দোহারে জয়পাড়া বাজার সমিতির নির্বাচন স্থগিত

আল-আমিন,নিউজ৩৯ঃ দোহার উপজেলার জয়পাড়া বাজারের জয়পাড়া বাজার বহুমুখী সমবায় সমিতির নির্বাচন স্থগিত করেছে দোহার উপজেলা প্রশাসন। হঠাৎ করে সারাদেশে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায়, সরকার এক সপ্তাহের লকডাউন ঘোষণা করে। তাই, সরকারি ঘোষণা মেনে এইমাসের ১০ তারিখে নির্বাচন হচ্ছে না।

বরাবরই জাঁকজমকপূর্ণভাবে বাজারের ব্যবসায়ীরা জয়পাড়া বাজার বহুমুখী সমবায় সমিতি নির্বাচন করে থাকেন। সেই ধারাবাহিকতায় এবার অবশ্য ভাটা পড়েছে। এবার সাধারণ সম্পাদক পদে প্রতিযোগিতার জন্য কোন প্রার্থী না থাকায়, সমিতির সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদন্দিতায় নির্বাচিত হয়েছেন মোঃ দেলোয়ার মাঝি।

একতরফা নির্বাচন হচ্ছে কিনা জানতে চাইলে দেলোয়ার মাঝি নিউজ৩৯কে বলেন, এই নির্বাচন একতরফা হচ্ছে না। আমরা তফসিল ঘোষণা করে, দুই দিনের মধ্য নোমিনেশন পেপার জমা দিতে বলি। কিন্তু সাধারণ সম্পাদক পদে আমি ছাড়া আর কোন প্রার্থী না থাকায় আমি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হই।

করোনার লকডাউন সময়ে নির্বাচন হবে কিনা, এই বিষয় জানতে চাইলে তিনি আরো বলেন, মহামারী করোনার জন্য লকডাউন ঘোষণা হওয়ায়, এই মাসের ১০ তারিখের নির্বাচন স্থগিত করা হয়েছে। আমরা প্রশাসনের নির্দেশনায় তারিখ পিছিয়ে, লকডাউন পরবর্তী ১২ তারিখে নির্বাচনের তারিখ ঘোষণা করেছি। সেই সাথে করোনা প্রকোপ বেড়ে যাওয়ায়, আমরা স্বাস্থ্যবিধি মেনে, নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রেখে নির্বাচনের জন্য ৫ টি বুথের স্থলে ১০টি বুথ রাখার ব্যবস্থা করেছি।

এবিষয়ে দোহার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী সারাদেশ লকডাউনে আছে। তাই, জয়পাড়া বাজার সমিতির নির্বাচন স্থগিত রাখতে নির্দেশনা দেয়া হয়েছে। পরবর্তীতে, সরকারি ঘোষণা না আসা পর্যন্ত আমরা কোন কিছু বলতে পারছি না। তবে সরকার যে ঘোষণা দিবে, সে অনুযায়ী আমরা ব্যবস্থা নিবো।

তবে, অনেক সাধারণ ব্যবসায়ীই ঈদ, রোযা ও করোনা সামনে রেখে ঈদের পরে নির্বাচনে আগ্রহী বলে জানা যায়।

দোহারে লকডাউনের প্রথম দিনে প্রশাসনের অভিযান: ১৪ জনকে অর্থদন্ড

করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় ৫-১১ এপ্রিল পর্যন্ত লকডাউন ঘোষণা দেয় সরকার। তার ধারাবাহিকতায় আজ সকাল থেকে মাঠে নেমেছে দোহার উপজেলা প্রশাসন ও দোহার থানা পুলিশ।

তবে কেউ মানছে না সামাজিক দূরত্ব বা স্বাস্থ্যবিধি। ক্রেতারা যেমন স্বাস্থ্যবিধি মানছেন না তেমনি মানছেন না দোকানিরা।

এদিকে আজ সকালে দোহারে সীমিত পরিসরে দোকানপাট খোলা ছিল, পরে দোহার উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে দোকান পাঠ বন্ধ করে দেয়।

