আমাকে খাস কামরায় ডেকে সোয়া তিন কোটি টাকা ঘুষ চেয়েছিলেন সিনহা: নাজমুল হুদা

0

সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার (এসকে সিনহা) তার খাস কামরায় ডেকে ঘুষ চেয়েছিলেন বলে অভিযোগ করেছেন তৃণমূল বিএনপির সভাপতি ব্যারিস্টার নাজমুল হুদা। তিনি বলেন, ‘২০১৭ সালের কোনও এক সময় এসকে সিনহা আমাকে তার খাস কামরায় ডেকে নিয়ে আমার কাছে সোয়া তিন কোটি টাকা ঘুষ চেয়েছিলেন।’ সোমবার (১ অক্টোবর) রাত ৮ টায় টেলিফোনে একটি সংবাদ মাধ্যমে তিনি এই দাবি করেন।

নাজমুল হুদা বলেন, ‘২০১৭ সালের কোনও একসময় এসকে সিনহা আমরা ঘুষ চেয়েছেন। তারিখটি আমার মামলার এজাহারে লেখা আছে। এই মুহূর্তে তারিখ কথা মনে পড়ছে না। একটি মামলা থেকে খালাস দেওয়ার জন্য ২ কোটি টাকা এবং আমার ২ কোটি ৫০ লাখ টাকার ব্যাংক গ্যারান্টি রিলিজ আবেদনের বিপরীতে ১ কোটি ২৫ লাখ টাকা ঘুষ চেয়েছিলেন তিনি।’

কেন ঘুষ চেয়েছেন—এমন প্রশ্নের জবাবে নাজমুল হুদা বলেন, ‘আমরা নামে যেসব মামলা আছে, সেগুলো থেকে অব্যাহতি দেওয়ার প্রলোভন দেখিয়ে ঘুষ চেয়েছিলেন। আর ঘুষ না দিলে যে মামলা থেকে আমি অব্যাহতি পেয়েছি, সেগুলো পুনরায় শুনানি করা হবে। এই ধরনের হুমকি দিয়েছিলেন এসকে সিনহা।’ তিনি আরও বলেন, ‘আমি ঘুষ দিতে রাজি না হওয়ায় আমরা মামলা নিয়ে অনেক উল্টা-পাল্টা করেছেন এসকে সিনহা। একটি মামলার রায় সম্পূর্ণভাবে ডিকলেয়ার করেছিলেন। পরে সেই রায় সম্পূর্ণভাবে পরিবর্তন করে আগের রায়ের বিপরীত রায় দিয়েছিলেন।’

ঘুষ চাওয়ার অভিযোগে এসকে সিনহার বিরুদ্ধে কবে মামলা করেছেন—এমন প্রশ্নের জবাবে নাজমুল হুদা বলেন, ‘গত ২৭ সেপ্টেম্বর এই মামলা করেছি।’

ঘুষ চাওয়ার এতপরে কেন মামলা করেছেন, জানতে চাইলে নাজমুল হুদা বলেন, ‘আমার বিরুদ্ধে এসব বিষয় নিয়ে দৈনিক যুগান্তর পত্রিকায় একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে। তাই এখন মামলা করেছি।’ তবে তিনি সিনহাকে কোনও ঘুষ দেননি বলেও এসময় দাবি করেন।

সিনহার বিরুদ্ধে হুদার মামলা

পদত্যাগী প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মামলা করেছেন ব্যারিস্টার নাজমুল হুদা। বিএনপি ছেড়ে আসার পর এখন আওয়ামী লীগের ঘনিষ্ঠ হুদা গত ২৭ সেপ্টেম্বর নিজে শাহবাগ থানায় গিয়ে মামলাটি করলেও তা সোমবার প্রকাশ পায়।

নাজমুল হুদা বলেন, উচ্চ আদালতে একটি মামলায় ‘বেঞ্চকে প্রভাবিত করে’ তৎকালীন প্রধান বিচারপতি সিনহা তার বিরুদ্ধে আদেশ দিয়েছিলেন। এছাড়া ক্ষমতার অপব্যবহার, উৎকোচ গ্রহণের অভিযোগ করা হয়েছে মামলায়।

শাহবাগ থানার ওসি আবুল হাসান বলেন, “দুর্নীতি দমন কমিশনের তদন্ত ও আইনের সঙ্গে সংগতিপূর্ণ হওয়ায় মামলাটি দুদকে পাঠিয়ে দেওয়া হয়েছে।”

