কেরানীগঞ্জে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

দক্ষিণ কেরানীগঞ্জে প্রেম করে স্বামীর বিরুদ্ধে বিয়ের এক বছরের মাথায় জান্নাত (২০) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।  গতবুধবার ভোরে কেরানীগঞ্জ  উপজেলার তেঘরিয়া আব্দুল্লাহপুরের চৌধুরীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত স্বামী ইমন মিয়াকে (২৫) গ্রেফতার করেছে দক্ষিণ  কেরানীগঞ্জ থানা পুলিশ।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার  পুলিশ ও গৃহবধূর পারিবারিক সূত্রে থেকে জানা গেছে, ১ বছর আগে প্রেম করে বিয়ে করেন ইমন ও জান্নাত। গত ২০ আগস্ট আব্দুল্লাহপুরের চৌধুরীপাড়া এলাকায় ভাড়া বাসায় সংসার শুরু করে এ দম্পতি। জান্নাতের স্বামী ইলেক্ট্রিশিয়ান হিসেবে কাজ করত বলে জানা যায়।

তাদের কাছে ভাড়া দেওয়া বাড়ির মালিক আমির হোসেন মেম্বার বলেন, বুধবার ভোর রাত ৫টার দিকে ইমন আমাকে ডেকে বলেন আমার স্ত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। আমি ওদের ঘরে এসে দেখি জান্নাতের লাশ খাটের উপর একটা কাপড় দিয়ে ঢেকে রাখা আছে। যদিও ঘরের ভেতরে গলায় ফাঁস লাগানোর মতো কোনো ব্যবস্থা ছিল না।

মৃতজান্নাতের খালা মালেকা বেগম বলেন, গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ হলেও জান্নাত দীর্ঘদিন আমার কাছে (কেরানীগঞ্জে) ছিল। প্রতিবেশী ইমন জান্নাতের জন্য বিয়ের প্রস্তাব দেয়। এতে আমরা রাজি হইনি। কারণ ইমন এর আগে আরও একটি বিয়ে করেছে। পরে পরিবারের অমতে জান্নাতকে ফুসলিয়ে বিয়ে করে ইমন।

তিনি অভিযোগ করেন, বিয়ের পর জান্নাতের কাছে আগের স্ত্রীকে তালাক দেয়ার জন্য ১ লাখ ৮০ হাজার টাকা যৌতুক হিসেবে দাবি করে ইমন। এ টাকার জন্য প্রায়ই জান্নাতকে মারধর করত। ওই টাকার জন্যই জান্নাতকে পিটিয়ে হত্যা করেছে জান্নাতের স্বামী।

ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই কুদ্দুস জানান, ভোর রাতে ৯৯৯ থেকে কল পেয়ে আমরা আবদুল্লাহপুরের তেঘরিয়া এলাকা গিয়ে  জান্নাতের মরদেহ উদ্ধার করি। এরপর আমরা  সুরতহাল রিপোর্ট শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠাই। সুরতহাল এ আমরা দেখি নিহতের দুই হাতে কামড় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহজামান জানান, হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে। নিহতের স্বামীকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিকভাবে যেটুকু জানা গেছে তাতে ধারণা করা হচ্ছে- যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে হত্যা করেছে তার স্বামী।

দোহারের প্রসিদ্ধ হোটেল-রেস্টুরেণ্টে ভ্রাম্যমাণ আদালতের অভিযানঃ ৩০ হাজার জরিমানা

0

গাজী নাদিম মাহমুদ ও শরিফ হাসান,নিউজ৩৯: দোহার উপজেলার ভ্রাম্যমান আদালত বিভিন্ন হোটেল – রেস্টুরেণ্টে অভিযান চলমান রেখেছে। বৃহস্পতিবার দুপুরের দিকে পুনরায় অভিযান পরিচালনা করেন জ্যোতি বিকাশ চন্দ্র। জয়পাড়া বাজারের প্রসিদ্ধ হোটেল রেস্টুরেণ্টে অভিযান ও জরিমানা করার পর মেঘুলা, নারিশা ডাকবাংলো ও ফুলতলা বাজারে অভিযান পরিচালনা করা হয়। আজ প্রায় ২০টি হোটেল – রেস্টুরেণ্টে জ্যোতি বিকাশ অভিযান চালিয়ে ৩০হাজার টাকা জরিমানা করেন।

