দোহার-নবাবগঞ্জে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে দূর্গাপূজা সম্পন্ন

অবশেষে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দোহার ও নবাবগঞ্জ উপজেলার দূর্গা পূজা সম্পন্ন হয়েছে। দোহার উপজেলার ৩৬টি ও নবাবগঞ্জ উপজেলার ১৭৪টি মন্দিরে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয় এই শারদীয় দূর্গা উৎসব। ঢাকা জেলা প্রশাসন, জেলা পুলিশ, দোহার ও নবাবগঞ্জ উপজেলা এবং থানা প্রশাসন সহ আনসার বাহিনীর সহযোগিতায় নির্বিঘেœ হিন্দু ধর্মালম্বীদের সর্ববৃহৎ এ ধর্মীয় উৎসব সম্পন্ন হওয়ায় সন্তুষ্ট ঢাকা জেলা ও দুই উপজেলার পূজা উদযাপন পরিষদ সহ প্রতিটি মন্দিরের কর্মকর্তারা। উৎসবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সার্বিক সহযোগিতার জন্য তারা ধন্যবাদ জানিয়েছে সংশ্লিষ্ট সবাইকে।

শুক্রবার  বিকেল থেকে দোহার ও নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন মন্ডপে প্রতিমা বিসর্জন শুরু হয়। মন্দিরের পাশে অবস্থিত বিভিন্ন নদী ও খালে বিসর্জন প্রক্রিয়া সম্পন্ন হয় রাত ১০টার মধ্যেই। পূজা চলাকালীন দুই উপজেলার বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শণ করেণ ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহবুবুর রহমান, সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা, ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আব্দুল বাতেন মিয়া, দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুন, ঢাকা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নির্মল রঞ্জন গুহ, ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মাসুম আহমেদ ভুইয়া, দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা, নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তোফাজ্জল হোসেন, দোহার সার্কেলের এএসপি মাহবুবুর রহমান, দোহার উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সালমা খাতুন, দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন, নবাবগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল,  ইঞ্জিনিয়ার মেহবুব কবির, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন ঝিলু, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, দোহার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আহসান খোকন, ঢাকা জেলা আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা লাবন্য ভূইয়া সহ আরও অনেকে।

রাইপাড়া থেকে তিন মাদক ব্যবসায়ী আটক

বৃহস্পতিবার রাত ২৩:৩০ মিঃ দোহার থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেনের ও এএসআই মো: আলী আকবরের নেতৃত্বে মাদক উদ্ধারের বিশেষ অভিযান পরিচালনাকালে দোহার থানাধীন রাইপাড়া সাকিনস্থ রবিনের বাড়ির দক্ষিণ পাশে পাকা ব্রীজের উপর থেকে ৩ জন  আসামীকে আটক করা হয়। আসামি তিন জন হল ১। মোহাব্বত (২৫) পিতা-মোঃ মনির হোসেন সাং-জয়পাড়া খাড়াকান্দা ২। মোঃ রবিন(১৯) পিতা-মৃত শামীম ৩। মোঃ শিহর (১৮) পিতা-শেখ ইউসুফ উভয় সাং-রাইপাড়া এরা সবাই দোহার থানার বাসিন্দা। আটক কৃত্বদের কাছ থেকে ২২৮৫ পুরিয়া হেরোইন সহ গ্রেফতার করা হয়। পরে আটককৃত তিনজন মাদক ব্যবসায়ীকে  ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের সংশোধন/০৪ এর ১৯(১) টেবিল ৯(খ) ধারায় মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়।

ইলিশ রক্ষায় আইনি অভিজানে বেআইনি সিন্ডিকেট পন্ড|

আজ ১৯-১০-২০১৮ খ্রীষ্টাব্দ শুক্রবার ভোর রাতে গোপন সূত্রের ভিত্তিতে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা ও সহকারী কমিশনার ভূমি সালমা খাতুন এর যৌথ তত্তাবধানে মাঝিরচড় ছন্দুর ব্রীজ সংলগ্ন তোফাজ্জলের বাড়ীতে প্রায় ২ ঘন্টা তল্লাশী চালিয়ে বিপুল পরিমান বরফ, ওজন মাপার মেশিন, পুকুর হতে কচুরীপানার নিচ থেকে দুই কর্টুন বরফে ঢাকা ইলিশ, বাড়ীর ফ্রিজে মজুদ কৃত ইলিশ সহ প্রায় ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত মাছ বিভিন্ন এতিমখানায় বিতরন করা হয়েছে।
এ ঘটনায় বাড়ীর মালিক অসাধু ব্যাবসায়ী তোফাজ্জল প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়, তবে তার ছোট ভাই কে গ্রেফতার করা হয়েছে। জানা গেছে ছোট ভাই প্রবাসে থাকলেও গত দুই মাস যাবৎ দেশে ছুটিতে এসে বড় ভাই তোফাজ্জলের অসাধু ব্যাবসায়ের কাজে সহযোগিতা করছে সে।

নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা বলেন, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন ও জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় দোহার উপজেলা প্রশাসন সদা জাগ্রত। রাত কিংবা দিন অভিজান চলছে এবং চলবে আগামী ২৮ অক্টোবর পর্যন্ত। মাফ পাবেনা কেও সে যেই হোক না কেনো, আইন সবার জন্যে সমান। দেশের সম্পদ রক্ষায় সরকারী বেসরকারী সকলের সহযোগিতা অব্যাহত রাখতে হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা এ বি এম জাকারিয়া, বাংলাদেশ আনসার সদস্য সহ উপজেলা প্রশাসনের আরো অনেকে।

কেরানীগঞ্জে ৬৫ মুক্তিযোদ্ধা পরিবারে জমি হস্তান্ত।

কেরানীগঞ্জে ৬৫ মুক্তিযোদ্ধা পরিবারে জমি হস্তান্ত। প্রতিবেদক শরীফ হাসান নিউজ৩৯ঃ কেরানীগঞ্জ (ঢাকা): কেরানীগঞ্জে ৬৫ মুক্তিযোদ্ধা পরিবারের মধ্যে জমি হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (১৬ অক্টোবর) সকালে কেরানীগঞ্জ উপজেলার রুহিতপুর শাহপুর এলাকায় ঢাকাস্থ বহিরাগত মুক্তিযোদ্ধা বহুমুখী সমবায় সমিতির উদ্যোগে ৬৫ জন মুক্তিযোদ্ধা পরিবারের মধ্যে আবাসনের জন্য ১০ শতাংশ করে ৬ একর ৫০ শতাংশ জমি হস্তান্তর করা হয়েছে। ভূমি সংস্কার বোর্ডের অনুমোদনের ভিত্তিতে ঢাকা জেলা প্রশাসনের নির্দেশনায় কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন এসব জমি চিহ্নিত করে হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) মতিউর রহমান, সার্ভেয়ার মো. মিরাজ হোসেন, রুহিতপুর তহশীল অফিসের ভূমি উপসহকারী কর্মকর্তা আতাউর রহমান, ঢাকাস্থ বহিরাগত মুক্তিযোদ্ধা বহুমুখী সমবায় সমিতির সভাপতি আব্দুল আজিজ ও সাধারণ সম্পাদক আনোয়ার উল্লাহ প্রমুখ। ঢাকাস্থ বহিরাগত মুক্তিযোদ্ধা বহুমুখী সমবায় সমিতির সভাপতি আব্দুল আজিজ বলেন, আমাদের আবেদনের ভিত্তিতে ভূমি সংস্কার বোর্ড রুহিতপুর ইউনিয়নের সোনাকান্দা মৌজায় ১ খতিয়ানের ১৯টি দাগে ৬ একর ৫০ শতাংশ জমি আমাদের অনুমোদন দেয়।

ইলিশ রক্ষায় প্রশাসনের কঠোর অভিযান অব্যাহত

news39: আবারও চলছে অবিরাম, চলছে ক্লান্তিহীন অভিযান। তবুও দালাল এবং অসৎ ও লোভী ব্যাবসায়ী এবং মানুষের যেন ইলিশ শিকারের শেষ নেই। তাই রাত-দিন এক করে দোহার উপজেলা’র শীর্ষ ব্যাক্তি উপজেলা নির্বাহি কর্মকর্তা আফরোজা আক্তার রিবা’র নেতৃত্বে চলছে একটানা অভিযান। নদীতে জেলে বা নৌকা  নেমেছে, তো হাজির উপজেলা নির্বাহি কর্মকর্তা, সাথে সহকারি কমিশনার(ভূমি) সালমা খাতুন। মঙ্গলাবার সকাল ৮ টায় জাতীয় সম্পদ ইলিশ রক্ষায়, ইতঃমধ্যে প্রশংসিত দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা এর নেতৃত্বে শুরু হয় অভিযান।

মঙ্গলাবার প্রচন্ড রোদ অপেক্ষা করে সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা প্রায় আট ঘন্টা পদ্মা নদীর উপর একটি ইঞ্জিন চালিত বড় ট্রলার, দুটি ছোট ট্রলার ও একটি স্পিড বোট নিয়ে চলে সম্মিলত এই সাঁড়াশী অভিযান। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা এ বি এম জাকারিয়া ও নৌ-পুলিশ সহ আরো অনেকে।