আজ সোমবার (৫ এপ্রিল) সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত সরেজমিনে এ চিত্র দেখা যায়। একদিকে শুরু হচ্ছে লকডাউন। আবার সামনে আসছে রমজান মাস। এজন্য অনেকেই যেমন কাঁচাবাজারে যাচ্ছেন। অনেকে আবার কিনে রাখছেন নৃত্য প্রয়োজনীয় জিনিস। আবার অনেকেই যাচ্ছে হাসপাতালে।
তবে স্বাস্থ্যবিধি মানছেন না কেউই। এ বিষয় জনসাধারণকে জিজ্ঞেস করলে তারা স্বাস্থ্যবিধি না মানার বিষয়ে সদুত্তর দিতে পারেননি কেউ।

এসময় অকারণে বাসা থেকে বের হওয়ার দায়ে ১৪ জনকে ৪২০০ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, জেলা প্রশাসন থেকে নিয়মিতই অভিযান পরিচালিত হচ্ছে। লকডাউনের কথা শুনে সাধারণ মানুষ বাইরে বেশি বের হয়েছে। ফলে হাটবাজার ও মার্কেটগুলোতে সামাজিক দূরত্ব নিশ্চিতে অভিযান করছি। এবং আমরা আজ সারাদিন মাঠে থাকবো।

দোহারে উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদকের মাস্ক বিতরণ

সারদেশে করোনা ভাইরাস (কোভিড-১৯) এর সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ঢাকা-১ আসনের সাংসদ সালমান এফ রহমানের নির্দেশে ঢাকার দোহার উপজেলায় ১০ হাজার মাস্ক বিতরণ করেছে দোহার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদার।

রবিবার (০৪ এপ্রিল) দুপুরে জয়পাড়ার বেগম আয়েশা শপিং কমপ্লেক্সের (২য় তলায়) আলী আহসান খোকন শিকদারের ব্যক্তিগত অর্থায়নে দোহার উপজেলার ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভার আওয়ামী লীগ নেতাকর্মী ও দোহার প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক সংগঠণের মাঝে মাস্ক বিতরণ করা হয়। করোনা পরিস্থিতি চলাকালীন সময় পর্যন্ত স্বাস্থ্য সচেতনতায় মাস্ক বিতরণ অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক কেন্দ্রীয় উপ কমিটির সদস্য সুরুজ আলম সুরুজ, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সংগঠণিক সম্পাদক শেখ আনার কলি পুতুল, মুুকসুদপুর ইউপি চেয়ারম্যান অধ্যাপক এম এ হান্নান, উপজেলা আওয়ামী লীগের সদস্য বাশার মৃধা, নারিশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বখতিয়ার হোসেন লেবু খান, বিলাসপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন, মাহমুদপুর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ফারুক-উজ জামান, রাইপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, নয়াবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শহিদ মিয়া, ঢাকা জেলা তাতী লীগের সহ-সভাপতি জামাল উদ্দিন আহমেদ। দোহার প্রেসক্লাবের সাবেক সভাপতি কামরুল হাসানসহ অনেকে।

দোহারের প্রসাশনের অভিযানের পরও থামছেনা বালু ব্যবসায়ীরা

শরীফ হাসান নিউজ৩৯ঃ ঢাকার দোহারের জামালচর নাগের কান্দা গ্রামে আজিমউদ্দিন নামে এক ব্যাক্তি সরকারি খালের পাশ হতে অবৈধভাবে সরকারি জমির মাটি ড্রেজার দিয়ে কেটে বিক্রি করে চলছে।
সরেজমিন নদীর পার এলাকায় গিয়ে দেখা মিললো নদীর পাড় ঘেঁষে সরকারি জমির মাটি কেটে বিভিন্ন স্থানে বিক্রি করছেন।
এ ভাবে নদীর পাড় হতে মাটি কেটে বিক্রি করলে নদী পাড়ের সাধারণ মানুষের বাড়ি ঘড় নদীগর্ভে বিলীন হয়ে যাবে বলে ভুক্তভোগী কয়েকটি পরিবার জানান সাংবাদিকদের।
তারা প্রশাসনের নিকট এর সমাধান চাচ্ছে।

ড্রেজার ব্যাবসায়ীর সাথে এ ব্যাপারে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, এটা আমার জমি। আর আমার জমিতে আমি মাটি কাটতেছি।

