দোহারে মনি বেগমের রহস্য জনক হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ঢাকার দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়নের মইতপাড়া গ্রামের পল্লী বাজারে মনি বেগম (২৪) এর রহস্যময় মৃত্যুর বিচারের ও সন্দেহজনক আসামী মনি বেগমের স্বামী মামেদ আলীর ফাঁসি চেয়ে মানববন্ধন করে মনি বেগমের আত্বীয়স্বজন ও এলাকাবাসী। শুক্রবার সকাল ১০ঃ৩০ মি মনির পিতা আমীর আলী ও মাতা রীনা বেগমের নেতৃত্বে প্রায় দুই শতাধিক এলাকাবাসীকে সংগে নিয়ে মামেদ আলীকে গ্রেপতারে দাবিতে মানববন্ধন করেন। উল্লেখ্য যে গত একমাস আগে মনি বেগমের রহস্যময় মৃত্যুর ঘটনা ঘটে। ঘটনার পর থেকে মনি বেগমের স্বামী মামেদ আলী পলাতক রয়েছেন। এ পর্যন্ত ঘটনার কোন তদন্ত বা বিচার না পাওয়ায় এ মানববন্ধন করে।

মনি বেগমের মা জানান, গত একমাস দুই দিন আগে আমরা মেয়েকে তার স্বামীর বাড়িতে গলায় ফাঁসি দেওয়া অবস্থায় পাই। আমার মেয়ের শ্বশুর বাড়ি থেকে খবর দেয় আমাকে আপনার মেয়ের কি যেন হয়েছে। খবর পেয়ে আমি ঐ বাড়িতে গেলে দেখি আমার মেয়ে কে ঘরে তলাবদ্ধ করে রেখেছে। তালা ভেঙ্গে ঘরে গিয়ে দেখি আমার মেয়ে গলায় ওড়না দিয়ে ঝুলে আছে। তার পা দুটি ছিল খাটে । আমরা মনিকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মনিকে মৃত ঘোষণা করলে মনির স্বামী মামেদ আলী পালিয়ে যায়। এ বিষয়ে দোহার থানায় মামলা করতে পারিনি এবং ময়নাতদন্তের রিপোর্ট ও পাইনি। আমি আমার মেয়ে মনি হত্যার সুষ্ঠ বিচার চাই।

নিহত মনির পিতা বলেন, আমার মেয়ের দুটি সন্তান রয়েছে, একটি ৮ বছরের মেয়ে তাসলিমা সে সপ্তম শ্রেনীতে পড়ে ও একটি ৪ বছরের ছেলে সোলায়মান। আমরা আমার মেয়ে মনি হত্যার সুষ্ঠ বিচার ও মামেদের ফাঁসি চাই।

১৩ ও ১৪ জানুয়ারি সালমান এফ রহমানের সংবর্ধনা; আসছে জেমস

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১ (দোহার ও নবাবগঞ্জ) আসনে মহাজোটের প্রার্থী সালমান এফ রহমান নৌকা প্রতীকে বিপুল ভোটে বিজয়ী হওয়ায় দোহার-নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হবে।

এ উপলক্ষে দোহার উপজেলা ও নবাবগঞ্জ উপজেলা প্রস্তুতি সভা করেন উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সভায় আগামী ১৩ জানুয়ারী দোহারে জয়পাড়া সরকারী পাইলট হাই স্কুল দুপুর ২ঃ৩০ মিনিট ও ১৪ জানুয়ারি নবাবগঞ্জ এ নবাবগঞ্জ সরকারী পাইলট হাই স্কুলে দুপুর ২ঃ৩০ মিনিটে সালমান এফ রহমানকে সংবর্ধনা দেওয়ার তারিখ নির্ধারণ করা হয়। দোহার উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন দোহার থানার আওয়ামী লীগ, সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ।

অপর দিকে নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলুর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আবদুল বাতেন মিয়া, কেন্দ্রীয় তাঁতী লীগের সহসভাপতি কেএম শহিদুল্লাহ দুলাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, ইউপি চেয়াম্যান মো. ইব্রাহীম খলিল, নন্দলাল শিং, দেওয়ান তুহিনুর রহমান তুহিন প্রমুখ।

