দোহার ও নবাবগঞ্জের মাদ্রাসার এতিমদের সহায়তায় সেনাবাহিনী

ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলার বেশ কয়েকটি মাদ্রাসার এতিমদের মাঝে মুজিববর্ষের ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে মাদ্রাসার এতিমদের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

২১ মে বৃহস্পতিবার দোহার ও নবাবগঞ্জে ৬০০ এতিমের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করে বাংলাদেশ সেনাবাহিনী। মেজর রাশাদ বিন কামালের নেতৃত্বে সেনা সদস্যগণ প্রতিটি মাদ্রাসায় গিয়ে এ ঈদ সামগ্রী পৌছে দেন।

সারা দেশের মত দোহার ও নবাবগঞ্জেও করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। আর এই ভাইরাস এর কারনে সরকারি নিয়ম অনুযায়ী মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া হয়। ফলশ্রুতিতে চলমান লকডাউন এর কারণে মাদ্রাসার এতিমদের জনজীবন অনেকটাই বিপর্যস্ত। মাদ্রাসার যাকাতের টাকার আয়ের উৎস চলমান না থাকায় অসহায় এতিমদের কষ্ট দূরীকরণে মুজিববর্ষে ঈদ সামগ্রী নিয়ে পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

এই কঠিন সময়ে ঈদ সামগ্রী পেয়ে মাদ্রাসার এতিমদের মুখে ফুটেছে ঈদের আনন্দের হাসি।

দোহারে বিদ্যুৎ ষ্পৃষ্ট হয়ে এক ব্যক্তি ও তিন গবাদি পশুর মৃত্যু

দোহার উপজেলার সুতারপাড়া ইউনিয়নের ঘারমোড়া গ্রামে বিদ্যুৎ ষ্পৃষ্ট হয়ে এক ব্যক্তি ও ৩ টি গরুর মৃত্যু হয়েছে। ২০ মে সকালে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম শেখ সোরহাব আহমেদ ঘটু, তার বয়স আনুমানিক ৭০ বছর। তিনি সুতারপাড়া ইউনিয়নের ঘারমোড়া গ্রামের বাসিন্দা। ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে গতকাল বিকেল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি সহ রাতে ভারি বৃষ্টি ও দমকা বাতাস বয়ে যায়। যার ফলে পল্লি বিদ্যুতের তার ছিড়ে রাস্তায় পরে থাকে।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০ মে (বুধবার) সকালে বৃষ্টি কিছুটা কমে গেলে ঘটু মিয়া তার খামারের গরু চড়াতে বাসা থেকে বের হয়। এ সময় বিদ্যুতের তার ছিড়ে রাস্তায় পরে থাকায় বিদ্যুৎ ষ্পৃষ্ট হয়ে ঘটু সহ একই সাথে ৩ টি গবাদি পশুর মৃত্যু ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, এ ঘটনার পর পল্লি বিদ্যুতের লোকদের সাথে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করলেও ফোনে পল্লি বিদ্যুতের কাউকে পাওয়া যায়নি। পুলিশের সাথেও বার বার যোগাযোগ করার চেষ্টা করলেও ফোন ধরেনি দোহার থানা পুলিশ।

পল্লি বিদ্যুতের গাফিলতিতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা ঘটছে বলে জানান এলাকবাসী।

