ফারুকুজ্জামানকে আহ্বায়ক করে মাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক কমিটি ঘোষণা

0

ঢাকার দোহার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। মাহমুদপুর ইউনিয়নের ফারুকুজ্জামানকে আহ্বায়ক করে এ কমিটি ঘোষণা করা হয়। দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম বাবুল ও সাধারন সম্পাদক আলী আহসান খোকন শিকদারের স্বাক্ষরিত  কমিটিতে যুগ্ম আহবায়ক হিসাবে আছেন তিন জন। তারা হলেন আয়োবালী, মাসুদ পত্তন্দার ও শহীদ বেপারী।  এছাড়া কমিটিতে ১৩ সদস্যের নামও ঘোষনা করা হয়েছে। তারা হলেন আশরাফ দেওয়ান, ইউসুফ খান, আশরাফ দেওয়ান, রাজ্জাক মোল্লা, সোনা মোল্লা, জহির মেম্বার, শহীদ খা, বাশার মুন্সি, লালন বেপারী, ছোরহাব ফকির, শেখ হুকুম আলী, আবুল হোসেন, নবী বেপারী।

এই ৩১ সদস্য আহবায়ক কমিটিতে আগামী সাতদিনের মাঝে ১৫ সদস্যের নাম দিয়ে পূর্ন করতে বলা হয়েছে এবং ৪৫ দিনের মাঝে ওয়ার্ড কমিটি গঠন করে কাউন্সিলের মাধ্যমে ইউনিয়নের পূর্নাঙ্গ কমিটির প্রস্তুতি নিতে নির্দেশ দেয়া হয়েছে।

ঢাকা-১ আসনের মাননীয় সাংসদ জননেতা জনাব সালমান এফ রহমান, দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব নজরুল ইসলাম বাবুল, সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আলী আহসান খোকন শিকদার এবং দোহার উপজেলা পরিষদের সফল মাননীয় চেয়ারম্যান জননেতা জনাব মোঃ আলমগীর হোসেনকে সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ করায় এবং একটি শক্তিশালী কমিটি গঠন করায় দোহার উপজেলা শাখার সুতারপাড়া ইউনিয়ন এর আহ্বায়ক কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।

আবুল কাশেমকে আহ্বায়ক করে বিলাশপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক কমিটি ঘোষণা

0

ঢাকার দোহার উপজেলার বিলাশপুর ইউনিয়নের আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। বিলাশপুর ইউনিয়নের আবুল কাশেমকে আহ্বায়ক করে এ কমিটি ঘোষণা করা হয়। দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম বাবুল ও সাধারন সম্পাদক আলী আহসান খোকন শিকদারের স্বাক্ষরিত  কমিটিতে যুগ্ম আহবায়ক হিসাবে আছেন তিন জন। তারা হলেন আবুল হোসেন মেম্বার, রাশেদ চোকদার ও ফরহাদ মোল্লা। এছাড়া কমিটিতে ১৮ সদস্যের নামও ঘোষনা করা হয়েছে। তারা হলেন হুকুম আলী চোকদার, নুরুল হক বেপারী, সারোয়ার হোসেন মোল্লা, শেখ ইসকেন্দার, শেখ আয়নাল, বদরুদ্দিন খালাসী, মোতালেব মোল্লা, আজাহার ডাক্তার, মিরাজ, হযরত মোল্লা, বিশা মাতবর, মালেক চোকদার,আলী চোকদার, হিয়া তালুকদার, জামীল বেপারী, জসিম মোড়ল, সের আলী মাতবর, আজিজ খালাসী।

এই ৩১ সদস্য আহবায়ক কমিটিতে আগামী সাতদিনের মাঝে ৯ সদস্যের নাম দিয়ে পূর্ন করতে বলা হয়েছে এবং ৪৫ দিনের মাঝে ওয়ার্ড কমিটি গঠন করে কাউন্সিলের মাধ্যমে ইউনিয়নের পূর্নাঙ্গ কমিটির প্রস্তুতি নিতে নির্দেশ দেয়া হয়েছে।

