আনোয়ার হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

সোমবার রাত আনুমানিক আটটার দিকে সন্ত্রাসী হামলায় আহত হয়ে হাসপাতালে ৪ দিন মৃত্যুর সাথে লড়ার পর অবশেষে বৃহস্পতিবার মৃত্যুর কাছে হার মানে ঢাকা জেলার দোহার উপজেলার চর লটাখোলা গ্রামের আনোয়ার। সন্ত্রাসী হামলায় অকালে নিহত আনোয়ার হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে বিক্ষোভ করেছে চর লটাখোলা এলাকাবাসী। শুক্রবার বিকেল চারটার দিকে লটাখোলা করম আলীর মোড়ে আনোয়ারের মৃতদেহ এসে পৌছেলে সেখানে অবস্থান নিয়ে এ বিক্ষোভ কর্মসূচী পালন করে তারা। এসময় বিক্ষোভকারীরা আনোয়ার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে। এসময় আনোয়ারের হত্যাকান্ডের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সকল সন্ত্রাসীর অতি দ্রুত গ্রেফতারের দাবি জানায়। এবং একই সাথে হত্যাকারীদের দ্রুত দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানায়। উল্লেখ্য যে, আনোয়ার চর লটাখোলা এলাকার খোরশেদ বেপারীর ছেলে।

সৌদি যুবরাজ উদ্ভট-কল্পনাপ্রবণ; কথা বলে জাহেলি যুগের বেদুইনদের মত: ইরান

0

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি তার দেশের বিষয়ে সৌদি যুবরাজের সাম্প্রতিক অবমাননাকর বক্তব্যের জবাবে বলেছেন, উদ্ভট কল্পনা-প্রবণ মুহাম্মাদ বিন সালমান মিথ্যা ও কটু কথা ছাড়া অন্য কোনো কথা বলেন না, তাই তার কথা কোনো জবাব পাওয়ারই মূল্য রাখে না।

রাজনীতি সম্পর্কে অনভিজ্ঞ বা আনাড়ি এই ব্যক্তির কোনো দূরদর্শিতা না থাকায় তার মুখ দিয়ে অসময়ে অযথাই কড়া কথা বের হয় বলে কাসেমি মন্তব্য করেছেন।

গত বৃহস্পতিবার সিবিএস টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে সালমান ইরানকে ‘বিপজ্জনক’ বলে দাবি করে বলেছিলেন, ইরান পরমাণু বোমা বানালে সৌদি আরবও খুব শিগগিরই একই কাজ করবে!

জাতিসংঘের পরমাণু বিষয়ক নজরদারি সংস্থা আইএইএ বা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা যখন বহু বছর ধরে ইরানের পরমাণু কর্মসূচিকে শান্তিপূর্ণ বলে স্বীকৃতি দিয়ে আসছে তখন সৌদি রাজার ছেলে ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে ইসরাইলি দাবির সঙ্গে সুর মিলিয়ে কথা বললেন!

সৌদি রাজার ছেলে আরও বলেছিলেন, ইরানের সশস্ত্র বাহিনী মুসলিম বিশ্বের সবচেয়ে বড় পাঁচটি সশস্ত্র বাহিনীর অন্যতম নয় এবং সৌদি আরবের অর্থনীতি ইরানের অর্থনীতির চেয়ে বড়।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, সালমানের বক্তব্যে বিচক্ষণতা বা দূরদৃষ্টি থাকে না, বরং তার বক্তব্য উগ্র-গোত্রবাদে ভরপুর থাকে যা ইসলাম-পূর্ব জাহিলি বা অজ্ঞতার যুগের বেদুইনদের (গোত্র-পূজার) কথা স্মরণ করিয়ে দেয়।

সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান

তিনি আরও বলেন, যে দেশটির হাঁটু তিন বছরেরও বেশি সময় ধরে নিরস্ত্র ও অবরুদ্ধ ইয়েমেনি জনগণের প্রতিরোধের মুখে নড়বড়ে হয়ে পড়েছে এবং যাদের প্রতিরোধ সৌদি কর্মকর্তাদের ঘুম হারাম করে দিয়েছে সেই দেশের উচিত নয় সশস্ত্র বাহিনী ও অর্থনীতির সাইজ নিয়ে কথা বলা। বড়দের মোকাবেলায় বিশেষ করে ইরানের মত শক্তিশালী দেশের মোকাবেলায় সৌদি শাসকগোষ্ঠীর সংযত হয়ে কথা বলা উচিত বলে কাসেমি মন্তব্য করেন।

ইসলামী ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেছেন, ইরান তার প্রতিবেশী সব দেশকেই সম্মান দেখিয়ে আসছে এবং ইরান এ অঞ্চলে কেবল কোনো একটি দেশ শক্তিশালী হোক্ তা চাওয়ার বদলে গোটা অঞ্চলকে‌ শক্তিশালী ও নিরাপদ দেখতে চায়।

কাসেমি বলেন, ইসলামী ইরান তার আশপাশের অঞ্চলে কোনো কোনো দুর্বিনীত শত্রু ও অকল্যাণকামী সরকারসহ সব দেশকেই সংলাপ ও সহিষ্ণুতার দিকে আহ্বান জানায় যার ভিত্তি হচ্ছে যুক্তি ও ন্যায়বিচার এবং মুসলিম বিশ্বের উন্নয়ন যাতে এ অঞ্চলসহ গোটা বিশ্বে শান্তি ও নিরাপত্তা জোরদার হয়।

তিনি রিয়াদের তীব্র নিন্দা জানিয়ে বিদ্রুপ করে বলেন, সৌদি সরকার জনগণের অর্থ দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কথিত ‘সুন্দর অস্ত্রশস্ত্র’ ও ‘নিরাপত্তা কেনা’ অব্যাহত রেখেছে!

গত বছর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সৌদি সরকারের কাছে অস্ত্র বিক্রির জন্য ১১ হাজার কোটি ডলারের একটি চুক্তি স্বাক্ষর করেন। আর এর পরপরই (গত জুন মাসে) কাতারের আমিরের সঙ্গে বৈঠকের প্রাক্কালে তিনি বলেছিলেন, এই বৈঠকে ‘বিপুল পরিমাণ সুন্দর সমরাস্ত্র বিক্রির ওপর আলোকপাত করব’। ইরানি কর্মকর্তারা এরপর থেকে মধ্যপ্রাচ্যের রাজতান্ত্রিক দেশগুলোতে মার্কিন অস্ত্র বিক্রি বিষয়টিকে বিদ্রূপ করে ‘সুন্দর অস্ত্র বিক্রি’ বা গাভীর দুধ ‘দোহন’ বলে অভিহিত করে আসছেন। #

অবশেষে মৃত্যুর কাছে হার আনোয়ারের  

চারদিন মৃত্যুর সাথে যুদ্ধ করে অবশেষে মৃত্যুকে মেনে নিলেন দোহারের চর লটাখোলা এলাকায় সন্ত্রাসী হামলার শিকার মো. আনোয়ার (২৮)। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মহাখালীর মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। আনোয়ার চর লটাখোলা এলাকার খোরশেদ বেপারীর ছেলে।

জানা যায়, চর লটাখোলা এলাকার ভাঙ্গা ব্রিজ এলাকার মনিরের চায়ের দোকানের সামনে সোমবার রাত আনুমানিক সারে আটটায় এ ঘটনা ঘটে। সন্ত্রাসীদের প্রায় সবার হাতে ধারালো দেশীয় অস্ত্র ছিল বলে জানায় এলাকাবাসী। আহত আনোয়ারকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় প্রেরণ করে। আহত মো. আনোয়ার, আল আমীন চোকদারের ড্রেজারের ব্যবসায় কর্মচারী হিসেবে কাজ করতো বলে জানা যায়।

