কুসুমহাটিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

0

ঢাকা জেলার দোহার উপজেলার চর কুসুমহাটি গ্রামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু ঘটেছে।  মাত্র দেড় বছর আগে দুজনের প্রণয় থেকে বিয়ের পর গত মঙ্গলবার সকালে তাকে মৃত উদ্ধার করে  চর মাহমুদপুর ফাঁড়ির পুলিশ। মৃত সাথী আক্তার মাহমুদপুর ইউনিয়নের হরিচন্ডি গ্রামের শেখ লাভলুর মেয়ে। ২০১৯ সালে সাথী আক্তারের সাথে চরকুসুমহাটি গ্রামের ফারুক খাঁর ছেলে সেলিম খাঁন (২৮)এর সাথে তার বিয়ে হয়।

স্থানীয় সূত্র জানায়,  প্রথম দিকে স্বামীর সংসারে ভালই কাটছিল তাদের পারিবারিক জীবন। কিন্তু সময়ের সাথে সাথে পরিবর্তন আসে। বেশিদিন আর স্থায়ী হলো না সাথীর দাম্পত্য জীবনের। বিয়ের দেড় বছরের মাথায় অকালেই নিভে গেল সাথী আক্তারের জীবন প্রদীপ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত (২৮ সেপ্টেম্বর ) সোমবার দিবাগত রাত তিনটার দিকে শ্বশুর বাড়ির বসত ঘরের আড়ার সাথে গৃহবধূ সাথী আক্তারের গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত দেহ দেখতে পায় তার স্বামী সেলিম খাঁ। তার চিৎকারে গৃহবধূর শ্বশুর-শ্বাশুরিসহ পরিবারের অন্যরা ছুটে এসে তারা তার দেহ নিচে নামিয়ে গৃহবধূর বাবার বাড়ি স্বজনদেরকে মুঠোফোনে জানালে রাতেই ঘটনাস্থলে ছুটে এসে তার মেয়েকে মৃত অবস্থায় দেখতে পায়।

সাথীর মা মাছেনা বেগম অভিযোগ করেন, তার মেয়েকে শ্বশুর বাড়ির লোকজন পরিকল্পিতভাবে হত্যা করে তার মেয়েকে ঘরের আড়ার সাথে ওড়না দিয়ে পেঁচিয়ে ঝুলিয়ে রাখেন। তবে এ ঘটনা এলাকায় জানাজানি না হওয়ার বিষয়টিকে ধামাচাপা দেয়ার চেষ্টা করা হচ্ছে বলে মনে করছেন সাথীর বাবা- মা।

তার দাবি, তার মেয়েকে শ্বশুর বাড়ির লোকজন মিলে পরিকল্পিতভাবে হত্যা করেছে। বিষয়টি পুলিশ প্রশাসনে তদন্ত সাপেক্ষে আসল ঘটনা উন্মোচন করার দাবি জানান।

মঙ্গলবার সকালে চর মাহমুদপুর ফাঁড়ির পুলিশ ঘটনা অবগত হওয়ার পর তার মরদেহ উদ্ধার করে দোহার থানায় নিয়ে যায়।  পরে প্রাথমিক সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য মঙ্গলবার সকালে ঢাকায় প্রেরণ করে।

এ বিষয়ে দোহার চর মাহমুদপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুজন বিশ্বাস বলেন, এ ঘটনায় দোহার থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।

দোহারে ১ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করে ধ্বংস

0

ঢাকার দোহার উপজেলায় মুকসুদপুর ইউনিয়নের বেথুয়া গ্রামে থেকে প্রায় ১ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় ২০ লক্ষ টাকা।

