সাতভিটা থেকে ১২শ’ পিস ইয়াবা উদ্ধার

দোহারের সাতভিটা যেন ইয়াবার খনিতে পরিনত হয়েছে। কিছু দিন পরপরই সাতভিটা থেকে উদ্ধার হচ্ছে মরন নেশা ইয়াবা। তার ধারাবাহিকতায় বৃহস্পতিবার দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়নের সাতভিটা এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় ১ হাজার ২১৫ পিচ ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে দোহার থানার ওসি শেখ সিরাজুল ইসলামের নেতৃত্বে এসআই মো. শহিদুল ইসলাম, পিএসআই মো. রেজাউর রহমান, এএসআই মো. হাবিবুর রহমান সহ পুলিশের একটি দল উপজেলার সাতভিটা এলাকায় অভিযান পরিচালনা করে।

এসময় সাটভিটা মুকসুদপুর সংযোগ সড়কের পাশ থেকে পরিত্যাক্ত অবস্থায় ১ হাজার ২১৫ পিচ ইয়াবা উদ্ধার করে। পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবার মূল্য অন্তত চার লাখ টাকা।

নবাবগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে আহত

নবাবগঞ্জের শোল্লা ইউনিয়নে চন্দ্রখোলা ভিটাবাড়ি এলাকায়  মিনার ভূঁইয়া (২৫) নামে এক ওয়ার্কশপ ব্যবসায়ী ও তার সহযোগী শাওন ভূঁইয়াকে (১৮) কে কুপিয়ে আহত করেছে দূর্বিত্তরা। তবে মিনার ভুইয়া এই ঘটনার জন্য লালচাঁন ওরফে লালু বেপারী নামক এক ব্যক্তিকে দায়ি করেছে। মঙ্গলবার দুপুরে এই ঘটনা ঘটে।

উপজেলার শোল্লা ইউনিয়নের চন্দ্রখোলা ভিটাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যবসায়ী মিনার ভূঁইয়া আবদানি গ্রামের মোফাজ্জর ভূঁইয়ার ছেলে এবং শাওন ভূঁইয়া একই এলাকার মিরাজ ভূইয়া ছেলে। হামলাকারী লালচান ওরফে লালু বেপারী চন্দ্রখোলার ঘোড়াখালী গ্রামের মৃত মাহাদেব বেপারীর ছেলে। এ ঘটনায় পুলিশ লালুকে আটক করেছে।

স্থানীয়রা আহত দুইজনকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে গুরুত্বর আহত শাওনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করা হয়।

হাসপাতাল থেকে পালিয়ে লালু তার ছেলেকে কুপিয়েছে বলে অভিযোগ করে মিনার ভূঁইয়ার বাবা মোফাজ্জল ভূইয়া জানান, লালুর সাথে তার ছেলের কোনো শত্রুতা নেই। কি কারনে লালু এই কা- ঘটিয়েছে তা তারা বুঝতে পারছে না। লালু তিন দিন ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থাকাবস্থায় মঙ্গলবার পালিয়ে গিয়ে এই কান্ড ঘটিয়েছে।

আহত মিনার ভূইয়া বলেন, মঙ্গলবার দুপুরে চন্দ্রখোলা মেইন রোড অবস্থিত আমার মায়ের দোয়া ওয়ারিং ওয়ার্কশপ থেকে মোটর সাইকেলে বাসায় ফেরার পথে চন্দ্রখোলা ভিটাবাড়ি পৌছামাত্র লালু আমাকে ধাঁরালো দা দিয়ে পিঠে ৩টি আঘাত করে। এই সময় আমাকে রক্ষা করতে শাওন এগিয়ে এলে তাকেও কুপিয়ে আহত করে লালু।

নবাবগঞ্জ থানার এসআই আজহারুল ইসলাম বলেন, এব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। লালু নামে একজনকে আটক করা হয়েছে।

গণধর্ষণের স্বীকার কিশোরী মুক্তি পেল আত্মহত্যার মাধ্যমে

অবশেষে মুক্তি মিললো সিনথিয়ার। গনধর্ষণের অপমান বয়ে বেড়ানোর চেয়ে আত্মহত্যাকেই বেশি প্রাধান্য দিলো সে। অতঃপর নিজেকে শেষ করে দিয়েই মুক্তি পেল এই নিষ্ঠুর পৃথিবী থেকে। ঘটনাটি বেশি দুরের নয়। ঢাকার কাছেই নবাবগঞ্জ উপজেলার কৈলাইল ইউনিয়নের ঘটনা।

