“দোহারের করোনা সন্দেহে পাঠানো রোগীর রিপোর্ট নেগেটিভ”

তৌহিদ, নিউজ৩৯ঃ দোহারের আইসোলশনে থাকা একমাত্র রোগী জনাব শাহজাহান সাহেব করোনা আক্রান্ত হননি। বৃহস্পতিবার সকালে এমনটা নিশ্চিত করেন দোহার উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব ডাঃ জসিম উদ্দিন। গত ২৩ মার্চ রবিবার দোহার থেকে সুইজারল্যান্ড ফেরত এক প্রবাসীকে ঢাকার কুয়েত মৈত্রী হাসাপাতালের আইসোলশন বিভাগে ভর্তি করা হয়। শরীরের তাপমাত্রা বেশি থাকায় ওই ব্যক্তিকে আইসোলেশনে পাঠানো এবং করোনা ভাইরাস সনাক্ত সংক্রান্ত পরীক্ষার কথা বলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন। ৪ দিন পর তার টেষ্ট রিপোর্ট পাওয়া যায়। বিষয়টি নিশ্চিত করে ডাঃ জসিম উদ্দিন বলেন, করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহভাজন ব্যক্তির রিপোর্টে করোনা ভাইরাসের কোনো আলামত পাওয়া যায়নি। তাই বর্তমানে দোহারে কোনো করোনা ভাইরাস আক্রান্ত রোগী নেই।

দোহার নবাবগঞ্জ লকডাউন!

মুখে না বললেও, প্রশাসনের সরাসরি নির্দেশ না থাকলেও স্বাস্থ্যঝুঁকি এড়াতে অনেকটাই লকডাউন পরিস্থিতি বিরাজ করছে দোহার-নবাবগঞ্জে। করোনা সংক্রমণ প্রতিরোধে প্রশাসনের, দোহার থানা পুলিশের এই উদ্যোগ স্বাগত জানিয়েছে সাধারণ মানুষ। বৃহস্পতিবার দোহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাজ্জাদ হোসেনের নেতৃত্বে দোহার থানা পুলিশ জয়পাড়া কলেজ মোড়, জয়পাড়া হাট, পালামগঞ্জ বাজার, বাস্তা বাজার, কার্তিকপুর বাজার, ময়নট ঘাটে অভিযান চালানো হয়, মাইকিং করা হয়।
একইসাথে সকল জনসমাগম, হাট-বাজার আপাতত বন্ধ করে দেয়া। অতীব প্রয়োজনীয় মুদি, ফল ও ফার্মেসির দোকান বাদে সব বন্ধ করে দেয়া হয়। দোকানে দড়ি দিয়ে সীমানা নির্ধারণ করা হয়েছেন ক্রেতারা যেন নির্দিষ্ট দূরত্ব রেখে পণ্য ক্রয় করতে পারে।
রাস্তা-ঘাট মানুষ ও যান শূন্য হয়ে পড়েছে।
এরই মধ্যে দোহার নবাবগঞ্জ সোশ্যাল মুভমেন্ট DNSM প্রশাসনের অধীনে দোহারে করোনা সংক্রমণ প্রতিরোধে জীবাণুনাশক স্প্রে কার্যক্রম হাতে নিয়েছে। রাস্তায় পরিচ্ছন্নতা কর্মীবাদে তেমন কাউকেই দেখা যায়নি।

দোহারে সীমিত পরিসরে স্বাধীনতা দিবস উদযাপন

জোবায়ের শরিফ, নিউজ৩৯ঃ দেশব্যাপী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ও সাধারণ মানুষের জনসমাগম ঠেকাতে রাষ্ট্রীয় নির্দেশে দোহার নবাবগঞ্জ উপজেলায় সীমিত পরিসরে স্বাধীনতা দিবস উদযাপন ক্রস হয়েছে। দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো আলমগীর হোসেন ও পরিষদের উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা ও সহকারী কমিশনার ভূমি জ্যোতি বিকাশ চন্দ্র উপজেলা শহীদ মিনারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময়ে উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন বলেন, আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২৬ মার্চ। বাঙালি জাতির জীবনে অনন্যসাধারণ একটি দিন। সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায় এ দিনটি। ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী স্বাধিকারের দাবিতে জেগে ওঠা নিরীহ বাঙালির ওপর চালিয়েছিল নির্মম হত্যাযজ্ঞ। এরপর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্রেপ্তারের আগমুহূর্তে ২৬ মার্চের প্রথম প্রহরে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়।স্বাধীনতার ঘোষণা ও মুক্তিযুদ্ধের সূচনার এই সময়টি জাতি নিবিড় আবেগের সঙ্গে স্মরণ করে। কিন্তু এবার এমন এক সময়ে ৪৯তম স্বাধীনতা দিবস সামনে এল, যখন নভেল করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণের কারণে বাংলাদেশসহ সারা বিশ্বে।