ঢাকা-১ আসনের মাননীয় সাংসদ জননেতা জনাব সালমান এফ রহমান, দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব নজরুল ইসলাম বাবুল, সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আলী আহসান খোকন শিকদার এবং দোহার উপজেলা পরিষদের সফল মাননীয় চেয়ারম্যান জননেতা জনাব মোঃ আলমগীর হোসেনকে সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ করায় এবং একটি শক্তিশালী কমিটি গঠন করায় দোহার উপজেলা শাখার সুতারপাড়া ইউনিয়ন এর আহ্বায়ক কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।

আবু সায়েদকে আহ্বায়ক করে কুসুমহাটি ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক কমিটি ঘোষণা

0

ঢাকার দোহার উপজেলার কুসুমহাটি ইউনিয়নের আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কুসুমহাটি ইউনিয়নের আবু সায়েদকে আহ্বায়ক করে এ কমিটি ঘোষণা করা হয়। দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম বাবুল ও সাধারন সম্পাদক আলী আহসান খোকন শিকদারের স্বাক্ষরিত  কমিটিতে যুগ্ম আহবায়ক হিসাবে আছেন তিন জন। তারা হলেন সম্রাট চিশতি, লুতফর জমাদার ও কাউসার মোল্লা। এছাড়া কমিটিতে ১১ সদস্যের নামও ঘোষনা করা হয়েছে। তারা হলেন ওমর শিকদার, শেখ রিপন, রোপাই মেম্বার, রফিক মন্ডল, আনিছ খা, নুরুল ইসলাম শিকদার, শিরজন মোল্লা, লাবন্য মাদবর, এজাজ আহমেদ মন্টু, আব্দুর রাজ্জাক, আওলাদ হোসেন।

এই ৩১ সদস্য আহবায়ক কমিটিতে আগামী সাতদিনের মাঝে ১৭ সদস্যের নাম দিয়ে পূর্ন করতে বলা হয়েছে এবং ৪৫ দিনের মাঝে ওয়ার্ড কমিটি গঠন করে কাউন্সিলের মাধ্যমে ইউনিয়নের পূর্নাঙ্গ কমিটির প্রস্তুতি নিতে নির্দেশ দেয়া হয়েছে।

ঢাকা-১ আসনের মাননীয় সাংসদ জননেতা জনাব সালমান এফ রহমান, দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব নজরুল ইসলাম বাবুল, সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আলী আহসান খোকন শিকদার এবং দোহার উপজেলা পরিষদের সফল মাননীয় চেয়ারম্যান জননেতা জনাব মোঃ আলমগীর হোসেনকে সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ করায় এবং একটি শক্তিশালী কমিটি গঠন করায় দোহার উপজেলা শাখার সুতারপাড়া ইউনিয়ন এর আহ্বায়ক কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।

২৫ দিন ধরে মাদরাসা ছাত্র সায়েম নিখোঁজ

0

ঢাকার দোহার উপজেলার মো. সায়েম মোল্লা (১৩) নামে এক মাদরাসা ছাত্র ২৫ দিন ধরে নিখোঁজ রয়েছে। নিখোঁজ সায়েম উপজেলার রাইপাড়া ইউনিয়নের লক্ষিপ্রসাদ গ্রামের মো. সাঈদ মোল্লার ছেলে। সে ঢাকার বাংলামটর মাহমুদিয়া হাফিজিয়া মাদরাসার আবাসিক হলে থেকে পড়াশুনা করতো।

এ ঘটনায় নিখোঁজ মাদরাসা ছাত্রের বাবা সাঈদ মোল্লা বাদী হয়ে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

সাঈদ মোল্লা জানান, গত ২রা সেপ্টেম্বর দুপুরে মাদরাসা থেকে কাউকে না বলে সায়েম বের হয়ে আর মাদরাসায় ফেরেনি। মাদরাসা বা বাড়িতে না ফেরায় অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। এব্যাপারে শাহবাগ থানায় একটি জিডি করা হয়েছে। তবে এখনো আমার একমাত্র ছেলেকে খূঁজে পাইনি।

তার কোন সন্ধান পাওয়া গেলে শাহবাগ থানায় অথবা নিম্ম মোবাইল নম্বরে যোগাযোগের অনুরোধ করেন সায়েমের বাবা সাঈদ মোল্লা।