নবাবগঞ্জের  কৈলাইল ইউনিয়নের সোনারগাঁ গ্রামে সিনথিয়া আক্তার (১৪) নামে এক কিশোরীকে গণধর্ষণ করা হয়। পরে ঘটনা জানাজানি হলে লোকলজ্জায় ওই রাতেই সিনথিয়া বিষপান করে। পরে ফুপুর পরিবারের লোকজন তাকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করে পালিয়ে যায়। গতকাল বেলা ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনার পর থেকে ফুপুর বাড়ির লোকজন পলাতক রয়েছে।

সিনথিয়া মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার মূলবর্গ গ্রামের মৃত নান্নু মৃধার মেয়ে। তিনি নবাবগঞ্জের কৈলাইল ইউনিয়নের সোনারগাঁ গ্রামে ফুপুর বাড়িতে থাকতেন।

মৃত সিনথিয়ার বড় বোন নিপা জানান, মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে অজ্ঞাত লোক ফোন করে সিনথিয়ার মৃত্যু হয়েছে বলে জানায়। হাসপাতালে এসে তার লাশ দেখতে পাই।  এসময় ফুপুর বাড়ির লোকজন কেউ ছিল না। থানা পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

বড় বোন নিপা অভিযোগ করেন, ফুপুর প্রতিবেশীরা জানিয়েছেন গত রোববার রাতে ফুপাতো ভাই রুমান ফুসলিয়ে বাড়ির পার্শ্ববর্তী ফসলি জমিতে নিয়ে সিনথিয়াকে ধর্ষণ করে। এ সময় স্থানীয় কয়েক যুবক তাদেরকে হাতেনাতে ধরে ফেলে। পরে রুমানকে তাড়িয়ে দিয়ে তারাও সিনথিয়াকে পালাক্রমে ধর্ষণ করে। ঘটনা জানাজানি হলে লোকলজ্জায় ওই রাতেই সিনথিয়া বিষপান করে। ফুপুর পরিবারের লোকজন তাকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করে পালিয়ে যায়। মঙ্গলবার রাত ২টার দিকে অজ্ঞাত লোক ফোনে জানায় সিনথিয়া বিষপানে আত্মহত্যা করেছে। তিনি আরো অভিযোগ করেন, সিনথিয়াকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে। এখন আত্মহত্যা বলে প্রচার করা হচ্ছে। থানায় লিখিত অভিযোগ করেছি।

নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শহিদুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে বিষক্রিয়ায় তার মৃত্যু হয়েছে। ধর্ষণের বিষয়ে আমাদের জানা নেই। নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক আলমগীর কবির জানান, ধর্ষণের বিষয়ে অভিযোগ করেনি। তবুও লাশ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা রজু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট দেখে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

দোহার সার্কেলের নতুন এএসপি

বাংলাদেশ পুলিশের সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১৩ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। ঢাকা জেলার দোহার সার্কেলের এএসপি হিসাবে নিয়োগ পেয়েছেন ডিএমপির সহকারী পুলিশ কমিশনার মোঃ আবদুল মালেক পিপিএম। এবং দোহার সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মাহবুবুর রহমানকে সহকারী পুলিশ কমিশনার ডিএমপি ঢাকা হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়া বদলিকৃত পুলিশ কর্মকর্তাগণ হলেন, বিপিএ সারদা রাজশাহীর সহকারী পুলিশ সুপার মোঃ রাকিবুল ইসলামকে সহকারী পুলিশ কমিশনার আরএমপি রাজশাহী, এসএএফ খাগড়াছড়ির সহকারী পুলিশ সুপার আব্দুল কাদেরকে সহকারী পুলিশ সুপার ইনসার্ভিস ট্রেনিং সেন্টার, নওগাঁ, র‌্যাবের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ শিবলী কায়সারকে সহকারী পুলিশ সুপার নৌ পুলিশ, ঢাকা, আরএমপি রাজশাহীর সহকারী পুলিশ কমিশনার মোঃ সোহরোয়ার্দী হোসেনকে সহকারী পুলিশ সুপার পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকায়, র‌্যাবের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ তানভীর ভুঞাকে সিনিয়র সহকারী পুলিশ সুপার ৬ষ্ঠ এপিবিএন মহালছড়ি খাগড়াছড়ি, র‌্যাবের সহকারী পুলিশ সুপার মোঃ মতিউর রহমানকে সহকারী পুলিশ কমিশনার ডিএমপি ঢাকায়, কেএমপি খুলনার সহকারী পুলিশ কমিশনার গোপীনাথ কানজিলালকে সহকারী পুলিশ সুপার ৩য় এপিবিএন, খুলনা, নন্দীগ্রাম সার্কেল বগুড়ার সহকারী পুলিশ সুপার মোঃ মাহবুব হোসেন কাজলকে সহকারী পুলিশ সুপার পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকায়, যশোর সদরের সহকারী পুলিশ সুপার তানভীর আহমদকে সহকারী পুলিশ সুপার এপিবিএন সদর দপ্তর ঢাকায়, ৩য় এপিবিএন খুলনার সহকারী পুলিশ সুপার মিহির কুমার দাসকে সহকারী পুলিশ সুপার সিআইডি ঢাকায়  এবং ৯ম এপিবিএন চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার এএসএম নূরুল আলম তালুকদারকে কক্সবাজার জেলায় সংযুক্ত করা হয়েছে।

