স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক নির্মল রঞ্জন গুহ

ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটি করেছে সংগঠনটি । শুক্রবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনটির কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে এ কমিটি করা হয়।

এসময় স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগর ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তরের সম্মেলনের তারিখ ও স্থান নির্ধারণ করা হয়। ওই বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি অ্যাডভোকেট মোল্লা মো. আবু কাওসার। পরে তিনি সাংবাদিকদের বলেন, বৈঠকে জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটি করা হয়েছে। প্রস্তুতি কমিটির আহ্বায়ক করা হয়েছে সংগঠনে সহ-সভাপতি নির্মল রঞ্জন গুহকে এবং সদস্য সচিব করা হয়েছে যুগ্ম সাধারণ সম্পাদক গাজী মেসবাউল হোসেন সাচ্চুকে। এছাড়াও সংগঠনটির কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের প্রত্যেকে প্রস্তুতি কমিটির সদস্য বলেও জানান তিনি।

আবু কাওসার বলেন, আগামী ১১ নভেম্বর স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে এবং ১২ নভেম্বর ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন কৃষিবিদ ইন্সটিটিউশন, বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

১৬ নভেম্বর কেন্দ্রীয় সম্মেলন সফল করতে ২৬ অক্টোবর একটি বর্ধিত সভাও করা হবে।

দোহারে ইলিশ রক্ষায় পদ্মায় অভিযান শুরু

“ মা ইলিশ রক্ষায় সচেতন হই, ইলিশ উৎপাদনে সহায়তা করি” এই স্লোগানে ইলিশের প্রজনন রক্ষায়, আগামীকাল (বুধবার) ৯ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ২২ দিন দেশের সব নদী ও সাগরে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এই নিষেধাজ্ঞা কার্যকরে সারা দেশের ন্যায় ঢাকার দোহার উপজেলার পদ্মা নদীতে অভিযান পরিচালনা করবে উপজেলা প্রশাসন। ইতিমধ্যে এই বিষয়ে বিভিন্ন প্রচার প্রচারণাও চালিয়েছে প্রশাসন ।

দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা জানান, এখন ইলিশের প্রজনন মৌসুম তাই ইলিশ রক্ষায় আমরা ইতিমধ্যে বিভিন্ন প্রচারণা চালিয়েছি। আগামী ২২ দিন ইলশ মাছ ধরা, মজুদ, বিক্রি সম্পুর্নভাবে নিষিদ্ধ করেছে সরকার। কেউ যাতে এই ২২ দিন ইলিশ মাছ শিকার করতে না পারে তাই পদ্মা নদীতে প্রশাসন নিয়মিত অভিযান চালাবে। এই সময়ে জেলেদের জন্য বিশেষ প্রণোদনার ব্যবস্থা করেছে সরকার। নিষেধাজ্ঞা অমাণ্য করে কেউ মাছ শিকার করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।  ইলিশ রক্ষায় সকলের মধ্যেই এই সচেতনতা থাকলে অবশ্যই সফলতা সম্ভব।

দোহারের মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ‘বীর বিক্রম-বীর প্রতিক’ এর দাফন সম্পন্ন

দোহারের একমাত্র যুদ্ধে আহত হয়ে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা সার্জেন্ট গোলাম মোস্তফা আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০বছর। বৃহস্পতিবার রাত সাড়ে ন’টায় রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য একমাত্র ব্যক্তি হিসেবে একাধারে বীর বিক্রম ও বীর প্রতীক উপাধি লাভ করেন তিনি।

শুক্রবার বেলা ১১ টায় শ্যামলীতে মুক্তিযুদ্ধা টাওয়ার প্রাঙ্গণে রাষ্ট্রীয় সম্মান শেষে কলেজগেইট কেন্দ্রীয় মসজিদে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে বাদ জুম্মা বুদ্ধিজীবী কবরস্থানে দ্বিতীয় নামাজে জানাজা এবং রাষ্ট্রীয় সম্মান শেষে বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়। যুদ্ধাহত মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার গ্রামের বাড়ি ঢাকার দোহারের নারিশা ইউনিয়নের ঝনকি গ্রামে।