সাইদ মোল্লা-  ০১৮৬১৯০০১৮১

দোহারের ধর্ষণ মামলার প্রধান আসামী শ্রীনগরে গ্রেফতার

0

ঢাকার দোহার উপজেলার জয়পাড়া বাজারের ড্রীম চাইনিজে এক স্কুল ছাত্রীকে ফুসলিয়ে বন্ধুদের সহায়তায় জোরপূর্বক ধর্ষণ মামলার প্রধান আসামী মো. ফয়সাল সিকদার (২২) কে গ্রেফতার করেছে র‌্যাব-১১। বুধবার রাতে তাকে মুন্সিগঞ্জের শ্রীনগর থানার জাহানাবাদ এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ফয়সাল সিকদার দোহার উপজেলার নারিশা পশ্চিমচর এলাকার আনোয়ার হোসেনের পুত্র।

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সোয়া ১২টায় র‌্যাব-১১ এর ভারপ্রাপ্ত কমান্ডার অতিঃ পুলিশ সুপার মোঃ সাইফুর রহমান এর নের্তৃত্বে অভিযান চালিয়ে শ্রীনগরের জাহানাবাদ থেকে ধর্ষণ মামলার প্রধান আসামী ফয়সালকে গ্রেফতার করে র‌্যাব। তার বিরুদ্ধে নবাবগঞ্জ উপজেলার বাগমারা উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে দোহার থানায় মামলা রয়েছে। মামলা নং- ১২, তারিখ ২০/০৬/২০১৯ ইং। ফয়সালকে দোহার থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাব।

গত ১৯শে জুন ঐ স্কুল ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে ফয়সাল জয়পাড়া বাজারের ড্রীম চাইনিজে নিয়ে ফুসলিয়ে বন্ধুদের সহায়তায় জোরপূর্বক ধর্ষণ করে। পরে ঐ রাতেই ধর্ষিতার মা বাদী হয়ে দোহার থানায় শিশু নির্যাতন দমন আইন (২০০৩/সংশোধনী) এর ৯(১)/৩০ ধারায় ধর্ষক ফয়সাল, তার বন্ধু শাওন ও চাইনিজ রেস্টুরেন্টের মালিক বাবুলকে আসামি করে একটি মামলা দায়ের করেন। এর পর থেকে ফয়সাল পলাতক ছিলেন।

কবি নজরুলের মাঠে মেলার আয়োজন; জানে না প্রশাসন

0

দোহার উপজেলার কবি নজরুল বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজন চলছে মাসব্যাপী শিল্পমেলার। প্রায় দুই সপ্তাহ ধরে চলছে স্কুল মাঠে মেলার স্টল নির্মাণের কাজ। স্কুল মাঠে কেন মাসব্যাপী মেলার আয়োজন- জানতে চাইলে উপজেলা প্রশাসন ও থানা প্রশাসন জানায়, তারা কিছুই জানে না।

বিষয়টি নিয়ে হতাশ দোহারের অভিভাবক মহল। তারা এ বিষয়ে ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের হস্তক্ষেপ কামনা করেছেন।

সরেজমিনে গিয়ে মেলার দায়িত্বে থাকা দুই ব্যবস্থাপক আলমগীর ও টুটুলের সঙ্গে আলাপকালে তারা জানান, তাঁতশিল্প ও কুটিরশিল্প মেলার নামে প্রতি বছরই মাসব্যাপী এ মেলার আয়োজন করেন প্রভাবশালী আওয়ামী লীগ নেতা ও ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব রহমান। স্কুল মাঠে মাসব্যাপী আয়োজনে স্কুল কমিটির অনুমোদন রয়েছে কি-না, এমন প্রশ্নের উত্তরে আলমগীর বলেন, স্কুল কমিটির সভাপতি মাহাবুব রহমানের অনুমতি রয়েছে। সার্বিক বিষয়ে প্রতিবছর তিনিই দেখভাল করেন। সুতরাং ভেবেচিন্তে সংবাদ প্রকাশ করবেন।

