করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে দোহার উপজেলায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

জুবায়ের শরীফ নিউজ৩৯ঃ বাংলাদেশের অভ্যন্তরে করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে দোহার উপজেলায় গঠিত কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে দোহার উপজেলা পরিষদ সভাকক্ষে এতে সভাপতিত্ব করেন দোহার উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আক্তার রিবা। এই সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ আলমগীর হোসেন চেয়ারম্যান দোহার উপজেলা পরিষদ তাছাড়া আরো উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা ইসলাম বীথী, ডা: মোঃ জসিম উদ্দিন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দোহার ঢাকা, সাজ্জাদ হোসেন অফিসার ইনচার্জ দোহার থানা, সহকারী কমিশনার ভূমি জ্যােতি চন্দ্র বিকাশ, সমাজসেবামূলক অফিসার, চেয়ারম্যান বৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন এই প্রস্তুতি সভায়।

নারিশা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঢাকার দোহার উপজেলার নারিশা উচ্চ বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ মার্চ) সকালে স্কুল মাঠে এই ক্রীড়ানুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন স্কুলের  সভাপতি মোহাম্মদ নুরুল হক বেপারী।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মনোমুগ্ধকর কুচকাওয়াজ এবং ডিসপ্লেতে উপভোগ করেন প্রধান অতিথিসহ স্কুলের শিক্ষক, আমন্ত্রিত অভিভাবক, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিসহ বিপুলসংখ্যক দর্শক। পরে তারা এই অনুষ্ঠানটি উপভোগ করেন বসে থেকে।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হয়। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ।

এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা ছিল দোহার উপজেলার নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবার। কিন্তু প্রশাসনিক ব্যাস্ততার জন্য তিনি উপস্থিত ছিলেন না আর সে দায়িত্ব পালন করেন দোহার উপজেলার সহকারি কমিশনার জ্যাতি বিকাশ চন্দ্র।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন এবং সবাইকে বলেন যে মাদক থেকে দুরে থাকতে। শিক্ষার্থীরা বলেন, অন্যান্য বছরের ন্যায় এবারের ক্রীড়া প্রতিযোগিতা অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার সঙ্গে উদযাপিত হয়েছে। স্কুলের  গৌরবজনক ইতিহাসে নতুনমাত্রা সংযোজন করতে সক্ষম হয়েছে।

নারিশা উচ্চ বিদ্যালয়ের বিশাল মাঠ সাজানো হয়েছিল সুন্দরভাবে। খেলাধুলার পাশাপাশি বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান দর্শকদের আনন্দে ভিন্নমাত্রা যোগ করেছে।  অনুষ্ঠানের শেষ বিজয়দের হাতে পুরুষ্কার তুলেদেন প্রধান অতিথি ও অএ৷ প্রতিষ্ঠানের সভাপতি মোহাম্মদ নুরুল হক বেপারী।

নারিশা উচ্চ বিদ্যালয়

সে সময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, অধ্যাপক মতিউর রহমান,  মোঃ লিয়াকত আলী দোহার উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার, বীর মুক্তিযোদ্ধা ডাঃ আবুল কালাম, ডাঃ লোকমান হোসেন, ইঞ্জিঃ মেহবুব কবির, সালাউদ্দিন দারানী চেয়ারম্যান নারিশা ইউনিয়ন পরিষদ, লায়ন আবদুস সালাম চৌধুরী,  মোঃ দেলোয়ার হোসেন।

