দোহারে গাজা খেয়ে গরুর মৃত্য

কি বিচিত্র! কি সেলুকাস! গাঁজার পার্শ্ব-প্রতিক্রিয়া সহ্য করতে না পেরে মারা গেল গরুটি। ঘটনাটি গত শনিবার দোহারের মুকসুদপুর ইউনিয়নের খড়িয়া গ্রামের। জানা যায়, খড়িয়া গ্রামের আব্দুল খালেকের ছেলে জয়নাল মাদকাসক্ত। শুক্রবার বিকালে সে তার সেবনের জন্য গাঁজা বাড়ীর খড়ের গাঁদার মধ্যে লুকিয়ে রাখে। এর একটুপর  আব্দুল খালেক মিয়া গরুকে খড় খেতে দেন গাঁদা থেকে নিয়ে। ঐ অংশে ছিল সেই লুকানো গাঁজা। খড় খাওয়ার কিছুক্ষণ পর থেকে গরু ছটফট করতে থাকে, সেই আচরণ ছিল অনেকটা মাতলামি। আব্দুল খালেকের সন্দেহ হলে, তিনি ছেলে কে জিজ্ঞেস করেন কিছু ছিল কি’না। জয়নাল স্বীকার করে সে কিছু গাঁজা রেখেছিল আর বলে ঘুমালে গরুটি সকালে সুস্থ হয়ে যাবে।  এরপর সকালে আব্দুল খালেক ঘুম থেকে উঠে গরুটি’কে মৃত অবস্থায় পান; তৎক্ষণাৎ ছেলেকে ডাকাডাকি করলে, সে বাড়ীর পরিস্থিতি বুঝতে পেরে বাড়ী থেকে পলায়ন করে।

ব্যাপারটি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে।

আমি দোহারে আসার পর মামলা কমে গেছে, মাদকও কমে গেছে – নিউজ৩৯কে ওসি  শেখ সিরাজুল ইসলাম

গাজী নাদিম মাহমুদ(স্টাফ রিপোর্টার)ঃ দোহার থানা অফিসার ইন চার্জ শেখ সিরাজুল ইসলাম লিটু পুলিশ এসোশিয়েশনের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। অফিসার ইনচার্জ শেখ সিরাজুল ইসলাম পুলিশ এসোসিয়েশন এর সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় নিউজ৩৯ তার অনুভূতি সম্পর্কে জানতে চাইলে, তিনি নিউজ৩৯ কে বলেন আমরা যারা পুলিশ বাহিনীতে কর্মরত আছি আমাদের কাজ হল জনগণের সহযোগিতা করা জনগণের পাশে থাকা, সর্বোপরি একটা দায়িত্ব যখন কাধে চলে আসে তখন আমাদের কাজ হয় এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি যেনো ভাল থাকে, জনগণ যাতে পুলিশের উপর আস্থা রাখে, পুলিশের ভাবমূর্তি যাতে ক্ষূন্য না হয় সে দিকে লক্ষ রেখে কাজ করা।

তিনি আরো বলেন, আমি দোহার থানায় আসার পর মামলা কমে গেছে, মাদক এর ব্যপারটা ও কমে গেছে। আপনারা আরও জানেন যে, টেলি-পুলিশিং একটা ব্যবস্তা আছে, যার কারনে এখন আর পুলিশ নিতে থানায় আস্তে হয় না, ফোন করলেই আমি পুলিশ পাঠিয়ে দেই এবং কারও কোন অভিযোগ থাকলে সরাসরি থানায় আসতে পারে, কোনো দালাল ধরতে হয় না এতে পুলিশের সাথে জনগণের সরাসরি যোগসূত্র তৈরি হয়েছে। এর সাথে তিনি এ কথা বলেন যে ২৪ ঘন্টা তার সরকারি ফোন খোলা থাকে । এতে সকলেই তার অভিযোগ সরাসরি তার কাছেও পৌছতে পারে।

তিনি আরও বলেন পুলিশ এসোসিয়েশনের কাজই হল সকলের সাথে সুসম্পর্ক রেখে কাজ করা আর প্রত্যয় নিয়েই আমি কাজ করি, কেননা যখন অপরাধ বৃদ্ধি পায় তখনই উন্নয়ন থেমে যায় তাই অপরাধ নির্মূলে আমি এবং আমাদের পুলিশবাহিনী আরও দৃঢ় ভাবে কাজ করে যাবো

