গণপরিবহনে স্বাস্থ্যবিধি না মানার অভিযোগ, কয়েকজনকে অর্থদন্ড

করোনা পরিস্থিতিতে সাধারণ ছুটি শেষে সবকিছু স্বাভাবিক হয়ে আসছে। স্বাস্থ্যবিধি মানা সাপেক্ষে শুরু হয়েছে গণপরিবহন চলাচল। খুলেছে মার্কেট, দোকান-পাট। কিন্তু সবখানে উপেক্ষিত স্বাস্থ্যবিধি। নাগরিকদের মধ্যে মাস্ক, গ্লাভস পরার প্রবণতাও খুবই কম।

সোমবার(১ জুন) দোহার উপজেলার বাসস্ট্যান্ড গুলোতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সে সময় স্বাস্থ্যবিধি না মানায় তিনজনকে ৩০০০ হাজার টাকা
অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। সে সময় তারা সচেতনতামূলক নির্দেশনা দেন গণপরিবহনের চালক, সহকারী ও যাত্রীদের কে।

সরকারী নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা তা নিশ্চিত করতেই দোহার উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনা করা হয় বলে জানান উপজেলা সহকারি কমিশনার(ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র।

এ বিষয়ে দোহার উপজেলার নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ থেকে মানুষকে বাঁচাতে এবং সচেতন করতে এ অভিযান পরিচালনা করা হয়। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জ্যােতি বিকাশ চন্দ্র।

দোহার নবাবগঞ্জে চলছে গণপরিবহন, মানছে না স্বাস্থ্যবিধি

ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলায় আজ থেকে গণপরিবহন চলাচল শুরু হয়েছে। দীর্ঘ দুই মাস বন্ধ থাকার পর আজ থেকে স্বাস্থ্যবিধি মেনে দোহার ও নবাবগঞ্জে গণপরিবহন চলাচলে নির্দেশনা দেওয়া হয়েছে। কিন্তু অধিকাংশ বাসচালক, হেল্পার ও যাত্রীরা মানছেন না স্বাস্থ্যবিধি।

 

করোনা ভাইরাসের বিস্তার রোধে ও দেশে চলমান লকডাউনের ফলে দোহার-নবাবগঞ্জে দীর্ঘ দিন যাবৎ বন্ধ ছিল গণপরিবহন চলাচল। এতে করে চরম বিপাকে পরে দোহার নবাবগঞ্জের বাস মালিক-শ্রমিকরা। পরিবহণ মালিক-শ্রমিকদের কথা বিবেচনা সারা দেশের মত দোহার নবাবগঞ্জেও গণপরিবহন চলাচল শুরু করার অনুমতি দেয় সরকার।

 

এক্ষেত্রে বাস-মিনিবাসের ভাড়া ৬০ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে সড়ক পরিবহন মন্ত্রণালয়। গতকাল বাস ভাড়া নিয়ে মন্ত্রণালয়ে বৈঠক শেষে ভিডিও বার্তায় এই সিদ্ধান্ত জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) গত শনিবার ঢাকা ও সারা দেশে বাস-মিনিবাসের ভাড়া ৮০ শতাংশ বৃদ্ধির প্রস্তাব তৈরি করে।। প্রতিটি বাস-মিনিবাসের অর্ধেক আসন ফাঁকা রেখে চালানোর সিদ্ধান্ত দিয়েছে বিআরটিএ। এর ধারাবাহিকতায় দোহার নবাবগঞ্জেও বাসের অর্ধেক আসন ফাঁকা রেখে চলাচলে নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।

 

এ বিষয়ে দোহার উপজেলা সহকারি কমিশনার(ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র নিউজ৩৯ কে জানান, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আজ থেকে দোহার-নবাবগঞ্জে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চলাচল করতে পারবে। ৬০% ভাড়া বৃদ্ধির পরেও যদি বাসচালকরা কোনোরকম নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করে এবং যদি কোনো অনিয়মের অভিযোগ পাওয়া যায় তাহলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করা হবে।

আইসিইউতে নয়াবাড়ি ইউপি চেয়ারম্যান শামীম আহমেদ হান্নান

বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক সদস্য ও দোহার উপজেলার নয়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আহমেদ হান্নান প্রচন্ড জ্বর, নিউমোনিয়া ও শ্বাস কস্ট নিয়ে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি গত কয়েকদিন ধরেই জ্বর, ঠান্ডায় আক্রান্ত ছিলেন। এর মাঝে অবস্থার অবনতি হলে তাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার আরো অবনতি হলে তাকে আইসিইউতে ভর্তি করা হয়।

শামীম আহমেদ হান্নান নয়বাড়ি ইউনিয়নের টানা দুই বারের চেয়ারম্যান। স্বজ্জন, বন্ধুবৎসল হিসাবে ইউনিয়নে তার সুনাম আছে। তাছাড়া বিভিন্ন সামাজিককাজে তাকে সবসময় পাওয়া যায়। দোহার-নবাবগঞ্জ সোশ্যাল মুভমেন্টের বাঁধ রক্ষা কাজ থেকে শুরু করে করোনা খাদ্য সহায়তা সবকিছুতেই তিনি ছিলেন সামনের সারিতে। তার সুস্থতার জন্য তার পরিবার সকলের কাছে দোয়া চেয়েছে। নিউজ৩৯ পরিবার ও দোহার নবাবগঞ্জ সোশ্যাল মুভমেন্ট তার আশু সুস্থতা কামনা করে।

দোহারে নতুন করে ৯ জন করোনায় আক্রান্ত

ঢাকা জেলার দোহার উপজেলায় করোনা রোগীর সংখ্যা দিনে দিনে বাড়ছে। দোহারে আজ আবার নতুন করে ৯ জন রোগীর করোনা পজেটিভ এসেছে। এই ৯ জনের ১ জন আগে থেকেই করোনা আক্রান্ত ছিল। বাসায় আইসোলেশনে থাকার পর তার আবার চেক করা হয়, এবং এবারো করোনা পজেটিভ আসে। এই নিয়ে দোহারে আক্রান্তের সংখ্যাদ দাড়ালো ৬৩ জন। এর মাঝে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩২ জন।

দোহারে নতুন করে আক্রান্ত ৯ জনের ইউনিয়ন প্রকাশ করে নি দোহার উপজেলা প্রশাসন। এর কারন হিসাবে তারা বলেছে করোনা আক্রান্ত মানুষের সাথে আসে পাশের মানুষ যেভাবে অসহযোগীতা করে ফলে মানুষ চাইলেও আর করোনা ট্রিটমেন্ট করার জন্য উপজেলা প্রশাসনের কাছে আসে না। ফলে এতে উপজেলার স্বাস্থ্য প্রশাসনের যেমন ক্ষতি হচ্ছে, ঠিক তেমনি ভাবে ক্ষতি হচ্ছে জনসাধারনের। এই কারনে করোনা পজেটিভ ব্যক্তির বাসায় যোগাযোগ করে তার রেজাল্ট জানানো হবে।

এই ব্যাপারে নিউজ৩৯ এর সাথে কথা হয় দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা জসিমউদদীনের সাথে। তিনি বলেন, “দোহারে ৯ জন করোনা আক্রান্ত হয়েছে এর মাঝে ১ জন আগেই আক্রান্ত ছিল। আক্রান্তদের ঠিকানা আমরা প্রকাশ করছি না কারন মানুষ তাদের প্রচন্ড হয়রানী করে এবং সামাজিকভাবে তাদের হেস্তনেস্ত করে। ফলে অনেকে চাইলেও আমাদের কাছে টেস্ট করতে আসে না। তাই আমরা আর কারো পরিচয় আর ইউনিয়ন প্রকাশ করছি না। তাছাড়া প্রতিদিন এই অঞ্চলের এমপি সালমান এফ রহমানের সাথে আমার কথা হয়। তিনি পুরো বিষয়টাই পর্যবেক্ষণ করছেন।”

তিনি আরো জানান, ৩১ তারিখে ২৬ জনের স্যাম্পল পাঠানো হয়েছে। আগামী দুই একদিনের মাঝে এর রেজাল্টও চলে আসবে।

দোহারের বিদ্যালয়গুলোর এসএসসি পরীক্ষার ফল

২০২০ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় সারা দেশে গড় পাসের হার ৮২.৮৭ শতাংশ। সারাদেশে জিপিএ-৫ পেয়েছে ১,৩৫,৮৯৮ জন। রবিবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে ফলাফল সংক্রান্ত তথ্য জানান শিক্ষামন্ত্রী ড. দিপু মনি।

দোহারের বিদ্যালয়গুলির মধ্যে সবচেয়ে ভাল ফলাফল করেছে ড্যাফোডিলস হাই স্কুল, তাদের পাশের হার ১০০%। দোহারের স্কুলের গুলোর ফলাফল নিম্নরুপ:

বিদ্যালয় পরীক্ষার্থী উত্তীর্ণ জিপিএ ৫: অনুত্তীর্ণ
লটাখোলা আজাহার আলী উচ্চ বিদ্যালয় ৮৬ ৭৭ ০০
জয়পাড়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় ১৩৪, ১২২ ৫ (বিজ্ঞান) ১২
লটাখোলা উচ্চ বিদ্যালয় ৫৮ ৪৯ ০০
কাটাখালি মেসেরখান উচ্চ বিদ্যালয় ১২৫ ১০২ ২ (বিজ্ঞান) ২৩
বেগম আয়েশা উচ্চ বিদ্যালয় ২৯৩. ২২৪ ৭ (বিজ্ঞান) ৬৯
কার্তিকপুর উচ্চ বিদ্যালয় ১৭৭ ১৫২ ২ (বিজ্ঞান) ২৫
বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয় ১০৩ ৯০ ১ (বাণিজ্য) ১৩
ইকরাশী আদর্শ উচ্চ বিদ্যালয় ১৬৭ ৯৩ ০০ ৭৪
শিলাকোঠা উচ্চ বিদ্যালয় ৬৪ ৫০ ১ (বিজ্ঞান)
সুতারপাড়া আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয় ৮৯ ৬০ ০০ ১৭
মুকসুদপুর বালিকা উচ্চ বিদ্যালয় ৫০ ৪৯ ০০
ড্যাফোডিল উচ্চ বিদ্যালয় ৭৬ ৭৬ ৪২ (বাণিজ্য-৯, মানবিক-৫, বিজ্ঞান-২৮) ০০
নারিশা বালিকা উচ্চ বিদ্যালয় ৭৩ ৭০ ৩ (বানিজ্য-১, বিজ্ঞান-২)
কবি নজরুল বালিকা উচ্চ বিদ্যালয় ১৬৬ ১৫১ ১০ (বানিজ্য-২, বিজ্ঞান-১০) অনুত্তীর্ণঃ ১৫
এমদাদ আলী উচ্চ বিদ্যালয় ৭৬ ৬৬ ০০ ১০
ইসলামাবাদ উচ্চ বিদ্যালয় ১১৩ ১০৫ ১ (বিজ্ঞান)
মুকসুদপুর শামসুদ্দিন শিকদার উচ্চ বিদ্যালয় ১৭৪ ১৫৪ ১০ (বিজ্ঞান) ২০
নারিশা উচ্চ বিদ্যালয় ৯৬ ৮৮ ৩ (বিজ্ঞান)
মধুরখোলা উচ্চ বিদ্যালয় ৭৯ ৭২ ৩ (বিজ্ঞান)
মালিকান্দা মেঘুলা উচ্চ বিদ্যালয় ১৬৩ ১৪৪ ৩ (বিজ্ঞান) ১৯
ফ্যামস ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ ৭৫ ৬২ ০০ ১৩

নবাবগঞ্জের বিদ্যালয়গুলোর এসএসসি পরীক্ষার ফল

২০২০ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় সারা দেশে গড় পাসের হার ৮২.৮৭ শতাংশ। সারাদেশে জিপিএ-৫ পেয়েছে ১,৩৫,৮৯৮ জন। রবিবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে ফলাফল সংক্রান্ত তথ্য জানান শিক্ষামন্ত্রী ড. দিপু মনি।

নবাবগঞ্জ উপজেলায় কোনো বিদ্যালয়ে শতভাগ উত্তীর্ণ নেই, বান্দুরা হলি ক্রস উচ্চ বিদ্যালয় থেকে সর্বাধিক ১৯৭ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। সবচে’ বেশি জিপিএ ৫ পেয়েছে নবাবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এর ছাত্রীরা, ১৫ শিক্ষার্থী।

বিদ্যালয় পরীক্ষার্থী উত্তীর্ণ জিপিএ ৫ অনুত্তীর্ণ
দাউদপুর উচ্চ বিদ্যালয় ১০৫ ৮১ ২৪
বারুয়াখালি উচ্চ বিদ্যালয় ১৭৬ ১৩৮ ৩ (বাণিজ্য-১, বিজ্ঞান-২) ৩৮
শিকারীপাড়া টিকেএম উচ্চ বিদ্যালয় ২২৫ ১৮৪ ০০ ৪১
ঘোষাইল উচ্চ বিদ্যালয় ১১২ ১৮ ০০ ১৮
খানেপুর উচ্চ বিদ্যালয় ৮৫ ৬৪ ২ (বিজ্ঞান) ২১
বাগমারা উচ্চ বিদ্যালয় ৬৬ ২১ ০০ ৪৫
বক্সনগর উচ্চ বিদ্যালয় ৮৬ ৭৩ ২ (বিজ্ঞান-২) ১৩
বাহ্রা ওয়াসেক মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় ৭৩ ৪৬ ১ (বিজ্ঞান-১) ২৭
পিকেবি উচ্চ বিদ্যালয় ১২৫ ৯৯ ২ (বিজ্ঞান-২) ২৬
নবাবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ১০৯ ১০৮ ১৫ (বাণিজ্য-৪, বিজ্ঞান-১১)
বান্দুরা হলি ক্রস উচ্চ বিদ্যালয় ২২০ ১৯৭ ১১ (বিজ্ঞান) ২৩
তাশুল্লা উচ্চ বিদ্যালয় ১০০ ৯২ ১ (বিজ্ঞান-১) অনুত্তীর্ণঃ ৮
সেন্ট ইউফ্রেজিস বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ ২০৩ ১৬৯ ১০ (বানিজ্য-৩, মানবিক-১, বিজ্ঞান-৬) ৩৪
কলাকোপা কেপি উচ্চ বিদ্যালয় ১১৬ ১০৯ ৭ (বিজ্ঞান)
বেগম হাসিবা উচ্চ বিদ্যালয় ৭৮ ৬৮ ১ (বিজ্ঞান) ১০
হরেকৃষ্ণ কুসুমকলী উচ্চ বিদ্যালয় ৭৪ ৬৯ ৬ (বিজ্ঞান)
নবাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় ১২২ ১২০ ১৪ (বিজ্ঞান)
সেন্ট থেকলা বালিকা উচ্চ বিদ্যালয় ৪৭ ৩৯
তুইতাইল বালিকা উচ্চ বিদ্যালয় ৩৮ ৩৪ ১ (বাণিজ্য)
মহব্বতপুর উচ্চ বিদ্যালয় ৪৮ ৩৮ ০০ ১০
বকেরচর তুইতাইল উচ্চ বিদ্যালয় ৯৩ ৫৪ ০০ ৩৯
আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ১০৬ ৭৩ ১ (বিজ্ঞান) ৩৩
মহাকবি কায়কোবাদ বালিকা উচ্চ বিদ্যালয় ৫৩ ৩৬ ১৭
গালিমপুর সোনাবান বালিকা উচ্চ বিদ্যালয় ৫৭ ৫১ ০০
চুড়াইন তরানী বামা উচ্চ বিদ্যালয় ৬৪ ৪৬ ০০ ১৮
গালিমপুর রহমানীয়া উচ্চ বিদ্যালয় ১৫৯ ১২৮ ১ (বিজ্ঞান) ৩১
আগলা চৌঘাটা জনমঙ্গল উচ্চ বিদ্যালয় ১৯৯ ১৬১ ৩৮
মুন্সিনগর উচ্চ বিদ্যালয় ৫৩ ৪৩ ১০
মেলেং উচ্চ বিদ্যালয় ৮৭ ৭০ ১৭
দুধঘাটা বালুখন্ড উচ্চ বিদ্যালয় ৭৩ ৬৯ ০০
কৈলাইল ইউনিয়ন টেকনিক্যাল উচ্চ বিদ্যালয় ৬৮ ৪৯ ১ (বানিজ্য) ১৯
এম মহিউদ্দিন ভুইয়া হাই স্কুল ৬২ ৪২ ২০
পাতিলঝাপ উচ্চ বিদ্যালয় ৮০ ৭০ ১০
সিংরা উচ্চ বিদ্যালয় ৫৯ ৫১
শোল্লা বহুমুখি উচ্চ বিদ্যালয় ১৬০ ১৩৯ ১ (বিজ্ঞান) ২১
উত্তর বালুখন্ড পিজি উচ্চ বিদ্যালয় ৩৩ ২২ ১১