অভিযানের সময় হোটেল মালিকদের নিকট হালনাগাদ লাইসেন্স দেখতে চাওয়া হলে, হোটেল মালিকেরা তাদের প্রয়োজনীয় লাইসেন্সর নিবন্ধন ও নবায়ন দেখাতে পারেননি। মেয়াদ উত্তীর্ণ খাবার, পচা বাসি খাবার পাওয়ায়, হোটেল মালিকদেরকে মোট ২৯৫০০ টাকা জরিমানা করা হয়। এছাড়াও যে সব দোকানে মেয়াদ উত্তীর্ণ খাবার পাওয়া যায় তা সাথে সাথে বিনষ্ট করে দেয়

এসময়,মেঘুলা বাজারের অ-স্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি এবং ডিপফ্রিজে পঁচা মাংস সংরক্ষণ করার দায়ে মা রেস্টুরেন্টকে ফিরোজ মাহমুদ কে ১০ হাজার টাকা জরিমানা ও বেকারী টি কে সিলগালা করে বন্ধ করে দেইয়া হয়। এছাড়াবিসমিল্লাহ বেকারীকে ২ হাজার, নারিশা ডাক বাংলার ড্রিম রেষ্টুরেন্ট এন্ড পাটি সেন্টার এর স্বতাধিকারী মোক্তার হোসেনকে মেয়াদ উত্তীর্ণ কোমল পানীয় রাখার দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ফুলতলায় সুরভী হোটেলকে ১হাজার টাকা, আমিন ষ্টোরের মালিক রুহুল আমিনকে ৫ শত টাকা ও জননী এন্টারপ্রাইজ এর স্বতাধিকারী ইসমাইল হোসেন কে ৫০০ এবং সাইম ষ্টোরকে ৫শত টাকা জরিমানা করেন।
জয়পাড়ার থানার মোড়ে উৎসব ডিলারকে মেয়াদোত্তীর্ন মালামাল (মাউনটেণ্ট ডিউ) গোডাউনে রাখার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করেন। বাংলাদেশ হোটেল এন্ড রেস্তরাঁ আইন ২০১৪ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিধানমতে মোট ৮টি মামলায় মোট ২৯,৫০০ টাকা জরিমানা করা হয়েছে।অর্থদন্ড আরোপ ও আদায় পূর্বক মামলা নিষ্পত্তি করা হয়

এসময় নির্বাহি ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, যেসব হোটেল ব্যবসায়ীদের লাইসেন্স নেই, তারা আগামী ১ সপ্তাহের মধ্যেই নিবন্ধন ও লাইসেন্স করে নিবেন। তিনি আরও বলেন, অভিযান চলছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন স্যানেটারি ইনস্পেক্টর মোঃ আনোয়ার হোসেন এবং দোহার থানা পুলিশ ফোর্স।

নবাবগঞ্জে নতুন করে করোনা শনাক্ত- ১১ : মোট আক্রান্ত- ৫৮৩

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নতুন করে আরও ১১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে নবাবগঞ্জ উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত মোট ৫৮৩ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪৯৬ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ৮ জন। নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন।

মঙ্গলবার সকালে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ জানান, ২০ ও ২১ সেপ্টেম্বর ঢাকায় পাঠানো ৪৭ জনের নমুনা থেকে নতুন করে আরও ১১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নতুন করে করোনায় আক্রান্ত হওয়া ১১ জনের চিকিৎসা-সহ বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে এবং সংক্রমণের ঝুঁকি এড়াতে আক্রান্তর স্বজনদের হোম কোয়ারেন্টিনে থাকতে নির্দেশ দেওয়াসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ নিয়ে নবাবগঞ্জ উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত মোট ৫৮৩ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪৯৬ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ৮ জন।