মঙ্গলবার বিকাল ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দোহার উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র মুকসুদপুরের বেথুয়া গ্রামের ফারুক হোসেনের বাড়ীতে অভিযান চালিয়ে প্রায় ১ লাখ মিটার ইলিশ ধরার কারেন্ট জাল উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য প্রায় ২০ লক্ষ টাকা। মৎস রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ৪ক ধারার অপরাধে ভ্রাম্যমাণ আদালত উদ্ধার করা কারেন্ট জাল জব্দ ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে। জব্দকৃত কারেন্টজাল নারিশা ডাকবাংলোর সামনে ঘাটে অাগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এ সময়ে আরও উপস্থিত ছিলেন- দোহার উপজেলা মৎস কর্মকর্তা লুৎফর নাহার।

পদ্মা সরকারি কলেজে প্রধানমন্ত্রীর জন্য আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

নিউজ৩৯: সোমবার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে পদ্মা সরকারি কলেজে প্রধানমন্ত্রীর জন্য আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টায় পদ্মা সরকারি কলেজ একাডেমিক কাউন্সিল সভায় অধ্যক্ষ মোঃ জালাল হোসেন বলেন, কলেজ সরকারিকরণ করায় মাননীয় প্রধানমন্ত্রীর জন্য শুভ কামনা। আমরা তার জন্য নেক হায়াতের দোয়া করছি। উন্নয়ন অগ্রযাত্রায় মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে বাংলাদেশ, সেই বাংলাদেশ আগামীর এসডিজি পূরণে প্রধানম্মন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে এগিয়ে যাবে, সেটিই আমাদের প্রত্যাশা। আল্লাহ তাকে সুস্থ রাখুন।

উক্ত একাডেমিক সভায় কলেজের শিক্ষক, কর্মচারী, দাতা, প্রতিষ্ঠাতা যারা সাম্প্রতিক সময়ে মৃত্যুবরণ করেছেন তাদের জন্যও দোয়া ও শোকা প্রস্তাব গৃহিত হয়।

সভায় গৃহীত সিদ্ধান্ত সমূহ হচ্ছে

১. মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে ৭৪তম জন্ম দিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

২. বাংলাদেশের Attorney General সিনিয়র অাইনজীবি মাহবুবে আলম এর মৃত্যুতে শোক প্রস্তাব করা হয়।

৩. পদ্মা সরকারি কলেজ এর শিক্ষক মরহুম আসাদুল্লাহ সাহেব, কলেজ এর প্রতিষ্ঠাতা মরহুম লুৎফর রহমান কদম ও মরহুম আব্দুল কুদ্দুস রতনএবং দাতা সদস্য মরহুমা ডাক্তার শামসুন্নাহার বেলা এবং ছাএ লিটন চন্দ্র সূত্রধর এর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানানো হয়।

৪. আগামী ০৪ অক্টোবর ২০২০ রবিবার হতে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত ছাত্র ছাত্রীদের সাথে জনসংযোগ করা হবে।

৫. ১০ অক্টোবর ২০২০ শনিবার হতে ২০১৯-২০২০ সেশনের দ্বাদশ শ্রেণির ছাত্র ছাত্রীদের পর্যায়ক্রমে পড়াশোনা বিষয়ক পরামর্শ প্রদান করা হবে।

৬. নভেম্বর /২০২০ হতে দ্বাদশ শ্রেণির অনলাইন পরীক্ষা নেয়া হবে।

৭.একাদশ শ্রেণিতে ৬৪৫ জন ছাত্র ছাত্রী ভর্তি হওয়ায় ভর্তি কমিটি সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানো হয়।

৮. অনার্স কোর্স এর লেখা পড়ার উন্নয়নে কলেজ গৃহীত কর্মসূচিকে স্বাগত জানানো হয়।

অবশ্য, ০৪ অক্টোবর ২০২০ হতে শিক্ষা মন্ত্রণালয় কলেজ খোলার সিদ্ধান্ত নিলে আজকের সভায় গৃহীত সিদ্ধান্ত সমূহ পরিবর্তন করা হবে। একাডেমিক কাউন্সিল এর সভায় ১৭ জন সদস্যের মধ্যে ১৫ জন সদস্য উপস্থিত ছিলেন। একাডেমিক কাউন্সিল এর সম্পাদক জনাব মোঃ মুজাহিদুল ইসলাম সভায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন।

