আসন্ন নির্বাচন পরিচালনা করতে বিদেশি মিশন উপকমিটির সদস্য হলেন সুরুজ আলম সুরুজ

নিউজ৩৯ঃ একাদশ সংসদ নির্বাচন পরিচালনা করতে ১৪০ সদস্যবিশিষ্ট জাতীয় কমিটি গঠন করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। নীতিনির্ধারক পর্যায়ের ২৬ নেতাকে ১৩টি উপকমিটির দায়িত্ব দেয়া হয়েছে। এসব উপকমিটির মধ্যে বিদেশি মিশন বা সংস্থা উপকমিটির আহ্বায়ক ড. দীপু মনি ও সদস্য সচিব অ্যাম্বাসেডর মোহাম্মদ জমির।আর এই উপ-কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন ঢাকা জেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ও বর্তমান আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য দোহার নবাবগঞ্জের মেধাবী ছাত্রনেতা সুরুজ আলম সুরুজ।

এই ব্যাপারে প্রতিক্রিয়ায় সুরুজ আলম সুরুজ নিউজ৩৯কে বলেন, তিনি বলেন উন্নয়ন অগ্রযাত্রা ও গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রি শেখ হাসিনা আমাকে যে দায়িত্ব দিয়েছেন তা পালনে আমি সচেষ্ট থাকবো। একই সাথে বাইরে দেশের সুনাম অক্ষুণ্ণ রাখতে আমি সর্বাত্মক চেষ্টা করবো।

এছাড়া অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের সমন্বয়ে ৬৪ জেলা টিম গঠন করা হয়েছে।ঢাকা জেলার দায়িত্বে আছেন সাবেক উপসচিব আবুল মকসুদ, আবুল কাসেম হাওলাদার ও সাবেক এসপি মোস্তাক হোসেন খান।দলের কেন্দ্রীয় কমিটি এবং সহসম্পাদকদের মধ্যে যারা দক্ষ ও নির্বাচন করতে অনিচ্ছুক তারাও উপকমিটিতে থাকছেন বলে জানা গেছে।

সালমান এফ রহমানের আগলা ইউনিয়নে মত বিনিময়|

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শনিবার আগলা ইউনিয়ন কেন্দ্র ভিত্তিক কমিটির সাথে মত বিনিময় করছেন আওয়ামী লীগ এর সম্ভাব্য প্রার্থী সালমান এফ রহমান। এ সময় তিনি বলেন, আপনারা সবাই যে ভালোবাসা আর আন্তরিকতা দেখিয়েছেন, সেই ভালোবাসা আর শ্রম নিয়ে নির্বাচনের দিন পর্যন্ত অটুট থাকলে নৌকার বিজয় সুনিশ্চিত। উন্নয়নের ধারা অব্যহত রেখে দোহারকে মডেল থানায় পরিণত করতে আপনারা আমাকে বিজয়ী করে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে পুনরায় ক্ষমতায় আনুন।

দোহারে এস এস সি নির্বাচনী পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে অনিয়ম, খাতা জব্দ

দোহার উপজেলার বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ে এসএসসি নির্বাচনী পরীক্ষায় অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। সরকার ও দুদক থেকে নির্দেশনা দেয়া হয়েছে এক বিষয়েও কেউ অকৃতকার্য হলে কোনো শিক্ষার্থী বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। অথচ নিয়মনীতি উপেক্ষা করে অকৃতকার্য কিছু শিক্ষার্থীর বিশেষ সুবিধায় পরীক্ষায় সুযোগ করে দিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরিচালনা পর্ষদের কতিপয় সদস্য। উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা ঘটনার সত্যতাও পেয়েছেন। অভিযোগের সূত্র ধরে জব্দ করা হয়েছে ওই বিদ্যালয়ে নির্বাচনী পরীক্ষার সব উত্তরপত্র। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরোজ কুমার বলেন, ২১৭ জন শিক্ষার্থীর মধ্যে ৬৯ জন পরীক্ষার্থী পাস করেছে। আর পুরনো শিক্ষার্থী আছে ৪২ জন। মোট ১১১ জনকে বোর্ডে পরীক্ষার জন্য পাঠানো হবে। ১৪৮ জনকে নির্বাচিত করার ক্ষেত্রে একটু ভুল হয়েছিল।
দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা বলেন, আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। শিক্ষার্থীদের অভিযোগ পেয়েছি। নির্বাচনী পরীক্ষার ফলাফলে অনিয়মের সত্যতা পাওয়া গেছে। জব্দ করা হয়েছে উত্তরপত্র। শিক্ষাক্ষেত্রে এমন অনিয়ম মেনে নেয়া যায় না। বিদ্যালয় কর্তৃপক্ষ সরকার ও দুদকের নির্দেশনাও মানছে না। আমি প্রতিটি স্কুলের ব্যাপারে খোঁজখবর নিয়ে যেসব স্কুল এ ধরনের কাজ করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবো।