আওয়ামী লীগ নেতা নুরুল হক ব্যাপারীর বাড়িতে ডাকাতি

0

ঢাকা দোহারের নারিশা ইউনিয়নের পশ্চিমচর এলাকায়   নূরুল হক ব্যাপারীর বাড়িতে গত বুধবার রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। আনুমানিক রাত তিনটার দিকে এই ডাকাতির ঘটনা ঘটে।

ঘটনাস্থলে গিয়ে জানা যায়,আট সদস্যের একটি ডাকাতদল প্রথমে বিল্ডিংয়ের গেটের তালা ভেঙে এবং জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে।পরবর্তীতে বিল্ডিংয়ে থাকা পরিবারের চারজন সদস্যকে গামছা দিয়ে হাত-মুখ বেধে মারধর করে এবং ডাকাতি করে পালিয়ে যায়। এ সময় বাড়ির ভেতর চারজন সদস্যের মধ্যে নূরুল হক ব্যাপারীর ভাই,ভাইয়ের বউ,ভাতিজা এবং ভাতিজি ছিল।

নূরুল হক ব্যাপারীর ভাতিজা সিফাত নিউজ৩৯ কে জানান,আট সদস্যের ডাকাত দলের মধ্যে চারজন বিল্ডিংয়ের ভেতরে প্রবেশ করেন এবং আমাদের হাত,পা এবং মুখ বেধে মারতে থাকে।এ সময় ডাকাতদের হাতে দেশীয় অস্ত্র ছিল।পরবর্তীতে তারা রুমের আলমারি ভাঙ্গে এবং নগদ এক লক্ষ পাঁচ হাজার টাকাসহ একটি স্বর্নের কানের দুল ও দুইটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।

নুরুল হক ব্যাপারী

এ সময় নূরুল হক ব্যাপারী নিউজ৩৯কে বলেন,ঘটনার সময় আমি ঢাকাতে ছিলাম। আজ সকালে খবর পেয়ে বাড়িতে আসি।তিনি আরো বলেন,এই ব্যাপারে আমি দোহার থানায় একটি মামলা করেছি।বিষয়টি পুলিশ তদন্ত করছেন এবং ৪৮ ঘন্টার মধ্যে ডাকাতদের গ্রেফতার করবে বলে আমাকে আশ্বস্ত করেছেন।

দোহারে গান্ধিজির আদর্শের ইন্সটিটিউট হবেঃ ভারতীয় হাই – কমিশনার

0

শরিফ হাসান ও মোঃ আল-আমিন, নিউজ৩৯: বুধবার প্রথম কোন ভারতীয় হাই-কমিশনার হিসাবে রিভা গাঙ্গুলী দাস দোহারে গান্ধী আশ্রম পরিদর্শন করেন। মূলত এটি ছিলো স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ভারতীয় হাই-কমিশনারের বিদায়ী সাক্ষাতকার। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বিদায়ী সাক্ষাৎকারের ব্যাপারে তাকে প্রস্তাব দেন, দোহারে সাক্ষাৎকার প্রোগ্রাম করতে। কেননা ভারতীয় জাতির জনক মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মবার্ষিকী ও বাংলাদেশের জাতির জনক শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী পালিত হচ্ছে দুদেশেই একইসাথে। আর মহাত্মা গান্ধী ১৯৪০ সালে এই দোহারের মালিকান্দায় অসহযোগ আন্দোলনের কর্মিদের চিকিৎসার জন্য নির্মাণ করেন এই গান্ধীসেবা আশ্রম। এছাড়া ভারতের পশ্চিমবংগের প্রথম মূখ্যমন্ত্রী প্রফুল্ল চন্দ্র ঘোষেরও জন্মস্থান দোহারের মালিকান্দায়।