যুদ্ধাহত মুুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার ডান পা উড়ে যায়, বা পায়েও গুরুতর আঘাত পেয়েছেন। মহান মুক্তিযুদ্ধে মুক্তিযুদ্ধা সার্জেন্ট গোলাম মোস্তফা বীর বিক্রম ও বীর প্রতিক ৩ নম্বর সেক্টর যুদ্ধ করেন।

১৯৭১ সালের ৬ ডিসেম্বর ব্রাক্ষনবাড়িয়ার চান্দুয়ায় যুদ্ধের সময় তার দুই পায়ে গুলি লাগে পরে তার ডান পা কেটে ফেলা হয়।

দোহার-নবাবগঞ্জে পূজামন্ডপগুলোতে সালমান রহমানের আর্থিক সহযোগিতা

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে দোহার উপজেলার ৩৭টি পূজা মন্ডপে আর্থিক সহায়তা প্রদান করেছেন প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান। বৃহস্পতিবার সন্ধ্যায় দোহার উপজেলা পরিষদের সভাকক্ষে সালমান এফ রহমানের পক্ষে প্রত্যেকটি পুজামন্ডপ কমিটির সভাপতি ও সাধারন সম্পাদকের হাতে পাঁচ হাজার টাকা তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন।

এছাড়া সরকারি তহবিল থেকে পাঁচশত কেজি করে চাল প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা।

এসময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলী আহসান খোকন, উপজেলা ভাইস চেয়ারম্যান সুজাহার বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা ইসলাম বিথী, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য সুরুজ আলম সুরুজ, উপজেলা যুবলীগের সভাপতি আলমাছ উদ্দিন, দোহার উপজেলা পূজা উদ্যাপন কমিটির সাধারন সম্পাদক রিপন রাজবংশী সহ আরো অনেকে।

নবাবগঞ্জে পূজামন্ডপে চাল বিতরণ

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় শারদীয় দূর্গাপুজা উদযাপন উপলক্ষে পূজা মন্ডপে জন্য চাল বিতরণ করা হয়েছে।  শুক্রবার সকালে উপজেলা আব্দুল ওয়াছেক মিলনায়তনে চাল বিতরণ করেন উপজেলা প্রশাসন।

এবছর উপজেলার ১৬৮টি পূজামন্ডপে পাঁচশ’ কেজি করে সরকারি চাল এবং প্রধানমন্ত্রীর বেসরকারী শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সাংসদ সালমান এফ রহমানের ব্যক্তিগত তহফিল থেকে  পাঁচ হাজার টাকা করে অনুদান প্রদাণ করা হয়।

নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দীন মনজুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন,  নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন, নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. মোস্তফা কামাল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাবির হোসেন খান পাভেল, উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মো. হাসান, প্রাক্তন অধ্যক্ষ মানবেন্দ্র দত্ত, নবাবগঞ্জ উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি নিতাই চাঁদ তালুকদার, সাধারণ সম্পাদক স্বপন কুমার সরকার প্রমুখ।

ধরপাকড়ের মুখে সৌদি আরব থেকে ফিরলেন দোহার উপজেলার আনোয়ার হোসেন

সৌদি আরব থেকে শুক্রবার (৪ অক্টোবর ) রাতে দেশে ফিরেছেন ১২০ জন শ্রমিক। সৌদি এয়ারলাইনসের এসভি-৮০৪ বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তারা। এর আগে বৃহস্পতিবার রাতে দেশে আসেন ১৩০ জন শ্রমিক। এ নিয়ে গত দু’দিনে দেশে ফিরলেন ২৫০ জন শ্রমিক। বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক এ তথ্য জানায়।

ফিরে আসা কর্মীদের প্রবাসী কল্যাণ ডে‌স্কের সহযোগিতায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম খাবারসহ জরুরি সহায়তা দেয়।

শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, সৌদি আরবে বেশ কয়েকদিন ধরে ধরপাকড়ের শিকার হচ্ছেন বাংলাদেশি শ্রমিকরা। এই অভিযানে বাদ যাচ্ছেন না বৈধ আকামা (কাজের অনুমতিপত্র) থাকা শ্রমিকরাও। তাদের অনেকেরই অভিযোগ, কর্মস্থল থেকে রুমে ফেরার পথে পুলিশ তাদের গ্রেফতার করেছে। নিয়োগকর্তাকে এসময় ফোন করা হলেও তারা দায়িত্ব নিচ্ছেন না। আকামা থাকা সত্ত্বেও কর্মীদের ডিপার্টেশন ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছে। আবার দীর্ঘদিন অবৈধভাবে থাকার কারণেও অনেককে আটক করে ফেরত পাঠানো হচ্ছে।

সৌদি থেকে ফেরা ঢাকার দোহার উপজেলার আনোয়ার হোসেন ব‌লেন,‘সৌদি আরবে আমি নিজ দোকানে কাজ করতাম। আমার আকামার মেয়াদ ছিল আরও ১১ মাস। কিন্তু দোকান থেকে ধরে দেশে পাঠিয়ে দেওয়া হ‌য়ে‌ছে।’

ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রধান শরিফুল হাসান জানান, এ বছর সৌদি আরব থেকে এভাবে ১১-১২ হাজার শ্রমিক দেশে ফিরেছেন।

মাদ্রাসায় আলেম তৈরি হয়, জংগী তৈরি হয় না: আসাদুজ্জামান খান কামাল

মাদ্রাসায় আলেম বানানো হয়, জংগী তৈরি হয় সোশ্যাল নেটওয়ার্কে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি। বৃহস্পতিবার দোহারের মুকসুদপুরে সরকারি পদ্মা কলেজের বার্ষিক ক্রীড়া ও একাডেমিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি এই মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, আজ সোশ্যাল মিডিয়া আমাদের জন্য হুমকি হয়ে উঠেছে। আমরা গবেষণা করে দেখেছি এখন সন্ত্রাস জংগীবাদ সৃষ্টি হয় সোশ্যাল মিডিয়ায়। কোন মাদ্রাসায়, কোন আলেম কোন জংগীবাদ শিক্ষা দেয়া হয় না। সেখানে আলেম তৈরি করা হয়।

তিনি আরো বলেন, তোমরা মাদক থেকে দূরে থাকবে। মাদকের ব্যাপারে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। দোহার নবাবগঞ্জে আমরা কোন মাদকমুক্ত দেখতে চাই না, কোন মাদক ব্যবসায়ীও থাকবে না।

তিনি বলেন, আজ প্রধানমন্ত্রী নারী।সর্বক্ষেত্রে নারীরা এগিয়ে যাচ্ছে। পদ্মা কলেজের ক্ষেত্রেও যেন একই অবস্থা। আজ এই শিক্ষা, ক্রীড়ার মাধ্যমে তোমরা দোহার তথা সমগ্র পৃথিবীতে আমাদের দেশের প্রতিনিধিত্ব করবে।

তিনি আরো বলেন, জয়পাড়া কলেজ সরকারি করণে সাংসদ সালমান এফ রহমান ও আমি ইনশাআল্লাহ একসাথে কাজ করবো। দোহার নবাবগঞ্জের উন্নয়নে আমরা একসাথে কাজ করছি। জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা দূর্বার গতিতে সারা বিশ্বের মাঝে এগিয়ে চলেছি। সেই ধারায় দোহার নবাবগঞ্জ হবে একটি উন্নত সমৃদ্ধ জনপদ।

উক্ত অনুষ্ঠানে সভাপতি ছিলেন দোহার উপজেলা নির্বাহি কর্মকর্তা আফরোজা আক্তার রিবা, গেস্ট অব অনার সাবেক তত্ত্বাবধায়ক সরকারের  শিল্প ও ধর্ম বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল এ আর খান।

অনুষ্ঠানের উদ্বোধন করেন আইজিআর ডঃ খান মোহাম্মদ আবদুল মান্নান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন,  ভাইস চেয়ারম্যানদ্বয়, দোহার থানা অফিসার ইন চার্জ সাজ্জাদ হোসেন, দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম বাবুল, সাধারন সম্পাদক আলী আহসান খোকন শিকদার, এ্যাডভোকেট আজিজুর রহমান বাবুল, এম এ রহিম, মুকসুদপুর ইউপি চেয়ারম্যান অধ্যাপক এম এ হান্নান, ডঃ আব্দুর রহমান পাখি, ইঞ্জিনিয়ার আফসারুজ্জামান খান, ঢাকা জেলা ছাত্রলীগ দক্ষিনের সভাপতি গিয়াসউদ্দিন সোহাগ, সহ আওয়ামী লীগ ও এর অংগ সংগঠন এর নেতা কর্মি ও কলেজের শিক্ষার্থীরা।