কেরানীগঞ্জকেরানীগঞ্জে গুঁড়িয়ে দেয়া হলো ঢাকা-১৪ এমপির পাওয়ার প্লান্ট

বুড়িগঙা নদী দখল করার অভিযোগে ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়েছে ঢাকা-১৪ আসনের এমপি আসলামুল হক আসলামের মালিকানাধীন মাইশা পাওয়ার প্লান্টের একাংশ। কেরানীগঞ্জের চরওয়াশপুরে ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য আসলামুল হকের মালিকানাধীন এই প্রতিষ্ঠানে অভিযান চালিয় বিআইডব্লিউটিএ। এ সময় ভেঙে দেয়া হয়েছে পাওয়ার প্লান্টের আধা কিলোমিটার সীমানাপ্রাচীর ও দুটি পাকাঘর।
এ অভিযানে নেতৃত্ব দেন বিআইডব্লিটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান হাকিম। এ সময় উপস্থিত ছিলেন সংস্থাটির যুগ্ম পরিচালক একেএম আরিফ উদ্দিন। মঙ্গলবার বেলা ১১টার দিকে কেরানীগঞ্জের চরওয়াশপুর এলাকায় অভিযান শুরু করে বিআইডব্লিউটিএ। এ সময় প্রায় চার একর জমি উদ্ধার করা হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বিদ্যুৎ প্ল্যান্টের মালিক ঢাকা-১৪ আসনের ক্ষমতাসীন দলের সংসদ সদস্য আসলামুল হক।
তিনি গণমাধ্যমকে জানান, বিআইডব্লিউটিএর এই অভিযানের বিরুদ্ধে তিনি আদালতে যাবেন। নিয়মের তোয়াক্কা না করে তার স্থাপনা গুঁড়িয়ে দেয়া হচ্ছে।

বিশ্বে এখন নারীর ক্ষমতায়নের প্রতীক শেখ হাসিনা: সালমান এফ রহমান

শনিবার দুপুরে ঢাকার দোহার উপজেলার মেঘুলা কবি নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ঢাকা-১ এর সাংসদ সালমান এফ রহমান বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের উপহার দিয়েছেন বাংলাদেশ, তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়েছে বাংলাদেশের উন্নয়ন। ধন্য পিতার ধন্য কন্যার নেতৃত্বেই বাংলাদেশ এখন বিশ্বের বুকে উন্নয়নের একটি দৃষ্টান্ত। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ ও চিন্তাশীল নেতৃত্বের কারনে বর্তমানে আমরা নারীদের উন্নয়নে আমেরিকার চেয়েও ভাল অবস্থানে আছি। নারীদের অধিকার ও অগ্রগতিতেও শেখ হাসিনার নাম এখন সর্বত্র। তিনিই সারাবিশ্বে নারীর ক্ষমতায়নের প্রতীক।

এর আগে অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি সালমান এফ রহমানকে ফুল দিয়ে বরণ করে নেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এরপর জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে অনুষ্ঠানের উদ্বোধণ ঘোষণা করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জনবন্ধু নির্মল রঞ্জন গুহ।

ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান ও বিদ্যালয়ের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাবেক আইজিআর ড. খান মো. আব্দুল মান্নান, দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরু ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক আলী আহসান খোকন সিকদার, আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার মেহেবুব কবির, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা ইসলাম বিথী, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আব্দুস সালাম সিকদার, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এম.এ মজিদ, দোহার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. গিয়াসউদ্দিন আল-মামুন, সাংগঠনিক সম্পাদক মো. আওলাদ হোসেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. শাহজাহান মোল্লা, নারিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সালাউদ্দিন দরানী ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শরীফ উদ্দিন।

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা, দোহার থানার অফিসার ইনচার্জ মো. সাজ্জাদ হোসেন প্রমূখ।

দেশখ্যাত সুরকার, দোহারের গর্ব সেলিম আশরাফ আর নেই

দোহারের কৃতি সন্তান, দেশখ্যাত সুরকার সেলিম আশরাফ রোববার দিনগত রাত ৩টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার স্ত্রী বিশিষ্ট কণ্ঠশিল্পী আলম আরা মিনু। সেলিম আশরাফের বাড়ি দোহার উপজেলার কুসুমহাটি ইউনিয়নের বাস্তা গ্রামে।

দেশাত্মবোধক গান ‘যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা’সহ অনেক জনপ্রিয় গানের সুর দিয়েছিলেন সেলিম আশারাফ। এ ছাড়া বেশ কিছু গান শ্রোতামহলে দারুণভাবে সাড়া ফেলে।