ভারতীয় হাই-কমিশনার রিভা গাংগুলি দাস বলেন, বাংলাদেশ থেকে বিদায় নিতে ইচ্ছ্বে করছে না। কারণ আমাদের দু’দেশের পারস্পারিক সম্পর্ক খুবই গভীরে এবং আন্তরিকতাপূর্ণ। আমি খুবই সৌভাগ্যবান যে গান্ধীজি দোহারে দু’বার এসেছেন; আমিও সেখানে আসতে পেরেছি। আর এই বাংলাদেশে থেকেই আমি ভারতের কেন্দ্রীয় সরকারের সচিব পদমর্যাদায় উন্নীত হয়েছি । তাই এটি খুবই লাকি স্থান আমার জন্য।

রিভা গাংগুলি বলেন, খুব কঠিন গান্ধীজির পথে চলা। এটা খুব শক্ত উনার আদর্শ মেনে চলা, অন্যায়ের সাথে আপোষ না করা। খুব শক্ত নিজের জীবনে প্রয়োগ করা গান্ধীজির আদর্শ। কিন্ত যারা সেই আদর্শ অনুসরণ করে , তারা সবার কাছেই খুবই সম্মানীত । দোহারের জনগণের পক্ষ থেকে  একটি গান্ধিজির ইন্সটিটিউশনে্র দাবী উঠেছে, সেটি আলোচনা করে আমরা বাস্তবায়নের চেষ্টা করবো শীঘ্রই।

সীমান্ত হত্যা বিষয়ে তিনি আরো বলেন, এই কিছুদিন আগেই বিজিব ও বিএসএফ মিটিং করেছে। আমি আত্মবিশ্বাসি যে, এই বিষয়টি দ্রুতই সুষ্ঠু সমাধান হবে। আর ভবিষ্যতেও আমি আমার দিক হতে সম্পূর্ণ সহযোগীতা অব্যাহত রাখবো।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, আমাদের প্রিয় নেতা মহাত্মাগান্ধীর স্মৃতি বিজড়িত এই গান্ধী আশ্রমে ভারতীয় হাই-কমিশনার আসায় আমরা গর্বিত। আমার সাথে তার সাক্ষাৎকার ছিলো ঢাকায়। কিন্ত আমি তাকে এখানে আসতে বললাম; তিনিও রাজী হয়ে গেলেন। আমি তাকে গান্ধীজির আশ্রম দেখাতে এবং তার স্মৃতি বিজড়িত স্থানে যেন ভারত সরকারের সহযোগিতা থাকে, তাই আমি তাকে আমন্ত্রণ জানিয়ে নিয়ে এসেছি দোহারে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ঢাকা -১ সাংসদ সালমান এফ রহমান, দোহার উপজেলার সুযোগ্য চেয়ারম্যান আলমগীর হোসেনের মাধ্যমে একটি ইন্সটিটিউট প্রতিষ্ঠার প্রস্তাবনা দিয়েছেন। সেটি সম্মানীত হাই-কমিশনারের হাতে তুলে দেয়া হয়েছে। আশা করছি, খুব শীঘ্রই সেটি বাস্তবায়ন হবে।

তিনি আরও বলেন, আমাদের সম্পর্ক অত্যন্ত পুরোনো, পরীক্ষিত এবং গভীর। আমরা সবসময় একসাথেই থাকতে চাই। আমার পক্ষ থেকে শুভ কামনা করছি ভারতীয় হাই – কমিশনারের নতুন পদোন্নতি। আশা করছি তার নতুন দায়িত্বের মাধ্যমে তিনি ভারত – বাংলাদেশেকে আরো অনন্য উচ্চতায় নিয়ে যাবেন।