মঙ্গলবার অভিযানে নদী থেকে প্রায় ১০ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয় ও প্রায় ১১০ কেজি মাছ জব্দ করা হয়। যা পরে মৈনট সংলগ্ন বাংলাদেশ সরকারের তৈরী কৃত নদী ভাঙ্গন কবলিত অসহায় মানুষদের আশ্রায়ন বাসিন্দাদের মাঝে বিতরন করা হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি সালমা খাতুন সহ উপজেলা প্রশাসনের আরো অনেকে। অভিযানে ৯ জন জেলেকে বিভিন্ন মেয়াদে দণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ৭ জেলেকে  ১২ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ২ জেলেকে ২ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তার বিভিন্ন দূর্গাপুজার মন্ডপ পরিদর্শন|

প্রতিবেদক মারুফ ও শরীফ হাসান নিউজ৩৯ঃ সোমবার সন্ধ্যায় দোহারে হিন্দু ধর্মাবলীরা তাদের সবচাইতে বড় উৎসব দূর্গাপুজার বিজয় ষষ্টী পালন ও উৎযাপন করেন। এ সময় দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা সোমবার সন্ধ্যায় বিভিন্ন মন্ডপ ঘুড়ে হিন্দু ধর্মাবলীদের সাথে কুশল বিনিময় করেন। তিনি নয়াবাড়ী, কুসুম হাটি ইউনিয়ন সহ বিভিন্ন মন্ডপের আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষন ও দুর্গাপূজার সার্বিক অবস্থা সম্পর্কে খোজ খবর নেন। এ সময় পূজা উদযাপন কমিটিসহ হিন্দু ধর্মাবলম্বীদের কে বলেন, আমরা একটি সাম্প্রদায়িক সম্প্রিতির দেশ। এখানে সবাই ভাই ভাই। সারাদেশের ন্যায় দোহার উপজেলাতেও পুজা উদযাপন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে।এ সময় প্রশাসন সর্বত্র আপনাদের পাশে আছে। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামিলীগের সাধারন সম্পাদক আলী আহসান খোকন শিকদার, নয়াবাড়ী উইনিয়ন চেয়ারম্যান শামিম আহমেদ হান্নান সহ আরো অনেকে।

মঙ্গলবার দোহার-নবাবগঞ্জে সালমান এফ রহমানের কর্মী সভা 

আগামী ১৬ অক্টোবর মঙ্গলবার দোহার ও নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও এর অংগ সংগঠনের নেতা কর্মীদের সাথে মত বিনিময় সভার আয়োজন করেছেন মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি উন্নয়ন বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। দোহার ও নবাবগঞ্জের দুই উপজেলাতেই এই কর্মী সভার আয়োজন করা হয়েছে। ১৬ অক্টোবর সকাল ১০ টায় নবাবগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মীসভা শুরু হবে। নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও এর অংগ সংগঠনের নেতা কর্মীদের নিয়ে আয়োজিত এই কর্মী সভা শেষে বিকাল ৩ টায় দোহারে কর্মী সভা করবেন সালমান এফ রহমান। জয়পাড়াতে দোহার উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এই কর্মী সভা অনুষ্ঠিত হবে।

মুকসুদপুর ইউনিয়ন এ জেলেদের মাঝে বিনামূল্যে চাল বিতরন

মুকসুদপুর ইউনিয়ন পরিষদ এর অস্থায়ী কার্যালয়  থেকে মৎস্য অধিদপ্তরের নিয়ম ১২৬ জন জেলেদের মধ্যে বিনামূল্যের চাল বিতরণ করা হয়েছে। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুকসুদপুর ইউনিয়ন এর চেয়ারম্যান অধ্যাপক এম. এ হান্নান।

এ সময় অধ্যাপক এম. এ হান্নান বলেন, প্রায় তিন সপ্তাহ নদীতে মাছ ধরা বন্ধ করেছে সরকার। এসময় মাছ না ধরার জন্য সকলকে ধন্যবাদ দেন ও নৌকার প্রতীকে ভোট দিয়ে সকলের কাছে আহবান জানায়।দেশকে সমৃদ্ধি কিরতে আপনাদের ভূমিকা অপরিসীম আপনাদের পাশে সরকার সব সময় আছে।

