প্রতিদিনের হাদিস: আন্‌-নওয়াবীর চল্লিশ হাদীস(পর্ব-১৩)

0

হাদিস নং ২৫: আবূ যর রাদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহর কিছু সাহাবী নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে বলেন:
“হে আল্লাহর রাসূল! বিত্তবান লোকেরা প্রতিফল ও সওয়াবের কাজে এগিয়ে গেছে। আমরা নামায পড়ি তারাও সেরকম নামায পড়ে, আমরা রোযা রাখি তারাও সেরকম রোযা রাখে, তারা প্রয়োজনের অতিরিক্ত অর্থ সদকা করে।
তিনি বলেন: আল্লাহ্ কি তোমাদের জন্য এমন জিনিস রাখেননি যে তোমরা সদকাহ্ দিতে পার। প্রত্যেক তাসবীহ্ (সোবহান আল্লাহ্) হচ্ছে সদকাহ্, প্রত্যেক তাকবীর (আল্লাহু আকবার) হচ্ছে সদকাহ্, প্রত্যেক তাহমীদ (আলহামদুলিল্লাহ্) হচ্ছে সদকাহ্, প্রত্যেক তাহলীল (লা ইলাহা ইল্লাল্লাহ্) হচ্ছে সদকাহ্, প্রত্যেক ভালো কাজের হুকুম দেয়া হচ্ছে সদকাহ্ এবং মন্দ কাজ থেকে বিরত করা হচ্ছে সদকাহ্। আর তোমাদের প্রত্যেকে আপন স্ত্রীর সাথে সহবাস করাও হচ্ছে সদকাহ্।
তারা জিজ্ঞাসা করেন: হে আল্লাহর রাসূল! আমাদের মধ্যে কেউ যখন যৌন আকাঙ্খা সহকারে স্ত্রীর সাথে সম্ভোগ করে, তাতেও কি সওয়াব হবে?
তিনি বলেন: তোমরা কি দেখ না, যখন সে হারাম পদ্ধতিতে তা করে, তখন সে গোনাহ্গার হয় কি না! সুতরাং অনুরূপভাবে যখন সে ঐ কাজ বৈধভাবে করে তখন সে তার জন্য প্রতিফল ও সওয়াব পাবে।”
[মুসলিম: ১০০৬]
হাদিসের মানঃ সহিহ (Sahih)
হাদিস নং ২৬: আবূ হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “প্রত্যেহ যখন সূর্য উঠে মানুষের (শরীরের) প্রত্যেক গ্রন্থির সাদকাহ্ দেয়া অবশ্য কর্তব্য। দু’জন মানুষের মাঝে ইনসাফ করা হচ্ছে সাদকাহ্, কোন আরোহীকে তার বাহনের উপর আরোহন করতে বা তার উপর বোঝা উঠাতে সাহায্য করা হচ্ছে সাদকাহ্, ভাল কথা হচ্ছে সাদকাহ্, সালাতের জন্য প্রত্যেক পদক্ষেপ হচ্ছে সাদকাহ্ এবং কষ্টদায়ক জিনিস রাস্তা থেকে সরানো হচ্ছে সাদকাহ্।”
[বুখারী: ২৯৮৯, মুসলিম: ১০০৯]
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারী রাবীঃ আবূ হুরায়রা (রাঃ)
গ্রন্থঃ আন্‌-নওয়াবীর চল্লিশ হাদীস
পাবলিশারঃ ইসলাম হাউস

সকল বড় দলের অংশগ্রহণে প্রতিযোগিতামূলক নির্বাচন হবে: নবাবগঞ্জে সালমান এফ রহমান

সামনে জাতীয় সংসদ নির্বাচন। এবারের নির্বাচন এতো সহজ হবে না। সকল বড় দলের অংশগ্রহণে প্রতিযোগিতামূলক নির্বাচন হবে। তাই আর ঘরে বসে না থেকে এখন থেকেই নৌকার জন্য ভোট চাইতে হবে।  সোমবার  (২২ অক্টোবর) বিকালে নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত তৃণমূল নেতাকর্মীদের সাথে মতবিনিময় ও যৌথকর্মী সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা ও বেক্সিমকোর সহ-সভাপতি সালমান এফ রহমান এসব কথা বলেন।

সালমান এফ রহমান আরো বলেন, শুধু আওয়ামী লীগের ভোটে নৌকা পাশ করতে পারবে না। নৌকাকে পাশ করাতে হলে দল মত নির্বিশেষে সকলের ভোটের প্রয়োজন। তাই বর্তমান আওয়ামী লীগ সরকারের উন্নয়ন জনসাধারণের মাঝে তুলে ধরতে হবে।