এ সময়ে তিনি আরও বলেন,প্রিয় দোহারবাসী করোনা ভাইরাস প্রতিরোধে এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের কারণে খেটে খাওয়া মানুষ,দিনমজুর, দিন আনে দিন খায় এমন মানুষগুলো হয়তো আজ অসহায় অবস্থায় দিনাতিপাত করছে। দোহারের সচ্ছল মানুষদের কাছে আমি অনুরোধ করছি আপনার পাশের অসহায় প্রতিবেশীর সাহায্যে এগিয়ে আসুন, সাধ্যমত তাদের খাবার, ঔষধ ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে সহযোগীতা করুন।
প্রবাসীদের উদ্দেশ্যে তিনি বলেন, বিদেশ থেকে যেসকল প্রবাসী ভাইয়েরা দেশে এসেছেন তাদের সাথে অসৌজন্যমূলক আচরণ না করে বুঝিয়ে বলুন। সদ্য বিদেশ ফেরত প্রবাসী ভাইদের সাথে কেউ কোন প্রকার অসৌজন্যমূলক আচরণ না করে বরং তাদের ঘরে কোয়ারেন্টাইনে থাকতে অনুরোধ করুন।

এ সময়ে উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার,উপজেলা সহকারী কমিশনার(ভুমি) ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট জ্যোতি বিকাশ,উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা.জসিম উদ্দিন,দোহার থানা পুলিশের কর্মকর্তাগন।

মুকসুদপুরে চেয়ারম্যান উদ্যোগে জীবাণনাশক স্প্রে

গাজী নাদিম মাহমুদ, নিউজ৩৯ঃ দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক এম এ হান্নান খান এর উদ্যোগে অত্র ইউনিয়নের বাজারে বাজারে জীবানুনাশক স্প্রে করা হচ্ছে ও জন-সচেতনতার জন্য ব্যানার ফেস্টুন, টানানো হচ্ছে।
এছাড়াও তিনি প্রতিদিনই বাজারে বাজারে মনিটরিং করছেন।
এ ব্যপারে তিনি নিউজ ৩৯ কে অধ্যাপক আব্দুল হান্নান বলেন, আমি ও আমাদের করোনা প্রতিরোধ কমেটি করোনা সচেতনতার জন্য সকলকে অবগত করছি এবং প্রতিনিয়ত বাজারে বাজারে মনিটরিং করছি। এছাড়াও জন সচেতনতার জন্য মাইকিং সহ সকল প্রকার ব্যবস্তা গ্রহন করা হচ্ছে।

দোহারে কঠোর অভিযানে প্রশাসনঃ ৫১ প্রবাসীর বাড়িতে লাল নিশান

জুবায়ের শরিফ, নিউজ৩৯ঃ দোহারে ঠিকমতো হোম কোয়ারেন্টিন না মানায় ৫১ জন প্রবাসীর বাড়িতে লাল পতাকা টাঙিয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। এছাড়া হোমকোয়ারেন্টিনে না থাকার অভিযোগে কয়েকজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত ২ দিনের অভিযানে প্রশাসন এই পদক্ষেপ নিয়েছে।

দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, জনগণকে সতর্ক করার জন্য হোম কোয়ারেন্টিনে থাকা ৫১ জন প্রবাসী ব্যক্তির বাড়িতে লাল পতাকা টাঙিয়ে দেওয়া হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, বিদেশ ফেরত ব্যক্তিদের অবশ্যই ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকতে হবে। নির্দেশ অমান্য করলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ব্যাপারে আমাদের জিরো টলারেন্স।

শুক্রবার দোহার-নবাবগঞ্জের তরুণদের আইএফআইসি ব্যাংকের নিয়োগ পরীক্ষা

শুক্রবার বিকেলে ৩ঃ৩০ টায় দোহার-নবাবগঞ্জের তরুণদের আইএফআইসি ব্যাংকের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজে আই এফ আই সি ব্যাংকের নিয়োগ পরিক্ষা হবে।

ঢাকা -১ সাংসদ সালমান এফ রহমান এমপি ঘোষণা দিয়েছিলেন দোহার-নবাবগঞ্জের তরুণদের চাকুরীর সুযোগ প্রদান লক্ষ্যে তিনি তার ব্যাংক আইএফআইসি ব্যাংকে ২০০ জনকে নিয়োগ দিবেন। ইতঃমধ্যে এই ব্যাংকে প্রায় ৩৭০ জন আবেদন করে।