ঢাকা-১ আসনের জন্য মনোনয়ন পত্র কিনলেন ভিপি কামাল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অন্যতম অঙ্গসংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও আবুজর গিফরি কলেজ ছাত্রসংসদের সাবেক ভিপি কামাল হোসাইন খান (ভিপি কামাল) মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। তিনি তার জন্মস্থান ঢাকা-১ আসনের জন্য মনোনয়ন পত্র সংগ্রহ করেন।

ছাত্ররাজনীতির পোড় খাওয়া এই নেতা ছাত্র জীবন থেকেই বিএনপির রাজনীতির সাথে জড়িত। দোহার-নবাবগঞ্জের ছাত্র সমাজের কাছে পরিচিত এই মুখ এই বার জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করতে চান। আজ বিকাল তিনটার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি এই মনোনয়ন পত্র সংগ্রহ করেন।

এই সময় দোহার ও নবাবগঞ্জ উপজেলা বিএনপি নেতাকর্মীসহ ছাত্রদলের নেতা কর্মীরা উপস্থিতি ছিলেন। এই সময় নিউজ৩৯.নেট এর কাছে দেয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “নির্বাচন করার ইচ্ছা তার ছিল না। কিন্তু সাধারণ মানুষ ও দোহার-নবাবগঞ্জের তরুণ প্রজন্মের চাপে পড়ে এই মনোনয়ন পত্র কিনতে হলো। দলের কাছে মনোনয়ন চাইবো, দল যদি আমাকে যোগ্য মনে করে তাহলে নির্বাচন করবো আর যদি অন্য কাউকে মনোনয়ন দেয় তাহলে দলের হয়ে নির্বাচনে জয় লাভের কাজ করে যাবো। আমাকে দল মনোনয়ন দিলে দোহার-নবাবগঞ্জের আসনটি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দেশ নায়ক তারেক জিয়াকে উপহার দিতে পারব।”

দোহারে সালমান রহমানের নৌকার প্রচারণা অব্যাহত

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দোহার ও নবাবগঞ্জ উপজেলা নিয়ে গঠিত ঢাকা-১ সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী প্রধানমন্ত্রীর বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা দেশবরেণ্য শিল্পপতি জনাব সালমান এফ রহমানের পক্ষে নৌকা মার্কার হয়ে নির্বাচনী প্রচারণা চালানো হয়।

১৪ নভেম্বর দোহারের বাহ্রা ইউনিয়নে এ নির্বাচনী প্রচারণায় উপস্থিত ছিলেন ঢাকা জেলার (দক্ষিণ) ছাত্রলীগের সভাপতি গিয়াসউদ্দিন সোহাগ, দোহার উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম, সাধারন সম্পাদক উদয় হোসেনসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড ভোটারদের নিকট তোলে ধরা হয়। এবং এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার বিকল্প কিছু নেই বলে জানান।

আ’লীগের মনোনয়ন চান নাজমুল হুদা, মেয়ে অন্তরা চান বিএনপির

বিএনপির সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা আওয়ামী লীগের মনোনয়ন চাইলেও তার মেয়ে অন্তরা সেলিমা হুদা বিএনপির মনোনয়ন ফরম কিনেছেন। বুধবার তার পক্ষে ফরম কেনেন দোহার থানা যুবদলের সাবেক সহসভাপতি ইসমাইল হোসেন।

ইসমাইল হোসেন বলেন, বাবা নাজমুল হুদা দল পরিবর্তন করলেও তার মেয়ে অন্তরা হুদা বিএনপিতেই আছেন। খালেদা জিয়ার মুক্তি আন্দোলনে তিনি সক্রিয়। দল মনোনয়ন দিলে বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী তিনি।

