দোহারে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

ঢাকার দোহার উপজেলায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে অর্থ লুট করে নিয়ে গিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার সকাল সাড়ে ১০ টায় দোহার উপজেলার নারিশা বাজারে সাজ্জাদ হার্ডওয়াড এ হামলা চালায় দুর্বৃত্তরা। এতে ক্যাশে থাকা ৮৫ হাজার টাকা তারা লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করেন প্রতিষ্ঠানের মালিক সফিকুল ইসলাম । এবিষয় দোহার  শাইনপুর তদন্ত কেন্দ্রে একটি লিখিত অভিযোগ দায়ের করেন সফিকুল ইসলাম।

প্রতিষ্ঠানের মালিক সফিকুল ইসলাম জানায়,  গত মঙ্গলবার সন্ধ্যায় উপেজেলার চৈতাবাতর এলাকার লাল মিয়ার সাথে কথা কাটাকাটি হলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা তা সমাধান করে দেয় । বুধবার সকাল সাড়ে ১০ টায় লাল মিয়া  দুই ছেলে রাব্বী ও সাব্বীর, ইউনুসের ছেলে আবির এবং সালাউদ্দিনের ছেলে জয়সহ অজ্ঞাত আরও দুই-তিন জন দেশিঅস্ত্র দিয়ে আমার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে দোকানের ক্যাশে থাকা ৮৫ হাজার টাকা তারা লুট করে নিয়ে যায়।

এ বিষয়ে দোহার  শাইনপুকুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ  মো. জাহাঙ্গীর আলম বলেন, প্রতিষ্ঠানে হামলা ও টাকা লুটের বিষয় একটি অভিযোগ হয়েছে, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নবাবগঞ্জে নতুন করে করোনা শনাক্ত ৯

ঢাকার নবাবগঞ্জ উপজেলার গালিমপুর এলাকায় নতুন করে আরও ৯ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে নবাবগঞ্জ উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত মোট ৮২৮ জন। মোট সুস্থ হয়েছে ৭৪৬ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ১৪ জন। নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন।

বৃহস্পতিবার সকালে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ জানান, গত ৬ এপ্রিল ঢাকায় পাঠানো ৪০ জনের নমুনা থেকে নতুন করে আরও ৯ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নতুন করে করোনায় আক্রান্ত হওয়া ৯ জনের চিকিৎসা-সহ বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে এবং সংক্রমণের ঝুঁকি এড়াতে আক্রান্তর স্বজনদের হোম কোয়ারেন্টিনে থাকতে নির্দেশ দেওয়াসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ নিয়ে নবাবগঞ্জ উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত মোট ৮২৮ জন। এ পর্যন্ত করোনায় আক্রান্তের পর মোট সুস্থ হয়েছে ৭৪৬ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ১৪ জন।

দোহারে নতুন করে করোনা শনাক্ত ২

ঢাকার দোহার উপজেলায় নতুন করে আরও ২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দোহার  উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত মোট সংখ্যা ৬২৩ জন। মোট সুস্থ হয়েছে ৬০০ জন। করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যুবরণ করেছে ৯ জন। দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন।

বুধবার বিকেলে দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন জানান, গত ৬ এপ্রিল ঢাকায় পাঠানো ৩০ জনের নমুনা থেকে নতুন করে আরও ২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নতুন করে করোনায় আক্রান্ত হওয়া ২ জনের চিকিৎসা-সহ বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে এবং সংক্রমণের ঝুঁকি এড়াতে আক্রান্তর স্বজনদের হোম কোয়ারেন্টিনে থাকতে নির্দেশ দেওয়াসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ নিয়ে দোহার উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত মোট আক্রান্তের সংখ্যা  ৬২৩ জন। এ পর্যন্ত করোনায় আক্রান্তের পর মোট সুস্থ হয়েছে ৬০০ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ৯ জন।

দোহারে লকডাউন নিশ্চিত করতে প্রশাসনের অভিযান অব্যাহত 

সারাদেশ যখন লকডাউন পালন করায় ব্যস্ত ঠিক তখনই দোহারে লকডাউনের ২য় দিনেও অভিযান অব্যাহত রয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণ মাত্রা বেড়ে যাওয়ায় ৫ই এপ্রিল হতে আগামী ১১ই এপ্রিল পর্যন্ত সরকার কতৃক লকডাউনের ঘোষনা দেয়া হয়েছে পুরো দেশে। সে লক্ষ্যে আজ ৬ই এপ্রিল মঙ্গলবার দুপুর হতে বিকাল পর্যন্ত মাঠে ছিল দোহার উপজেলা প্রশাসন ও দোহার থানা পুলিশ প্রশাসন।

এর মাঝে দেখা মিলছে না সামাজিক দূরত্ব বা স্বাস্থ্যবিধি না মানার কোন চিত্র। এক দিকে ক্রেতারা যেমন স্বাস্থ্যবিধি মানছে না ঠিক তেমনই মানছেন না দোকানিরা।

সকালে জয়পাড়া বাজার এলাকায় সীমিত পরিসরে দোকানপাট খোলার চিত্র চোখে পড়লেও বেলা গড়ানোর পর পর যখন দোহার উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করতে আসে ঠিক তখনই তড়িঘরি করে সমস্ত দোকান পাঠ বন্ধ করে দেওয়া হয়।

মঙ্গলবার (৫ এপ্রিল) দোহারের জয়পাড়া বাজার, থানার মোড়, রতন চত্বর এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে।

এ সময় রাস্তায় অবস্থানরত পথচারিদের অকারণে বাসা থেকে বের হওয়ার দায়ে ৬টি মামলা ও ৬ জনকে ১ হাজার ৭শত টাকা জরিমানা করেন দোহার উপজেলা নির্বাহী অফিসার ফিরোজ মাহমুদ নাইম।

এসময় সহকারী কমিশনার ভূমি জ্যোতি বিকাশ চন্দ্র অভিযান পরিচালনা করে ১১ জনকে ৯টি মামলায় ১হাজার ২শত টাকা অর্থদণ্ড দেয়া হয়।

দোহার উপজেলা নির্বাহী অফিসার ফিরোজ মাহমুদ নাইম বলেন, অভিযান চলমান থাকবে, জেলা প্রশাসন থেকে নিয়নিয়তই অভিযান পরিচালিত হচ্ছে। লকডাউনের কথা শুনে সাধারণ মানুষ বাইরে বেশি বের হয়েছে। ফলে হাটবাজার ও মার্কেটগুলোতে সামাজিক দূরত্ব নিশ্চিতে অভিযান করছি। যে কোন উপায়ে হোক না কেন আমাদের দোহার কে সরকারি আইন মোতাবেক লক ডাউনের শতভাগ আওতায় আনার চেষ্টা চালিয়ে যাব।

জনসাধারণকে বিনা প্রয়োজনে বাইরে ঘোরাঘুরি করতে নিষেধ করেন ও স্বাস্থ্যবিধি অমান্য করার কারনে ১৭ জনকে জরিমানা আরোপ করা হয়।

দোহার প্রেসক্লাবের উদ্যোগে মাস্ক বিতরণ

মঙ্গলবার সকালে দোহার উপজেলায় করোনার মহামারী সংক্রমণ রোধে ‘দোহার প্রেসক্লাবে’র উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়েছে। উপজেলার রতন চত্বর ও জয়পাড়া চৌরাস্তার পথচারী ও বিভিন্ন চালকদের মাঝে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলি আহসান খোকন শিকদারের সহযোগিতায় এ মাস্ক বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন দোহার প্রেসক্লাবের আহ্বায়ক তারেক রাজীব, সাবেক সভাপতি কামরুল হাসান, সাবেক সহ-সভাপতি অলি আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান টিপু, বিজয় টিভির প্রতিনিধি আতাউর রহমান সানী, নিউজ৩৯ এর শরিফ হাসান, মাহিউল ইসলাম পলাশ, বাংলাদেশ বুলেটিনের প্রতিনিধি শেখ জুবায়ের আহমেদ, কে টিভি বাংলার প্রতিনিধি মো. কামাল হোসেন, হাফেজ মাওলানা শফিকুল ইসলাম প্রমুখ।

