জয়পাড়া বাজারের নির্বাচন স্থগিত করলো প্রশাসন

দোহার উপজেলা প্রশাসন ;সারদেশে করােনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় জয়পাড়া বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এর নির্বাচন স্থগিত ঘােষণা করেছে। আগামীকাল ১২ এপ্রিল এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও নির্বাচন হচ্ছে না বলে বিষয়টি নিশ্চিত করেছেন দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র।

এসময় তিনি জানান, সারাদেশে করাোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় সকল প্রকার নির্বাচন স্থগিত ঘােষণা করেছে। উপজেলা প্রশাসন। পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হলে নির্বাচনের তারিখ জানিয়ে দেয়া হবে।

রােববার (১১ এপ্রিল) জয়পাড়া বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এর নির্বাচন কমিটির সভাপতি মােহাম্মদ আলাউদ্দিন মিয়া স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়েছে- বর্তমানে দেশে করােনা ভাইরাসের প্রার্দুভাব মাত্রাতিরিক্তভাবে বৃদ্ধির ফলে জনস্বাস্থ্যের প্রতি অত্যাধিক হুমকি বিবেচনায় এবং সকল ধরনের জনসমাগম অনুষ্ঠান করতে সরকারের নিষেধাজ্ঞা থাকায় আগামীকাল ১২ এপ্রিল জয়পাড়া বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এর ব্যবস্থাপনা কমিটির অনুষ্ঠিতব্য নির্বাচনে ভােট গ্রহন করা সমিচীন হবে না। বিধায় অবশিষ্ট কার্যক্রম স্থগিত রাখার জন্য সমিতির ব্যবস্থাপনা কমিটিকে অনুরােধ ও সরকারি আদেশ প্রদান করা হইল।

কেরানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় দোহারের গৃহবধূ নিহত

ঢাকার কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়নে সড়ক দুর্ঘটনায় মাহফুজা আক্তার (৪৩) ১ নারী নিহত ও ৫জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। নিহত মাহফুজা আক্তার (৪৩) তার বাড়ি দোহারের বিলাসপুর। সে বিলাশপুর গ্রামের জয়নাল মোল্লার স্ত্রী।

রবিবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে কেরানীগঞ্জ মডেল থানার শাক্তা ইউনিয়ন ব্রিজের ঢালের এক কিলোমিটার দূরে চক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় সিএনজিতে থাকা এক নারী নিহত এবং চালকসহ পাঁচজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয়রা মিটফোর্ড হাসপাতালে ভর্তি করেন।

কেরানীগঞ্জ মডেল থানার এসআই আজাহার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন,কিভাবে দুর্ঘটনাটি ঘটেছে তা তদন্তসাপেক্ষে বলা যাবে। তবে দুর্ঘটনাকবলিত স্থান থেকে একটি সিএনজি উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, বড় কোনো গাড়ি সিএনজিটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। ঘাতক গাড়িটিকে আটকের চেষ্টা চলছে।