সংর্বধনার পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়ে এই সাংস্কৃতিক অনুষ্ঠানে দর্শকদের মন মাতিয়ে রাখবেন নগর বাউল জেমস আর এই সাংস্কৃতিক অনুষ্ঠানে নগর বাউল জেমসকে আনার জন্য দোহার উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেনকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানায়।

বর্ণমালা বিদ্যালয়ের শিশুদের মাঝে শীত বস্ত্র বিতরন

 

বর্ণমালা বিদ্যালয়’ এর সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে আনন্দভ্রমন ও উপহারস্বরুপ শীতবস্ত্র প্রদান করা হয়েছে।

দোহার – নবাবগঞ্জের তরুণ প্রজন্মের উদ্যোগে চালু হওয়া বর্ণমালা বিদ্যালয়ের শিশুদের নিয়ে গতকাল ০৯ জানুয়ারী (বুধবার) “ব্রাইটার টুমোরো ফাউন্ডেশন” এর সহযোগিতায় বর্ণমালা বিদ্যালয়ের শিশুদের নিয়ে নবাবগঞ্জের কলাকোপায় অবস্থিত প্যালেস পার্কে আনন্দভ্রমন ও উপহারস্বরুপ শীতবস্ত্র প্রদান সফলভাবে সম্পন্ন হয়েছে।

বর্ণমালা বিদ্যালয়

মানুষের মৌলিক চাহিদাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে বস্ত্র। তীব্র শীতে সারাদেশ যখন কাঁপছে, তখন সুবিধাবঞ্চিত এই শিশুগুলো ও তাদের পরিবারগুলোই শীতবস্ত্রের অভাবে ভুগছে।

বর্ণমালা বিদ্যালয়

সে অভাব খানিকটা ঘোচাতে “ব্রাইটার টুমোরো ফাউন্ডেশন” এর সহযোগিতায় বর্ণমালা বিদ্যালয়ের ৮০ জন শিক্ষার্থীর মাঝে একটি করে শীতের জামা ও কম্বল প্রদান করা হয়।

“বর্ণমালা বিদ্যালয়ের অঙ্গীকার,

সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার অধিকার”

 

বর্ণমালা বিদ্যালয়

যে কারণে মন্ত্রীত্ব নিলেন না সালমান রহমান !!

0

নিউজ৩৯ঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১ আসন থেকে সদ্য নির্বাচিত হয়েছেন ক্ষমতাসীন আওয়ামীলীগের প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব সালমান এফ রহমান। তিনি দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার মিনি ক্যাবিনেট নামে পরিচিত উপদ্বেষ্টা মন্ডলীর বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদ্বেষ্টা। দোহার -নবাবগঞ্জবাসী স্বপ্নে বুক বেধে ছিলো আবার তারা মন্ত্রী পাবেন। সালমান এফ রহমান সড়ক ও সেতু, পরিকল্পনা, ডাক ও টেলিযোগাযোগ বা বাণিজ্য অথবা জ্বালানী মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন বলে সচিবালয়ে ছিল জোর গুঞ্জন। তিনি কি মন্ত্রীত্ব পাননি না নেননি? উত্তর- নেননি।।

যতদূর জানা যায়, মন্ত্রী পরিষদ গঠনে তার ছিলো সক্রিয় ভূমিকা। সালমান রহমান, এইচ টি ইমাম, গওহর রিজভী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধু তনয়া শেখ রেহেনাই বাছাই ও গঠন করেছেন এই মন্ত্রী পরিষদ। অনেককে মন্ত্রী বানিয়েছেন সালমান এফ রহমান; তাহলে কেন তিনি মন্ত্রীত্ব নিলেন না? নিলেন না – একটি দফতরের পূর্ণ দায়িত্ব?