ঈদের আগে সালমান এফ রহমানের দেয়া চাকুরির সুখবর পেলো দোহার নবাবগঞ্জের তরুণেরা

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদ্বেষ্টা সালমান এফ রহমান নির্বাচনের পূর্বে দোহার নবাবগঞ্জের ২০০ বেকার তরুণদের তার নিজস্ব পরিচালনাধীন প্রতিষ্ঠান আইএসআইসি ব্যাংকে নিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সাংসদ হিসাবে মেয়াদের দেড় বছরের মাথায় তিনি সে প্রতিশ্রুতি পূরণ করলেন। ১৯ মে, ২০২০ প্রায় অর্ধশতাধিক বেকার যুবক হাতে পেলো সে বহুল আকাংখিত নিয়োগপত্র। এরমধ্যে দোহারের আছে ২২ জন। ঢাকা – ১ সংসদীয় আসনের জন্য  বিশেষ লিখিত পরীক্ষার ব্যবস্থা করা হয়। প্রায় ৩৭০ জনকে যাচাই-বাছাই করে লিখিত পরীক্ষার জন্য ডাকা হয়। পরবর্তীতে তাদেরকে ভাইভা ও কম্পিউটার দক্ষতা যাচাই করা হয়। এরপর পর্যায়ক্রমে নিয়োগ দেয়া হচ্ছে।

 

প্রথম ধাপে ঈদের আগে প্রায় অর্ধশত তরুণ বেকারকে এই করোনা মহামারী সংকটের সময় নিয়োগ দিয়ে তিনি দোহার নবাবগঞ্জবাসীকে সুখবর দিলেন ও আশান্বিত করলেন।   ঈদের পরে অন্যান্যদের ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেয়া হবে। প্রতিজন নিয়োগপ্রাপ্ত ব্যাক্তি ১৭১২০ টাকার বেসিক বেতনে সব মিলিয়ে প্রায় ২৮০০০ টাকা পাবেন এবং চাকুরী স্থায়ীকরণের পর প্রায় ৪৫,০০০ টাকা পাবেন।

 

দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন নিউজ৩৯ কে বলেন, এই সংকটে মাননীয় সাংসদের এই প্রতিশ্রুতি পূরণ নিঃসন্দেহে দোহার নবাবগঞ্জবাসীকে আনন্দিত করেছে। এভাবে প্রতিটি পরিবার সুখী ও সমৃদ্ধ হয়ে উঠবে সাংসদ সালমান এফ রহমানের উন্নয়ন পদক্ষেপে।  এই বেকার সমস্যা নিরসনে আমি যে প্রচেষ্টা চালিয়েছিলাম, সেই প্রচেষ্টা সফল হওয়ায় ও জনগণের পাশে থাকতে পারায়, আমি মহান আল্লাহ কাছে শুকরিয়া জানাই ও সালমান এফ রহমানের প্রতি জানাই কৃতজ্ঞতা। ভবিষ্যতেও এরকম প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন।

ঘূর্ণিঝড় ‘আম্ফান’: দোহারে ছয় সাইক্লোন সেন্টার প্রস্তুত, পদ্মায় মাছ ধরা নিষিদ্ধ

বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘুর্ণিঝড় আম্ফান। ঘূর্ণিঝড় ‘আম্ফান’ মোকাবেলায় সারাদেশের মতো প্রস্তুতি নিয়েছে ঢাকার দোহার উপজেলাও। ইতিমধ্যে  ছয়টি সাইক্লোন সেন্টার প্রস্তুত রাখা হয়েছে। একইসাথে পদ্মায় মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) দুপুরে অনুষ্ঠিত জরুরী সভা থেকে এ সিদ্ধান্ত নেয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা’র সভাপতিত্বে দোহার উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভা সঞ্চালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা জানান, ‘আম্ফান’ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষে প্রত্যেক ইউনিয়নে মাইকিং করার সিদ্ধান্ত নেয়া হয়। আজ মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যা সাতটা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সকল নৌঘাট থেকে নৌযান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। একইসাথে পদ্ম নদীতে মাছ ধরা সম্পূর্ণ নিষেধ করা হয়েছে। তিনি জানান, ঘুর্ণিঝড় মোকাবেলায় সবধরনের প্রস্তুতি রয়েছে দোহার উপজেলা প্রশাসনের।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র জানান, প্রতিটি এলাকার জন্য মেডিকেল টিম, উদ্ধারকারী টিম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটসহ মোবাইল টিম, প্রয়োজনে সেনাবাহিনী, পুলিশ বাহিনী, আনসার বাহিনীসহ ইউনিয়ন পর্যায়ে দূর্যোগ কমিটিকে সার্বিক প্রস্তুতি নিতে বলা হয়েছে।