২২ নভেম্বর’১৭ পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি (পার্সোনেল ম্যানেজমেন্ট-১) হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম স্বাক্ষরিত এক আদেশে এ বদলি করা হয়।

নবাবগঞ্জে দুই খুনের মামলার আসামী গ্রেফতার

0

পৃথক দুইটি খুনের মামলার পলাতক আসামী রিয়াজুল ইসলামকে গ্রেফতার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। নবাবগঞ্জ উপজেলায় দুইটি হত্যাসহ ৬ মামলার পলাতক আসামী রিয়াজুল ইসলাম (৪০) কে নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়। রিয়াজুল উপজেলার শোল্লা ইউনিয়নের আটকাহনিয়া গ্রামের আমছের ভান্ডারীর ছেলে। বুধবার ভোর ৫টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক আশরাফুল আলম তালুকদার।

উপ-পরিদর্শক আশরাফুল আলম তালুকদার জানান, রিয়াজুল নবাবগঞ্জ থানায় দুটি হত্যা মামলাসহ নবাবগঞ্জ ও মানিকগঞ্জের সিংগাইর থানা মিলে ৬টি মামলার পলাতক আসামী। বুধবার ভোর ৫টার দিকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তারের পর বেলা ১টার দিকে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এসএসসি পরীক্ষা ১ ফেব্রুয়ারি, ১ এপ্রিল এইচএসসি

0

এসএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। একইসঙ্গে এইচএসসি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ১ ফেব্রুয়ারি এই পরীক্ষা শুরু হবে।  আর আগামী ১ এপ্রিল এইচএসসি পরীক্ষা শুরু হবে।

প্রথম দিন এসএসসিতে বাংলা প্রথমপত্র, দাখিলে কুরআন মাজিদ ও তাজবিদ এবং এসএসসি ভোকেশনালে বাংলা-২ বিষয়ের পরীক্ষা নেয়া হবে।

এদিকে এইচএসসি পরীক্ষার লক্ষ্যে টেস্ট পরীক্ষা, ফরমপূরণ ইত্যাদির রোডম্যাপ সাজানো হয়েছে।

উভয় স্তরের পরীক্ষায় এবার প্রায় ২৯ লাখ শিক্ষার্থী অংশ নিচ্ছে বলে জানা গেছে।

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তপনকুমার সরকার যুগান্তরকে এসব তথ্য নিশ্চিত করে বলেন, এসএসসির রুটিন শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.moedu.gov.bd) প্রকাশ করা হয়েছে। এছাড়া বোর্ডগুলোর ওয়েবসাইটেও পাওয়া যাবে।

এবারের এসএসসি পরীক্ষা অল্পদিনের মধ্যে শেষ করার লক্ষ্যে রুটিন সাজানো হয়েছে।

এ কারণে দুই বিষয়ের পরীক্ষার মধ্যে বিরতি কমানো হয়েছে।  আগে দুই বিষয়ের পরীক্ষার মধ্যে কমপক্ষে একদিন ছুটি রাখা হতো।