উল্লেখ্য দোহার উপজেলার সুতারপাড়া ইউনিয়নের মধুরচর এলাকায় অবস্থিত গান্ধীজী আশ্রম। ১৯৪০ সালে  ভারতের জাতির জনক মোহন দাস করমচাঁদ গান্ধী ওরফে মহাত্মা গান্ধী দোহারের এই আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন। সে সময় তিনি ২১শে ফেব্রুয়ারি থেকে ২৫শে ফেব্রুয়ারি এই আশ্রমে অবস্থান করেছিলেন। সেসময় তার সাথে ছিলেন মালিকান্দা-মেঘুলার সন্তান পশ্চিম বংগের প্রথম মূখ্যমন্ত্রী (২বার নির্বাচিত) প্রফুল্ল চন্দ্র ঘোষ।

মহাত্মা গান্ধী আশ্রমের রয়েছে চার একর জমি। আর অনেক দিন ধরেই এই জমি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ, পুলিশের আইজিপি বেনজীর আহমেদ, ঢাকা জেলা পরিষদ চেয়ারম্যান মাহবুবুর রহমান, দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন, ঢাকা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ফজলুর রহমান, দোহার থানা পুলিশের ওসি মোস্তফা কামালসহ দোহার নবাবগঞ্জের স্থানীয় সরকার ও প্রশাসনের দায়িত্বশীল ব্যাক্তিবর্গ , রাজনৈতিক নেতা-কর্মি ও সাধারণ জনগণ।

বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ: সালমান এফ রহমান

শরিফ হাসান,নিউজ৩৯ঃ ঢাকা-১ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, বঙ্গবন্ধু ছাড়া বাংলাদেশকে কল্পনাই করা যায় না। বংগবন্ধু মানেই বাংলাদেশ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন। ছাড়া বাংলাদেশকে কল্পনাই করা যায় না।
তিনি আরও বলেন, বংগবন্ধুর পরিকল্পনাকে কাজে লাগিয়ে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে আজ অনেক দূর এগিয়ে নিয়ে গেছেন। উন্নয়নের দিক দিয়ে বাংলাদেশ আজ বিশ্বের বুকে এক অনন্য উচ্চতায় দাঁড়িয়েছে। শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বেই এসব কিছু সম্ভব হয়েছে।
মংগলবার দুপুর ১১টায় নবাবগঞ্জ উপজেলা পরিষদ আয়োজিত উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলুর সভাপতিত্বে উপজেলা আব্দুল ওয়াছেক মিলনায়তনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নির্মিত ম্যুরাল উদ্বোধন এবং বঙ্গবন্ধু নবাবগঞ্জ পদার্পণের ৫০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বুধবার প্রথম কোন ভারতীয় রাষ্ট্রদূতের দোহার সফরঃ করবেন গান্ধী আশ্রম পরিদর্শন

0

শরিফ হাসান ও রিফাত হোসেন, নিউজ৩৯:এই প্রথম কোন ভারতীয় রাষ্ট্রদূত আসছেন দোহারে। আজ বুধবার ভারতীয় হাই-কমিশনার রিভা গাঙ্গুলী দাস গান্ধী আশ্রম পরিদর্শনে দোহারে আসছেন। তাকে স্বাগত জানাতে সাজ সাজ রব পড়েছেছে মালিকান্দায় অবস্থিত মহাত্মা গান্ধী আশ্রমে।

দোহার উপজেলার সুতারপাড়া ইউনিয়নের মধুরচর এলাকায় অবস্থিত গান্ধীজী আশ্রম। ১৯৪০ সালে  ভারতের জাতির জনক মোহন দাস করমচাঁদ গান্ধী ওরফে মহাত্মা গান্ধী দোহারের এই আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন। সে সময় তিনি ২১শে ফেব্রুয়ারি থেকে ২৫শে ফেব্রুয়ারি এই আশ্রমে অবস্থান করেছিলেন। সেসময় তার সাথে ছিলেন মালিকান্দা-মেঘুলার সন্তান পশ্চিম বংগের প্রথম মূখ্যমন্ত্রী (২বার নির্বাচিত) প্রফুল্ল চন্দ্র ঘোষ।

Mahatma Gandhi on the way to an annual conference of Gandhi Seva Sangh at Malikanda, Dacca, East Bengal, February 1940.
Right from Gandhi: Sardar Vallabhbhai Patel.