উল্লেখ ঢাকার দোহার উপজেলার চর লটাখোলা হাতেমের কুম পাড় এলাকায় অবৈধভাবে কিছু দিন যাবত সরকারি খালের জমির মাটি ড্রেজার দিয়ে উওোলন করে অবাদেই বিক্রি করে যাচ্ছিলেন জামালচর এলাকার সোহেল রানা (৩০)(পিতা হাসমত তালুকদার) এবং নাগেরকান্দা গ্রামের আজিমউদ্দিন (৬০) (পিতা: শেখ আমির উদ্দীন) নামে দুই ব্যক্তি।

২৩ ডিসেম্বর বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ২ ঘন্টা মোবাইল কোটের অভিযানের পর অবৈধভাবে সরকারি খালের জমির মাটি কাটা ও বিক্রির অপরাধে বালু ও মাটি ব্যবসায়ী সোহেল রানা ও তার শ্বশুর আজিমউদ্দিন কে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০অপরাধ ৫ এর ১ ধারায় শাস্তি ১৫ এর ১ ধারায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অপরাধ ৫ এর ১ ধারায় নগদ ৫০ হাজার করে ২ জন কে ১ লক্ষ টাকা টাকা জরিমানা অনাদায়ে ১৫ এর ১ ধারায় ২ জন কে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দন্ডিত করা হয়েছে।

মোবাইল কোট পরিচালনা করেন ভাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্টেট চীফ এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট সহকারী কমিশনার ভূমি জ্যোতি বিকাশ চন্দ্র।

সে সময় সহযোগিতা করেন দোহার থানা এ এস আই মোমিন ও থানা পুলিশ ফোর্স।

দোহারে মাস্ক না পরায় ১০ জনকে অর্থদণ্ড

ঢাকার দোহার উপজেলায় স্বাস্থ্যবিধি মেনে মাস্ক ব্যবহারে সচেতনতা বৃদ্ধি করতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।

রবিবার (৪এপ্রিল) দোহার উপজেলার জয়পাড়া বাজার এলাকায় দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এসময় দোহার উপজেলার নির্বাহী অফিসার সাংবাদিকদের জানান, স্বাস্থ্যবিধি মেনে জনসচেতনতামূলক প্রচার চালাতে আমাদের অভিযান অব্যাহত থাকবে ও সারাদেশের নেয় যে লকডাউন দেয়া হয়েছে সেটা সরকারি নির্দেশনা মুতাবেক প্রতিফলিত হবে।

করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি পালন নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জনসচেতনতামূলক প্রচার ও ১২০টি মাস্ক বিতরণ করা হয়।

এ সময়ে স্বাস্থ্যবিধি না মানায় ও মুখে মাস্ক ব্যবহার না করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত ১০জনকে ১ হাজার ৮শত টাকা অর্থদণ্ড প্রদান করেন।

এসময় সার্বিকভাবে সহযোগীতা ছিলেন,দোহার থানা পুলিশ এস আই  নান্টু।

নবাবগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান পদ থেকে অপসারিত হলেন তাবির পাভেল

ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদ থেকে অপসারিত হলেন নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা তাবির হোসেন খান পাভেল। ৪ এপ্রিল ২০২১, রবিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের প্রজ্ঞাপনে তাকে এই পদ থেকে অপসারনের কথা নিশ্চিত করা হয়। তার অপসারনের ফলে শূন্য হয়েছে নবাবগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান পদটি।

নির্বাচনী হলপ নামায় তথ্য গোপন, ভুল ও মিথ্যা তথ্য প্রদানের কারনে তাকে ভাইস চেয়ারম্যান পদ থেকে অপসারন করা হয়। তিনি ১নং বিশেষ ট্রাইব্যুনাল, নারায়নগঞ্জ কর্তৃক ১৮৭৮ সালের অস্ত্র আইনে দোষী সাব্যস্ত হয়ে 19A ধারায় ১০ (দশ) বছরের সশ্রম কারাদন্ডে এবং 19f) ধারায় ৭ (সাত) বছরের সশ্রম কারাদন্ডে দণ্ডিত হয়েছেন। তার রায় ঘোষনা করা হয় ০৮-০৩-২০১৮ তারিখে। কিন্তু ) ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে নমিনেশন পেপার দাখিলের সময়(দাখিলের তারিখ: ০৩-০৩-২০১৯) তিনি এই তথ্য গোপন করেন। বিষয়টি বিভাগীয় কমিশনারের তদন্তে প্রমাণিত হয়েছে। ফলে তাকে উপজেলা পরিষদ আইন-১৯৯৮ (উপজেলা পরিষদ (সংশোধন) আইন, ২০১১ দ্বারা সংশোধিত) এর ১৩(১)(খ) ও ১৩(১)(গ) ধারা লংঘনের দায়ে তাকে ভাইস চেয়ারম্যান পদ থেকে অপসারন করা হয়।