তিনি আরও বলেন পুলিশ এসোসিয়েশনের কাজই হল সকলের সাথে সুসম্পর্ক রেখে কাজ করা আর প্রত্যয় নিয়েই আমি কাজ করি, কেননা যখন অপরাধা বৃদ্ধিপায় তখনই উন্নয়ন থেমে যায় তাই অপরাধ নির্মূলে আমি এবং আমাদের পুলিশবাহিনী আরও দৃঢ় ভাবে কাজ করে যাবো।

জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০১৮: দোহারে জয়পাড়া ও পদ্মা কলেজের জয়জয়াকার

জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০১৮ তে দোহারে জয়জয়াকার হয়েছে জয়পাড়া ও পদ্মা কলেজের জয়জয়াকার। শ্রেষ্ঠ কলেজ হয়েছে জয়পাড়া কলেজ, শ্রেষ্ঠ স্কুল হয়েছে ড্যাফোডিলস, শ্রেষ্ঠ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে জয়পাড়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ।

শ্রেষ্ঠ অধ্যক্ষ জয়পাড়া কলেজের তাপস নন্দী, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক জয়পাড়া পাইলট মডেলের এস এম আব্দুল  খালেক, শ্রেষ্ঠ কলেজ শিক্ষক পদ্মা কলেজের ম্যানেজমেণ্ট বিভাগের চেয়ারম্যান তফিজ উদ্দিন, শ্রেষ্ঠ রোভার এস_এম_আরিফুল্লাহ, শ্রেষ্ঠ রোভার লিডার হিসেবে পদ্মা কলেজ রোভার স্কাউট গ্রুপের সম্পাদক জনাব_ইমদাদুল_হক(চান) এবং শ্রেষ্ঠ শিক্ষার্থী হয়েছেন পদ্মা কলেজের হিসাব বিজ্ঞাব স্নাতক্ক দ্বিতীয় বর্ষের ছাত্র ও নিউজ৩৯ এর সাংবাদিক শাকিল আহমেদ।

ঢাকা প্রিমিয়ার লিগের নতুন দল শাইনপুকুর ক্রিকেট ক্লাবঃ অধিনায়ক মাশরাফি

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে নতুন দল হিসেবে আত্মপ্রকাশ করলো শাইনপুকুর ক্রিকেট ক্লাব।ঢাকা ডায়নামাইটসের মালিকদেরই শাইনপুকুর ক্রিকেট ক্লাব। দলে তরুণের আধিক্য, শিরোপা জয়ই একমাত্র লক্ষ্য। বাংলাদেশের ওয়ানডে ক্যাপ্টেনকে দলে টেনেছে শাইনপুকুর। ম্যাশের নেতৃত্ব গুণ দলকে উজ্জীবিত রাখবে, তরুণেরা পাবে সাহস।প্রথম বিভাগে চ্যাম্পিয়ন হয়ে এবারই প্রথম প্রিমিয়ার লিগে উঠে এসেছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। এসে শুরুতেই বাজিমাত করল তারা। লটারি ভাগ্যে পেয়ে গেল বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে।

শনিবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে প্লেয়ার্স ড্রাফটে লটারি ভাগ্যে সবার আগে নাম উঠায় প্রথম ডাকের সুযোগ পায় ক্লাবটি। প্রথম ডাকেই মাশরাফিকে দলে নিয়ে নেয় তারা।

অনূর্ধ্ব ১৯ দলের একাধিক ক্রিকেটার খেলবেন শাইনপুকুরে। পরিচিত মুখও আছে দলে। সাদমান, আফিফ, সাইফউদ্দীনকে ভালোই চেনা শাইনপুকুর ক্রিকেট ক্লাবের কোচ ফয়সাল হোসেন ডিকেন্সের।তরুণদের অন্তভূক্তি দলকে সাফল্য এনে দেবে বলে বিশ্বাস ক্লাব কর্তৃপক্ষের।প্রথম বিভাগে চ্যাম্পিয়ন হয়ে প্রিমিয়ার লিগে ওঠা শাইনপুকুর ক্রিকেট ক্লাবের প্রায় সব ক্রিকেটারই বেড়ে ওঠা রাজশাহীর ক্রিকেট একাডেমী – বাংলা ট্র্যাক একাডেমির।

দল গড়ে সন্তুষ্ট শাইনপুকুর ক্রিকেট ক্লাবের ভাইস-চেয়ারম্যান ওবায়েদ আর নিজাম। প্রত্যাশা অনুযায়ী দল হওয়ায় শিরোপার দিকে চোখ রাখছেন তিনি।দলে টেনেছে অভিজ্ঞ ক্রিকেটারদের। আর একেবারের তরুণ দল সাথে অধিনায়ক মাশরাফী জাদুতে চমক দিতে চায় নবাগত শাইনপুকুর।

শাইনপুকুর ক্রিকেট ক্লাব : মাশরাফি বিন মুর্তজা, রায়হান উদ্দিন, তৌহিদ তারেক খান, নাঈম ইসলাম জুনিয়র, ফারদিন হাসান অনি, আলী আহমেদ মানিক, সুজন হাওলাদার, আফিফ হোসেন, সাদমান ইসলাম, মোহাম্মদ সাইফ উদ্দিন, শুভাগত হোম, তৌহিদ হৃদয়।

নবাবগঞ্জে পূর্ব শত্রুতার জেরে যুবককে পিটিয়ে হত্যা

পূর্ব শত্রুতার জের ধরে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় এক যুবককে হত্যা করেছে প্রতিপক্ষ। নিহত যুবকের নাম লালচাঁন বেপারী ওরফে লালু (৩০)।  শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার চন্দ্রখোলা গ্রামে লালচান ব্যাপারীকে রড দিয়ে পিটিয়ে হত্যাকান্ড ঘটান হয়। নিহত লালচাঁন ওই গ্রামর মৃত মহাদেব বেপারীর ছেলে বলে জানা গেছে।

এলাকাবাসী জানায়, লালচান মাদকাসক্ত ছিলেন। গত বছরের ২১শে নভেম্বর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসাধীন থাকাবস্থায় পালিয়ে গিয়ে ব্যবসায়ী মিনার ভূইয়া ও তার কর্মচারি শাওন ভূঁইয়াকে কুপিয়ে আহত করে। ওই ঘটনায় মিনারের বাবা মোফাজ্জল ভূইয়া নবাবগঞ্জ থাকায় অভিযোগ করলে পুলিশ লালচানকে আটক করে। তবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লালচানকে মানসিক ভারসাম্যহীন সার্টিফিকেট দিলে পুলিশ তার বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ করকে পারেনি। পরে লালচানকে তার মায়ের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। সেই ঘটনার জেরে এই হত্যাকান্ড ঘটতে পারে বলে ধারনা স্থানীয়দের।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে লালচান বাজার থেকে ওষুধ নিয়ে বাড়ি আসার পথে আগে থেক ওঁৎ পেতে থাকা স্থানীয় মোফাজ্জল ভূঁইয়ার ছেলে মিনার ভূঁইয়া ও সহযোগিরা লালচানকে ধরে বাড়ির পাশের ফসলি জমিতে নিয়ে রড দিয়ে এলোপাথারী ভাবে পিটিয়ে আহত করে।

লালচানের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে মিনার ও তার সহযোগিরা পালিয়ে যায়। তাৎক্ষনিক  তাকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে  কর্তব্যরত চিকিৎসক জানায় সে আগেই মারা গেছেন।

মুকসুদপুরে নির্মল রঞ্জন গুহের কম্বল বিতরণ

ঢাকা জেলার দোহার উপজেলার মুকসুদপুরের ইউনিয়নে কম্বল বিতরণ করেছেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি নির্মল রঞ্জন গুহ। পদ্মা তীরবর্তী দোহার-শ্রীনগরের সীমান্ত বর্তী এই ইউনিয়নে নিজের ব্যক্তিগত উদ্যোগে ৬০০ কম্বল বিতরন করেছেন এই স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা।

মুকসুদপুর ইউনিয়নের কয়েকটি মাদ্রাসায় এই কম্বল বিতরণ করেন  বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি নির্মল রঞ্জন গুহ। এই মাদ্রাসার দরিদ্র ছাত্রদের মাঝে এই উন্নত কম্বলগুলো বিতরণ করা হয়। এই সময় এই কম্বল বিতরণের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সদস্য রাহুল দাস, ঢাকা জেলা পরিষদের সদস্য শাহজাহান মোল্লা, ছাত্রলীগ নেতা সোহাগসহ স্থানীয় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা। মাদ্রাসা ছাত্র ছাড়াও মুকসুদপুর ইউনিয়নের দরিদ্র মানুষদের মাঝেও কম্বল বিতরণ করা হয়।

 

শ্রীনগর, দোহার – নবাবগঞ্জ, কেরাণিগঞ্জে টমেটো চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের

লোকসান গুনতে না হওয়ায় শ্রীনগর, দোহার – নবাবগঞ্জ, কেরাণিগঞ্জে বিভিন্ন উপজেলায় টমেটো চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে। গত দুই বছর আলুতে লোকসান হওয়ায় মুন্সীগঞ্জের অনেক কৃষক এই বছর টমেটো চাষের দিকে ঝুঁকে পড়েছেন। কোনো রকম ক্ষতিকারক কীটনাশক ব্যবহার না করে সম্পূর্ণ আধুনিক পদ্ধতিতে তারা টমেটোর আবাদ করছেন। জেলা কৃষি কর্মকর্তা বলেছেন, মুন্সীগঞ্জের টমেটো চাষিরা রাসায়নিক কীটনাশকের পরিবর্তে জৈব কীটনাশক ব্যবহার করছেন।

মুন্সীগঞ্জ জেলার মুন্সীগঞ্জ সদর, গজারিয়া, টঙ্গীবাড়ী, সিরাজদিখান ও শ্রীনগর উপজেলায় এবং ঢাকা জেলার দক্ষিণে দোহার – নবাবগঞ্জ, কেরাণিগঞ্জে এবার টমেটোর বিভিন্ন আবাদ হয়েছে। বিভিন্ন ইউনিয়নের কৃষি জমিতে প্রায় ২৫-৩০ জন কৃষক সারিবদ্ধভাবে টমেটো আবাদ করেছেন।

টমেটোর জমি দেখলে মনে হবে যেন টমেটোর বাগান। টমেটোর বাগানগুলো এখন সবুজে সমারোহ। দুয়েকজন কৃষক তাদের জমির টমেটো বিক্রি করলেও অধিকাংশ কৃষকের টমেটো এখনও বিক্রি উপযোগী হয়ে উঠেনি। আর ক’দিন পরেই তারা তাদের জমি থেকে টমেটো তুলে বিক্রি শুরু করবেন। জমিতে এসেই পাইকাররা টমেটো কিনে নিয়ে মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জসহ ঢাকার বিভিন্ন পাইকারি আড়তে নিয়ে বিক্রি করবেন। আর টমেটো গাছের পরিচর্যায় স্থানীয়সহ রংপুরের নারী শ্রমিকেরাও কাজ করছেন।

এই ব্যাপারে টমেটো চাষিরা জানালেন, টমেটোর চাষ লাভবান হওয়ায় এই বছর টমেটোর আবাদ আরও বেড়েছে। তারা কোনো ক্ষতিকারক কীটনাশক ব্যবহার করছেন না। যেসব গাছে ক্ষতিকারক কীটনাশক ব্যবহার করা হয়, সেসব গাছের টমেটোর মধ্যে বোঁটা পাওয়া যাবে না।

মুন্সীগঞ্জ জেলা সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. হুমায়ুন কবীর জানালেন, রাসায়নিক কীটনাশকের পরিবর্তে জৈব কীটনাশক ব্যবহার করে মুন্সীগঞ্জের কৃষকেরা টমেটোর আবাদ করছেন এবং ক্ষতিকারক কোনো ছত্রাকনাশক বা কীটনাশক প্রয়োগ করছেন না।

এদিকে, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, এসব অঞ্চলে সোনালী, ক্যাপ্টেন, মানিক, রতন, মিন্টু সুপারসহ বিভিন্ন জাতের টমেটো হয়ে থাকে। গত বছর জেলায় ২০২ হেক্টর জমিতে টমেটোর আবাদ হয়েছিল। এই বছর তা বেড়ে ২০৯ হেক্টর জমিতে টমেটোর চাষ হয়েছে এবং এখনও আবাদ শেষ হয়নি। এই বছর টমেটোর আবাদ প্রায় ৬০০ হেক্টর ছাড়িয়ে যাবে।

মুকসুদপুরে শামসুদ্দিন শিকদারের ছেলে খুন

শনিবার দোহারের মুকসুদপুর ইউনিয়নের মুকসুদপুর গ্রামের শামসুদ্দিন শিকদারের ছেলে এবং সুলতান শিকদারের ভাই মিজানুর রহমান মিজু শিকদার (৫৫) খুন হয়েছে। শনিবার সন্ধ্যায় পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটে।
জানা যায়, গত কিছুদিন ধরেই আসামী মোস্তফার পরিবারের সাথে মিজানুর রহমান শিকদারের পরিবারের কলহ বিদ্যমান ছিলো। এরই পরিপ্রেক্ষিতে আজ সন্ধ্যায় এক পর্যায়ে মিজানুর রহমান মিজু শিকদারের সাথে মোস্তফার কথা কাটাকাটি হয়, কথা কাটাকাটির এক পর্যায়ে মোস্তফা পাশে পড়ে থাকা লাঠি দিয়ে মিজানুর রহমানকে মাথায় আঘাত করে। মিজু শিকদার আঘাতপ্রাপ্ত অবস্থায় বাসায় পৌছালে অজ্ঞান হয়ে পরে যান। তৎক্ষণাৎ তাকে মুকসুদপুরের আব্দুর রাজ্জ্বাক হাসপাতালে নিলে, কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
তৎক্ষণাৎ দোহার থানা অফিসার ইন চার্জ শেখ সিরাজুল ইসলাম লিটু বলেন, ইতঃমধ্যে আসামী মোস্তফা, তার স্ত্রী ও তার পূত্রকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে দোহার থানায় আনা হয়েছে, মামলার প্রস্তুতি চলছে। নিহতের লাশ ময়নাতদন্ত করার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

দোহারে কমিউনিটি ক্লিনিক কর্মচারীদের অবস্থান কর্মসূচি

0

বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় সিএইচসিপি এর আহবানে সারা দেশের মতো দোহারের কমিউনিটি ক্লিনিকের কর্মচারীরাও অবস্থান কর্মসূচি পালন করেছেন। শনিবার সকালে বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় সিএইচসিপি এর দোহার উপজেলা শাখার উদ্যোগে দোহার কমিউনিটি ক্লিনিকের কর্মচারীরা দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করেন। এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় সিএইচসিপি কেন্দ্রীয় কমিটির সভাপতি শহিদুর রহমান ও ঢাকা জেলা কমিটির দপ্তর সম্পাদক ফারুক শরীফ। এই সময় আরো উপস্থিত ছিলেন দোহার৫ উপজেলা কমিউনিটি ক্লিনিকের ১৬ জন কর্মী। এসময় আজকে সহ আরো দুই দিনের অবস্থান কর্মসূচি পালনের ঘোষনা দেয়া হয়। 

বান্দুরায় ভারতীয় দুতাবাসের ফার্স্ট সেক্রেটারি; বাংলাদেশ সম্প্রতির দেশঃ নির্মল রঞ্জন গুহ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রতির দেশ। এই দেশের মানুষ কোন সাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে না। আর সবাই মিলে মিশেই আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ে তুলবো। শুক্রবার নতুন বান্দুরা হালদার পাড়া সার্বজনীন অষ্টকালী লিলা কীর্তনে এক শুভেচ্ছা বক্তব্যে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ এই কথা বলেন। এই সময় তার সাথে উপস্থিত ছিলেন ভারতীয় দূতাবাসের ফাস্ট সেক্রেটারি মি: রমা কান্ত রাও ছাড়াও নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন ঝিলু ও স্থানীয় আওয়ামী লীগ নেতা কর্মীরা।

এই সময় বাবু নির্মল রঞ্জন গুহ বলেন, এই দেশে আবহমান কাল থেকে সব ধর্মের লোক পারস্পরিক সম্প্রতির মাঝে বাস করছে। সম্প্রদায়িক কোন দাঙ্গা-হাঙ্গামার কোন স্থান এই দেশে নেই। এই দেশ সাম্প্রদায়িক সম্প্রতির দেশ। এই দেশে সকলকে নিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের দেশে পরিনত করবে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এই সময় অনুষ্ঠানে উপস্থিত  ভারতীয় দূতাবাসের ফাস্ট সেক্রেটারি মি: রমা কান্ত রাও বলেন, ভারত ও বাংলাদেশ একটি ভাতৃপ্রতিম দেশ। স্বাধীনতার দুঃসময়ে এই দেশের মানুষের পাশে যেরকম ভাবে ভারত দাড়িয়েছে ঠিক একই ভাবে এই দেশের যেকোন বিপদে ভারত সব সময় পাশে থাকবে।

এই অনুষ্ঠানে আরো শুভেচ্ছা বক্তব্য রাখেন নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহ্মেদ ঝিলু। এই সময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সাবেক সদস্য জাফর ইকবাল লাবলুসহ আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দ।