দোহারে তাঁতবস্ত্র ও কুটির শিল্প মেলার উদ্বোধন

দোহারে মাসব্যাপী তাঁতবস্ত্র ও কুটির শিল্প মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকালে উপজেলার জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন। দোহার-নবাবগঞ্জ ইউভার্স কো-অপারেটিভ সোসাইটি এ মেলার আয়োজন করে। এ সময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র, থানা অফিসার ইনচার্জ মো. সাজ্জাদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আহসান খোকন, উপজেলা পরিষদের ভাইস  চেয়ারম্যান সুজাহার বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা ইসলাম বিথী, কেন্দ্রীয় উপ-কমিটির আন্তর্জাতিক বিষয়ক সদস্য  সুরুজ আলম সুরুজ, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি গিয়াস উদ্দিন সোহাগ, উপজেলা যুবলীগের সভাপতি মু. আলমাছ উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুর রহমান আকন্দ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাশার চোকদার, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলামসহ আরো অনেকে।

দোহারে ভুয়া এনজিও (এসএসএস) এর কর্মকর্তা আটক

আহাদ,নিউজ৩৯ঃ ভ্রাম্যমাণ আদালতে সাজা ঢাকার দোহার উপজেলায় সুখ সাথী সংস্থা (এসএসএস) এর নুরুল হুদা (৩৫) নামে এক কর্মকর্তাকে আটক করেছে দোহার থানা পুলিশ। গত বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। আটককৃত নুরুল হুদা ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার নোয়াপাড়া গ্রামের ইউনুস সরদারের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সুখ সাথী সংস্থা (এসএসএস) নামে ভুয়া একটি সংগঠন উপজেলার ইউসুফপুর সুরুজ মোড়লের বাড়িতে অফিস ভাড়া নিয়ে তাদের কার্যক্রম শুরু করে। অল্প জামানতে অধিক কিস্তির টাকা দেয়া হবে এমন লোভ দেখিয়ে সংস্থাটি অল্প দিনের মধ্যেই কয়েকজন মাঠ কর্মীদের সহায়তায় ২০-২৫ জন গ্রাহকের কাছে থেকে প্রায় ২ লক্ষাধিক টাকা জামানত হিসেবে নেয়। পরে নির্দিষ্ট সময় পার হলেও কিস্তির টাকা না পেয়ে গ্রাহকরা অফিসে গেলে দেখতে পান অফিসের কর্মকর্তারা পালিয়েছেন। এ সময় গ্রাহকেরা নুরুল হুদা নামে এক সদস্যকে আটকে রেখে পুলিশে খবর দিলে পুলিশ এসে তাকে আটক করে দোহার থানায় নিয়ে আসেন। পরে পুলিশ প্রতারক নুরুর হুদাকে দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোতি বিকাশ চন্দ্রের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে তিনি নুরুল হুদাকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দেন। এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিসস্টেট সাংবাদিকদের বলেন, খবর পেয়ে আমি সেখানে অভিযান চালিয়ে নগদ ১ লাখ ৫১ হাজার টাকা ও একটি মোটর সাইকেল জব্দ করি। প্রতারিত ব্যক্তিদের মাঝে নগদ টাকা সমানুপাতে ফিরিয়ে দেয়া হয়েছে এবং প্রতারক চক্রের এক সদস্য নুরুল হুদাকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। সংস্থাটির বৈধ কোন কাগজপত্র নেই বলেও জানান তিনি।

নবাবগঞ্জে পাগলের ব্যাগে তিন লাখ টাকা

ঢাকার নবাবগঞ্জে পাগলের ফেলে যাওয়া ব্যাগ থেকে তিন লাখ টাকা উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে উপজেলার শোল্লার দত্তপাড়া কালীমন্দিরের সামনে থেকে পরিত্যক্ত একটি ব্যাগে টাকাগুলো কুড়িয়ে পায় দুই স্কুল শিক্ষার্থী। পরে খবর পেয়ে থানা পুলিশ বিকালে টাকাগুলো হেফাজতে নেন।

এলাকাবাসীর বিবরণে জানা যায়, শনিবার সকাল ১০টার দিকে মন্দিরের পাশ দিয়ে স্কুলে যাচ্ছিল নয়ন ও দেব নামে দুই শিক্ষার্থী। এসময় মন্দির সংলগ্ন বাঁশঝাড়ে অচেনা একজন পাগল বসা ছিল। পাগলটি শিক্ষার্থীদের দেখে একটি প্লাষ্টিকের ব্যাগ ফেলে পালিয়ে যায়। শিক্ষার্থীরা ব্যাগটা খুলে টাকাগুলো দেখতে পায় এবং টাকা ভর্তি ব্যাগটি নিয়ে বাড়িতে চলে যায়। দুপুরের দিকে এখবর এলাকায় ছড়িয়ে পড়লে গ্রামে উৎসুক জনতার মন্দিরের কাছে ভীড় করতে থাকে। বিকালের থানা পুলিশ খবর পেয়ে দুই শিক্ষার্থীর পরিবারের কাছ থেকে টাকা গুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নবাবগঞ্জ থানার উপপরিদর্শক মুন্সি আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ব্যাগ থেকে ৩ লাখ ১৫ হাজার ৭শ’ ১টাকা উদ্ধার করা হয়েছে। এখনো পর্যন্ত কেউ দাবী করেনি। মালিক না পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