সালমান এফ রহমান আরো বলেন, সবার আগে মা বোনদের বেশি গুরুত্ব দিতে হবে। কারণ তারা আমাদের ঘুমন্ত ভোট। যদি একবার শেখ হাসিনা সরকার ও আওয়ামী লীগের উন্নয়নের কথা তাদের কাছে তুলে ধরা হয় তাহলে তারা অবশ্যই বুঝবে এবং উন্নয়নের ধারা অব্যহত রাখতে নৌকায় ভোট দিবে।

সালমান এফ রহমান আরো বলেন, নবাবগঞ্জে আওয়ামী লীগের অনেক গ্রুপিং রয়েছে। কিন্তু সকল নেতারাই আমাকে আশ্বস্ত করে বলেছেন, আমাদের মধ্যে যতই গ্রুপিং থাকুক না কেনো, যদি আপনাকে জননেত্রী নৌকার প্রার্থী করেণ তখন আমরা আর গ্রুপিং দেখবো না। শুধুমাত্র আপনার ও নৌকার জন্য কাজ করবো এবং যেভাবেই হোক নৌকার বিজয় ছিনিয়ে আনবো। আমি নির্বাচনে প্রস্তুতি নিচ্ছি। তবে আপনাদের মনে রাখতে হবে এ কর্মীসভা বা জনসভা করে ইলেকশনে বিজয়ী হওয়া যাবে না। ইলেকশনে বিজয়ী হতে হলে ভোটারদের কাছে গিয়ে ভোট চাইতে হবে। ঢাকা-১ এ আসনে ৪ লক্ষ ৪০ হাজার ভোটার আছে। আমি ভোট চাইতে এত ভোটারের কাছে নিজে যেতে পারব না। আমি কিন্ত আপনাদের উপর নির্ভরশীল।  আপনাদেরকে আমার হয়ে ভোটারদের কাছে ভোট চাইতে হবে।

সালমান এফ রহমান তার নির্বাচনী কৌশল তুলে ধরে তৃণমূলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, এবার পুরুষদের চেয়ে মহিলাদের নির্বাচনী প্রচারনায় বেশি অংশগ্রহণ করতে হবে। কারণ নবাবগঞ্জে পুরুষ ভোটারের চেয়ে মহিলা ভোটারের সংখ্যা বেশি। মহিলারা যে কোনো সময় সকলের বাড়িতে গিয়ে মা,বোনদের আওয়ামী লীগের উন্নয়নের কথা বলতে পারবে। যা পুরুষদের বেলায় প্রায় অসম্ভব। তাই এবারের নির্বাচনে মহিলা নেত্রীদেরই বেশি ভূমিকা পালন করতে হবে।

সালমান এফ রহমান

নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন আ’লীগের জাতীয় কমিটির সদস্য আব্দুল বাতেন মিয়া, সাবেক সংসদ সদস্য হারুন অর রশিদ, সুবেদ আলী টিপু, ঢাকা জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুন, নবাবগঞ্জ উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, দোহার উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন, কেন্দ্রীয় মহিলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আনার কলি পুতুল, ঢাকা জেলা আ’লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা হালিমা আক্তার লাবন্য, নবাবগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম জালাল শিমু, ঢাকা জেলা পরিষদের সদস্য ওয়াহিদুজ্জামান রনি, এসএম সাইফুল ইসলামসহ ১৪টি ইউনিয়নের তৃনমূলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিদিনের হাদিস: আন্‌-নওয়াবীর চল্লিশ হাদীস(পর্ব-১২)

0

হাদিস নং ২৩: আবূ মালেক আল-হারেস ইবনু আসেম আল-আশ’আরী রাদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত হয়েছে- রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন:

“পবিত্রতা ঈমানের অর্ধেক; আল-হামদুলিল্লাহ্ (সমস্ত প্রশংসা কেবলমাত্র আল্লাহর জন্য) [বললে] পাল্লা পরিপূর্ণ করে দেয় এবং “সুবহানাল্লাহ ওয়াল-হামদুলিল্লাহ্ (আল্লাহ্ কতই না পবিত্র! এবং সমস্ত প্রশংসা কেবলমাত্র আল্লাহর জন্য) উভয়ে অথবা এর একটি আসমান ও যমীনের মাঝখান পূর্ণ করে দেয়। নামায হচ্ছে আলো, সাদকা হচ্ছে প্রমাণ, সবর উজ্জ্বল আলো, আর কুরআন তোমার পক্ষে অথবা বিপক্ষে প্রমাণ। প্রত্যেক ব্যক্তি আপন আত্মার ক্রয়-বিক্রয়ের মাধ্যমে সকাল শুরু করে- আর তা হয় তাকে মুক্ত করে দেয় অথবা তাকে ধ্বংস করে দেয়।”