সামনের একনেকে দোহার নবাবগঞ্জের উন্নয়নে ১হাজার কোটি বরাদ্দ: আলমগীর হোসেন

দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন বলেছেন,  প্রধানমন্ত্রীর ভারত সফর শেষে পরবর্তী একনেক বৈঠকে দোহার নবাবগঞ্জ এর জন্য উন্নয়নে ১ হাজার কোটি টাকার বরাদ্দ দেয়া। এখানকার সব রাস্তা ঘাট পাকা করা হচ্ছে। ১৮০০ কোটি টাকার বাধ সংরক্ষণ করা হচ্ছে। মাদক ও সন্ত্রাসে জিরো টলারেন্স অবস্থায় আছি আমরা। বৃহস্পতিবার দোহারের মুকসুদপুরে সরকারি পদ্মা কলেজের বার্ষিক ক্রীড়া ও একাডেমিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

আলমগীর হোসেন আরো বলেন, মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাংসদ সালমান এফ রহমান দোহার – নবাবগঞ্জকে দেশের সেরা উপজেলায় পরিণত করবেন। তিনি দোহারের শিক্ষা ক্ষেত্রে উন্নতির জন্য জয়পাড়া কলেজ সরকারি হবে এবং ছাত্রাবাস সংকট দূরীকরণে সরকারি পদ্মা কলেজে একটি উন্নত আধুনিক ছাত্রাবাস শীঘ্রই নির্মাণের প্রত্যাশা করেন।

তিনি আরো বলেন, ক্রীড়া ও একাডেমিক ক্ষেত্রে দোহার নবাবগঞ্জের ছাত্র ছাত্রী রা দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও তাদের সুনাম ছড়িয়ে পড়বে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল,  গেস্ট অব অনার তত্ত্বাবধায়ক সরকারের শিল্প ও ধর্ম বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল এ আর খান,  উদ্বোধক আইজিয়ার খান মোঃ আব্দুল মান্নান,  সভাপতি ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা।

জয়পাড়া স্বর্ণপট্টিতে ৭৩ ভরি স্বর্ণসহ ২০০ ভরি রুপার দুর্ধর্ষ ডাকাতি, আহত ৫

0

জোবায়ের শরিফঃ রোববার দিবাগত রাত ২টায় দোহার উপজেলার জয়পাড়া বাজারের নূন্যতম চারটি স্বর্ণের দোকানে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতদল স্বর্ণালঙ্কারসহ নগদ টাকা নিয়ে যায় বলে জানা গেছে।ডাকাতিকালে ডাকাতদল স্বর্ণ ৭৩ ভরি, রুপা ২০০ ভরি, টাকা ২ লক্ষ ৮০ হাজার টাকা। তাদের গলার স্বরে স্থানীয়সহ নদীর দূর্বোধ্য আঞ্চলিক ভাষার টান রয়েছে। এদের মধ্যে দুজন মুখোশধারী ছিলো।

ডাকাতির শিকার দোকানগুলো হচ্ছে- জয়পাড়া বাজারের প্রদীপ পালের মালিকানাধীন পবিত্র অলঙ্কার নিকেতন, ইসমাইল হোসেনের হাজী অলঙ্কার বিতান, অখিল পালের শশধর অলঙ্কার নিকেতন ও স্বাধীন অলঙ্কার।

জানা গেছে, রাত ২টার দিকে আনুমানিক ৮/১০ জনের একদল ডাকাত উপজেলার জয়পাড়া বাজারে ঢুকে বিভিন্ন স্বর্ণের দোকানের সাটারের তালা ভেঙে নগদ টাকা, রূপা ও প্রচুর স্বর্ণালংকার নিয়ে যায় ডাকতদল।এসময় এক দোকানী বাধা দিলে, ডাকাতদের আক্রমণের মুখে সে-সহ পাচজন গুরুতর আহত হয়। পরবর্তীতে তাকে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।ডাকাতি করে ডাকাতরা ৩ রাউন্ড ফাকা ফায়ার করে নির্বিঘ্নে স্পীড বোটে করে পদ্মা নদীর দিকে চলে যায়।স্পীড বোট ছিলো ৩ থেকে ৪টি।  এসময় জয়পাড়া বাজার মসজিদ থেকে সাহায্যার্থে মাইকিং করা হয়। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পূর্বেই ডাকাতদল পালিয়ে যায় বলে জানা গেছে।

ওসি সাজ্জাদ নিউজ৩৯কে বলেন, “মধ্যরাতে সংঘবদ্ধ কয়েকজন ডাকাত জয়পাড়া বাজারের কয়েকজন পাহারাদারকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ফেলে।পরে পর্যায়ক্রমে তারা ওই চারটি স্বর্ণের দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে সিন্ধুকের তালা ভেঙে রুপাসহ বেশ কয়েক ভরি স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে নেয়।”এ সময় মসজিদের মাইকে ঘোষণা শুনে পুলিশ ও স্থানীয় জনতা এগিয়ে এলে ডাকাত দল বোমা বিস্ফোরণ করে নদী পথে স্পিডবোটে করে পালিয়ে যায় বলে জানান তিনি।

দোহার থানা পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়েছে। তারা দ্রুততম সময়ে ডাকাতদল গ্রেফতারে সচেষ্ট রয়েছে।

নাসির উদ্দিনকে আহ্বায়ক করে সুতারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক কমিটি ঘোষণা

0

ঢাকার দোহার উপজেলার সুতারপাড়া ইউনিয়নের আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সুতারপাড়া ইউনিয়নের নাসির উদ্দিনকে আহ্বায়ক করে এ কমিটি ঘোষণা করা হয়। দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম বাবুল ও সাধারন সম্পাদক আলী আহসান খোকন শিকদারের স্বাক্ষরিত  কমিটিতে যুগ্ম আহবায়ক হিসাবে আছেন তিন জন। তারা হলেন তুহিন হোসাইন, হুমায়ুন ও ইবাদুল হক(মিল্টন)। এছাড়া কমিটিতে ১৭ সদস্যের নামও ঘোষনা করা হয়েছে। তারা হলেন আলিম মেম্বার, ফিরোজ মোল্লা, শওকত বিশ্বাস, সিদ্দিকুর রহমান, তারা মিয়া, কুদ্দুস মাদবর, ফিরোজ শিকদার, মোঃ বাতেন আজহার বেপারী, মঞ্জু বেপারী, মুজাহার খান, ডাবলু, ইসলাম খান, ইলিয়াস খান, মামুন মৃধা, শহীদুল ইসলাম, আলমগীর মাদবর।

এই ৩১ সদস্য আহবায়ক কমিটিতে আগামী সাতদিনের মাঝে ১০ সদস্যের নাম দিয়ে পূর্ন করতে বলা হয়েছে এবং ৪৫ দিনের মাঝে ওয়ার্ড কমিটি গঠন করে কাউন্সিলের মাধ্যমে ইউনিয়নের পূর্নাঙ্গ কমিটির প্রস্তুতি নিতে নির্দেশ দেয়া হয়েছে।

ঢাকা-১ আসনের মাননীয় সাংসদ জননেতা জনাব সালমান এফ রহমান, দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব নজরুল ইসলাম বাবুল, সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আলী আহসান খোকন শিকদার এবং দোহার উপজেলা পরিষদের সফল মাননীয় চেয়ারম্যান জননেতা জনাব মোঃ আলমগীর হোসেনকে সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ করায় এবং একটি শক্তিশালী কমিটি গঠন করায় দোহার উপজেলা শাখার সুতারপাড়া ইউনিয়ন এর আহ্বায়ক কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।

এ কমিটি দোহার উপজেলা আওয়ামী লীগের রাজনীতিকে গতিশীল করে তুলবে বলে জানান উক্ত কমিটির আহ্বায়ক জনাব নাসির উদ্দিন।