অভিভাবকরা বলেন, স্কুল মাঠে মেলার বিষয়টিকে প্রশাসন কীভাবে অনুমতি দিল, তা আমাদের বোধগম্য নয়। তা ছাড়া মেলায় ড্রর নামে জুয়া ও অশ্নীল নৃত্য দেখে যুবসমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক মালিকান্দা অ্যান্ড মেঘুলা উচ্চ বিদ্যালয়ের একাধিক ছাত্র জানায়, মেলা ও ভ্যারাইটি শো প্রচারের মাইকগুলো এত উচ্চৈশব্দে প্রচার করে থাকে যা শিক্ষার্থীদের পড়াশোনার মনোযোগ নষ্ট করে দেয়। এ ছাড়াও সামনে পরীক্ষা। এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে তারা।

মেলার বিষয়ে অনুমোদন রয়েছে কি-না, জানতে চাইলে দোহারের ইউএনও আফরোজা আক্তার রিবা বলেন, আমাদের কাছে এ মেলার কোনো অনুমোদন নেই এবং সংশ্নিষ্ট দপ্তরের কোনো কাগজপত্র এখনও আমরা হাতে পাইনি। সুতরাং এ মেলার আয়োজন অবৈধ বলে বিবেচিত।

এ বিষয়ে দোহার থানার ওসি মো. সাজ্জাদ হোসেন বলেন, আমরা এখন পর্যন্ত এ মেলার কোনো অনুমতি পাইনি এবং এর আয়োজক কে জানি না। বর্তমান সময়ে এ মেলার আয়োজক যত প্রভাবশালীই হোক না কেন, অনুমতি ছাড়া কিছুই করা যাবে না।

দোহারে ইসলামাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়

দোহার উপজেলার ২১নং ইসলামাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে শিক্ষক সংকটের কারণে পাঠদান ব্যাহত হচ্ছে। এ ছাড়া শ্রেণিকক্ষের অভাবে খুঁড়িয়ে চলছে এই বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম।

১৯৫২ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় ইসলামাবাদ প্রাথমিক বিদ্যালয় নামে। বিদ্যালয় সূত্রে জানা যায়, ১৯৪৮ সালে বিদ্যালয়টি ইসলামাবাদ মক্তব নামে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটির ২৭ শতাংশ জমির ওয়াক্‌ফ হিসেবে দাতা ছিলেন মৌলভি জামাল উদ্দিন খান। বর্তমানে ২১নং ইসলামাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় নামে পরিচিত। এই বিদ্যালয়ে মোট জায়গা নিয়ে জটিলতা রয়েছে। পাশেই ইসলামাবাদ উচ্চবিদ্যালয় নামে আরেকটি মাধ্যমিক প্রতিষ্ঠান রয়েছে। মাধ্যমিক প্রতিষ্ঠানটি প্রাথমিক বিদ্যালয়ের খালি জায়গা দখল করে ভবন নির্মাণ করেছে। ফলে জমির সংকট তৈরি হয়েছে। প্রাথমিক বিদ্যালয়টিতে মোট ছাত্র ৫৫০ জন। শিক্ষার্থীদের পাঠদানে প্রধান শিক্ষকসহ মাত্র ৬ জন শিক্ষক রয়েছেন। সহকারী শিক্ষকের ৮ জনের পদে রয়েছেন মাত্র ৬ জন। এর মধ্যে প্রাক-প্রাথমিকের শিক্ষক মো. বায়েজীদ মাহমুদ সময়মতো কখনোই উপস্থিত হন না শিক্ষাপ্রতিষ্ঠানে। এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে জানিয়েও কোনো সুরাহা পাননি বলে জানায় বিদ্যালয় কর্তৃপক্ষ।

