স্বেচ্ছাসেবক লীগ সম্মেলনঃ নির্মল গুহের প্রত্যাশায় দোহার- নবাবগঞ্জবাসী

 

দীর্ঘ‌ সাত বছর ধরে স‌ম্মেলন না হওয়ায় অনেকটা ঝি‌মি‌য়ে পড়েছিলো স্বেচ্ছাসেবক লীগ নেতা- কর্মিরা। ক্যসিনোকাণ্ডে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা আবু কাউসারে নাম আসায় তাকে অব্যহতি দেওয়া হয়।

 

তাই ১৬ নভেম্বর স্বেচ্ছা‌সেবক লী‌গের স‌ম্মেলনে নতুন নেতৃত্বের সন্ধান শুরু করেছেন খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে সার্বিক সহযোগিতা করছে সরকারি-বেসরকারি বিভিন্ন গোয়েন্দা সংস্থা।

ফলে সহযোগী সংগঠনগুলোর শীর্ষ নেতৃত্বে আসতে পারেন দীর্ঘদিনের পরীক্ষিত ও বঙ্গবন্ধু পরিবারের কেউ কেউ।

 

সম্মেলনের মাধ্যমে সৎ, ত্যাগী ও পরিচ্ছন্ন নেতাকর্মীদের মধ্য থেকেই নেতৃত্ব বাছাই করা হবে বলে জানান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান। তিনি বলেন, দলের জন্য যারা নিবেদিত, দলের প্রতি আনুগত্য, শেখ হাসিনার প্রতি আস্থাশীল এমন লোকদের থেকেই নেতৃত্ব আসবে।

 

আর এই ক্ষেত্রে সবার আগে এগিয়ে স্বচ্ছ জনবান্ধন নেতা হিসেবে পরিচিত স্বেচ্ছাসেবক লীগ সিনিয়র সহ-সভাপতি নির্মল রঞ্জন গুহ। আর এজন্য গভীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে দোহার- নবাবগঞ্জবাসীর আত্মার আত্মীয় নির্মল গুহের সভাপতি হওয়ার দিকে।

 

এ বিষয়ে স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ সভাপতি এবং সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক নির্মল রঞ্জন গুহ সময় নিউজ৩৯কে বলেন, স্বেচ্ছাসেবক লীগ আমার প্রাণের সংগঠন। স্বেচ্ছাসেবক লীগের সুচনালগ্ন থেকেই আমি ছিলাম এবং আমার ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করে আসছি। স্বেচ্ছাসেবক লীগের দুঃসময়ে যাদের ভূমিকা ছিল এমন রাজপথের ত্যাগী এবং ক্লিন ইমেজের নেতারাই আসবে মুল নেতৃ‌ত্বে। বিতর্কিত কারো কমিটিতে আসার সুযোগ নেই । তবে এক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তই চূড়ান্ত। স্বেচ্ছাসেবক লীগ একটি পরিচ্ছন্ন সংগঠন। এখানে কোনো অনুপ্রবেশকারী নেই। এবারের সম্মেলনে কেমন নেতৃত্ব আসবে জানতে চাইলে তিনি জানান, ত্যাগী, সৎ এবং ক্লিন ইমেজের পরিচ্ছন্ন নেতৃ‌ত্ব এবং স্বেচ্ছাসেবক লীগে যাদের গ্রহণযোগ্যতা রয়েছে এমন নেতৃ‌ত্বই আসবে এবারের সম্মেলনে।

 

উ‌ল্লেখ্য, ১৯৯৭ সালের তৎকালীন সংসদ সদস্য মকবুল হোসেনকে আহ্বায়ক করে স্বেচ্ছাসেবক লীগের প্রথম কমিটি হয়। পরে ২০০২ সালে প্রথম কাউন্সিলে সভাপতি নির্বাচিত হন বাহাউদ্দিন নাছিম, সাধারণ সম্পাদক হন পঙ্কজ দেব নাথ।

