আ’লীগের মনোনয়ন চান নাজমুল হুদা, মেয়ে অন্তরা চান বিএনপির

প্রকাশ:

শেয়ার করুন:

বিএনপির সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা আওয়ামী লীগের মনোনয়ন চাইলেও তার মেয়ে অন্তরা সেলিমা হুদা বিএনপির মনোনয়ন ফরম কিনেছেন। বুধবার তার পক্ষে ফরম কেনেন দোহার থানা যুবদলের সাবেক সহসভাপতি ইসমাইল হোসেন।

ইসমাইল হোসেন বলেন, বাবা নাজমুল হুদা দল পরিবর্তন করলেও তার মেয়ে অন্তরা হুদা বিএনপিতেই আছেন। খালেদা জিয়ার মুক্তি আন্দোলনে তিনি সক্রিয়। দল মনোনয়ন দিলে বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী তিনি।

এছাড়া একই আসনে বিএনপি থেকে মনোনয়ন ফরম কিনেছেন ব্যারিস্টার নাজমুল হুদার সাবেক প্রেস সচিব তারেক হোসেন।

তিনি বলেন, আমরা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। দীর্ঘ ৩০ বছর এই দলের সঙ্গে আছি। আমার স্যার (নাজমুল হুদা) দলত্যাগ করলেও আমরা বিএনপি ত্যাগ করিনি। বিএনপির সঙ্গে ছিলাম ও আছি।

ব্যারিস্টার নাজমুল হুদা বিএনপি সরকারের সময় বিভিন্ন মেয়াদে খাদ্য, তথ্য এবং যোগাযোগ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। বিএনপির সঙ্গে টানাপোড়েন শুরু হলে তাকে বহিষ্কার করা হয়। বহিষ্কার আদেশের পরও বিএনপির পরিচয়েই রাজনীতিতে থাকার চেষ্টা করেন।

অবশেষে ২০১২ সালে তিনি বিএনপি থেকে পদত্যাগ করেন। এরপর বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ), বাংলাদেশ ন্যাশনালিস্ট অ্যালায়েন্স (বিএনএ), বাংলাদেশ মানবাধিকার পার্টি (বিএমপি) এবং সর্বশেষ নতুন দল ‘তৃণমূল বিএনপি’ গঠন করেন। সম্প্রতি এ দলটিকে নিবন্ধন দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

তবে নিজের দল বাদ দিয়ে তিনি মনোনয়ন চেয়ে ফরম কিনেছেন আওয়ামী লীগ থেকে। ঢাকা-১৭ আসনের মনোনয়ন কিনেছেন বিএনপির সাবেক এই হেভিওয়েট মন্ত্রী। এই আসন থেকে মনোনয়ন কিনেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

উপজেলায় প্রথম, এবার জেলা পর্যায়ে বেগম আয়েশা পাইলট

নিজস্ব প্রতিবেদক: “মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ” শীর্ষক স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিং...

দোহারে জনগণকে গ্রাম আদালত সম্পর্কে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে

আল আমিন: দোহারে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে স্থানীয় সরকারি ও বেসরকারি...

দোহারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন ফার্মেসিকে জরিমানা

মো সোহেল: দোহার (ঢাকা) প্রতিনিধি: দোহারে ওষুধ ও কসমেটিকস আইন অমান্য করার দায়ে ৩টি ফার্মেসিকে মোট ১৩ হাজার...

রাশিয়া যুদ্ধে নিহত নবাবগঞ্জের সাঈদ মোল্লা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত হয়েছেন ঢাকার নবাবগঞ্জ উপজেলার বান্দুরা ইউনিয়নের হাসনাবাদ গ্রামের সাঈদ মোল্লা (৩৫)। তিনি ১৬ লাখ টাকা...