কার্তিকপুর বাজার থেকে মোবাইল চুরি, চিরকুট লিখে ক্ষমা প্রার্থনা

ঢাকা জেলার দোহার উপজেলার কার্তিকপুর বাজারের এক মোবাইলের দোকানে চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৮ অক্টোবর) রাতের কোনও এক সময়ে ওই বাজারের মিজান এন্টারপ্রাইজ নামের দোকানে এ চুরির ঘটনা ঘটে। তবে বৃহস্পতিবার সকালে দোকানে প্রবেশ করে একটি চিরকুট পান দোকান মালিক।

চোরের লিখে যাওয়া ওই চিরকুটে লেখা- ‘তোমার দোকানের কোনও ক্ষতি না করে একটি ‘ভিভো’ মোবাইল নিলাম। আমার কাছে টাকা নাই। পরে কমিয়ে কমিয়ে দিয়ে যাব। ক্ষমা করবেন’। এ ধরনের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

দোকানের মালিক মিজান জানান, বুধবার রাতে দোকানে তালা লাগিয়ে তিনি চলে যান।

পরে বৃহস্পতিবার সকালে দোকানে এসে দেখেন দোকানের উপরের সিলিং ও টিন কাটা। তিনি ধারণা করেন- হয়তো তার দোকানের সব মালামালই চোরে নিয়ে গেছে। এক পর্যায়ে দেখতে পান ক্যাশের ওপর একটি চিরকুট পড়ে রয়েছে। সঙ্গে ৩০০ টাকাও। চিরকুট পড়ার পর অনেকটাই হতবাক হয়ে যান তিনি। তবে আসল মোবাইল নয়, চোর একটি ভিভো ওয়াই-৩০ মডেলের ডেমো সেট নিয়ে গেছে বলেও জানান মিজান।

বিষয়টি বাজারের অন্যান্য ব্যবসায়ীরা জানার পর অনেকে অনেক ধরনের মন্তব্য করছেন। চোরের হয়তো একটি এনড্রয়েট মোবাইল প্রয়োজন ছিল, তাই চুরি করতে এসেছিল। আবার কেউ কেউ বলছেন- চোর মশাই হয়তো প্রেমে পড়েছেন, তাই প্রেমিকাকে উপহার দেওয়ার জন্য এমন কাজ করেছেন। চোর হলেও নিতান্তই সে সৎ!

পুলিশ পরিচয়ে অভিযানে গিয়ে ধাওয়া খেলেন নয়াবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগ নেতা

ঢাকা জেলার দোহার উপজেলায় পদ্মা নদীতে পুলিশের পরিচয়ে অভিযানে গিয়ে স্থানীয় জনসাধারনের কাছে  ধাওয়া খেয়েছেন নয়াবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ।  তিনি উপজেলার নয়াবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বলে জানা যায়। এঘটনায় দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ দেওয়া হলে মঙ্গলবার উপজেলা মাসিক আইনশৃঙ্খলা সভায় সেটি উপস্থাপন করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৯ অক্টোবর সোমবার রাতে দেড়টার দিকে আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ তার এক সঙ্গীকে নিয়ে নয়াবাড়ি বাহ্রা ঘাটে গিয়ে পুলিশ পরিচয় দিয়ে জোরপূর্বক একটি ট্রলার নিয়ে পদ্মায় অভিযানে যায়। এসময় ট্রলারের মালিক শেখ রহম ও চালক মিলনকে জোরপূর্বক নিয়ে যায় তিনি। অভিযানে গিয়ে দুইটি নৌকায় তল্লাশীও চালায় আবুল কালাম আজাদ। পদ্মায় একটি চরে ট্রলার মালিক শেখ রহম প্রকৃতির ডাকে দিতে নামলে স্থানীয়রা ট্রলারটিকে ধাওয়া করে। এসময় শেখ রহমকে রেখেই পালিয়ে আসে আবুল কালাম আজাদ ও তার সঙ্গী।

পুলিশ পরিচয়ে অভিযানে গিয়ে ধাওয়া খেলেন নয়াবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগ নেতা