ওই সভা থেকে ঘূর্ণিঝড় মোকাবেলায় পদ্মানদীর তীরবর্তী এলাকার মানুষের নিরাপত্তার জন্য ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানকে অস্থায়ী সাইক্লোন সেন্টার ঘোষণা করা হয়। সাইক্লোন সেন্টারগুলো হচ্ছে, নারিশা ও সুতারপাড়া ইউনিয়নের বাসিন্দাদের জন্য মালিকান্দা স্কুল এন্ড কলেজ, নয়বাড়ি ইউনিয়নের জন্য বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়, বিলাসপুর ইউনিয়নের জন্য বিলাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুকসুদপুর ইউনিয়নের জন্য পদ্মা কলেজ, দোহার পৌরসভা ও রাইপাড়া ইউনিয়নের জন্য লটাখোলা উচ্চ বিদ্যালয়, মাহমুদপুর ইউনিয়নের বাসিন্দাদের জন্য হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

নবাবগঞ্জে আক্রান্তের সংখ্যা বেড়ে ২৪

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় একদিনে নতুন করে আরও তিন জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে নবাবগঞ্জ উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৪ জনে। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সাতজন।

রোববার (১৭ মে) রাত ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ জানান, রাতে পাওয়া পরীক্ষার ফলাফলে তারা বিষয়টি নিশ্চিত হয়েছেন। নতুন আক্রান্তরা  সবাই নবাবগঞ্জ উপজেলার বাসিন্দা। এদের নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৪ জনে।

 

নতুন আক্রান্তদের চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত প্রক্রিয়াধীন রয়েছে জানিয়ে ডা. অনুপ জানান, সংক্রমনের ঝুঁকি এড়াতে আক্রান্তদের স্বজনদের হোম কোয়ারেন্টিনে থাকতে নির্দেশ দেওয়াসহ প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেওয়া হচ্ছে।

দোহারে ৫৫০ পরিবারকে নগদ অর্থ সহায়তা দিলেন খোকন সিকাদারের

করোনাস সংকট কালে ঢাকা জেলার দোহার উপজেলার ৫৫০ পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে দোহার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আহসান খোকন সিকদার। সোমবার (১৯ মে) উপজেলার কুসুমহাটি ইউনিয়নের ৫৫০ জন পরিবারের মাঝে নগদ ৬০০ টাকা করে সহায়তা প্রদান করেন তিনি।

আলী আহসান খোকন বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা সংকটের শুরু থেকেই মানবিক দৃষ্টিকোন নিয়ে দেশের মানুষের পাশে এগিয়ে এসেছেন বিভিন্ন প্রকল্প নিয়ে। এর মধ্যে নগদ অর্থ সহায়তা প্রকল্পটির কারণে ৫০ লাখ মানুষ সুবিধা পাবে। ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমানও দোহার-নবাবগঞ্জের করোনা সংকটে খাদ্য সহায়তা নিয়ে এগিয়ে এসছেন। তাঁর অনুপ্রেরণায় এই দুই উপজেলার অনেকে ব্যক্তিগতভাবে সহযোগিতা করে যাচ্ছেন। আমি নিজেও করোনা সংকটের শুরু থেকে বিভিন্ন ভাবে মানুষের পাশে থাকার চেষ্টা করছি। সে ধারাবাহিকতায় আমার কুসুমহাটি ইউনিয়নের ৫৫০ পরিবারকে নগদ অর্থ দিয়েছি। এভাবে সবাই যার যার এলাকায় কাজ করলে কোন সংকটই থাকবেন না।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ আনারকলি পুতুল, সাবেক ছাত্রনেতা সুরুজ আলম সুরুজ, আওয়ামী লীগ নেতা কাদের মন্ডল সহ আরও অনেকে।

