ঢাকা জেলার শ্রেষ্ঠ ইউএনও দোহারের আফরোজ আক্তার রিবা

ঢাকা জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হয়েছেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা। ২০১৮ সালের ৫ই মার্চ দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে যোগ দেন আফরোজা আক্তার রিবা। দোহার উপজেলায় প্রথম কোন নারী কর্মকর্তা এই পদে যোগদান করেছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী ২০০০ সালে এসএসসি ও ২০০২ সালে এইচএসসি পরীক্ষা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে ২৯তম বিসিএস-এর মাধ্যমে সরকারি চাকরিতে যোগদান করেন। দোহারে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদানের পূর্বে তিনি ভূমি কর্মকর্তা, জেলা প্রশাসনে সহকারি কমিশনার সহ নির্বাহী ম্যাজিষ্ট্রেট হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন।

জানা যায়, দায়িত্ব পাওয়ার পর থেকে উপজেলা প্রশাসনিক চিত্র পাল্টে যেতে থাকে। প্রশাসনের সুষ্ঠু তত্ত্বাবধান ও উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডে উল্লেখযোগ্য ভূমিকা রেখে আসছেন তিনি।

তিনি যোগদানের পর, ইউএনও মেধাবৃত্তি, শেখ রাসেল প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা, বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড ফুটবল টুর্নামেন্ট চালু করেন। বাল্যবিয়ে বন্ধ, মেয়েদের যৌন নির্যাতন বন্ধ, মাদকসেবীদের ভ্রাম্যমাণ দণ্ডসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে উপজেলাবাসীর মন জয় করে নিয়েছেন তিনি।

বিশেষ করে ইলিশ সংরক্ষণে নিয়মিত নদীতে টহল, জেলেদের বিভিন্ন দন্ড ও মাছ শিকারী সিন্ডিকেট উৎখাতে তিনি অবিস্মরণীয় ভূমিকা পালন করেন।

নদীভাঙন পরিবারের পাশেও ছিলেন তিনি। আশ্রায়ন প্রকল্পে নিয়মিত সহায়তা, বস্ত্র বিতরণসহ শিক্ষাক্ষেত্রে নানা পদক্ষেপেও তার ভূমিকা অপরিসীম।

উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আক্তার রিবা নিউজ৩৯ কে জানান, দোহারে যোগদানের পর থেকেই উপজেলাবাসীর সহযোগিতা পেয়েছি। সব কর্মকাণ্ডে জেলা প্রশাসনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাকে সহযোগিতা করেছে। এছাড়া স্থানীয় সাংসদ ঢাকা-১ সালমান এফ রহমান স্যারসহ সকলের সহযোগিতা পেয়েছি। এ জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।

তীব্র শীতে দোহার-নবাবগঞ্জে গরম কাপড় কেনা-বেচার ধুম

জোবায়ের শরিফ, নিউজ৩৯ঃ চারিপাশে শীতের শৈত্য প্রবাহ। শীতের কাপুনিতে জন-জীবন বিপর্যস্ত ও জুবুথুবু। দোহার নবাবগঞ্জে টানা দুই দিনের তীব্র শীতে গরম কাপড় কেনা-বেচা বেড়েছে। দোহার নবাবগঞ্জ মার্কেটগুলো ছাড়াও ফুটপাতেও জমে উঠেছে শীতের কাপড়ের বেচাকেনা। সকাল থেকে রাত পর্যন্ত শীতের কাপড় কিনতে ক্রেতাদের ভীড় দেখা যাচ্ছে ফুটপাতের অস্থায়ী দোকানগুলোতে। সাধারণত মধ্যবিত্ত, নিম্নবিত্ত মানুষের আস্থা এসব মার্কেট ও ফুটপাত।