সাপ্তাহিক পত্রিকা ‘খবরের অন্তরালে’র জন্য মীর জাহের হোসেন নামে এক ব্যক্তির কাছ থেকে ২ কোটি ৪০ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে এক মামলায় বিএনপি সরকারের যোগাযোগমন্ত্রী নাজমুল হুদার সাত বছরের কারাদণ্ড হয়েছিল। জরুরি অবস্থার সময় দেওয়া ওই মামলার রায়ে হুদার স্ত্রী সিগমা হুদারও তিন বছর কারাদণ্ড হয়েছিল।

নাজমুল হুদা নাজমুল হুদা ওই রায়ের বিরুদ্ধে নাজমুল হুদা ও সিগমা হুদা আপিল করলে ২০১১ সালের ২০ মার্চ হাই কোর্ট তাদের খালাস দেয়। কিন্তু দুদকের আপিলে আপিল বিভাগ ওই রায় বাতিল করে পুনঃশুনানির নির্দেশ দেয়। তখন আপিল বিভাগে ছিলেন বিচারপতি সিনহা।

মামলার পুনঃশুনানি শেষে গত বছরের ৮ নভেম্বর হাই কোর্টের আরেকটি বেঞ্চ নাজমুল হুদাকে চার বছরের কারাদণ্ড দেয়।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি নাজমুল হুদা এক সময় বিএনপির শীর্ষ পর্যায়ের নেতা ছিলেন; খালেদা জিয়ার সরকারে মন্ত্রী ছিলেন তিনি।

বিএনপি থেকে বহিষ্কৃত হয়ে বিভিন্ন সময়ে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ), বাংলাদেশ মানবাধিকার পার্টি (বিএমপি), তৃণমূল বিএনপি গড়ে তুলেছিলেন নাজমুল হুদা।

বর্তমানে তিনি বাংলাদেশ ন্যাশনালিস্ট অ্যালায়েন্স (বিএনএ) নামে একটি জোট গঠন করে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলে যোগ দেওয়ার চেষ্টায় রয়েছেন। একাদশ সংসদ নির্বাচনে প্রার্থীও হতে চান তিনি।

যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিচারপতি সিনহার বই প্রকাশের পর তুমুল আলোচনার মধ্যে তার ভাই অনন্ত কুমার সিনহার বিরুদ্ধে অর্থ পাচারের মাধ্যমে যুক্তরাষ্ট্রে বাড়ি কেনার একটি অভিযোগের অনুসন্ধানে নামার কথা সোমবার সকালেই জানিয়েছিল দুদক। এরপর বিকালে হুদার মামলাটির খবর প্রকাশ পায়।

সংবিধানের ষোড়শ সংশোধন বাতিলের রায় নিয়ে ক্ষমতাসীনদের রোষের মুখে থাকা বিচারপতি সিনহা গত বছরে অক্টোবরে ছুটি নিয়ে বিদেশ যাওয়ার পর পদত্যাগপত্র পাঠিয়ে দেন।

তারপর থেকে বিদেশে থাকা সিনহা সম্প্রতি তার বই প্রকাশ করেন। তাতে তিনি দাবি করেন, তাকে পদত্যাগে বাধ্য করে নির্বাসনে পাঠানো হয়েছে।

বিচারপতি সিনহা ছুটি নিয়ে বিদেশ যাওয়ার পর তার বিরুদ্ধে দুর্নীতি, অর্থ পাচার, আর্থিক অনিয়ম ও নৈতিক স্খলনসহ সুনির্দিষ্ট ১১টি অভিযোগ পাওয়ার কথা সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানানো হয়েছিল।

সে বিষয়ে তদন্তে কোনো অগ্রগতি না আসার মধ্যে মামলাটি করলেন নাজমুল হুদা।

ধরিত্রীর সম্মাননায় ভূষিত হলেন দোহারের একলাল উদ্দিন আহমেদ

জাতীয় সম্মাননায় ভূষিত হলেন ঢাকার দোহার উপজেলার কৃত্বি সন্তান একলাল উদ্দিন আহমেদ। ধরিত্রী বাংলাদেশ সংগঠনের পক্ষ তাকে এ সম্মাননা প্রদান করা হয়। একলাল উদ্দিন আহমেদ ঢাকার দোহার উপজেলার ইশরাশী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। শুক্রবার রাজধানীর জাতীয় জাদুঘর কবি সুফিলা কামাল মিলনায়তনে ‘ধরিত্রী বাংলাদেশ’ এ সস্মাননার আয়োজন করে। অনুষ্ঠানে জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান দেশের ৬ জন বিশিষ্ট ব্যক্তির হাতে পুরস্কার তুলে দেন।

