নবাবগঞ্জে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

নানা আয়োজনের মধ্যদিয়ে নবাবগঞ্জে যুবলীগের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ  উপলক্ষে রবিবার বেলা সাড়ে ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি আনন্দ শোভা  বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে ফিরে এসে সংক্ষিপ্ত আলোচনা  সভা করেণ। পরে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।  কলাকোপা ইউনিয়ন আওয়ামী যুবলীগ এর আয়োজন করেণ।

উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুবলীগ নেতা মোয়াজ্জেম হোসেন,  নবাবগঞ্জ উপজেলা আ’লীগের সাধারণ সমপাদক জালাল উদ্দিন, যুবলীগের সাধারণ সমপাদক মো. নূর আলম, উপজেলা কৃষকলীগের সভাপতি জাহিদ হায়দার উজ্জল, কলাকোপা ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. সামসুদ্দিন নবী, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম ভূইয়া প্রমুখ।

আব্দুল মান্নান খানের ভাই এর মৃত্যু

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক গৃহায়ন ও গনপূর্ত প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মান্নান খানের ছোট ভাই বোরহান উদ্দিন খান ইন্তেকাল করেছেন। ইন্নাল্লিলাহি ও ইন্নাইলাইহী রাজীউন। আজ বেলা ১১.৪০ মিনিটে ফরাজী হাসপাতালে আইসিইউতে ভর্তি থাকা অবস্থায় তার মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারসহ লিভার আর কিডনি রোগে ভূগতেছিল। কর্মজীবনের একটি বড় অংশ রাশিয়ায় কাটিয়েছেন বোরহান উদ্দিন খান। পেশাগত জীবনে তিনি একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ছিলেন। আজ বাদ মাগরিব কাটাখালী মেছের খান উচ্চ বিদ্যালয়ের মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার পর তাকে কাটাখালিতে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

নয়াবাড়িতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

ঢাকার দোহার উপজেলার নয়াবাড়ি ইউনিয়নের ধোয়াইর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে শনিবার দুপুরে ছব্দের আলী জনকল্যাণ ফাইন্ডেশন এর উদ্যোগে ২৫ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাৎসরিক মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ছব্দের আলী জনকল্যাণ ফাউন্ডেশন এর চেয়ারম্যান মো. আশরাফ আলী ও পরিচালক মো. জহিরুল ইসলাম বিপ্লব এর আয়োজনে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদার। এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা ট্যাক্সেস বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট রমিজ উদ্দিন, আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির শ্রম ও জনশক্তি বিষয়ক সদস্য মো. জয়নাল আবেদীন, নয়াবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আহমেদ হান্নান, পালামগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি টিটু ভূঁইয়াসহ আরো অনেকে। অনুষ্ঠান শেষে মেধাবী শিক্ষার্থীরা তাদের মাকে পায়ে হাত দিয়ে সালাম করে সম্মান জানান। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মা’দের সংগঠনের পক্ষ থেকে সম্মাননা স্বরূপ শাড়ি প্রদান করা হয়।

আজ মনোনয়ন পত্র জমা দিবেন নির্মল রঞ্জন গুহ

আজ ঢাকা-১ আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন পত্র জমা দিবেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির সিনিঃ সহ-সভাপতি নির্মল রঞ্জন গুহ। বাবু নির্মল রঞ্জন গুহ নিউজ৩৯কে এই তথ্যটি নিশ্চিত করেছেন।

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দোহার-নবাবগঞ্জের প্রতিটি অঞ্চলে জনসংযোগ করে চলছেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির সিনিঃ সহ-সভাপতি নির্মল রঞ্জন গুহ। নির্বাচন উপলক্ষে তার পক্ষ থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেন তার অনুসারীরা। ইতিমধ্যে তার মনোয়নপত্র জমা দিতে যাওয়ার জন্য দোহার-নবাবগঞ্জ থেকে তার নেতা কর্মীরা ঠিক করেছন ১০ টি বাস। দোহার ও নবাবগঞ্জ উপজেলা থেকে নেতা-কর্মী নিয়ে মহাসমারোহে তিনি আজ মনোনয়নপত্র জমা দিবেন।  আজ দুপুরের কোন এক সময় তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সভা নেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ধানমন্ডী ৩/এ তে তার মনোনয়ন পত্র জমা দিবেন।

আজ মনোনয়ন পত্র জমা দিবেন সালমান এফ রহমান

 

আজ ঢাকা-১ আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন পত্র জমা দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারী উন্নয়ন বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। সালমান এফ রহমানের একান্ত ব্যক্তিগত সচিব মুশফিকুর রহমান লিমন নিউজ৩৯কে বিষয়টি নিশ্চিত করেছেন।

আসন্ন নির্বাচন উপলক্ষে দোহার-নবাবগঞ্জের প্রতিটি অঞ্চলে জনসংযোগ করে চলছেন সালমান এফ রহমান। নির্বাচনের মনোনয়ন পত্র কিনার আগে সৌদি আরবে ওমরা করতে যান এই আওয়ামী লীগ নেতা।দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান আলমগির হোসেন শুক্রবার তার পক্ষে মনোনয়ন ফরম ক্রয় করেন। এদিকে সৌদি আরব থেকে ওমরা করে ১২ নভেম্বর সোমবার সকালে দেশে ফিরেছেন এই আওয়ামী লীগ নেতা। আজ সোমবার বেলা ৩টার দিকে বাংলাদেশ আওয়ামী লীগের সভা নেত্রীর রাজনৈতিক কার্যালয়ে তিনি দোহার ও নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি মনোনয়ন পত্র জমা দিবেন বলে নিশ্চিত করেছেন মুশফিকুর রহমান লিমন।

জাতীয় পার্টি থেকে ঢাকা-১ আসনে ফরম নিলেন সালমা ইসলাম ।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১ আসন থেকে জাতীয় পার্টির মনোনয়ন ফরম নিয়েছেন অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি। রোববার দুপুরে দলীয় মনোনয়ন ফরম বিতরণ শুরু হলে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের কাছ থেকে মনোনয়ন ফরম গ্রহণ করেন তিনি। অনুষ্ঠানে এরশাদ বলেন, নির্বাচনী যাত্রা শুরু হল। জয়ের মাধ্যমেই তা শেষ হবে। সবার সহযোগিতা চাই। এ সময় উপস্থিত ছিলেন দলের সিনিয়র কো-চেয়ারম্যান ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদারসহ পার্টির শীর্ষ নেতারা। রোববার সকাল থেকেই তৃণমূল নেতারা নির্বাচনী প্রতীক লাঙ্গল এবং ব্যানার ও ফেস্টুন নিয়ে গুলশান-১ এর ইমানুয়েলস মিলনায়তনে হাজির হন। বিভিন্ন এলাকা থেকে প্রার্থীরা সমর্থকদের নিয়ে শোডাউন করে ইমানুয়েলস মিলনায়তনে আসেন। জানা গেছে, প্রথম দিন বিকাল ৫টা পর্যন্ত ইমানুয়েল কনভেনশন সেন্টার থেকেই আবেদন ফরম বিতরণ করা হবে। এর পর ১২-১৪ নভেম্বর পর্যন্ত জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম বিতরণ করা হবে। আগামী ১৫ নভেম্বরের মধ্যে আবেদন ফরম পূরণ করে জাতীয় পার্টির চেয়ারম্যানের দফতরে জমা দিতে হবে।

প্রতিদিনের হাদিস: আন্‌-নওয়াবীর চল্লিশ হাদীস(পর্ব-১৭)

0

হাদিস নং ৩৩ :  ইবনে আব্বাস রাদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:

যদি মানুষকে কেবল তাদের দাবী অনুযায়ী দিয়ে দেয়া হয় তাহলে তারা অন্যের সম্পদ ও জীবন দাবী করে বসবে। তবে নিয়ম হচ্ছে দাবীদারকে প্রমাণ পেশ করতে হবে, আর যে অস্বীকার করবে তাকে শপথ করতে হবে।

[এ হাদীসটি হাসান। এটাকে বায়হাকী ও অন্যান্যগণ এভাবে বর্ণনা করেছেন এবং এর কিছু অংশ সহীহ্ হাদীসের অনুরূপ।]

হাদিসের মানঃ  হাসান (Hasan)

