উড়ন্ত বিমানেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন নবাবগঞ্জের কুয়েত প্রবাসী

কুয়েত থেকে দেশে ফিরে আসার সময় উড়ন্ত প্লেনেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বুরহান মিয়া (৫৭) নামে এক প্রবাসী।

তার ফ্লাইটটি কুয়েত থেকে রওয়ানা হয়ে বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর আড়াইটায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বুরহান মিয়া ঢাকার নবাবগঞ্জের বাসিন্দা। তার বাবার নাম শামসুল হক। পাসপোর্ট নম্বর এজি ৮৬৬৬৭১০।

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবাসীকল্যাণ ডেস্কের কর্মকর্তা (উপ-পরিচালক) শওকত হোসেন এবং বেসরকারি সংস্থা ব্র্যাকের অভিবাসন বিভাগের প্রধান শরিফুল হাসান ফ্লাইটে বুরহানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

শওকত হোসেন জানান, কুয়েতের জাজিরা এয়ারওয়েজের (জে৯৫৩১) ফ্লাইটযোগে দেশে ফেরার পথে উড়ন্ত বিমানেই হৃদরোগে আক্রান্ত হয়ে বুরহান মিয়া মারা যান। ওই ফ্লাইট দুপুর আড়াইটায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

তিনি আরও জানান, বুরহান মিয়ার আত্মীয়-স্বজনকে খবর দেয়া হয়েছে। তারা লাশ গ্রহণের জন্য বিমানবন্দরে আসছেন।

দোহার-নবাবগঞ্জে নিরাপদ সড়ক দিবস পালিত

‘মুজিব বর্ষের শপথ, সড়ক করবো নিরাপদ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকার দোহার- নবাবগঞ্জ উপজেলায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়। এই দিবস উপলক্ষে “ট্রাফিক সচেতনতা” র‌্যালি করেছে দোহার ও নবাবগঞ্জ থানা পুলিশ।
বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে দোহার থানা প্রাঙ্গণ থেকে ওসি মোস্তফা কামালের নেতৃত্বে র‌্যালিটি বের হয়ে উপজেলার জয়পাড়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অপরদিকে নবাবগঞ্জ থানা পুলিশ থানা থেকে ওসি শেখ সিরাজুল ইসলামের নেতৃত্বে র্যালি বের হয়ে নবাবগঞ্জ এর প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র‌্যালি শেষে দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তাফা কামাল পিপি বলেন, দুর্ঘটনার থেকে রক্ষা পেতে সবাইকে সচেতন হতে হবে। রাস্তা পারাপারের সময় সর্তক থাকতে হবে। বেপরোয়াভাবে গাড়ী চালানো যাবে না। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। যেখানে সেখানে গাড়ী পাকিং করা যাবে না। ড্রাইভিং লাইসেন্স গাড়ী চালানোর সময়ে অবশ্যই সাথে রাখতে হবে।
এ সময়ে আরও উপস্থিত ছিলেন- দোহার থানার ওসি(তদন্ত) আরাফাত হোসেন, থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক রকিবুল ইসলাম প্রমুখ।
অপরদিকে র‌্যালি শেষে নবাবগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে এসে সচেতনতামূলক আলোচনা সভায় বক্তব্য রাখেন নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি সিরাজুল ইসলাম শেখ পিপি বলেন, নবাবগঞ্জ এ কোন রেজিষ্ট্রেশন ছাড়া মোটরসাইকেল থাকবে না এবং মাদকমুক্ত নবাবগঞ্জ গড়তে আপনারা আমাদের সাহায্য করবেন।
সে সময়ে আরও উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক মো. জালাল উদ্দিন, কলাকোপা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইব্রাহিম খলিল প্রমুখ।

দোহার – নবাবগঞ্জে ৩৫০০ পরিবারে নির্মল রঞ্জন গুহের বস্ত্র বিতরণ

হিন্দু সম্প্রদায়ের দুর্গোৎসব উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দোহার থানার রাইপাড়া ইউনিয়নের, ইকরাশী, পালামগঞ্জ, রাইপাড়া বিভিন্ন মন্দীর হিন্দু ধর্মাবলম্বীদের জন্য উপহার সামগ্রী(শাড়ী,লুঙ্গি) বিতরন করেন মানবতার ফেরিওলা, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ এবং তার সহধর্মিণী নন্দিনী গুহ আলো। দোহার নবাবগঞ্জে প্রায় ৩৫০০ পরিবারে মাঝে বস্ত্র বিতরণ করা হয়। এসময় সাথে ছিলেন ঢাকা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি হাজ্বী মোঃ আশরাফ আলী সহ ডাঃ দিলিপ, আসাফো ঢাকা জেলা সাধারণ সম্পাদক শামীম শিপলুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

দোহারে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন

ঢাকা জেলার দোহার উপজেলার জযপাড়া বড়মাঠ সমাজকল্যান ও ক্রীড়া সংঘের উদ্যোগে ‘জয়পাড়া বড়মাঠ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২০ শুরু হয়েছে।  বুধবার বিকেলে উপজেলার জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে এই টুর্নামেন্টের উদ্ভোধন করেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আলমগীর হোসেন।

মাদকের হাত থেকে যুব ও তরুন সমাজকে রক্ষা করতে ও তাদের মাঝে সুস্থ্য সংস্কৃতি বিকাশের লক্ষে এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। এই টুর্নামেন্টের উদ্ভোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে নবাবগঞ্জ বন্ধু মহল ও কাজিরচর স্পোর্টিং ক্লাব। টানটান উত্তেজনাপূর্ণ খেলায় ১-১ গোলে শেষ হলে ট্রাইবেকারের মাধ্যমে নির্ধারিত হয় খেলার ফলাফল। এতে ৪-৩ গোলে নবাবগঞ্জ বন্ধু মহল জয়ী হয়।

এই উদ্ভোধনী খেলায় আরও উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো.ফারুক হুসাইন, দোহার পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর আলমাছ উদ্দিন, ঢাকা জেলা তাতী লীগের সিনিয়র সহ-সভাপতি মো.জামাল উদ্দিন আহমেদ, জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম আব্দুল খালেক,  বিলাসপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রাসেদ চোকদার, ঢাকা জেলা (দক্ষিণ) ছাত্রলীগের সভাপতি গিয়াস উদ্দিন সোহাগ, পৌরসভা যুবলীগ নেতা হুমায়ন কবির, ছাত্রলীগের কেন্দ্রীয় উপ কমিটির সহ-সম্পাদক শরিফ হাসান, দোহার পৌরসভা ছাত্রলীগের সভাপতি পাপেল মাহমুদ নিজাম, জয়পাড়া কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান শান্ত সহ আরও অনেকে।

সার্বিক সহযোগীতায় ছিলেন, মিলন খান,মো. মিজানুর রহমান, কবির হোসেন রন্টি,রুবেল হুসাইন জিহাদ, মো.জসিম,সাগর হোসেন ও সাকিব।

দোহারে স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ: এক মাসেও গ্রেফতার হয়নি অভিযুক্ত

কা জেলার দোহার উপজেলা নুরপুরে গ্রামে চতুর্থ শ্রেণির এক স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।  অভিযুক্ত শেখ সবুজ দোহার উপজেলার নুরপুর গ্রামের মৃত শেখ মুন্নাফের ছেলে।

এ ঘটনায় ধর্ষণের শিকার হওয়া ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সবুজের বিরুদ্ধে দোহার থানায় একটি মামলা করেছে। কিন্তু মামলার প্রায় এক মাস পার হলেও অভিযুক্ত সবুজকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

মামলার এজাহার থেকে জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর দুপুরে অভিযুক্ত শেখ সবুজ ওই শিক্ষার্থীকে প্রেমের প্রেলোভন দেখিয়ে নুরপুর গ্রামের শিউলি আক্তারের বাড়িতে নিয়ে যায়। পরে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় তার ডাক চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে সবুজ সেখান থেকে পালিয়ে যায়। পরে ধর্ষণের শিকার ওই শিক্ষার্থী বাড়ি ফিরে তার বাবা-মাকে বিষয়টি জানালে পরের দিন (১৮ সেপ্টেম্বর) তার বাবা ইকলাছ বাদী হয়ে সবুজের বিরুদ্ধে দোহার থানায় একটি ধর্ষণ মামলা করেন।

ধর্ষিত শিক্ষার্থীর বাবা বলেন, মামলার প্রায় এক মাস পেরিয়ে গেলেও অভিযুক্ত আসামীকে ধরতে পারেনি পুলিশ। আমি সবুজের বিচার চাই।

এ বিষয়ে মামলার দায়িত্বে থানা এসআই মো. আনোয়ার হোসেন বলেন, এখনো মেডিকলে রির্পোট পাওয়া যায়নি। ঘটনার পর থেকেই আসামী পলাতক আছে। সবুজকে গ্রেফতার করতে চেষ্টা করে যাচ্ছি।

দোহারে মা ইলিশ ধরার অপরাধে ১৮ জেলেকে সাজা

ঢাকার দোহারে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার অপরাধে দোহার ১৮ জেলেকে সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (২০ই অক্টোবর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র  অভিজান চালিয়ে ১৮জন জেলেকে আটক করে এ মধ্যে ১৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ৩ জনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদেরকে এ সাজা দেন।

গত সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত অভিজান চালায় উপজেলার নারিশা, মধুরচর ও মৈনটঘাট সংলগ্ন পদ্মানদীতে। অভিযান চালিয়ে ১৮ জন জেলেকে আটক করে। পরে তাদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। আদালত আটককৃত কাশেম মিয়া (২৫), তারা মিয়া ( ৫৫), আব্দুর রশীদ (৪৫), মুসলেম বেপারী (৫০), জাহাঙ্গীর মিয়া (৪৫), হারুন মিয়া (৫৫), শহিদ হাওলাদার (৪০), আসাদ হোসেন (২২) , আব্দুল করিম (২০) ও খোকন ফকির (২৩) কে এক বছর করে এবং ফয়জল মোল্লা (৬০), বাদল মিয়া (২৭), ফারুক মিয়া (২৭), সজিব বেপারী (২০) ও বাবুল শিকদার (৫০)’কে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং সালাম মোল্লা (৫০), দুলাল শেখ (২০) ও সেকেন্দার হাওলাদার’কে ৫ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র।

ঐ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা মোসাম্মৎ লুৎফুন্নাহার উপস্থিতিতে জব্দকৃত প্রায় ২ লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ করে মৈনটঘাটে পুড়িয়ে ধ্বংস করা হয়। উদ্ধারকৃত ১৫ কেজি ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় প্রদান করেন। অভিযানে সহযোগিতা করেন দোহার কুতুবপুর নৌ-পুলিশ।

অন্যদিকে উপজেলার নারিশা এলাকা থেকে সোমবার রাতে মো. কামাল (২৮), আলামিন (৪০), সাগর ফকির (৩০), আয়নাল বেপারী (৫৫) ও মজিবুর বেপারী ( ৫০) নামে পাঁচ জেলেকে আটক করে নৌ-পুলিশ। পরে তাদের বিরুদ্ধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ সংশোধনীয় ১৩ এর ৫এর ২ খ ধারায় দোহরের কুতুবপুর নৌ-পুলিশের এএসআই মো. জসিম বাদি হয়ে দোহার থানায় একটি মামলা দায়ের করেছেন।

মঙ্গলবার সকালে নৌপুলিশ ফাঁড়ি পরিদর্শন করেন নৌ-পুলিশের ঢাকা জোন এর এএসপি আবুল কালাম আজাদ।

দোহারে দুই কন্যা সন্তানের জনকের রহস্যজনক মৃত্যু

ঢাকার দোহার উপজেলার লটাখোলা বিলেরপাড় এলাকার দুই কন্যা সন্তানের জনকের আত্মহত্যার ঘটনা ঘটেছে. রবিবার (১৮ অক্টোবর) ভোর রাতে এ ঘটনা ঘটে বলে জানান নিহতের স্ত্রী। নিহত রবিউল ইসলাম (৩০) নবাবগঞ্জ উপজেলার টিকড়পুর এলাকার এয়ার আলীর ছেলে।

নিহতের স্ত্রী নিলুফা আক্তার (২৫) জানান, আমরা দুই বছর ধরে বাদশা মিয়ার এখানে ভাড়া থাকি। স্বামী স্ত্রীর মধ্যে কথা কটাকাটি হয় মাঝে মধ্যে তবে ঐ দিন তেমন কিছু হয়নি। আমার স্বামী আর আমি সন্ধ্যা রাতে পাশের বাড়ির একটি মেলায় গিয়েছিলাম রাত ১০/১১ টার দিকে বাসায় এসে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পরি। রাত দু’টার দিকে ঘুম ভেঙ্গে গেলে দেখি সে আমার পাশে শুয়ে আছে। আমি আবার ঘুমিয়ে পরি। সকাল আনুমানিক ছয়টা সাড়ে ৬ টার দিকে তার মুঠোফোন আমার বালিশের পাশে বেজে উঠলে আমার ঘুম ভেঙ্গে যায়। আমার স্বামী যমুনা বাসের হেলপার তাই সকালে সে আমাকে ঘুমে রেখেই কাজে চলে যায়। কিন্তু আজ তার মুঠোফোন বাসায় দেখে আমি অবাক হই। পরে শুয়া থেকে উঠে তাকে খোজ করলে বারান্দায় গিয়ে দেখি সে ফাঁসি দিয়ে ঝুলে আছে। তখন আমার আত্নচিৎকারে প্রতিবেশীরা ছুটে আসে। নিহতের দুইটি কন্যা সন্তান রয়েছে। বড় মেয়ে রাবেয়া (৮) ছোট মেয়ে লামিয়া (৫)।