সর্বশেষ, ২০১২ সালে মোল্লা মো. আবু কাওছারকে সভাপতি এবং পঙ্কজ দেবনাথকে সাধারণ সম্পাদক করে স্বেচ্ছাসেবক লীগের কমিটি হয়েছিল। মেয়াদ পেরিয়ে গেলেও ওই কমিটিই এখনও কাজ চালিয়ে যাচ্ছে। এর মধ্যে কাসিনোকাণ্ডে নাম এসেছে মোল্লা আবু কাউসারের ও। দলের মধ্যে বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে শুদ্ধি অভিযানের কারণে এবারের কমিটিতে নতুন নেতৃত্ব আসবে বলে মনে করেন নেতাকর্মীরা।

গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় সমাহিত হলেন বাদল চেয়ারম্যান

0

দোহার উপজেলার নারিশা ইউনিয়ন পরিষদের জনপ্রিয় সাবেক চেয়ারম্যান ও দোহার উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সামছুল আলম বাদল বেপারীর জানাযা অনুষ্ঠিত হয়েছে।

মরহুম মাহমুদ শামছুল আলম বাদল বেপারী নারিশা ইউনিয়নের মরহুম আলী বেপারীর দ্বিতীয় ছেলে।

জানায়ায় উপজেলার বিভিন্ন শেনী-পেশার হাজারো মানুষ সমবেত হন।

জানাযার নামাজে সাবেক তত্তাবধায়ক সরকারের উপদেষ্ঠা ও পদ্মা কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি (অব:)মেজর জেনারেল এ আর খান, ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামীলীগের সাধারন-সম্পাদক মাহাবুবুর রহমান, উপজেলা আওয়ামীলীগ,মুক্তিযোদ্ধা কমান্ড,ঢাকা জেলা যুবলীগ,বিএনপির জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবিন্দ ও বিভিন্ন ইউনিয়নের ইউপি চেয়ারম্যানবৃন্দরা উপস্থিত ছিলেন।

জানাযা শেষে নারিশায় মরহুম সামছুল আলম বাদল বেপারীকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

উল্লেখ্য গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার টিকাটুলির বাড়ীতে হঠাৎ বুকে ব্যাথা হলে পরিবারের সদস্যরা তাকে কাকরাইল ইসলামী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬২ বছর।

মৃত্যুকালে তিনি স্ত্রীসহ এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

প্রাথমিক শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল কবে? বেড়েছে পদ

প্রাথমিক শিক্ষক নিয়োগ লিখিত পরীক্ষা ২০১৮ শেষ হয়েছে। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা ৬ অক্টোবর থেকে সারা দেশে শুরু হয়েছে ইতোমধ্যে মৌখিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরীক্ষার্থীরা অধীর আগ্রহে অপেক্ষা করছে প্রাথমিক শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফলাফল কবে দিবে। প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষার ফলাফল। দোহারে প্রায় ১৭০ জন সহ দোহার নবাবগঞ্জ থেকে প্রায় ৪০০ জন মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেছে।

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশের সম্ভাব্য সময়সীমা আগামী ডিসেম্বরের প্রথম সাপ্তাহে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশের এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, প্রাথমিক শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা শেষে সারা দেশে মোট ১৮ হাজার ৫০০ জন সহকারী শিক্ষক নিয়োগ দেয়া হবে। সারা দেশে শূন্য আসনের ভিত্তিতেই এই সংখ্যা নির্ধারণ করা হয়েছে। আগামী জানুয়ারি থেকে এসব শিক্ষকরা পাঠদান শুরু করবে। তিনি আরো বলেন, নিয়োগ কার্যক্রম শেষে নতুন করে সারা দেশে প্রাক প্রাথমিক পর্যায়ে ২৬ হাজার শিক্ষক নিয়োগ দেয়া হবে।

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী করণীয় বিষয়াবলী?

উত্তীর্ণ প্রার্থীদের অনলাইনে আবেদনের আপলোডকৃত ছবি, আবেদনের কপি, লিখিত পরীক্ষার প্রবেশপত্র, নাগরিকত্বের সনদসহ বিভিন্ন কোটায় অংশগ্রহণকারীদের সনদ ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রের অনুলিপি কমপক্ষে নবম গ্রেডের গেজেটেড কর্মকর্তার মাধ্যমে সত্যায়িত করে নিজ নিজ জেলায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসে জমা দিয়ে প্রাপ্তি স্বীকারপত্র সংগ্রহ করতে হবে।

প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষার পরিসংখ্যান?

