দেশে ফিরতে চান নবাবগঞ্জের নাসির

কী তাঁর নাম- নিজেও মনে করতে পারতেন না। এক মুখ দাঁড়ি-গোঁফের যুবকটি রাস্তায়ই পড়ে থাকতেন। শেষে গ্রামের একটি পরিবার আশ্রয় দেয় তাঁকে। পরিচর্যায় ধীরে ধীরে সুস্থও হয়ে ওঠেন নাসির শিকদার নামের ওই যুবক। নিজের ধর্ম পরিচয়ও জানান তিনি। কিন্তু আশ্রয়দাতা হিন্দু পরিবারটি তাঁকে দূরে সরিয়ে দেয়নি। বরং তাঁদেরই এক জন হয়ে রয়ে গিয়েছেন সাত বছর ধরে। অবশেষে পাওয়া গেছে তার আসল পরিচয়। ঢাকার নবাবগঞ্জ উপজেলার কৈলাইল ইউনিয়নের বালুরচইরের শিকদার বাড়ির সন্তান নাসির শিকদার।

হ্যাম রেডিও অপারেটরদের চেষ্টায় সম্প্রতি নাসিরের বাড়ির ঠিকানা মিলেছে। ঢাকার নবাবগঞ্জের সেই বাড়িতে রয়েছেন তাঁর বাবা-মা-ভাইসহ স্বজনরা। কীভাবে এখন তিনি বাড়িতে ফিরবেন, তা ভেবে পাচ্ছেন না ভারতের কৃষ্ণনগর গ্রামের লোকজন। তবে দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক পি উলগানাথন জানিয়েছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাহায্য নিয়ে সাত বছর পর বাড়ি ফেরানো হবে ওই যুবককে। আনন্দবাজার সূত্রে এ খবর জানা গেছে।

ওই গ্রামের বাসিন্দারা জানান, ২০১৩ সালের এক সকালে কৃষ্ণনগর গ্রামে রাস্তার ধারে পড়ে থাকতে দেখা গিয়েছিল নাসিরকে। কয়েকজন তাঁকে খাবার কিনে খাওয়াতেন। তাঁদেরই একজনের নাম বিশু। তিনি সেলুনে নিয়ে গিয়ে চুল-দাঁড়ি কাটিয়ে দেন। কর্মসূত্রে বিশু এখন দেশের বাইরে।

গ্রামের বাসিন্দারা আরো জানান, নাসিরের মাথায় আঘাত ছিল তখন। বিশু বাড়িতে নিয়ে গিয়েছিলেন তাঁকে। পরে গ্রামেরই বাসিন্দা অরবিন্দ গিরি নাসিরকে নিজের বাড়িতে এনে তোলেন। এক সকালে তিনি জানান, তাঁর নাম নাসির সিকদার। বাড়িতে বাবা-মা রয়েছেন। কিন্তু বাড়ি কোথায়, তা মনে করতে পারেননি।

ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের সদস্য দিবস মণ্ডল কৃষ্ণনগরে সন্ধান পান নাসিরের। রেডিও ক্লাবের সম্পাদক অম্বরীশ নাগ বিশ্বাস জানান, নাসিরের সঙ্গে কথা বলার সময় তিনি বারবার বলেন তাঁর পরিচিত অনেকে দুবাইয়ে থাকেন। দুবাইয়ে বাঙালি সংগঠনের সঙ্গে যোগাযোগ করা হয়। ছবি দেখে নাসিরকে চিনতে পারেন বাংলাদেশের কয়েকজন যুবক। যোগাযোগ করা হয় বাংলাদেশের হ্যাম অপারেটরদের সঙ্গে। তাঁরাই নবাবগঞ্জের বালুরচর গ্রামে নাসিরের বাড়ি খুঁজে পান। ভিডিও কলে নাসিরের সঙ্গে কথাও বলিয়ে দেওয়া হয় পরিবারের সদস্যদের।

নাসিরের বাবা আফতাব সিকদার বলেন, ২০১০ এ ফুটবল মাঠে মাথায় আঘাত পাওয়ার পরই মানসিক সমস্যা শুরু হয় নাসিরের। মাঝেমধ্যেই বাড়ি থেকে চলে যেতেন। একবার বেরিয়ে আর ফেরেননি। কী করে এই দেশে এলেন তা বলতে পারেননি নাসিরও।