এরপর তাদের মৌখিক সাক্ষাৎ নেয়া হয়। এরই ধারাবাহিকতায় শুক্রবার তাদের লিখিত পরীক্ষা নেয়া হবে। নিয়োগ প্রক্রিয়া অতিদ্রুত সম্পূর্ণ হচ্ছে বলে জানা গেছে।

নবাবগঞ্জে বিদেশ থেকে আসা ১৮ প্রবাসী পর্যবেক্ষণে

দেশব্যাপী কোরনা ভাইরাসের সতর্কীকরণ পদক্ষেপের অংশ হিসাবে নবাবগঞ্জ উপজেলায় ১৮ বিদেশ ফেরত প্রবাসী নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পর্যবেক্ষণে আছে। এরা স্বস্ব-গৃহে অবস্থান করতে পরামর্শ দেয়া হয়েছে।

নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা ডাঃ শহিদুল ইসলাম নিউজ৩৯ কে বলেন, আমরা সব রকম প্রস্তুতি রেখেছি। আমরা আলাদা আইসোলেশ রুম করে বেড দিয়েছি। সার্বক্ষণিক চিকিৎসকেরা প্রস্তুত আছি। এছাড়া নিয়মিত জন-সচেতনতা মূলক কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে।

দোহার উপজেলা প্রশাসনের জরুরি গণবিজ্ঞপ্তি

সম্মানিত দোহার উপজেলা বাসীঃ

আগামি শনিবার সকাল ৯ ঘটিকা থেকে দোহার উপজেলা প্রশাসনের উদ্যোগে অনলাইন লার্নার ড্রাইভিং লাইসেন্সে করা হবে।

যারা লাইসেন্স করতে ইচ্ছুক তাদের সবাইকে প্রয়োজনীয় কাগজ নিয়ে যথা সময় উপস্থিত থাকার জন্য বলা হলো।

প্রয়োজনীয় কাগজ পত্রঃ

১) জাতীয় পরিচয় পত্রের ফটোকপি

২) ১ কপি পি পি সাইজ ফটো

৩) স্কুল সাটিফিকেটের কপি ( নুন্যতম অষ্টম শ্রেনী)

৪) মেডিকেল সার্টিফিকেট

উইথ ফটো & ব্লাড গ্রুপ.

৫) ফি জমা( ১-৩৯৫, ২-৫৬৮)

অনলাইনে লার্নার ড্রাইভিং লাইসেন্সের জন্য বয়সসীমাঃ

১) নূন্যতম (১৮),

২) পেশাদার (২১)

স্থান:দোহার উপজেলা পরিষদ প্রাঙ্গণ।

বিজ্ঞপ্তি প্রকাশেঃ জ্যোতি বিকাশ চন্দ্র, সহকারী কমিশনার (ভূমি), দোহার উপজেলা প্রশাসন।

মৈনটঃ যেখানে কেউ হাসে, কেউ কাঁদে

 

ঢাকা জেলার দোহার উপজেলার পাশ দিয়ে বয়ে চলেছে প্রমত্তা পদ্মা নদী। সেই পদ্মা ভেঙে নিচ্ছে অনেকের বাপ-দাদার ভিটা, করে দিচ্ছে নিঃস্ব। আর এ উপজেলার চর মোহাম্মদপুর ইউনিয়নের মৈনট ঘাটে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তের মানুষ। ভাঙনকবলিত মৈনট ঘাট ভ্রমণ পিপাসুদের কাছে ‘মিনি কক্সবাজার’ হিসেবে পরিচিতি পেয়েছে। ভ্রমণ পিপাসুদের কল-কাকলিতে মুখরিত মৈনট ঘাটে ভেসে আসে নদী ভাঙনে নিঃস্ব হওয়াদের করুণ সুর।

সরেজমিনে দেখা যায়, কেউ কেউ পদ্মা পাড়ে এসে নিঃশব্দে নদীর দিকে তাকিয়ে চোখের জলে বুক ভেজায়। আবার কেউ বাচ্চাদের সঙ্গে খেলাধুলা আর জলকেলিতে ব্যস্ত সময় পার করছেন।

রকিব উদ্দিন নামে এক যুবক প্রায়ই মৈনট ঘাটে এসে চোখের পানি ফেলেন। কান্নার রহস্য জানতে চাইলে নদীর দিকে ইশারা করে তিনি বলেন, ‘ওই যে ওই দূরে আমাগো বাড়ি আছিলো। সুখেই ছিলাম আমরা। কিন্তু সর্বনাশা পদ্মা আমাগো সব কাইরা নিছে। এখন আমাগো থাকার কোনো জায়গা নাই। মাইনষ্যের বাড়িতে কাম কইরা খাই। এই ঘাটের সামনে আসলেই সেই আগের কথা মনে পড়ে। তাই চোখে পানি রাখতে পারি না। একলাই পানি আইস্যা পরে।’