শুক্রবার সকাল থেকেই এমন দৃশ্য দেখা গেছে দোহার উপজেলার মুক্তি যোদ্ধার মার্কেটের বিপরীত পাশে বসা অস্থায়ী ফুটপাতে, জয়পাড়া বাজার সংলগ্ন এবি ব্যাংকের সামনে, মেঘুলা বাজারে ও নবাবগঞ্জ উপজেলার বাজারে। বুধবার ভোর থেকেই দোহার নবাবগঞ্জ এ তীব্র শীত অনুভুত হতে শুরু করে। দেখা পাওয়া যাচ্ছে না সূর্যের। সূর্য-মামা যেন অদৃশ্য হয়ে গেছে।

এই কারণে দোহার নবাবগঞ্জ মার্কেটগুলোতে শীতের কাপড় বেচাবিক্রি বেড়েছে। দোকানিরাও শীতের কাপড় সাজিয়ে রাখছে। তবে বেশি বেচাবিক্রি ও সরগরম দেখা গেছে ফুটপাতের দোকানগুলোতে। অস্থায়ী দোকানিরা একটু লাভের আশায় ফুটপাতে বসে পড়েছে। ক্রেতারাও কিনছেন নিজেদের চাহিদা ও সাধ্যমত কাপড়।

দোহার মুক্তিযোদ্ধা মার্কেটের বিপরীত পাশে বসা অস্থায়ী দোকানদার সজীব জানান, বুধবার ভালো বেচাকেনা করেছি, আজ শুক্রবার সকাল থেকেই ক্রেতাদের ভীড় রয়েছে। শীত আর কয়দিন থাকলে আমাদের ব্যবস্থার লক্ষ্য পূরণ হবে শীতের সিজনে (মৌসুম)। এ ছাড়া শীতের যে জামা কাপড় উঠিয়েছি তাও আমরা মোটামুটি বিক্রি করতেছি।

নবাবগঞ্জ এ মার্কেটে শীতের জামা কিনতে আসা ক্রেতা তানিয়া বেগম বলেন, তিন সন্তান ও নিজের জন্য গরম পোশাক কিনতে এসেছি। গত শীতে ভালো গরম কাপড় না থাকায় আমার সন্তানরা কষ্ট পেয়েছে। তাই এবার আর দেরি না করে তাড়াতাড়ি শীতের জামা কাপড় কিনতে চলে এসেছি।

তবে ছিন্নমূল ও অসহায় মানুষদের পোষাক কিনতে না পারায় অনেককেই বিষন্নমুখে চলে যেতে দেখা গেছে।

আবারও প্রেসিডিয়াম মেম্বার হলেন এডভোকেট আব্দুল মান্নান খান

0

আওয়ামী লীগের সম্মেলনে আবারও প্রেসিডিয়াম সদস্য হলেন ঢাকা -১ এর সাবেক সাংসদ ও গৃহায়ণ গণপূর্তের সাবেক প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান। এই উপলক্ষে দোহার নবাবগঞ্জে আনন্দ মিছিল হয়। নতুন কমিটির সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন, সৈয়দা সাজেদা চৌধুরী, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ নাসিম, কাজী জাফরউল্লাহ,ড. মো. আব্দুর রাজ্জাক, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, রমেশ চন্দ্র সেন, অ্যাডভোকেট আব্দুল মান্নান খান, আবদুল মতিন খসরু, অ্যাডভোকেট সাহারা খাতুন, নুরুল ইসলাম নাহিদ, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, পীযুষ কান্তি ভট্টাচার্য্য, শাজাহান খান, জাহাঙ্গীর কবির নানক ও আবদুর রহমান।

এদের সকলের মধ্যে শাজাহান খান, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান নতুন ভাবে এই কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন।