নাসিরকে দেশে ফেরানোর প্রস্তুতি শুরু হয়েছে। নাসির বলেন, ‘বাড়ি ফিরতে পারলে ভালো তো লাগবেই। তবে এখানকার কথা খুব মনে পড়বে।‘   

দোহারের হজ্জ্ববাবা খ্যাত ভন্ড পীর মতির ৩ বছরের কারাদণ্ড

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ঢাকার এডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিচারক এ এস এম মারুফ হোসেন চৌধুরী দেশব্যাপী খ্যাতি পাওয়া দোহারের হজ্জ্ববাবা ভন্ড পীর মতিকে ৩ বছরের কারাদণ্ডাদেশ রায় দেন।
এসময় তার ৮ সহযোগীদের প্রত্যককে ১ বছর করে কারাদণ্ড দেয়া হয়। রায় ঘোষণার পর আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।
দোহারে প্রতীকী কাবা শরীফ বানিয়ে টাকার বিনিয়ে হজ্ব করানোর ধর্মীয় অনুভূতিতে আঘাত ও প্রতারণার অভিযোগে মামলা করা হয়।
এ রায়ে সরকারের প্রতি এলাকাবাসী ধন্যবাদ জানিয়েছে।

তথ্য-প্রযুক্তি সেবা কাজে লাগিয়ে দোহার-নবাবগঞ্জের সরকারি হাসপাতাল টেলি-মেডিসিনের আওতায় আনা হচ্ছে – সালমান এফ রহমান এমপি

জোবায়ের শরিফ, নিউজ৩৯ঃ শনিবার বিকালে ঢাকার নবাবগঞ্জের কৈলাইল ইউনিয়নের নয়াকান্দা হামিদ আলী উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তির সুবর্ণ জয়ন্তী উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা, ঢাকা-১ সাংসদ সালমান এফ রহমান বলেছেন, ইতিমধ্যে দেশব্যাপি অপটিক্যাল ফাইবারের মাধ্যমে ওয়াই-ফাই এর সহায়তায় তথ্য-প্রযুক্তি সেবা চালু করেছে সরকার। তথ্য-প্রযুক্তি সেবা কাজে লাগিয়ে খুব শীঘ্রই দোহার-নবাবগঞ্জের সরকারি হাসপাতাল টেলি-মেডিসিনের আওতায় আনা হচ্ছে যাতে সাধারণ মানুষ ঘরে বসে অনলাইনের মাধ্যমে চিকিৎসা সেবা নিতে পারে। এতে চিকিৎসা ব্যয় কমে যাবে। এররই ধারাবাহিকতায় আগামী একমাসের মধ্যে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে দুটি ইউনিয়ন কমিউনিটি সেন্টারের মাধ্যমে যুক্ত করে পরীক্ষামূলকভাবে এই টেলি-মেডিসিন কার্যক্রম শুরু হবে। সফল হলে দুই৷ উপজেলাব্যাপি এবং পর্যায়ক্রমে সারাদেশে এই সেবা নিশ্চিত করা হবে।

সালমান এফ রহমান এমপি বলেন, দেশের ১মিলিয়ন মানুষ ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে বাড়িতে বসে আয় করছে। তাই শিক্ষার্থীদের এ ব্যবস্থায় যুক্ত করতে স্কুল গুলোতে কম্পিউটার প্রোগ্রামিং শিক্ষা ব্যবস্থা চালু করা হবে। যাতে তারা স্বনির্ভর হয়ে বড় হতে পারে। এর জন্য নবাবগঞ্জের ১৮০টি স্কুল নিয়ে ৩/৪ মাসের মধ্যে একটি প্রকল্প গ্রহন করা হবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামান। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও কৈলাইল ইউপি চেয়ারম্যান মোহাম্মদ পান্নু মিয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
উপস্থিত ছিলেন- দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দীন মনজু, দোহার সার্কেলের এএসপি এস এম জহিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজিবুল ইসলাম, নবাবগঞ্জ থানার ওসি মোস্তফা কামাল, দোহার থানার ওসি সাজ্জাদ হোসেন, ইউপি চেয়ারম্যান- সাফিল উদ্দিন মিয়া, ইব্রাহীম খলিল, দেওয়ান তুহিনুর রহমান, আব্দুল জলিল বেপারী, নন্দলাল সিং, সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির সদস্যবৃন্দ প্রমুখ।
সন্ধ্যায় অ্যাক্রোবেটিক শো প্রদর্শন করেন বাংলাদেশ শিল্পকলা একাডমির শিল্পীরা। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মাদকের বিরুদ্ধে সচেতনতা শুরু করতে হবে পরিবার থেকেঃ ঢাকা জেলা প্রশাসক