অসমর্থিত সূত্রে জানা যায়, তিনি কোন নির্দিষ্ট সীমার মধ্যে থাকতে চাননি। এছাড়া নির্বাচনী হলফ নামায় তিনি উল্ল্যেখ করেছেন তিনি চাকুরী সম্মানি বাবদ বাৎসরিক ৪১,৯২,২০০টাকা গ্রহণ করেন। বর্তমানে তিনি বেক্সিমকো গ্রুপের ভাইস-চেয়ারম্যানের পদে আছেন। একজন মন্ত্রী হয়ে সরাসরি ব্যবসা পরিচালনার সঙ্গে নিজেকে যুক্ত রাখা সুস্পষ্টভাবে সংবিধানের লঙ্ঘন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর পদকে আমাদের সংবিধান লাভজনক পদ হিসেবে আখ্যা দিয়েছে। সংবিধানের ১৪৭ অনুচ্ছেদের ৩ ধারায় এ বিষয়ে স্পষ্টত বলা আছে, ‘এই অনুচ্ছেদ প্রযোজ্য হয়, এরূপ কোনো পদে নিযুক্ত বা কর্মরত ব্যক্তি কোনো লাভজনক পদ কিংবা বেতনাদিযুক্ত পদ বা মর্যাদায় বহাল হইবেন না কিংবা মুনাফালাভের উদ্দেশ্যযুক্ত কোনো কোম্পানী, সমিতি বা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় বা পরিচালনায় কোনোরূপ অংশগ্রহণ করিবেন না।’

আর এসব বিষয় বিবেচনায় রেখেই মন্ত্রীত্ব গ্রহণ করেননি তিনি। সেক্ষেত্রে তাকে তার কোম্পানীর পদ ও মালিকানা ছাড়তে হতো। তবে আগামী সপ্তাহেই তিনি পূর্ণমন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদ্বেষ্টার দায়িত্বভার গ্রহণ করছেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।

সালমান রহমানের সাথে অধ্যাপক আব্দুল হান্নানের শুভেচ্ছা বিনিময়

গাজী নাদিম মাহমুদ,নিউজ৩৯ঃ ঢাকা-১ সংসদীয় আসনের সদ্য নির্বাচিত সংসদ সদস্য, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছে মুকসুদপুর ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল হান্নান ও ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের এম এ হান্নান খান সহ পরিষদের সদস্য মুসা কলিমুল্লা,সুলতান মোল্লা,চান মিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন,সহকারী সচিব আসিক হোসেন,ইউনিয়ন পরিষদ ডিজিটাল সেন্টার উদ্যোক্তা মোঃ শাওন হোসেন সহ অন্যান্য সদস্যবৃন্দ।

নাজমুল হুদার আপিলের শুনানি ১৩ই জানুয়ারি

0

ঘুষ গ্রহণের মামলায় হাইকোর্টের চার বছরের কারাদণ্ডের বিরুদ্ধে সাবেক যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার দায়ের করা লিভ টু আপিলের শুনানি হবে ১৩ই জানুয়ারি। ওইদিন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার বিচারপতির বেঞ্চে এ শুনানি হবে। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিলের ওপর শুনানি শেষে গতকাল আপিল বিভাগের চেম্বার জজ বিচারপতি মো. নূরুজ্জামান এ আদেশ দেন। আদালতে নাজমুল হুদার পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী সিগমা হুদা। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশিদ আলম খান। পরে খুরশিদ আলম খান সাংবাদিকদের বলেন, ‘সাজার বিরুদ্ধে লিভ টু আপিলের পাশাপাশি জামিন আবেদনও করেছেন নাজমুল হুদা। ১৩ই জানুয়ারি এটির ওপর শুনানি হবে।’ বর্তমানে নাজমুল হুদা কারাগারে আছেন। গত ৬ই জানুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত ২-এ আত্মসমর্পণ করে জামিন চাইলে তা নাকচ করে তাকে কারাগারে পাঠান বিচারক এইচ এম রুহুল ইমরান।

২ কোটি ৪০ লাখ টাকা ঘুষ নেয়ার দুর্নীতি মামলায় ২০১৭ সালের ৮ই নভেম্বর হাইকোর্ট নাজমুল হুদার সাজা সাত বছর থেকে কমিয়ে চার বছরের কারাদণ্ড এবং তার স্ত্রী সিগমা হুদার সাজা থেকে কারাভোগের সময় বাদ দিয়ে রায় ঘোষণা করেন। প্রায় এক বছর পর গত ১৯শে নভেম্বর বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি মোস্তফা জামান ইসলাম সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চের স্বাক্ষরের পর পূর্ণাঙ্গ রায়টি প্রকাশ হয়। ওই রায়ের অনুলিপি হাতে পাওয়ার ৪৫ দিনের মধ্যে আত্মসমর্পণ করতে বলা হয় তাকে। হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল দায়ের করেছেন নাজমুল হুদা। জরুরি অবস্থার সময়ে ২০০৭ সালের ২১শে মার্চ ধানমণ্ডি থানায় ২ কোটি ৪০ লাখ টাকা ঘুষ নেয়ার অভিযোগে নাজমুল হুদা ও সিগমা হুদার বিরুদ্ধে মামলাটি দায়ের করে দুদক। নাজমুল হুদা ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত চারদলীয় জোট সরকারের আমলে যোগাযোগমন্ত্রী ছিলেন। বিএনপির ভাইস চেয়ারম্যান থাকা অবস্থায় দল থেকে বহিষ্কৃত হয়ে তিনি বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ), বাংলাদেশ ন্যাশনাল অ্যালায়েন্স (বিএনএ) এবং বাংলাদেশ মানবাধিকার পার্টি (বিএমপি) নামে তিনটি দল গঠন করেন। এরপরে গঠন করেন তৃণমূল বিএনপি।