জয়পাড়া হাইস্কুল ও হাসপাতাল রোড ব্যবসায়ী সমিতি নির্বাচন অনুষ্ঠিত

ঢাকার দোহার উপজেলার জয়পাড়া হাইস্কুল ও হাসপাতাল রোড ব্যবসায়ী সমিতি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকেই সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোটাররা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিচ্ছে। এই বাজারে সর্বমোট ভোটার সংখ্যা ১৭৪ জন।
এরআগে ব্যবসায়ীদেরকে বাজার উন্নয়নের নানা প্রতিশ্রুতি দেন প্রার্থীরা। নির্বাচনকে ঘিরে ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
এই নির্বাচনে সভাপতি পদে ২ জন প্রার্থী মোঃ জামাল ও আবুল হাসেম, সাধারণ সম্পাদক পদে ২ জন কবির আহাম্মেদ ও নুরুল মোল্লা, সাংগঠনিক সম্পাদক পদে ২ জন জিল্লুর রহমান ও মোঃ মিলন, সহ- সভাপতি পদে ২ জন আবুল কালাম ও দ্বিপু মোল্লা লড়াই করছেন। অন্যান্য পদগুলো বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন প্রার্থীরা

র‍্যাবের অভিযানে দোহারে অস্ত্র ও মাদকসহ খলিল গ্রেফতার

দোহার উপজেলার দক্ষিণ জয়পাড়া এলাকা থেকে একাধিক মামলার আসামী মোঃ খলিলকে (৩০) অস্ত্র ও মাদকসহ আটক করেছে র‍্যাব ১১।
খলিল দক্ষিণ জয়পাড়া এলাকার মৃত মুন্নাফ বেপারীর ছেলে।
র‌্যাব ১১ জানায়, ঢাকা জেলার দোহার থানাধীন দক্ষিন জয়পাড়া গ্রামস্থ মৃত মন্নাফ বেপারীর বাড়িতে “মামা ভাগিনা বাহিনীর” কতিপয় সদস্য মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সেবনের উদ্দেশ্যে অবস্থান করছে এরুপ তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১ এর কমান্ডার পুলিশ সুপার মোঃ এনায়েত হোসেন মান্নান এর নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল উল্লেখিত ঘটনা স্থলে অভিযান পরিচালনা করে মামা ভাগিনা বাহিনীর সেকেন্ড-ইন কমান্ড খলিলকে ০১টি অত্যাধুনিক রিভলবার, ০১টি দেশীয় তৈরী অস্ত্র, ০১টি চাপাতি ও ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে।
র‍্যাব জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার বিরুদ্ধে অস্ত্র, মাদক, ডাকাতি, মারামারি মামলাসহ বিভিন্ন থানায় ০৭টি মামলার কথা স্বীকার করে এবং পূর্বে আরও অনেক মামলা ছিল বলে ধৃত খলিল জানায়। সে নিজেকে মামা ভাগিনা বাহিনীর সেকেন্ড ইন কমান্ড বলে দাবী করে ও বিভিন্ন সন্ত্রাসী কাজে জড়িত তার বাহিনীর অনেকের নাম প্রকাশ করে তবে তদন্তের স্বার্থে তা গোপন রাখা হবে বলে জানায় র‍্যাব।
র‍্যাব জানায় তারা ঢাকা জেলার দোহার ও নবাবগঞ্জ এলাকার একটি চিহ্নিত সংঘবদ্ধ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রুপ। চাঁদা না দিলে হামলা, মটর সাইকেল ছিনতাই, মাদক বেচাকেনা ও সেবন, মারামারি ইত্যাদি করে ত্রাসের রাজত্ব সৃষ্টি করার চেষ্টা করছে। র‌্যাব জানায় মঙ্গলবার রাত ৩টা থেকে সকাল ০৭.১০ পর্যন্ত অভিযানটি পরিচালনা করা হয়। এব্যাপারে অস্ত্র ও মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় র‌্যাব।

“বিলাসপুরে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিতঃ রাশেদ চোকদার নতুন সভাপতি