উল্লেখ্য প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার প্রথম ধাপে ২৪ মে ও দ্বিতীয় ধাপে ৩১ অনুষ্ঠিত হয়। তৃতীয় ধাপের পরীক্ষা ২১ জুন এবং চতুর্থ ধাপের পরীক্ষা ২৮ জুন অনুষ্ঠিত হয়।

গত বছরের ৩০ জুলাই ‘সহকারী শিক্ষক’ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। গত ১ থেকে ৩০ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন কার্যক্রম শেষ হয়। ১২ হাজার আসনের বিপরীতে সারাদেশ থেকে মোট ২৪ লাখ ৫ জন প্রার্থী আবেদন করেন। সে হিসাবে প্রতি আসনে লড়ছেন ২০০ জন।

দোহার-নবাবগঞ্জের ২ কৃতি সন্তানের কপাল খুলছে মহানগর স্বেচ্ছাসেবক লীগে

0

জাকির হোসেন,সিনিয়র করেসপন্ডেন্ট,নিউজ৩৯, ঢাকাঃ দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর অনুষ্ঠেয় সম্মেলন ঘিরে তৎপর হয়ে উঠেছে ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক লীগ উত্তর ও দক্ষিণে পদ প্রত্যাশীরা। আজ ১১ ও ১২ নভেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তন ও খামারবাড়ির কৃষিবিদ মিলনায়তনে সম্মেলন অনুষ্ঠিত হবে। আর এতে কপাল খুলতে পারে, আমলনামার প্রেক্ষিতে ভাগ্য নির্ধারণ হতে যাচ্ছে ‘স্বচ্ছ ভাবমূর্তির ত্যাগী যোগ্য দোহার নবাবগঞ্জের ২ কৃতি সন্তান সাগর আহমেদ শাহীন ও ফরিদুর রহমান ইরানের।  তারাই এবার ঠাঁই পেতে যাচ্ছেন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের কমিটির শীর্ষ গুরুত্বপূর্ণ পদে। ক্ষমতাসীন সরকারের চলমান শুদ্ধি অভিযানের সাথে সামঞ্জস্য রেখে মহানগরীর দুই কমিটির শীর্ষ পদে স্বচ্ছ ভাবমূর্তির নেতারা ঠাঁই পাবেন।

‘আপনি তো এবারও শীর্ষ পদের জন্য আগ্রহী’ এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক লীগের শীর্ষ পদের আলোচনায় অনেকে থাকলেও শীর্ষ পদের লড়াই বর্তমান সাধারণ সম্পাদক ও কাউন্সিলর ফরিদুর রহমান খান ইরান বলেন, ‘আমি দীর্ঘ কয়েক বছর সেক্রেটারি ছিলাম, সভাপতি তো আশা করবই। বাট তারপরও আমাদের কোনো সে নেই। আমাদের হাইকমান্ড হলো জননেত্রী শেখ হাসিনা এবং বাহাউদ্দিন নাছিম ভাই। তাই মাননীয় নেত্রী (আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা) এবং বাহাউদ্দিন নাছিম ভাই যেখানেই দেবেন, সেখানেই কাজ করব।’

বাংলাদেশ কাজী সমতির সাধারপণ সম্পাদক সাগর আহমেদ শাহীন বলেন, দলের জন্য আমি সকল ত্যাগ স্বীকার করেছি। দলের জন্য গুলি খেয়েছি। এখনো সে যন্ত্রণা দেহে বয়ে চলেছি। আমরা চাই, সংগঠনে যাদের স্বচ্ছ ভাবমূর্তি রয়েছে, ত্যাগী ও দুর্দিন দুঃসময়ে সংগঠনের জন্য কাজ করেছেন, এক/এগারের নেত্রীর কারামুক্তি আন্দোলনে মাঠে সক্রিয় ছিলেন, তাদের খুঁজে বের করে নেতা নির্বাচিত করা হোক।’

