পদ্মা কলেজে রজত জয়ন্তীর প্রস্তুতি র‍্যালী অনুষ্ঠিত

0

বিজ্ঞাপন প্রতিবেদন

ঢাকা জেলার দোহারে পদ্মা কলেজে অনার্স শ্রেণীর ২০১৭-১৮ সেশনের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি মহাপরিদর্শক নিবন্ধন-(আই.জি.আর) বীর মুক্তিযোদ্ধা ডক্টর খান মোহাম্মদ আব্দুল মান্নান (আহবায়ক রজত জয়ন্তী কমিটি)-এর নির্দেশে পদ্মা কলেজের ২৫ বছর পূর্তি উপলক্ষে রজত জয়ন্তীর প্রাক-র‍্যালী করেছে উক্ত কলেজের শিক্ষক-কর্মচারী ও ছাত্রছাত্রী। র‍্যালিতে অংশ নিয়েছেন রজতজয়ন্তী উদযাপন কমিটির যুগ্ম-আহবায়ক এডভোকেট এ কে এম আজিজুর রহমান, ড. আব্দুর রহমান, অত্র কলেজের অভিভাবক সদস্য, প্রতিষ্ঠাতা সদস্য ও গভর্নিংবডির সদস্যবৃন্দ। নবীন বরণ অনুষ্ঠানের বক্তব্যদানকালে মহাপরিদর্শক নিবন্ধন এই প্রাক-র‍্যালীর নির্দেশ দেন, র‍্যালীটির নেতৃত্বদেন মোল্লা মোঃ ইমদাদুল হক এবং সহায়তা করেন শাইনপুকুর তদন্ত কেন্দ্রের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ।

পদ্মা কলেজে নবীন বরণ এর প্রস্তুতি র‍্যালী অনুষ্ঠিত

নয়াবাড়ীতে বিএনপির মত বিনিময় ও আলোচনা সভা

ঢাকার দোহার উপজেলার নয়াবাড়ী ইউনিয়ন বিএনপির আয়োজনে মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ জানুয়ারী শুক্রবার বিকাল ৫ টায় উপজেলার নয়াবাড়ী ইউনিয়নের আন্তা গ্রামে ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠা কালিন সভাপতি আব্দুল ওয়াহেদ মিয়ার সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা জেলা বিএনপির সাধারন সম্পাদক ও নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান খন্দকার আবু আশফাক। এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক আহসান হাবিব নওয়াব, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা অহিদুর রহমান বানী, ঢাকা জেলা বিএনপির সহকারী প্রচার সম্পাদক আলহাজ মহিউর রহমান, দোহার উপজেলা বিএনপির সভাপতি সাহাবুদ্দিন আহমেদ, সাধারন সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম ভুলু, সাংগঠনিক সম্পাদক শাহিন মোল্লা, উপজেলা ভাইস চেয়ারম্যান মাসুদ পারভেজ, উপজেলা ছাত্রদল সভাপতি জিএস সেন্টু ভূইয়া, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাধারন সম্পাদক বিকাশ সরকার, স্থানীয় বিএনপি নেতা সামসুদ্দিন মেম্বার, আবুল হোসেন খান, আব্দুল ওহাব মাষ্টার, নাসির উদ্দিন, হারেজ মাতবর, লূৎফর রহমান রতন, সাইফুল ইসলাম কিরন, আ. রহমান পত্তনদার, লাভলু মোল্লা, মো. সুজন মিয়া, আ. লতিফ, আমির শিকদার, শওকত হোসেন, ওয়াজেদ আলী খান, বাবু প্রমূখ।

ইতালিতে রাষ্ট্রদূতের সাথে দোহার-নবাবগঞ্জ পরিষদ নেতাদের সাক্ষাৎ

ইতালির বাংলা কমিউনিটিতে অন্যতম অবস্থান বৃহত্তর ঢাকাবাসীর। আর তাদের মধ্যে উল্লেখযোগ্য দোহার-নবাবগঞ্জ প্রবাসীরা। এবার নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করতে সংগঠিত হলো দোহার-নবাবগঞ্জ ঐক্য পরিষদ, রোম-ইতালি।