তাবির পাভেল

 

তুলশীখালি ব্রিজের কাছে সড়ক দূর্ঘটনায় নিহত ৪

ঢাকা-নবাবগঞ্জ মহাসড়কে কাভার্ডভ্যান চাপায় সিএনজি চালিত অটোরিকশার চারজন নিহত হয়েছেন। রোববার সকালে এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে সিএনজি চালিত অটোরিকশার চালক উজ্জ্বলের (২৭) পরিচয় জানা গেছে। তার বাড়ি কেরানীগঞ্জ মডেল থানার মুগারচর এলাকায়। বাকি তিনজন রংপুর জেলার বাসিন্দা। তাদের বয়স ২৫ থেকে ৪০ বছরের মধ্যে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৭টার দিকে তুলসীখানী ব্রিজের কাছে বাটার বন্ড কোম্পানির কাভার্ডভ্যান বেপরোয়াভাবে সিএনজি চালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, ঘটনার পরপরই চালক কাভার্ডভ্যানটি নিয়ে পালিয়েছে।

অজ্ঞাত তিনজন নবাবগঞ্জ থানা এলাকায় কৃষকের কাজ করত। দেশব্যাপী লকডাউন ঘোষণা হওয়ায় তারা গ্রামের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হলে পথে এ দুর্ঘটনার শিকার হন।

নবাবগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, শ্রীনগর থানা এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেবে।

জাপানের বিশ্ববিদ্যালয়ের কোলাবোরেটিভ অধ্যাপক হলেন দোহারের কবিরুল বাশার

জাপানের কানাজাওয়া বিশ্ববিদ্যালয়ের কোলাবোরেটিভ (সম্মিলিত) অধ্যাপক পদে টানা চতুর্থবার নিয়োগ পেয়েছেন প্রখ্যাত কীটতত্ত্ববিদ ও মশা গবেষক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. কবিরুল বাশার। ২০১৫ সাল থেকে তিনি এ পদে দায়িত্ব পালন করছেন। দুইবছর পর পর নতুন করে এ পদে নিয়োগ দেয়া হয়। কবিরুল বাশার ঢাকা জেলার দোহার উপজেলার মালিকান্দা গ্রামের সন্তান।

অধ্যাপক ড. কবিরুল বাশার বলেন, কানাজাওয়া বিশ্ববিদ্যালয় আমাকে এ পদে পুন:নিয়োগ দেয়ায় আমি সম্মানিত বোধ করছি। এই অর্জন বিশ্ববিদ্যালয় এবং আমার জন্য অত্যন্ত সম্মানজনক।

এক অভিনন্দন বার্তায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি জানান, ‘অধ্যাপক কবিরুল বাশার কানাজাওয়া বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা ও গবেষণার আদান-প্রদানের মাধ্যমে আন্তর্জাতিক পরিমন্ডলে বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করবে। এই অর্জন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরিবার গর্বিত।’

প্রসঙ্গত, অধ্যাপক ড. কবিরুল বাশার বাংলাদেশের একমাত্র মশা গবেষক। তিনি ২০১২ সালে কানাজাওয়া বিশ্ববিদ্যালয় থেকে ম্যালেরিয়া বাহক মশা উপর গবেষণায় পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। তিনি বিশ্ব স্বাস্থ্য, গ্লোবাল ফান্ডসহ দেশী-বিদেশী বিভিন্ন সংস্থায় মশা ও মশা বাহিত রোগ যেমন ডেঙ্গু, চিকুনগুনিয়া, জিকা নিয়ন্ত্রণে পরামর্শক হিসেবে কাজ করেন।