মৎস্য অধিদপ্তর এর তালিকাভুক্ত ১২৬ জেলেদের মাঝে বিনামূল্যে চাল বিতরণ করা হয়েছে।

এ চাল বিতরণ কর্মসূচীতে সহযোগিতায় ছিলেন সচিব বশির আহমেদ,অত্র ইউনিয়ন এর মেম্বর  মুসা কলিমুল্লা, চান মিয়াঁ, জাহানারা বেগম, সুলতানা মোল্লা ও সহকারী সচিব আশিক হোসেন, সাওন হোসেন সহ অন্যান্য কর্মচারী বৃন্দ।

ব্যাক্তি নয় নৌকা প্রতীকে কাজ করার নির্দেশ দোহার যুবলীগের

ব্যক্তি নয় নৌকা প্রতীকে নেতাকর্মীদের কাজ করার নির্দেশ দিয়েছেন দোহার উপজেলা যুবলীগ। শনিবার দোহার উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে যুবলীগ আয়োজিত সভায় এ নির্দেশনা দেয়া হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড যুবলীগের নেতাকর্মীদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবলীগের সভাপতি মো. আলমাছ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান আকন্দের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি সালাহউদ্দিন দরানী, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক রাহিম কমিশনার, উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি সালাহউদ্দিন রসু, সহ-সভাপতি মোল্লা নজরুল ইসলাম, স্বপন বেপারী, সাংগঠনিক সম্পাদক বশির উদ্দিন সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে একটি মহল নানা অপপ্রচার করছে। তাদেরকে বলে দিতে চাই, কোন ব্যক্তি নয় যুবলীগ কাজ করবে নৌকা প্রতীকের পক্ষে। নৌকা প্রতীক নিয়ে এ আসনে যে নির্বাচন করবে তার জন্যই পুরোটা দিয়ে কাজ করবে যুবলীগ। এ নিয়ে কোন ধরণের বিভ্রান্তি ছড়ানোর কোন সুযোগ নেই। কারণ পথভ্রষ্ট বা বেঈমানির রাজনীতিতে যুবলীগ বিশ্বাস করে না। দোহার উপজেলা যুবলীগ অত্যন্ত সুসংগঠিত একটি অবস্থানে রয়েছে। এটা ষড়যন্ত্র করে কেউ ভাঙতে পারবে না।

পুলিশের উপস্থিতি টের পেয়ে সুরঙ্গ দিয়ে পালাল মাদকব্যবসায়ীরা

 

 

ঢাকার দোহার উপজেলার মাদকের বিরোদ্ধে অভিযান পরিচালনা করতে গিয়ে রহস্যময় এক সুরঙ্গের সন্ধান পেয়েছে পুলিশ। এ ঘটনায় বাড়ির মালিককে আটক করেছে পুলিশ।

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দোহার থানা পুলিশ জানতে পারে একাধিক মামলার পলাতক আসামী ও ইয়াবা ব্যবসায়ী সাগর মন্ডল উপজেলার ইকরাশী আরশেদের বাড়িতে অবস্থান করছে। এমন সংবাদে দোহার থানার ওসি সাজ্জাদ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম ওই বাড়িতে অভিযান চালায়।

 

এ সময় ঘরের ভিতরে অবস্থান করা মাদক কারবারি সাগর মন্ডল, নাফিজ ও জুলহাস ঘরের ভিতরে একটি বিশাল সুরঙ্গ দিয়ে পালিয়ে যায়। পুলিশ ওই ঘর থেকে ১০২৫ পুরিয়া হিরোইন ও একটি মটর সাইকেলসহ আরশেদকে আটক করে।

 

দোহার থানা ওসি সাজ্জাদ হোসেন জানান, পুলিশেল উপর হামলার ঘটনার পর থেকে মাদক কারবারি সাগর আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালালে আমাদের উপস্থিতি টের পেয়ে সুরঙ্গ দিয়ে পালিয়ে যায় মাদক ব্যবসায়ী সাগরসহ অন্যরা। সুরঙ্গের রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

 

এ ব্যাপারে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় পুলিশ। আরশেদকে প্রাথমিক জিঞ্জাসাবাদে অভিযানের আগে ঘরের মধ্যে মাদক ব্যবসায়ী সাগর মন্ডল, নাফিজ ও জুলহাস অবস্থান করার কথা শিকার করে।

 

উল্লেখ্য, সাগর মন্ডলের নামে চুরি, ডাকাতি , মাদক ও সন্ত্রাসী কর্মকান্ডসহ মোট ১১টি মামলা রয়েছে। সাগর উপজেলার লক্ষীপ্রসাদ গ্রামের সিদ্দিক মন্ডলের ছেলে।