সূত্র আরও জানায়,তবে মহানগর শাখার শীর্ষ নেতৃত্বে কারা আসছেন সেটি কেউ নিশ্চিত করে বলতে পারছেন না। তবে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে যে নতুন মুখ আসবে সেটা মোটামুটি নিশ্চিত। সে ক্ষেত্রে খুলে যেতে পারে স্বচ্ছ ভাবমূর্তির ত্যাগী সাবেক ছাত্রনেতাদের কপাল। ইতোমধ্যে সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতৃত্বে থেকে নানা কারণে বির্তকিত কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন, তাদের আমলনামা এরইমধ্যে বিভিন্ন এজেন্সি মারফত দলীয় হাইকমান্ডের কাছে পৌঁছেছে।

দায়িত্বশীল দলীয় সূত্র জানায়, সম্মেলনের তারিখ ঘোষণার পর ঢাকা মহানগরীজুড়ে পদপ্রত্যাশী নেতারা পোস্টার, ফেস্টুনে প্রার্থিতা জানান দিয়ে বিভিন্ন মহলে দৌঁড়ঝাপ শুরু করেছেন। ১১ নভেম্বর সকালে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মহানগর দক্ষিণের এবং ১২ নভেম্বর কৃষিবিদ ইন্সটিটিউশন মিলনায়তনে মহানগর উত্তরের সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং সাংগঠনিক সম্পাদক এবং স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

এছাড়াও উপস্থিত থাকবেন স্বেচ্ছাসেবক লীগের জাতীয় সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক কেন্দ্রীয় সহ-সভাপতি নির্মল রঞ্জন গুহ ও যুগ্ম সাধারণ সম্পাদক গাজী মেজবাউল হোসেন সাচ্চু।

২০০৬ সালের ৩১ মে ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে ঢাকা মহানগরকে দুই ভাগে ভাগ করা হয়। সর্বশেষ ২০১২ সালে মোল্লা মো. আবু কাওসারকে সভাপতি এবং পঙ্কজ দেবনাথকে সাধারণ সম্পাদক করে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটি হয়েছিল। সম্প্রতি ক্যাসিনোকান্ডে মোল্লা মো. আবু কাওছারকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়। ভিন্ন অভিযোগে অব্যাহতি দেওয়া হয়েছে সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথকে। স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন পরিচালনার দায়িত্ব পেয়েছেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি নির্মল রঞ্জন গুহ ও যুগ্ম সাধারণ সম্পাদক গাজী মেজবাউল হোসেন সাচ্চু।

অন্যদিকে আগামী ১৬ নভেম্বর বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সম্মেলন হবে। তার আগে সংগঠনটির গুরুত্বপূর্ণ দুই শাখা ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সম্মেলন হবে। এবার নানা অপকর্মে ভাবমূর্তির সংকটে পড়া সংগঠনকে সঠিক ধারায় ফেরাতে স্বচ্ছ ভাবমূর্তির আমলনামা’ই নেতা হওয়ার ক্ষেত্রে নির্ধারক হয়ে উঠবে বলে মনে করছেন খোদ পদপ্রত্যাশী নেতারাই। এদিকে আওয়ামী লীগের নীতিনির্ধারণী ফোরামের নেতারা বলছেন, স্বচ্ছ ভাবমূর্তির ত্যাগী ও পরীক্ষিত নেতাদের হাতেই এবার সংগঠনের দুই গুরুত্বপূর্ণ শাখার নেতৃত্ব তুলে দেওয়া হবে। এ জন্য আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিভিন্ন নেতাদের আমলনামা সংগ্রহ করে রেখেছেন।

সংগঠনের নেতৃত্ব সম্পর্কে জানতে চাইলে স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক নির্মল রঞ্জন গুহ  বলেন, ‘আমাদের পক্ষ থেকে প্রস্তুতি শতভাগ সম্পন্ন হয়েছে। যারা দলের ত্যাগী পরীক্ষিত, দুঃসময়ে দলের সঙ্গে ছিল দলের দুর্দিনে আন্দোলন সংগ্রামে যারা বিভিন্ন অবদান রেখেছে, তাদের মধ্য থেকেই নেতৃত্ব আসবে, এটা আমরা চাই।”