অবৈধ ড্রেজার ধ্বংসে দোহার উপজেলা প্রশাসনের অভিযান

ঢাকা জেলার দোহার উপজেলায় জয়পাড়া বাজারের কাছে লটাখোলায় অবৈধ ড্রেজার ধ্বংসে অভিযান চালিয়েছে দোহার উপজেলা প্রশাসন। ১৮ মে সোমবার লটাখোলা ব্রিজের পাশে অবৈধভাবে খালের মাটি কেটে কৃষি জমির ভাঙ্গন রোধে দোহার থানা পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করেন দোহার উপজেলা ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভুমি) জ্যোতি বিকাশ চন্দ্র।

এসময়ে তিনটি ড্রেজার মেশিন তাৎক্ষণিক ভাবে খাল থেকে সরিয়ে জব্দ করা হয়। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ও ৫ ধারা অপরাধ ১৫(১) ধারায় ২ জন অবৈধ বালু ব্যবসায়ীকে ৬০০০০/- ষাট হাজার টাকা জরিমানা করা হয়। এসময়ে প্রায় ৩০০ ফিট ড্রেজার পাইপ পুড়িয়ে ধ্বংস করা হয় ।একইসাথে ভবিষ্যতে এধরনের অপরাধ করলে সর্বোচ্চ দন্ড প্রদান করা হবে বলে মুচলেকায় সতর্ক করা হয়।

বেলা ১ টা হতে ৫ টা পর্যন্ত ৪ ঘন্টা টানা অভিযান পরিচালনা করা হয়। এতে এলাকাবাসী ও খালের পাড়ের মানুষ স্বস্তি পায় এবং উপজেলা প্রশাসনকে সাধুবাদ জানায়। খালকে রক্ষা করতে অভিযান চলমান থাকবে বলে জানান প্রশাসন।অভিষানে অংশ নেন দোহার থানার এস আই মাসুদসহ পুলিশ সদস্যগন।

যাদের হাত ধরে ডিএনএসএমের মধ্যবিত্ত প্রকল্পঃ তানভীর আহমেদ সানু

১৬ মে ২০২০ তারিখ থেকে শুরু হয়েছে ডিএনএসএমের মধ্যবিত্তদের নিয়ে প্রকল্প। এই প্রকল্পের আওতায় দোহারের প্রায় ৩০০ মধ্যবিত্ত পরিবারের মাঝে পৌছে যাবে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী। ফোনের মাধ্যমে সাহায্যের আবেদন করলেই খাবার পৌছে যাবে মধ্যবিত্তের দ্বারে।

প্রায় ২০ কেজির এই প্যাকেজে থাকছে এরই ধারাবাহিকতায় ১২ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি তেল, ২ কেজি আলু, ১ কেজি পিয়াজ, ১ কেজি চিনি, ১ কেজি লবণ, ১ প্যাকেট সেমাই, ১ টি লাক্স সাবান। ৪৫০ প্যাকেট ত্রান দেয়ার পর এই উদ্যোগ গ্রহনে যে মানুষটির অবদান অন্যতম সেই ব্যক্তিটি হলো বানাঘাটার মোল্লা বাড়ির সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী তানভির আহমেদ সানু। ডিএনএসএমের প্রতিটি কাজে যাকে সবচেয়ে পাশে পেয়েছে, পেয়েছে উৎসাহ সেই ব্যক্তিটি তানভির আহমেদ সানু। সব সময় আড়ালে থাকতে পছন্দ করা মানুষটি মধ্যবিত্ত প্রকল্পের অন্যতম এক উদ্যোক্তা।

৪৫০ প্যাকেট ত্রান বিতরনের পর ডিএনএমএম যখন কিছু দিন বিশ্রামে থাকার চিন্তা করছে তখনই মুশফিকুর রহমান লিমনের পরামর্শে শুরু হয় দোহার নবাবগঞ্জের মধ্যবিত্ত মানুষদের জন্য মধ্যবিত্ত প্রোগ্রাম। এই উদ্যোগের কথা তানভির আহমেদ সানুকে যখন জানানো হয় তখন তিনি নিজে ঢাকা থেকে জয়পাড়া এসে ডিএনএসএমের সভাপতি ও নিউজ৩৯ এর সম্পাদক তারেক রাজিবের কাছে তুলে দেন ৫০ হাজার টাকা। সব সময় প্রচারের বাইরে থেকে মানুষের জন্য কাজ করে যাওয়া এই মানুষটি কখনোই চান নি ফোকাস হতে।কিন্তু মানুষকে দানের ব্যাপারে আরো উৎসাহিত করতেই তাকে এই ফোজাসে নিয়ে আসা। এই করোনা কালে শুধু ডিএনএসএম না, নিজের গ্রাম বানাঘাটাতে ব্যক্তি উদ্যোগে তিনি বিতরন করেছেন ৫০০ পরিবারের নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্য।

