খন্দকার আবু আশফাকের মনোনয়নপত্র জমাদান

ঢাকা-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ঢাকা জেলা বিএনপির সাধারন সম্পাদক ও নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান খন্দকার আবু আশফাক আজ দুপুরে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। আজ দুপুর তিনটার দিকে তিনি বিএনপি নেতা কর্মীদের নিয়ে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক আবু সালেহের কাছে মনোনয়নপত্র  জমা দেন।

আজ দুপুরে দোহার ও নবাবগঞ্জে খন্দকার আবু আশফাকের মনোনয়ন পত্র জমাদানের কথা থাকলেও অনিবার্য কারনে দুপুরে তিনি ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। মনোনয়ন পত্র জমাদান শেষে নিউজ৩৯ এর সাথে কথা বলেন এই বিএনপি নেতা। তিনি বলেন, বর্তমান সরকারের কাছে আমাদের কিছু চাওয়ার নাই, কারন এই সরকার অবৈধ সরকার। নির্বাচন কমিশনারের কাছে আমাদের চাওয়া তারা যেন মানুষের ভোট দানের সুযোগ করে দেন। মানুষ যদি ভোট দান করতে পারে তাহলে দোহার-নবাবগঞ্জের সকল মানুষকে নিয়ে ধানের শীষ প্রতীক সাধারন মানুষের বিজয় নিয়ে আসতে পারবে ইনশায়াল্লাহ।

খন্দকার আবু আশফাক

এই একই সময় খন্দকার আবু আশফাকের সাঠেঈ মনোনয়ন পত্র জমা দেন বিএনপির মনোনয়ন পাওয়া আরেক নেত্রী ফাহিমা হোসাইন জুবলী। একই আসনে মনোনয়ন পাওয়া দুই নেতার একই সাথে মনোনয়ন পত্র জমা দেয়া রাজনীতির ইতিহাসে অন্যতম বিরল এক দৃশ্যের অবতারনা করে।

এই সময় তার সাথে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মনির হোসাইন রানা, জাসাস এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সালাউদ্দিন মোল্লা, স্বেচ্ছাসেবকলীগ ঢাকা জেলার সাধারন সম্পাদক ওয়াহিদুর রহমান বানীসহ ঢাকা জেলা বিএনপি, দোহার ও নবাবগঞ্জ উপজেলা বিএনপি ও এর অংগসংগঠনের নেতা কর্মীরা।

ঢাকা-১ আসনে সালমান এফ রহমানের মনোনয়নপত্র দাখিল

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনে প্রধানমন্ত্রীর বেসরকারী খাত বিষয়ক উপদেষ্টা বিশিষ্ট শিল্পপতি সালমান ফজলুর রহমান সংসদ সদস্য প্রার্থী হিসেবে আওয়ামী লীগ থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন। আজ বুধবার সকাল ১১টায় প্রথমে নবাবগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা তোফাজ্বল হোসেন ও পরে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা সহকারী রিটার্নিং অফিসারের কাছে সালমান এফ রহমান নিজেই মনোনয়নপত্র দাখিল করেন।

সালমান এফ রহমান

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিক গ্রপের এমডি নূর আলী, সাবেক সাংসদ সুবেদ আলী টিপু, আ’লীগের জাতীয় কমিটির সদস্য আ. বাতেন মিয়া, ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়া,ঈ লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি নির্মল রঞ্জন গুহ, দোহার উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন, কেন্দ্রীয় মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক আনার কলি পুতুল, দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদার, নবাবগঞ্জ উপজেলা আ’লীগের সভাপতি নাসিরউদ্দিন আহমেদ ঝিলু, সাধারণ সম্পাদক জালাল উদ্দিনপ্রমূখ।

সালমান এফ রহমান

এর আগে সালমান এফ রহমান সড়ক পথে দোহার ও নবাবগঞ্জ এলে শত শত নেতাকর্মী তাকে ফুলেল অভ্যর্থনা জানান।

সালমান এফ রহমান

জানা গেছে, ঢাকা-১ আসনের সম্ভাব্য প্রার্থীরা দিনের বিভিন্ন সময়ে মনোনয়নপত্র জমা দেবেন আজ। মূলত দোহার ও নবাবগঞ্জ উপজেলা নিয়ে আসনটির অবস্থান হওয়ায় প্রার্থীরা পৃথকভাবে দুই উপজেলার সহকারি রিটার্নিং অফিসারের কার্যালয়েই মনোনয়ন পত্র জমা দেবেন।

সালমান এফ রহমান

মনোনয়ন জমা দেয়াকে কেন্দ্র করে উৎসবমূখর পরিবেশ বিরাজ করছে দুই উপজেলা জুড়ে।

সালমান এফ রহমান

ভোটে লড়বেন সালমা ইসলাম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ঢাকা-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় পার্টির বর্তমান এমপি অ্যাডভোকেট সালমা ইসলাম।

বুধবার (২৮ নভেম্বর) দুপুর পৌনে ২টায় রিটার্নিং কর্মকর্তার কাছে সালমা ইসলামের পক্ষে মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে। তার মনোনয়নপত্র জমা দিয়েছেন যমুনা গ্রুপের পরিচালক (হিসাব) শেখ মোহাম্মদ আব্দুল ওয়াদুদ। এসময় আরও উপস্থিত ছিলেন যুমনা গ্রুপের পরিচালক (কর) আশরাফ আলী, যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম, ইফতেখার হোসেন তন্ময়, মীর হোসেন কালাম প্রমুখ।

প্রসঙ্গত, দোহার-নবাবগঞ্জ মিলে গঠিত ঢাকা-১ আসন। দশম জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন সালমা ইসলাম। তবে এবার ঢাকা- ১ আসনে প্রধানমন্ত্রীর বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা ও আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী শিল্পপতি সালমান এফ রহমান মনোনয়ন পেয়েছেন। তাই এবার সালমা ইসলাম মহাজোট থেকে মনোনয়ন পাচ্ছেন না।

সালমা ইসলাম দৈনিক যুগান্তরের প্রকাশক। তিনি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেন।

নবাবগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঢাকার নবাবগঞ্জের যন্ত্রাইল ইউপির ভাওয়ালিয়া এলাকায় মঙ্গলবার সকাল ৯ টায় মো. কামরুল (১৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। কামরুল ঐ গ্রামের মো. ফিরোজ হোসেনের পুত্র।

স্থানীয়রা জানায়, কামরুল দীর্ঘদিন নিখোঁজ ছিলো। গত বছর বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় তার নিখোঁজ হওয়ার সংবাদ ছাপা হওয়ার পর তার পিতা মাতা তার সন্ধান পায়। বাড়ি ফিরে কামরুল একটি ওয়েলন্ডিং ওয়ার্কসপে কাজ শুরু করে। মঙ্গলবার সকালে কামালের বাড়ির পাশে মেহেগুনী গাছে কামরুলের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে সংবাদ জানায়। নবাবগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক আবুল হোসেন সরেজমিনে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

মৃত কামরুলের পিতা ফিরোজ বলেন, পরিবারের কারো সাথে কোন দ্বন্দ ছিলো না। আত্মহত্যা না অন্য কিছু বুঝতে পারছি না।

এ বিষয়ে নবাবগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক আবুল হোসেন বলেন, এলাকাবাসীর সংবাদের ভিত্তিতে পুলিশ কামরুলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে। রিপোর্ট লেখা পর্যন্ত আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) ওয়ার্কার্সপার্টির প্রার্থী করম আলীর মনোনয়নপত্র জমা

বাংলাদেশের ওয়ার্কার্সপার্টির ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের প্রার্থী কমরেড মো. করম আলী দলের মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি দলটির কেন্দ্রীয় সদস্য। মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালমা খাতুন ও উপজেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল করিমের হাতে মনোনয়নপত্র জমা দেন। উপস্থিত ছিলেন- ঢাকা জেলা ওয়ার্কার্সপার্টির সভাপতি কমরেড আব্দুল বারেক, সদস্য সাইদুর রহমান, নবাবগঞ্জ উপজেলা সভাপতি নাসির উদ্দিন বাহার, সহ- সভাপতি শংঙ্কর মন্ডল, সাধারণ সম্পাদক আব্দুল জলিল, দোহার উপজেলার সাধারণ সম্পাদক শেখ সোহেল রানাসহ শামীম আহমেদ, সামছু মাষ্টার, আসলাম হোসেন, খলিলুর রহমান, চঞ্চল মেম্বার, বাবু লাল মন্ডল, গাজী সালাম, কাউসার আহমেদ সেন্টু, শংঙ্কর মজুমদার, সঞ্জয় শীল, বকুল মন্ডল প্রমূখ।