দোহার-নবাবগঞ্জ উইভার্স কো-অপারেটিভ ইন্ডাষ্ট্রিয়ালের বাৎসরিক সাধারণ সভা

ইসলাম আহাদঃ দোহার উপজেলার জয়পাড়ায় দোহার-নবাবগঞ্জ উইভার্স কো-অপারেটিভ ইন্ডাষ্ট্রিয়াল ইউনিয়ন লিমিটেডের ৪২তম বাৎসরিক সাধারন সভা-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১২টায় উপজেলার জয়পাড়ায় সমিতির সভা কক্ষে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। দোহার-নবাবগঞ্জ উইভার্স কো-অপারেটিভ ইন্ডাষ্ট্রিয়াল ইউনিয়ন লিমিটেডের সভাপতি ডা. রমজান আলী মল্লিকের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদার, সরকারী দোহার-নবাবগঞ্জ কলেজের সাবেক ভি. পি. হারুন উর রশিদ উসমানী, ঢাকা জেলা (দক্ষিণ) তাতীঁলীগের সিনিয়র সহ-সভাপতি জামাল উদ্দিন আহমেদ, দোহার উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মাদ আলাউদ্দিন মিয়া, নবাবগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তা মো. আব্দুর রহিম, উপজেলা তাতীঁলীগের সভাপতি মোজাজ্জাফর হোসেন টিটু, সাবেক ছাত্রনেতা সাজ্জাদ হেসেন সুরুজ, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক আব্দুর রহমান আকন্দ, আওয়ামীলীগ নেতা আলমাস কমিশনার, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাজীব শরীফ, আবুল কালাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. হুমায়ুন কবির।

ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাব দোহার নবাবগঞ্জের জনজীবনে

ঘূর্নিঝড় বুলবুলের প্রভাব পড়েছে দোহার নবাবগঞ্জের জনজীবনে। অনেকটা স্থবির হয়ে পড়েছে স্বাভাবিক জন জীবন। বাজার ঘাট ফাঁকা হয়ে পড়েছে। দুপুর ১টার মধ্যেই স্কুল কলেজ মাদ্রাসা ছুটি হয়ে পড়েছে। দোহার ও নবাবগঞ্জের সব কয়েকটি কেন্দ্রের জেএসসি, জেডিসি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) ২য় বর্ষের সকল পরীক্ষা স্থগিত থাকায় অনেকটা ঢিলেঢালা ভাবে চলেছে শিক্ষা কার্যক্রম। প্রতিটি বাজারে ক্রেতার উপস্থিতি ছিলো কম। দোকানে পণ্য এর সমাহার ছিলো কিন্তু ক্রেতা নেই। সবজির সরবরাহ কম থাকায় তার দাম একটু বেশি। পিয়াজ বিক্রি হয়েছে ১৩০ টাকা কেজি। দুধের দাম তুলনামূলক সস্থা ছিলো। বুলবুলের প্রভাবে রবিবার ছুটিসহ টানা ৩ দিনের এই ছুটিতেও পর্যটন স্পটগুলোতে নেই জনসমাগম। আত্মীয় স্বজনকে নিয়ে চাইনিজ বা রেস্টুরেন্টে ঘুরতে দেখা গেছে অনেককে। এদিকে ঘুর্ণিঝড় বুলবুলের প্রভাবে গুড়ি গুড়ি বৃষ্টির সহ বৈরী আবহাওয়ার মাঝে মিনি কক্সবাজার দোহারের মৈনট ঘাট এক নিস্তব্ধতা পরিবেশ বিরাজ করছে। সেখানে স্থানীয় জনসাধারণ, দোকানী ও লঞ্চ কর্মচারী ছাড়া তেমন কোন পর্যটক দেখা যাচ্ছে না। সবাইই আতংকে যে শেষ মুহুর্তের সিডরের মতো এই ঝড় ঢাকা তথা দোহার-নবাবগঞ্জের উপর দিয়ে বয়ে যেতে পারে।

“সুতারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত”