সংগঠনের সভাপতি মিজানুর রহমান খান ও সাধারণ সম্পাদক শেখ চঞ্চল মাহমুদের নেতৃত্বে ইতালিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদারের সাথে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেন। সংগঠনের সকল নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি রাষ্ট্রদূতকে ফুলেল শুভেচ্ছায় জানায়।

এসময় দোহার-নবাবগঞ্জ ঐক্য পরিষদ, রোম-ইতালি অন্যতম উপদেষ্টা কমিউনিটি ব্যক্তিত্ব হাসান ইকবাল রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা করার প্রস্তাবে তিনি মৌন সম্মতি জানান।

রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার বলেন, সুন্দর সমাজ গড়া প্রত্যেকেই দায়িত্ব। নিজেদের মধ্যে ঐক্য বজায় রেখে কাজ করলে অবশ্যই সমাজের জন্য ভাল দিক বয়ে আনবে।

রাষ্ট্রদূত এসময়ে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে প্রবাসের মাটিতে দেশের সম্মান অক্ষুন্ন রেখে প্রবাসী বাংলাদেশিদের জীবন মান উন্নয়ন ও কল্যাণকর কাজে নিজেদের আত্মনিয়োগের আহবান জানান।

এসময় সংগঠনের সভাপতি জানান, ইতালির বিভিন্ন শহরের সামাজিক সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গকে উপদেষ্টা কমিটিতে রাখা হয়েছে। তিনি আরো বলেন, আমরা সকলের সহযোগিতা ও সঠিক দিক-নির্দেশনায় সমান উন্নয়নে কাজ করতে চাই।

দোহার ও নবাবগঞ্জে চলছে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন

স্কুলজীবন থেকেই শিক্ষার্থীদের মধ্যে গণতন্ত্র চর্চার অভ্যাসসহ সাতটি সুনির্দিষ্ট লড়্গ্য ও মূল্যবোধ অর্জনে সারাদেশের সকল মাধ্যমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কেবিনেট নির্বাচনের অংশ হিসেবে আজ শনিবার ঢাকা জেলার দোহার ও নবাবগঞ্জ উপজেলার ৩৬টি মাধ্যমিক বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। দোহারে ১৬টি ও নবাবগঞ্জের ২০টি মাধ্যমিক বিদ্যালয়ে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

শিক্ষার্থীরা সরাসরি ভোটাধিকার প্রয়োগ করে তাদের নেতা নির্বাচন করেন। এই নির্বাচনে নির্বাচন কমিশনার, প্রিজাইডিং কর্মকর্তা, পোলিং অফিসারসহ শৃঙ্খলা রক্ষার দায়িত্বও ছিল শিক্ষার্থীদের উপর। শিক্ষক, পরিচালনা পর্ষদ এবং অভিভাবকরা শিক্ষার্থীদের সহযোগিতা করেন।

দোহারের মৌড়া থেকে ইয়াবাসহ যুবক আটক

0

ঢাকার দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়নের মৌড়া গ্রাম থেকে মো. জুরমান (২৬) নামে এক যুবককে ইয়াবাসহ আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকেল চারটার দিকে দোহার থানার ওসি সিরাজুল ইসলাম শেখ, পুলিশ পরিদর্শক এমারত হোসেন ও শাইনপুকুর তদন্ত কেন্দ্রের এএসআই মাহবুবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার মৌড়া গ্রামে অভিযান চালায়। এসময় ওই গ্রামের জালালপুর মসজিদের পাশে খালপাড় পাকা ব্রীজের উপর থেকে ৫৬ পিস ইয়াবাসহ মো. জুরমানকে আটক করে পুলিশ। জুরমান ওই গ্রামেরই মো. মনু মোড়লের ছেলে বলে জানা গেছে। এ ঘটনায় দোহার থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