মাদক বর্তমান সমাজের একটি মারাত্মক ব্যাধি। মাদকের বিরুদ্ধে আমাদের যে অবস্থান তার মধ্যে পরিবারের ভূমিকা অন্যতম। সন্তানের খবর রাখার দায়িত্ব পিতা-মাতার। তা না হলে এ সুন্দর সমাজ একদিন ধ্বংস হয়ে যাবে।  তাই মাদকের বিরুদ্ধে সচেতনতা শুরু করতে হবে পরিবার থেকেঈ। মাদকের বিরুদ্ধে যেন প্রতিটি সন্তান ঘৃণা নিয়ে বেড়ে উঠে সেটা নিশ্চিত করতে হবে পরিবারের থেকেই বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান। মঙ্গলবার দুপুরে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে নবাবগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত বাল্যবিবাহ, সন্ত্রাস, মাদক ও জঙ্গিবাদবিরোধী জনঅবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু ও নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. মোস্তফা কামাল।

অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান মসজিদের পেশ ইমাম ও কাজীদের উদ্দেশে বলেন, আপনারা অবশ্যই বিবাহের ক্ষেত্রে জন্ম তারিখ যাচাই-বাছাই করে বিয়ে পড়াবেন। কারণ আমরা বাল্যবিবাহের বিপক্ষে।

নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচএম সালাউদ্দীন মনজুর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিবুল ইসলাম, মুক্তিযোদ্ধা মাসুদ খান মজলিস, বিআরডিবি চেয়ারম্যান দেওয়ান আওলাদ হোসেন, ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিল, ড. শাফিল উদ্দিন মিয়া, দেওয়ান তুহিনুর রহমান, দোহার নবাবগঞ্জ কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ আনোয়ার হোসেন প্রমুখ।

সভায় অতিথিরা উপজেলার ১৩ জয়ীতাকে সম্মানা স্মারক এবং গবাদিপশু ও হাঁস-মুরগি পালন, দগ্ধ ও প্রতিন্ধীদের সুদমুক্ত ঋণের চেক প্রদান ও উপজেলার প্রতিবন্ধীদের মাঝে আইডি কার্ড বিতরণ করেন।

নবাবগঞ্জের বখাটেদের তালিকা করা হবে : ওসি মোস্তফা কামাল

নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে এবং রাস্তাঘাটে যে সব বখাটেরা আড্ডা দেয় তাদের তালিকা অতি দ্রুত করা হচ্ছে। এই তালিকা অনুযায়ী নবাবগঞ্জের কোন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে বা রাস্তাঘাটে দাড়িয়ে মেয়েদের ইভটিজিং করা বখাটেদের আইনের আওতায় নিয়ে আসা হবে। শীঘ্রই অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হবে বলে জানান নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল। মঙ্গলবার ঢাকার নবাবগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনারের উপজেলা প্রশাসন আয়োজিত বাল্যবিবাহ, যৌতুক, ইভটিজিং, মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী অবহিতকরণ সভায় বিশেষ অতিথির বক্তব্যে নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল এসব কথা বলেন।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল আরো বলেন, উপজেলার প্রতিটি ইউনিয়নের মাদক ব্যবসায়ী ও সেবীদেরও তালিকা করা হচ্ছে। আমরা তাদের সাথে কথা বলবো। যারা ভাল পথে ফিরে আসবে প্রশাসন থেকে তাদের সর্বোচ্চ সহযোগিতা করা হবে। আর যারা খারাপ পথে থাকবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মাদকের ব্যাপারে আমরা জিরো ট্রলারেন্স। নবাবগঞ্জকে মাদকমুক্ত মডেল উপজেলা হিসেবে ঘোষণা করতে চাই। এরজন্য প্রশাসনকে সহযোগিতা করতে হবে।

