দোহারে গাজা সেবন অবস্থায় আটক ১

ঢাকা দোহার উপজেলার এক গাজা সেবন কারি ব্যাক্তিকে আটক করে দোহার থানা পুলিশ। সোমবার সকাল ১১টার সময় ভ্রাম্যমান আদালতের মধ্যেমে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এ ৪২ এর ১ ( ১), ধারায় তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড অনাদায়ে ৫০০ টাকা অর্থ দন্ড সহ অনাদায়ে আরো ৩ দিন বিনাশ্রম কারাদণ্ড দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব জ্যোতি বিকাশ চন্দ্র

দোহার বটিয়া গ্রামের মোঃআল আমিন হাওলাদা(১৯) পিতাঃকুদ্দুস হাওলাদার
জয়পাড়া ফুটবল খেলার মাঠের পাশ থেকে গাজা সেবন করা অবস্থায় এলাকার লোকজন আটক করে পুলিশকে খবর দেয়।
আটকের বিষয়ে এস আই মনিরুজ্জামান
নিউজ৩৯ কে বলেন, এলাকার কিছু স্থানীয় লোক জন থানায় ফোন করলে আমরা ফর্স নিয়ে আল আমিন নামে এক মাদক সেবনকারী আটক করি এবং পরার্বতীতে আমরা তাকে ভ্রাম্যমান আদালতে নিয়ে যাই।

কেরানীগঞ্জের হাসনাবাদে আগুন লেগে ৩ টি দোকান ভূস্মিভূত

কেরানীগঞ্জের হাসনাবাদে আগুন লেগে ৩ টি দোকান ভূস্মিভূত। গতকাল শনিবার সন্ধ্যা ৭ টার দিকে হাসনাবাদ ঔষধ ফ্যাক্টরীর মোড়ে একটি দো’তলা বিল্ডিং এ ঘটনা ঘটে। এসময় বিলিং এ থাকা ওয়ারলিং এর দোকানের আগুনের ফুলকি পাশের দোকানে থাকা তেল, মবিল ও অকটেনের মধ্যে পড়ে তারপর তাৎক্ষণিক আগুন লেগে যায় । এতে আগুনের উৎপত্তি শুরু হয়। এসময় দোকানে থাকা বিপুল পরিমান মবিল ও অকটেন পুড়ে যায় এবং বেশ কয়েকটি সিলেন্ডার গ্যাসও বিস্ফোরন হয়। অতিদ্রত সময়ে আশেপাশে থাকা দোকানে সামনে থাকা বৈদ্যুতিক ট্রান্সফরমারে লেগে ট্রান্সফরমার বিস্ফোরন হয়ে আগুন আরো বেড়ে যায়। এতে করে ওয়ালিং এর দোকান, হার্ডওয়ার এর দোকান ও তেল-মবিল-অকটেন এর দোকানসহ মোট ৩ টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা রানা হাওলাদার নিউজ৩৯কে জানান, এই দোতলা বিলিং এর নিচ তলায় বেশ কয়েকটি দোকান রয়েছে। এর মধ্যে ওয়ারলিং, হার্ড ওয়ার ও অকটেন-মবিলের দোকান রয়েছে। সন্ধ্যা ৬ টা ৪৫ মিনিটের দিকে ওয়ারলিং এর ফুলকি পাশের দোকানের অকটেন এর মধ্যে পড়ে। প্রথমে সেই তেল-মবিল ও অকটেনের দোকানে আগুন লাগে। তারপর সেই আগুন সামনে থাকা বৈদ্যুতিক ট্রান্সফরমারের তারে লাগে। সেই আগুনেই অতি অল্পসময়েই ট্রান্সফরমারটি বিস্ফোরন হয়। এতে আগুনের তীব্রতা আরো বেড়ে যায়। আরো এক প্রত্যক্ষদর্শী এইচ এম আরিফ খান নিউজ৩৯কে জানান, এখানে ওয়ারলিং ও তেল-অকটেনের দোকান পাশা-পাশি। পথ দিয়ে হেটে যাচ্ছিলাম তখন হঠাৎ দেখি তেল-মবিল ও অকটেনের দোকানে আগুন ধরেছে। হঠাৎই আগুনের তীব্রতা বেড়ে উপরের বিদ্যুৎ এর তারে লাগে। এর থেকেই আগুনের সৃষ্টি। আগুন লাগার পর বেশ কয়েকটি বিস্ফোরনের শব্দও পাওয়া গেছে। শব্দ শুনে মনে হলো গ্যাসের সিলেন্ডার বিস্ফোরন হয়েছে।