কক্সবাজার ঘুরতে গিয়ে নবাবগঞ্জে করোনায় আক্রান্ত ৩০ জন

ঢাকার নবাবগঞ্জের উপজেলার বিভিন্ন জনসাধারণ ফেব্রুয়ারি মাসের ২০, ২১, ২২ তারিখে কক্সবাজার ঘুরতে গিয়ে ৩৯ এর মধ্যে ৩০ জনই করোনায় আক্রান্ত হয়েছে। ইতঃমধ্যে তারা আইসোলেশনে আছে। তাই স্বাস্থ্যবিধি না মানায় ও করোনাকে তোয়াক্কা না করার কারনে করোনার রোগীর সংখ্যা বাড়ছে। এমনটা জানিয়েছে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শহিদুল ইসলাম

নবাবগঞ্জ উপজেলায় নতুন করে আরও ১৮ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে নবাবগঞ্জ উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত মোট ৭৯২ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ২১জন। নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন।
শুক্রবার রাতে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ জানান, গত ৩১ মার্চ ও ১ মার্চ ঢাকায় পাঠানো ৭৪ জনের নমুনা থেকে নয়নশ্রী ইউনিয়নে ২ জন, বান্দুরা ইউনিয়নে ৪, শোল্লা ১, শিকারীপাড়া ১, বারুয়াখালী ২, যন্ত্রাইল ২, আগলা১, গালিমপুর ২, বক্সনগর ১, কলাকোপা ইউনিয়নে ১ ও অন্যান্য-সহ নতুন করে আরও ১৮ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নতুন করে করোনায় আক্রান্ত হওয়া ১৮ জনের চিকিৎসা-সহ বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে এবং সংক্রমণের ঝুঁকি এড়াতে আক্রান্তর স্বজনদের হোম কোয়ারেন্টিনে থাকতে নির্দেশ দেওয়াসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শহিদুল ইসলাম বলেন, মানুষকে সুস্থ থাকতে হলে, মাস্ক পড়তে হবে। যে কোন ধরনের জনসমাগম প্রোগ্রাম বাদ দিতে হবে। এরকম সভা, র‍্যালি, ধর্মীয় ইবাদত, ঘুরতে যাওয়া, মেলা, বিয়ে, জন্মদিন এসব বাদ দিতে হবে। কোন রকম লক্ষণ দেখা দিলে সাথে সাথে ডাক্তারের কাছে আসতে হবে।

সারাদেশে সোমবার থেকে এক সপ্তাহের জন্য লকডাউন

দ্রুত বেড়ে যাওয়া করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার সোমবার (৫ এপ্রিল) থেকে ১ সপ্তাহের জন্য লকডাউন দিতে যাচ্ছে সরকার। শনিবার (৩ এপ্রিল) সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে এক ব্রিফিংয়ে এ কথা বলেন। এসময় আরো বলেন, সোমবার থেকে এক সপ্তাহের জন্য সারাদেশে লকডাউন ঘোষণা করছে সরকার।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন,  দ্রুত ছড়াতে থাকা করোনাভাইরাসের সংক্রমণরোধে সরকার দুই-তিন দিনের মধ্যে এক সপ্তাহের জন্য লকডাউনের চিন্তা করছে। লকডাউনের মধ্যে জরুরি সেবা দেয়া প্রতিষ্ঠান ছাড়া সব ধরণের সরকারি বেসরকারি-প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে শিল্পকারখানা।

গত বছরের মার্চে দেশে প্রথমবার করোনা শনাক্ত হওয়ার পর বেশ কিছু দিন সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। সেই ছুটির পর ধাপে ধাপে কার্যক্রম স্বাভাবিক হয় দেশ। বছরের শেষদিকে সংক্রমণ ও মৃত্যুহার কমতে থাকলেও মার্চের শেষ থেকেই হুট করে বাড়তে থাকে।

গত ক’দিনে সংক্রমণ শনাক্তে আগের রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে। মৃত্যুও হচ্ছে অর্ধশতসংখ্যক। গত শুক্রবারই (২ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫০ জনের মৃত্যু হয়েছে। মোট মৃত্যু হয়েছে নয় হাজার ১৫৫ জনের। সংক্রমণ শনাক্ত হয়েছে আরও ছয় হাজার ৮৩০ জনের মধ্যে। যা এ পর্যন্ত দেশে একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এ নিয়ে মোট শনাক্তকৃত রোগীর সংখ্যা দাঁড়াল ছয় লাখ ২৪ হাজার ৫৯৪ জনে।