এইচএসসি ও সমমানের ফল প্রকাশ করা হবে ১৭ জুলাই

উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা এইচএসসি ও সমমানের ফল প্রকাশ করা হবে ১৭ জুলাই। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের জন্য প্রাথমিকভাবে একটি তারিখ ঠিক করা হয়েছে। আগে বলা হয়েছিল, ২০-২২শে জুলাই এর মধ্যে যে কোনো একদিন ফল প্রকাশ করা হবে। এখন ফল প্রকাশের জন্য ১৭ই জুলাই ঠিক করা হয়েছে।

বিষয়টি শিক্ষাবোর্ডের সঙ্গে আলোচনার পর সংবাদ সম্মেলনে জানানো হবে।

এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ১লা এপ্রিল। আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে এবার মোট ১৩ লাখ ৫১ হাজার ৫০৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।

দোহার পৌরসভার ২০১৯-২০ অর্থবছরের ৫৭ কোটি টাকার বাজেট ঘোষণা

ঢাকার দোহার পৌরসভার ২১তম উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে পৌরসভার সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। অধিবেশনে ২০১৯-২০ অর্থবছরের ৫৭ কোটি ২ লাখ ১২ হাজার টাকার বাজেট ঘোষণা করেন অনুষ্ঠানের সভাপতি পৌর মেয়র আব্দুর রহিম মিয়া। প্রধান অতিথি ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন।

পৌর সচিব নাসরিন জাহানের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র, দোহার থানার ওসি মো. সাজ্জাদ হোসেন, পৌর প্রকৌশলী মশিউর রহমান, দোহার প্রেস ক্লাবের সভাপতি কামরুল হাসান, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান টিপু, জাগ্রত জনতার সম্পাদক মো. আতাউর রহমান সানী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি লুৎফর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক উদয় হোসেন প্রমূখ।

বান্দুরা-নবাবগঞ্জে বেহাল দশার সড়ক

সূত্রঃ বাংলানিউজ২৪ঃ সালাহউদ্দিন বাচ্চু; নবাবগঞ্জ (ঢাকা): ঢাকার নবাবগঞ্জ উপজেলার বান্দুরা-শিকারীপাড়া সড়কটিতে খানাখন্দে বেহাল দশার সৃষ্টি হয়েছে।রাজধানীতে যাতায়াতে সড়কটি নবাবগঞ্জের পাঁচ ইউনিয়নের লক্ষাধিক মানুষের চলাচলের পথ। শুধু রাজধানী নয় মানিকগঞ্জ জেলা সদর, হরিরামপুর, সিংগাইর উপজেলায় যাওয়ারও একমাত্র পথ। সামান্য বৃষ্টি হলেই খানাখন্দে ভরা সড়কে পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এতে ভোগান্তিতে পড়ছে যাত্রীরা। প্রতিনিয়তই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা।

সরেজমিনে গিয়ে দেখা যায়,  বৃষ্টির পানি জমে গেছে রাস্তায় আর এ পানির নিচে রয়েছে ছোট-বড় অনেক গর্ত। কোনো গর্তের কতটুকু গভীরতা এটা বোঝার উপায় নেই, তবুও ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। এছাড়া আলালপুর হয়ে দাউদপুর দিয়ে শিকারীপাড়া পর্যন্ত সড়কের অবস্থা খুবই খারাপ। নূরনগর বাজার সংলগ্ন, মুন্সিনগর মসজিদের সামনে, দাউদপুর বাজার সংলগ্ন, হাগ্রাদি বাজার এলাকা এবং শিকারীপাড়া বাজারে যাওয়ার রাস্তায়ও ঝুঁকি নিয়ে চলাচল করছে এলাকাবাসী।  এদিকে, বান্দুরা ব্রিজের ঢালে সৃষ্টি হওয়া বড় গর্তের কারণে বিপাকে পড়েছেন গাড়িচালক ও যাত্রীরা।

স্থানীয় ব্যবসায়ীরা বাংলানিউজকে বলেন, খানাখন্দে ভরা সড়কের এমন বেহাল দশার কারণে গত দু’দিনে পাঁচটি দুর্ঘটনা ঘটেছে। এছাড়া আলালপুর হয়ে দাউদপুর দিয়ে শিকারীপাড়া পর্যন্ত সড়কের অবস্থা খুবই খারাপ।

বান্দুরা বাজারের ব্যবসায়ী রঞ্জিত বণিক বাংলানিউজকে বলেন, বান্দুরা ব্রিজের ঢালে গর্তে যানবাহন উল্টে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। যাতায়াত ব্যবস্থা খারাপ থাকায় দোকানের কাস্টমার কম আসছেন। এতে আমরা ব্যবসায়ীকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছি।

দোহার-নবাবগঞ্জ সরকারি কলেজের ছাত্র শামীম হোসেন বাংলানিউজকে বলেন, কলেজে যাতায়াতের একমাত্র সড়ক এটি। বৃষ্টিতে খুব সমস্যা হয় এবং ওইদিন গাড়িও পাওয়া যায় না। ফলে ভোগান্তিতে পড়তে হয় আমাদের।

শিকারীপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলিমুর রহমান খান পিয়ারা বলেন, সড়কের বেহাল দশার বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশা করছি, শিগগিরই সড়কটি মেরামত করা হবে।
বান্দুরা ইউপি চেয়ারম্যান হিল্লাল মিয়া বাংলানিউজকে বলেন, সড়কটি মেরামতের জন্য উপজেলা প্রকৌশলীকে কয়েকবার তাগিদ দেওয়া হয়েছে।

এ ব্যাপারে নবাবগঞ্জ উপজেলা প্রকৌশলী আনোয়ার রহমান বাংলানিউজকে বলেন, দ্রুত সড়কটি মেরামতের উদ্যোগ নেওয়া হবে।

ট্রেনে কাটা পড়ে ডিএন কলেজ ছাত্রদল নেতা নিহত

ঢাকার দোহার নবাবগঞ্জ কলেজ শাখার ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমরান মোড়ল শনিবার সকালে রাজধানী ঢাকার খিলক্ষেত এলাকায় ট্রেন চাপায় নিহত হয়েছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। নিহত ইমরান উপজেলার শোল্লা ইউনিয়নের হায়াতকান্দা গ্রামের মোহাম্মদ আলী মোড়লের ছেলে।

বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য খন্দকার আবু আশফাক ইমরানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ইমরান বেশ কয়েক মাস যাবৎ নবাবগঞ্জ ছেড়ে ঢাকায় বসবাস করছিল। শনিবার সকালে রাজধানী ঢাকার খিলক্ষেত এলাকায় ট্রেনে কাটা পড়ে নিহত হয় বলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সংবাদটি আমরা জানতে পারি।

নবাবগঞ্জ থানা পুলিশের এসআই মুন্সি আশিকুর রহমান বলেন, বিষয়টি আমরা বিভিন্ন মাধ্যমে শুনেছি। কিন্তু পরিবারের পক্ষ থেকে কেউ আমাদের জানায়নি।

দোহারে বীর মুক্তিযোদ্ধা সামছু খানকে রাষ্টীয় মর্যাদায় দাফন

দোহার উপজেলায় লটাখোলা নাগেরকান্দা গ্রামের কৃর্তি সন্তান বীর মুক্তিযোদ্ধা সামছু খানকে রাষ্টীয় মর্যদায় দাফন কাজ সম্পূর্ণ করা হয়। গত মঙ্গলবার বিকালে তিনি ঢাকা একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তিনি নিজ জন্ম ভূমির মাটিকে তার জীবনের চেয়ে বেশি ভালবাসতেন। যার ফলে তিনি বাড়ি থেকে পালিয়ে গিয়ে মুক্তিযোদ্ধাদের নামের তালিকায় তার নামটি লিপিবদ্ধ করেন এবং যুদ্ধে ঝাপিয়ে পড়েন। তিনি এক সাহসী যোদ্ধা ছিলেন। তার সাহসের তারিফ করেন ,যুদ্ধ কালীন কমান্ডার রজ্জব মোল্লা। তার মৃত্যুতে তার সহযোদ্ধারা আবেগ আপলোপিত হয়ে পড়েন এবং তার মাগফিরাত কামনা করে দোয়া করেন। এসময় মরহুমের জানাযায় মাগরিবের নামাযের পর লটাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশে নাগের কান্দা ঈদ গাহ্ধসঢ়; মাঠে অনুষ্ঠিত হয়। এসময় মরহুমকে গার্ড অব অনার প্রদান করেন উপজেলা প্রশাসন। মরহুমের জানাযা শেষে তাকে লটাখোলা নাগের কান্দা আখিরি মঞ্জিল কবর স্থানে দাফন করা হয়। তিনি নাগের কান্দা গ্রামের মৃত রশিদ খানের ছেলে ।মৃত্যুকালে ৪ সন্তান ও ২ স্ত্রী রেখে মারা যান। এসময় উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা আক্তার রিবা, মুক্তিযোদ্ধা কমান্ডার রজব মোল্লা,সমাজ সেবক জামাল বেপারি, কুসুম হাটি ইউনিয়ন চেয়ারম্যান মুহাম্মদ আমজাদ হোসেন আজাদ, থানা সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি ডা: এ্যামদাদ মোল্লা, বজলুর রহমান পপি খান সহ প্রমুখ ।

নারিশা উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত ভবনের উদ্বোধন

ঢাকার দোহার উপজেলার নারিশা উচ্চ বিদ্যালয়ে ‘ইঞ্জিনিয়ার মেহবুব কবির ভবন’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। সমাজ সেবক ইঞ্জিনিয়ার মেহবুব কবির এর অর্থায়নে ভবনটি নির্মাণ করা হয়।

শনিবার সকালে বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি নুরুল হক বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা। অনুষ্ঠানের উদ্বোধন করেন ইঞ্জিনিয়ার মেহবুব কবির।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র, নারিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহউদ্দীন দরানী, বিদ্যালয়ের সাবেক পরিচালনা কমিটির সভাপতি ডা. আবুল কালাম সহ প্রতিষ্ঠানটির পরিচালনা পরিষদের কোয়াব সদস্য  সালাহউদ্দিন আহমেদ, প্রতিষ্ঠাতা সদস্য ইউনুছ বেপারী, অভিভাবক সদস্য আক্তারুজ্জামান সোহেল, সোলায়মান  বেপারী, মহিলা সদস্য সাহিদা পারভীন, শিক্ষক  প্রতিনিধি মো. সাইদুর রহমান, আঞ্জুমানারা বিথী, সাজিয়া আফরিন ও প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক দুলাল চন্দ্র বিশ্বাস সহ আরো অনেকে।

নবাবগঞ্জ-পাড়াগ্রাম সড়ক উন্নয়নে ধীরগতি, জনদুর্ভোগ

ঢাকার নবাবগঞ্জ পাড়াগ্রাম আঞ্চলিক সড়কে উন্নয়নের নামে জনভোগান্তি এখন চরম আকার নিয়েছে। সড়টির উন্নয়ন কাজে সমন্বয় না থাকায় পথচারীদের দুর্ভোগ যেন পিছু ছাড়ছে না। চলছে সড়কটিতে ব্যাপক খোঁড়াখুঁড়ি। একটু বৃষ্টিতেই সড়কে পানি জমে থাকছে। ফলে পথচারীদের যাতায়াতে বিঘ্ন ঘটছে।

সরেজমিনে দেখা যায়, যন্ত্রাইল থেকে চন্দ্রখোলা পর্যন্ত সড়টির বিভিন্ন স্থানে ফেলে রাখা হয়েছে সড়ক উন্নয়ন নির্মাণ সামগ্রী। কিছু স্থানে ইট, পিচ, পাথর ও গাড়ি রাখা আছে। এর ফলে যাত্রী ও পণ্যবাহী পরিবহন চলাচলে যানজট সৃষ্টি হচ্ছে প্রতিনিয়ত। সড়কটির বিভিন্ন অংশে গর্ত তৈরির কারণে প্রতিদিন ব্যাটারিচালিত ইজিবাইক ও নছিমন, করিমন পরিবহন দুর্ঘটনায় পড়ছে।

উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়, নবাবগঞ্জ পাড়াগ্রাম আঞ্চলিক সড়কে উন্নয়নে নিযুক্ত ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স ডলি কনস্টাকশন ও মেসার্স জেনেভা ইন্টারন্যাশনাল। নবাবগঞ্জ থেকে সিংজোর ১০ কিলোমিটার কাজ করবে ডলি কনস্ট্রাকশন। যার সংস্কার ব্যায় ৭ কোটি ৬২ লাখ ৫৯হাজার টাকা।

অপদিকে সিংজোর থেকে পাড়াগ্রাম বাজার পযন্ত ৬ কিলোমিটার জেনেভা ইন্টারন্যাশনাল লি.। যাদের উন্নয় ব্যায় ৬ কোটি ৪৬ টাকা ৫১ পয়সা।

এলাকাবাসীর অভিযোগ, মেসার্স ডলি কনস্ট্রাকশন লি. এর দায়িত্বে চলমান নবাবগঞ্জ থেকে সিংজোর পর্যন্ত সড়টির উন্নয়ন কাজ চলছে ধীরগতিতে। ফলে ভোগান্তি যেন বেড়েই চলেছে।

উপজেলার শোল্লা গ্রামের কলেজছাত্রী অনিতা রানী সরকার বলেন, সড়কে গর্ত তৈরি হওয়ায় চলাচলে বিঘ্ন ঘটছে। কলেজে পৌঁছাতে সময়ের ঠিক থাকে না। কাজ কেন ফেলে রেখেছে ঠিকাদার আমরা বুঝি না।

পাতিলঝাপ এলাকার ডিম ব্যবসায়ী হারুন মিয়া বলেন, কিছু স্থানে রাস্তা খুঁড়ে রাখা হয়েছে। যাতায়াতে আমাদের অনেক কষ্ট হচ্ছে। কার কাছে বলবো এই সমস্যার কথা। এতে নিদিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ হবে না।

ধীরগতিতে সড়ক উন্নয়ন বিষয়ে ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স ডলি কনস্ট্রাকশন লি. এর মালিক নাসির উদ্দিনকে মুঠোফোনে জিজ্ঞাসা করলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে সংযোগ কেটে দেন। বার বার চেষ্টা করলেও ফোন রিসিভ করেনি।

সড়টির উন্নয়নে ধীরগতির বিষয়ে উপজেলা স্থানীয় সরকার দপ্তরের প্রকৌশলী আনোয়ার হোসেন বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানকে আমরা কাজ দ্রুত শেষ করতে চাপ দিয়ে যাচ্ছি। আশাকরি দ্রুত সড়কটির উন্নয় কাজ শেষ হবে।

দোহার উপজেলা পরিষদের শিক্ষা উপবৃত্তি বিতরণ

ঢাকার দোহার উপজেলা পরিষদ কর্তৃক গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তি বিতরণ করা হয়েছে। রবিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার মোট ২৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা উপবৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দোহার উপজেলা পরিষদের  চেয়ারম্যান মো. আলমগীর হোসেন।

আলমগীর হোসেন  বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে দেশের উন্নয়ন হয়েছে। এখন আমাদের দেশের জন্য কিছু করা উচিত। যা ভবিষ্যত প্রজন্মকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করতে সহায়ক হবে। শিক্ষার্থীরা ভাল করে লেখাপড়া করে বর্হিবিশ্বে বাংলাদেশের নাম উজ্জল করবে আমরা এতটুকু আশা করতেই পারি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা, উপজেলা ভাইস চেয়ারম্যান সুজাহার বেপারী, নারিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহউদ্দিন দরানী, মুকসুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক এম এ হান্নান, কুসুমহাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন আজাদ, জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম খালেক, ইকরাশি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একলাল আহমেদ, মুকসুদপুর শামসুদ্দিন শিকদার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আহসান হাবীব, সাবেক ছাত্রনেতা সুরুজ আলম সুরুজ, উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম, সাধারন সম্পাদক উদয় হোসেন, সাবেক সাধারন সম্পাদক রাজিব শরীফ সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকবৃন্দরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. লিয়াকত আলী।

প্রতিদিনের হাদিস: ঈমান

হাদিস নং ১৭: আবূল ইয়ামান (রহঃ) … ‘আয়িনুল্লাহ্ ইবনু আবদুল্লাহ (রহঃ) বলেন, বদর যুদ্ধে অংশগ্রহণকারী ও লায়লাতুল ‘আকাবার একজন নকীব ‘উবাদা ইবনুস সামিত (রাঃ) বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পার্শ্বে একজন সাহাবীর উপস্থিতিতে তিনি ইরশাদ করেনঃ তোমরা আমার কাছে এই মর্মে বায়’আত গ্রহণ কর যে, আল্লাহ্‌র সঙ্গে কিছু শরীক করবে না, চুরি করবে না, যিনা করবে না, তোমাদের সন্তানদের হত্যা করবে না, কাউকে মিথ্যা অপবাদ দেবে না এবং নেক কাজে নাফরমানী করবে না। তোমাদের মধ্যে যে তা পূরণ করবে, তার বিনিময় আল্লাহ্‌র কাছে। আর কেউ এর কোন একটিতে লিপ্ত হয়ে পড়লে এবং দুনিয়াতে তার শাস্তি পেয়ে গেলে, তবে তা হবে তার জন্য কাফ্‌ফারা। আর কেউ এর কোন একটিতে লিপ্ত হয়ে পড়লে এবং আল্লাহ্ তা অপ্রকাশিত রাখলে, তবে তা আল্লাহ্‌র ইচ্ছাধীন। তিনি যদি চান, তাকে মাফ করে দেবেন আর যদি চান, তাকে শাস্তি দেবেন। আমরা এর উপর বায়’আত গ্রহণ করলাম।

হাদিসের মানঃ  সহিহ (Sahih)

পুনঃনিরীক্ষণঃ

হাদিস নং ১৮: আবদুল্লাহ ইবনু মাসলামা (রহঃ) … আবূ সা’ঈদ খুদরী (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ সেদিন দূরে নয়, যেদিন মুসলিমের উত্তম সম্পদ হবে কয়েকটি বকরী, যা নিয়ে সে পাহাড়ের চুড়ায় অথবা বৃষ্টিপাতের স্থানে চলে যাবে। ফিতনা থেকে বাঁচতে সে তার দ্বীন নিয়ে পালিয়ে যাবে।

হাদিসের মানঃ  সহিহ (Sahih)

বর্ণনাকারী রাবীঃ আবূ সা’ঈদ খুদরী (রাঃ)

গ্রন্থঃ সহীহ বুখারী

অধ্যায়ঃ ঈমান

পাবলিশারঃ ইসলামিক ফাউন্ডেশন

দোহারে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদণ্ড

ঢাকার দোহার উপজেলায় আ. মান্নান বেপারী ( ৫২) নামে এক মাদক সেবীর কারাদণ্ড দিয়েছে দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্রের ভ্রাম্যমাণ আদালত। দন্ডপ্রাপ্ত আ. মান্নান রাইপাড়া ইউনিয়নের মৃত সাহদ আলী বেপারীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ১০টায় উপজেলার পালামগঞ্জ বাজারে নিয়মিত গাঁজা সেবনের সময় আ. মান্নানকে গাঁজাসহ হাতেনাতে আটক করে দোহার থানা পুলিশ।  পরে তাকে দোহার উপজেলা ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্রের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আ. মান্নানকে ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ৭ দিন কারাদণ্ড দেন। পরে জব্দকৃত গাজা ধ্বংস করা হয়।