মুকসুদপুর গার্লসের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত

ঢাকা জেলার সর্ব দক্ষিনের উপজেলা দোহারের মুকসুদপুরের ইউনিয়নের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান মুকসুদপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ২৭ জানুয়ারী সকাল দশটা থেকে এই ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহবুবুর রহমান। অনুষ্ঠানের উদ্ভোধন করেন ইন্সপেক্টর জেনারেল অব রেজিস্ট্রেশন আইজিআর কে এম আব্দুল মান্নান।

অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহবুবুর রহমান বলেন, খেলাধুলা সুস্থ জাতি গঠনের অন্যতম উপাদান। আমাদের খেলাধুলার বিকাশ করতে হবে এবং শিশু কিশোরদের জন্য খেলাধুলার ব্যবস্থাও করে দিতে হবে। শুধুমাত্র খেলাধুলাই পারে মাদকের ভয়াল হোবল থেকে আমাদের তরুন ও শিশু-কিশোরদের রক্ষা করতে। তাই খেলাধুলার বিকাশ ঘটাতে হবে। তিনি আরো বলেন, শুধু খেলাধুলাই নয়, শিক্ষার ক্ষেত্রেও আমাদের আরো নজর দিতে হবে। এবং দোহারের শিক্ষার্থীদের শিক্ষার মাধ্যমেও শুধু দোহার নয়, সারা দেশকে সেবা দিতে হবে। এবং সেই জন্য শিক্ষার্থীদের তিনি সেভাবে নিজেদের গরে তোলার জন্য আহবান জানান।

অনুষ্ঠানের উদ্ভোধক আইজিআর কে এম আব্দুল মান্নান বলেন, সারা দেশে আজ শিক্ষার আলো জ্বলে উঠছে। সারা দেশের মতো দোহারের শিক্ষার্থীদেরও সারা দেশের শিক্ষার্থীদের সাথে প্রতিযোগিতা করে টিকে থাকতে হবে। দোহারের এই শিশুরাই এক দিন দেশের বিভিন্ন সাংবিধানিক ও প্রশাসনিক দায়িত্ব পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন। এই সময় প্রতিযোগীতায় পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করেন প্রধান অতিথি মাহবুবুর রহমান ও উদ্ভোধক কে এম আব্দুল মান্নান। এ ছাড়াও সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আল আমিন।

সব কিছু ভুলে দলের জন্য, দেশের জন্য কাজ করে যেতে হবেঃ মানিকগঞ্জে আব্দুল মান্নান খান

সব কিছু ভুলে দেশের জন্য, দলের জন্য কাজ করে যেতে হবে। আমাদের প্রত্যেকের স্থান থেকে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য কাজ করে যেতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এ্যাডভোকেট আব্দুল মান্নান খান।  শুক্রবার সকালে মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগ আয়োজিত সদস্য সংগ্রহ ও নবায়ন উপলক্ষে প্রতিনিধি সভায় বিশেষ অতিথি হিসেবে আব্দুল মান্নান খান এসব কথা বলেন।

জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. গোলাম মহীউদ্দিনের সভাপতিত্বে এবং জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাড. আ: সালামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে আ: লীগের প্রেসিডিয়াম সদস্য সদস্য ও সাবেক গৃহায়ন ও গনপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান বলেন, দল ও পকেট ভারী করার জন্যে খারাপ লোক দলে আনা যাবে না। প্রতিটি গ্রামে গ্রামে গিয়ে প্রতিটি বাড়িতে গিয়ে সদস্য সংগ্রহ করতে হবে। লিখিত হিসাব দিতে হবে কতজন অন্য পার্টি করে, কতজন নিরপেক্ষ। দায়সারা গোছের কাজ করলে হবে না।

তিনি বলেন, স্বাধীনতার পর সব সময়ই মানিকগঞ্জে বিএনপি ও অন্যরা ক্ষমতায় ছিল আর মাত্র ৯ বছর আ’লীগ ক্ষমতায় ছিল। আ’লীগ ৯ বছরে যে উন্নয়ন করেছে তারা অন্য সময়ে তার কিছুই করেনি। তাই মানুষ নৌকায়ই ভোট দিবে।