ঢাকার দোহার উপজেলার সুতারপাড়া ইউনিয়নের নবগঠিত আওয়ামী লীগের আহবায়ক কমিটির পরিচিতি সভা ও ৯নং ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ৭ নভেম্বর সুতারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক জনাব নাসির উদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক ইবাদুল হক মিল্টনের সঞ্চালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মোঃ আলমগির হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রতিটি কমিটিতে ত্যাগী নেতৃত্ব আনতে হবে। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষে ও দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে আরো ত্বরান্বিত করার লক্ষে সকলকে এক সাথে কাজ করতে হবে। এ সময় ৯নং ওয়ার্ডের সাবেক মেম্বার জনাব আব্দুল আলিম কে সভাপতি এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ মনির হোসেন কে সাধারন সম্পাদক করে ৯নং ওয়ার্ডের আংশিক কমিটি ঘোষণা করা হয়। খুব তাড়াতাড়ি পূর্নাংঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানান আহবায়ক নাসির উদ্দিন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জনাব ফজলুল হক, দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব নজরুল ইসলাম বাবুল, সাধারন সম্পাদক আলী আহসান খোকন শিকদার, বাংলাদেশ আওয়ামী মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক আনার কলি পুতুল, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, ঢাকা জেলা (দক্ষিণ) ছাত্রলীগের সভাপতি গিয়াসউদ্দিন সোহাগ, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় উপ-কমিটির সহ সম্পাদক শরিফ হাসান সহ আরও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সড়কে ডাকাতি রোধে ও জনস্বার্থে দোহারের ওসির রাস্তা মেরামত ও জঙ্গল পরিস্কার

শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত দোহার থানার ওসি সাজ্জাদ হোসেনের উদ্যোগে নিকড়া-গালিমপুর সড়কের বাইপাস রাস্তায় টিকিটপুর পর্যন্ত সড়ক মেরামত ও সড়কের দুই ধারের ঝোপঝাড় গাছ পালা পরিস্কার করা হয়। এই সড়কেতে দোহার টু ঢাকা ভায়া টিকিটপুর যাতায়াতে যাত্রীসাধারণের অনেক দূর্ভোগ পোহাতে হয়। নিয়মিত ডাকাতির ঘটনা ঘটে । এছাড়া রাস্তার বিভিন্ন স্থানে ভেংগে যাওয়ায় তা মেরামত ও পরিস্কার করা হয়। এই উদ্যোগ গ্রহণ করেন দোহার থানা ওসি সাজ্জাদ হোসেন সহযোগিতা করেছেন জয়পাড়া কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাংগাঠনিক সম্পাদক মাসুদ রানা।

দোহার থানা ওসি সাজ্জাদ হোসেন নিউজ৩৯কে জানান, দোহারকে আমি আমার নিজ এলাকা মনে করি। আর আমরা সবাই নিজের মনে কাজ করলে অনেক ভাল কাজ করা সম্ভব। গালিমপুর টিকিটপুর রাস্তাটা নবাবগঞ্জ উপজেলায় হলেও আমাদের সব সময় চলাচল করতে হয়। এই রাস্তায় মাঝে মাঝে ডাকাতি ও রাস্তার ভেংগে যাওয়া অংশে প্রায়শঃই দূর্ঘটনা ঘটে। সেখান থেকেই এই রাস্তার ঝোপঝাড় পরিস্কার ও রাস্তা মেরামত কাজের উদ্যোগ গ্রহন করা।

ইতিপূর্বে উপজেলার বাঁশতলা থেকে কার্তিকপুর পর্যন্ত ঝোপঝাড় পরিস্কার কার্যক্রম চালিয়েছে ওসি ও উপজেলার যুব সমাজের একটি অংশ। এসময় দোহার উপজেলার বিভিন্ন এলকায় প্রায় অর্ধশতাধিক যুবক রাস্তা মেরামত ও জঙ্গল পরিস্কার কাজে অংশগ্রহণ করেন।