দোহারে মুজিব বর্ষ ২০২০ ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয় শীর্ষক সেমিনার

ঢাকা দোহার উপজেলায় মুজিব বর্ষ ২০২০ ডিজিটাল বাংলাদেশ আমাদের করনীয়” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল সকাল ১১টায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগিতায় এবং দোহার উপজেলা প্রশাসনের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবার সভাপতিত্বে এসময় উপস্থিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুজাহার বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা ইসলাম বৃথী, উপজেলা কমিশননার (ভূমি) যোতিশ চন্দ্র, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা মো. জসিম উদ্দিন,  উপজেলা প্রকৌশলী কবির উদ্দিন সাহা সহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা এবংবিভিন্ন  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।

দোহারের শওকত জার্মানির মিউনিখ ছাত্রলীগের সভাপতি নির্বাচিত

দোহার উপজেলার কৃতি সন্তান শওকত হোসেন জার্মানির মিউনিখ অংগরাজ্যে শাখার ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হয়েছে। গত ৩০ জুন জার্মান ছাত্রলীগের সভাপতি দেওয়ান আরেফিন টিপু এবং সাধারণ সম্পাদক আশফাক হোসেন নিশাত বাপ্পী সাক্ষরিত প্যাডে শওকতকে সভাপতি ও সজিব দেওয়ানকে সাধারণ সম্পাদক করে আগামী এক বছরের জন্য ৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। দোহারের শওকত হোসেন ছাড়াও দোহারের আরেক সন্তান দেওয়ান শুভকে মিউনিখ শাখার সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

প্রতিদিনের হাদিস: ঈমান

হাদিস নং ১৩: আবূল ইয়ামান (রহঃ) … আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেনঃ সেই পবিত্র সত্তার কসম, যাঁর হাতে আমার প্রাণ, তোমাদের কেউ প্রকৃত মু’মিন হতে পারবে না, যতক্ষণ না আমি তার কাছে তার পিতা ও সন্তানের চেয়ে বেশি প্রিয় হই।

হাদিসের মানঃ  সহিহ (Sahih)

বর্ণনাকারী রাবীঃ আবূ হুরায়রা (রাঃ)

হাদিস নং ১৪: ইয়া’কুব ইবনু ইবরাহীম ও আদম (রহঃ) … আনাস (রাঃ) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেনঃ তোমাদের কেউ মু’মিন হতে পারবে না, যতক্ষন না আমি তার কাছে তার পিতা, সন্তান ও সব মানুষের চেয়ে বেশী প্রিয় হই।

হাদিসের মানঃ  সহিহ (Sahih)

বর্ণনাকারী রাবীঃ আনাস ইবনু মালিক (রাঃ)

হাদিস নং ১৫: মুহাম্মদ ইবনুল মূসান্না (রহঃ) … আনাস (রাঃ) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেনঃ তিনটি গুণ যার মধ্যে থাকে, সে ঈমানের স্বাদ পায়। ১। আল্লাহ্ ও তাঁর রাসূল তার কাছে অন্য সব কিছুর থেকে প্রিয় হওয়া; ২। কাউকে খালিস আল্লাহ্‌র জন্যই মুহব্বত করা; ৩। কুফ্‌রীতে ফিরে যাওয়াকে আগুনে নিক্ষিপ্ত হওয়ার মত অপছন্দ করা।

হাদিসের মানঃ  সহিহ (Sahih)

বর্ণনাকারী রাবীঃ আনাস ইবনু মালিক (রাঃ)

হাদিস নং ১৬: আবূল ওয়ালীদ (রহঃ) … আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেনঃ ঈমানের চিহ্ন হল আনসারকে ভালবাসা এবং মুনাফিকীর চিহ্ন হল আনসারদের প্রতি বিদ্বেষ পোষণ করা।

হাদিসের মানঃ  সহিহ (Sahih)

বর্ণনাকারী রাবীঃ আনাস ইবনু মালিক (রাঃ)

 

গ্রন্থঃ সহীহ বুখারী

অধ্যায়ঃ ঈমান

পাবলিশারঃ ইসলামিক ফাউন্ডেশন

দোহার পৌরসভা নির্বাচন নিয়ে সালমান এফ রহমান এমপি’র সভা (ভিডিও সহ)

দোহার পৌরসভা নির্বাচন নিয়ে সকল হতাশা ও অন্ধকার অবশেষে কেটে যাচ্ছে দোহার-নবাবগঞ্জ আসনের সাংসদ, প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদ্বেষ্টা সালমান এফ রহমানের আন্তরিক উদ্যোগে। সম্ভাব্য তফসিল ঘোষণা হতে পারে কুরবানী ঈদের পরে। শনিবার বিকেলে ঢাকাস্থ গুলশান কার্যালয়ে দলীয় নেতা-কর্মিদের সাথে মতবিনিময় করেন। এসময়  নতুন ও পুরাতন সীমানা নিয়ে আলোচনা হয়। আলোচনায় সুতারপাড়া ও রাইপাড়ার আগের ও বর্তমান সীমানা নিয়ে পক্ষ-বিপক্ষ নিয়ে অনেকে মতবিনিময় করেন। পরে বিষয়টি তৃণমূলের সাথে আলাপ-আলোচনা সাপেক্ষে সমাধার সিদ্ধান্ত হয়।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা-১ এর সাবেক এমপি শহীদ আহমেদ খন্দকার, দোহার উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন, ভাইস চেয়ারম্যান সুজাহার ব্যাপারী, মহিলা ভাইস চেয়ারম্যান ও ঢাকা জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি শামীমা বীথি, দোহার উপজেলা আওয়ামীলীগ সভাপতি নজরুল ইসলাম বাবুল, সেক্রেটারি আলী হোসেন খোকন শিকদার, সকল ইউনিয়নের চেয়ারম্যান, দোহার পৌরসভার কাউন্সিলর বৃন্দ ও বিভিন্ন অংগসংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাধারণ জনগণবৃন্দ।

https://web.facebook.com/subir.gope/videos/2926546444052659/?t=0

https://web.facebook.com/subir.gope/videos/2926546444052659/

দোহারে নগর পরিবহনের সড়ক দুর্ঘটনা

ঢাকা জেলার দোহারের মেঘুলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দুমড়ে-মুচড়ে গেল ফিটনেসবিহীন নগর পরিবহন। বৃহস্পতিবার মেঘুলার কবি নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী আবির মাহমুদ রাকিব বলেন, আমি মোটর বাইক চালিয়ে যাচ্ছিলাম। এমন সময় বিকট এক আওয়াজ পেলাম। সাথে সাথে তাকিয়ে সামনেই দেখি বাসটি দুমড়ে মুচড়ে গেল। দুর্ঘটনার কারণ জানতে চাইলে বাসের সহকারী মো. রাব্বি বলেন, বাসের সামনের চাকা পাঞ্চার হয়ে গেলে চালক নিয়ন্ত্রণ হারায়। এতে স্কুলের দেওয়ালের পাশে থাকা দুটি মেহগনি গাছের সাথে সামনের দিকটায় ধাক্কা লাগে।

জানা যায় বাসটির অবস্থা খুবই নড়বড়ে ছিল। গাড়ীর ফিটনেসের কিছুই ঠিক ছিল না। মূলত একারণেই দুর্ঘটনার শিকার হতে হয় ঢাকা থেকে বাড়িতে ফেরা যাত্রীদের। এতে বেশ গুরুতর আহত হয় কয়েকজন তবে ভাগ্যক্রমে প্রাণে বেঁচে যায় সকলেই।

দোহার উপজেলার শিক্ষার্থী ও সাধারণ যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদের সদস্য আশিকুর রহমান বলেন, জনগণ প্রতিনিয়ত বাসে হয়রানির শিকার হয়। ফিটনেস বিহীন গাড়ী, লাইসেন্স বিহীন চালক ও অসচেতন চালক এসব দুর্ঘটনার মূল কারণ। এ সমস্যা সমাধানে আমরা অতি শীঘ্রই ঢাকা-১ আসনের মাননীয় এমপি মহোদয় সালমান এফ রহমানের নিকট একটি স্মারকলিপি পাঠাবো। যাতে আমরা আরাম নগর পরিবহনের বেড়াজাল থেকে বেড়িয়ে আসতে পারি। তিনি আরো বলেন, আমরা মাননীয় এমপি মহোদয়ের মাধ্যমে দোহারে বিআরটিসি বাস আনার কাজটি করে যাচ্ছি।

বাংলাদেশ আমাদের পেট বরাবর জোরে একটা ঘুঁষি মেরেছে

যতদিন সেমিফাইনাল ওঠার দৌড়ে ছিল, ততদিন দক্ষিণ আফ্রিকাকে খুঁজেই পাওয়া যায়নি। যেই বিশ্বকাপ শেষ, আফ্রিকা ফিরেছে ফর্মে। নিজেরা ডুবেছিল আগেই, কাল শ্রীলংকাকে হারিয়ে ওদেরও প্রায় ডুবিয়ে দিল। তবে এই বিশ্বকাপ থেকে আদতে আর কিছু পাওয়ার নেই প্রোটিয়াদের। সেটার জন্য ফাফ ডু প্লেসি আক্ষেপ করেছেন বাংলাদেশের বিপক্ষে ওই পরাজয়ের জন্যই।

বিশ্বকাপের শুরুটা হার দিয়েই হয়েছিল আফ্রিকার, প্রথম ম্যাচেই স্বাগতিক ইংল্যান্ডের কাছে হেরে। তবে সেটা সেমির আশায় যতটা না ধাক্কা দিয়েছে, তার চেয়েও বেশি দিয়েছে বাংলাদেশের সঙ্গে ম্যাচটা। এরপর থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি দক্ষিণ আফ্রিকা, হারতে হয়েছে ভারত, নিউজিল্যান্ড ও পাকিস্তানের কাছেও। ফাফ ডু প্লেসি তাই বাংলাদেশের বিপক্ষে সেই হারের কথা ভুলতে পারছেন না, ‘আমাদের জাহাজের সব পাল বাংলাদেশই খুলে নিয়েছে। ইংল্যান্ড আমাদের জন্য একটু বেশিই ভালো ছিল, তবে বাংলাদেশ আমাদের পেট বরাবর জোরে একটা ঘুঁষি মেরেছে। এরপর থেকেই আমরা আসলে খেই হারিয়ে ফেলেছি। ওই প্রথম সপ্তাহটাই আমাদের ডুবিয়েছে। তবে এটা আমি কোনো অজুহাত হিসেবে দাঁড় করাতে চাই না।’

কাল শ্রীলংকার সঙ্গে এওদম হেসেখেলেই জিতেছে, এক উইকেট হারিয়েই পৌঁছে গেছে লক্ষ্যে। অবশ্য কাগজে কলমে এই জয়টা সান্ত্বনাই হয়ে থাকবে। ডু প্লেসির জন্য অবশ্য সেটাও হতে পারছে না, ‘এটা অন্যরকম একটা শুন্যতা। অনুভূতিটা খুবই তিক্তমধুর, কারণ আমরা এর মধ্যেই অনেককে আশাহত করেছি। যেটা করার কোনো ইচ্ছাই আমাদের ছিল না। এখন আমাদের বাকি সময় উপভোগ করতে হবে। তবে পেছন ফিরে তাকালে সেই শুন্যতা কিন্তু আমাদের তাড়া করে বেড়াচ্ছেই।’

দোহারে যুবককে পিটিয়ে যখম

ঢাকার দোহার উপজেলার কুঠিবাড়ী এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মো. জীবন ( ৩৫) নামে এক যুবককে পিটিয়ে যখম করেছে প্রতিপক্ষের লোকজন। বুধবার সন্ধ্যায়  এ ঘটনা ঘটে। এ ঘটনায় জীবনের বোন রওশন আরা বাদি হয়ে দোহার থানায় একটি লিখিত অভিযোগ করেছে।

স্থানীয় ও আহত জীবন জানায়, বুধবার সন্ধ্যায় খাবার দেওয়াকে কেন্দ্র করে রওশন আরার সাথে তার শাশুড়ির কথাকাটা হয়। এক পর্যায়ে রওশন আরার বড় ভাসুর মো. রতন ও তার ছেলে বিল্লাল উত্তেজিত হয়ে রওশন আরাকে মারধর করতে থাকে। এসময় জীবন তার বোনকে রক্ষায় এগিয়ে এলে তাকেও ইট ও হকিস্টিক দিয়ে পিটিয়ে যখম করে  রতন ও তার ছেলে বিল্লাল সহ তার অনুসারীরা। রক্তাক্ত অবস্থায় জীবনকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ব্যাপারে গৃহবধু রওশন আরা বলেন, আমার ভাসুর রতন আলাদা খায়। কিন্তু প্রায় সময় ছোটখাট বিষয় নিয়ে আমাকে মারধর করে। প্রতিবাদ করলে তিনি আমাকে বিভিন্নভাবে প্রাণনাশের হুমকিও দিত। বুধবারের ঘটনায় আমার ভাই জীবনককে যেভাবে মেরেছে মানুষ মানুষকে এভাবে মারতে পারে না। তারা আমার শরীরেরও হাত দিয়েছে। আমি তাদের বিচার দাবি করছি। তাদের বিরুদ্ধে বৃহস্পতিবার থানায় লিখিত অভিযোগ করেছি।

দোহার থানার উপপরিদর্শক মো. জালাল উদ্দিন বলেন, এ ঘটনায় বিল্লালকে আটক করা হয়েছে। আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।