দোহারে করোনায় ১দিনে ৩ জনের মৃত্যু

ঢাকার দোহার উপজেলায় গলাব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে একই দিনে তিনজনের মৃত্যু হয়েছে। দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়নের পল্লিবাজার এলাকা মো. এরশাদ আলি (৬৯) নামে এক ব্যক্তি জ্বর, গলাব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে মৃত্যু হয়েছে। তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যা ৭ টার দিকে মারা যান। একই ইউনিয়নের মুকসুদপুরের খান বাড়িতে করোনা উপসর্গ নিয়ে এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে। অপরদিকে দোহারের মাহমুদপুর ইউনিয়নের মেশারফ হোসেন খান (৫১) নামের এক বাসিন্দা মারা গেছেন। তিনিও রাজধানী ঢাকার একটি বারডেম হাসপাতালে শনিবার সকাল ৯টার দিকে মারা যান তিনি। তিনি বাংলাদেশ কৃষি ব্যাংক, HBFC, জনতা ব্যাংক, সর্বশেষ প্রবাসী কল্যান ব্যাংকের ব্যবস্হাপনা পরিচালক হিসেবে অবসর গ্রহন করেন। এদিকে করোনায় মৃতদের দাফনে এগিয়ে এসেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের দোহার শাখা। এসব জানাজা ও দাফনে উপস্থিত ছিলেন দোহার শাখার সেক্রেটারি মো. সুলাইমান বেপারীর, স্বেচ্ছাসেবক টিমের সমন্বায়ক ও ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা যুবায়ের আহমাদ সাকী,মাওলানা ওমর ফারুক, আলহাজ শহিদুল ইসলাম ভূঁইয়া, মাওলানা ইসমাইল বিন খলিল, মো. আব্দুল মালেক, মো. আমির হোসেন, মো. শিবলু প্রমুখ। স্বেচ্ছাসেবক টিমের সমন্বায়ক মাওলানা যুবায়ের আহমাদ সাকী জানান, প্রত্যেকটা উপজেলায় আমাদের স্বেচ্ছাসেবক টিম গঠন করা হয়েছে। যেখানেই করোনায় আক্রান্ত মৃতদেহের জানাজা, দাফন কাফনের প্রয়োজন হবে প্রশাসন এবং সিভিল সার্জন অথবা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা চাহিদা পেশ করলেই এ সেবা দিতে আমরা সদা প্রস্তুত আছি ইনশা আল্লাহ।

দোহারে নতুন করে করোনা শনাক্ত- ৯ জনের

ঢাকার দোহার উপজেলায় নতুন করে আরও ৯ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দোহার উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত মোট ৬৪৩ জন। মোট সুস্থ হয়েছে ৬০০ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ৯ জন। দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন। দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র জানান, গত ১০ এপ্রিল ঢাকায় পাঠানো ৪৭ জনের নমুনা থেকে নতুন করে আরও ৯ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নতুন করে করোনায় আক্রান্ত হওয়া ৭ জনের চিকিৎসা-সহ বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে এবং সংক্রমণের ঝুঁকি এড়াতে আক্রান্তর স্বজনদের হোম কোয়ারেন্টিনে থাকতে নির্দেশ দেওয়াসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ নিয়ে দোহার উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত মোট ৬৪৩ জন। এ পর্যন্ত করোনায় আক্রান্তের পর মোট সুস্থ হয়েছে ৬০০ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ৯ জন।

জয়পাড়া কলেজের নতুন গভর্ণিংবডি গঠন

শরিফ হাসান ও মোঃ আল – আমিন, স্টাফ রিপোর্টার; news39.net: দোহার উপজেলার সবচেয়ে পুরাতন উচ্চ শিক্ষার বাতিঘর জয়পাড়া কলেজ। দোহারের ঐতিহ্যবাহী জয়পাড়া কলেজকে পরিচালনার জন্য নতুন গভর্ণিংবডি গঠন হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় ও ঢাকা বোর্ডের সমন্বয়ে গঠিত এবারের গভর্ণিংবডি ঢাকা জেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠে পরিণত করতে বদ্ধ পরিকর। জয়পাড়া কলেজের সভাপতি হিসেবে মনোনিত হয়েছেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম ফিরোজ মাহমুদ। উল্ল্যেখযোগ্য বিষয়, টানা চতুর্থবারের   মতো  গভর্নিংবডিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি মনোনীত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালইয়ের মেধাবী ছাত্র, ঢাকা জেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক, বর্তমানে বাংলাদেশ আওয়ামীলীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য সুরুজ আলম সুরুজ।

নিউজ৩৯কে সুরুজ আলম সুরুজ বলেন, আমি একজন একাডেমিয়ান। আমি সাহিত্যের ছাত্র। আমি চেষ্টা করবো জয়পাড়া কলেজকে একটি শ্রেষ্ঠ বিদ্যাপীঠে পরিণত করে বংগবন্ধুর সোনার বাংলা নির্মাণে জাতিকে এগিয়ে দিতে। কলেজের শিক্ষা ও কারিকুলাম কার্যক্রম যেন এই করোনার সময় অব্যাহত থাকে সেদিকে নজর দিবো। এছাড়া, গরিব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য জয়পাড়া কলেজের দ্বার সবসময় উন্মুক্ত ছিলো, ভবিষ্যতেও তা থাকবে। আমি দোহারের শিক্ষাবীদ, সাংবাদিক, রাজনীতিবীদসহ সকলের সার্বিক সহযোগীতা কামনা করছি।