Why is this picture in colour?

উল্লেখ্য মহাত্মা গান্ধী আশ্রমের রয়েছে চার একর জমি। আর অনেক দিন ধরেই এই জমি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। আশা করা হচ্ছে, সেখানে দোহারবাসীর জন্য নতুন কোন স্থাপনা নির্মাণের ঘোষণা আসতে পারে। তাকে স্বাগত জানাবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, স্থানীয় সাংসদ সালমান এফ রহমান, স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ, পুলিশের আইজিপি বেনজীর আহমেদ, ঢাকা জেলা পরিষদ চেয়ারম্যান মাহবুবুর রহমান, দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন, দোহার থানা পুলিশের ওসি মোস্তফা কামালসহ দোহার নবাবগঞ্জের স্থানীয় সরকার ও প্রশাসনের দায়িত্বশীল ব্যাক্তিবর্গ , রাজনৈতিক নেতা-কর্মি ও সাধারণ জনগণ।

দোহারে লাইসেন্স না থাকায় হোটেল ব্যবসায়ীদের অর্থদন্ড

0

মোঃআল-আমিন,নিউজ৩৯; দোহার প্রতিনিধিঃ দোহারের বিভিন্ন রেষ্টুরেন্টে হালনাগাদ লাইসেন্সের জন্য অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (২২শে সেপ্টেম্বর) বিকেলে দোহার উপজেলার বিভিন্ন হোটেল ও রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র।

অভিযানের সময় হোটেল মালিকদের নিকট হালনাগাদ লাইসেন্স দেখতে চাওয়া হলে, হোটেল মালিকেরা তাদের প্রয়োজনীয় লাইসেন্সব নিবন্ধন ও নবায়ন দেখাতে পারেননি।

এসময় জয়পাড়া বাজারের জয়পাড়া চাইনিজ রেষ্টুরেন্টকে ৫ হাজার, চিলি চাইনিজকে ৫ হাজার, ক্যাপসিক্যাম রেষ্টুরেন্টকে ৫ হাজার, টপ ষ্টার রেষ্টুরেন্টকে ৩ হাজার, সাংহাই নাইট রেষ্টুরেন্টকে ৫ হাজার এবং সেন্টার ছিফ রেষ্টুরেন্টকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট জ্যোতি বিকাশ চন্দ্র। এসময় ৬ রেষ্টুরেন্ট মালিককে মোট ২৮ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র রেষ্টুরেন্ট মালিকদের দ্রুত লাইসেন্স করার জন্য আগামি ৭ দিনের মধ্যে সকল কাগজপত্র ঠিক ও নবায়ন করতে বলেন।