[মুসলিম: ২২৩]

হাদিসের মানঃ  সহিহ (Sahih)

হাদিস নং ২৪:  আবূ যর আল-গিফারী রাদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত হয়েছে, তিনি বর্ণনা করেছেন, নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম তাঁর বরকতময় ও সুমহান রবের নিকট হতে বর্ণনা করেন যে, আল্লাহ্ বলেছেন:

“হে আমার বান্দাগণ! আমি যুলুমকে আমার জন্য হারাম করে দিয়েছি, আর তা তোমাদের মধ্যেও হারাম করে দিয়েছি; অতএব তোমরা একে অপরের উপর যুলুম করো না।

হে আমার বান্দাগণ! আমি যাকে হেদায়াত দিয়েছি সে ছাড়া তোমরা সকলেই পথভ্রষ্ট। সুতরাং আমার কাছে হেদায়াত চাও, আমি তোমাদের হেদায়াত দান করব।

হে আমার বান্দাগণ! আমি যাকে অন্ন দান করেছি, সে ছাড়া তোমরা সকলেই ক্ষুধার্ত। সুতরাং তোমরা আমার নিকট খাদ্য চাও, আমি তোমাদের খাদ্য দান করব।

হে আমার বান্দাগণ! তোমরা সবাই বিবস্ত্র, সে ব্যতীত যাকে আমি কাপড় পরিয়েছি। সুতরাং আমার কাছে বস্ত্র চাও, আমি তোমাদেরকে বস্ত্রদান করব।

হে আমার বান্দাগণ! তোমরা রাতদিন গোনাহ্ করছ, আর আমি তোমাদের গোনাহ্ ক্ষমা করে দেই। সুতরাং আমার কাছে ক্ষমা প্রার্থনা কর, আমি তোমাদের ক্ষমা করে দেব।

হে আমার বান্দাগণ! তোমরা কখনোই আমার ক্ষতি করার সামর্থ রাখ না যে আমার ক্ষতি করবে আর তোমরা কখনোই আমার ভালো করার ক্ষমতা রাখ না যে আমার ভালো করবে।

হে আমার বান্দাগণ! তোমরা পূর্বাপর সকল মানুষ ও জিন যদি তোমাদের মধ্যে সবচেয়ে বড় মোত্তাকী ও পরহেযগার ব্যক্তির হৃদয়ের মত হয়ে যায়, তবে তা আমার রাজত্বে কিছুই বৃদ্ধি করবে না।

আমার বান্দাগণ! তোমাদের পূর্বাপর সকল মানুষ ও জিন যদি তোমাদের মধ্যে সবচেয়ে পাপী ব্যক্তির হৃদয়ের মত হয়ে যায়, তবে তা আমার রাজত্বে কিছুই কমাতে পারবে না।

হে আমার বান্দাগণ! তোমাদের পূর্বের ও তোমাদের পরের সকলে, তোমাদের সমস্ত মানুষ ও তোমাদের সমস্ত জিন যদি সবাই একই ময়দানে দাঁড়িয়ে আমার কাছে চায় এবং আমি সকলের চাওয়া পূরণ করে দেই তবে আমার নিকট যা আছে তাতে সমুদ্রে এক সুঁই রাখলে যতটা কম হয়ে যায় তা ব্যতীত আর কিছু কম হতে পারে না।

হে আমার বান্দাগণ! আমি তোমাদের আমলকে (কাজকে) তোমাদের জন্য গণনা করে রাখি, আর আমি তার পুরোপুরি প্রতিফল দিয়ে দেব। সুতরাং যে ব্যক্তি উত্তম প্রতিফল পাবে তার আল্লাহর প্রশংসা করা উচিত, আর যে তার বিপরীত পাবে তার শুধু নিজেকেই ধিক্কার দেয়া উচিত।”

হাদিসের মানঃ  সহিহ (Sahih)