এই কঠিন সময়ে দোহার-নবাবগঞ্জের সাধারন মানুষের পাশে থাকায় দোহার-নবাবগঞ্জ সোশ্যাল মুভমেন্টের পক্ষ থেকে তাকে ধন্যবাদ। আল্লাহ তার নেক হায়াত দান করুন।

দোহারে করোনায় ১৬ জন পুলিশ সদস্যসহ একদিনে রেকর্ড ১৭ জন আক্রান্ত

ঢাকা জেলার দোহার উপজেলায় করোনা সংক্রমনে আক্রান্তের সংখ্যা একদিনে রেকর্ড ১৭ জনে দাড়িয়েছে। এর মাঝে ১৬ জনই দোহার থানার পুলিশ সদস্য বলে জানা গেছে। দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেনের অফিসিয়াল ফেসবুক পোস্ট থেকে করোনা আক্রান্তদের সংখ্যাএর ব্যাপারে নিশ্চিত করা হয়েছে। আক্রান্ত আরেকজনের বাড়ি দুবলি বাজারে। সে দুবলি বাজারের একজন গ্রাম্য চিকিৎসক।

দোহারে করোনা ধীরে ধীরে মারাত্মক আকার ধারন করেছে। এরই মাঝে একদিনে রেকর্ড ১৭ জন করোনা পজেটিভের রিপোর্ট এলো। এর মাঝে আইন শৃঙ্গলা বাহিনী পুলিশের দোহার থানার ১৬ সদস্যেরই করোনা পজেটিভ এসেছে। এতে দোহারের স্বাস্থ্য ঝুকি কোন পর্যায় এসে দাড়িয়েছে তার একটা স্পস্ট প্রমান হয়ে দাড়িয়েছে।

এই ব্যাপারে দোহার থানা পুলিশ ও দোহার উপজেলা প্রশাসনের কোন বক্তব্য এখনও পাওয়া যায় নি।

দোহারের বাউলের মাঝে নির্মল রঞ্জন গুহের ত্রাণ বিতরণ

ঢাকা জেলার দোহার উপজেলার বাউলদের মাঝে ত্রান বিতরন করেছেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ। রবিবার (১৭ মে) দোহার উপজেলার লটাখোলা নতুন বাজারে ৩০ জন বাউল শিল্পীর হাতে তিনি এই  খাদ্য সামগ্রী তুলে দেন তিনি।

সারা দেশের মতো দোহারও করোনা মহামারীতে আক্রান্ত। সাধারন মানুষের মতো বাউলদেরও কোন গানের অনুষ্ঠান না থাকায় এক প্রকার অসহায় ও ক্ষুধার্ত অবস্থায় তারা দিন যাপন করছে। এই সময় এই অসহায় পরিবারগুলোর পাশে এসে দাড়ায় নির্মল রঞ্জন গুহ।

এসময় নির্মল গুহ বলেন, শুধু করোনা সংকট নয় যে কোন সংকট মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিক ভূমিকা রাখেন। ৫০ লাখ মানুষকে নগদ ২ হাজার ৫০০ টাকা করে সহায়তা দিতে শুরু করেছেন এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। আমরা স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে যে যাই কিছু করছি সবই প্রধানমন্ত্রীর উপহার। আপনারা তাঁর জন্য দোয়া করবেন। যাতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাত ধরে আমরা যে কোন সংকট মোকাবেলা করে আপনাদের পাশে থাকতে পারি।