প্রতিদিনের হাদিস: পানি প্রার্থনা

0

হাদিস নং ১০০৫: ‘আববাদ ইবনু তামীম (রহ.)-এর চাচা ‘আবদুল্লাহ্ ইবনু যায়দ (রাযি.) হতে বর্ণিত। তিনি বলেন, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টির জন্য দু‘আয় বের হলেন এবং তিনি স্বীয় চাদর পরিবর্তন করলেন। (১০১১, ১০১২, ১০২৩, ১০২৪, ১০২৫, ১০২৬, ১০২৭, ১০২৮, ৬৩৪৩; মুসলিম ৯/১, হাঃ ৮৯৪, আহমাদ ১৬৪৬৮) (আধুনিক প্রকাশনীঃ ৯৪৬, ইসলামিক ফাউন্ডেশনঃ ৯৫১)

হাদিসের মানঃ  সহিহ (Sahih)

বর্ণনাকারী রাবীঃ আবদুল্লাহ্ ইবন যায়দ (রাঃ)

হাদিস নং ১০০৬: আবূ হুরাইরাহ্ (রাযি.) হতে বর্ণিত। নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শেষ রাক‘আত হতে মাথা উঠালেন, তখন বললেন, হে আল্লাহ্! আইয়্যাশ ইবনু আবূ রাবী‘আহ্কে মুক্তি দাও। হে আল্লাহ্! সালামাহ্ ইবনু হিশামকে মুক্তি দাও। হে আল্লাহ্! ওয়ালীদ ইবনু ওয়ালীদকে রক্ষা কর। হে আল্লাহ্! দুর্বল মু’মিনদেরকে মুক্তি কর। হে আল্লাহ্! মুযার গোত্রের উপর তোমার শাস্তি কঠোর করে দাও। হে আল্লাহ্! ইউসুফ (‘আ.)-এর সময়ের দুর্ভিক্ষের বছরগুলোর মত (এদের উপরে) ও কয়েক বছর দুর্ভিক্ষ দাও। নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, গিফার গোত্র, আল্লাহ্ তাদেরকে ক্ষমা কর। আর আসলাম গোত্র, আল্লাহ্ তাদেরকে নিরাপদে রাখ। ইবনু আবূ যিনাদ (রহ.) তাঁর পিতা হতে বলেন, এ সমস্ত দু‘আ ফজরের সালাতে ছিল। (৭৯৭) (আধুনিক প্রকাশনীঃ ৯৪৭, ইসলামিক ফাউন্ডেশনঃ ৯৫২)

হাদিসের মানঃ  সহিহ (Sahih)

বর্ণনাকারী রাবীঃ আবূ হুরায়রা (রাঃ)

গ্রন্থঃ সহীহ বুখারী

অধ্যায়ঃ পানি প্রার্থনা

পাবলিশারঃ তাওহীদ পাবলিকেশন

প্রতিশ্রুতির বেশি উন্নয়ন করেছি। আমার এলাকায় কোনটা নেই, বলেন -স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল

নিজের নির্বাচনি এলাকার জনগণকে দেওয়া প্রতিশ্রুতির চেয়ে বেশি কাজ করেছেন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, ‘আমি যখন ২০০৮ সালে ঢাকা-১২ আসন থেকে জাতীয় সংসদ নির্বাচন করি, তখন এলাকায় পানির দাবিতে রাস্তাঘাট বন্ধ করে হাঁড়ি-পাতিল নিয়ে মানুষ আন্দোলন করতো। এখন কিন্তু পানির সেই অভাব আমার এলাকায় নেই। গত দশ বছরে জনগণকে দেওয়া প্রতিশ্রুতির চেয়ে বেশি কাজ করেছি।’ সোমবার (২৬ নভেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে বসে তিনি এসব কথা বলেন।

বিগত ১০ বছরে নির্বাচনী এলাকার জনগণকে দেওয়া প্রতিশ্রুতির কতটুকু পূরণ করতে পেরেছেন, জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সব প্রতিশ্রুতি পূরণ করে দিয়েছি। প্রতিশ্রুতির বেশি উন্নয়ন করেছি। আমার এলাকায় কোনটা নেই, সেটা বলুন যে, এখানে এটা নেই।’ আগামীতে এলাকার মানুষের প্রতি কী প্রতিশ্রুতি আছে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘উন্নয়নের কী শেষ আছে? আমরা ডিজিটাল বাংলাদেশ করবো বলেছিলাম। তখন আমরা এ পর্যায়ে আসবো, তা কি চিন্তা করেছি? আমরা মেধা ও মনন দিয়ে যাই চিন্তা করি, সেটাই আমরা উন্নয়নের জন্য ব্যয় করি।’