নারিশায় প্রাথমিক শিক্ষকের উপর সন্ত্রাসী হামলা

ঢাকার দোহার উপজেলাত নারিশা পশ্চিম চর এলাকায় মোঃ সাদিকুল ইসলাম লিপু(৩৮)  এর উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। জানা যায়,  গত শুক্রবার সন্ধার পর তার উপর সন্ত্রাসী হামলা চালায় প্রতিপক্ষ। ধারনা করা হচ্ছে জমি সংক্রান্ত বিষয় জেরে হামলা চালায়।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, সন্ধ্যার পর লিপুকে পিছন দিক থেকে আক্রমন করা হয়। এই সময় আক্রমনকারীরা লাঠি দিয়ে এলোপাতারি মারতে থাকে। এই সময় লিপু দৌড় তার বাড়িতে আশ্রয় নেয়। এই সময় আক্রমনকারীরা তার বাড়িতে অবস্থান নেয়।  তখন তিনি ঘরে অবরুদ্ধ অবস্থায় আটকা পরে। তখন ফাড়ির পুলিশ কে ফোন দিলে তাকে উদ্ধার করে হাসপাতালে ভুর্তি করে।

হামলার শিকার সাদিকুল ইসলাম লিপু  বলেন,আমি একজন চৈতাবাতর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, আমি গত কাল মাগরিবের নামাজের পরে বাড়ি ফেরার পথে এক দল সন্ত্রাসী হামলা করে। পিছন দিক থেকে ২০ জনের মত হবে আমার উপর হামলা করে তখন তিনজনকে ধরে ফেলি ও জিঙ্গেস করি তোরা কারা? তখন তারা বলে আমরা শাহিন খন্দকারের লোক। তার নির্দেশে হামলা চালায় আমার উপর।  তখন আমি দৌড় দিয়ে আমার ঘরে ঢুকে যাই তখন আমাকে অবরুদ্ধ করে রাখে। পুলিশ কে ফোন দিলে তারা আমায় উদ্ধার করে তখন আমি হাসপাতালে ভর্তি হই।

তিনি  জানান,শাহিন খন্দকার আগে থেকেই সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে ও এলাকার কিছু ছেলেপেলে নিয়ে এ হামলা  চালায়। সম্পত্তি জেরে তারা আমার পারিবারিক সম্পত্তি নিয়ে এ ভেজাল করতেছে। আমরা পারিবারিকভাবে এ সম্পত্তির মালিক।

তিনি আরো বলেন,শাহিন খন্দকার (পিতাঃ বাদশা খন্দকার) তাদের পারিবারিক ভাবে সব ছেলেই সন্ত্রাসী।

এসময় শাহিন খন্দকারের সাথে মুঠোফোন যোগাযোগ করলে ফোনটি বন্ধ পাই।

এই হামলা নিইয়ে দোহার থানায় অভিযোগ দায়ের করেছেন শিক্ষক সাদিকুল ইসলাম লিপু।

দোহারে লকডাউন কার্যকর করতে মাঠে বিজিবি ও উপজেলা প্রশাসন

ঢাকার দোহার উপজেলায় লকডাউনের চতুর্থ দিনে সকাল থেকে লকডাউন কার্যকর করতে মাঠে নেমেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও দোহার উপজেলা প্রশাসন। তবে লকডাউনের ১ম দিন থেকেই লকডাউন কার্যকর করতে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন দোহার উপজেলা প্রশাসন ও থানা পুলিশ।
বৃহস্পতিবার দোহার উপজেলার বিভিন্ন এলাকায় টহল দিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), দোহার উপজেলা প্রশাসন ও থানা পুলিশ। বিনা কারণে ঘরের বাইরে বের হওয়া থেকে জনসাধারণকে বিরত থাকতে এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দোহারের বিভিন্ন স্থানে টহল দিচ্ছে বিজিবি ও দোহার উপজেলা প্রশাসন।
লকডাউন ও স্বাস্থ্যবিধি না মানায় জনসাধারণকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে আইন অমান্যকারীদের অর্থদণ্ড প্রদান করছে দোহার উপজেলা প্রশাসন।
দোহার উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে লকডাউনের ঢিলেঢালার চিত্র লক্ষ্য করা গেছে। উপজেলার সড়কজুড়ে অবাধে চলতে দেখা গিয়েছে ব্যাটারিচালিত রিকশা, ইজিবাইক, পিকআপ ভ্যান এবং ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল। মার্কেট বা শপিং মলগুলো বন্ধ থাকলেও বেশকিছু ব্যবসায়ীরা লকডাউন উপেক্ষা করে দোকানের এক শার্টার খুলে ব্যবসা চালাচ্ছে। তবে প্রশাসনের অবস্থান টের পেলেই কাস্টমারসহ দোকানের ভেতর দিক থেকে বন্ধ করে দিচ্ছে দোকানীরা। প্রশাসনের লোকজন চলে গেলে আবারও দোকান খুলতে দেখা যায় তাদেরকে। নিত্যপণ্যের দোকান ও কাঁচা বাজার খোলা রয়েছে। বিভিন্ন বাজারে দেখা গেছে মানুষের উপচেপড়া ভিড়। বাজারে অনেকেই স্বাস্থ্যবিধি না মেনে কেনাকাটা করতে দেখা গেছে। বেশ কয়েকটি ব্যাংকের সামনে গ্রাহকদের দীর্ঘলাইন দেখা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক দোকানি বললেন, ‘সরকারি অফিস খোলা, ঢাকায় বইমেলা খোলা, তাহলে কড়াকড়ি লকডাউন শুধু আমাদের বেলায়? এই দোকানের আয় দিয়েই আমার সংসার চলে। পেটের তাগিদে স্বাস্থ্যবিধি মেনেই দোকান খোলা রেখেছি।
দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র জানান, সারাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর হার প্রচুর পরিমাণে বৃদ্ধি পাওয়ায় বৃহত্তর জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে সরকার ১ সপ্তাহের লকডাউন ঘোষণা করেছে। করোনা পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠলেও সাধারণ মানুষের মধ্যে তেমন সচেতনতা দেখা যাচ্ছে না। জনগণকে সচেতন করার লক্ষ্যে আমরা মাঠে আছি এবং থাকবো। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

দোহারের সন্তান পরিচালক সমিতির সভাপতি করোনা আক্রান্ত

নিউজ৩৯ঃ বুয়েট থেকে পাস করে বড় ইঞ্জিনিয়ার হয়ে নিজেকে গড়বেন এটাই ছিল সবার আশা। কিন্তু মানুষটার মনে চলচ্চিত্র, অভিনয় এসব যেনো নেশার মতো দানা বেধেছিল। আর সেই থেকেই এক এক করে উপহার দিলেন অস্কারে পুরস্কার উপযোগী সিনেমা, যা অস্কার না পেলেও পেয়েছে বাংলাদেশ জাতীয় চলচিত্র পুরস্কার। যার মধ্যে মৃত্তিকা মায়া, অনিল বাগচির একদিন এবং গোরসহ অনেক গুলো মুভি! এছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে বেশ কয়েকটি সিনেমায় তিনি জাতীয় পুরস্কার পেয়েছেন।

জ্বী, পাঠক বলছি নন্দিত নির্মাতা, অভিনেতা দোহারের শাইনপুকুরের সন্তান গাজী রাকায়েতের কথা!

তিনি কোভিড-১৯ আক্রান্ত হয়ে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি আছেন। বিশ্ব নন্দিত এই নির্মাতার রোগমুক্তি কামনায় তার পরিবার সকলের কাছে দোয়া চেয়েছেন।

তার পরিবার বলেন, সকলেই নিজ অবস্থান থেকে দোয়া করবেন, যেন সুস্থ হয়ে আরো সুন্দর এবং সুস্থ ধারার চলচ্চিত্র আমাদের উপহার দিতে পারেন।

১০০ শয্যায় উন্নীতকরণ হচ্ছে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

ঢাকার দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০শয্যায় থেকে ১০০শয্যায় উন্নীতকরণ করা হবে বলে জানিয়েছেন দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন।  আজ বৃহস্পতিবার সকাল ১১টায় নিউজ৩৯ কাছে এই খবরের সত্যতা তিনি নিশ্চিত করেন।

নিউজ৩৯ এর কাছে দোহারের স্বাস্থ্যসেবা নিয়ে ও দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আধুনিকায়নের ব্যাপারে তিনি বলেন, দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০শয্যায় থেকে ১০০শয্যায় উন্নীতকরণ করতে ইতিমধ্যেই টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে । এর জন্য ব্যয়বাবদ বরাদ্দ হয়েছে ৩৪ কোটি টাকা। এটা দোহার উপজেলার জনগণের জন্য একটি গর্বের বিষয়। এখবর শুনে দোহার উপজেলার সর্বস্তরের জনগণের পক্ষ থেকে মাননীয় সংসদ জনাব সালমান এফ রহমান এমপিকে সকলে ধন্যবাদ ও অভিনন্দন জানান।

এসময় দোহার উপজেলার চেয়ারম্যান আলমগীর হোসেনের কাছে কবে নাগাদ দোহার উপজেলার মানুষ ১০০ শয্যা হাসপাতালের সুবিধা পাবে এই প্রশ্ন করলে তিনি বলেন, আমরা যে ভবন গুলো চেয়েছি সে ভবন তৈরি করতে হবে ও যে পুরাতন ভবন আছে সে ভবন গুলো ভেঙ্গে নতুন ভবন তৈরি করতে হবে আগামি ১ মাসের মধ্যেই চালু হয়ে যাবে। টেন্ডার প্রক্রিয়া বা ঠিকাদার নিয়োগ হওয়ার পরে কাজ করতে যে সময় লাগে তার পর শুরু হবে ১০০শয্যায় প্রক্রিয়া।

তিনি আরো বলেন,দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স খুব দ্রুতই আধুনিকায়ন হবে। দোহার ও নাবাবগঞ্জ  উপজেলা স্বাস্থ্য ডাটা তৈরি করার কথা ছিলো সেটাও প্রকৃয়াধীন আছে।

এ ব্যাপারে নিউজ৩৯ কথা বলে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্মকর্তা ডা. জসিম উদ্দিন এর সাথে।  তিনি বলেন, এটা বড় প্রজেক্ট। এটা তৈরি হতে প্রায় বছর দুয়েক সময় লাগবে। করোনার প্রাদুর্ভাব এর কারনে আমরা এগুতে পারছি না আর দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আধুনিকায়ন করতে আমাদের অনেক জনবল লাগবে তাই জনবল না থাকায় আধুনিকায়ন করতে সময় লাগবে।

দোহারে কাপড় ব্যবসায়ীকে পিটিয়ে টাকা ছিনতাই

ঢাকার দোহার উপজেলার বিল্লাল হোসেন নামে এক কাপড় ব্যবসায়ীকে পিটিয়ে আহত করেছে দৃর্বৃত্তরা। বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আহত ব্যবসায়ী বিল্লাল হোসেন জয়পাড়া বাজারের ‘নকশীকাঁথা’ নামক একটি বস্ত্র বিতানের মালিক বলে জানা গিয়েছে।

আহত বিল্লাল হোসেন বলেন, বুধবার দিন সন্ধ্যা ৬টার দিকে বিল্লাল ও তার ভাই রিকশাযোগে বাজারের দিকে আসছিলেন। এসময় মুখে মাস্ক পরিহিত ২০ থেকে ২৫ জন দুর্বৃত্ত তাদের উপর হামলা করে এলোপাথারী পিটিয়ে আহত করে। এসময় তার ভাইও সামান্য আহত হয়। তাদের চিৎকারে স্থানীয়রা এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এসময় তার কাছে থাকা নগদ ১লাখ ৭হাজার টাকাও দুর্বৃত্তরা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ করেন ব্যবসায়ী।

এ বিষয়ে দোহার থানার এস আই তারেক বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগ পেলে আমরা আইনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিব।