দোহারে নতুন ৭ করোনাভাইরাস আক্রান্ত, মোট আক্রান্ত ৫৪

দোহার উপজেলায় বৃহস্পতিবার ৭ জনের করোনা শনাক্ত হয়েছে।  আক্রান্তদের মধ্যে দুইজন দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মী ও একজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মসজিদের মুয়াজ্জিন।

বাকি চার আক্রান্তের মধ্যে একজনের বাড়ি মালিকান্দা গ্রামে, একজনের বাড়ি বিলাসপুরের রাধানগর, একজনের বাড়ি রাইপাড়া এবং একজনের বাড়ি ঢাকা। ঢাকার ব্যক্তি দোহারে এসে করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন।

বৃহস্পতিবার (২৮ মে) রাত দশটার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আক্তার রিবা ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন।

এ সাতজন নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪ জনে, এর মধ্যে ২ জন মারা গিয়েছেন, ২ জন সুস্থ্য হয়েছে, আর একজন সুস্থ্য হয়ে বাড়িতে কোয়ারেন্টিনে আছেন।

করোনায় নবাবগঞ্জে প্রথম মৃত্যু: শেষকৃত্য হবে পোস্তগোলায়

নবাবগঞ্জ উপজেলার নতুন বান্দুরার গৌরাঙ্গ বণিক নামে এক ব্যক্তি ঢাকার কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মারা যাওয়ার খবরটি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ উপজেলা করোনা ফোকাল পার্সন ডা. হরগোবিন্দ সরকার অনুপ। তিনি জানান, বান্দুরার গৌরাঙ্গ বণিক নামে আনুমানিক ৪৫/৪৬ বছরের এক ব্যাক্তি ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সূত্র জানায়, মারা যাওয়া গৌরাঙ্গ বণিকের পরিবার, সরকারিভাবে ঢাকা পোস্তগোলা শ্মশানে সৎকারের অনুমতি দিয়েছেন। তবে এখনো সৎকারের কার্যক্রম শুরু হয়নি।

করোনা সন্দেহে মৃত্যু নবাবগঞ্জের রেমিটেন্স যোদ্ধার

Towhid Islam,news39.net: ঢাকার নবাবগঞ্জ উপজেলার বক্সনগর গ্রামের দুবাই প্রবাসী রবি সরকার করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মৃত্যু বরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৬৫ বছর। তিনি দীর্ঘদিন যাবৎ দুবাইতে চাকরি করতেন। বেশ কিছুদিন আগে তার শরীরে জ্বরসহ করোনার বেশ কিছু উপসর্গ দেখা দিলে আতংকিত হয়ে পড়ে তার সাথে একই রুমে থাকা ব্যক্তিরা। তারা করোনার ভয়ে রবি সরকারকে একা ফেলে লকডাউন উপেক্ষা করে মানবিক দায়িত্বের জায়গা অবহেলা করে অন্যত্র চলে যায়। ফলে চিকিৎসা না পেয়ে রুমের ভিতরেই মৃত্যু বরণ করেন তিনি। তার মৃত দেহটির দাফন কাফন বিদেশের মাটিতেই সম্পন্ন হয়।

দুর্বৃত্তদের হাতে নৃশংস হামলার শিকার

খুলনা জেলার দিঘলিয়া উপজেলার ব্যারাকপুরের অধিবাসী গাজী মোস্তাক আহম্মেদ দুর্বৃত্তদের হাতে নৃশংস হামলার শিকার হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৩ মে সকাল ৮ ঘটিকার সময় পূর্বশত্রুতার জেরে আনসার শেখ, গাজী ফরহাদ, কামাল মেম্বার ও তাদের দলবল নিয়ে ব্যারাকপুরে গ্রামের গাজী মোস্তাক আহম্মেদকে দেশীয় অস্ত্র দিয়ে নৃশংস ভাবে মারধোর করে। এতে মোস্তাকের দুই হাত ও এক পা ভেঙে যায়। পরবর্তীতে আহতকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি নিয়ে গেলে সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেবার পর ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করা হয়।
আহত মোস্তাক জানান, তাকে মেরে ফেলার উদ্দেশ্যে এই হামলা করা হয়েছে। তিনি এর বিচার চেয়ে আইনের আশ্রয় নিবেন।
বর্তমানে গাজী মোস্তাক আহম্মেদ চিকিত্সাধীন অবস্হায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

দোহারের প্রথম করোনামুক্ত ব্যক্তিকে উপজেলা প্রশাসনের শুভেচ্ছা

ঢাকার দোহার উপজেলায় প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ২৪মে সকালে উপজেলা প্রাঙ্গণে সুস্থ হয়ে বাড়ি ফেরা ব্যক্তিকে সংবর্ধনা দেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আফরোজা আক্তার রিবা ও সহকারি কমিশনার(ভূমি) জনাব জ্যোতি বিকাশ চন্দ্র।

উল্লেখ্য গত ২০ এপ্রিল দোহারে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত হন ইদ্রিস আলী নামে এক ব্যক্তি। তাকে চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করা হয়। গত ১০ মে তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন। প্রশাসনের নির্দেশনা অনুযায়ী সুস্থ হওয়ার পর ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকেন তিনি। আজ ২৪ মে মঙ্গলবার সকালে হোম কোয়ারেন্টিন শেষ হলে তাকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধণা দেওয়া হয়। এ সময় দোহার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে ফুলের শুভেচ্ছা এবং জেলা প্রশাসকের পক্ষ থেকে নগদ ৫ হাজার টাকা উপহার দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আফরোজা আক্তার রিবা বলেন, করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরা দোহার বাসীর জন্য বড় সুখবর। জনাব জ্যোতি বিকাশ চন্দ্র জানান, দোহারের প্রতিটি করোনা আক্রান্ত ব্যক্তি এভাবে সুস্থ হয়ে যাবে বলে প্রত্যাশা রাখি।

এ সময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসিম উদ্দিন।

দোহারে নতুন করে ৩ জন করোনায় আক্রান্ত

দোহারে নতুন করে ৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এই নিয়ে দোহারে করোনা ভাইরাসে আল্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৩৮ জন। দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসিমউদ্দিন ও দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি)জ্যোতি বিকাশ চন্দ্র নিউজ৩৯কে এই ব্যাপারে নিশ্চিত করেছেন।

দোহারে নতুন আক্রান্ত করোনা রোগী ৩ জনের বাড়ি দোহারের ভিন্ন ভিন্ন ৩টি ইউনিয়নে। এর মাঝে বিলাশপুরে ১জন, মাহমুদপুরে ১ জন ও কুসুমহাটিতে একজন। নতুন করে আক্রান্ত ৩ জনের মাঝে দুই জন নারী ও ১ জন পুরুষ।

মুজিবর্ষের ঈদ উপলক্ষে দোহার – নবাবগঞ্জে দুস্থ ও পথশিশুদের মাঝে ঈদ বস্ত্র ও নগদ অর্থ বিতরণ

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দোহার-নবাবগঞ্জ উপজেলার অর্ধশত দুস্থ মানুষ ও পথ শিশুদের মাঝে ঈদ বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করেছে বাংলাদেশ সেনা বাহিনীর সদস্যগণ। শনিবার (২৩ মে) দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী বা মুজিব বর্ষের ঈদ উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ব্যতিক্রমধর্মী এই জনকল্যাণমূলক কাজের নেতৃত্বে ছিলেন মেজর রাশাদ বিন কালাম।
করোনা পরিস্থিতির শুরু থেকেই দোহার-নবাবগঞ্জ এ মানবতার সেবায় কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। বিভিন্ন পর্যায়ের গরিব-দুঃখী কর্মহীন অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ, মাদ্রাসায় এতিম বাচ্চাদের জন্য ঈদ উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ ছাড়াও করোনা পরিস্থিতি সামাল দেয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে দায়িত্বে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যগণ। কিন্তু মুজিব শতবর্ষের ঈদ উপলক্ষে আজকের এই কার্যক্রম ছিল কিছুটা ভিন্নধর্মী।
সেনাসদস্যদের কাছ থেকে জানা যায়,দোহার নবাবগঞ্জ এর পথ শিশুদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করার উদ্দেশ্যে উপহার সামগ্রী হিসেবে ঈদবস্ত্র বিতরণ করা হয়। তাদের বিতরণ করা এই ঈদ বস্ত্রের বড় অংশ পেয়েছে দোহারের বেদে পল্লিতে বেড়ে ওঠা দরিদ্র শিশু-কিশোরেরা।‌ এই ঈদ সামগ্রী হাতে পেয়ে তাদের উল্লাস ছিল অনেকটাই বাঁধভাঙা।
দোহার নবাবগঞ্জ এই দুর্যোগপূর্ণ মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনী তাদের বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। দোহার নবাবগঞ্জবাসী সেনাবাহিনীর এই কার্যক্রমকে সাদরে গ্রহণ করে অভিনন্দন জানিয়েছেন দোহার-নবাবগঞ্জে দায়িত্বে নিয়োজিত সকল সেনা সদস্যগণকে। ভবিষ্যতেও বাংলাদেশ সেনাবাহিনী দোহার নবাবগঞ্জ এর পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে দোহার নবাবগঞ্জ এর সকল রকম উন্নতি ও সমৃদ্ধিতে কাজ করে যাবে এটাই সকলের আশা।