করোনাভাইরাস এর কারণে ৭ মাস পরে একাডেমিক কাউন্সিল এর সভা অনুষ্ঠিত হয়।সভার সভাপতি অধ্যক্ষ জালাল হোসেন সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

তথ্য অধিকার পুরস্কার পেলেন দোহারের এসিল্যান্ড

0

তথ্য অধিকার আইন বাস্তবায়নে বিশেষ অবদান রাখায় পুরস্কার পেয়েছেন দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র।  সোমবার বিকেলে রাজধানীর তথ্য কমিশন অডিটরিয়ামে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২০ উদ্যাপন উপলক্ষে এক অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী ডা: মো.মুরাদ হাসান,তথ্য মন্ত্রনালয়ের সচিব কামরুন নাহার।

ঢাকা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে সেরা তথ্য প্রদানকারী কর্মকর্তা হিসেবে সারাদেশে ২য় স্থান অধিকার করেছেন ঢাকার দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র।

পুরস্কার হাতে পেয়ে প্রাথমিক প্রতিক্রিয়ায় জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, কাজের স্বীকৃতিস্বরুপ এমন অর্জন দেশের প্রতি দায়িত্ববোধ আরও বাড়িয়ে তুলেছে। যতদিন সরকারি কাজে নিয়োজিত আছি দেশের মানুষের জন্য কাজ করে যাবো। এদিকে জ্যোতি বিকাশ চন্দ্রের এমন অর্জনের খবর পেয়ে তাকে বিভিন্ন মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন দোহারে নানা শ্রেণীপেশার মানুষ।

দোহার- নবাবগঞ্জে বন্যা দূর্গত এলাকায় সেনাবাহিনীর ত্রাণ বিতরণ

বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় বন্যাদুর্গত অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে সেনা সদস্যরা। গত প্রায় এক মাসেরও অধিক সময় কাল যাবত পদ্মা নদীর পানি কমতে থাকলেও দোহার ও নবাবগঞ্জ নদীর উপকূলবর্তী হাজার হাজার মানুষ বন্যা কবলিত হয়ে অসহায় ভাবে জীবন যাপন করছে। করোনা মহামারীর পাশাপাশি তীব্র বন্যার কারণে আয় রোজগার না থাকায় দোহার ও নবাবগঞ্জ উপজেলার অসংখ্য মানুষের জীবন আজ দুর্বিষহ। এই সকল মানুষকে বাঁচিয়ে রাখার তাগিদে গত কিছুদিন যাবত বন্যা পীড়িত মানুষদের মাঝে ত্রাণ বিতরণ করে আসছে ৯ পদাতিক ডিভিশনের সেনা সদস্যরা। এরই ধারাবাহিকতায় আজ নবাবগঞ্জ – মাঝিরকান্দা, কোমরগঞ্জ, আগলা ও দোহার- কারতিকপুর, চরবিলাপুর, মৈয়নট ঘাট প্রায় ৫০ টিপরিবারের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। বিতরণকৃত ত্রাণসামগ্রীর ভিতরে ছিল চাল, আটা, ডাল, তেল, চিনি, লবণ সহ নানা নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী। সে সময় সেনাবাহিনীর পক্ষ হতে ৪৬ লোকেটিং আর্টিলারির ক্যাপ্টেন জায়েদীদের নেতৃত্বে এ ত্রান বিতরণ করা হয়।
বন্যা পরিস্থিতির মাঝে সেনাবাহিনীর পক্ষ থেকে তাদের বাড়িতে গিয়ে ত্রাণ পৌঁছে দেওয়ায় দরিদ্র পরিবারগুলোর মাঝেও হাসি ফুটে উঠেছে।
ভবিষ্যতের দিনগুলিতে সেনাবাহিনীর কাছ থেকে এ ধরনের সহায়তা পাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন তারা।

নবাবগঞ্জে সড়কে খানাখন্দে বিপাকে এলাকাবাসী

ঢাকার নবাবগঞ্জ উপজেলার ১৪টি ইউনিয়নে এবার বর্ষা মৌসুমে বৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যার পানিতে, গ্রামীণ কাঁচাপাকা সড়কগুলো এখন খানাখন্দে ভরে আছে। অধিকাংশ কাঁচা সড়ক জনসাধারণের চলাচলের অনুপযোগী ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এতে করে একস্থান থেকে অন্যস্থানে যেতে বিপাকে পড়তে হচ্ছে স্থানীয় জনসাধারণকে। এলাকাবাসীর অভিযোগ, অপরিকল্পিতভাবে এসব সড়ক তৈরিসহ দীর্ঘদিন সংস্কার না হওয়ায়, সড়কের এ বেহালদশা হয়েছে।

আগলা ইউনিয়নের চরচরিয়া গ্রামের বাসিন্দা, গাজী সাকিলা বলেন, আমাদের ইউনিয়নের ৭নং ওয়ার্ড বুড়াবুড়ির গাছতলা নামক স্থান থেকে মনিরুদ্দিনের বাড়ি পর্যন্ত সড়কটির অবস্থা খুব খারাপ দীর্ঘদিন। সড়কটির অধিকাংশ স্থানেই কাদা। প্রতিনিয়ত লোকজনকে বিপাকে পড়তে হয় এবং ইজিবাইক, রিকশাসহ বিভিন্ন যানবাহনেরর ক্ষতি হচ্ছে।

নবাবগঞ্জ  উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাসান মাহমুদ বলেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে এ বছর, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের আওতায়, নবাবগঞ্জ উপজেলার প্রায় ২৫ কিলোমিটার গ্রামীণ কাঁচা সড়ক পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিশ বছর ঝুলে আছে দোহার পৌর নির্বাচন

0

রাজধানীর পাশের জনপদ দোহার পৌরসভার নির্বাচন হচ্ছে না প্রায় ২০ বছর। নাগরিকদের অভিযোগ, একশ্রেণির প্রভাবশালী রাজনৈতিক নেতা পৌরসভায় নিজস্ব বলয় তৈরি করে বিভিন্ন সুবিধা নিচ্ছে। পৌরসভা যাতে নির্বাচনের পথে না যায়, প্রতিবন্ধকতা তৈরি করে বারবার নির্বাচনের পরিবেশ বাধাগ্রস্ত করছে।

নির্বাচন অফিস সূত্র জানায়, উপজেলার পুরনো জয়পাড়া ইউনিয়ন, রাইপাড়া, সুতারপাড়া ও মাহমুদপুর ইউনিয়নের একটি গ্রাম নিয়ে ২০০০ সালের ২৬ সেপ্টেম্বর প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। সীমানা জটিলতা ও ভোটার তালিকা নিয়ে বেশ কয়েকটি মামলা হয়। ২০১৩ সালে নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচনের ঠিক তিনদিন আগে চরলটাখোলা গ্রামের মৃত আবদুল হালিমের ছেলে আবদুস সোবাহান ও কাঁঠালিঘাটা গ্রামের মৃত ফায়জুদ্দিন বেপারির ছেলে মজিবর রহমান সীমানা জটিলতা নিয়ে উচ্চ আদালতে রিট করেন। নির্বাচন বন্ধ হয়ে যায়। বাদীরা মামলাগুলো ২০১৯ সালে তুলে নেয়ায় ৯০ দিনের মধ্যে পৌরসভা নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দেন উচ্চ আদালত। বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর গঠিত বেঞ্চ এ নির্দেশ দেন।