এঘটনায় ২০ অক্টোবর দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম ফিরোজ মাহমুদের বরাবর লিখিত অভিযোগ করেন ট্রলার মালিক শেখ রহম ও চালক মিলন। মঙ্গলবার আইনশৃঙ্খলা সভায় বিষয়টি উপস্থাপন করা হয়।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম ফিরোজ মাহমুদ বলেন, এবিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই ব্যাপারে দোহার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদার বলেন, আওয়ামী লীগ অন্যায়কে প্রশ্রয় দেয় না। আওয়ামী লীগে কোন দুষ্টু লোকের স্থান নেই। যারা এধরনের কর্মকান্ড করে তাদের স্থান আওয়ামী লীগে নেই।

পদ্মা কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা ও সাবেক ফিফা রেফারি আব্দুল আজীজ আর নেই

0

গাজী নাদিম মাহমুদ,নিউজ৩৯: দোহার উপজেলার সরকারি পদ্মা কলেজের অন্যতম ও প্রতিষ্ঠাতা এবং আশির দশকে ঢাকা লিগের আলোচিত ফুটবল ব্যাক্তিত্ব, সাবেক ফিফা রেফারি আব্দুল আজিজ আর নেই। দু’সপ্তাহেরও বেশি সময় বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থেকে আজ (মঙ্গলবার) বিকেল পৌনে ৪ টায় ইন্তেকাল করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তথ্যটি আব্দুল আজিজের ছোট ভাই ও পদ্মা কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষোক আব্দুল জলিল নিশ্চিত করেন। মরহুমের মৃত্যুতে দোহার-শ্রীনগরের ক্রীড়াপ্রেমীদের মাঝে এবং পদ্মা কলেজ পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

এক শোক বার্তায় পদ্মা কলেজের অধ্যক্ষ জালাল হোসেন বলেন, জনাব আব্দুল আজীজ ভাই এর মৃত্যুতে আমি পদ্মা সরকারি কলেজ পরিবার এর পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি। মরহুম আব্দুল আজীজ ভাই পদ্মা সরকারি কলেজ এর একজন প্রতিষ্ঠাতা ছিলেন। পরম করুনাময় আল্লাহ ওনাকে বেহেশত নসীব করুন। সর্ব শক্তিমান আল্লাহ পরিবারের সদস্যদের এই শোক সইবার শক্তি দিন।

গত ১২ অক্টোবর হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে দ্রুত বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয় আব্দুল আজিজকে। এরপর গত প্রায় দুই সপ্তাহ সেখানেই ছিলেন তিনি। অবশেষে মৃত্যুর সঙ্গে লড়াই করে চলে যান না ফেরার দেশে।

বাংলাদেশের ফুটবলের একজন জনপ্রিয় ব্যক্তিত্ব ছিলেন মরহুম আব্দুল আজিজ। তিনি ১৯৭৪ সালে ৩০ টাকা পারিশ্রমিকে সহকারী রেফারি হিসেবে প্রথম ফুটবল ম্যাচ পরিচালনা করেন। পূর্ণাঙ্গ রেফারি হিসেবে প্রথম বাঁশি হাতে নিয়েছিলেন ১৯৭৫ সালে ব্রাদার্স ইউনিয়ন ও ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের মধ্যকার ম্যাচে।

২০০০ সালে অবসর নেয়ার আগে তিনি ফিফা রেফারি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ১৯৮১ থেকে ১৯৯১ সাল পর্যন্ত। ২৮ বছর বয়সে আজিজ ফিফা রেফারি হয়েছিলেন। তিনি ছিলেন ওই সময়ের সর্বকনিষ্ঠ ফিফা রেফারি। বিশ্বকাপ বাছাই, অলিম্পিক বাছাই, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমসসহ ২৮টি আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করেছেন আব্দুল আজিজ। ঘরোয়া ফুটবলে তার চালানো ম্যাচের সংখ্যা পাঁচ শতাধিক।

তিনি অগ্রণী ব্যাংক ও ইস্কাটন সবুজ সংঘের কোচের দায়িত্বও পালন করেছেন। তার প্রশিক্ষণে অগ্রণী ব্যাংক ফুটবল দল প্রথম বিভাগ থেকে প্রিমিয়ার লিগে উঠেছিল।আব্দুল আজিজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সরকারি পদ্মা কলেজ পরিবার ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ও বাংলাদেশ ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশন।