বান্দুরায় ১৯ জন নতুন করে করোনায় আক্রান্ত

ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার বান্দুরা ইউনিয়নে একদিনে রেকর্ড ১৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্র করা হয়েছে। এতে নবাবগঞ্জ উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৪৫ জন।

এ নিয়ে উপজেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৫ জনে। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সাতজন।

নবাবগঞ্জে একদিনে এক শিশু ও ১০ নারীসহ নতুন করে আরও ২১ জন করোনা রোগী সনাক্ত হয়েছে। নতুন আক্রান্তরা নবাবগঞ্জ উপজেলার নতুন বান্দুরা হালদার ও বণিকপাড়ার ১৮ জন, বান্দুরা বাজারের ১ জন এবং নয়নশ্রী ইউনিয়নের ২ জন। এদের নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৫ জনে। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সাতজন। নিউজ৩৯জে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ। তিনি জানান, রাতে পাওয়া পরীক্ষার ফলাফলে নতুন করে ওই ২১ রোগী সনাক্তের বিষয়টি নিশ্চিত হয়েছেন তাঁরা।

নতুন আক্রান্তদের চিকিৎসার বিষয়ে ডা. অনুপ জানান, সংক্রমনের ঝুঁকি এড়াতে আক্রান্তদের স্বজনদের হোম কোয়ারেন্টিনে থাকতে নির্দেশ দেওয়াসহ প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেওয়া হয়েছে।

দোহারে নতুন করে পাঁচজন করোনা আক্রান্ত

ঢাকা জেলার দোহার উপজেলায় নতুন করে আরও পাঁচজনের করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ জনে। বৃহস্পতিবার (২১ মে) দুপুর একটার দিকে এ বিষয়ে নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন।

ডা. মো. জসিম উদ্দিন জানান, নতুন করে সনাক্ত হওয়া পাঁচ জনের মধ্যে চারজনের বাড়ি লটাখোলা ওয়ান ব্যাংক সংলগ্ন। তাঁরা গত ১৩ মে, বুধবার মৃত্যুবরণ করা লটাখোলা এলাকার সোমা সরকারের স্বজন। ওই বাড়ির আক্রান্ত চারজনের মধ্যে তিনজনই নারী ও একজন পুরুষ। এছাড়া আক্রান্ত অপরজনের বাড়ি রাইপাড়া এলাকায়।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জসিম উদ্দিন জানান, আক্রান্ত পাঁচজনকেই নিজ বাড়িতে আইসোলেশনে থাকতে পরামর্শ দেয়া হয়েছে।

উল্লেখ্যঃ দোহারে এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন দুইজন।

করোনা আক্রান্ত রোগীর জন্য নিয়মাবলি দিলেন ডা. অনুপ

১. প্রতিদিন পরিমাণ মত মাছ,মাংস,ডিম,ডাল, সব্জি,লেবু, মাল্টা বা ভিটামিন সি যুক্ত খাবার খাবেন।
২. ঠান্ডা কিছু খাবেন না ও ঠান্ডা পানিতে গোসল করবেন না।
৩. কুসুম গরম পানি পান করবেন ও দুই বেলা আাদা চা খেতে পারেন।
৪. গলা ব্যাথা থাকলে লবণ ও আদা দিয়ে গরম পানি করে দুই বেলা গার্গল করবেন।
৫. বেশি টেনশন বা দুঃশ্চিন্তা করবেন না।
৬. সারাদিন করোনা সংক্রান্ত সংবাদ দেখা ও আলাপ চারিতা হতে বিরত থাকুন।
৭. চিত্ত বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে পারেন।
৮. প্রিয়জনদের সাথে মোবাইলে বা নিরাপদ দূরত্ব বজায় রেখে মন খুলে কথা বলুন।
৯. নেতিবাচক মনোভাব ও আলাপ এড়িয়ে চলুন।
১০. স্বাস্থ্য বিধি মেনে চলুন।
১১. যার যার ধর্ম অনুযায়ী নিয়মিত নামাজ পড়ুন বা প্রার্থনা করুন।
১২. প্রতিদিন হালকা শারীরিক ব্যায়াম করুন।
১৩. শারীরিক ও মানসিক স্বাস্থ্যের যত্ন নিন।
১৪. প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নিন।

জনস্বার্থে
ডাঃ হরগোবিন্দ সরকার অনুপ
ফোকাল পারসন
করোনা কন্ট্রোল কর্ণার
নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ঢাকা।
জরুরী প্রয়োজনে ০১৮১৯০২৬৯০২