গ্রন্থঃ আন্‌-নওয়াবীর চল্লিশ হাদীস

পাবলিশারঃ ইসলাম হাউস

সকলের সড়ক আইন ও বিধিবিধান জানা এবং তা মেনে চলা আবশ্যক: আফরোজা আক্তার রিবা

দোহার-নবাবগঞ্জে  জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হলো আজ সোমবার। নানা কর্মসূচির মধ্যদিয়ে দেশে দ্বিতীয়বারের মতো  দিবসটি পালিত হচ্ছে। এবছর দিবসটির প্রতিপাদ্য ‘আইন মেনে চলবো, নিরাপদ সড়ক গড়বো’

এ উপলক্ষ্যে সকাল সাড়ে ১০ টায় দোহার উপজেলা নির্বাহি কর্মকর্তা আফরোজা আক্তার রিবা’র নেতৃত্বে বেগম আয়েশা বালিকা উচ্চ বিদ্যালয় ও সরকারি জয়পাড়া পাইলট মডেল স্কুল হতে এক শোভাযাত্রার বের করা হয়।

মানব বন্ধন ও র‍্যালী শেষে দোহার উপজেলা নির্বাহি কর্মকর্তা আফরোজা আক্তার রিবা বলেন, ‘সকলে মিলে কাজ করলে অচিরেই এ দেশে নিরাপদ সড়ক নিশ্চিত হবে। জাতীয় নিরাপদ সড়ক দিবস পালনের মধ্য দিয়ে জনগণ নিরাপদ সড়ক বিষয়ে সচেতন হওয়ার পাশাপাশি ট্রাফিক আইন মেনে চলতে আগ্রহী হবে।’

তিনি বলেন, ‘নতুন নতুন রাস্তা, ব্রিজ-কালভার্ট, ফ্লাইওভার ও ওভারপাস নির্মাণ, পুনর্নির্মাণ ও মেরামত করা হয়েছে। আমরা টেকসই, নিরাপদ ও মানসম্মত সড়ক অবকাঠামো এবং সমন্বিত আধুনিক গণপরিবহণ ব্যবস্থা গড়ে তুলতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। দেশের সড়ক অবকাঠামোর উন্নয়নের সাথে সাথে নিরাপদ সড়ক নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সড়ক নিরাপত্তা নিশ্চিতকল্পে পরিবহণ মালিক, শ্রমিক, যাত্রী, পথচারী নির্বিশেষে সকলের এ সংক্রান্ত আইন ও বিধিবিধান জানা এবং তা মেনে চলা আবশ্যক।’ এর মাধ্যমে অনাকাঙ্ক্ষিত সড়ক দুর্ঘটনারোধ করা সম্ভব বলে তিনি মনে করেন।’

দোহারে ইয়াবাসহ আটক ২

ঢাকা জেলার দোহার উপজেলা থেকে ইয়াবাসহ মো. সুমন শেখ (২৪) ও রিগান বেপারী (২৩) নামে দুই যুবককে আটক করেছে র‍্যাব-১১।  রবিবার দুপুরে চর লটাখোলা থেকে তাদের আটক করা হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দুপুর ২টায় অভিযান চালিয়ে চর লটাখোলা থেকে ইয়াবা বেচাকিনির সময় সুমন ও রিগানকে আটক করে র‍্যাব। এসময় তাদের কাছ থেকে ৫০২ পিস ইয়াবা এবং মাদক বিক্রির ১১ হাজার ৭শ টাকা উদ্ধার করা হয়। এ ব্যাপারে দোহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন বলে জানান র‍্যাব -১১।

আটককৃত সুমন স্থানীয় শেখ তোতা মিয়া ও রিগান একই গ্রামের আলম বেপারীর ছেলে।

মাহমুদপুরে স্বেচ্ছাসেবক লীগের কর্মীসভা

আসছে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকার দোহার উপজেলার মাহমুদপুর ইউনিয়নে স্বেচ্ছাসেবক লীগের কর্মি সভা অনুষ্ঠিত হয়েছে।  রবিবার বিকেলে মাহমুদপুর ইউনিয়নের এই কর্মীসভা অনুষ্ঠিত হয়।

মাহমুদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শহীদ বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদার।

এসময় আরো উপস্থিত ছিলেন নয়াবাড়ি ইউনিয়ন চেয়ারম্যান শামীম আহমেদ হান্নান, সাবেক ছাত্রনেতা সুরুজ আলম সুরুজ, দোহার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সাংগঠনিক সম্পাদক আনোয়ার চোকদার, মাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী, সাধারণ সম্পাদক আশরাফ আলী দেওয়ান সহ আরো অনেকে। অনুষ্ঠান সঞ্চালনা করেন পিয়ার আলী পত্তনদার।

অনুষ্ঠানে বক্তারা, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট দিতে সবাইকে আহ্বান জানান।

প্রতিদিনের হাদিস: আন্‌-নওয়াবীর চল্লিশ হাদীস(পর্ব-১১)

0

হাদিস নং ২১: আবূ আমরকে আবূ আমরাহ্ও বলা হয়- সুফিয়ান ইবনু আব্দুল্লাহ্ হতে বর্ণনা করেছেন- আমি বললাম: হে আল্লাহর রাসূল! আমাকে ইসলাম সম্পর্কে এমন কিছু বলে দিন যেন আপনাকে ব্যতীত আর কারো কাছে কিছু জিজ্ঞাসা করার প্রয়োজন না হয়। তিনি বললেন: বল- ‘আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি’; তারপর এর উপর দৃঢ় থাক।”
[মুসলিম: ৩৮]
হাদিসের মানঃ সহিহ (Sahih)

হাদিস নং২২: আবূ আব্দুল্লাহ্ জাবের ইবনু আব্দুল্লাহ্ আল-আনসারী (রাদিয়াল্লাহু ‘আনহুমা) হতে বর্ণিত হয়েছে- এক ব্যক্তি রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) কে জিজ্ঞাসা করলেন: আপনি কি মনে করেন যদি আমি ফরয নামায আদায় করি, রমযানে রোযা রাখি, হালালকে হালাল বলে ও হারামকে হারাম বলে ঘোষণা করি, আর এর বেশী কিছু না করি, তাহলে কি জান্নাতে প্রবেশ করতে পারবো? তিনি বললেন: হাঁ।
[মুসলিম: ১৫]
হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
গ্রন্থঃ আন্‌-নওয়াবীর চল্লিশ হাদীস
পাবলিশারঃ ইসলাম হাউস

দোহারে কিশোরীকে জবাই করে হত্যা: আটক ২

0

ঢাকার দোহারে গৃহপরিচারিকা তানজিলা তামিমা (১৫) কে জবাই করে হত্যা করা হয়েছে। রোববার বেলা সাড়ে ১২টায় দোহার পৌরসভার বানাঘাটা এলাকার একটি ধনচে ক্ষেত থেকে তার গলা কাটা লাশ উদ্ধার করে দোহার থানা পুলিশ।

এঘটনায় পুলিশ পার্শ্ববর্তী উত্তর বানাঘাটা গ্রামের সোনামিয়ার ছেলে জিয়াউল (৩৮), একই গ্রামের হাসেম পত্তনদারের ছেলে শাহজাহান (৪৫) কে আটক করেছে।

তামিমা বানাঘাটা এলাকার মৃত.নূর ইসলাম ও ইতি আক্তারের মেয়ে। সে ঐ এলাকার রিপন শরীফের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করতো। পুলিশের ধারণা ধর্ষণের পর কিশোরীকে হত্যা করা হয়েছে।

গৃহকর্তি রিপন শরীফের স্ত্রী রিমা আক্তার জানান, রোববার সকাল ৯টার দিকে বাড়ির গৃহপরিচারিকা তামিমা বাড়ির পার্শ্ববর্তী ক্ষেতে বেগুন, মিষ্টি কুমরা তুলতে যায়। তার ফিরতে দেরি হলে আমরা খোঁজ করতে যাই। পরে একটি ধনচে ক্ষেতে তার জবাই করা মরদেহ পরে থাকতে দেখি। আমার চিৎকারে স্থানীয়রা ছুটে আসে। পরে পুলিশে খবর দেয়া হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, স্থানীয়দের কাছে খবর পেয়ে বেলা সাড়ে ১২টার দিকে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে। পরে সুরতহাল শেষে লাশ উদ্ধার করে থানায় আনা হয়। এসময় পার্শ্ববর্তী ক্ষেতে ধনচে কাটতে থাকা জিয়াউল ও শাহজাহানকে জিজ্ঞাসাবাদে অসঙ্গতি উত্তর দেয়ায় তাদের আটক করা হয়। পরে জিয়াউলের বাড়ি থেকে রক্তমাখা লুঙ্গি ও গেঞ্জি উদ্ধার করে পুলিশ।

দোহার থানার ওসি সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশের ময়নাতদন্তের জন্য সোমবার সকালে মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হবে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলছে।

দোহার সার্কেলের সিনিয়র এএসপি মাহবুবুর রহমান বলেন, ধারণা করা হচ্ছে কিশোরীকে ধর্ষণের পর ধর্ষকের পরিচয় নিশ্চিত হওয়ায় তাকে হত্যা করা হয়েছে।

দোহার,ঢাকা।

দেয়ার সুযোগ এসেছে, দিয়েই যাব: মাহবুবুর রহমান

ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের উন্নয়নে এলাকার উন্নয়নে আমাকে দেয়ার সুযোগ করে দিয়েছেন, কাজেই আমি দুই হাত খুলে দিয়েই যাব। ঢাকা জেলা পরিষদের আওতায় ৫টি উপজেলা সহ সংশ্লিষ্ট সবকটি এলাকায় ব্যাপক উন্নয়ন কর্মযজ্ঞ চলছে। উন্নয়নের এমন ধারাবাহিকতা নিয়ে এগিয়ে যাবে ঢাকা জেলা পরিষদ। তিনি শুক্রবার শারদীয় দুর্গোৎসবের শেষ দিনে ঢাকার দোহার উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শণকালে এসব কথা বলেন।

শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত তিনি দোহারের দক্ষিণ জয়পাড়া হরিসভা মন্দির, লটাখোলা চর জয়পাড়া সার্বজনীন দূর্গা মন্দির, চরজয়পাড়া গোসাইবাড়ি মন্দির ও কেন্দ্রীয় নাট মন্দির সহ বেশ কয়েকটি মন্দিরে গিয়ে সনাতন ধর্মালম্বীদের সাথে মতবিনিময় করেন।

এসময় মাহবুবুর রহমান বলেন, পুরো ঢাকা জেলাকে আমি উন্নয়নের মহাসড়কে নিয়ে যাব। দোহারের যে মন্দিরগুলো অর্থের অভাবে উন্নয়ন হচ্ছে না এগুলোতে আমি পর্যায়ক্রমে কাজ করব। তিনি জেলা পরিষদের অর্থায়নে ঐতিহ্যবাহী লটাখোলা চর জয়পাড়া সার্বজনীন দূর্গামন্দিরের আধুনিক ভবন করে দেয়ার ঘোষণার পাশাপাশি বেশ কয়েকটি মন্দিরে উন্নয়ন কাজ শুরু করার আশ্বাস দেন।

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র সহ-সভাপতি নির্মল রঞ্জন গুহ, দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালমা খাতুন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদার, যুগ্ম সম্পাদক গিয়াস আল মামুন, আউলাদ হোসেন, ঢাকা জেলা আ’লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা লাবন্য ভূইয়া, ঢাকা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহজাহান মোল্লা, ঢাকা জেলা যুবলীগের সহ-সভাপতি সালাউদ্দিন দরানী, দোহার উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক অমিতাভ পাল অপু, নবাবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি পলাশ চৌধুরী, চূড়াইন ইউপি চেয়ারম্যান আ. জলিল, দোহারের সাবেক ছাত্রনেতা মোক্তার হোসেন, স্বেচ্ছাসেবক লীগের শেখ সালাহউদ্দিন, ছাত্রলীগের মোশারফ হোসেন শান্ত ও আউলাদ হোসেন রিয়াদ সহ আরও অনেকে।

নবাবগঞ্জে ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

ঢাকার নবাবগঞ্জে ডোবা থেকে দিনেশ মন্ডল (৮৭) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। শনিবার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নের হায়াতকান্দার একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সে দক্ষিণ শোল্লার মৃত রাজকুমার মন্ডলের ছেলে।

মৃত দিনেশের ছেলে গোবিন চাঁন মন্ডল বলেন, শুক্রবার দুপুর ১২টার দিকে মেয়ের বাড়ি হায়াতকান্দা যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন বাবা। বিকেলে সেখানে ফোন দিয়ে জানতে পারি সে তখনও পৌছায়নি। এরপর সারারাত বাবাকে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করতে থাকি। শনিবার সকালে জানতে পারি হায়াতকান্দা লালু মুন্সির বাড়ির পাশ্ববর্তী একটি ডোবায় তার বাবার মরদেহ পড়ে রয়েছে।  পরে সেখান থেকে পুলিশের সহায়তায় লাশ উদ্ধার করা হয়েছে।

নবাবগঞ্জ থানার ওসি মোস্তফা কামাল বলেন, এলাকাবাসীর কাছ থেকে সংবাদ পেয়ে সকালেই লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ হাসপাতালে পাঠানো হয়েছে।