সব কিছু ভুলে দলের জন্য, দেশের জন্য কাজ করে যেতে হবেঃ মানিকগঞ্জে আব্দুল মান্নান খান

এই সময় আরো উপস্থিত ছিলেন উপদেষ্টামন্ডলীর সদস্য মুকুল বোস, দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ, কেন্দ্রীয় সদস্য আখতারুজ্জামান, স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন এমপি, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয়, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম।

কাতারে দোহারের প্রবাসী যুবকের মৃত্যু

কাতারে কর্মস্থলে দুর্ঘটনার শিকার হয়ে দোহারের মোহাম্মদ পিয়াস (৩০) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।  মরহুম ওসমান মিয়ার একমাত্র সন্তান পিয়াস৷ পরিবারের আর্থিক অনটন দূর করতে এক বছর আগে প্রবাসে পাড়ি জমান এই যুবক।

বাবা-মায়ের একমাত্র সন্তান ভাগ্যবদলের আশায় গত বছরের ঈদুল ফিতরের পর কাতারে নির্মাণকর্মী হিসেবে একটি প্রতিষ্ঠানে যোগ দেন পিয়াস।

গত মঙ্গলবার (২৩ জানুয়ারি) দোহার বিন-মাহমুদ এলাকায় হামাদ হাসপাতালের পাশে দুপুর ১২টার দিকে কাজ করার সময় হঠাৎ ওপর থেকে মাথায় একটি ইট পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্ত্রী ও এক সন্তান রয়েছে পিয়াসের।

দোহার-নবাবগঞ্জকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলবো: সালমান এফ রহমান

গাজী নাদিম মাহমুদ ও তৌহিদুল ইসলামঃ দোহার-নবাবগঞ্জকে সারা বাংলাদেশের উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলবো। কবি নজরুল উচ্চ বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে এই কথা বলেন আওয়ামীলীগ সভানেত্রির বেসরকারী খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা বিশিষ্ট শিল্পপতি জনাব সালমান এফ রহমান। ঢাকা জেলা পরিষদের সভাপতি জনাব মাহবুবুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা বিশিষ্ট শিল্পপতি জনাব সালমান এফ রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দোহার হবে বাংলাদেশের উন্নয়নের রোল মডেল। তিনি অত্র বিদ্যালয়ের একটি পুকুর ভরাট করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। কবি নজরুল স্কুলকে সরকারীকরণের দাবি জানালে তিনি বলেন, সরকারি নয় কবি নজরুল স্কুলকে আমি একটি মডেল স্কুলে রুপান্তরিত করে দেবো।

সভাপতির বক্তব্যে ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান বলেন, সালমান এফ রহমান আমার নেতা। আগামী সংসদ নির্বাচনে ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসন থেকে জনাব সালমান এফ রহমানকে বিজয়ী করতে হবে। তিনি আরো বলেন, দেশে উন্নয়েনের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার সরকারের বিকল্প কিছু নেই।

বিশেষ অতিথির বক্তব্যে মহাপরিদর্শক নিবন্ধন-আই.জি.আর. বীর মুক্তিযোদ্ধা ডক্টর খান মোঃ আব্দুল মান্নান বলেন,আজকে মাহবুবুর রহমান, সালমান এফ রহমান আমাদের আশির্বাদ, আমাদের যেখানে যা প্রয়োজন তারা দিয়ে যাচ্ছেন। মুকসুদপুর থেকে নয়াবাড়িসহ সমগ্র ঢাকা জেলায় আজ তারা ব্যাপক উন্নয়ন করে যাচ্ছে।

জাতীয় শিক্ষা অধিদপ্তরের প্রধান প্রকৌশলী দেওয়ান হানজাল বিশেষ অতিথির বক্তব্যে অত্র প্রতিষ্ঠানে একটি ভবন করে দেওয়ার আশ্বাস দেন।

উপজেলা চেয়ারম্যান আলমগির হোসেন বলেন, যদি উন্নয়ন চান, যদি সুখে থাকতে চান তবে দোহারবাসীকে একসাথে হয়ে সালমান রহমানকে বিজয়ী করে, এই আসন জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিতে হবে।

এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ঢাকা জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম এ মজিদ, দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন, দোহার উপজেলা নির্বাহী অফিসার কে এম আল-আমিন, দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম লিটু, দোহার উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক জনাব আলমগির হোসেন, দোহার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো: গিয়াসউদ্দিন আল মামুন, ঢাকা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: শাহজাহান মোল্লা, দোহার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো: আওলাদ হোসেন, বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক মিলন শিকদার,   ছাত্রলীগ নেতা গিয়াসউদ্দিন সোহাগ সহ আরও অনেকে। এ সময় কৃতি ছাত্র-ছাত্রী ও প্রতিযোগিদের মাঝে পুুরষ্কার বিতরন করা হয়।

দোহার নবাবগঞ্জ কেরানীগঞ্জে উৎসাহ-উদ্দীপনায় সরস্বতী পূজা উদযাপিত

শাকিল আহমেদ;নিউজ৩৯ঃ দোহার,নবাবগঞ্জ, কেরাণিগঞ্জসহ সারাদেশে  ভাবগাম্ভীর্য আর ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব বাণী অর্চনা, বিদ্যার দেবী শ্রী শ্রী সরস্বতী পূজা উদযাপিত হয়েছে।বিদ্যাদেবীর কৃপালাভের আশায় সোমবার রাজধানীসহ সারা দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং ঘরে ঘরে এই পূজা উদযাপিত হয়। এছাড়া বিদ্যার এই দেবীকে স্মরণ করেছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্লাবের হিন্দু ধর্মীয় শিক্ষার্থীরা। প্রতি বছরের ন্যায় এবারো আরাধনা করা হয় দেবী সরস্বতীর। সকাল থেকেই শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গণে আসতে শুরু সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা। তারা দেবীর কাছে নিজেদের আর কলেজের উত্তর উত্তর সাফল্য প্রার্থনা করে। এ সময় দোহারের ঐতিহ্যবাহী পদ্মা কলেজের ক্যাম্পাসে স্নাতক ২য় বর্ষের ছাত্রী অপর্ণা ঢালী বলেন, ” মা প্রতি বছর আসেন শান্তির বার্তা নিয়ে। মা যেন সবার বিদ্যার ঝুলি পূর্ণ করুক এই কামনায় করি মায়ের কাছে”। সোমবার দোহারের অন্যান্য পূজা মণ্ডপ গুলোতে সকাল থেকেই ভক্ত ও বিদ্যার্থীদের ভীর লক্ষ্য করা যায়। কেউ কেউ আবার দেবীর সামনে নিজ নিজ সন্তানদের হাতেখড়ির অনুষ্ঠানটি সেরে নেন। দেবীর পায়ে অঞ্জলি প্রদান ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে শেষ হয় পুজার মূল আনুষ্ঠানিকতা।

মন্দির ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পূজা ছাড়াও অন্য অনুষ্ঠানমালায় ছিল পুষ্পাঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা আরতি এবং আলোকসজ্জা। রাজহাঁসে বসে বিদ্যা ও জ্ঞানদাত্রী দেবী আসেন এ দিনেই। প্রতিবছর মাঘ মাসের শুক্ল পক্ষের পঞ্চমী তিথিতে শ্বেতশুভ্র কল্যাণময়ী বিদ্যাদেবীর আবাহন করা হয়। ঢাক-ঢোল-কাঁসর আর শঙ্খধ্বনিতে মুখরিত হয়ে উঠে রাজধানী ঢাকাসহ সারা দেশের বিভিন্ন পূজামণ্ডপ।

সরস্বতী বিদ্যার ও ললিতকলার অধিষ্ঠাত্রী দেবী হিসেবে পূজিত হন।ঐশ্বর্যদায়িনী, বুদ্ধিদায়িনী, জ্ঞানদায়িনী, সিদ্ধিদায়িনী, মোক্ষদায়িনী এবং শক্তির আধার হিসেবে সরস্বতী দেবীর আরাধনা করা হয়।