বাংলাদেশ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর ঢাকা জোন-৫ এর উপ-সহকারী পরিচালক হাফিজুর রহমান নিউজ৩৯কে জানান, এঘটনায় কেউ আহত বা নিহত হয়নি। খবর পেয়ে কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও ঢাকা জোন-৫ এর ৪ টি ইউনিটসহ মোট ৬ টি ইউনিটের ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনি। তবে এখনই আগুন লাগার প্রাথমিক কারন ও ক্ষয়-ক্ষতির পরিমান বলা মুসকিল। তদন্ত সাপেক্ষে পরে জানানো হবে।

র‌্যাব পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও পরিস্থিতি নিয়ন্ত্রনে কাজ করেন। হাসনাবাদ সড়কে উৎসুক জনতার ভীড়ে যান চলাচল কিছুক্ষনের জন্য বন্ধ ছিল। পরে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

নবাবগঞ্জে ১ম বারের মতো এন্টি ভেনম প্রয়োগ

ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলায় সাপে কাটা রোগীর উপর ইতিহাসে ১ম বারের মতো এন্টি ভেনাম প্রয়োগ করা হয়েছে। এই এন্টি ভেনাম প্রয়োগ করেছেন নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও নবাবগঞ্জেরই সন্তান ডাঃ হরগোবিন্দ অনুপ।
বন্যার পানি বাড়ার সাথে সাথেই এই অঞ্চলে বেড়েছে সাপের উপদ্রপ। পানি কমা শুরু হলেও সাপের উপদ্রোপ এখনো কমে নি। ফলস্রুতিতে মাঝে মাঝেই সাপে কাটা রোগী আসলেও এন্টি ভেনমের অভাবে তার সঠিক চিকিৎসা নবাবগঞ্জে করা সম্ভব হয় নি। বেশিরভাগ ক্ষেত্রেই রোগীকে জরুরী ভিত্তিতে ঢাকায় পাঠানো হয়েছে। কিন্তু দোহার-নবাবগঞ্জের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের প্রত্যক্ষ্য তত্তাবধানে নবাবগঞ্জ ও দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত এন্টি ভেনমের ব্যবস্থা করা হয়েছে। তারই সুফল পেলেন নবাবগঞ্জের আগলা ইউনিয়নের সাদ্দাম। মাঠে কাজ করার সময় তাকে সাপে কামড়ালে সে সময় তাকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয় এবং তার উপর ইন্সেপ্টা ভ্যাক্সিনের এন্টি ভেনম প্রয়োগ করা হয়। তার শারীরিক অবস্থা স্বাভাবিক ও সুস্থ আছে। এখন পর্যন্ত তার উপর কোন প্বার্শ প্রতিক্রিয়া দেখা যায় নি।
ডাঃ হরগোবিন্দ অনুপ নিউজ৩৯ কে জানান,সাপে কাটা রোগী কে যতদূরত সম্ভব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসবেন এবং আপনারা কোন ভাবেই উঝার কাছে নিয়ে সময় নষ্ট করবপন না, পর্যাপ্ত এন্টি ভেনমের ব্যবস্থা আছে আমাদের কাছে।

ধর্ষণের প্রতিবাদে শ্রীনগরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

সারাদেশে ধর্ষণের প্রতিবাদে শ্রীনগরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে প্রতিবাদী ছাত্র সংঘ। আজ শনিবার বেলা ১১টার দিকে সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি আহির আহমেদ ও সাধারণ সম্পাদক মিতুল হোসেনের নেতৃত্বে প্রায় শতাধিক নেতাকর্মী সরকারী শ্রীনগর কলেজ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শ্রীনগর বাজার সহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে তারা শ্রীনগর প্রেস ক্লাবের সামনে এসে মানববন্ধন করে। এসময় বক্তারা সারাদেশের ধর্ষণের প্রতিবাদ করে ধর্ষকদেরকে নিঃশর্ত ফাঁসি দাবী করেন এই মানববন্ধনে তারা বলেন, দেশে চলমান ধর্ষণের ঘটনার উপযুক্ত বিচার না হলে প্রতিবাদী ছাত্র সংঘঠন তাদের আন্দোলন চালিয়ে যাবে।

অপরদিকে সরকারী শ্রীনগর কলেজের ছাত্ররা দুপুর ১২ টার দিকে একটি বিক্ষোভ মিছিল বের করে এবং শ্রীনগর প্রেস ক্লাবের সামনে এসে ধর্ষকদের বিচার দাবী করে মানববন্ধন করে।

কেরানীগঞ্জের বিচ্ছিন্ন নগরী ‘চর সোনাকান্দা

রাজধানী অদূরে ঢাকার কেরানীগঞ্জ উপজেলার রোহিতপুর ইউনিয়নের চর সোনাকান্দা গ্রামটি যেনো একটি বিচ্ছিন্ন নগরী! গ্রামটি ঢাকা জেলার সর্বশেষ গ্রাম, যার চারো দিকে ঘিরে নদী। গ্রামের বুক চিরে বয়ে যাওয়া ঢাকা-মাওয়া মহাসড়ক থেকে গ্রামে প্রবেশ করার একমাত্র রাস্তাটি জাগায় জাগায় ভাঙা হওয়ায় নৌকা ছাড়া কেরানীগঞ্জের মূল ভূখন্ড সোনাকান্দা, নতুন সোনাকান্দা বা পাশের সিরাজদিখান উপজেলার সৈয়দপুর, কুচিয়ামোড়া যেতে পারেনা এই এলাকাবাসী।

গ্রামের প্রায় ৯০ শতাংশ লোক কৃষি উপর নির্ভর হওয়ায় তাদের উৎপাদিত ফসল এবং শাক-সবজি বাজারজাত করতে বেগ পেতে হচ্ছে। যাতায়াতের রাস্তাটি ভাঙা থাকায় বিকল্প রাস্তা হিসেবে নৌকা যোগে তাদের উৎপাদিত ফসল নৌকা বা ট্রলারে করে ধলেশ্বরী নদী পার হয়ে ট্রাকে করে শহরে নিতে হচ্ছে এতে তদের ভোগান্তির শেষ নেই। অথচ রাস্তাটি ঠিক থাকলে তারা সরাসরি জমি/ক্ষেত বাজারে সর্বরাহ করা যেতো। এতে করে তাদের সময় এবং খরচ উভয়ই সাশ্রয়ী হতো।

সরেজমিনে দেখা গিয়ে দেখা যায়, রাস্তাটির ৭/৮ জায়গায় বিশাল বিশাল গর্ত হয়ে আছে এবং পুরো রাস্তাই ছোট ছোট খানাখন্দে ভরা। বাশের সাঁকো দিয়ে মালামাল নিয়ে যাওয়াতো দুরের কথা খালি হাতেও চলাচল করার উপযোগী। বিশেষ করে নারী এবং শিশুরা বেশী ভোগান্তির শিকার।

স্থানীয় এক যুবক আলমগীর হোসেন নিউজ৩৯কে বলেন, আমরা চরাঞ্চলের লোকজন সব সময়ই উপেক্ষিত, বহু কষ্টের পর গতবছর আমাদের গ্রামের একমাত্র রাস্তাটি সংস্কার করে স্থানীয় সরকার। কিন্তু রাস্তাটি ঠিক হতে না হতেই বন্যার পানিতে আবারও ভেঙে যায় রাস্তাটি। ভাঙনের পরে ফের শুরু আমাদের কষ্টের পথচলা। এখন আমরা নৌকা ছাড়া ঘর থেকে বেড় হতে পারি না ও চলাচলও করতে পারিনা। আমরা কৃষি নির্ভর হওয়ায় আমাদের উৎপাদিত ফসল দ্বিগুণ খরচ এবং কষ্টে নৌকা যোগে বাজারজাত করতে হচ্ছে। সরকারি কোন সাহায্য না পেয়ে নিজেদের অর্থায়নে রাস্তা নির্মাণের সিদ্ধান্ত নিয়েছি আমাদের দূরভোগ দূরীকরণের জন্য।

এ ব্যাপারে রুহিতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলী নিউজ৩৯কে বলেন, বন্যার পানি এখনো শুকায়নি, পানি পুনরায় বৃদ্ধি পাওয়ায় আপাতত রাস্তাটি মেরামত করা সম্ভব হচ্ছে না। পানি নেমে যাওয়ার সাথে সাথেই সর্বপ্রথম এই রাস্তাটি মেরামত করা হবে।