নবাবগঞ্জে করোনায় আরও ১ জনের মৃত্যু

ফয়সাল আহমেদ, নিউজ৩৯: নবাবগঞ্জে করোনা আক্রান্ত হয়ে পরেশ পাল (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার নয়নশ্রী ইউনিয়নের কুমার গোল্লা গ্রামের বাসিন্দা। এর আগে রবিবার উপজেলার হাসনাবাদ গ্রামের অনিমা রোজারিও এক বৃদ্ধা করোনায় আক্রান্ত হয়ে মারা যায়।

নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রক) হরগোবিন্দ সরকার অনুপ জানান, মৃত বৃদ্ধের করোনা আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুর খবর জানতে পেরেছি। উপজেলা সৎকার কমিটি লাশ সৎকার করেছেন।

মঙ্গলবার সকালে উপজেলা সৎকার কমিটির অন্যতম অনুপম দত্ত নিপুর তত্ত্বাবধানে গোবিন্দপুর শশ্মানে লাশের সৎকার করা হয়।ভ নিপু জানান, পরেশ পাল করোনায় আক্রান্ত হয়ে ১০দিন আগে থেকে রাজধানীর শিকদার কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার ভোর ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

১৫ বছর পর ঢাকা জেলা যুবদলের কমিটি গঠনঃ সভাপতি – সেক্রেটারীর দুই পদ

0

শরিফ হাসান, নিউজ৩৯: প্রায় ১৫ বছরের স্থবিরতার পর গঠিত হলো ঢাকা জেলা যুবদলের নতুন কমিটি। বাংলাদেশ যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুল ইসলাম নিরব ও সাধারন সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ২৩৬ সদস্য বিশিষ্ট শুক্রবার এই কমিটির অনুমোদন দিয়েছেন।

সবচেয়ে আলোচিত হচ্ছে ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম পলকে ঢাকা জেলা যুবদলের এই নতুন কমিটিতে সভাপতি করা হয়েছে । এছাড়া সাধারণ সম্পাদক ইয়াছিন ফেরদৌস মুরাদ বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি। বিএনপি সভানেত্রী বেগম খালেদা জিয়ার ঘোষিত এক নেতা, এক পদ নীতির সরাসরি ভঙ্গ বলে মনে করছেন বিএনপি নেতা কর্মীরা। এছাড়া অধিকাংশ ক্ষেত্রেই অভিজ্ঞতা, শিক্ষা, আন্দোলন সংগ্রামে আত্মত্যাগ মূল্যায়ন না করে স্বজনপ্রীতির মাধ্যমে কমিটি গঠনের অভিযোগও করেছেন অনেকে।

দোহারে গাজাসহ ১ জন আটক

ঢাকার দোহার উপজেলায় মাদক গাজা সেবন ও সংরক্ষণের দায়ে মোঃ রাসেল শেখ(৩১) পিতাঃ মোঃ ফজলুল হক রহমান গ্রাম পূর্ব সুতারপাড়া ব্যক্তি কে গাজা সেবন ও সংরক্ষণ করার দায়ে ১জন কে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা দেয়া হয়।

মেঘুলা গ্রামে অবিনস্থ শেখ মুছলেম এর দুচালা ঘরের সামনে থেকে পুলিশ গাজা সেবনও সংরক্ষণ অবস্থায় হাতেনাতে ধরা পড়ে ৭৫ গ্রাম গাজা সহ জাহার মূল্য ৭৫০ টাকা।

