ইছামতি নদীতে বর্ণিল নৌকাবাইচ

নবাবগঞ্জ উপজেলার দেওতলা ইছামতি নদীতে অনুষ্ঠিত হয়েছে বর্ণিল নৌকাবাইচ। বাইচে ৯টি ঘাসি নৌকা, জলকর ও বেশ কয়েকটি কোষা নৌকা অংশগ্রহণ করে। মনোমুগ্ধকর এই বাইচে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাহাবুবুর রহমান।

ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাহাবুবুর রহমান বলেন, বাংলার হাজারও বছরের ঐতিহ্য আজ বিলীনের পথে। মানুষ আজ সুখের আশায় শহরে পাড়ি জমাচ্ছে। ফলে ধীরে ধীরে কালের পরিক্রমায় গ্রামবাংলার হাজার বছরের ঐতিহ্য বিলীনের পথে। যেমন করেই হোক আমাদের পূর্ব-পুরুষদের গ্রামবাংলার ঐতিহ্য টিকিয়ে রাখতে হবে।

দেওতলা নবারুণ সংঘসহ চারটি ক্লাব আয়োজিত ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতায় মাহাবুবুর রহমান বলেন, শুধু নৌকাবাইচ নয়, সমাজের নানামুখী উন্নয়নসহ বাংলার ঐতিহ্যকে টিকিয়ে রাখতে, যেকোনো ভালো কাজে ঢাকা জেলা পরিষদ সর্বদা আয়োজকদের সঙ্গে ছিল এবং থাকবে।

চেয়ারম্যান বলেন, আমি জেলা পরিষদের চেয়ারম্যান হয়েছি এটা জননেত্রী শেখ হাসিনার উপহার। আমি আমার মেধা দিয়ে জেলা পরিষদকে ঢেলে সাজাচ্ছি। প্রধানমন্ত্রীর এই উপহারের যথাযথ সম্মান রাখতে সর্বদা চেষ্টা করে যাচ্ছি। তিনি বলেন, আগে ঢাকা জেলা পরিষদ ছিল দুর্নীতিগ্রস্ত। কিন্তু আমি এই পরিষদকে শতভাগ দুর্নীতিমুক্ত করছি।

বিকাল ৪টায় এ প্রতিযোগিতা শুরু হয়ে সন্ধ্যা সাড়ে ছয়টায় শেষ হয়। নবাবগঞ্জ, দোহার, সিংগাইর, মানিকগঞ্জ থেকে আসা মোট ১২টি নৌকা এ প্রতিযোগিতায় অংশ নেয়। নৌকাবাইচ প্রতিযোগিতায় নাফিজ-নাঈম এন্টারপ্রাইজকে হারিয়ে খানবাড়ি চ্যাম্পিয়ন হয়।

মাসুদ মোল্লার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন- জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান শাহজাহান মোল্লা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কামাল হোসেন, নায়লা প্রোপার্টিজ প্রা. লিমিটেডের চেয়ারম্যান লাকি আহমেদ, কৃষিবিদ প্রদীপ কুমার সরকার প্রমুখ ।

দোহারে বিদ্যুৎপৃষ্টে একজনের মৃত্যু

0

ঢাকার দোহারে পানির মটরে বিদ্যুৎস্পৃষ্টে  মো. শাহজাহান (৪৯) নামে একজনের মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যায় উপজেলার কাজিরচর গ্রামে এ র্দুঘটনা ঘটে। নিহত শাহজাহার ঐ গ্রামের হাসেম মোল্লার ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যায় শাহজাহান তার নির্মাণাধীন ভবনে পানি দেওয়ার সময় মটরে বিদ্যুৎপৃষ্টে হন।  পরে গুরুত্বর আহতাবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এমন মর্মান্তিক মৃত্যুতে নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

দোহারে কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন

0

ঢাকার দোহার উপজেলার নারিশা ইউনিয়নের উত্তর শিমুলিয়া গ্রামে কমিউনিটি ক্লিনিক এর উদ্বোধন করা হয়। বৃহস্পতিবার সকালে এ কমিউনিটি ক্লিনিক এর উদ্বোধন করেন দোহার উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মোঃ আলমগির হোসেন। প্রধান অতিথির বক্তব্যে দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার মহৎ উদ্যোগের ফলেই আজ দেশের প্রতিটি অঞ্চলের মানুষ বিনামূল্যে স্বাস্থ্য সেবা পাচ্ছে। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান সুজাহার বেপারী, মহিলা ভাইস-চেয়ারম্যান শামীমা ইসলাম বীথি, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব আকতারুজ্জামান খালাসী সহ আরো অনেকে।

দোহারে জাহাঙ্গীর-ফয়সাল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

“দোহারে জাহাঙ্গীর-ফয়সাল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত” দোহারের মুকসুদপুরে সরকারি পদ্মা কলেজ মাঠে জাহাঙ্গীর-ফয়সাল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ১৩ সেপ্টেম্বর বিকেল ৪ ঘটিকায় অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমূখর পরিবেশে ভাবে খেলাটি অনুষ্ঠিত হয়।

মুকসুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব অধ্যাপক এম এ হান্নান এর সভাপতিত্বে ও ফুলতলা যুব সংঘের সভাপতি আব্দুল্লাহ আল মাসুমের সার্বিক তত্বাবধানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবীর জেনারেল হাসপাতালের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, দোহার-নবাবগঞ্জের মাননীয় সাংসদ জনাব সালমান এফ রহমানের আস্থাভাজন ব্যক্তিত্ব জনাব ইফতেখার আহমেদ হৃদয় মিঞা। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা আওয়ামী লীগের সদস্য সোয়েম আহমেদ। ঢাকা জেলা(দঃ) ছাত্রলীগের সভাপতি গিয়াসউদ্দিন সোহাগ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। উক্ত ফাইনাল খেলায় মৌড়া একতা যুব সংঘকে ৩-২ গোলে পরাজিত করে শিরোপা জয় উল্লাসে মেতে ওঠে গোড়াবন যুব সংঘ

“রায়পাড়াকে হারিয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপের শিরোপা জিতলো মুকসুদপুর ইউনিয়ন”

জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা নামলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্ট(অনুর্ধ্ব-১৭) ২০১৯। ফাইনাল খেলায় রায়পাড়া ইউনিয়নকে ২-১ গোলে পরাজিত করে শিরোপা লাভ করে মুকসুদপুর ইউনিয়ন। খেলার প্রথম মিনিটেই মুকসুদপুর ইউনিয়নের হয়ে জয়সূচক একমাত্র গোলটি করেন একরাম। শনিবার বিকেল ৪ ঘটিকায় উপজেলার নুরপুর ভূইয়া বাড়ির মাঠে এ ফাইনাল খেলার আয়োজন করা হয়

দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মোঃ আলমগির হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশকে মাদক ও জঙ্গিমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প কিছু নেই। বর্তমান সরকার মাদকমুক্ত দেশ গড়ার লক্ষে কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন, দোহার-নবাবগঞ্জের মাননীয় সাংসদ ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা জননেতা জনাব সালমান এফ রহমান অত্যন্ত ক্রীড়াপ্রেমী একজন মানুষ। তাই দোহারের প্রতিভাবান খেলোয়ারদের জাতীয় পর্যায়ে খেলার সুযোগ করে দেবে।

উক্ত খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব সুজাহার বেপারী, দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব সাজ্জাদ হোসেন, দোহার উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলী আহসান খোকন শিকদার, আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য সুরুজ আলম সুরুজ, ঢাকা জেলা(দঃ) ছাত্রলীগের সভাপতি গিয়াসউদ্দিন সোহাগ, সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ আরো অনেকে।

৪৭ পিস ইয়াবাসহ নবাবগঞ্জ উপজেলা যুবলীগ নেতার ছেলে আটক

নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী এলাকা থেকে ইয়াবাসহ পুলিশের হাতে আটক হয়েছেন উপজেলা যুবলীগের সহসভাপতি মোক্তার হোসেন খৈমুদ্দিনের ছেলে মো. সিহান।

শুক্রবার ৪৭ পিস ইয়াবাসহ নয়নশ্রী ইউনিয়নের বাংলাবাজার এলাকা থেকে সিহানকে আটক করা হয় বলে নবাবগঞ্জ থানা পুলিশের সহকারী উপপরিদর্শক মো. সোহরাব হোসেন নিশ্চিত করেছেন।

আটক সিহান আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন যাবত উপজেলার বিভিন্ন প্রত্যন্ত এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য বিক্রয় করে আসছিল বলে স্থানীয়দের অভিযোগ।

এ বিষয়ে দোহার সার্কেলের সহকারী পুলিশ সুপার এসএম জহিরুল ইসলাম বলেন, আটককৃত সিহানকে মাদক আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হবে।

নবাবগঞ্জে ডেঙ্গু রোগীদের ইসলামী ব্যাংকের সহায়তা

0

ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের সহায়তা করলেন ইসলামী ব্যাংক নবাবগঞ্জ শাখা। বুধবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইসলামী ব্যাংক নবাবগঞ্জ শাখার ব্যবস্থাপক মুহাম্মদ সাইদুল রহমান রোগীদের সাথে স্বাক্ষাৎ করেন এবং ১৩ জন রোগীকে আর্থিক সহায়তা ও একটি করে মশারী প্রদাণ করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শহিদুল ইসলাম, ব্যাংক কর্মকর্তা গোলাম কিবরিয়া, মোবারক আলী খান, মো. আল মামুন, দেলুয়ার হোসেন প্রমূখ।

দোহারে ১১ জুয়ারী আটক: ভ্রাম্যমাণ আদালতে অর্থদন্ড

0

ঢাকার দোহার উপজেলায় জুয়ার আসর থেকে ১১ জন জুয়ারীকে আটক করেছে দোহার থানা পুলিশ। সোমবার উপজেলার চর-জয়পাড়া থেকে তাদেরকে আটক করা হয়। মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত তাদেও প্রত্যেককে ৩ হাজার টাকা করে জরিমানা করেন।

আটককৃতরা হলেন, উপজেলার চর জয়পাড়ার আব্দুল আজিজ খাঁর ছেলে শওকত আলী খান (৬০), মৃত কুব্বাত বেপারীর ছেলে মো. জহির(৪৫), ইকরাম মোল্লা নুরু মোল্লা (৫০), মৃত আ: করিমের ছেলে আব্দুর রহিম (৪৮), কদম আলীর ছেলে নাসির উদ্দিন (৪৮), উত্তর জয়পাড়ার মৃত গোলাপ খাঁর ছেলে মো. তরিকুল ইসলাম (৪১), মৃত মাইনুদ্দিনের ছেলে মো. ইয়ানুছ (৫২), দক্ষিণ জয়পাড়ার মো. মুসলিমের ছেলে আবুল কালাম (৫৫), বৌ-বাজারের মৃত আবেদ আলীর ছেলে আজিজুল রহমান (৪০), মৃত আদম আলীর ছেলে মো. আক্কাস (৫০) এবং রঘরাজের ছেলে শ্রী সুবির হালদার (৪৬)। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে দোহার থানার এএসআই মনিরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ উপজেলার চর-জয়পাড়ার একটি নির্মাণাধীন বাড়ীতে জুয়ার আসরে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে হাতেনাতে ১১ জুয়ারীকে জুয়ার উপকরনসহ আটক করে পুলিশ। পরে মঙ্গলবার তাদেরকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা আক্তার রিবার ভ্রাম্যমান আদালতে নেওয়া হলে আদালত আটককৃত প্রত্যেককে ৩ হাজার টাকা জরিমানা করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা আক্তার রিবা বলেন, আটককৃতরা তাদের অপরাধ স্বীকার করায় এবং ভবিষ্যতে আর জুয়া না খেলার প্রতিশ্রুতির মুচলেকা দেয়ায় প্রত্যেকে আর্থিক জরিমানা করে মুক্তি দেয়া হয়েছে।

দোহার পৌরসভার ভোট স্থগিত

সীমানা নির্ধারণ সংক্রান্ত জটিলতার কারণে ঢাকা জেলার দোহার পৌরসভার ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (০৯ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইসির যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান। তিনি বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে এই পৌরসভার নির্বাচন স্থগিত করা হয়েছে।

গত ৪ সেপ্টেম্বর (বুধবার) এই পৌরসভার সীমানা পুনর্নির্ধারণ কার্যক্রম সমাপ্ত না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত রাখার জন্য ইসিকে চিঠি দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়।

৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) দোহারসহ তিন পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছিল কমিশন। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১২ সেপ্টেম্বর, বাছাই ১৫ সেপ্টেম্বর ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২২ সেপ্টেম্বর। এই তফসিল অনুযায়ী, নবীনগর ও লালমোহন পৌরসভার নির্বাচন যথানিয়মেই অনুষ্ঠিত হবে।

ঢাকার দোহার পৌরসভায় ২০০০ সালের ২৬ সেপ্টেম্বর প্রথম ও শেষবারের মতো ভোট হয়েছিল।

কাউন্সিলর পদে মনোনয়নপত্র সংগ্রহ করলেন সাদ্দাম হোসাইন রাজিব

ঢাকার দোহার পৌরসভার কাউন্সিলর পদে মনোনয়নপত্র সংগ্রহ করলেন দোহার পৌরসভা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক সাদ্দাম হোসাইন রাজিব। সোমবার দুপুরে উপজেল নির্বাচনী কর্মকর্তা মো, রেজাউল ইসলামের কাছ থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন। মনোনয়নপত্র সংগ্রহের পর সাদ্দাম হোসাইন রাজিব নিউজ৩৯ কে বলেন, আমি পৌরসভা কাউন্সিল পদে নির্বাচন করার লক্ষ্যে আজ মনোনয়নপত্র সংগ্রহ করলাম। আমি আশাবাদি দোহার পৌরসভার ৫ নং ওয়াডের তরুন প্রজন্মের ভোটার ও সর্ব স্তরের জনগন আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে ইনশাল্লাহ।