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘আপনার প্রশ্নটা ছিল আমি ১০ বছরে কী করেছি? আমি আমার এলাকার স্কুল কলেজগুলোকে সুন্দর করে দিয়েছি। যেগুলোয় আগে পাঁচ থেকে ছয়শ’ শিক্ষার্থী ছিল, সেগুলোতে এখন তিন হাজার শিক্ষার্থী আছে। যেমন মধুবাগে আছে শেরেবাংলা স্কুল অ্যান্ড কলেজ। সেখানে আমি যখন প্রথম ঢুকেছি, সেখানে তখন ১১০০ শিক্ষার্থী ছিল। এখন তিন হাজার শিক্ষার্থী। আর প্রত্যেকটা স্কুলের নতুন ভবনসহ নতুন যা কিছু করার, সবই করে দিয়েছি। ইস্পাহানী স্কুলে নতুন ভবন হচ্ছে। কনস্ট্রাকশনের কাজ শুরু হয়ে গেছে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি যখন ২০০৮ সালে নির্বাচন করি, তখন এলাকায় পানির দাবিতে রাস্তাঘাট বন্ধ করে হাঁড়ি-পাতিল নিয়ে মানুষ আন্দোলন করতো। এখন কিন্তু সেই পানির অভাব আমার এলাকায় নেই। রাস্তাঘাটের বেহাল ছিল। নতুন নতুন রাস্তা করেছি। সংযোগ রাস্তা করেছি। হাতিরঝিল তো পুরোটাই আমার এলাকায়। এই এলাকা কী একটা বিশ্রী অবস্থায় ছিল! এগুলো নিয়ে এলাকাবাসীকে নিয়ে বসতে হয়েছে। তাদের সঙ্গে মতবিনিময় করে বোঝাতে হয়েছে। তারা এই জায়গাগুলো ছাড়তে চাইছিল না। কারণ, তারা তো খুব কম দাম পেয়েছে। টেকনিক্যাল কারণেই দাম কম পেয়েছে। এখন তো তিনগুণ দাম। এটার জন্য কান্নাকাটির দৃশ্যটাও আমরা দেখেছি। রাস্তা বন্ধ করার দৃশ্য ছিল। এগুলো বুঝিয়ে শুনিয়ে আজকের হাতিরঝিল করতে হয়েছে। এটা হওয়ায় আরও নতুন নতুন রাস্তা হয়েছে। ব্রিজ হয়েছে। আমার নির্বাচনি এলাকার আগে মগবাজার এলাকা দিয়ে আসতে যেতে একঘণ্টা-দেড় ঘণ্টা সময় লেগে যেতো। এখন পাঁচ-দশ মিনিটের মধ্যে চলে আসতে পারছি।’

শিক্ষাক্ষেত্রেও এলাকায় অনেক উন্নয়ন করেছেন উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘শিক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রীকে বলে আমার এলাকায় টেক্সটাইল ইউনিভার্সিটি করেছি। এটা আমি স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার আগেই করেছি। এবার শেরেবাংলা আদর্শ মহিলা কলেজকে এক বিঘা জমি দেওয়া হয়েছে। এক হাজার এক টাকায় মহিলা কলেজের নামে এ জমি দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী যেদিন সেটা উদ্বোধন করতে গেলেন, সেদিন আটতলা ভবন করে দিয়েছেন। আধুনিক ল্যাবসহ সুন্দর একটা মহিলা কলেজ হয়ে গেছে। মনু মিয়া স্কুল। ছয় দফা আন্দোলনের প্রথম শহীদ যিনি। সেই স্কুলটা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। সেখানে ওই স্কুলটা আজ জাতীয়করণ হয়ে গেছে। নতুন ভবন হচ্ছে। আবার সেই স্কুল প্রাণ ফিরে পেয়েছে। প্রত্যেকটা স্কুল ও শিক্ষাপ্রতিষ্ঠানের যা কিছু দরকার ছিল, সেটা আমরা করে দিয়েছি।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমার এলাকায় মসজিদের ব্যাপক উন্নয়ন হয়েছে। যেসব মসজিদ টিনের ঘর ছিল সেগুলো বিল্ডিং হয়েছে। একতলা যেগুলো ছিল সেগুলো চার-পাঁচতলা হয়ে গেছে। যেগুলোতে ফ্যান ঘুরতো, সেগুলোর সবকটিতে এখন এসি চলে। শাহীনবাগে একটা নতুন মসজিদ আমরা করে দিয়েছি। কাজীপাড়ায় আম্বরশাহ দ্বিতীয় মসজিদ করে দিয়েছি। মগবাজারে জামে মসজিদ হয়েছে। প্রত্যেকটা মসজিদেই যেখানে একশ’ লোক নামাজ পড়তো, সেখানে এখন পাঁচ ছয়শ’ লোক নামাজ আদায় করেন। তেজগাঁও জামে মসজিদ ভেঙে নতুনভাবে করে দেওয়া হয়েছে। রহিম মেটাল জামে মসজিদটাও ভেঙে নতুনভাবে করে দেওয়া হয়েছে। এটাও বিশাল মসজিদ। বায়তুল মোকাররম মসজিদের পরেই সেটা।’ মসজিদ-রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

ঢাকা -১০ আসনে বিএনপি’র প্রার্থী নবাবগঞ্জের আব্দুল মান্নান

0

এবার ঢাকা-১০ আসনে বিএনপির ভাইস-চেয়ারম্যান আব্দুল মান্নানের ধানের শীষের মনোনয়ন নিশ্চিত হয়েছেন। তিনি আগে  নবাবগঞ্জ থেকে তিনবার এমপি হয়েছেন। আব্দুল মান্নান, সাবেক বেসামরিক বিমান ও বস্ত্র প্রতিমন্ত্রী। বর্তমানে বিএনপি’র সহ-সভাপতি। পড়ালেখা করেছেন যুক্তরাজ্যের লণ্ডনে। তিনি একজন FCMA(UK), FCMA, CGMA। মাত্র ৩৬ বছর বয়সে হয়েছিলেন বিমানের এমডি। ছিলেন একজন সরকারি আমলা। পরবর্তীতে রাজনীতিতে এসেছেন, ৩ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। নবাবগঞ্জের তথা ঢাকা জেলা বিএনপি’র রাজনীতিতে একজন অভিজ্ঞ ও প্রবীন মুখ।

নিউজ৩৯ কে তিনি বলেন, আমি মনে করি, ঢাকা-১০ থেকে দল আমাকে মনোনয়ন দিয়েছে, এবার আমার -জনগণের ও দলের আস্থার প্রতিদান দেয়ার পালা।  ইনশাল্লাহ আমি ১০০ শতভাগ আশাবাদী যে সারাদেশসহ এই  আসনে ধানের শীষে যে জোয়ার এসেছে তাতে এই আসন আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমি উপহার দিবো, ইনশাল্লাহ।

দোহারে স্কুল ছাত্রীর রহস্যজনক মৃত্যু

ঢাকার দোহারে আফরা আনজুম বিভা (১৩) নামে এক স্কুল ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। সে উপজেলার ঝনকী গ্রামের প্রবাসী বিল্লাল হোসেনের মেয়ে এবং কবি নজরুল উচ্চ বালিকা বিদ্যালয়েরস্পÍম শ্রেণীর ছাত্রী ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকাল ১০টার দিকে পরিবারের লোকজন অচেতন অবস্থায় বিভাকে  দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসক মৃত ঘোষণা করে। বৈদ্যুতিক শর্টে বিভার মৃত্যু হয়েছে পরিবার এমন দাবি করলেও তার গলায় আঘাতের চিহ্ন থাকায় লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এব্যাপারে বিভার পরিবার কথা বলতে রাজি হয়নি।

দোহার থানার এসআই অপূর্ব জানান, আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য  ঢাকা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দিয়েছি। এব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে জানা যাবে কিভাবে তার মৃত্যু হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঢাকা-১ আসনে বিএনপি’র মনোনয়নের চিঠি পেলেন আবু আশফাক / ফাহিমা জুবিলী

0

শরিফ হাসান, নিউজ৩৯ঃ ঢাকা-১ আসনে বিএনপি’র মনোনয়নের চিঠি পেয়েছেন খন্দকার আবু আশফাক ও ফাহিমা জুবিলী। মঙ্গলবার বিএনপি’র গুলশান কার্যালয়ে বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগির ঢাকা-১ আসনের জন্য নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও ঢাকা জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক এবং একই সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মহিলা দলের সাবেক চেয়ারম্যান ও ছাত্রনেতা ফাহিমা জুবিলীকে চিঠি দেয়া হয়েছে। তারা আগামীকাল বুধবার রিটানিং অফিসার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিবেন।

এই ব্যাপারে নিউজ৩৯ কে খন্দকার আবু আশফাক বলেন, আমাকে চূড়ান্ত মনোনয়ন দিলে আমি মিনিমাম ৫০ হাজার ভোটের ব্যাবধানে জয়ী হবো। সে ক্ষেত্রে প্রার্থী যেই হোক না কেন।

ফাহিমা জুবিলী নিউজ৩৯কে বলেন, আমরা একই বৃন্তে দুটি ফুল। যাকেই মনোনয়ন দেয়া হউক আমরা ঢাকা-১ আসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে উপহার দিবো ইনশাল্লাহ।