তৌহিদ, নিউজ৩৯ঃ অত্যন্ত উৎসবমূখর পরিবেশে ঢাকার দোহার উপজেলার বিলাসপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ২৯ নভেম্বর উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান ও দোহার উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক জনাব আলমগির হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কমিটিতে যারা স্থান পেয়েছে তাদের প্রত্যেককে সঠিক ভাবে দায়িত্ব পালন করতে হবে এবং দোহার-নবাবগঞ্জের মাননীয় সাংসদ জননেতা জনাব সালমান রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষে কাজ করে যেতে হবে।

এ সময় রাশেদ চোকদারকে সভাপতি ও আবুল হোসেনকে সাধারন সম্পাদক করে বিলাশপুর ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি ঘোষনা করা হয়।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম বাবুল, সাধারন সম্পাদক আলী আহসান খোকন শিকদার, সহ-সভাপতি বিল্লাল হোসেন, আওয়ামী লীগ কেন্দ্রীয় আন্তর্জাতিক উপ-কমিটির সদস্য সুরুজ আলম সুরুজ ও কেন্দ্রীয় উপ-কমিটির শ্রম বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, দোহার উপজেলার স্বেচ্ছাসেবক লীগ সভাপতি বাসার চোকদার, দোহার উপজেলার যুবলীগ সভাপতি আলমাস উদ্দিন, ঢাকা জেলা (দক্ষিণ) ছাত্রলীগের সভাপতি গিয়াসউদ্দিন সোহাগ, দোহার উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম, সাধারন সম্পাদক উদয় হোসাইন, দোহার পৌরসভা ছাত্রলীগের সভাপতি পাপেল মাহমুদ নিজাম, সাধারন সম্পাদক মিজানুর রহমান সাদ্দাম সহ আরো

সুবিধা বঞ্চিত শিশুদের স্কুল ‘বর্ণমালার’ ২য় শাখা উদ্বোধন

আবু বকর,নিউজ৩৯ঃ দোহার-নবাবগঞ্জ এর কিছু উদ্যমী সেচ্ছাসেবী তরুণদের দোহারে বর্ণমালা বিদ্যালয়ের ২য় শাখার কার্যক্রম শুরু হলো। সুবিধা বঞ্চিত ইটভাটার শিশুদের পাঠদানের অস্থায়ী এই বিদ্যালয়টির কার্যক্রম উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব জ্যোতি বিকাশ চন্দ্র। এ সময় উপস্তিত ছিলেন তরূণদের এই প্রচেষ্টার মুখপাত্র মোঃ জামান, মোঃ মুয়াজ, দোহার উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাজীব শরিফসহ আরো অনেকে।

দোহারে দেশী-বিদেশী মদসহ ২ জন প্রস্ততকারক আটক

জোবায়ের শরিফ,নিউজ৩৯ঃ দোহারে র‌্যাব-১১ অভিযান চালিয়ে দেশী-বিদেশী মদসহ ২ প্রস্ততকারক কে আটক করেছে। বৃহস্পতিবার র‍্যাব-১১এর কমান্ডার পুলিশ সুপার মোঃ এনায়েত হোসেন মান্নান এর নেতৃত্বে অভিযান চালিয়ে ১৮৪ লিটার দেশীয় তৈরী বাংলা মদ ও বিদেশী মদসহ দুইজনকে আটক করা হয়।

ঢাকার দোহারে এ্যান্হনি স্বপন (৪৮) ও বেঞ্জামিন গমেজ (৬০) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। উপজেলার ইমামনগর থেকে তাদের আটক করে। আটককৃত স্বপন ঐ এলাকার হিরন গমেজর ছেলে ও বেঞ্জামিন একই এলাকার সাধু গমেজের ছেলে। র্যাব তাদের সাথে থাকা দেশীয় তৈরি বাংলা মদ ও বিদেশী মদ উদ্ধার করেছে।