সরেজমিনে গিয়ে দেখা যায়, নিহত রবিউল ইসলাম বসত ঘরের বারান্দার চালের কাঠের আড়ের সাথে বউয়ের ওড়না গলায় পেচিয়ে পায়ের নিচে প্লাস্টিকের ফলের ঝুঁড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে আছে।

এবিষয়ে দোহার থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আরাফাত হোসেন বলেন, দোহার থানা পুলিশ খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। লাশ সুরতহাল করে ময়না তদন্তের জন্য ঢাকায় প্ররন করার প্রস্তুতি চলছে। ঘটনাটি আত্মহত্যা বলে এখন পর্যন্ত ধারনা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট আসলে সঠিক তথ্য জানা যাবে।

হিন্দু সম্প্রদায়ের সাথে পূজার শুভেচ্ছা বিনিময় করলেন সালমান এফ রহমান

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব  শারদীয় দূর্গাপূজা উপলক্ষে মঙ্গলবার (১৮ই অক্টোবর) দুপুর ১২টায় দোহার উপজেলায় সভাকক্ষে হিন্দু সম্প্রদায়ের জনসাধারণের সাথে  পূজার শুভেচ্ছা বিনিময় করেন ঢাকা -১ সংসদ সালমান এফ রহমান। সনাতন ধর্মাবলম্বীদের সাথে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে এই সৌজন্য শুভেচ্ছা সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এসময় সালমান এফ রহমান সনাতন ধর্মাবলম্বীদের ধন্যবাদ জানিয়ে বলেন, আমাদের প্রধানমন্ত্রী সবসময় বলেন ধর্ম যার যার উৎসব সবার। এ বছর করোনার কারনে আমরা থাকতে পারছি না, তবে আমরা সবসময় আপনাদের পাসে আছি। সবাই করোনার নির্দেশনা মেনে উৎসব পালন করবো এবং উপজেলার কর্মকর্তারা যেভাবে উপদেশ দিচ্ছেন সেভাবে কাজ করবেন।

তিনি আরো বলেন, দোহার-নাবাবগঞ্জের রাস্তার জন্য যেসব প্রকল্প আছে এবং ইছামতি ও কালিগঙ্গা নদীর পানির সমস্যা দূর করে খুব তাড়াতাড়ি বাস্তবায়ন করবো।

শারদীয় দূর্গাপূজা উপলক্ষে ঢাকা-১সংসদ সালমান এফ রহমান এর পক্ষ থেকে দোহারে ৩৭টি পুজা মণ্ডপে ৫ হাজার করে টাকা প্রদান করেন।

সালমান এফ রহমান

একইসাথে ঢাকা জেলা সেচ্ছাসেবক লীগ এর সভাপতি নির্মল রঞ্জন গ্রহ সবার মাঝে সাস্থ্য সচেতনতার জন্য হ্যান্ড স্যানিটাইজারও মাক্স বিতরন করেন।

এসময় উপস্থিত ছিলেন দোহার উপজেলার চেয়ারম্যান মোঃআলমগীর হোসেন, দোহার উপজেলা  নির্বাহী কর্মকর্তা এ এফ এম ফিরোজ মাহমুদ, দোহার উপজেলা পূজা উদযাপন পরিষদ ও বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দ,আওয়ামীলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মী  এবং উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।

মা ইলিশ শিকার করায় ০৮ জনকে ১ বছরের কারাদন্ড

আজ রাত ১২টা থেকে সকাল ০৭টা পর্যন্ত দোহারের পদ্মা নদীতে মা ইলিশ রক্ষায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ০৮ জনকে নদীতে ইলিশ শিকার করা অবস্থায় হাতেনাতে আটক করা হয় এবং ০১ বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়ে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। প্রায় ৫০ হাজার মিটার কারেন্ট জাল এবং ধৃত মা ইলিশ জব্দ করা হয়। কারেন্ট জাল নিয়মমাফিক ধ্বংস করা হয়েছে। জব্দকৃত ইলিশ এতিমখানায় বিতরণ করা হয়েছে। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব এ এফ এম ফিরোজ মাহমুদ।
অভিযানে সহযোগিতা করেন উপজেলা মৎস্য দপ্তর, দোহার থানা পুলিশ এবং দোহার নৌপুলিশ।

৩১ সদস্যের দোহার পৌর বিএনপির আহবায়ক কমিটি গঠন

news39.net: মোঃ আলী কমিশনার কে আহবায়ক এবং তরুণ নেতা মুহসিন উদ্দিন খান মাসুমকে সদস্য সচিব করে ৩১ সদস্যের দোহার পৌর বিএনপির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। ঢাকা জেলা বিএনপির সভাপতি দেওয়ান সালাহউদ্দীন এবং সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কমিটির ঘোষণা দেয়া হয়।