সালমান রহমানসহ সাত এমপিকে ঔষধ শিল্প সমিতির সংবর্ধনা

0

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হওয়ায় ঔষধ শিল্প সংশ্লিষ্ট ৭ সংসদ সদস্যকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ঔষধ শিল্প সমিতি (বিএপিআই)। সোমবার রাতে রাজধানীর একটি হোটেলে সমিতির পক্ষ থেকে এই সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়। সংবর্ধনাপ্রাপ্ত সাতজন সংসদ সদস্য হলেন- ঢাকা-১ আসনের সালমান এফ রহমান এমপি, কিশোরগঞ্জ-৬ এর নাজমুল হাসান এমপি, সাতক্ষীরা-৩ এর ডা. আ ফ ম রুহুল হক এমপি, সিরাজগঞ্জ-২ এর ডা. হাবিবে মিল্লাত এমপি, নোয়াখালী-৩ এর মো. মামুনুর রশিদ কিরণ, ব্রাহ্মণবাড়িয়া-৫ এর মো. এবাদুল করিম এমপি এবং টাঙ্গাইল-৬ এর  আহসানুল ইসলাম টিটু এমপি।

অনুষ্ঠানে নবনির্বাচিত এমপি সালমান এফ রহমান বলেন, জননেত্রী শেখ হাসিনা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় আগামী পাঁচ বছর হবে দেশের বেসরকারি খাতকে এগিয়ে নিয়ে যাওয়ার সবচেয়ে বড় সুযোগ। বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির সভাপতি নাজমুল হাসান এমপি, মহাসচিব এসএম শফিউজ্জামান, উপদেষ্টা আবদুল মোক্তাদিরসহ অন্যরা অনুষ্ঠানে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, আগামীতে পোশাক শিল্পের মতো ঔষধ শিল্পও দেশের অর্থনীতিতে বড় ভূমিকা পালন করবে।

অনলাইনে পোশাক কেনার আগে যা করবেন

বর্তমানে সবচেয়ে বেশি অভাব হচ্ছে সময়ের। কারণ নাগরিক এই ব্যস্ততায় মেলে না দু’দণ্ড অবসর। কেনাকাটার কাজ তাই অনলাইনেই সারতে চান অনেকে। বিশেষ করে দোকানে গিয়ে পোশাক কেনার ঝামেলায় না গিয়ে অনলাইনেই অর্ডার করে দেন। আর সেই পোশাক কেনার পর অনেক সময়েই হতাশ হতে হয়! হয়তো ডিজাইনটা ছবিতে দেখতে যেমন লাগছিল, সামনাসামনি ঠিক তেমনটা দেখাচ্ছে না, অথবা মেটিরিয়ালটা ঠিক মনের মতো হচ্ছে না। এই পরিস্থিতিতে মোটামুটি সবাইকেই পড়তে হয়। জেনে নিন এসব এড়িয়ে কিভাবে অনলাইনে পছন্দের পোশাকটি কিনতে পারবেন-

হুট করে অনলাইনে কোনো পোশাক কিনবেন না, বিশেষ করে নতুন কোনো স্টাইল ট্রাই করার আগে ভালো করে রিসার্চ করে নিন। কাস্টমার রিভিউ দেখুন, বিশদে প্রডাক্ট ডিটেলস ও স্টাইলটি সম্পর্কে পড়ুন। প্রয়োজনে নিজের শরীরের মাপ নিয়ে তারপর অর্ডার দিন।

আপনার পছন্দের ওয়েবসাইট যে দামে বিক্রি করছে সেটাই সর্বনিম্ন কিনা যাচাই করে নিন। আরও কয়েকটি সাইট ঘেঁটে দেখুন অন্য কোথাও ভালো ডিল বা শিপিং চার্জে ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে কিনা।

বেশিরভাগ ওয়েবসাইটেই কিছু কিছু নির্বাচিত পোশাকের উপর বাড়তি ছাড়ের ব্যবস্থা থাকে। সেটা খতিয়ে দেখে তবেই অর্ডার দিন।অ্যাপ ডাউনলোড করা থাকলে সেলের নোটিফিকেশনও আসতে থাকে। প্রথমবার কোনো ওয়েবসাইট থেকে কেনাকাটা করলেও ভালো ছাড় পাওয়া যায় এবং সাধারণত একটি কুপন দেওয়া হয়। এগুলো হাতছাড়া করবেন না।

পোশাক বদলাতে হোক বা না হোক, ওয়েবসাইটের রিটার্ন আর এক্সচেঞ্জ পলিসি সম্পর্কে বিশদ জানা থাকলে পরবর্তীতে আপনারই সুবিধা হবে।

কোনো সমস্যা হলে যাতে ক্রেতারা যোগাযোগ করতে পারেন, সেই কারণে একটি ফোন নম্বর ও ঠিকানা থাকা উচিত প্রতিটি ওয়েবসাইটে। যেখান থেকে আপনি কেনাকাটা করছেন, সেখানে তা আছে তো? না থাকলে কিন্তু নকল জিনিসও ডেলিভারি পেতে পারেন। তাই সতর্ক থাকুন।

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় ১৩ মাস বয়সী শিশু নিহত

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় মাটিবাহী মাহেন্দ্রা চাপায় ভূমিকা শীল নামে ১৩ মাস বয়সী এক কন্যাশিশু নিহত হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার শোল্লা ইউনিয়নের আওনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ভূমিকা ওই এলাকার পংকজ শীলের মেয়ে।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে রাস্তার পাশে বাড়ির উঠানে খেলা করছিল ভূমিকা। রাস্তার পাশ দিয়ে মাটিবাহী একটি মাহেন্দ্রা গাড়ি যাওয়ার সময় ভূমিকাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। সুযোগ বুঝে গাড়ির চালক পালিয়ে যায়। খবর পেয়ে থানা পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে। ঘাতক গাড়িটিও জব্দ করা হয়।

নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. আবুল হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলছে।

দোহারের ইকরাশীতে যুবককে গলা কেটে হত্যার চেষ্টা

ঢাকার দোহার উপজেলার ইকরাশী এলাকায় হিরন (২১) নামে এক যুবককে গলা কেটে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। তাকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে । ঘটনার সাথে জড়িত ব্যক্তিকে আটকের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ।

স্থানীয়ভাবে জানা গেছে, বৃহস্পতিবার রাত আনুমানিক ৮ টার দিকে উপজেলার ইকরাশী এলাকার রেজোয়ার হোসেনের ছেলে হিরনকে বাড়ি থেকে ফোন দিয়ে ইকরাশী স্কুলের সামনে যেতে বলে পার্শবর্তী মৌলভীডাঙ্গী এলাকার জয়নাল সিকদারের ছেলে টুটুল। ইশরাশী স্কুলের সামনে পৌছলে টুটুল হিরনকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে তাকে অচেতন করার চেষ্টা করে। এ সময় টুটুল পিছন থেকে হিরনের গলায় ছুরি দিয়ে আঘাত করলে সে আঘাত নিয়েই দৌড়ে পালিয়ে যায়।

হিরনের বাড়িতে খবর দিলে তার স্বজনরা আহত অবস্থায় হিরনকে উদ্ধার করে দোহার উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেলে প্রেরণ করলে রাতেই হিরনকে ঢাকা মেডিক্যাল হাসপাতালে ভতি করা হয়।

এ ব্যাপারে হিরনের বড় ভাই মানিক জানান, আমার ভাইয়ের সাথে টুটুলের অল্প কয়েকদিনের সর্ম্পক। এই অল্পদিনে কি নিয়ে বিরোধ হয়েছে সেটি আমরাও জানি না।

দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ হোসেন বলেন, অভিযুক্ত টুটুলকে গ্রেফতারের চেষ্টা চলছে এবং একটি মামলা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।