জানা যায়, চার বছর ধরে অসুস্থ ছিলেন সেলিম আশরাফ। গত বছরের ফেব্রুয়ারিতে শ্বাসকষ্ট, রক্ত ও কিডনি সমস্যা বেড়ে যাওয়ায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। চিকিৎসা নিয়ে বেশ অর্থকষ্টে পড়েছিলেন। পরে প্রধানমন্ত্রী তার পাশে দাঁড়ান এবং ১০ লাখ টাকার একটি সঞ্চয়পত্র দেন। তার চিকিৎসা সহায়তায় এগিয়ে আসেন সাবিনা ইয়াসমীন ও সৈয়দ আব্দুল হাদী। পাশে দাঁড়ান অসুস্থ এন্ড্রু কিশোরও; কিন্তু এবার আর তিনি অসুস্থতার সঙ্গে লড়াই করে পারলেন না। চলেই গেলেন না ফেরার দেশে।

তার মৃত্যু তে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ।

১৪ বছর পর কেরানীগঞ্জে হত্যা মামলার আসামি আটক

২০০৬ সালে কেরানীগঞ্জ  মডেল থানার জিনজিরা হুক্কাপট্রির ব্যবসায়ী হাজী বাচ্চু মিয়াকে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে প্রকাশ্যে দিবালোকে গুলিকরে হত্যা মামলার প্রধান আসামী ওয়াসিম কসাই ওরফে জসিমকে গ্রেফতার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় কেরানীগঞ্জ  মডেল থানার এসআই সাইদুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল জিনজিরার বন্দ ডাকপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাইনুল ইসলাম জানান, হত্যাসহ একাধিক মামলার আসামী এই জসিম। এ ব্যাপারে  কেরানীগঞ্জ  মডেল  থানায় মামলা   নং-১০(০৬)২০০৬) আসামী ওয়াসিম কসাই ওরফে জসিম উদ্দিনকে প্রধান আসামী করা হয়। আদালতের রায়ে জসিম যাবজ্জীবন দন্ডে দন্ডিত হয়। খুন করার পর পর আসামী সেই সময় থেকেই পলাতক অবস্থায় গা ঢাকা দেয়। দীর্ঘ প্রায় ১৪ বছর ধরে পুলিশ হন্য হয়ে খুঁজলেও ধরতে পারেনি।

তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার সন্ধ্যায় ২০০৬সালে চাঞ্চল্যকর বাচ্চু হত্যা মামলাসহ একাধিক মামলার আসামী। ওয়াসিম কসাই ওরফে জসিম উদ্দিন, ১/২ হাফেজ রোডের হুক্কা পট্রির মৃত আলমগীর হোসেনের ছেলে।

হজবাবা মতির ৮ সহযোগীর ১ বছর করে কারাদণ্ড

0

নিউজ৩৯ঃ দোহারের লটাখোলার ‘ভণ্ড পীর’ মতির সহযোগী ৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
দণ্ডিত অপর আসামিরা হলো- সেন্টু পীর, শুকুর, লিয়াকত, কাজল, জিন্টু, আলমাছ, জুলহাস ও আরিফুল ইসলাম বিদ্যুৎ।জিন্টু ও আরিফুল ইসলাম পলাতক রয়েছে। বাকি আসামিদের সাজা পরোয়ানা ইস্যু করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ঢাকার ভারপ্রাপ্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ এফ এম মারুফ চৌধুরী এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আনোয়ারুল কবীর বাবুল বলেন, ‘ভণ্ড পীর মতিউর রহমানকে পৃথক দুই ধারায় তিন বছর ও অপর আসামিদের এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
আদালতের সূত্রে জানা যায়, ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং প্রতারণার অভিযোগে মতিউর রহমানসহ ৯ জনের বিরুদ্ধে ২০১৬ সালের ৯ অক্টোবর দোহার থানায় মামলাটি দায়ের করেন উপ-পরিদর্শক মো. তছলিম উদ্দিন। মামলাটি তদন্ত করে দোহার থানার পুলিশ পরিদর্শক শেখ সিরাজুল ইসলাম ২০১৭ সালের ৩০ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
বাদীর অভিযোগ, ২০১৬ সালের ৮ অক্টোবর নিউজ২৪ টিভি চ্যানেলে প্রচারিত ‘টিম আন্ডার কভার’ অনুষ্ঠানে দোহারের লটাখোলার ‘ভণ্ড পীর’ মতিউর রহমান তার সঙ্গীসহ প্রতারণার মাধ্যমে মুসলিম নারী ও পুরুষদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। আসামিরা এলাকার সহজ-সরল নারী ও পুরুষদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে সাড়ে ৭শ করে টাকা নিয়ে পবিত্র হজের ন্যায় প্রতীকী অবস্থার সৃষ্টি করে হজ পালন করায়। ভণ্ডপীর মতিউর রহমান তার সহযোগীদের নিয়ে ধর্মপ্রাণ মুসলমানদের মনে মিথ্যা ভ্রান্ত ধারণা দিয়ে মগজ ধোলাইয়ের মাধ্যমে মুরিদ তৈরি করে নারীদের দিয়ে অসামাজিক কার্যকলাপ করান।