সহযোগি হিসেবে উপস্থিত ছিলেন, রাজীব শরিফ, মোরাদ হাসান, সহ যুব সমাজ।

‘মহাবিপদ’ সংকেত বলতে যা বোঝায়

0

ঘূর্ণিঝড়ের কারণে নদী ও সমুদ্রবন্দরগুলোতে ১ থেকে ১১ পর্যন্ত সতর্ক সংকেত দেখানো হয়। যদিও আবহাওয়া বিভাগ উপকূলীয় এলাকাগুলোর জন্যও সতর্কতা হিসেবে একই সংকেত ব্যবহার করে। এই সংকেতগুলোর প্রতিটির পৃথক পৃথক অর্থ রয়েছে। অতি প্রবল ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর কারণে উপকূলীয় ৯টি জেলায় ১০ নম্বর ‘মহাবিপদ’ সংকেত দেখানো হচ্ছে। এই মহাবিপদ সংকেত বোঝাতে তিনটি লাল পতাকা ওড়ানো হয়। এর মানে হচ্ছে, প্রচণ্ড ঘূর্ণিঝড়ের প্রভাবে আবহাওয়া দুর্যোগপূর্ণ থাকবে এবং ঘূর্ণিঝড়টি খুব কাছ দিয়ে, অথবা সরাসরি ওপর দিয়ে উপকূল অতিক্রম করতে পারে।

দুর্যোগ ব্যবস্থাপনা গবেষকরা জানান, সংকেতগুলো তৈরি করা হয়েছে শুধু সমুদ্রবন্দর এবং নদীবন্দরকে লক্ষ্য করে। এই সংকেত জনসাধারণের জন্য নয়। কোন দিক থেকে বাতাস বইছে, আবহাওয়া দুর্যোগপূর্ণ হচ্ছে এবং বিপদ আরও বাড়ছে কিনা, তা বোঝা যায় এসব সংকেতের মাধ্যমে। তবে বন্দর এলাকা ছাড়াও উপকূলীয় ও ঘূর্ণিঝড়ের গতিপথের মধ্যে থাকা জেলাগুলোর স্থানীয় প্রশাসন এসব সংকেত দেখে ভিন্ন ভিন্ন ব্যবস্থা গ্রহণ করেন।

আবহাওয়া বিভাগের তথ্য অনুযায়ী ১ নম্বর হচ্ছে দূরবর্তী সতর্ক সংকেত, ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত, ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত, ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত, ৫, ৬ ও ৭ বিপদ সংকেত, ৮, ৯ ও ১০ মহাবিপদ সংকেত এবং ১১ ঘূর্ণিঝড়ের প্রচণ্ডতার কারণে যোগাযোগ বিচ্ছিন্ন।

৮ থেকে ১০ নম্বর মহাবিপদ সংকেত ও ১১ নম্বর যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ার সংকেত বোঝাতে তিনটি লাল পতাকা ওড়ানো হয়ে থাকে। ৮ নম্বর মহাবিপদ সংকেতের অর্থ— প্রচণ্ড ঘূর্ণিঝড় হবে এবং বন্দরের আবহাওয়া খুবই দুর্যোগপূর্ণ থাকবে। ঝড়টি চট্টগ্রাম বন্দরের দক্ষিণ দিক দিয়ে উপকূল অতিক্রম করতে পারে (মোংলা বন্দরের বেলায় পূর্ব দিক দিয়ে)।

৯ নম্বর মহাবিপদ সংকেতের অর্থ হলো— প্রচণ্ড ঘূর্ণিঝড়ের প্রভাবে বন্দরের আবহাওয়া দুর্যোগপূর্ণ থাকবে। ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম বন্দরের উত্তর দিক দিয়ে উপকূল অতিক্রম করার আশঙ্কা রয়েছে (মোংলা বন্দরের বেলায় পশ্চিম দিক দিয়ে)।

১০ নম্বর মহাবিপদ সংকেতের অর্থ প্রচণ্ড ঘূর্ণিঝড়ের প্রভাবে বন্দরের আবহাওয়া দুর্যোগপূর্ণ থাকবে এবং ঘূর্ণিঝড়টি বন্দরের খুব কাছ দিয়ে, অথবা ওপর দিয়ে উপকূল অতিক্রম করতে পারে।

১১ নম্বর যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ার সংকেতের অর্থ হচ্ছে— ঝড় সতর্কীকরণ কেন্দ্রের সঙ্গে সব ধরনের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে এবং স্থানীয় আবহাওয়া কর্মকর্তার বিবেচনায় চরম প্রতিকূল আবহাওয়ার আশঙ্কা রয়েছে।

চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আহাওয়াবিদ আবদুল হান্নান  জানান, ‘সতর্ক সংকেতগুলো মূলত বন্দরের জন্য। ৮ নম্বর মানে ঝড়টি চট্টগ্রাম বন্দরের দক্ষিণ দিক দিয়ে যাবে, ৯ নম্বর মানে ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম বন্দরের উত্তর দিক দিয়ে যাবে, ১০ নম্বর মানে ঝড় সরাসরি আঘাত হানবে। কিন্তু সাধারণ মানুষের জন্য এগুলো সতর্কতার বার্তা বহন করে। স্থানীয় প্রশাসন আন্দাজ করে নেন ঝড়ের প্রকৃতি কেমন হতে পারে এবং জলোচ্ছ্বাস কতটুকু উঁচু হতে পারে। ফলে সংকেত বুঝে তারা আগেই সতর্কতামূলক ব্যবস্থা নেন।’

এ বিষয়ে খুলনা আবহাওয়া অফিসের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল আজাদ জানিয়েছেন, ‘সমুদ্র বন্দরের জন্য ১০ নম্বর মহাবিপদ সংকেত ঘোষণা করা হয়েছে। নদী বন্দরের জন্য তিন নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত রয়েছে। মোংলা ও পায়রা বন্দর ছাড়াও পার্শ্ববর্তী খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, বরিশাল, ভোলা, বরগুনা, ঝালকাঠি এবং পিরোজপুর ও এর আশপাশের এলাকার জন্য ১০ নম্বর মহাবিপদ সংকেত জারি করা হয়েছে। সংকেত অনুযায়ী ঝড়ের প্রভাব আন্দাজ করে স্থানীয় প্রশাসন এবং এলাকাবাসী প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

হৃদয় মিয়া-র সাথে ছাত্রলীগের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

মঙ্গলবার রাতে ঢাকা জেলা ছাত্রলীগ (দক্ষিণ) এর সভাপতি গিয়াস উদ্দিন সোহাগ ও সাধারণ সম্পাদক এরফান অনিক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে দোহার উপজেলার জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি পদে মনোনয়ন পান পান্নু চোকদার, সহ-সভাপতি হন শাহাদাত হোসেন, আব্দুর রহমান শান্তকে সাধারণ সম্পাদক ও এমারত হোসেনকে সাংগাঠনিক সম্পাদক করা হয়।
নবগঠিত এই কমিটির নেতৃবৃন্দ ঢাকা -১ আসনের সাংসদ সালমান এফ রহমান এমপির ভাতিজা ও আবির জেনারেল হাসপাতালের চেয়ারম্যান ইফতেখার আহমেদ হৃদয় মিয়ার সাথে তারা সৌজন্য সাক্ষাত করেন।

ইফতেখার আহমেদ হৃদয় মিয়ার তাদেরকে বলেন, বঙ্গবন্ধু আদর্শের সোনার বাংলা গড়তে জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে উদ্যোগ গ্রহণ করেছে আর সেই উদ্যোগে এগিয়ে নিতে, দোহার নবাবগঞ্জকে একটি দেশ সেরা উপজেলায় পরিণত করতে সাংসদ সদস্য সালমান এফ রহমানের প্রচেষ্টার বাস্তবায়নে এই ছাত্রলীগকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি নবগঠিত কমিটির সবাই কে শুভেচ্ছা জানান।
সে সময় উপস্থিত ছিলেন না নবনির্বাচিত জয়পাড়া কলেজ ছাত্রলীগের সভাপতি পান্নু চোকদার।গতকাল রাতে তার বাবা স্ট্রোক করার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং অবস্থা গুরুতর হওয়া তাকে আইসিইউতে পর্যবেক্ষণে রাখা হয়। এই সৌজন্য সাক্ষাৎকারে আরো উপস্থিত ছিলেন দোহার উপজেলা ছাএলীগ, দোহার পৌরসভা ছাএলীগ জয়পাড়া কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা।