের নিজ বাড়িতে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় তার নিজ পরিবার এবং দেশের কল্যাণ কামনায় দোয়া করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মুকসপুর ইউপি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল হান্নান, দোহার উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রজব আলী মোল্লা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম বাবুল, নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান খন্দকার আবু আশফাক, দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আল-আমিন, বিলাশপুর ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন মোল্লাসহ দোহার নবাবগঞ্জের আওয়ামীলীগ এবং বিএনপির শীর্ষস্থানীয় নেতা কর্মী এবং গণ্যমান্য ব্যক্তি বর্গ।
শ্রীনগরে বিক্রমপুর জাদুঘরের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
শ্রীনগর উপজেলার বালাশুরস্থ বিক্রমপুর জাদুঘরের তৃতীয় তলায় অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন শ্রীনগর কেন্দ্রর উদ্যোগে বিক্রমপুর জাদুঘরের তৃতীয় বর্ষপূর্তিতে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপসি’ত ছিলেন, অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের কেন্দ্রীয় পর্ষদের সভাপতি, বিশিষ্ট লেখক ও রাজনৈতিক জনাব ড. নূহ-উল আলম লেনিন, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন শ্রীনগর সার্কেল এডিশনাল পুলিশ সুপার জনাব মোঃ সাইফুল ইসলাম, শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব এসএম আলমগীর হোসেন, বিক্রমপুর জাদুঘরের কিউরেটর অধ্যাপক শাহজাহান মিয়া ও অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনাব নজরুল ইসলাম। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জাতিসংঘের সাবেক উর্ধ্বতন কর্মকর্তা, ফরেনসিক বিশেষজ্ঞ ড. মোজাহেরুল হক, দরজিবাড়ি ফ্যাশনের মালিক ফজলুর রহমান, সিপিবি মুন্সীগঞ্জ জেলা সভাপতি শ.ম. কামাল হোসেন, চিত্রশিল্পী ও স’পতি রিয়াজুল ইসলাম সোহেল, আসাদুজ্জামান সমীর প্রমুখ। সভাপতিত্ব করবেন অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন শ্রীনগর কেন্দ্রর সভাপতি জনাব ডা. আব্দুল মালেক ভূঁইয়া। অনুষ্ঠান পরিচালনা করেন শ্রীনগর কেন্দ্রের সাধারণ সম্পাদক মুজিব রহমান। শিল্পী রিয়াজুল ইসলাম সোহেল তাঁর নিজ হাতের আঁকা একটি শিল্পকর্ম (বিক্রমপুরের একটি পুরাতন বাড়ির দৃশ্য) জাদুঘরকে দান করেন। অনুষ্ঠানে শ্রীনগর কেন্দ্রের সদস্যসহ বিশিষ্ট ব্যক্তিরা উপসি’ত ছিলেন।
সিরাজদিখানে পিতলের শিবমূর্তি উদ্ধার
মুন্সীগঞ্জের সিরাজদিখানে একটি পুকুরে পিতলের শিবমূর্তি পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার বয়রাগাদী ইউনিয়নের চিকনাসার গ্রামের একটি পুকুর থেকে ১৩৪ গ্রাম ওজনের এ মূর্তিটি পাওয়া যায় ।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার চিকনাসার গ্রামের অনিল মন্ডলের মেয়ে মিথীলা মন্ডল (৮) ও সঞ্জিদ দাসের মেয়ে সঞ্চিতা দাস (৯) পুকুরে গোসল করার সময় মূর্তিটি পায়। এলাকাবাসী বয়রাগাদী ইউপি পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন গাজীর কাছে জমা দিলে চেয়ারম্যান ওই মূর্তিটি থানায় হস্তান্তর করেন।
এ বিষয়ে সিরাজদিখান থানার ওসি ইয়ারদৌস হাসান মূর্তিটি মুন্সীগঞ্জ প্রত্নতত্ত্ব অধিদপ্তরে জমা দেবেন বলে জানিয়েছেন।
সিরাজদিখানের পাউসারে ইয়াবাসহ আটক ১
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার শেখরনগর ইউনিয়নের উত্তর পাউসার গ্রাম থেকে গত বুধবার রাতে মো. নাজমুল খান (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটকের দাবি করেছে পুলিশ। এ সময় তাঁর দেহ তল্লাশি করে ২১০টি ইয়াবা উদ্ধার করে শেখরনগর পুলিশ তদন্ত কেন্দ্র। নাজমুল খান উত্তর পাউসার গ্রামের বাসিন্দা।