বিদ্যালয়ের কয়েক শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা গেছে, শিক্ষক সংকট থাকার পরও প্রাক-প্রাথমিকের শিক্ষক নিয়মিত ক্লাস নেন না। বিদ্যালয়টিতে প্রতি বছরই শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে। কিন্তু পাঠদানের জন্য পর্যাপ্ত শিক্ষক না থাকায় কাঙ্ক্ষিত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা। তাই যত দ্রুতসম্ভব এই বিদ্যালয়ের শিক্ষক সংকট দূর করতে কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেবেন বলে আশা প্রকাশ করেন তারা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) রেহেনা বেগম শিক্ষক সংকটের কথা স্বীকার করে জানান, একটি বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী প্যাটার্ন অনুযায়ী এই বিদ্যালয়ে ১০ জন শিক্ষক থাকার কথা। বর্তমানে ৬ জন শিক্ষক দিয়ে ৫৫০ শিক্ষার্থীর পাঠদান দিতে হিমশিম খেতে হচ্ছে তাদের। এই বিদ্যালয়ে দূরের কোনো শিক্ষক বদলি হয়ে আসতে চান না।

বিদালয়ের সভাপতি মো. টিপু জানান, প্রতি মাসেই শিক্ষকদের শূন্য পদের তালিকা কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়। কেন শূন্য পদগুলোতে সময়মতো শিক্ষক-কর্মচারী নিয়োগ করা হচ্ছে না তা আমার বোধগম্য নয়। শিক্ষক সংকট নিরসনে কোনো প্রকার অবহেলা বা কালক্ষেপণ মোটেই কাম্য নয়।

উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হিন্দোল বারী জানান, এই বিদ্যালয়সহ আরও কয়েকটি সরকারি বিদ্যালয়ে শিক্ষক সংকট রয়েছে। এ বিষয়ে সংশ্নিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। শিগগির এ সমস্যার সমাধান হবে বলে তিনি জানান।

তোফাজ্জল হোসেন চৌধুরী  কলেজের পক্ষ হতে নবাবগঞ্জে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে সংবর্ধনা

ঢাকার নবাবগঞ্জে উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু ও ভাইস চেয়ারম্যান তাবির হোসেন খান পাভেলকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার সকালে উপজেলার তোফাজ্জল হোসেন চৌধুরী  কলেজের পক্ষ হতে এ সংবর্ধনা দেওয়া হয়।

এসময় উপজেলা চেয়ারম্যান নাসির উদ্দিন ঝিলু বলেন, জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের পূজারী। তার দক্ষ নের্তৃত্বে এ দেশ দুর্বার গতিতে এগিয়ে চলছে। বাংলাদেশের উন্নয়ন দমিয়ে রাখার মত শক্তি এখন আর কারো নেই।

কলেজ পরিচালনা পর্ষদের দাতা সদস্য মুক্তিযোদ্ধা মিরাজুল ইসলাম হোসেন চৌধুরী বাখর মিয়ার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আওয়ামীলীগের উপকমিটির সদস্য দেওয়ান আওলাদ হোসেন, সমাজ সেবক ও ব্যবসায়ী এম.এ বারী বাবুল মোল্লা, শিকারীপাড়া ইউপি চেয়ারম্যান আলিমুর রহমান খান পিয়ারা, বারুয়াখালি ইউপি চেয়ারম্যন আরিফুর রহমান শিকদার, অত্র কলেজের অধ্যক্ষ ড. মোহাম্মদ আলমাস আলী খান, উপজেলা যুবলীগের সভাপতি সারোয়ার হোসেন খান, সাধারন স¤পাদক নূর আলম, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য নজরুল ইসলাম, কামরুজ্জামান সবুজ, যুবলীগ নেতা রেজাউল করিম রাজু প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে বিকালে হুযায়ফা হোসেন চৌধুরী (অমিয়) স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু । ফাইনাল খেলায় ইব্রাহিমপুর উচ্চ বিদ্যালয়কে ৩-০ গোলে হারিয়ে তাশুল্লা উচ্চ বিদ্যালয় চ্যা¤িপয়ন হয়। পরে উপজেলা চেয়ারম্যানদ্বয় এবং আমন্ত্রিত অতিথিরা চ্যা¤িপয়ন দলের হাতে পুরষ্কার তুলে দেয়।

ইছামতী নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত

ঢাকার নবাবগঞ্জে রবিবার বিকালে ধাপারী বাজার ও গোবিন্দপুর এলাকাবাসীর উদ্যোগে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। নৌকা বাইচ উপলক্ষে নদীর দুই পাড় ঘিরে মেলা বসে। নৌকা বাইচ উপভোগ করার জন্য হাজার হাজার লোক জড়ো হন ইছামতি নদীর তীরে। এছাড়া স্থানীয়রা কোষা নৌকা করে পরিবার পরিজন নিয়ে  নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে আসেন।

বাইচ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. হানিফ বলেন, আমরা কিছুক্ষণের জন্য হলেও লোকজনদের বিনোদন দিতে পেরেছি। এতেই আমরা নিজেদেরকে সার্থক মনে করি। এছাড়া এই নৌকা বাইচকে ঘিরে নানা বাধা বিপত্তি ছিলো। কিন্তু আমরা এই বাধা বিপত্তি উপেক্ষা করেই নৌকা বাইচ আয়োজন করতে সক্ষম হয়েছি।

গোবিন্দপুর এলাকার বাসিন্দা খলিল বলেন, নৌকা বাইচ আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য। এই ঐতিহ্যকে ধরে রাখতে হবে। কোন মহল যাতে এই ঐতিহ্যকে ধ্বংস করে দিতে না পারে।

বাবার সাথে নৌকা বাইচ দেখতে আসা ৬ বছরের ছোট্ট শিশু সিনহা মনি বলেন, আমার খুব ভাল লাগতেছে। আমি বাবার সাথে নৌকা বাইচ দেখতে আসছি। অনেক গুলা নৌকা হয়েছে। আমি বাসায় গিয়ে সবাইকে বলবো।

নৌকা বাইচ প্রতিযোগিতায় ৬ টি গাসি নৌকা প্রতিযোগিতা অংশগ্রহণ করেন।  প্রতিযোগিতায় হাতনির রাজ ও মৈজদ্দিনকে পেছনে ফেলে ‘খান বাড়ি’ নৌকা চ্যাম্পিয়ন হয়।

নৌকা বাইচ পরিচালনা কমিটির সভাপতি মুরাদ খান ঝিপু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. হানিফের সঞ্চালনায় অতিথি ছিলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুর আলম, উপজেলা তাঁতীলীগের সভাপতি শহিদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মো. পলাশ, উপজেলা সৈনিকলীগের সাংগঠনিক সম্পাদক মো. রাজিব, ব্যবসায়ী মিনাল মিয়া, যুবলীগ নেতা মাসুদ মৃধা, শেখ সাদি প্রমুখ।

নবাবগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

ঢাকার নবাবগঞ্জ উপজেলার কাশিমপুর এলাকা থেকে সায়মা (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে লাশ উদ্ধার করে নবাবগঞ্জ থানা  পুলিশ। নিহতের বাবার দাবি যৌতুকের জন্য তার মেয়েকে হত্যা করা হয়েছে। সায়মা কাশিমপুর গ্রামের প্রবাসী ওমর ফারুকের স্ত্রী এবং দোহার উপজেলার সুতারপাড়া ইউনিয়নের মধুরচরের আব্দুস সালামের মেয়ে।

নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক মশিউর রহমান খান জানান, শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সায়মাকে ঘরের ভিতর সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে লাশ উদ্ধার করে সুরাতহাল শেষে ময়না তদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, সায়মা আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি নিশ্চিত হতে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

তবে নিহত সায়মার বাবা আব্দুস সালাম জানান, প্রায় ১৬ মাস আগে নবাবগঞ্জের কাশিমপুর গ্রামের মো. মুসলেম এর ছেলে ওমর ফারুকের সাথে তার মেয়ের বিয়ে হয়। বিয়ের পর থেকেই ১ লাখ টাকা যৌতুক দাবি করে সায়মাকে নির্যাতন করতে থাকে ওমর ফারুকের দুই বোন রোকেয়া ও রিনা এবং তাদের স্বামীরা।

তিনি অভিযোগ করে বলেন,  ১৬ মাস আমার মেয়েটা নির্যাতন সহ্য করেছে। দুই বোন ও ওদের স্বামীরা আমার মেয়েকে হত্যা করে এখন আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করছে। আমি পুলিশকে সব জানিয়েছি। আমি আমার মেয়ের হত্যার বিচার চাই।