আদালতের নির্দেশের কপি ২০১৯ সালের ৫ আগস্ট উপজেলা নির্বাচন কর্মকর্তার হাতে পৌঁছায়। সেই অনুসারে নির্বাচন কমিশন একই বছরের ১৪ অক্টোবর পৌরসভার ভোটের দিনক্ষণ ঠিক করে। তফসিল অনুসারে ১২ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা দেয়ার শেষদিন, ১৫ সেপ্টেম্বর বাছাই, প্রত্যাহার ২০ সেপ্টেম্বর ও প্রতীক বরাদ্দ ২১ সেপ্টেম্বর এবং ১৪ অক্টোবর নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হয়। তারপরও নির্বাচন হয়নি।

এদিকে দোহার নির্বাচন অফিস কর্মকর্তা মো. রেজাউল ইসলাম বলেন, যে কোনো সময় নির্বাচন হলে আমাদের সব প্রস্তুতি রয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয় সীমানা নির্ধারণের কাজ করছে বলে জানতে পেরেছি।

মুকসুদপুর ইউনিয়ন থেকে মেম্বার পদে নির্বাচন করতে আগ্রহী শেখ নাহিদুল

0

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঢাকা জেলার দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড থেজে ইউনিয়ন পরিষদ সদস্য(মেম্বার) পদে নির্বাচনে অংশ নিতে চান শেখ নাহিদুল।  নিউজ৩৯ কে তিনি মেম্বার নির্বাচনে তার অংশ গ্রহনের কথা নিশ্চিত করেছেন।  সেই লক্ষ তিনি মুকসুদপুর ইউনিয়নে ছোট ছোট জনসংযোগ করছেন।

তরুন ও জনপ্রিয় শেখ নাহিদুল মুকসুদপুর ইউনিয়নে তরুন সমাজের মানুষ। মানুষের মাঝে ভদ্র ও বন্ধুবাতসল হওয়ার কারনে তিনি মুকসুদপুর ইউনিয়নের সবার মাঝেই পরিচিত।

মেম্বার নির্বাচনে তার অংশ গ্রহন করা নিয়ে তিনি বলেন,  এখন কাজ করার সময়ই তরুনদের। এখন যদি কোন কাজ করতে না পারি তাহলে কাজ কবে করবো। মানুষের পাশে থাকতে, তাদের সুখ এবং দুঃখের সঙ্গী হতে এবং ৮ নং ওয়ার্ডকে আরো উন্নয়ন করতে আমি জনপ্রতিনিধি হিসাবে নির্বাচন করতে চাই। আল্লাহ যদি সহায় থাকেন এবং সাধারন মানুষ যদি চায় তাহলে এই ওয়ার্ড থেকে উন্নয়নের নেতৃত্ব আমি দিতে চাই।

সাধারন মানুষের মাঝেও আছে তাকে নিয়ে ইতিবাচক চিন্তা। মুকসুদপুর ইউনিয়নের মৌড়া নিবাসী মেহেদী মৃধা ও রিসাত সিকদার এবং রফিকুল বলেন,  একজন সৎ মানুষ ওয়ার্ড মেম্বার থাকা দরকার এক কথায় বলতে পারি। সেই গুন ও আচরণ জনাব শেখ নাহিদুল মাঝে আছেন।