এ বছর ধরিত্রী বাংলাদেশ বিভিন্ন অবদানের জন্য দেশের ৬জন বিশিষ্ট ব্যক্তির মধ্যে মানবসেবায় ডাঃ সারওয়ার আলী, মুক্তিযুদ্ধে নাসির উদ্দিন ইফসুফ বাচ্চু, শান্তিতে স্বপন রানী বকসী,  সংস্কৃতিতে মিনু হক, শিক্ষায় অধ্যাপক ড. মহুয়া মুখপাধ্যায়, কৃষিতে একলাল উদ্দিন আহমেদ, পরিবেশে অধ্যাপক ড. ইমামুল হক ও শিল্পকলায় অধ্যাপাক নিসার হোসেনকে সম্মাননায় ভূষিত করা হয়। অনুষ্ঠানের উপস্থিত ছিলেন ধরিত্রী বাংলাদেশের সভাপতি আ আ স  ম আরেফীন সিদ্দিক, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ সহ অন্যান্য সদস্যরা। অনুষ্ঠানে সম্মাননা হিসেবে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অতিথিরা। একলাল উদ্দিন আহমেদ আজন্ম কৃষি, শিক্ষা, পরিবেশ ও দুর্নীতি প্রতিরোধে কাজ করে যাচ্ছেন। একলাল উদ্দিন আহমেদ দোহার উপজেলার ইকরাশি গ্রামের নুর উদ্দিন আহমেদের ছেলে।

দোহারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান:৩ প্রতিষ্ঠিানকে জরিমানা

ঢাকার দোহার উপজেলার জয়পাড়া বাজারে গতকাল রোববার বিকালে বিভিন্ন ওষুধের দোকানে অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। অভিযান পরিচালনা করেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা আক্তার রিবা।

এ সময় ওষুধ আইন ১৯৪০ এর ২৭ ধারা মোতাবেক মেয়াদ উর্ত্তীণ ওষুধ দোকানে রাখা ও ওষুধের প্যাকেটে অতিরিক্ত মূল্য সংযোজন করার অপরাধে জয়পাড়া বাজারের মোল্লা মেডিসিন কর্ণারকে ১০ হাজার, বীরেন্দ্র ফার্মেসীকে ১০ হাজার এবং মনোয়ারা ফার্মেসীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া রাস্তা দখল করে বেআইনি ভাবে অটো গাড়ি (অটোরিক্সা) রাখায় স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ এর ১০৮ ও ১০৯ ধারায় ৫ জন অটো গাড়ি চালককে ১০০ টাকা এবং ৭ জনকে ২০০ টাকা করে জরিমানা করা হয়।

এ বিষয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা আক্তার রিবা বলেন, দোহারে ভ্রাম্যমান আদালতের এই অভিযান  ভবিষতেও অব্যাহত থাকবে।

দোহারে প্রতিবন্ধী শিক্ষার্থীরা পেলো হুইল চেয়ার

ঢাকার দোহার উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার বেলা ১১টায় উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে ১২ জন বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে ৬টি হুইল চেয়ার, ৩টি হিয়ারিং এইড এবং ৩টি চশমা বিতরণ করা হয়।

উপজেলা শিক্ষা অফিসার হিন্দোল বারী বলেন, কোনো শিক্ষার্থী অর্থের অভাবে অথবা শারীরিক প্রতিবন্ধকতায় বিদ্যালয়ে যেতে পারবে না এটা হতেই পারে না। তিনি আরো বলেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তন এনেছে। যা আপনারা শিক্ষাক্ষেত্রের বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বুঝতে পারছেন।

কেন্দ্রীয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সালাম মিয়া, উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি আবুল কাশেম মিয়া, সিনিয়র সহ সভাপতি রেখা আক্তার, সহকারী শিক্ষক সমিতির সভাপতি নিরুপম গুহ, সহ সভাপতি সাইফুল আলম, সাধারণ সম্পাদক সাইদুর রহমান হিরা, যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান, হুমায়ুন কবির, ইসলামাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহফুজা আক্তার এবং শিক্ষার্থীদের অভিবাবকবৃন্দ।