নবাবগঞ্জে ঈদ পরবর্তী সময়ে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ

ঢাকার নবাবগঞ্জ উপজেলার ঈদ পরবর্তী সময়ে গরিব ও অসহায় পরিবারের মাঝে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে। আজ ৩১ মে রবিবার নবাবগঞ্জ উপজেলার প্রায় কয়েকটি সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে এ খাদ্য সহায়তা প্রদান করে বাংলাদেশ সেনাবাহিনী। ক্যাপ্টেন জায়েদীদ হাসান আবিরের নেতৃত্বে সেনা সদস্যগণ প্রতিটি বাড়িতে গিয়ে এ খাদ্য সামগ্রী পৌছে দেন।

 

 

সারা দেশের মত নবাবগঞ্জেও করোনা ভাইরাসের বিস্তার ব্যাপক হারে বেড়ে চলেছে। ফলশ্রুতিতে চলমান লকডাউন এর কারণে সাধারণ জনজীবন অনেকটাই বিপর্যস্ত। এর ফলে চরম বিপাকে পড়েছেন নবাবগঞ্জ এর নিম্ন মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারগুলো। নানা শ্রেণি পেশার মানুষ কাজ হারিয়ে এক প্রকার অসহায় অবস্থায় জীবন যাপন করছে । স্বাভাবিক আয়ের উৎস চলমান না থাকা ও ঈদের পর সামান্য জমানো অর্থ শেষ হয়ে যাওয়ায় ক্ষুধার্ত অবস্থায় দিন যাপন করছে এসব পরিবারের অনেক সদস্যরা। তাই এই অসহায় মানুষগুলোর কষ্ট দূরীকরণে ও তাদের মুখে হাসি ফুটানোর লক্ষে এ ত্রাণ সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

এসএসসি পরীক্ষায় দোহারে আবারো সেরা ড্যাফোডিলস স্কুল

ঢাকার দোহার উপজেলায় উপজেলায় এসএসসি পরীক্ষার ফলাফলে শ্রেষ্ঠ স্থান অধিকার করেছে দোহারের মইতপাড়ায় অবস্থিত ড্যাফোডিলস হাই স্কুল।

রবিবার(৩১মে) এসএসসি পরিক্ষার ফলাফল প্রকাশ করা হয়। বরাবরের মত এ বছরও দোহারের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে ড্যাফোডিলস হাই স্কুল। এ বছর ড্যাফোডিলস স্কুল থেকে মোট ৭৬ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। শতভাগ পাশ সহ এদের মধ্যে ৪২ জনই “এ+” প্রাপ্ত হয়। এছাড়াও বাকি ৩৪ জন “এ” গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়।

ড্যাফোডিলস হাই স্কুলের সাফল্য

এস.এস.সি. পরীক্ষা-২০২০ এ ড্যাফোডিলস হাই স্কুলের ৪২ জন শিক্ষার্থী জি.পি.এ-৫ (A+) পাওয়ার গৌরব অর্জন করেছে। তন্মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ২৮ জন, ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৯ জন এবং মানবিক বিভাগ থেকে ৫ জন শিক্ষার্থী A+ পেয়ে ড্যাফোডিলস হাই স্কুলকে আলোকিত করেছে।