ঢাকা থেকে মৈনট ঘাটে ঘুরতে এসেছেন রবিন নামে এক যুবক। তিনি বলেন, ‘ঢাকার অতি নিকটেই নাকি সেন্টমার্টিন দ্বীপের মতো একটা বিনোদন স্পট হয়েছে। অনেক দিন ধরেই আসতে চাইছিলাম, কিন্তু সুযোগ হয়ে ওঠেনি। কিন্তু আজ এসে খুব ভালো লাগছে। মানুষের মুখে যা শুনেছি তার থেকেও জায়গাটি অনেক সুন্দর।’

ঢাকা থেকে বেড়াতে আসা রুকন নামে এক যুবক বলেন, ‘দোহারে আমার নানু বাড়ি কিন্তু অনেক বছর হলো এখানে আসা হয় না। ফেসবুকের মাধ্যমে জানতে পেরে এলাম। জায়গাটি সত্যি চমৎকার।’

মিনি কক্সবাজার খ্যাত মৈনট ঘাটের বয়স কত, তা কেউ সঠিকভাবে বলতে পারে না। তবে মিনি কক্সবাজার হিসেবে নয়া পরিচিতির বয়স বছর দুই হলো, মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে এই পরিচিতি।

স্থানীয়দের কাছ থেকে জানা যায়, মৈনট ঘাটের এই হঠাৎ খ্যাতি ঘাটের কাছেই দক্ষিণ পাশের চরটির জন্য। ঘাটের মাঝি চর মোহাম্মদপুরের আসলাম বলেন, ‘২০১৫ সালের দিকে নদীর পাশের এই নিচু জমিটি বন্যায় তলিয়ে যায়। উত্তর পাশে বালু পড়লেও দক্ষিণের অংশে পলি পড়ে। পানি নেমে যাওয়ার পরে পলি মাটি জমে থাকা জায়গাটি অনেকটা সমুদ্র সৈকতের মতো দেখায়। ফলে নদী পারাপারের সময় অনেকে এখানে এসে ছবি তোলেন। ফেসবুকে সেই ছবি দিতে থাকেন। সেই ছবি দেখে ভ্রমণ পিপাসুরা এখানে বেড়াতে আসেন। ঈদ, পূজা ও বিভিন্ন উৎসবের মতো শুক্র-শনি ছুটি থাকায় লোক সমাগম বেশি হয়।’

নারিশা বাজার সমিতি নির্বাচনঃ ৫ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

ঢাকার দোহার উপজেলার নারিশা ইউনিয়নের ঐতিহ্যবাহী নারিশা বাজার বণিক সমিতি নির্বাচন আগামি ১৫ মার্চ। আগামী ১৫ মার্চ নিররাচন হলে এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৫ জন প্রার্থী। নারিশা বাজার বণিক সমিতি নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মো. আনিস রানা নিউজ৩৯ কে তাদের নির্বাচিত হওয়ার ব্যাপার নিশ্চিত করেছেন।

নির্বাচিত ব্যক্তিরা হলেন শাহজাহান মিয়া (দপ্তর সম্পাদক) পনির হোসেন মোল্লা (ক্রীড়া সম্পাদক) মিজানুর রহমান (প্রচার সম্পাদক) আসাদুল ইসলাম বাবু (কার্যকরী সদস্য ১নং) এবং মো. রনি খান (কার্যকরী সদস্য ২ নং)

নারিশা বাজার বণিক সমিতি নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মো. আনিস রানা নিউজ৩৯কে জানান, নির্বাচিত ব্যক্তিদের সকল তথ্য পর্যালোচনা করে সকল যাচাই-বাছাই শেষে তাদেরকে চূড়ান্তভাবে বৈধ এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত বলে ঘোষণা করা হয়।

এছাড়া বাজারের নির্বাচন পরিস্থিতি নিয়ে তিনি বলেন, তফসিল ঘোষনার পর থেকেই বাজারে উৎসব মুখর পরিস্থিতি বিরাজ করছে। যা প্রতি নির্বাচনের সময় হয়ে থাকে। সব বারের মতো এবারের নির্বাচনও সুষ্ঠ ও নিরপেক্ষ হবে। এখন পর্যন্ত বাজারের ইতিহাসে কোন নির্বাচনে অনিয়ম হয় নি, এবারও হবে না।