শেখরনগর তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. আমিনুল ইসলাম জানান, নাজমুলকে তাঁর নিজ বাড়ি থেকে ওই ইয়াবাসহ আটক করা হয়। দীর্ঘদিন ধরে তিনি মাদক ব্যবসায় জড়িত। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।
শ্রীনগরে যুবলীগ নেতার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা
শ্রীনগরে চাঁদাবাজির অভিযোগে যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন এক পরিবহন ব্যবসায়ী। উপজেলার কোলাপাড়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান জনেটকে প্রধান আসামি করে ৫ জনের বিরুদ্ধে শ্রীনগর থানায় মামলাটি দায়ের করেন ফুলকুঁচি এলাকার ব্যবসায়ী মাহবুব মিয়া। গত ৫ই জুন শ্রীনগর থানা পুলিশ চাঁদাবাজির অভিযোগটি মামলা হিসাবে রেকর্ড করে। মামলার এজাহার সূত্রে জানা গেছে, ওই এলাকার তামিম এন্টার প্রাইজের মালিক মাহবুব মিয়া তার নিজস্ব ট্রাক দিয়ে বালু ভরাটের কাজ করেন। কয়েকদিন আগে যুবলীগ নেতা জনেটের নেতৃত্বে বালু ভরাটের জন্য ট্রাক প্রতি ২শ’ টাকা চাঁদা দাবি করে চাঁদাবাজরা। মাহবুব মিয়া চাঁদা দিতে অস্বীকার করলে তার ভাই শুভরাজকে পিটিয়ে আহত করে জনেট বাহিনী।
এ ব্যাপারে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ এসএম আলমগীর হোসেন জানান, চাঁদাবাজির অভিযোগটি সঠিক। চাঁদাবাজদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। জনেটের বিরুদ্ধে দ্রুত বিচার আইনসহ শ্রীনগর থানায় একাধিক মামলা রয়েছে।
সহজেই তৈরি করুন স্বাস্থ্যকর চিকেন স্যুপ
চিকেন স্যুপ, কে না পছন্দ করে ? জেনে নিন কীভাবে তৈরি করবেন-
উপকরণ
মুরগির টুকরা- আধা কাপ
আদা ও রসুন কুচি- ১ চা চামচ
গাজর কুচি, সুইট কর্ন ও মটরশুঁটি- আধা কাপ
হলুদ গুঁড়া- ১/৪ চা চামচ
ধনেপাতা কুচি- ২ চা চামচ
লবণ- স্বাদ মতো
গোলমরিচ গুঁড়া- স্বাদ মতো
মধু- ২ চা চামচ
পানি- ৩ কাপ
প্রস্তুত প্রণালি
পাত্রে মুরগির টুকরা, গাজর কুচি, মটরশুঁটি, সুইট কর্ন ও পানি নিন। হলুদ গুঁড়া, গোলমরিচ গুঁড়া ও লবণ দিয়ে সেদ্ধ করুন। মাংস আধা সেদ্ধ হওয়ার পর ধনেপাতা কুচি দিয়ে পাত্র ঢেকে দিন। মাংস পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে নামিয়ে স্যুপের বাটিতে ঢালুন। মধু ও ধনেপাতা কুচি মিশিয়ে নেড়ে ইফতারে গরম গরম পরিবেশন করুন স্যুপ।
ইফতারে পান করুন লিচুর শরবত
জেনে নিন লিচুর শরবত কীভাবে বানাবেন-
উপকরণ
লিচু- ৫০০ গ্রাম
লেবু- অর্ধেকটা
চিনি- ১০০ গ্রাম
পানি- দেড় কাপ
প্রস্তুত প্রণালি
একটি প্যানে পানি ও চিনির সঙ্গে লিচু দিয়ে সেদ্ধ করে নিন। চিনি পুরোপুরি গলে গেলে নামিয়ে ঠাণ্ডা করুন মিশ্রণ। লেবুর রস মিশিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন। মিশ্রণটি ফ্রিজে রেখে ঠাণ্ডা করুন। কয়েক ঘণ্টা পর বের করে পানির সঙ্গে মিশিয়ে শরবত বানিয়ে নিন। ভালো করে নেড়ে ৭ থেকে ঘণ্টা ফ্রিজে রাখুন শরবত। ইফতারে পুদিনা পাতা কুচি মিশিয়ে পরিবেশন করুন লিচুর ঠাণ্ডা শরবত।
ঘরেই তৈরি করুন রসমালাই
জেনে নিন কীভাবে বানাবেন রসমালাই-
মিষ্টি তৈরির উপকরণ
ডিম- ১টি
বেকিং পাউডার- ১ চা চামচ
গুঁড়া দুধ- ১০০ গ্রাম
ময়দা- ১ টেবিল চামচ
ঘি- সামান্য
মালাই তৈরি উপকরণ
তরল দুধ- দেড় লিটার
চিনি- স্বাদ অনুযায়ী
বাদাম- এক মুঠো
এলাচ- ৫/৬টি
যেভাবে বানাবেন
মিষ্টি তৈরি করার জন্য গুঁড়া দুধ, বেকিং পাউডার, ডিম ও ময়দা একসঙ্গে মিশিয়ে ডো তৈরি করুন। হাতে ঘি মাখিয়ে ছোট ছোট আকৃতির বল তৈরি করে নিন।
মালাই বানানোর জন্য তরল দুধ জ্বাল দিয়ে ১ লিটার করে ফেলুন। চিনি ও এলাচ দিয়ে অল্প আঁচে চুলায় রেখে দিন কিছুক্ষণ। যদি দুধ বেশি পাতলা মনে হয় তাহলে সামান্য গুঁড়া দুধ অথবা কনডেন্সড মিল্ক মিশিয়ে দিতে পারেন। চুলায় মাঝারি আঁচে মালাই রেখে মিষ্টিগুলো ধীরে ধীরে দিয়ে দিন। ৭ থেকে ১০ মিনিট মাঝারি আঁচে চুলায় রেখে নামিয়ে ফেলুন। ঠাণ্ডা হলে ফ্রিজে রেখে দিন। বেশি নাড়াচাড়া করবেন না। এতে মিষ্টি ভেঙে যেতে পারে।বাদাম কুচি ছিটিয়ে পরিবেশন করুন মজাদার রসমালাই।