দোহার – নবাবগঞ্জে ১০০ পরিবারকে নিজ অর্থয়ানে আদর্শ ঘর দিলেন সালমান এফ রহমান

0

শরিফ হাসান ও আল-আমিন, নিউজ৩৯: দোহার-নবাবগঞ্জ তথা ঢাকা-১ আসনের সাংসদ, মাননীয় প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এমপির পক্ষ থেকে ভূমি ও গৃহহীন ১০০টি পরিবারকে একটি আদর্শ ঘর নির্মাণ করে দেয়া হবে। সম্পূর্ণ ব্যক্তিগত তহবিল থেকে এই অর্থ সালমান এফ রহমান বরাদ্দ করেছেন বলে, মংগলবার বিষয়টি নিউজ৩৯কে নিশ্চিত করেছেন দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন। তিনি জানান, মুজিববর্ষে শেখ হাসিনার রাষ্ট্রে কেউ গৃহহীন থাকবে না। এজন্য সারাদেশেই এমন উদ্যোগ নেয়া হয়েছে।

আলমগীর হোসেন নিউজ৩৯কে বলেন, প্রতিটি ঘর বাবদ নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১,৭১,০০০ টাকা। দোহার উপজেলার জন্য ৪০টি এবং নবাবগঞ্জ উপজেলার জন্য ৬০ টি ঘর বরাদ্দ হয়েছে। একইসাথে দোহার উপজেলা পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন তার ব্যক্তিগত তহবিল থেকে আরো ৫টি ঘর দোহার উপজেলার জন্য বরাদ্দ দিয়েছেন।

এই ঢাকা-১ আসনে ১০০টি ঘর বরাদ্দ দেয়ায়, দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন তাৎক্ষণিকভাবে টেলিফোনে সাংসদ সালমান এফ রহমানকে ধন্যবাদ জানিয়েছেন ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

দোহারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরন

ঢাকার দোহারে উপজেলায় আজ মঙ্গলবার (২৭শে অক্টোবর) বিকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও সামাজিক বণ বিভাগ এর আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরন করা হয়েছে।

মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ঢাকা-১ আসনের সংসদ জনাব সালমান এফ রহমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর পক্ষ হতে জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব মোকাবেলায় দোহার উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরন করা হয় সে সময় এই চারা গাছ বিতরণ করেন দোহার উপজেলার চেয়ারম্যান আলমগীর হোসেন।

এসময় উপস্থিত ছিলেন, দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এফ এম ফিরোজ মাহমুদ। নয়াবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান শামীম আহমেদ হান্নান। নারিশা ইউনিয়নের চেয়ারম্যান সালাহউদ্দিন দরানি সহ শিক্ষা প্রতিষ্ঠানের প্রভাষক, প্রধান শিক্ষকগন ও দোহার উপজেলার কর্মকর্তাগন।

১ নভেম্বর থেকে দোহারে যানজট নিরসনে কঠোর হচ্ছে প্রশাসন

দোহার উপজেলার যানজট নিরসনে দোহার উপজেলা প্রশসনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বেলা ১১টায় দোহার উপজেলা সভাকক্ষে দোহার উপজেলার নির্বাহী কর্মকর্তা এ এফ এম ফিরোজ মাহমুদের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সে সময় যানজট নিরসন ও দোহার উপজেলার প্রাণকেন্দ্র জয়পাড়া বাজার এলাকার প্রধান সড়কে ইজিবাইক এবং যত্রতত্র মোটরসাইকেল, মালবাহী গাড়ীর পার্কিংয়ের চাপ কমাতে কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে বলে এই সভায় সিদ্ধান্ত নেওয়া হয় । যানজট নিরসনে আগামী ১ নভেম্বর থেকে এটি কার্যকর করা হবে বলে সভা থেকে জানানো হয়। এছাড়া দোহার থেকে ঢাকাগামী দুইটি পরিবহন আরাম ও নগরের স্বেচ্ছাচারিতা চললে তাদের বিরুদ্ধেও কার্যকর পদক্ষেপ নেয়ার কথা জানান উপস্থিত থাকা ব্যাক্তিরা।
দোহার উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা কমিটির গৃহীত নীতিমালার আলোকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

এ বিষয়ে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এফ এম ফিরোজ মাহমুদ বলেন, দেহার উপজেলার প্রাণকেন্দ্র জয়পাড়া বাজার, থানার মোড় থেকে ওয়ান ব্যাংক মোড় হয়ে জয়পাড়া কলেজ মার্কেট পর্যন্ত কোনো যত্রযত্র গাড়ী পার্কিং, রিক্সা, ব্যাটারীচালিত ইজিবাইক, সিএনজি ও ফুটপাতে দোকান বসাতে বিরত থাকতে নির্দেশ দেয়া হয়েছে। পাশাপাশি মেঘুলা বাজারে প্রতিদিনের যানজট কমাতে রাস্তার উপরে রাখা মটরসাইকেল পার্কিং বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে। এসময় রাস্তার উপরে থাকা ফুটপাত সরিয়ে নিয়ে বাজারের অন্য পাশে স্থানান্তরের প্রস্তাবনা দেন মেঘুলা বাজার কমিটির সভাপতি।
মাসিক সভায় উপস্থিত ছিলেন দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল, ঢাকা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মো.ফজলুল হক, দোহার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান টিপু, জয়পাড়া বাজার বনিক বহুমুখি সমিতির সভাপতি মো.আজাদ হোসেন খান, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মাঝি, জয়পাড়া পূর্ব বাজার বনিক সমিতির সভাপতি আলমগীর চৌধুরী, সাধারণ সম্পাদক জুলহাস উদ্দিন, হাসপাতাল সড়ক ব্যবসায়ী সমিতির সভাপতি মো.হাসেম, সাধারণ সম্পাদক মো.নুরু মোল্লা, মেঘুলা বাজার বনিক সমিতির সভাপতি কাজী রুবেল, পরিবহন নেতা সবুজ মাঝি প্রমুখ।

দোহার – নবাবগঞ্জের বিভিন্ন স্থানে নির্মল গুহের পূজা মন্ডপ পরিদর্শন

দোহারের ও নবাবগঞ্জের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ। এসময় তিনি অসহায় ও দুস্থদের মাঝে উপহার ও বস্ত্র বিতরণ করেন।

নির্মল রঞ্জন গুহ বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। যে কোন মূল্যে আমাদের তা অক্ষুণ্ণ রাখতে হবে। কোন অপশক্তির কাছে কোনদিন তা মাথা নত করবে না৷ জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় ২০৪১ সালে আমরা একটি উন্নত দেশে পরিণত হবো।

এসময় তার সাথে দোহার উপজেলা নির্বাহি অফিসার এ এম এফ
ফিরোজ মাহমুদ উপস্থিত ছিলেন।
এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ- কমিটির সদস্য সুরুজ আলম সুরুজ, দোহার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাশার চোকদার, নির্মল রঞ্জন গুহ এর সহধর্মিণী আলো গুহ সহ স্থানীয় নেতা-কর্মী এবং হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ

তারুণ্য ফাউন্ডেশনের বার্ষিক বনভোজন ও আলোচনা সভা

‘তারুণ্যের শক্তি, মানবতার মুক্তি’ এই স্লোগানে দোহারের নয়াবাড়ী ইউনিয়নের জনকল্যানমুলক সংগঠন তারুণ্য ফাউন্ডেশনের বার্ষিক “বনভোজন ও আলোচনা সভা- ২০২০” অনুষ্ঠিত হয়। ২৩ অক্টোবর শুক্রবার বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ে হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়।
ঢাকা ট্যাক্সেস বার এসোসিয়েশনের সাবেক সভাপতি রমিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের চীফ ইঞ্জিনিয়ার দেওয়ান মোহাম্মদ হানজালা। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জনপ্রিয় গীতিকার ও বাংলাদেশ স্বেচ্ছাসেবকলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাসান মতিউর রহমান, ঢাকা জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বজলুর রহমান কামাল, কন্ঠ শিল্পী ও গীতিকার জানে আলম, যমুনা গ্রুপের পরিচালক মো. আশ্রাফ আলী, নয়াবাড়ি ইউপি চেয়ারম্যান শামীম আহমেদ হান্নান, বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সদস্য জহিরুল ইসলাম বিপ্লব, তারুণ্য ফাউন্ডেশন এর সদস্য জাহিদ আব্দুর রউফ, নাহিদুল-দ্বীপ, ইলিয়াস জনি, সম্পদ, আহাদ, সাকিব, শিহাব, আশিক, আলি মিম, প্রমুখ