নবাবগঞ্জে ফোন করে ডেকে নিয়ে মোটর সাইকেল চালককে হত্যার অভিযোগে থানায় মামলা

নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়নের চর শৈল্যা গ্রামের জাকির হোসেন নামে এক মোটর সাইকেল চালক হত্যার ঘটনায় মামলা করা হয়েছে । শনিবার নিহত জাকিরের স্তী মোকসেদা বেগম বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলা নম্বর ৫। তবে পুলিশ এখনো কাউকে আটক করতে পারেনি। মামলা সূত্রে জানা যায়, পুরান তুইতালের মো. রহিমের পুত্র শফিক (৪০) ও আফজাল নগরের মৃত শফি উদ্দিনের ছেলে মো. জাকির (৪২) সহ অজ্ঞাতনামা ০৪/০৫ জনকে আসামী করে নিহতের স্ত্রী মোকসেদা বেগম থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়, নিহত জাকিরের সঙ্গে আসামী জাকিরের বিভিন্ন বিষয়াদি নিয়ে পূর্ব শত্রুতা ছিল। গত ৩০ সেপ্টম্বর দুপুর অানুমানিক সাড়ে ৩ টায় মামলার এক নম্বর আসামী শফিক মোবাইল ফোনে কল করে বসত বাড়ী পুরান তুইতালে ডাকে। আসামী শফিকের ওই বাড়িতে আগে থেকেই আসামী জাকিরসহ অজ্ঞাতনামা আরো চার পাচ জন অবস্থান করে ছিল। এরপর বিবাদীরা তার স্বামীকে সুকৌশলে শফিকের বসত ঘরে ঢুকিয়ে হত্যার উদ্দেশ্যে নেশা জাতীয় বিষাক্ত দ্রব্য সামগ্রী খাওয়ানো হয়। অবস্থার বেগতিক হলে অজ্ঞান অবস্থায় বসত ঘরের সামনে ফেলে রাখে। আসামী শফিকের প্রতিবেশী মো. সজীব তালুকদার (২২) নিহতের বাড়ীতে এসে নিহতের পিতা আবুল কালাম (৭০) কে আসামী মো. শফিকের বসত বাড়ীতে ডেকে নেয়। নিহতের পিতা শফিকের বাসায় গিয়ে দেখেন, তার সন্তান অজ্ঞান অবস্থায় মাটিতে পড়ে আছে। পরনে একটি প্যান্ট ও সেন্টু গেঞ্জি। কিন্তু গায়ে শার্ট নেই। এ সময় ওখানে জুয়েল মাস্টার ও আসামী জাকিরসহ অজ্ঞাতনামা আরো বেশ কয়েকজনকে দেখতে পান। তাকে কোনো ধরনের সেবা সশ্রুষা না করে দাড়িয়ে আছেন তারা। নিহতের পিতা আবুল কালাম সন্তানকে হাসপাতালে নেয়ার জন্য উপস্থিত জুয়েল মাষ্টার ও মামলার আসামী জাকিরকে ধরার জন্য অনেক অনুরোধ করেন । কিন্তু কেউ ধরতে রাজি হননি। উপায় না দেখে নিহতের পিতা বাসায় গিয়ে নিহতের ছোট ছেলে মো. ইব্রাহিম @ জয় (২১) এবং বোনের জামাই মো. মোবারক হোসেন (৩২) এবং নিহতের স্তী সহ একটি আটো নিয়ে ফের ঘটনাস্হল শফিকের বাড়ীতে যান। যাওয়ার পর আসামী জাকির নিহতের পিতাকে হুমকি ধামকি দিয়ে তার ডাকে। কাছে গেলে আসামী জাকির বলে, সন্তানকে নিতে হলে সাইন করতে হবে। দ্রুত সাইন কর। নিহতের পিতা ভয়ে সাইন করেন। এরপর দ্রুত ছেলেকে অটোতে করে বাড়ীতে নিয়ে যান। অবস্থা খারাপ দেখে তাৎক্ষণিক নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য নিয়ে যান। অবস্থা আরো খারাপ হলে ডাক্তার প্রথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল ( মিটফোর্ড) উন্নত চিকিৎসার জন্য নিয়ে যেতে বলেন। চিকিৎসকদের কথা মতো দ্রুত তাকে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু পরের দিন ১লা সেপ্টেম্বর ভোর রাত অনুমান ০৪.৫০ ঘটিকার সময় চিকিৎসাধীন অবস্থায় জাকির মৃত্যুবরন করেন।

নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সেবায় পুরস্কার অর্জন

ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হেলথ মিনিস্টারস ন্যাশনাল অ্যাওয়ার্ড 19″ অর্জন করেছে। নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের দেয়া স্বাস্থ্য সেবা ও করোনা মহামারীতে স্বাস্থ্য উন্নয়নে অবদান রাখার জন্য এই পুরস্কার প্রদান করা হয়। এই পুরস্কার প্রদানের সময় নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল চিকিৎসক নার্স সহ সকল কর্মচারীগণ কে অভিনন্দন জানানো হয়। এই সময় হাসপাতালের সকল চিকিৎসক, নার্স ও কর্মচারী বৃন্দ এই পুরস্কার করোনায় মৃত দেশবাসী এবং নবাবগঞ্জবাসিকে উৎসর্গ করেন।