মাদকের বিরুদ্ধে সচেতনতা শুরু করতে হবে পরিবার থেকেঃ ঢাকা জেলা প্রশাসক

মাদক বর্তমান সমাজের একটি মারাত্মক ব্যাধি। মাদকের বিরুদ্ধে আমাদের যে অবস্থান তার মধ্যে পরিবারের ভূমিকা অন্যতম। সন্তানের খবর রাখার দায়িত্ব পিতা-মাতার। তা না হলে এ সুন্দর সমাজ একদিন ধ্বংস হয়ে যাবে। তাই মাদকের বিরুদ্ধে সচেতনতা শুরু করতে হবে পরিবার থেকেঈ। মাদকের বিরুদ্ধে যেন প্রতিটি সন্তান ঘৃণা নিয়ে বেড়ে উঠে সেটা নিশ্চিত করতে হবে পরিবারের থেকেই বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান। মঙ্গলবার দুপুরে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে নবাবগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত বাল্যবিবাহ, সন্ত্রাস, মাদক ও জঙ্গিবাদবিরোধী জনঅবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু ও নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. মোস্তফা কামাল।
অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান মসজিদের পেশ ইমাম ও কাজীদের উদ্দেশে বলেন, আপনারা অবশ্যই বিবাহের ক্ষেত্রে জন্ম তারিখ যাচাই-বাছাই করে বিয়ে পড়াবেন। কারণ আমরা বাল্যবিবাহের বিপক্ষে।
নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচএম সালাউদ্দীন মনজুর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিবুল ইসলাম, মুক্তিযোদ্ধা মাসুদ খান মজলিস, বিআরডিবি চেয়ারম্যান দেওয়ান আওলাদ হোসেন, ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিল, ড. শাফিল উদ্দিন মিয়া, দেওয়ান তুহিনুর রহমান, দোহার নবাবগঞ্জ কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ আনোয়ার হোসেন প্রমুখ।
সভায় অতিথিরা উপজেলার ১৩ জয়ীতাকে সম্মানা স্মারক এবং গবাদিপশু ও হাঁস-মুরগি পালন, দগ্ধ ও প্রতিন্ধীদের সুদমুক্ত ঋণের চেক প্রদান ও উপজেলার প্রতিবন্ধীদের মাঝে আইডি কার্ড বিতরণ করেন।

দোহারে হজ্জ্ববাবা খ্যাত ভন্ড পীর মতির ৩ বছরের কারাদণ্ড

0

নিউজ৩৯, আদালত প্রতিবেদকঃ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ঢাকার এডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিচারক এ এস এম মারুফ হোসেন চৌধুরী দেশব্যাপী খ্যাতি পাওয়া দোহারের হজ্জ্ববাবা ভন্ড পীর মতিকে ৩ বছরের কারাদণ্ডাদেশ রায় দেন।
এসময় তার ৮ সহযোগীদের প্রত্যককে ১ বছর করে কারাদণ্ড দেয়া হয়। রায় ঘোষণার পর আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।
দোহারে প্রতীকী কাবা শরীফ বানিয়ে টাকার বিনিয়ে হজ্ব করানোর ধর্মীয় অনুভূতিতে আঘাত ও প্রতারণার অভিযোগে মামলা করা হয়।
এ রায়ে সরকারের প্রতি এলাকাবাসী ধন্যবাদ জানিয়েছে।

