দোহারে ২১ সহকারী শিক্ষকের পদোন্নতি

দোহারের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ২১ সহকারী শিক্ষককে প্রধান শিক্ষক (চলতি দায়িত্ব) পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিন্দোল বারী পদোন্নতিপ্রাপ্ত প্রধান শিক্ষকদের সংবর্ধনা দিয়েছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি ও কার্তিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম মিয়া, সহকারী শিক্ষক সমিতির সভাপতি ও লটাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিরুপম গুহ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান হিরা, সহ-সভাপতি সাইফুল আলম প্রমুখ।

দোহারে ১০৮ পিছ ইয়াবাসহ আটক ২

দোহার উপজেলায় পুলিশের অভিযানে ১০৮ পিছ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে দোহার থানা পুলিশ। আটককৃত হলেন উপজেলার শিলাকোঠা গ্রামের মান্নান মোল্লার ছেলে নাঈম মোল্লা(২৪),ইকরাশি গ্রামের জয়দেব সাহার ছেলে জনি সাহা(১৯)।

পুলিশ সুত্র জানান,গত শনিবার রাত্র সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিত্বে উপজেলার ইকরাশি গ্রামের কাচারীঘাট মোড় পাকা রাস্তার উপর পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী নাঈম ও জনিকে অভিযান চালিয়ে আটক করা হয়।এ সময়ে তার দেহ তল্লাশী করে ১০৮ পিছ ইয়াবা উদ্ধার করা হয়।পরে আটককৃত মাদক ব্যবসায়ীর নামে ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের সংশোধন/০৪ এর ১৯(১) টেবিল ৯(খ) ধারায় মামলা রুজু করে গতকাল রোববার সকালে আদালতে সোপর্দ করা হয়। এ বিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.সাজ্জাদ হোসেন জানান,মাদক ব্যবসায়ীদের ধরতে পুলিশের একাধিক টিম কাজ করছে।গত পাচঁ পল্লিশ কার্যদিবসে শতাধিক পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীকে মাদকসহ আটক করে আদালতে সোপর্দ করেছেন। আশারাখি অচিরেই দোহারকে মাদকমুক্ত করতে সক্ষম হবো।

নবাবগঞ্জের দেওয়ান আওলাদ  উপ-কমিটির সদস্য নির্বাচিত

নবাবগঞ্জ উপজেলার সাবেক ছাত্রলীগ দেওয়ান আওলাদ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন। রবিবার সাংবাদিকদের কাছে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে তিনি নবাবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক, ঢাকা জেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক , নবাবগঞ্জ উপজেলার যুবলীগের আহবায়ক, নবাবগঞ্জ উপজেলার আ’লীগের সাবেক প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

দেওয়ান আওলাদ হোসেন বলেন, আমাকে বাংলাদেশ আওয়ামী লীগের উপ- কমিটির সদস্য নির্বাচিত করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানাই ৷

সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত বাংলাদেশ: মাহবুবুর রহমান  

0

ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমন বলেছেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বের কারণে সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপণ করেছে বাংলাদেশ। সব ধর্মের মানুষ স্বাধীনভাবে তাদের উৎসব পালন করছে নির্বিঘ্নে।  তিনি বুধবার প্রবারণা পূর্ণিমা উপলক্ষে ঢাকার মেরুল বাড্ডা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া, নেপালের রাষ্ট্রদূত প্রফেসর ড. চোপ লাল বুশাল, ও ব্যারিস্টার বিপ্লব বড়–য়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেণ আন্তর্জাতিক বৌদ্ধবিহারের অধ্যক্ষ শ্রীমৎ ধর্মমিত্র মহাথেরো।

প্রধান অতিথির বক্তব্যে ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহবুবুর রহমান বলেন, বর্তমান সরকার পদ্মাসেতু সহ বিভিন্ন মেগা প্রকল্প হাতে নিয়েছে এ দেখে হিংসে হচ্ছে অনেকের। ওই কুচক্রী মহল দেশের উন্নয়ন চায় না। আপনাদের সচেতন হতে হবে ওই মহল সম্পর্কে। উন্নয়ননের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনার আহ্বান জানান তিনি।

প্রবারণা পূর্ণিমা উপলক্ষে মেরুল বাড্ডা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে দিবসটি পালন উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। সকালে বুদ্ধপূজা, মহাসংঘদান এবং বিকালে আলোচনা সভা ও ফানুস উৎসব সম্পন্ন হয়। আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা তিথি পর্যন্ত তিন মাস বৌদ্ধ সম্প্রদায়ের ভিক্ষুসংঘ বর্ষাবাস শেষে প্রবারণা পূর্ণিমা পালন করে।

প্রতিদিনের হাদিস: আন্‌-নওয়াবীর চল্লিশ হাদীস(পর্ব-১৪)

0

হাদিস নং ২৭: আন-নওয়াস ইবনু সাম’আন রাদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত হয়েছে, তিনি নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেছেন, নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন: “উত্তম চরিত্র হচ্ছে নেকী, আর গোনাহ্ তাকে বলে যা তোমার মনকে সংশয়ের মধ্যে ফেলে এবং তা লোকে জানুক তা তুমি অপছন্দ কর।”

[মুসলিম: ২৫৫৩]

ওয়াবেসা ইবনু মা’বাদ রাদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন: আমি একবার রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলে তিনি আমাকে বললেন: “তুমি কি নেকী সম্পর্কে জিজ্ঞাসা করতে এসেছ?”

আমি বলি: জী হাঁ।

তিনি বললেন: “নিজের মনকে জিজ্ঞাসা কর; যা সম্পর্কে তোমার আত্মা ও মন আশ্বস্ত থাকে তা হচ্ছে নেকী, আর গোনাহ্ হচ্ছে তা যা যদিও লোক (তার স্বপক্ষে) ফাতাওয়া দিয়ে দেয় তবুও তোমার আত্মাকে অশ্বস্তিতে রাখে ও মনে সংশয় সৃষ্টি করে।”

[-এটি হচ্ছে হাসান হাদীস যা আমি দুই ইমাম আহমদ ইবনু হাম্বল ও আদ্-দারেমীর মুসনাদ থেকে উৎকৃষ্ট সদনে উদ্ধৃত করেছি।]

হাদিসের মানঃ  সহিহ (Sahih)

হাদিস নং ২৮: আবূ নাজীহ্ আল-‘ইরবাদ ইবনু সারিয়াহ্ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত হয়েছে, তিনি বলেন: রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এক বক্তৃতায় আমাদের উপদেশ দান করেন যাতে আমাদের অন্তর ভীত হয়ে পড়ে ও আমাদের চোখে পানি এসে যায়।

আমরা নিবেদন করি: হে আল্লাহর রাসূল! মনে হচ্ছে বিদায়কালীন উপদেশ; আপনি আমাদেরকে অসীয়াত করুন। তিনি বললেন: “আমি তোমাদের মহান আল্লাহকে ভয় করতে অসীয়াত করছি, আর আনুগত্য দেখাতে অসীয়াত করছি; যদি কোন গোলামও তোমাদের শাসক হয় তবুও। তোমাদের মধ্যে যারা বেঁচে থাকবে তারা অনেক মতবিরোধ দেখবে; সুতরাং তোমরা আমার সুন্নাত ও হেদায়াতপ্রাপ্ত খোলাফায়ে রাশেদ্বীনের পদ্ধতি মেনে চল, তা দাঁত দিয়ে (অর্থাৎ খুব শক্তভাবে) ধরে রাখ; আর অভিনব বিষয় সম্পর্কে সাবধান থাক, কারণ প্রত্যেক অভিনব বিষয় হচ্ছে বিদ’আত, প্রত্যেক বিদ’আত হচ্ছে গোমরাহী এবং প্রত্যেক গোমরাহীর পরিণাম হচ্ছে জাহান্নামের আগুন।”

[-আবূ দাউদ(৪৬০৭) ও তিরমিযী(২৬৬) হাদীসটি বর্ণনা করেছেন এবং বলেছেন যে, এটা সহীহ্ (হাসান) হাদীস।]

হাদিসের মানঃ  হাসান (Hasan)

গ্রন্থঃ আন্‌-নওয়াবীর চল্লিশ হাদীস

পাবলিশারঃ ইসলাম হাউস

নারিশায় পদ্মা থেকে ৪ জেলে আটক

ঢাকার দোহার উপজেলার নারিশা বাজার সংলগ্ন পদ্মা নদী থেকে মা ইলিশ ধরার সময় ৪ জেলেকে আটক করেছে দোহার থানা পুলিশ। দোহার উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সালমা খাতুনের উপস্থিতিতে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় প্রায় ১ মন মা-ইলিশ জব্দ করা হয় এবং প্রায় ১০০ মিটার অবৈধ কারেন্টজাল আগুনে পুড়িয়ে ফেলা হয়। এসময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা সহকারী মৎস কর্মকর্তা আব্দুল মান্নান খান।

শনিবার নবাবগঞ্জে ইমামদের সাথে সালমান এফ রহমানের মত বিনিময়

ঢাকা জেলা পুলিশের উদ্যোগে আগামী ২৭ অক্টোবর শনিবার সকালে দোহার ও নবাবগঞ্জ উপজেলার সকল মসজিদের ইমাম ও মাদ্রাসা শিক্ষকদের সাথে মতবিনিময় আয়োজন করা হয়েছে। মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। সকাল ১১ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত চলবে এই মতবিনিময় সভা।  ঢাকা জেলা পুলিশ আয়োজিত এই অনুষ্ঠানে সভাপত্বিত্ব করবেন ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান।

নবাবগঞ্জে ৩ মিষ্টির দোকানে ১ লাখ টাকা জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে নোংরা জায়গায় মিষ্টি তৈরি ও মিষ্টিতে কাপড়ের রং মেশানো এবং মিষ্টির মূল্য প্রদর্শন না করার অপরাধে ঢাকার নবাবগঞ্জে তিনটি মিষ্টির দোকানে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার বিকেল ৫ টায় উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানাজ মিথুন মুন্নী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নবাবগঞ্জ সদরে হারাধন মিষ্টির দোকানকে ৫০ হাজার, মরনচাঁন মিষ্টির দোকানকে ৩০ হাজার এবং বাগমারা দীপক মিষ্টির দোকানকে ২০ হাজার টাকা জরিমান করা হয়৷

নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানাজ মিথুন মুন্নী জানান, অস্বাস্থকর পরিবেশ এবং মিষ্টিতে কাপড়ের রং ও মূল্য তালিকা না থাকার অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে ২০০৯ এর ৪২ ধারা অনুসারে ভ্রাম্যমাণ আদালতে পরিচালনা করে জরিমানা করা হয়৷

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে: দোহারে সালমান এফ রহমান

আওয়ামী লীগ সভাপতির বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, বাংলাদেশ আজ বিশ্বের কাছে রোল মডেল। চারদিকে উন্নয়ন আর উন্নয়ন। জননেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধ্যান-জ্ঞান দেশের উন্নয়ন। আর তাই মেগা প্রকল্পসহ দেশ আজ উন্নয়নের মহাসাগর। দেশের উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে। তিনি বলেন, দোহারের দিকে তাকান। দেখুন উন্নয়ন কীভাবে হচ্ছে। দোহারবাসীকে আমি কথা দিয়েছিলাম পদ্মা ভাঙন রোধে কাজ করবো। মঙ্গলবার ঢাকার দোহারে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন আয়োজিত যৌথ কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী আপনাদের জন্য নয়াবাড়ি ইউনিয়নের অবঙ্গবাদ থেকে বাহ্লাঘাট পর্যন্ত পদ্মা বাঁধ প্রকল্পে ২১৭ কোটি টাকা বরাদ্দ করেছেন। যার কাজ চলছে। নারিশা থেকে মুকসুদপুর পর্যন্ত ১৬ কোটি টাকার পদ্মা ভাঙন রোধে তীর সংরক্ষণ বাঁধ প্রকল্প পাস হয়েছে। গতকাল সকালে উপজেলার জয়পাড়ায় আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের সামনে দোহার উপজেলা আওয়ামী লীগ ও তার সকল অঙ্গ সংগঠন আয়োজিত যৌথ কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আগামী নির্বাচন সহজ হবে না। কারণ সব দল নির্বাচনে অংশগ্রহণ করবে। তাই আমরা যারা দলের সঙ্গে জড়িত আমাদেরকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। যারা আওয়ামী লীগের নেতাকর্মী তারা আওয়ামী লীগকে ভোট  দেবে- এটাই স্বাভাবিক। আমাদের সবাইকে জনসাধারণের কাছেও ভোট চাইতে হবে এবং মন জয় করে ভোট আদায় করতে হবে। তিনি বলেন, আমাকে যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দোহার-নবাবগঞ্জ (ঢাকা-১) থেকে নমিনেশন দেন এবং আমি নির্বাচিত হই তাহলে দোহার-নবাবগঞ্জ উপজেলাকে মডেল উপজেলায় পরিণত করবো। আমি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। তবে আপনাদের মনে রাখতে হবে এ কর্মিসভা বা জনসভা করে ইলেকশনে বিজয়ী হওয়া যাবে না। ইলেকশনে বিজয়ী হতে হলে ভোটারদের কাছে গিয়ে ভোট চাইতে হবে। আপনাদেরকে আমার হয়ে ভোটারদের কাছে ভোট চাইতে হবে। আমি মনে করি নির্বাচনে তৃণমূল নেতাকর্মী ছাড়া নির্বাচন প্রচারণা ও ভোট আদায় করা সম্ভব না। তাই আপনাদের একসঙ্গে মিলে কাঁধে কাঁধ রেখে কাজ করতে হবে।

আগামী নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রীর বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, আগামী নির্বাচন হবে চ্যালেঞ্জের নির্বাচন কাজেই  ভোটারদের মন জয় করেই ভোট আদায় করেত হবে। বর্তমান সরকারের উন্নয়নের বার্তা ঘরে ঘরে প্রচার করতে হবে।

সালমান এফ রহমান বলেন,  কথা দিয়েছিলাম পদ্মার ভাঙন থেকে দোহারকে রক্ষা করব। সে কথা রেখেছি। এসময় তিনি দোহার-নবাবগঞ্জ উপজেলাকে মডেল উপজেলায় রুপান্তরিত করার অঙ্গীকার করেণ।

দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদারের সঞ্চালনায় যৌথ কর্মিসভায় উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ আনারকলি পুতুল, ঢাকা জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা হালিমা আক্তার লাবণ্য, দোহার উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল হক বেপারি, যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আল মামুন, ঢাকা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহজাহান মোল্লা, জাহাঙ্গীর আলম, রজ্জব আলী মোল্লা, ঢাকা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি গিয়াসউদ্দিন সোহাগ সহ করম আলী, সুরুজ আলম সুরুজ, সাজ্জাত হোসেন সুরুজ, নয়াবাড়ি ইউনিয়ন চেয়ারম্যান শামীম আহমেদ হান্নান, নারিশা ইউনিয়ন চেয়ারম্যান সালাহউদ্দিন দ্বরানী, মুকসুদপুর ইউনিয়ন চেয়ারম্যান অধ্যাপক এমএ হান্নান, শামীমা ইসলাম বীথিসহ উপজেলার আটটি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। এর আগে সকাল থেকেই বিভিন্ন ফেস্টুন, ব্যানার, প্ল্যাকার্ড ও বাদ্যযন্ত্র নিয়ে মিছিল সহকারে নেতাকর্মীরা যৌথ  কর্মিসভায় যোগ দেন।

আইন প্রতিষ্ঠায় ইস্পাতের মতো কঠিন কিন্তু ভালোবাসায় মমতাময়ী একজন আফরোজা রিবা

তারেক রাজীবঃ একজন আফরোজা আক্তার রিবা; তিনি দোহার উপজেলা নির্বাহি কর্মকর্তা। মা ইলিশ সংরক্ষণে তিনি ইস্পাতের মতো কঠোর ও কঠিন। আবার একই সাথে সেই জব্দকৃত মাছ বিলিয়ে দিচ্ছেন বিভিন্ন মাদ্রাসা-এতিমখানায় তিনি বিলিয়ে দিচ্ছেন একজন মমতাময়ী মায়ের ভালোবাসায়। দার্শনিক টিমোথি নারীর সততা, সাহসিকতা সম্পর্কে বলেছিলেন,”The hands that rock the cradle can rule the world.” অর্থাৎ যে হাত মমতা দিয়ে শিশুর দোলনা দোলায়, সে হাতই যেন বিশ্বকে শাসন করতে পারে। তারই প্রকৃষ্ট উদাহরণ দোহার উপজেলা নির্বাহি কর্মকর্তা আফরোজা আক্তার রিবা।

গতকাল মঙ্গলবার রাতের শেষ প্রহরে বরাবরের মতো অভিযান চালান তিনি। ভোর ৪টা থেকে সকাল ৯ টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা’র নেতৃত্বে মা ইলিশ রক্ষায় চলে এই অভিযান। এই অভিযানে প্রায় ৬০ কেজি মা ইলিশ মাছ, নদী থেকে উত্তলিত প্রায় ১০,০০০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ও ৯ জন আসামীকে আটক করা হয়। এসময় তাকে সহযোগীতা করে নৌ পুলিশ, আনসারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের অনেকে উপস্থিত ছিলেন। পরে আটককৃত আসামিদের ভ্রাম্যমান আদালত ৭ জনকে কারাদন্ড ও ২ জনকে অর্থদন্ডে দন্ডিত করেন।

কিন্তু এরপরই ঘটে একটি নাটকীয় কিন্তু মানবিকতার স্পর্শী ঘটনা। হটাৎ – ই, দোহারের উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা জব্দকৃত মাছ নিয়ে ছুটে যান পার্শ্ববর্তী উপজেলা নবাবগঞ্জের দিকে।তিনি যান বাংলাদেশের অন্যতম ও দোহার-নবাবগঞ্জের প্রসিদ্ধ নবাবগঞ্জ এতিম খানা ও মাদ্রাসায় । এ সময় ছুটে আসেন শতাধিক এতিম বাচ্চারা। মমতাময়ী মায়ের মত ছুটে আসা বাচ্চাদের আগলে মাথায় হাত বুলিয়ে আদর করে নিজ হাতে মাছ বিতরণ করেন দোহারের নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা। এতিমদের সেই উচ্ছ্বাস ও আনন্দ সেখানে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি করে। সবাই-ই আফরোজা আক্তার রিবা’র এহেন ভূমিকার প্রশংসা করেন।

এসময় নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব তোফাজ্জল হোসেন, শিক্ষা কর্মকর্তা, কৃষি কর্মকর্তা ও মৎস কর্মকর্তা, এবং উক্ত প্রতিষ্ঠানের প্রধান অধ্যক্ষ সহ অসংখ্য জনসাধারন উপস্থিত ছিলেন।