প্রতিদিনের হাদিস: আন্‌-নওয়াবীর চল্লিশ হাদীস(পর্ব-৮)

0

হাদিস নং ১৫: আবূ হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ “যে ব্যক্তি আল্লাহকে ও আখেরাতে ঈমান রাখে, তার উচিত হয় উত্তম কথা বলা অথবা চুপ থাকা। আর যে ব্যক্তি আল্লাহকে ও আখেরাতে ঈমান রাখে, তার উচিত আপন প্রতিবেশীর প্রতি সদয় হওয়া। আর যে ব্যক্তি আল্লাহকে ও আখেরাতের উপর ঈমান রাখে, তার উচিত আপন অতিথির সম্মান করা।”

 [বুখারীঃ ৬০১৮, মুসলিমঃ ৪৭]

হাদিসের মানঃ  সহিহ (Sahih)

বর্ণনাকারী রাবীঃ আবূ হুরায়রা (রাঃ)

হাদিস নং ১৬: আবূ হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত হয়েছে- এক ব্যক্তি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে বলল: আমাকে কিছু উপদেশ দিন। তিনি বললেন: রাগ করো না। লোকটি বার বার রাসূলের নিকট উপেদশ চায় আর রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন: রাগ করো না।

[বুখারী: ৬১১৬]

হাদিসের মানঃ  সহিহ (Sahih)

বর্ণনাকারী রাবীঃ আবূ হুরায়রা (রাঃ)

গ্রন্থঃ আন্‌-নওয়াবীর চল্লিশ হাদীস

পাবলিশারঃ ইসলাম হাউস

সরকারিকরন উপলক্ষে জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের আনন্দ মিছিল

0

দোহারের অন্যতম প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয়কে সরকারিকরনকে কেন্দ্র করে আনন্দ মিছিল করেছে জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থীরা। শনিবার সকালে জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এই আনন্দ মিছিল বের হয়। মিছিলে স্কুলকে সরকারি করনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক গৃহায়ন ও গনপূর্ত প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মান্নান খানকে শুভেচ্ছা জানান।

জয়পাড়া পাইলট স্কুলের পক্ষ থেকে সকালে বের করা এই আনন্দ মিছিলে অংশ নেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা, দোহার থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন, স্কুলের পরিচালনা পরিষদের সদস্য সাজ্জাদ হোসেন সুরুজ, স্কুলের প্রধান শিক্ষক আব্দুল খালেকসহ স্কুলের বর্তমান-প্রাক্তন শিক্ষার্থী ও দোহারের শিক্ষানুরাগী ব্যক্তিরা।

স্কুল সরকারি করন হওয়ার ফলে দোহারে শিক্ষার মানে ব্যাপক পরিবর্তন আসবে বলে মনে করেন দোহারের শিক্ষানুরাগী ব্যক্তিরা।

দোহারের একমাত্র সরকারি স্কুল, এই অঞ্চলে শিক্ষার মানে কেমন পরিবর্তন আনবে এই ব্যাপারে নিউজ৩৯ এর সাথে কথা হয় দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা। তিনি বলেন, সরকারি করনের ফলে শিক্ষার মানের কিছু পরিবর্তন আসবে এটা পরিস্কার। তবে শিক্ষার মান আরো বাড়াতে শিক্ষকদের যেমন দায়িত্ব পালন করতে হবে, ঠিক একই ভাবে শিক্ষার্থীদেরও আরো উদ্দিপনা বাড়াতে শিক্ষকদের কাজ করে যেতে হবে।

ছাত্র-ছাত্রীরা সরকারি হওয়ার কারনে কি ধরনের সুবিধা পাবে এই ব্যাপারে নিউজ৩৯ কথা বলে জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেকের সাথে। তিনি বলেন, সরকারি যে ধরনের সুযোগ সুবিধা সরকারি স্কুলগুলো পায় তার সকল সুযোগ সুবিধাই স্কুলগুলো পাবে। তাছাড়া শিক্ষার্থীদের বেতন, পরীক্ষার ফি, পরীক্ষার সময়সুচি সরকারি বিধি মোতাবেগ পরিচালিত হবে এখন থেকে।

জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয়

দোহারে পুলিশের মাদক বিরোধী অভিযান; গ্রেফতার ৪

0

দোহারের সদ্য নিয়োগ প্রাপ্ত অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন দায়িত্ব গ্রহন করেই হুশিয়ারি দিয়েছিলেন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ব্যবস্থা নিবে দোহার থানা পুলিশ। সেই অনুযায়ী একের পর এক সফল মাদক বিরোধী অভিযান পরিচালনা করছে দোহার থানা পুলিশ।

তারই ধারাবাহিকতায় ২৮ সেপ্টেম্বর শুক্রবার রাত ১২টায় অভিযান পরিয়ালনা করে দোহার থানা পুলিশ। যাতে নেতৃত্ব দেন দোহার থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন।

এই সময় দোহার থানার এএসআই মো: সিদ্দিকুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সদের সহায়তায় দোহার থানাধীন দক্ষিণ জয়পাড়া বাংলালিংক টাওয়ারের পূর্ব পাশে আটক  শহিদুল ইসলাম শহিদ (৪০) এর বসত বাড়ির নিজ বসত ঘরের ভিতরে হইতে ৫১৫ পুরিয়া হেরোইন ও ৬৬ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আসামী ১। শহিদ (৪০), পিতা-শেখ সোহরাব হোসেন, ০২। শহিদুল ইসলাম শহিদ (৪০), পিতা-বাচ্চু ভূইয়া, ৩। মো: সোহেল রানা (৩০), পিতা-মান্নান খান, ৪। আবুল কালাম (৪২), পিতা-আ: খালেক, গ্রাম-বটিয়া এদের গ্রেফতার করেন। এই বিষয়ে দোহার থানার মামলা নং-২২ তাং-২৯/০৯/১৮ খ্রিঃ ধারা-১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯(১) টেবিলের ১(খ)/৯(ক) রুজু করা হইয়াছে। মামলাটি তদন্তাধীন।

দোহারে ইয়াবা ব্যবসায়ী আটক

0

 

ঢাকা জেলার দোহার উপজেলার কুসুমহাটি ইউনিয়নের শিলাকোঠা থেকে শহিদুল ইসলাম(২২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে দোহার থানা পুলিশ। শুক্রবার রাত দশটায় তাকে আটক করে দোহার থানা পুলিশ। এই সময় তার কাছ থেকে ৬৫ পিস ইয়াবা ও ১১৮ পুরিয়া হিরোইন উদ্ধার করে দোহার থানা পুলিশ। সে একই গ্রামের শাহজাহান মুন্সির ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শিলাকোঠা গ্রামের রমজান শিকদারের বাড়ির পাশে একটি বাড়ি থেকে রমজান শিকদারকে আটক করে দোহার থানা পুলিশ। এই সময় তার কাছ থেকে  ৬৫ পিস ইয়াবা ও ১১৮ পুরিয়া হিরোইন উদ্ধার করা হয়। পরে শনিবার সকালে তার নামে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা করে আদালতে সোপর্দ করে পুলিশ।

জয়পাড়া বাজার থেকে গৃহবধু নিখোঁজ

0

একটি নিখোজ সংবাদ খাদেজা আক্তার (২০) নামে গত কাল জয়পাড়া বাজার  থেকে তিনি নিখোঁজ হন। গত শনিবার সন্ধ্যায় ৭ঃ৩০ মিঃ থেকে তাকে খুজে পাওয়া যাচ্ছে না তিনি যখন নিখোজ হন তখন তার পরনে ছিল কালো বরখা ও লাল রং এর হিজাব পরহিত। খাদিজা আক্তারের বাড়িঃ ইসলামপুর, দোহার, ঢাকা। তিনি তার স্বামীর বাড়ীতে থাকতেন। তার স্বামীর বাড়ি নারিশা, দোহার, ঢাকা।

তার ভাগিনা হুমায়ন নিউজ৩৯কে বলেন, যে তার খালা ও তার খালু জয়পাড়া বাজারে শপিং করতেছিল হঠাৎ করে এক সময় তার স্বামী আল-আমিন (২৮) পিছনে তাকিয়ে দেখেন যে তার স্ত্রী নাই এরপর তাকে অনেক খোঁজাখুজি করেছে কিন্তু তাকে পাওয়া জায়নাই।

তাই তার পরিবারের দাবি যে তাকে কেউ খুজে পেলে এই নম্বরে যোগাযোগ করবেন। মোবাইল :০১৮১১৯৫৮৪২৮, ০১৮২৮১১০০০১।