ঘটনার প্রকৃত কারন এখনো জানা যায়নি। সন্ত্রাসীদের প্রায় সবার হাতে ধারালো দেশীয় অস্ত্র ছিল বলে জানায় এলাকাবাসী। মো. আনোয়ার আল আমীন চোকদারের সাথে ড্রেজারের ব্যবসায় কাজ করত বলে জানা যায়। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

নবাবগঞ্জের যন্ত্রাইলে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

ঢাকার নবাবগঞ্জ উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের হরিষকুল গ্রামে বিথী দাস (২২) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের পলাশ দাসের স্ত্রী।

পলাশের ছোট ভাইয়ের স্ত্রী লতা দাস জানান, চারবছর আগে পলাশ দাসের সাথে বিথীর বিয়ে হয় পারিবারিকভাবে। তাদের কখনো ঝগড়া করতেও  দেখিনি। পলাশ দুই বছর ধরে বিদেশে অবস্থান করছে। বৃহস্পতিবার সকালে খাবার খেয়ে শরীর ভাল না লাগার কথা বলে বিথী ঘরে ঘুমাতে যায়। দুপুর ১২টার দিকেও ঘরের দরজা লাগানো দেখে অনেকক্ষণ ডাকাডাকির পর সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ফেলা হয়। তখন ঘরের ভেতর ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় বিথীকে। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন অভিযোগ হয়নি। পরিবারের লোকজনও মৃত্যুর নিশ্চিত কোন কারণ জানতে পারেনি।

ঢাকা জেলা ও জেলার সকল উপজেলার সরকারি সেবা মোবাইল নম্বর ৩৩৩

৩৩৩ এর মাধ্যমে ঢাকা জেলার জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের নাগরিক সেবা প্রদান কার্যক্রম চালু করা হয়েছে।

যে কোন নাগরিক নিজ মোবাইল নম্বর হতে ৩৩৩ নম্বরে কল করলে কল সেন্টারে রিসিভ হবে এবং কল সেন্টার হতে নাগরিকগণ নিম্নোক্ত সেবাসমূহ পাবেনঃ

১। বিভিন্ন সামাজিক সমস্যা (ভেজাল দ্রব্য উৎপাদন ও বিক্রয়, বাল্যবিবাহ, যৌতুক, ইভ টিজিং, পরিবেশ দূষণ, মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সেবন, জুয়া,চোরাচালান, সরকারি গাছ/সম্পত্তি অবৈধ দখল বা চুরি ইত্যাদি) বিষয়ে তথ্য প্রদান ও প্রতিকার প্রাপ্তি।

২। জনপ্রতিনিধি এবং সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের সাথে যোগাযোগের তথ্য, সরকারি সেবা, সেবার ফর্ম, পর্যটন আকর্ষণযুক্ত স্থানসমূহ, শিক্ষা প্রতিষ্ঠান, উন্নয়ন প্রকল্প, ধর্মীয় ও আর্থিক প্রতিষ্ঠান, গ্রোথ সেন্টারসহ ইত্যাদির বিস্তারিত তথ্য।

৩। জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের নাগরিক সেবা প্রদান বিষয়ক তথ্য, মতামত ও অভিযোগ জ্ঞাপন এবং

৪। দুর্যোগকালীন তথ্য সহায়তা গ্রহণ।

তাই যে কোন সামাজিক সমস্যা প্রতিকারে, নাগরিক সেবার জন্য, দুর্যোগকালীন তথ্য সহায়তা অথবা সরকারি সেবা সম্পর্কিত যে কোন তথ্যের জন্য দেরী না করে কল করুন আপনার মোবাইল হতে “৩৩৩” নম্বরে । ভূমিকা রাখুন মাননীয় প্রধানমন্ত্রীর “ভিশন-২০২১” বাস্তবায়ন ও স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ বিনির্মােণে।

দোহারের করিমগঞ্জের বটতলা থেকে ১৬ লাখ টাকা ছিনতাই

ঢাকা দোহারের করিমগঞ্জ বটতলা সংলগ্ন হইতে বিকাল ৪.১৫ মিনিটে কার্তিকপুর ব্রাক ব্যাংক শাখার ১৬ লক্ষ ১২ হাজার টাকা ছিনতাই হওয়ার খবর পাওয়া গিয়াছে।

কার্তিকপুর শাখার ব্রাক ব্যংকের ম্যানেজার সব্রত সরকার বলেন প্রতিদিনের সিডিউল অনুযায়ী ২টা পর্যন্ত যে লেনদেন হয় সেই ১৬ লক্ষ ১২ হাজার টাকা জয়পাড়া শাখার ডাচ্ বাংলা ব্যাংকে দুইজন কর্মচারীকে দিয়ে জমা করার জন্য পাঠাই।

আমার দুইজন কর্মচারী একটি মটর বাইকে করে টাকা নিয়ে আসার পথে উপজেলা রাইপাড় ইউনিয়নের করিমগঞ্জ গ্রামের বটতলা পার হয়ে একশত গজ দুরে এই ছিনতাইর ঘটনাটি ঘটে। এত গুলো টাকা পুলিশের সহযোগীতা ছাড়া পাঠানোর কারন জানতে চাইলে উপরের নির্দেশে আমরা এইভাবে ব্যংকে জমা করার জন্য পাঠাই।

এব্যাপারে দোহার থানা পুলিশ খবর পেয়ে ওসি তদন্ত মুন্সী ইয়াছিন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পৌছায়। ব্রাঞ্চ ম্যানেজার সুব্রত সরকার সহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।

নবাবগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে স্কুলব্যাগ বিতরণ

 

ঢাকার নবাবগঞ্জ উপজেলার আগলা ইউনিয়নের ৭৮নং ছাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে স্কুলব্যাগ বিতরণ করা হয়েছে। ভূমি রাজস্ব তহবিল থেকে আগলা ইউনিয়ন পরিষদ (ইউপি) এতে অর্থায়ন করে। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে ১০৫ শিক্ষার্থীর হাতে ব্যাগ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন। সভাপতিত্ব করেন আগলা ইউপি চেয়ারম্যান আবেদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. শাজাহান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেসমিন আহমেদ, নবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজহারুল হক, বিদ্যালয়ের পিটিএ সভাপতি সাইদুর রহমান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবদুল আলীম প্রমুখ।

ঢাকার নবাবগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

ঢাকার নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ৩৯ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ আয়োজন করা হয়েছে। আয়োজনে সহযোগিতা করে মাধ্যমিক শিক্ষা অফিস। সোমবার সকাল থেকে নবাবগঞ্জ পাইলট গার্লস উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দুইদিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে।

মেলায় উপজেলার ২০ টি স্কুলের স্টল অংশগ্রহণ করেন। প্রতিটি স্টলে দেখা গেছে ভিন্ন ভিন্ন ধরনের প্রকল্প। আলু থেকে বিদ্যুৎ উৎপাদন, ময়লা আবর্জনা থেকে বায়োগ্যাস উৎপাদন, বিদ্যুৎ চলে ব্যাটারি দিয়ে আইপিএস এর সাহায্যে বিদ্যুৎ এর ব্যবস্থা, বিদ্যুৎ ছাড়া কৃষি কাজে সেচের ব্যবস্থা, পরিবেশ দূষণ ছাড়া শিল্পকারখানা গড়ে তোলা, সৌরবিদ্যুৎ ব্যবহার, পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলাসহ বিভিন্ন প্রকল্পের প্রদর্শন করে এসব উপকারক বিষয় নিয়ে ব্যক্ষা করেন ছাত্রছাত্রীরা।

এসময় মেলা পরিদর্শন করেন, নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তোফাজ্জল হোসেন, গার্লস উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জালাল উদ্দিন আহম্মেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহম্মেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রহিমা বেগম, কলাকোপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ইব্রাহীম খলিল, আগলা ইউপি চেয়ারম্যান আবেদ হোসেন, বাহ্রা ইউপি চেয়ারম্যান ড: সাফিল উদ্দিন, কৈলাইল ইউপি চেয়ারম্যান পান্নু মিয়া, গালিমপুর ইউপি চেয়ারম্যান তপন মোল্লা, গার্লস উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ সাইদুর ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রানা প্রমুখ।

স্ক্রিনশট নিয়ে জিডি করলেন গাজী রাকায়েত

গত সপ্তাহ থেকে অভিনেতা, নির্মাতা ও ডিরেক্টরস গিল্ডের সভাপতি ও দোহারের কৃতি সন্তান গাজী রাকায়েতের ফেসবুক ইনবক্সের বেশ কয়েকটি আপত্তিকর স্ক্রিনশট সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ঘুরে বেড়াচ্ছিল। যেখানে গাজী রাকায়েত ও এক মেয়ের কথোপকথন উঠে আসে।

এগুলো ছড়িয়ে পড়লেও এতদিন নীরব ছিলেন এ অভিনেতা-নির্মাতা। এবার জানালেন, বিষয়টি নিয়ে সোমবার (১২ মার্চ) রাজধানীর আদাবর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি। এতে কারণ হিসেবে সেখানে উল্লেখ করেছেন, নিজের ফেসবুক আইডি হ্যাক হওয়া ও তা ব্যবহার করা।

বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে গাজী রাকায়েত বলেন, ‌‌‌‘আসলে আমার নামে দুটি আইডি এভাবে হ্যাক করা হয়েছে। সেখান থেকেই কথোপকথন চালনো হয় এবং সেগুলো কৌশলে ছড়ানো হচ্ছিল। গত ৬ মার্চ থেকে আমি আমার প্রোফাইলে ঢুকতে পারছিলাম না। অন্যদিকে ছিল আমার পরিচালিত চারুনীড়ম উৎসব। সব মিলিয়ে খুব চাপের মধ্যে ছিলাম।’

সোমবার দিবাগত রাতে পুরো বিষয়টি নিয়ে একটি ভিডিওবার্তা পাঠান গাজী রাকায়েত। যেখানে এ অভিনেতার সঙ্গে আরও যুক্ত হন ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক এসএ হক অলীক, অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাজিম, অভিনেত্রী তারিনসহ দুজন সাইবার বিশেষজ্ঞ।

সাইবার বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা বলেন, ‘শুধু ফেসবুক নয়, এতে যে ইমেইল আইডি ব্যবহার করা হয় সেটিও হ্যাক হয়েছিল। আমার সারাদিন চেষ্টা করে আজ (১২ মার্চ) সেই ইমেইল আইডিটি উদ্ধার করতে সক্ষম হই। মূলত ভিপিএন অ্যাড্রেস ব্যবহার করে মেইল ও ফেসবুক প্রোফাইল হ্যাক করা হয়েছিল। আমরা এখন হ্যাকারের অবস্থান নির্ণয় করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি।’

এদিকে স্ক্রিনশট নিয়ে অপ্রীতিকর ঘটনা ঘটে যাওয়ায় দুঃখ প্রকাশ করেন গাজী রাকায়েত। জানান, পুরো বিষয়টি নিয়ে তিনি আরও আইনি পদক্ষেপ নেবেন।

বাহ্রা থেকে এক হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

ঢাকার নবাবগঞ্জ উপজেলার বাহ্রা এলাকায় অভিযান চালিয়ে মো. আল আমীন নামে এক যুবককে এক হাজার পিস ইয়াবাসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের একটি দল। আটককৃত যুবক নবাবগঞ্জ উপজেলার বাহ্রার কাহুর গ্রামের মৃত সামছুদ্দিনের পুত্র।

স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, সোমবার উপজেলায় বাহ্রা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে আল আমীনকে তার শশুর বাড়ি থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের একটি দল তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর(ঢাকা) উপপরিচালক মো. রফিকুল ইসলাম আটকের বিষয়টি  স্বীকার করে বলেন, সে দীর্ঘ দিন ধরে এই অঞ্চলে মাদকের ব্যবসা করছিলো।  তার বিরুদ্ধে মাদক  আইনে মামলা দিয়ে নবাবগঞ্জ হস্তান্তর করা হয়।