দেশে ফিরতে চান নবাবগঞ্জের নাসির

দেশে ফিরতে চান নবাবগঞ্জের নাসির
কী তাঁর নাম- নিজেও মনে করতে পারতেন না। এক মুখ দাঁড়ি-গোঁফের যুবকটি রাস্তায়ই পড়ে থাকতেন। শেষে গ্রামের একটি পরিবার আশ্রয় দেয় তাঁকে। পরিচর্যায় ধীরে ধীরে সুস্থও হয়ে ওঠেন নাসির শিকদার নামের ওই যুবক। নিজের ধর্ম পরিচয়ও জানান তিনি। কিন্তু আশ্রয়দাতা হিন্দু পরিবারটি তাঁকে দূরে সরিয়ে দেয়নি। বরং তাঁদেরই এক জন হয়ে রয়ে গিয়েছেন সাত বছর ধরে। অবশেষে পাওয়া গেছে তার আসল পরিচয়। ঢাকার নবাবগঞ্জ উপজেলার কৈলাইল ইউনিয়নের বালুরচইরের শিকদার বাড়ির সন্তান নাসির শিকদার।
হ্যাম রেডিও অপারেটরদের চেষ্টায় সম্প্রতি নাসিরের বাড়ির ঠিকানা মিলেছে। ঢাকার নবাবগঞ্জের সেই বাড়িতে রয়েছেন তাঁর বাবা-মা-ভাইসহ স্বজনরা। কীভাবে এখন তিনি বাড়িতে ফিরবেন, তা ভেবে পাচ্ছেন না ভারতের কৃষ্ণনগর গ্রামের লোকজন। তবে দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক পি উলগানাথন জানিয়েছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাহায্য নিয়ে সাত বছর পর বাড়ি ফেরানো হবে ওই যুবককে। আনন্দবাজার সূত্রে এ খবর জানা গেছে।
ওই গ্রামের বাসিন্দারা জানান, ২০১৩ সালের এক সকালে কৃষ্ণনগর গ্রামে রাস্তার ধারে পড়ে থাকতে দেখা গিয়েছিল নাসিরকে। কয়েকজন তাঁকে খাবার কিনে খাওয়াতেন। তাঁদেরই একজনের নাম বিশু। তিনি সেলুনে নিয়ে গিয়ে চুল-দাঁড়ি কাটিয়ে দেন। কর্মসূত্রে বিশু এখন দেশের বাইরে।
গ্রামের বাসিন্দারা আরো জানান, নাসিরের মাথায় আঘাত ছিল তখন। বিশু বাড়িতে নিয়ে গিয়েছিলেন তাঁকে। পরে গ্রামেরই বাসিন্দা অরবিন্দ গিরি নাসিরকে নিজের বাড়িতে এনে তোলেন। এক সকালে তিনি জানান, তাঁর নাম নাসির সিকদার। বাড়িতে বাবা-মা রয়েছেন। কিন্তু বাড়ি কোথায়, তা মনে করতে পারেননি।
ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের সদস্য দিবস মণ্ডল কৃষ্ণনগরে সন্ধান পান নাসিরের। রেডিও ক্লাবের সম্পাদক অম্বরীশ নাগ বিশ্বাস জানান, নাসিরের সঙ্গে কথা বলার সময় তিনি বারবার বলেন তাঁর পরিচিত অনেকে দুবাইয়ে থাকেন। দুবাইয়ে বাঙালি সংগঠনের সঙ্গে যোগাযোগ করা হয়। ছবি দেখে নাসিরকে চিনতে পারেন বাংলাদেশের কয়েকজন যুবক। যোগাযোগ করা হয় বাংলাদেশের হ্যাম অপারেটরদের সঙ্গে। তাঁরাই নবাবগঞ্জের বালুরচর গ্রামে নাসিরের বাড়ি খুঁজে পান। ভিডিও কলে নাসিরের সঙ্গে কথাও বলিয়ে দেওয়া হয় পরিবারের সদস্যদের।
নাসিরের বাবা আফতাব সিকদার বলেন, ২০১০ এ ফুটবল মাঠে মাথায় আঘাত পাওয়ার পরই মানসিক সমস্যা শুরু হয় নাসিরের। মাঝেমধ্যেই বাড়ি থেকে চলে যেতেন। একবার বেরিয়ে আর ফেরেননি। কী করে এই দেশে এলেন তা বলতে পারেননি নাসিরও।
নাসিরকে দেশে ফেরানোর প্রস্তুতি শুরু হয়েছে। নাসির বলেন, ‘বাড়ি ফিরতে পারলে ভালো তো লাগবেই। তবে এখানকার কথা খুব মনে পড়বে।’