এছাড়া একই আসনে বিএনপি থেকে মনোনয়ন ফরম কিনেছেন ব্যারিস্টার নাজমুল হুদার সাবেক প্রেস সচিব তারেক হোসেন।

তিনি বলেন, আমরা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। দীর্ঘ ৩০ বছর এই দলের সঙ্গে আছি। আমার স্যার (নাজমুল হুদা) দলত্যাগ করলেও আমরা বিএনপি ত্যাগ করিনি। বিএনপির সঙ্গে ছিলাম ও আছি।

ব্যারিস্টার নাজমুল হুদা বিএনপি সরকারের সময় বিভিন্ন মেয়াদে খাদ্য, তথ্য এবং যোগাযোগ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। বিএনপির সঙ্গে টানাপোড়েন শুরু হলে তাকে বহিষ্কার করা হয়। বহিষ্কার আদেশের পরও বিএনপির পরিচয়েই রাজনীতিতে থাকার চেষ্টা করেন।

অবশেষে ২০১২ সালে তিনি বিএনপি থেকে পদত্যাগ করেন। এরপর বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ), বাংলাদেশ ন্যাশনালিস্ট অ্যালায়েন্স (বিএনএ), বাংলাদেশ মানবাধিকার পার্টি (বিএমপি) এবং সর্বশেষ নতুন দল ‘তৃণমূল বিএনপি’ গঠন করেন। সম্প্রতি এ দলটিকে নিবন্ধন দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

তবে নিজের দল বাদ দিয়ে তিনি মনোনয়ন চেয়ে ফরম কিনেছেন আওয়ামী লীগ থেকে। ঢাকা-১৭ আসনের মনোনয়ন কিনেছেন বিএনপির সাবেক এই হেভিওয়েট মন্ত্রী। এই আসন থেকে মনোনয়ন কিনেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

দোহারে ধর্ষণ মামলায় অভিযুক্ত পুত্র ও পিতা-ওয়ার্কাস পার্টির সভাপতি আটক

দোহার উপজেলায় এক মাদরাসা শিক্ষার্থীকে অপহরণ করে ৫ দিন অজ্ঞাত স্থানে আটকে রেখে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দোহার থানা পুলিশ অপহরণ ও ধর্ষণের দায়ে পিতা ও প্রবাসী পুত্রকে আটক করেছে।
আটককৃতর হলেন, দোহার উপজেলার মাদক বিরোধী সংগঠন এসডিপির প্রতিষ্ঠাতা সভাপতি, দোহার থানা মানবাধিকার কমিশনের সাবেক বহিস্কৃত সাধারন সম্পাদক ও দোহার থানা ওয়ার্কার্স পার্টির সভাপতি নাসির উদ্দিন পল্লব (৪৭) ও তার পুত্র দুবাই প্রবাসী রিফাত হোসেন শাওন (৩০)। তারা উপজেলার চরকুশাইচর গ্রামের বাসিন্দা।
এ ব্যাপারে দোহার থানায় নারী ও শিশু অপহরণ, নির্যাতন ও ধর্ষণ ও ধর্ষণের সহযোগীতায় পিতা-পুত্র ও মাকে আসামী করে মামলা দায়ের হয়েছে।
ভিকটিমের মা হাফিজা আসমা জানান, দুবাই প্রবাসী রিফাত হোসেন শাওন ও তার মেয়ে মাহ্মুদিয়া আলিম মাদরাসার ৮ম শ্রেণীর শিক্ষাথী রিনা আক্তার (১৭) (ছদ্ম নাম) এর সাথে রিফাত হোসেন সাওনের ২টি স্ত্রী থাকার পরেও পরিকল্পিত ভাবে ফেসবুকের মাধ্যমে প্রেমের সক্ষতা গড়ে তোলে। রিফাত গত সপ্তাহে দুবাই থেকে গোপনে ছুটিতে এসে ঢাকায় তার মামার বাড়ীতে উঠে। এর পর শুক্রবার মোবাইল ফোনের মাধ্যমে রিফাতের মা ও বাবা সায়মাকে জোর পূর্বক গাড়ীতে উঠিয়ে নিয়ে ঢাকা মোহাম্মদপুরে তার মামার বাসায় নিয়ে যায়। এর পর লাল কাপড়ে বাঁধা ধর্মীয় বই ধরিয়ে বিয়ের নাটক সাজায়। এরপর রিফাতের বাবা, মা সহয়োগীতায় একই ঘরে আবদ্ধ রাখে। অনেক খোজাখুজি করেও মেয়ের সন্ধান না পেয়ে বিষয়টি পুলিশকে অবহিত করি।
পুলিশ জানায়, পুলিশ মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে রিফাত হোসেন শাওনের সন্ধান পাই। এসময় শাওনের পিতা নাসিরের কাছে তার পুত্র কোথায় আছে জানতে চাইলে তার ছেলে বিদেশে আছে বলে জানান। এ ঘটনায় পুলিশ নারী ও শিশু অপহরণ, নির্যাতন ও ধর্ষণ মামলা রুজু করে বুধবার আদালতে সোপর্দ করা হয়। মঙ্গলবার দুপুরে উপজেলার নাগেরকান্দা বাঁশতলা এলাকার আসামীর চাচা ইয়াকুব আলীর বাড়ী থেকে পুলিশ অপহৃতকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নাসির উদ্দিন পল্লব বিভিন্ন সংগঠনের আড়ালে অপকর্ম চালিয়ে আসছিল। এছাড়াও  তার পুত্র দুবাই প্রবাসী রিফাত হোসেন শাওনের বিরুদ্ধে দোহার থানায় মাদক ও পর্ণগ্রাফী নির্মানেরও অভিযোগ রয়েছে। তাদের কর্মকান্ডে এলাকাবাসী অতিষ্ট।
এব্যাপারে ওয়ার্কার্স পার্টির কেন্দ্রিয় কমিটির সদস্য কমরেড করম আলী জানান, তার বিরুদ্ধে দলীয় ফোরামে সিদ্ধান্ত নেয়া হবে। দোষী সাব্যস্ত হলে ব্যবস্থা নেয়া হবে।
দোহার থানার উপ-পরিদর্শক নূর মোহাম্মদ খান জানান, আসামীদের বিরুদ্ধে দোহার থানায় ৭/৯ (১)/৩০ ধারায় নারী ও শিশু অপহরণ, নির্যাতন ও ধর্ষণ ও ধর্ষণের সহযোগীতায় পিতা ও পুত্রকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। তবে রিমান্ড চান অজ্ঞাতকারণে রিমান্ড চাওয়া হয়নি।

ঢাকা -১ আসনে মনোনয়ন কিনলেন খন্দকার আবু আশফাক

0

মঙ্গলবার দুপুরে মনোনয়নপত্র সংগ্রহ করেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নবাবগঞ্জ উপজেলা পরিষদের দুইবারের চেয়ারম্যান খন্দকার আবু আশফাক। নেতাকর্মীদের সঙ্গে এদিন বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দলের প্রধান কার্যালয় থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

প্রতিদিনের হাদিস: আন্‌-নওয়াবীর চল্লিশ হাদীস(পর্ব-১৮)

0

হাদিস নং ৩৬:  আবূ হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত হয়েছে- নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: যে ব্যক্তি দুনিয়াতে কোন মুমিনের দুঃখ দূর করে দেয়, আল্লাহ্ কেয়ামতের দিন তার দুঃখ দূর করে দিবেন। যে ব্যক্তি কোন বিপদগ্রস্ত ব্যক্তির বিপদ দূর করে দেয়, আল্লাহ্ দুনিয়াতে ও আখেরাতে তার বিপদ দূর করে দিবেন। যে ব্যক্তি কোন মুসলিমের দোষ-ত্রুটি গোপন রাখবে, আল্লাহ্ দুনিয়া ও আখেরাতে তার দোষ-ত্রুটি গোপন রাখবেন। যে বান্দা আপন ভাইকে সাহায্য করবে, আল্লাহ্ সে বান্দাকে সাহায্য করবেন। যে ব্যক্তি জ্ঞান লাভের জন্য কোন রাস্তা গ্রহণ করে, তার অসীলায় আল্লাহ্ তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দিবেন। যেসব লোক আল্লাহর ঘরসমূহের মধ্যে কোন ঘরে (অর্থাৎ মসজিদে) সমবেত হবে, কুরআন পড়বে, সকলে মিলিত হয়ে তার শিক্ষা নেবে ও দেবে, তাদের উপর অবশ্যই প্রশান্তি অবতীর্ণ হবে, রহমত তাদের ঢেকে নেবে, ফিরিশ্‌তাগণ তাদের ঘিরে থাকবে আর আল্লাহ্ তাদের কথা এমন সকলের মধ্যে উল্লেখ করবেন যারা তাঁর কাছে উপস্থিত। যে ব্যক্তি তার আমলের কারণে পিছিয়ে পড়বে, তার বংশ পরিচয় তাকে এগিয়ে নিয়ে যেতে পারবে না।