দোহারে নতুন বিশ্ববিদ্যালয় স্থাপনঃ নেপথ্যের মূল কারিগর উপজেলা চেয়ারম্যান

0

শরিফ হাসান,নিউজ৩৯ঃনিউজ৩৯: দোহার উপজেলায় মহাত্মা গান্ধী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে নতুন বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ নেয়া হয়েছে। এর মূল কারিগর বা উদ্যোক্তা হলেন দোহার উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন।
নতুন এই বিশ্ববিদ্যালয় হবে ভারতের IIT Madras, BUET, MIT – USA এর সমন্বয়ে একটি আন্তর্জাতিক মানের আধুনিক বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের নামকরণ করা হয়েছে Gandhi – Mujib Institute of Technoly (G-MIT). প্রায় ৯টি ফ্যাকাল্টি ও ৪৪টি বিষয়ের জন্য পাঠদানের প্রোফাইল প্রস্তাবনা দিয়েছেন উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন। প্রস্তাবনায় ফুটবল, ক্রিকেট, জিমনেশিয়াম, বাস্কেটবল গ্রাউন্ডসহ প্রায় ২৪টি স্থাপনা নির্মাণের জন্য প্রস্তাব দেয়া হয়েছে। এইসব কিছুর জন্য আনুমানিক ৮০ একর জায়গা ও ২৫০ কোটি টাকা ব্যয় নির্ণয় করা হয়েছে।

ঢাকা-১ সাংসদ সালমান এফ রহমান বিষয়টি এগিয়ে নিতে উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেনকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা দিয়েছেন। ২৬ সেপটেম্বর, শনিবার আলমগীর হোসেন বিষয়টির গুরুত্ব অনুধাবনে, ভারতীয় হাই-কমিশনার বরাবর পুনরায় মেইল করেন।

২৩ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় নির্মানের একটি প্রজেক্ট প্রোফাইল তৈরি করে হার্ড কপি এবং সফট্ কপি দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন ভারতীয় হাই কমিশনার শ্রীমতি রিভা গাঙ্গুলী দাস এর হাতে তুলে দেন। রিভা গাঙ্গুলী দাসও বিষয়টি বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন। চেয়ারম্যান আলমগীর হোসেন প্রকল্পটি বাস্তবায়নে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। বিশ্ববিদ্যালয়টি বাস্তবায়িত হলে, দোহার – নবাবগঞ্জ থা ঢাকা দক্ষিণসহ সারাদেশে শিক্ষা, সংস্কৃতিক্ষেত্রে একটি মাইলফলক হবে।

উল্লেখ্য গত ২৩শে সেপ্টেম্বর, বাংলাদেশে ভারতের বিদায়ী হাই-কমিশনার শ্রীমতি রিভা গাঙ্গুলী দাস ভারতের জাতির পিতা মহত্মা গান্ধী, পশ্চিমবংগের প্রথম মূখ্যমন্ত্রী প্রফুল্ল চন্দ্র ঘোষের জন্মস্থানের স্মৃতি বিজড়িত দোহারের মালিকান্দা গ্রামে আসেন। এখানেই তারা দুজনে গান্ধী সেবা-সংঘ অভয় আশ্রম গড়ে তোলেন। এই আশ্রমটি নির্মাণ করা হয় ১৯৪০সালে। মূলত বৃটিশ বিরোধী অহিংস আন্দোলনের কর্মিদের আশ্রয় ও চিকিৎসার জন্য এটি মহাত্মা গান্ধী নিজ হাতে নির্মাণ করেন।

দোহারে নবনির্মিত মসজিদের উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

0

ঢাকার দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়নের শাইনপুকুর গ্রামে একটি দৃষ্টিনন্দন দুই তলা মসজিদের উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান কামাল।

শুক্রবার(২৫সেপ্টেম্বর) জুম্মার নামাজের পূর্বে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নিজ বাস ভবনের সামনে কুয়েত পাবলিক ফাউন্ডেশনের অর্থায়নে ও কুয়েত সোসাইটি অব রিলিফ এর বাস্তবায়নে এ নবনির্মিত মসজিদটির উদ্বোধন করা হয়।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, আমরা মানুষের সেবক। আল্লাহর রহমতে আওয়ামী লীগ সরকার মানুৃষের  সেবায় সর্বদাই নিয়োজিত থাকবে।

উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, নিবন্ধন বাংলাদেশের সাবেক মহাপরিদর্শক কে এম আব্দুল মান্নান, দোহার উপজলা পরিষদের চেয়ারমান আলমগীর হোসেন সহ বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন  কর্মকর্তাবৃন্দ।