নির্মল গুহ ও বাবুর নেতৃত্বে দোহারে বানভাসি ৩০০ পরিবারে সেবকলীগের ত্রাণ বিতরণ

নির্মল রঞ্জন গুহ। দোহার নবাবগঞ্জের সন্তান ও আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি। । মাটির টানে সবসময় থেকেছেন নিজ এলাকার জনগণের পাশে। বরাবরের মতো এইবারেও যখন বানের পানিতে ভাসছে দোহার-নবাবগঞ্জের লক্ষাধিক মানুষ, তখন ছুটে এসেছেন জনগণের কাতারে নিজ দল নিয়ে সবার আগে।

বৃহস্পতিবার বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজাল বাবু ও দোহার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীদের নিয়ে ট্রলারে ঘুরে ঘুরে প্রায় ৩০০ পরিবারে পৌছে দিলেন খাদ্য সহায়তা। বানভাসি মানুষকে দিলেন পাশে থাকার আশ্বাস।

বন্যা আক্রান্ত পানি বন্দি মানুষের মাঝে নয়াবাড়ি, চর মোহাম্মদপুর, কুসুমহাটি ইউনিয়ন এর তিনশতাধিক পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করেন।

এ সময় স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেন, বৈশ্বিক মহামারী করোনার পর বাংলাদেশে নতুন দূর্যোগ রুপে দেখা দিয়েছে বন্যা। পদ্মার পানি বৃদ্ধির সাথে সাথে নতুন করে বন্যায় আক্রান্ত হচ্ছে হাজারো মানুষ। জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা সারাদেশে জনগণের পাশে আছে। আমরা সার্বক্ষণিক জনগণের জন্য সকল সাহায্য সহায়তা নিয়ে তাদের সাথে আছি৷ আর দোহার-নবাবগঞ্জের সন্তান হিসেবে আমি নিজ এলাকার জন্য আমার সাধ্যের সর্বোচ্চ করবো।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু ও স্থানীয় নেতা-কর্মীরা।

মাত্র কিছুদিন আগে করোনা থেকে মুক্তি পাওয়া বাবু নির্মল রঞ্জন গুহ আবার পাশে এসে দাড়িয়েছেন সাধারন মানুষের মাঝে। বন্যা দূর্গত সাধারন মানুষের মাঝে বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে বিতরন করেছেন ত্রান সামগ্রী। ঘরে ঘরে পৌছে দিয়ে এসেছেন নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী।

দোহারে তপন হত্যাকান্ডের রহস্য উদঘাটন : জড়িত পরিবারের এক সদস্য

ঢাকার দোহার উপজেলার পূর্ব লটাখোলা এলাকার স্বর্ণ ব্যবসায়ী তপন কর্মকার (৪৫) হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। বুধবার দুপুরে ঢাকা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মারুফ হোসেন সরদার সাংবাদিকদের জানান, মূলত ২ কেজি স্বর্ণের লোভে তপন হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তপনের পরিবারের এক সদস্যের সহযোগিতায় এ ঘটনা ঘটেছে বলে সাংবাদিকদের জানান পুলিশ সুপার। ডাকাতির উদ্দেশ্যে বাড়িতে প্রবেশ করলেও দুর্বৃত্তরা ডাকাতি করতে না পেরে তপন কর্মকারকে হত্যা করে বলে জানান তিনি।

ঘটনার বিবরন দিয়ে পুলিশ সুপার মারুফ হোসেন সরদার জানান, তপন কর্মকার যেহেতু পেশায় একজন স্বর্ণকার। তাঁর বাড়িতে ২ কেজির মতো স্বর্ণ আছে এমন তথ্যের ভিত্তিতে ওই পরিবারের এক সদস্য তাঁর নিকট আত্মীয়ের সহায়তায় মূলত ডাকাতির পরিকল্পনা করে। এই ডাকাতিতে যারা অংশগ্রহণ করবে তারা প্রত্যেকে তিন লাখ টাকা করে পাবে বলে তাদের মধ্যে আলোচনা হয়। ডাকাতির কাজে ব্যবহারকৃত ধারালো অস্ত্র আগেই তৈরি করে রাখা হয়।

ঘটনার দিন রাত ১০টার দিকে তপনের পরিবারের ওই সদস্য বাড়িতে প্রবেশের প্রধান ফটক খুলে দিলে ডাকাতরা রাত গভীর হওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। এরই মধ্যে তপনের বড় ভাই কৃষ্ণ কর্মকার ঘর থেকে দেখেন বাড়িতে অপরিচিত লোকের অবস্থান। তখন সে চিৎকার দিলে তপন কর্মকার ঘর থেকে বের হয়ে আসে। এসময় তপন কর্মকার একজনকে জড়িয়ে ধরে ফেললে তাকে ছুড়ি ও ধাঁরালো অস্ত্র দিয়ে আঘাত করে নির্মমভাবে হত্যা করা হয়। এসময় তপনের মায়ের আত্মচিৎকারে তারা ডাকাতি না করেই চলে যায়। এদিকে ঘটনায় সহযোগিতা করা তপনের পরিবারের ওই সদস্য ঘটনা থেকে নিজেকে আড়াল করতে নানা ধরনের কৌশল অবলম্বন করেন।

পুলিশ সুপার বলেন, এ ঘটনার সাথে সাতজন আসামী জড়িত। আমরা ইতোমধ্যে মূল আসামীসহ ৫ জনকে আটক করেছি। বাকী দুইজনকে ধরতে অভিযান অব্যাহত আছে। আশা করি শিঘ্রই তাদের গ্রেফতার করা হবে। যেহেতু তদন্ত প্রক্রিয়া চলমান,তাই এখনই বিস্তারিত বলা যাবে না। এতে তদন্ত ব্যাহত হতে পারে। যেহেতু এটি একটি আলোচিত ঘটনা তাই আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছি।

তবে বিভিন্ন সূত্রে জানা যায়, ঘটনার সাথে তপনের পরিবারের যে সদস্যের নাম উঠে এসেছে তিনি হলেন তপনের বড় ভাইয়ের স্ত্রী মনি কর্মকার (৩৫)। নিজের অপরাধ ঢাকতে অপহরণের নাটকসহ নানা কৌশলের আশ্রয় নেন ওই নারী। এ ঘটনায় তিনি পুলিশ হেফাজতে রয়েছেন বলে জানা গেছে।

এছাড়া গ্রেফতারকৃত পাঁচজন হলেন, নিহত তপনের বৌদি মনি কর্মকারের বোন জামাই ভোলানাথ ওরফে হৃদয় (৪৬), প্রেমানন্দ হালদার (৩০), সাধু বিশ্বাস (৩৫),  সবুজ চন্দ্র বিশ্বাস (৩০) ও আলী মিয়া (৩২)। এর মধ্যে ভোলানাথ ও প্রেমানন্দের বাড়ি নবাবগঞ্জ উপজেলার বান্দুরা গ্রামে। সম্পর্কে তাঁরা মামা-ভাগিনা। এছাড়া সাধু বিশ্বাসের বাড়ি দোহার উপজেলা অরঙ্গাবাদ গ্রামে, সবুজ বিশ্বাসের বাড়ি নবাবগঞ্জ উপজেলার কান্দাবাড়িল্যা গ্রামে এবং আলী মিয়ার বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলায়।

উল্লেখ্য যে, গত ১৪ জুলাই মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে উপজেলার পূর্ব লটাখোলা এলাকায় স্বর্ণ ব্যবসায়ী তপন কর্মকার’কে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। এসময় ওই ব্যবসায়ীর বড় ভাইয়ের স্ত্রী মনি কর্মকারকে তুলে নিয়ে যায় তারা। বুধবার দুুপুর ১২টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু হয়। ওই দিনই সকালে বাড়ির পাশের একটি ডোবা থেকে মনি কর্মকারকে উদ্ধার করে স্থানীয়রা।

রফতানির পরিমাণ বাড়াতে হবে: সালমান এফ রহমান

ঢাকা-১ দোহার নবাবগঞ্জের সাংসদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা, সালমান এফ রহমান বলেছেন, রফতানি বহুমূখীকরণে পণ্যের সংখ্যা বাড়লেও পরিমাণ খুব একটা বাড়েনি। তাই পোশাক ছাড়া অন্যান্য পণ্য রফতানির পরিমাণ বাড়াতে কাজ করতে হবে।

তিনি বলেন, টেকনোলজি সেন্টার স্থাপনের মাধ্যমে নতুন যুগের সূচনা হলো। এখানে অনেক দক্ষ কর্মী গড়ে তোলা সম্ভব হবে এবং কর্মসংস্থান সৃষ্টি হবে। রফতানি পণ্য বহূমূখীকরণে এ সেক্টর বড় ভূমিকা রাখতে সক্ষম হবে এবং রফতানি বাড়বে। চলমান পরিস্থিতিতে বিশে^র অর্থনৈতিক সঙ্কটের সময়েও বাংলাদেশ থেমে নেই। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।

সালমান এফ রহমান বলেন, দক্ষতা বাড়াতে সুনির্দিষ্ট লক্ষ্য ঠিক করে প্রশিক্ষণে গুরুত্ব দিতে হবে।

মঙ্গলবার (২১ জুলাই) বাণিজ্য মন্ত্রণালয়ের এক্সপোর্ট কমপিটিটিভনেস ফর জবস ইসিফোরজে প্রকল্পের আওতায় চট্রগ্রামের মিরেরসরাই ইকোনমিক জোনে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে বেজার ১০ একর জমির উপর এবং গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাই-টেক পার্কে ৪ একর জমির উপর দু’টি টেকনোলজি সেন্টার গড়ে তোলার জন্য জমি লিজ দেয়ার ভার্চুয়াল চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সালমান এফ রহমান এসব কথা বলেন।

দোহারে বন্যা কবলিতদের মাঝে রান্না করা খাবার বিতরন

ঢাকার দোহারে বন্যার্তদের কাছে রান্না করা খাবার পৌঁছে দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম ফিরোজ মাহমুদ। বুধবার উপজেলার মুকসুদপুর, নারিশা ও নয়াবাড়ি ইউনিয়নের আশ্রয় কেন্দ্রগুলিতে আশ্রয় নেয়া পানিবন্দি হাজার অসহায় মানুষের মাঝে উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় রান্না করা খাবার বিতরণ করা হয়।

ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমানের নির্দেশে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় দোহারের বন্যায় কবলিত মানুষের মাঝে এ খাবার বিতরণ কর্মসূচি পালন করা হচ্ছে। কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আলমগীর হোসেন ও উপজেলা প্রশাসন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি জ্যোতি বিকাশ চন্দ্র, পিআইও মো. আল-সাঈদ, মুকসুদপুর ইউপি চেয়ারম্যান অধ্যাপক এম,এ হান্নান,নারিশা ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন দরানী, নয়াবাড়ি ইউপি চেয়ারম্যান শামীম আহম্মেদ হান্নান প্রমুখ।

মানুষের জন্য রাজনীতি করিঃ পনিরুজ্জামান তরুন

পনিরুজ্জামান তরুণ। ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। স্কুল জীবন থেকেই ছাত্র রাজনীতিতে যুক্ত ।  ঢাকার নবাবগঞ্জ উপজেলায় আজকের এই দিনে তার জন্ম। জন্মদিন উপলক্ষে  সামাজিক  যোগাযোগ মাধ্যম ফেসবুকে  উপজেলার বিভিন্ন নেতাকর্মীরা শুভেচ্ছা জানিয়ে পোস্ট করছেন । প্রতিবছর দিনটি  ঘটা করে নেতাকর্মীরা জন্মদিন পালন করলেও এবছর করোনা ভাইরাসের কারণে নিষেধ করেছেন তিনি। তবে জন্মদিন উপলক্ষে ঈদের আগে হতদরিদ্রদের মাঝে কিছু খাদ্য সামগ্রী বিতরণ করবেন বলে জানান তিনি।

আওয়ামী লীগ  এ নেতা ছিলেন কেন্দ্রীয় উপ কমিটির সহ সম্পাদক। ছিলেন ছাত্রলীগের সহ-সম্পাদক। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র রাজনীতিতেও ছিলেন ব্যাপক  সক্রিয়।

জন্মদিন উপলক্ষে পনিরুজ্জামান তরুণ নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বর্তমানে দেশে চলছে মহামারী করোনাভাইরাস। ঢাকার কাছের উপজেলা ও প্রবাসী অধ্যুষিত হাওয়ায় আমাদের দোহার-নবাবগঞ্জেও করোনা ভাইরাসের সংক্রমণ কম নয়। করোনা আক্রান্ত পরিবারে সব ধরনের সেবা দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে কোথাও বড় ধরনের জমায়েত না করে সামাজিক দূরত্ব মেনে চলার কথা বলেন।

তিনি বলেন,  আমাদের মনে রাখতে হবে, রাজনীতি করার প্রধান উদ্দেশ্য সাধারণ মানুষের জন্য কাজ করা। ব্যবসা প্রসারের জন্য নয়, সাধারণ মানুষের অধিকার আদায় ও তাদের দুঃসময়ে পাশে থেকে মানবিক কাজ করা। কেননা রাজনীতি মানে উন্নয়ন, রাজনীতি মানে মানবসেবা, রাজনীতি মানে দেশের সেবা । আর আমি মানবতার তাগিদ নিয়ে কাজ করার জন্যই রাজনীতিতে করি।

দোহারে পশু চিকিৎসার দোকানে প্রশাসনের অভিযান: ৩ জনকে অর্থদণ্ড

আগামী (১ আগষ্ট) ঈদকে সামনে রেখে দোহার উপজেলায় গবাদিপশুর চিকিৎসা ও ঔষধ বিক্রির দোকানে অভিযান পরিচালনা করেছে দোহার উপজেলা প্রশাসন। বুধবার( ২২ জুলাই) অভিযান পরিচালনা করেন দোহার উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র।

এসময় ভেজাল ঔষধ ও মেয়াদ হীন ভ্যাক্সিন রাখার দায়ে ভ্রাম্যমান আদালতে মৎস্য-খাদ্য ও পশুখাদ্য আইন ২০১০ এর ১২ ধারা লংঘনের অপরাধে তিন জন ব্যবসায়ীকে চার হাজার পাঁচ শত টাকা অর্থদ্ন্ড দেয়া হয়। এসময় অভিযানে সহযোগীতা করেন দোহার থানা পুলিশ প্রশাসন।

সে সময় দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, কোরবানি ঈদকে সামনে রেখে দোহারে নিরাপদ ও স্বাস্থ্য সম্মত পশু জবাইয়ের লক্ষ্যে গবাদিপশু চিকিৎসা ও ঔষধ বিক্রির দোকান গুলোতে অভিযান অব্যাহত থাকবে। আমরা জনসাধারণের জন্য নিরাপদ খাদ্য ও জীবনমান সংরক্ষণে সর্বোচ্চ ভূমিকা রাখবো।

স্বাস্থ্যবিধি না মানায় কাশিয়াখালী বেড়িবাঁধ রেস্টুরেন্টে প্রশাসনের অভিযান

ঢাকার নবাবগঞ্জে কাশিয়াখালী বেড়িবাঁধ স্লুইসগেট সংলগ্ন বিভিন্ন রেস্টুরেন্ট এবং ঘুরতে অাসা দর্শনার্থীসহ ৯ টি মমলায় অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি না মানায় এসব রেস্টুরেন্ট ও ব্যক্তিদের ৯ টি মামলায় মোট ৩৩ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড দেন।

সোমবার (২০ জুলাই) বিকেলে ঐ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিবুল ইসলাম৷ ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তাদের এই দণ্ডাদেশ দেওয়া হয়৷

বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিবুল ইসলাম বলেন, সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি না মানায় রেস্টুরেন্ট এবং ব্যক্তিসহ মোট ৯ টি মামলায় অর্থদণ্ড দেওয়া হয়৷ এমনকি সরকারি নির্দেশনা না মানার কোন সুযোগ নেই৷ কেউ অাইন অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি৷

উল্লেখ্য যে, গতরবিবার (১৯ জুলাই) সংবাদ প্রকাশের পর বিষয়টি নজরে অাসে প্রশাসনের৷ পরপরই সোমবার (২০ জুলাই) বিকেলে এই অভিযান পরিচালনা করেন ম্যাজিস্ট্রেট৷

দোহারে করোনা উপসর্গ নিয়ে আরো এক জনের মৃত্যু, গভীর রাতে দাফন করলো স্বেচ্ছাসেবক টিম

ঢাকার দোহার উপজেলায় সুতারপাড়া গ্রামের আ.হাকিম (৭৫) নামে এক ব্যক্তি করোনা উপসর্গ নিয়ে মারা গেছে। সোমবার (২০ জুলাই) রাতে রাত ১ টা ৩০ মিনিটে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যাক্তির লাশ দাফন করেন ইসলামি আন্দোলন দোহার থানা শাখার স্বেচ্ছাসেবক টিম।

সোমবার রাত ১০ টার দিকে আ.হাকিমের মৃত্যুর সংবাদ পেয়ে টিম প্রধান সুলাইমান বেপারী টিমের অন্যান্য সদস্যদের নিয়ে রাতের অন্ধকারে মৃত ব্যক্তির বাড়িতে যান। পরে রাত ১.৩০ মিনিটের দিকে দাফন কাফন শেষ করেন ইসলামি আন্দোলনের স্বেচ্ছাসেবক টিম।

রাতের আধারে দাফনের সময় স্বেচ্ছাসেবক টিমে দায়িত্ব পালন করছেন যারা, টিম প্রধান- মো. সুলাইমান বেপারী, মাওলানা আ.গফফার আল ফরিদী, যুবায়ের আহমাদ সাকী, আলহাজ্ব শহিদুল ইসলাম ভূইয়া, আ.মালেক, মাওলানা ইসমাঈল, মো.শিবলু।

দোহারে ভ্রাম্যমাণ আদালতে দুইব্যক্তিকে দণ্ড

ঢাকার দোহার উপজেলায় বাবু এবং আ. জলিল নামে দুইব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালত দণ্ড প্রদান করেছেন। সোমবার তাদেরকে এ দণ্ড প্রদান করা হয়। দ-প্রাপ্তরা হলো- জয়পাড়া ইলেকট্রনিক্সের মালিক বাবু(৩২) এবং লটাখোলা বিলের পাড় গ্রামের মদন বেপারীর ছেলে আ. জলিল(৪০)।

জানা যায়, সোমবার উপজেলার জয়পাড়া বাজারে রাস্তা দখল করে ইলেকট্রনিক্স পণ্য বিক্রি ও অবৈধভাবে লটারী কুপন পরিচালনা করে জনসমাগমের দায়ে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৬/৮৮ ধারায় জয়পাড়া ইলেকট্রনিক্সও বাবুকে দশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। অপরদিকে, দোহার থানা পুলিশের অভিযানে এক মাদকসেবীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(২১)ধারায় সেবনকারী আ. জলিলকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড করেন।

শান্তির অভিযাত্রী ছাত্র ও সমাজকল্যাণ সংগঠন এর বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচি পালিত

“দেশের বায়ু, দেশের মাটি,
গাছ লাগিয়ে করবো খাঁটি।”
এ স্লোগানকে সামনে রেখে শান্তির অভিযাত্রী ছাত্র ও সমাজকল্যাণ সংগঠন গতকাল সোমবার ২০ শে জুন বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি আয়োজন করে।

সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ মামুন হোসেন এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের অন্যতম উদ্যোক্তা ও বর্তমান সহ-সভাপতি তাজওয়ার মুহাম্মদ মুনির। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শান্তির অভিযাত্রী ছাত্র ও সমাজকল্যাণ সংগঠনের সভাপতি মোঃ সালমান মাহমুদ।

এই অনুষ্ঠানে সহযোগিতা করেছেন জনাব আতিকুর রহমান আতিক, সদস্য বন ও পরিবেশ বিষয়ক কেন্দ্রীয় উপ- কমিটি বাংলাদেশ আওয়ামীলীগ।

পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ইউনুছ দেওয়ান, নুরু মোড়ল, মোক্তার হোসেন মাস্টার, ইয়ামিন হাওলাদার, গাফ্ফার দেওয়ান, আল আমিন হাওলাদার, লিটন হোসেন মাঝি, আমেনা খাতুন, ইউনুছ খাঁন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এবং তারা তাদের মূলবান বক্তব্য পেশ করেন।

উক্ত অনুষ্ঠানে শিক্ষার্থী, উপস্থিত দর্শক এবং আমন্তিত অতিথিদের মাঝে আড়াই শতাধিক বৃক্ষ বিতরণ করা হয়।
এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের অন্যতম উদ্যাক্তা সেলিম আশ্রাফ, সিনিয়র সহ-সভাপতি সুজন মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক নাঈম হোসেন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ দেলোয়ার জাহান ঝন্টু, প্রতিষ্ঠা সদস্য জাহাঈীর হোসেন, নির্বাহী সদস্য ওমর ফারুক, রুবেল হোসেন, এনামুল, মেহেদি প্রমুখ।