মহাত্মা গান্ধী পুরস্কার -২০২০ পেলেন শামীমা রাহিম শিলা

সামাজিক কল্যাণকর ও মানবতার সেবায় বিশেষ অবদান রাখায় ভারতের কলকাতায় অনুস্ঠিত সাউথ এশিয়া কালচারাল ফোরামের পক্ষ থেকে মহাত্মা গান্ধী এ্যাওয়ার্ড — ২০২০ পেলেন দোহার উপজেলা পরিষদের সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেত্রী শামিমা রাহিম শিলা।

শামীমা রাহিম শিলা

এই প্রতিক্রিয়ায় তিনি নিউজ৩৯ কে বলেন, যে কোন পুরস্কার অনুপ্রেরণাদায়ক। এই স্বীকৃতি নিঃসন্দেহে আগামীতে আরো কল্যাণমূলক কাজ করতে আমাকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে আরো এগিয়ে নিয়ে যাবে।

তার গুণগ্রাহী মোঃ বোরহান এই ব্যাপারে বলেন, এই সম্মাননা, এই সম্মান আমাদের জন্য গর্ববোধের। পাশাপাশি আমাদেরকে আনন্দিত করেছে। তাই দোহার বাসীর পক্ষ থেকে এই মানবতার দূতকে শুভেচ্ছা ও অভিনন্দন, তিনি দীর্ঘজীবি হউন।

শামীমা রাহিম শিলা

নবাবগঞ্জে পরিকল্পিত নগরায়নের মাধ্যমে মডেল উপজেলায় রুপান্তর করা হবেঃ সালমান এফ রহমান

শনিবার দুপুরে ঢাকার নবাবগঞ্জের আব্দুল ওয়াসেক মিলনায়তনে স্থানীয় ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সাথে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা, ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান। এই সময় তিনি নবাবগঞ্জের উন্নয়নের একতি রুপরেখা তুলে ধরেন উপস্থিত সবার মাঝে।

এই সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন , কলাকোপা সিভিক ডিস্ট্রিক্ট প্রকল্প বাস্তবায়নে প্রয়োজন সকলের সহযোগীতা ও সমর্থন। এটি বাস্তবায়িত হলে নবাবগঞ্জ হবে বাংলাদেশের মডেল উপজেলা। আধুনিক শহরের সকল সুবিধা থাকবে এখানে। এটি হবে পরিকল্পিত নগরায়ন। কেবল সরকারি জায়গা গুলোতে অবকাঠামো গুলো নির্মান করা হবে। তাই খরচ অনেকটা কমে আসবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিদ্যুৎ মন্ত্রী নসরুল হামিদ বিপু। তিনি বলেন, গাজীপুর জেলাসহ রাজধানী শহর ও সাভার, কেরানীগঞ্জ, ধামরাই উপজেলায় বিদ্যুৎলাইন মাটিরতলায় স্থাপন শুরু হয়েছে। এ অঞ্চলের আগামীর পরিকল্পিত উন্নয়নে ব্যপক পরিকল্পনা হাতে নেয়া হয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাখেন- সাবেক সংসদ সদস্য সুবিদ আলী টিপু, ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বেনজির আহমেদ, ইউনিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুহা. নূর আলী, ঢাকা জেলা পরিষদ চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার পরিকল্পনা বিভাগের সচিব মোহাম্মদ আলী নূর, প্রবীন আওয়ামীলীগ নেতা আব্দুল বাতেন মিয়া, দোহার উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন, কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ, নবাবগঞ্জ উপজেরা চেয়ারম্যান নাসির উদ্দীন ঝিলু, নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দীন মনজু. দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা আফারোজা আক্তার রিবা প্রমূখ।

ফজলুর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে দরিদ্রদের মাঝে গরু ও সেলাই মেশিন বিতরন