এবার ক্ষেত্র বিশেষে ছুটি রাখা হয়নি। যেমন- ৭ ফেব্রুয়ারি ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষা।  পরদিনই বিভিন্ন ধর্ম ও নৈতিকতা বিষয়ের পরীক্ষা।  ১০ ফেব্রুয়ারি গণিত পরীক্ষা।  পরদিনই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষা।

এবার প্রথমবারের মতো ক্যারিয়ার শিক্ষা, শারীরিক শিক্ষা বিষয়ের পরীক্ষা স্কুল পর্যায়ে নিয়ে মূল পরীক্ষার ফলাফলের সঙ্গে যোগ করতে সংশ্লিষ্ট বোর্ডে পাঠিয়ে দেয়া হবে।

বিএনপি’র সাবেক মন্ত্রী আব্দুল মান্নানের স্ত্রী’র ইন্তেকাল

গাজী নাদিম মাহমুদঃ বিএনপি’র ভাইস চেয়্যারমান,সাবেক মন্ত্রী জনাব আব্দুল মান্নান এর সহধর্মিণী মিসেস নিলুফা মান্নান সিংগাপুরে র‍্যাসেল স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি দোহারের রাইপাড়া গ্রমে জন্মগ্রহণ করেন। তার একমাত্র মেয়ের নাম ব্যারিস্টার মেহনাজ মান্নান এবং মেয়ের জামাই কেন্দ্রীয় বি,এন,পির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম ।

 

সাভার আর মানিকগঞ্জে মাটির নিচে পানির ‘খনি’

বাংলাদেশে কর্তৃপক্ষ বলছে, ঢাকার কাছেই ভুগর্ভস্থ পানির যে বড়ো দুটো ভাণ্ডার বা ‘একুইফার’ পাওয়া গিয়েছিলো, সেখান থেকে আগামী মার্চ মাসেই পানি সরবরাহ করা সম্ভব হবে। ওয়াসার কর্মকর্তারা বলছেন, এই দুটো ভান্ডারের উৎস হচ্ছে হিমালয় পর্বতমালার একটি হিমবাহ। তারা দাবি করছেন, সেখানে প্রায় ৪০ বছর ব্যবহার করার পানি জমা আছে এবং তা এখনো আসছে অর্থাৎ ‘পুনর্ভরণ’ হচ্ছে, তাই এই দুটো খনির পানি কখনোই ফুরাবে না। ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম খান এ নিয়ে বিবিসি বাংলাকে বলেন, ২০১৮ সালের মার্চ নাগাদ ঢাকার মিরপুর এলাকায় এই খনির পানি সরবরাহ শুরু হবে। দুটি একুইফারের পানি ৪০ বছর ব্যবহার করা যাবে, বলছে ওয়াসা ঢাকার কাছে সাভারের তেঁতুলঝরা ভাকুর্তা এলাকায় একটা পানির খনি আছে। ২০০৯ সালে ঢাকার কাছে সাভার ও মানিকগঞ্জে দুটো ‘একুইফার’ বা ভূগর্ভস্থ পানির ভান্ডারের সন্ধান পাওয়া যায়।
তিনি বলেন, এরকমই আরেকটি পানির ভান্ডার আছে মানিকগঞ্জের সিঙ্গাইরে। এই ইকুইফার আছে প্রায় ৬০০ ফিট নিচে এবং এর বিস্তৃতিও অনেকখানি।
সেখানে প্রায় ৪০ বছর ব্যবহার করার মতো পানি জমা আছে, যদি ১৫/২০ কোটি লিটার করে তা উত্তোলন করা হয় – বলেন তিনি। ২০১৮ সালের মার্চে মিরপুরে সরবরাহ হবে এই একুইফারের পানি এ জরিপ ২০০৯-১০ সালের মধ্যেই শেষ হয় এবং তখন সিদ্ধান্ত হয় যে এই পানি মিরপুরে পাইপলাইন দিয়ে মিরপুরে নিয়ে আসা হবে, কারণ সেখানে পানির স্তর নেমে যাচ্ছে। এ পানি সম্পূর্ণই খাবার উপযুক্ত তবে এতে আয়রনের মাত্রা বেশি তাই সেটা দূর করার জন্য সেখানে একটা প্ল্যান্ট স্থাপন করা হয়েছে।
মি. খান বলেন, ঢাকা ওয়াসা ইতিমধ্যেই ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমিয়ে মাটির ওপরের উৎসজাত পানির দিকে যাচ্ছে। ২০২১ সালের মধ্যে ঢাকার ৭০ ভাগ পানি মাটির ওপরের উৎস থেকে আসবে – যা পরিবেশ বান্ধব।
উৎসঃ bbc

জার্মানিতে শিশুদের জন্য স্মার্ট ঘড়ি নিষিদ্ধ

গুপ্তচরযন্ত্র হিসেবে আখ্যায়িত করে শিশুদের জন্য স্মার্ট ঘড়ি বিক্রি নিষিদ্ধ করেছে জার্মান নিয়ন্ত্রণ সংস্থা। টেলিকম নিয়ন্ত্রক সংস্থা ফেডারেল নেটওয়ার্ক এজেন্সি এ ধরনের ঘড়ি ধ্বংস করে ফেলতে পরিবারগুলোকে আহ্বান জানিয়েছে।

সংস্থার একজন বিশেষজ্ঞ বলেছেন, ইন্টারনেটে সংযুক্ত যন্ত্রের জন্য সিদ্ধান্তটি একটা গেম চেঞ্জার হিসেবে কাজ করবে।

পেন টেস্ট পার্টনারের বিশেষজ্ঞ কেন মানরো বলেন, অরক্ষিত স্মার্ট ডিভাইসগুলো প্রায়ই আক্রমণের শিকার হয়। এটা আরও উদ্বেগের যখন শিশুদের নিরাপত্তা থাকে না। তিনি আরও বলেন, শিশুদের নিরাপত্তার জন্য এই ঘড়ির উৎপাদন ও বিক্রি নিষিদ্ধ করা একটা উপযোগী সিদ্ধান্ত হয়েছে।

এই ঘড়ির সঙ্গে যুক্ত বেশ কিছু প্রতিষ্ঠানের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছে। সংস্থাটি স্কুলে শিক্ষকদেরও এ বিষয়ে কড়া নজর রাখতে বলেন।

জার্মানিতে ৫-১২ বছরের শিশুদের এই ঘড়ির চাহিদা ব্যাপক হারে বেড়েছে। একটি অ্যাপের মাধ্যমে সিমকার্ডের সুবিধা ছাড়াও টেলিফোনের বেশকিছু  কাজ এই ঘড়িতে করা যায়।

নরওয়েজিয়ান কনজিউমার কাউন্সিলের প্রধান ফিন মার্সটেড বলেন, উৎপাদনকারীদের সতর্ক করা এবং শিশুদের নিরাপত্তার জন্য নিষিদ্ধের বিষয়টি ইতিবাচক।

তিনি ইউরোপকে এ বিষয়ে নিরাপত্তা জোরদার করতে আহবান জানান।

২০৩০ সালের মধ্যে অর্থনৈতিক দেশের তালিকায় বাংলাদেশ ২৮ নম্বরে

0

যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশÑ পাল্টে যাচ্ছে বিশ্বের অর্থনৈতিক বিনিয়োগের ধ্যান-ধারণা আর চিত্রপট। ২০৩০ সালের মধ্যে যুক্তরাষ্ট্র আর থাকবে না বিশ্বের এক নম্বর বড় অর্থনীতির দেশ, আবার বাংলাদেশও চলে আসবে বিশ্বের বড় ৩২টি অর্থনৈতিক দেশের তালিকায়। যেখানে বাংলাদেশের অবস্থান হবে ২৮ নম্বরে। মোট জিডিপির পরিমাণ হবে ১ দশমিক ৩২৪ ট্রিলিয়ন ডলারের। যুক্তরাজ্যের বহুজাতিক প্রতিষ্ঠান প্রাইস ওয়াটারহাউস কুপারস (পিডব্লিউসি) এক গবেষণায় পরিবর্তনের এই চিত্র তুলে ধরেছে।

‘২০৫০ সাল নাগাদ কীভাবে বিশ্ব অর্থনীতিতে ক্ষমতার পরিবর্তন হবে’ শীর্ষক গবেষণায় বলা হয়েছে, ২০৩০ সালের মধ্যে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশের তালিকায় ভারত জায়গা করে নেবে শীর্ষ তিনে। শীর্ষে থাকবে চীন, দুইয়ে আমেরিকা এবং ৩ নম্বরে ভারত।

অর্থনৈতিকভাবে বিশ্বের বিভিন্ন দেশ আগামী ৩৪ বছরে কতটা শক্তিশালী হবে, তা নিয়ে গবেষণা করেছে পিডব্লিউসি। এর মধ্যে আগামী ১৩ বছরের মধ্যে ভারতের অর্থনীতি ছাপিয়ে যাবে জার্মানি, রাশিয়া আর জাপানের মতো দেশকে। তখন ভারতের ঠিক নিচেই থাকবে জাপান। পাঁচে ইন্দোনেশিয়া, ছয়ে রাশিয়া এবং তারপরই জার্মানি। ভারত ও ইন্দোনেশিয়ার মতো ক্রমশ উদীয়মান অর্থনীতির দেশগুলোর কাছে তখন স্থানচ্যুতি ঘটবে জাপান, রাশিয়ার মতো দীর্ঘদিন ধরে বিশ্ব অর্থনীতির কেন্দ্রে থাকা দেশগুলোর।

বাংলাদেশকে এই আগামী ১৩ বছরের মধ্যে এই স্থানে যেতে হলে কী ব্যবস্থা নিতে হবে এ সম্পর্কে সিপিডির ফেলো ও অর্থনীতিবিদ ড. মোস্তাফিজুর রহমান বলেন, প্রথমে বাংলাদেশের মানুষের আয় বৃদ্ধি করতে হবে। দ্বিতীয়ত. মানসম্পন্ন শিক্ষা, প্রযুক্তি প্রশিক্ষণতা বৃদ্ধি, দুর্নীতি, সন্ত্রাসবাদ দূর করতে হবে। তা ছাড়াও অভ্যন্তরীণ বাজার ও আন্তর্জাতিক বাজার দুটোতেই প্রতিযোগিতার সক্ষমতা অর্জন করতে হবে। দেশের অবকাঠামো উন্নয়ন, ব্যবসা সহজ করতে হবে। এই কাজগুলো সম্পন্ন হলে তবেই বাংলাদেশ আগামীতে বড় অর্থনীতির দেশ হতে পারবে।

অন্যদিকে বিশ্বের তৃতীয় বড় অর্থনীতির দেশ হয়ে উঠতে এরই মধ্যে ২০২২-এর মধ্যে দেশের ভোলবদল ঘটাতে নয়া নীতি গ্রহণ করেছে ভারত। এই বিষয়ে একটি খসড়াও তৈরি হয়ে গেছে। নীতি আয়োগ থিঙ্ক ট্যাঙ্কের চেয়ারম্যান রাজীব কুমার তার টুইটার বার্তায় জানিয়েছেন, ২০৪৭-এ ব্রিটিশ শাসনের হাত থেকে মুক্তির ১০০ বছর পূর্ণ করবে ভারত। এর আগেই ভারতকে বিশ্বের সেরা তিন দেশের তালিকায় তুলে আনতে বদ্ধপরিকর সরকার। মোদি সরকারকে উদ্ধৃত করে রাজীব জানিয়েছেন, ‘টেনশন-মুক্ত সমাজ গড়ে তোলা হবে।’ ‘নিউ ইন্ডিয়া ভিশন ২০২২’-এর খসড়ায় প্রধানমন্ত্রীর প্রশংসা করে দাবি করা হয়েছে, ‘ভারতের আর্থিক কাঠামোকে ঢেলে সাজাতে বিগত একশো বছরে এরকম সাহসী পদক্ষেপ নেওয়ার সাহস আর কারও হয়নি।’

গবেষণায় মোট দেশীয় উৎপাদন বিবেচনায় বিশ্বের সবচেয়ে বড় ৩২টি দেশের অর্থনীতিকে গুরুত্ব দেওয়া হয়েছে। এই ৩২টি দেশের অর্থনীতি বিশ্বে মোট জিডিপির ৮৫ শতাংশের জোগান দেয়।

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সূত্রে জানা গেছে, ২০৩০ সালে চীনের মোট অর্থনীতির ক্রয়ক্ষমতা সমতার (পিপিপি) মূল্য হবে ৩৮ দশমিক ০০৮ ট্রিলিয়ন ডলার। আমেরিকার ২৩ দশমিক ৪৭৫ ট্রিলিয়ন ডলার এবং ভারতের পিপিপি হবে ১৯ দশমিক ৫১১ ট্রিলিয়ন ডলার।