নবাবগঞ্জে ইয়াবাসহ যুবলীগ নেতা গ্রেপ্তার, দল থেকে বহিস্কার

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধিঃ ঢাকার নবাবগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মামুন ওরফে ডিএম মানুনকে ৬৫ পিস ইয়াবাসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নবাবগঞ্জ সার্কেলের একটি দল।

বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার টিকরপুর এলাকার আবুল কালাম আজাদ দারুর ছেলে।

ঢাকা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী উপপরিদর্শক রফিকুল ইসলাম বলেন, মামুন দীর্ঘদিন ধরে আইনশৃংখলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দোহার-নবাবগঞ্জের বিভিন্ন এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকের ব্যবসা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে উপজেলার টিকরপুরে নিজ বাড়িতে অভিযান চালিয়ে আটক করে তার দেহ তল্লাশি করে ৬৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে মাদক আইনে মামলা দিয়ে তাকে নবাবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

এবিষয়ে নবাবগঞ্জ থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক সাহাদাত হোসেন বলেন, ৬৫ পিস ইয়াবাসহ মামুনকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নবাবগঞ্জ সার্কেলের কর্মকর্তারা থানায় হস্তান্তর করেছেন। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এ ঘটনায় ডিএম মামুনকে বৃহস্পতিবার সন্ধ্যায় দলীয় প্যাডে ঢাকা জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমানের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে বহিস্কার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ আওয়ামী যুবলীগ একটি সুসংগঠিত ও সুশৃঙ্খল সংগঠন। বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর কেন্দ্রীয় নির্দেশে ঢাকা জেলার যুবলীগের অর্ন্তভূক্ত নবাবগঞ্জ উপজেলার যুবলীগের যুগ্ম সম্পাদক ডিএম মামুনকে শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কাজে জড়িত থাকার কারণে তাকে যুগ্ম সম্পাদক পদ থেকে বহিস্কার করা হলো।

নবাবগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক নুর আলম বলেন, যুবলীগে কোন অপরাধীর স্থান নেই। সংগঠনের ভিতরে থেকে কেউ যদি কোন অনৈতিক কাজ করে সাথে সাথে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞান অলিম্পিয়াড সেরা ড্যাফোডিল স্কুল ও জয়পাড়া কলেজ

বৃহস্পতিবার ঢাকা জেলার দোহার উপজেলায় হয়ে গেলো, বিজ্ঞান মনষ্ক জাতি গঠনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের শিক্ষা কার্যক্রমের আওতায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে পঞ্চম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতা ২০২০। প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব এ এফ এম ফিরোজ মাহমুদ।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন শ্রদ্ধেয় উপজেলা সহকারী কমিশনার(ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র।
প্রতিযোগিতায় স্কুল পর্যায়ে প্রথম হয়েছে ড্যাফোডিল স্কুল ও কলেজ পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছে জয়পাড়া কলেজ। প্রতিযোগিতার সার্বিক দায়িত্বে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রকিব হাসান।

ফলাফলঃ

(জুনিয়র গ্রুপ – স্কুল পর্যায়)
প্রথম স্থান অধিকারী – ড্যাফোডিল হাই স্কুল
দ্বিতীয় স্থান অধিকারী – কার্তিকপুর উচ্চ বিদ্যালয়
তৃতীয় স্থান অধিকারী -ড্যাফোডিল হাই স্কুল
চতুর্থ স্থান অধিকারী -ড্যাফোডিল হাই স্কুল
পঞ্চম স্থান অধিকারী – বেগম আয়েশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়

(সিনিয়র গ্রুপ- কলেজ পর্যায়)
প্রথম স্থান অধিকারী –
দ্বিতীয় স্থান অধিকারী( যৌথ) -জয়পাড়া ডিগ্রি কলেজ
দ্বিতীয় স্থান অধিকারী( যৌথ) -সরকারি পদ্মা মহাবিদ্যালয়
তৃতীয় স্থান অধিকারী – মালিকান্দা মেঘুলা স্কুল এন্ড কলেজ
চতুর্থ স্থান অধিকারী – মালিকান্দা মেঘুলা স্কুল এন্ড কলেজ