[মুসলিম: ২৬৯৯]

হাদিসের মানঃ  সহিহ (Sahih)

বর্ণনাকারী রাবীঃ আবূ হুরায়রা (রাঃ)

হাদিস নং ৩৭: ইবনু আব্বাস রাদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত হয়েছে- রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম তাঁর রব হতে বর্ণনা করেন যে, নিঃসন্দেহে আল্লাহ্ ভাল ও মন্দ কাজকে লিখে রেখেছেন। তারপর তিনি এ ব্যাখ্যা করেন: যে ব্যক্তি ভাল কাজের জন্য দৃঢ় সংকল্প করে কিন্তু তা সম্পন্ন করতে পারে না, তবু আল্লাহ্ তার জন্য পরিপূর্ণ নেকী লেখেন; আর দৃঢ় সংকল্প করে সে যদি তা সম্পন্ন করে তবে আল্লাহ্ নিজের কাছে তার জন্য দশ নেকী থেকে সাতশ’ পর্যন্ত; বরং তার চেয়েও বেশী নেকী লেখেন। এর বিপরীত, যদি কারো মন্দা কাজের বাসনা জাগে কিন্তু তা কাজে পরিণত না করে, আল্লাহ্ তার জন্য পরিপূর্ণ নেকী লেখেন; কিন্তু যদি সে তার কামনা বাসনাকে কাজে পরিণত করে, তবে তার জন্য একটি মন্দ কাজ লেখেন।

[বুখারী: ৬৪৯১, মুসলিম: ১৩১]

হাদিসের মানঃ  সহিহ (Sahih)

গ্রন্থঃ আন্‌-নওয়াবীর চল্লিশ হাদীস

পাবলিশারঃ ইসলাম হাউস

নির্বাচনী পোস্টার-ব্যানার সরানোর নির্দেশ

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে সম্ভাব্য প্রার্থীদের পোস্টার, ব্যানারসহ সব ধরনের প্রচারণা সামগ্রী সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৪ নভেম্বর বুধবার রাত ১২টার মধ্যে এসব সরানোর নির্দেশে দেয়া হয়েছে। আজ শুক্রবার ইসির যুগ্ম-সচিব ফরহাদ আহাম্মদ খান স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

ইসির সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে সম্ভাব্য কোনো প্রার্থীর পোস্টার, ব্যানার, দেয়াল লিখন, বিলবোর্ড, গেট, তোরণ বা গেট, প্যান্ডেল ও আলোকসজ্জা ইত্যাদি প্রচার সামগ্রী ও নির্বাচনী ক্যাম্প থাকলে তা আগামী ১৪ নভেম্বর রাত ১২টার আগে সংশ্লিষ্ট ব্যক্তিকে নিজ উদ্যোগে সরানোর জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

একই সঙ্গে সিটি কর্পোরেশন, পৌরসভাসহ বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহকে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্যও নির্দেশনা দেয়া হয় ওই বিজ্ঞপ্তিতে।

আগামী ২৩ ডিসেম্বর সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৯ নভেম্বর, সোমবার। মনোনয়নপত্র বাছাইয়ের দিন ২২ নভেম্বর, বৃহস্পতিবার। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ নভেম্বর, বৃহস্পতিবার।

প্রসঙ্গত, সংবিধান অনুযায়ী আগামী ২৮ জানুয়ারির মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। গত ৩১ অক্টোবর থেকে নির্বাচনকালীন সময়ের ক্ষণ-গণনা শুরু হয়।