মঙ্গলবার ৬ই এপ্রিল দোহার থামার এ এস আই জাহিদ ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়,দুপুর ২টা ৪৫মিনিটপ গোপন সংবাদের ভিত্তিতে আটক করেন সিপিসি ১ভাগ্য কুল র‍্যাব -১১ কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ আবু সালেহ।

দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্রের ভ্রাম্যমাণ আদালতে মোঃ রাসেল শেখ(৩১) পিতাঃ মোঃ ফজলুল হক রহমান কে হাজির করলে তাদের কে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৪২ ধারায় ১ মাস বিনাশ্রম দন্ড সহ ৫শত টাকা অর্থদণ্ডে দণ্ডিত সহ অনাদায়ে আরো ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয় আদালত।

দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র বলেন,দোহারে মাদক দ্রব্য বহন, পরিবহন,সেবন, ব্যবসা সম্পুন্য রুপে নিষিদ্ধ। আমরা যদি মোবাইল কোর্টের মাধ্যমে বা কোন গোপন সূত্রে খবর পেয়ে কাউকে আটক করতে পারি তাকে অবশ্যই আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির প্রদান করা হবে এব্যাপারে কোন ছাড় নেই।

কেরানীগঞ্জে ট্রাকের ধাক্কায় কলেজছাত্রী নিহত

ঢাকার অদূরে কেরানীগঞ্জ হাসনাবাদে ট্রাক চাপায় সানজিদা আক্তার রিনি (২০) নামের এক কলেজ ছাত্রী নিহত হয়েছে। সোমবার (০৫ এপ্রিল) বিকেল ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাআলে নিয়ে আসলে চিকিৎসক রাত ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা আপেল মাহমুদ জানান, হাসনাবাদ ব্রিজের পাশে দাঁড়িয়ে থাকা সানজিদাকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। সেখান থেকে সানজিদাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন তিনি।

নিহত সানজিদার বাবা মোহাম্মদ আলম জানান, সানজিদা ফজলুল হক মহিলা কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী ছিল। বিকেলে মাহমুদের ফোন পেয়েই সানজিদা বাসা থেকে বের হয়েছে। এরপর রাতে জানতে পারি সে দুর্ঘটনায় মারা গেছে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ট্রাকের ধাক্কায় দুর্ঘটনা ঘটেছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।

দোহারে করোনা উপসর্গ নিয়ে একজনের  মৃত্যু

ঢাকার দোহার উপজেলার নারিশা ইউনিয়নের চৈতাবাতর এলাকার বাসিন্দা মো. হুমায়ুন কবির (৫১)নামে এক ব্যক্তি করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। জানা যায়, তিনি ঢাকার মেডিলাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ২টার দিকে মারা যান।

মৃত ব্যাক্তির লাশ দাফন করেন সুলাইমান বেপারীর নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার স্বেচ্ছাসেবক টিম। স্বেচ্ছাসেবক টিমের সমন্বায়ক জুবায়ের আহমেদ সাকী বলেন, করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়ার খবর পেয়ে আমরা ফজরের পর আমাদের টিম প্রধান সুলাইমান বেপারীসহ টিমের সদস্যদের নিয়ে মৃত ব্যক্তির, জানাযা ও দাফন কাজ সম্পন্ন করি।

সেচ্ছাসেবক টিমে যারা দায়িত্ব পালন করেছেন তারা হলেন, ইসলামি আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সেক্রেটারি মো. সুলাইমান বেপারী, সাংগঠনিক সম্পাদক মাওলানা যুবায়ের আহমেদ সাকী, আলহাজ্ব শহিদুল ইসলাম ভূঁইয়া, মাওলানা ইসমাইল বিন খলিল, মো. আব্দুল মালেক, মো. আমির হোসেন, মো. শিবলু।