আজ রাজধানীর সোনারগাঁ প্যান প্যাসিপিক হোটেলে মাননীয় সচিব জনাব আব্দুল মান্নান এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় স্বাস্থ্য সচিব জনাব মোঃ আলী নূর মহোদয়ের উপস্থিতিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়েৱ মাননীয় মন্ত্রী জনাব জাহিদ মালেক, এমপি, নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সৱ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শহীদুল ইসলামেৱ নিকট এ সম্মাননা প্রদান করেন। এই সময় ডাঃ মোহাম্মদ শহীদুল ইসলাম এই অর্জনের জন্য ও হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ও ঢাকা-১ আসনের এমপি সালমান এফ রহমানকে ধন্যবাদ দেন। এই অনুষ্ঠানে ডিজি, এডিজিগন, পরিচালকগণ, ঢাকার সিভিল সার্জন আবু হোসেন মোঃ মঈনূল এহসানসহ মন্ত্রণালয় এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার উর্দ্ধতন কর্মকর্তাগন এ সময় উপস্থিত ছিলেন।

দোহারে ইয়াবাসহ যুবক আটক

ঢাকা জেলার দোহার উপজেলার উত্তর জয়পাড়া থেকে ইয়াবা সহ জানে আলম (২২) নামে এক যুবককে আটক করা হয়েছে। সে উত্তর জয়পাড়ার মৃত আব্দুল খলিলের ছেলে।

শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উত্তর জয়পাড়া এলাকা থেকে ইয়াবা সহ তাকে আটক করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের কর্মকর্তারা। পরে অটককৃত যুবক জানে আলমকে ভ্রাম্যমান আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬ এর ১৬ নং ধারায় ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও এক হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র।

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

নিউজ৩৯ঃ আছিফ সজলঃ আবারো নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ জন প্রাণ হারিয়েছেন। শুক্রবার বিকেল।৫টার দিকে নবাবগঞ্জ-ঢাকা আঞ্চলিক মহাসড়কের টিকরপুরে এন মল্লিক পেট্রোল পাম্পের সামনে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত। বিস্তারিত আসছে…….

মেঘুলা স্কুল এন্ড কলেজে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে বই বিতরন

মালিকান্দা মেঘুলা স্কুল এন্ড কলেজে নতুন ভর্তি হওয়া জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে বিনামুল্যে পাঠ্যবই বিতরন করেছে মালিকান্দা মেঘুলা স্কুল এন্ড কলেজ কতৃপক্ষ। এই পাঠ্য পুস্তক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ঢাকা জেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি সালাউদ্দিন দ্বরানী।

মেধাবী শিক্ষার্থীদের মাঝে এই পাঠ্য বই বিতরন কালে শিক্ষার্থীদের উদ্যেশ্যে বক্তব্য প্রদান করেন মালিকান্দা মেঘুলা স্কুল অ্যান্ড কলেজের গভার্নিং বডির সদস্য কাজী ফরহাদ উদ্দিন। এই সময় তিনি বলেন, শিক্ষার্থীরা স্কুল থেকে যেরকম ভাল ফলাফল অর্জন করে কলেজে পা দিয়েছে সেই ফলাফলের ধারাবাহিকতা তারা পরবর্তীতেও বজায় রাখবে।

এই সময় ভবিষ্যতে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীরা যেন আরও সুন্দর ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সাফল্যের সাথে শিক্ষা অর্জন করেতে পারেন সেজন্য স্কুল ও কলেজ শাখার পক্ষ্য থেকে বক্তব্য দেন শিক্ষা প্রতিষ্ঠানটির স্কুল শাখার প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন, স্কুল শাখার ইংরেজি শিক্ষক আব্দুল ওহাব ও কলেজ শাখার ইসলামের ইতিহাস ও সংস্কৃতির প্রভাষক তাহের উদ্দিন, ইংরেজির প্রভাষক মিজানুর রহমান,‌ হিসাব বিজ্ঞানের প্রভাষক হেমায়েত হোসেন।

এই সমইয় শিক্ষার্থীদের মাঝে বই তুলে দেন প্রতিষ্ঠানটির কলেজ শাখার অধক্ষ্য অজয় কুমার রায়।  এই সময় আরো উপস্থিত ছিলে গভার্নিং বডির সদস্য রমজান মোল্লা ও ডাঃ শাজাহান।