হাদিস নং ৩৪ : আবূ সাঈদ খুদরী রাদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত হয়েছে, তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “তোমাদের মধ্যে কেউ কোন অন্যায় দেখলে তা সে তার হাত দ্বারা প্রতিহত করবে, যদি তা সম্ভব না হয় তবে মুখ দ্বারা প্রতিহত করবে, তাও যদি না করতে পারে তাহলে অন্তর দিয়ে তা ঘৃণা করবে। আর এ হচ্ছে (অন্তর দিয়ে প্রতিহত করা) দুর্বলতম ঈমান।”

[মুসলিম: ৪৯]

হাদিসের মানঃ  সহিহ (Sahih)

গ্রন্থঃ আন্‌-নওয়াবীর চল্লিশ হাদীস

পাবলিশারঃ ইসলাম হাউস

দোহারে ১১০ পুরিয়া হেরোইন সহ আটক ১

দোহার থানায় মাদক উদ্ধারের বিশেষ অভিযান পরিচালনাকালে ১১০ পুরিয়া হেরোইন সহ ১জঙ্কে আটক করেছে দোহার থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম মো: আনোয়ার কবিরাজ  ওরফে  আঙ্গুর কবিরাজ (৪৭), পিতার নাম-মৃত ছকুলদ্দিন কবিরাজ, সাং-নাগেরকান্দা, থানা-দোহার।

দোহার থানার এসআই মো: নুরুল ইসলাম সহায়তায় বৃহস্পতিবার তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়।

ঢাকা জেলা আওয়ামী সাংস্কৃতিক ফোরামের কমিটি গঠনঃ জাকির সভাপতি, শামীম সেক্রেটারী

নিউজ৩৯ঃ বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইদুর রহমান সজল ও সাধান সম্পাদক মাহমুদা মুস্তাকিমা রুবি এবং ঢাকা বিভাগের দায়িত্ব প্রাপ্ত সাংগঠনিক সম্পাদক শেখ নূর ইসলাম মানিক এর উপস্থিতিতে বিগতো ২২.০৭.২০১৮ ঢাকা জেলা দক্ষিণ এর কমিটি অনুমোদন দেন জাকির আহম্মেদ কে সভাপতি ও মো. শামীম ( শিপলু) কে সাধারণ সম্পাদক, সহ- সভাপতি এস এম সালাউদ্দিন, শেখ মোহাম্মদ আব্দুর রহিম, সবুজ মোড়ল, শেখ মোহাম্মদ আব্দুর রহিম, পবির কুমার পাল, সাংগঠনিক সম্পাদক মোমতাজ বেগম,যুগ- সম্পাদক এডভোকেট ইভো, এ্যাডভোকেট নিগার সুলতানাকে নির্বাচিত করা হয়েছে।

ঢাকা- ১ আসনের জন্য নির্মল রঞ্জন গুহ’র মনোনয়ন ফরম ক্রয়

0

ঢাকা- ১ আসনের জন্য নির্মল রঞ্জন গুহ’র মনোনয়ন ফরম ক্রয় করেছেন স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি নির্মল রঞ্জন গুহ। শুক্রবার বিকালে তার পক্ষে তার নেতা-কর্মিরা তার মনোনয়ন ফরম ক্রয় করেন।

এই ব্যাপারে নির্মল রঞ্জন গুহ নিউজ৩৯কে বলেন, নেত্রী আমাকে মনোনয়ন দিলে আমি শতভাগ নিশ্চিত এই আসন নেত্রীকে উপহার দিতে পারবো। আমাকে মনোনয়ন দিলে কোন দলীয় ভেদাভেদতো থাকবেই না, উপরন্তু দোহার নবাবগঞ্জের সকল দল-মত-নির্বিশেষে শ্রেণি-পেশার মানুষের ভালোবাসা ও ভোট আমি পাবো বলে আমি বিশ্বাস রাখি। বিগত ১০ বছর আমি মাঠে আছি, আমি এখানকার সবার ঘরের ছেলে, আমি তাই আশা করি আমি নির্বাচনে জয়ী হব ইনশাল্লাহ। পদ্মাবাধের বিল পাশ, দোহারের স্কুল-কলেজ মাদ্রাসার অনুদান ও বিভিন্ন অবকাঠামোর ক্ষেত্রে আমার অবদানসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা ও উন্নয়ন মূলক কাজে আমি নেত্রীর নির্দেশে আছি, ছিলাম ও থাকবো। তাই নেত্রী আমাকে আশা করছি এবার মূল্যায়ন করবেন।