এসএসসিতে সারা দেশের পাশের হার ৮২.৮৭ শতাংশ

এসএসসির ফল প্রকাশ করা হয়েছে। গণভবনে ফল প্রকাশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিম্নে প্রতিটি বোর্ডের ফলাফল ধারাবাহিকভাবে প্রকাশ করা হল। সারা দেশে পাসের হার ৮২.৮৭।

সারাদেশে জিপিএ-৫ পেয়েছে ১,৩৫,৮৯৮ জন। ঢাকা বোর্ডঃ পাসের হার ৮২.৩৪, জিপিএ-ফাইভ ৩৬,০৪৭।

ময়মনসিংহ বোর্ডঃ পাসের হার ৮০.১৩, জিপিএ ফাইভ ৭৪৩৪।

বরিশাল বোর্ডঃ পাসের হার ৭৯.৭০, জিপিএ-ফাইভ ৪৪৮৩। যশোর বোর্ডঃ পাসের হার ৮৭.৩১, জিপিএ-ফাইভ ১৩৭৬৪।

কুমিল্লা বোর্ডঃ পাসের হার ৮৫.২২, জিপিএ-ফাইভ ১০,২৪৫।

রাজশাহী বোর্ডঃ পাসের হার ৯০.৩৭, জিপিএ-ফাইভ ২৬১৬৭।

সিলেট বোর্ডঃ পাসের হার ৭৮.৭৯, জিপিএ-ফাইভ ৪২৬৩।

দিনাজপুর বোর্ডঃ পাসের হার ৮২.৭৩, জিপিএ-ফাইভ ১২০৮৬।

মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৮২.৫১। কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৭২.৭০।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, ধাপে ধাপে দেশের শিক্ষা প্রতিষ্ঠান গুলো খুলে দেওয়া হবে।

সোমবার থেকে দোহার-নবাবগঞ্জে গণপরিবহন চলবে

নিউজ৩৯ঃ সোমবার থেকে সারা দেশের ন্যায় ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলায় আগামীকাল থেকে গণপরিবহন চলাচল শুরু হবে। দীর্ঘ দুই মাস বন্ধ থাকার পর আগামীকাল থেকে স্বাস্থ্যবিধি মেনে দেশে শুরু হতে যাচ্ছে যান চলাচল। করোনা ভাইরাসের বিস্তার রোধে ও দেশে চলমান লকডাউনের ফলে দোহার-নবাবগঞ্জে দীর্ঘ দিন যাবৎ বন্ধ রয়েছে গণপরিবহন চলাচল। এতে করে চরম বিপাকে পরে দোহার নবাবগঞ্জের বাস শ্রমিক-মালিক সমিতি।

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারনে সারা বিশ্ব প্রায় তিন মাস লকডাউনের আওতায় ছিল। বিভিন্ন দেশে করোনা ভাইরাসের বিস্তার ও মৃত্যুর মিছিল কিছুটা নিয়ন্ত্রণ করা গেলে শিথিল করা হয় লকডাউন। বিভিন্ন দেশের মত বাংলাদেশেও অর্থনীতির চাকা সচল রাখতে ও পরিবহণ মালিক-শ্রমিকদের কথা বিবেচনা দেশে লকডাউন শিথিল করা হচ্ছে। তার ধারাবাহিকতায় আগামীকাল থেকে দোহার-নবাবগঞ্জে যান চলাচল শুরু হবে।

এ বিষয়ে দোহার উপজেলা সহকারি কমিশনার(ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র নিউজ৩৯ কে জানান, আগামীকাল থেকে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী দোহার-নবাবগঞ্জে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চলাচল করবে। ভাড়া বাড়ার বিষয়ে মন্ত্রনালয় থেকে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি। যদি ভাড়া নিয়ে কেউ কোনো গুজব ছড়ায় এবং কোনো যাত্রী যদি ভাড়া বেশি নেওয়ার বিষয়ে অভিযোগ করে তাহলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করা হবে।