বৃহস্পতিবার র‌্যাব এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, তারা দীর্ঘদিন ধরে ঢাকা জেলার দোহার ও নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে পরস্পর যোগসাজসে দেশীয় তৈরি বাংলা মদ উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, মজুদ ও গুদামজাতকরণ করে বিক্রয় করে আসছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে এ্যান্থনি স্বপন গোমেজের নিজ বাড়িতে অভিযান চালিয়ে একটি পরিত্যক্ত ঘরের ভেতর থেকে তাদের আটক করা হয়। এসময় ঘরে তল্লাশী চালিয়ে ১৮০ লিটার দেশীয় তৈরি বাংলা মদ, চার লিটার বিদেশী মদ ও ৩৫ টি বিভিন্ন সাইজের খালি মদের বোতল উদ্ধার করা হয়েছে।

আটককৃদের বিরুদ্ধে দোহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীন আছে।

আওয়ামীলীগ মহানগর সম্মেলনঃ উত্তরে দাবিদার দোহারের আব্দুল মান্নান

জোবায়ের শরিফ,নিউজ৩৯ঃ আগামীকাল ৩০ নভেম্বর দীর্ঘ সাত বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা মহানগর আওয়ামী লীগের সম্মেলন। ২০১২ সালের ২৭ ডিসেম্বর ঢাকা মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এর তিন বছর পর ঢাকা মহানগর আওয়ামী লীগকে দু’ভাগে বিভক্ত করা হয়।
মহানগর আওয়ামী লীগের নেতারা জানিয়েছেন, ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রস্তুতি অনুযায়ী আগামীকাল শনিবার (৩০ নভেম্বর) সকাল ১১টায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যোনে সম্মেলন উদ্বোধন করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথম পর্বের আনুষ্ঠানিকতা শেষে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে নেতৃত্ব নির্বাচনের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের কাছে থেকে জানা যায়, ঢাকা মহানগর উত্তর শাখা আওয়ামী লীগের শীর্ষ দুই পদের আলোচনায় রয়েছেন আদাবর থানা আওয়ামীলীগ সভাপতি ও মহানগর উত্তর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মান্নান ও কাদের খান।আব্দুল মান্নান কচির বাড়ী ঢাকার দোহারের নারিশায়।

তবে বর্তমান সভাপতি এ কে এম রহমতুল্লাহ পুনরায় দায়িত্ব পেতে পারেন। তবে আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির অনেকের মত, উত্তরের বর্তমান সাধারণ সম্পাদক পুনরায় দায়িত্ব পেলেও অবাক হওয়ার কিছু নেই।

জয়পাড়া পূর্ব-বাজার নির্বাচন সম্পন্ন

সোমবার জয়পাড়া পূর্ব বাজার নির্বাচন অনিষ্ঠিত হয়েছে। তীব্র উত্তেজনা পূর্ণ এই নির্বাচন জাঁকজমক পূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে শুরু হয়ে দুপুর ৪টা পর্যন্ত এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সভাপতি পদে নাসির উদ্দিন চৌধুরী (আলমগীর) পেয়েছেন ২৩৯ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দী রুবেল বেপারী পেয়েছেন ১৩৩ ভোট। সাধারণ সম্পাদক পদে জুলহাস উদ্দিন পেয়েছেন ৩০৫ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দী জামাল উদ্দিন পেয়েছেন ৬৭ ভোট। এছাড়া সহ সভাপতি পদে সুকুমার বণিক পেয়েছেন ২২৫ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দী মো. সোলায়মান পেয়েছেন ১৪৬ ভোট। সহ সাধারণ সম্পাদক পদে মো. মানিক পেয়েছেন ২৩৫ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দী রশিদ খান ১৩৫ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে মো. পারভেজ ১৬০ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দী হাবিবুর রহমান ১৩৭ ভোট ও সেলিম হোসেন পেয়েছেন ৭২ ভোট। কোষাধ্যক্ষ পদে আব্দুল মান্নান ২২৫ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দী মোঃ সোহেল ১৪৩ ভোট। প্রচার সম্পাদক পদে আরিফুল ইসলাম ২০৪ এবং তার নিকটতম প্রতিদ্বন্দী মোঃ ওসমান গণি ১৫৭ ভোট।