নারিশা ইউনিয়ন থেকে ইউপি নির্বাচন করতে চান আলমগীর হোসেন

0

শরিফ হাসান,নিউজ৩৯: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নারিশ ইউনিয়ন থেকে চেয়ারম্যান নির্বাচনে অংশ নেয়ার কথা জানিয়েছেন দোহার উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ও দোহার উপজেলা যুবলীগ নেতা আলমগীর হোসেন। নিউজ৩৯ কে তিনি চেয়ারম্যান নির্বাচনে তার অংশ গ্রহনের কথা নিশ্চিত করেছেন। সেই লক্ষ তিনি নারিশা ইউনিয়নে ছোট ছোট জনসংযোগ করছেন।
তরুন ও জনপ্রিয় ছাত্রলীগের সাবেক এই নেতা নারিশা ইউনিয়নে তরুন সমাজের মাঝে দারুন জনপ্রিয়। বিএনপির সময় রাজনৈতিক ভাবে নির্যাতিত এই ছাত্রলীগ নেতা একটা সময় রাজনীতিতে নীরব থাকলেও সালমান এফ রহমান দোহারের রাজনীতিতে প্রবেশ করার সাথে সাথে তিনিও রাজনীতিতে সক্রিয় হন। বিগত নির্বাচন গুলোতে দোহার ও নবাবগঞ্জ সালমান এফ রহমানের সাথে চষে বেড়িয়েছেন এই রাজনৈতিক নেতা। মানুষের মাঝে ভদ্র ও বন্ধুবাতসল হওয়ার কারনে তিনি নারিশা ইউনিয়নের সবার মাঝেই পরিচিত।
চেয়ারম্যান নির্বাচনে তার অংশ গ্রহন করা নিয়ে তিনি বলেন, গতানুগতিক রাজনৈতিক ও পারিবারিক শৃঙ্খল হতে মুক্তি জরুরি।সমাজ ও সাধারন মানুষের মূল্যায়নে ঐক্যবদ্ধ হয়েই পরিবর্তন সাধন করতে হয়।এটাই সময় সাধারন মানুষ হয়ে সাধারন মানুষের জন্য কাজ করা। তাই সেই লক্ষে আমি ইউপি নির্বাচনে অংশ নিতে চাই। সাধারন মানুষের যে দোয়া ও ভালবাসা আমি পেয়েছি সেই দোয়া ও ভালবাসা নিয়ে আমি তাদের পাশে দাড়াতে চাই।
সাধারন মানুষের মাঝেও আছে তাকে নিয়ে ইতিবাচক চিন্তা। নারিশা ইউনিয়নের পশ্চিম চর নিবাসী মাসুদ ও নাবীল হোসেন বলেন, একজন সৎ মানুষ ইউনিয়ন চেয়ারম্যান থাকা দরকার এক কথায় বলতে পারি। সেগুন আচরণ জনাব আলমগীর হোসেন মাঝে আছেন। তাই আমরা জনাব আলমগীর হোসেন কে নারিশা ইউনিয়ন চেয়ারম্যান পদে দেখতে চাই।

কেরানীগঞ্জে চিকিৎসকের অবহেলায় প্রসূতির মৃত্যুর অভিযোগ

রাজধানী ঢাকার অদূরে কেরানীগঞ্জ উপজেলার কদমতলীতে অবস্থিত মেরিস্টোপস ক্লিনিকে ভুল চিকিৎসায় সুমি আক্তার (২৪) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল রবিবার (২০ সেপ্টেম্বর) রাতে সুমির আক্তারের সিজার করার সময় তার মৃত্যু হয় বলে জানান সুমির স্বামী শরীফ।

নিহত সুমির স্বামী অভিযোগ করে বলেন, আমি আমার স্ত্রীকে চিকিৎসার জন্য গতকাল রবিবার সকাল ১১টার দিকে আমার স্ত্রীকে আমি মেরিস্টোপস ক্লিনিকে ভর্তি করি। হাসপাতালে ভর্তির পর তারা বলে এক্ষুণি সিজার করতে হবে তারপর তাদের কথায় আমি রাজি হয়ই। তারপরে বিকাল ৪ টার দিকে অপারেশন শুরু করেন ডা. সাজেদা খাতুন ও এনেথেসিয়া ডা. মনির হোসেন। কোনো প্রকার পরীক্ষা না করেই তারা রোগীর শরীরে এনেসথেসিয়া ইনজেকশন দেন ও সিজার করেন। এতে জমজ বাচ্চা (একটি ছেলে ও মেয়ে) জন্ম হয়। যদিও আরও ৪দিন পরে সিজার করার কথা ছিলো।

এদিকে সিজার করার পর সুমির প্রচন্ড রক্তক্ষরণে শারীরিক অবস্থার অবনতি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে গেলে মেরিস্টোপস্ হাসপাতাল থেকে মিডফোর্ট হাসপাতালে রোগীকে প্রেরণ করা হয়। মিডফোর্ট হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার সুমিকে মৃত ঘোষণা করে।

কেরানীগঞ্জ থানা থেকে বলা হয় এ ব্যাপারে এখনো কোন মামলা হয়নি। মামলা হলে আমরা বিষয়টি দেখবো।