শনিবার বিকালে ফজলুর রহমানের ফাউন্ডেশনের পক্ষ থেকে দোহারের চরাঞ্চলের হত দরিদ্রদের মাঝে ৫০টি ও ১০০টি সেলাই মেশিন বিতরন করা হয়েছে। ফজলুর রহমান ফাউন্ডেশনের নিজস্ব তহবিল থেকে চরাঞ্চলে দারিদ্র বিমোচনের লক্ষ্যে এই দুগ্ধজাত গরু ও নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। ফজলুর রহমান ফাউন্ডেশনের সচিব আব্দুর রউফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঢাকা-১ আসনের সাংসদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারী শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ.রহমান।

প্রধান অতিথির বক্তব্য সালমান এফ রহমান আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলছে। দারিদ্র বিমোচনে বাংলাদেশ এখন বিশ্বের কাছে রোল মডেল। বিগত সময়ের বাংলাদেশের চেয়ে বর্তমান সময়ের বাংলাদেশ অনেক এগিয়ে। দারিদ্রতা বিমোচনে আমাদের অবস্থান এখন ৬০ ভাগ থেকে ১৮ এ নেমে এসেছে। প্রবৃদ্ধি বৃদ্ধি পেয়ে বাংলাদেশ এখন উন্নয়ন দেশের তালিকায় স্থান পেয়েছে।

নবাবগঞ্জের বক্সনগর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ

ঢাকার নবাবগঞ্জের ঐতিহ্যবাহী বক্সনগর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১২টায় বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী পরিষদের সদস্য মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন মিয়া।

প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যান বিভাগের সচিব মো. আলী নূর। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দোহার ও নবাবগঞ্জের উন্নয়নে সাংসদ সালমান এফ রহমান একটি পরিকল্পিত উন্নয়ন প্রকল্প গ্রহন করেছেন। আমরা তাঁকে সর্বাত্মক সমর্থন করবো। তিনি যেন এ অঞ্চলের মানুষের জীবন মান উন্নয়ন করতে পারেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দীন মনজু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সিদ্দিক নূর আলম, বক্সনগর ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ মিয়া। এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুন, নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শহীদুল ইসলাম, দোহার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জসিম উদ্দীন, মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, মুক্তিযোদ্ধা শাহদাত হোসেন লাঠু বাঙ্গালী, আ’লীগ নেতা- রেজাউর রহমান রেজা, মো. শাহীন খান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শফি উদ্দিন প্রমূখ।

নবাবগঞ্জে আনন্দধারা ললিতকলা একাডেমির গুণীজন সম্মাননা

ঢাকার নবাবগঞ্জের আনন্দধারা ললিতকলা একাডেমির পক্ষ থেকে গুণীজন সম্মাননা গুণীজনদের সম্মাননা দেয়া হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় নবাবগঞ্জ উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার চত্তরে সাংস্কৃতিক সংগঠন আনন্দধারা ললিতকলা একাডেমির একযুগ পূর্তিতে আলোচনা সভা ও গুণিজন সম্মাননার আয়োজন করা হয়।

আলোচনা সভায় সাংস্কৃতিক ব্যক্তিত্ব এজাজ আহমেদ পান্না’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দীন মনজু। বিশেষ অতিথি ছিলেন নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল, কৈলাইল ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক বশির আহমেদ। এছাড়া উপস্থিত ছিলেন আনন্দধারা ললিতকলা একাডেমির পরিচালক ওহামা আক্তার।

মুক্তিযুদ্ধে অবদানের জন্য আমির হোসেন বীর প্রতীক, বিশিষ্ট কবি মানবেন্দ্র দত্ত, নারী জাগরণে কুমারী মাধুরী বণিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব জন্য এম এ করিম, চলচ্চিত্র অভিনেতা জামিলুর রহমান শাখা, সাংস্কৃতিক সংগঠন শফিউর রহমান তোতা, নাট্য ব্যক্তিত্ব এজাজ আহমেদ পান্না, মঞ্চ অভিনেতা জাকির আহম্মেদ, সমাজসেবায় মহাকবি কায়কোবাদ মুক্ত স্কাউট ও  নবাবগঞ্জ ব্লাড ডোনার্স ক্লাবকে সম্মাননা দেয়া হয়।

রাতে সংগঠনের কর্মীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন