আচরণবিধি লঙ্ঘনের দায়ে দোহারে দুই চেয়ারম্যান প্রার্থীর জরিমানা

আচরন বিধি লঙ্ঘনের দায়ে দোহারের নারিশা ও মুকসুদপুর ইউনিয়নে দুই চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। নারিশা ইউপিতে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. আলমগীর হোসেন ও মুকসুদপুর ইউপিতে স্বতন্ত্র প্রার্থী সামশুদ্দিন ডায়মন্ড শিকদারকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৮ জানুয়ারি) রাত নয়টার দিকে দুই প্রার্থীকে এ জরিমানা করা হয়।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রেজাউল ইসলাম জানান, নারিশা ইউপিতে নৌকার প্রার্থী আলমগীর হোসেন নৌকার রঙ্গিন বিলবোর্ড স্থাপন করেছেন। এটিও আচরণবিধি লঙ্ঘনের মধ্যে পড়ে। এ ঘটনায় রাত নয়টায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আলমগীর হোসেনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় এবং মুকসুদপুর ইউপিতে স্বতন্ত্র প্রার্থী সামছুদ্দিন ডায়মন্ড শিকদার রঙ্গিন বিলবোর্ড স্থাপন করেছেন। এটিও আচরণবিধি লঙ্ঘনের মধ্যে পড়ে। এতে তাঁকেও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

নয়াবাড়িতে শামীম আহমেদ হান্নানের বিরুদ্ধে মানববন্ধন

ঢাকা জেলার দোহার উপজেলার নয়াবাড়ি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও আনারস মার্কা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শামীম আহমেদ হান্নানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে মানববন্ধন করেছে নয়াবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার নয়াবাড়ির ইউনিয়নের ধোয়াইর বাজারে নৌকা প্রতিকের সমর্থক ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে নয়াবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডাঃ বিল্লাল হোসেন বলেন, হান্নান চেয়ারম্যানের বিগত ১০ বৎসরের বিভিন্ন সরকারী প্রকল্পের অর্থ আত্মসাৎ নদী শাষন কাজে দুর্নীতি ও বালু মহলের গদির টাকা চুরি সহ সন্ত্রাস, মানবতার বিরুদ্ধে অপরাধ সহ বিগত নির্বাচন পরবর্তী নৌকার প্রতিকের সমর্থকদের উপর হামলা ও বাড়ীঘর ভাংচুর সহ নানা অপরাধের করেছে।

সে সময় তারা আরো বলেন, গত দশ বছরে হান্নান চেয়ারম্যান বিভিন্ন ভাবে সরকারি খাতের টাকা লুটপাট করে খেয়েছে। শনিবার বিকালে যে গাড়ি ভাংচুর করা হয়েছে। সেটি আমাদের কেউ করেনি। আমরা আমাদের ক্যাম্প উদ্ভোধন করতে গেলে তিনি সুযোগ বুঝে তার নিজের লোকদের দিয়ে গাড়ি ভাংচুর করিয়ে আমাদের নাম অপবাদ দেয়।

সে সময় নয়াবাড়ি ইউনিয়নের আওয়ামী লীগ, এলাকাবাসী,নয়াবাড়ি ইউনিয়নের ছাত্রলীগসহ আরো অনেকই উপস্থিত ছিলেন।

নয়াবাড়িতে শামীম আহমেদ হান্নানের সংবাদ সম্মেলন

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে উত্তপ্ত হয়ে উঠছে দোহার উপজেলার রাজনীতি। এরই মাঝে দোহারের নয়াবাড়ি ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান শামীম আহমেদ হান্নানের উপর হামলা ও গাড়ি ভাংচুর করা হয়। এই গাড়ি ভাংচুর ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন নয়াবাড়ি ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান শামীম আহমেদ হান্নান। ১৭ জানুয়ারি সোমবার দুপুরে নয়াবাড়ি ইউনিয়নের আন্তা গ্রামে শামীম আহমেদ হান্নানের নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলন শামীম আহমেদ হান্নান দাবি করেন, গত বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেল ৪.১৬ মিনিটের দিকে আন্তা শামীম আহমেদ হান্নানের নির্বাচনী ক্যাম্পের সামনে আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী তৈয়বুর রহমান তরুনসহ প্রায় ১০০ শতাধিক লোকজন নিয়ে তার উপর হামলা করে এবং (ঢাকা মেট্রো-গ-১৭-৪৩৩৬) প্রাইভেট কারটি ভাংচুর করে। এছাড়া বিভিন্ন সময়ে তার কর্মীদের হুমকি-ধমকি এবং তার প্রাণনাশের হুমকি দেয় বলে সাংবাদিকদের জানান।

এঘটনার প্রেক্ষিতে, শামীম আহমেদ হান্নান জানান, ঘটনার সাথে সাথে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), নির্বাচন কর্মকর্তা ও দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কে জানালে তারা সুষ্ঠ বিচারের আশ্বাস দেন। কিন্তু এখনো প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রকার পদক্ষেপ নেওয়া হয়নি বলে তিনি জানান।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ বা মামলা হয়নি। তাই ইউনিয়ন পরিষদ নির্বাচনের আচরণবিধি অনুযায়ী দ্রুত প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানিয়ে প্রশাসনের নিকট ও নির্বাচন কমিশনের কাছে সহযোগিতা কামনা করেন তিনি।

নয়াবাড়িতে আওয়ামী লীগের নির্বাচনী ক্যাম্প উদ্বোধন 

ঢাকা জেলার দোহার উপজেলার আসন্ন ৬ষ্ঠ ধাপে ইউপি নির্বাচনকে সামনে রেখে নয়াবাড়ি ইউনিয়নে ধোয়াইর বাজারে আওয়ামী লীগের নির্বাচনী ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। নয়াবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের তত্ত্বাবধানে এই নির্বাচনী ক্যাম্প স্থাপিত হয়েছে। রবিবার বিকাল সাড়ে চারটায় ধোয়াইর বাজারে নয়াবাড়ি ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী তৈয়বুর রহমান তরুন ফিতা কেটে এই ক্যাম্পের উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত বক্তারা বলেন, দেশ ও জনগণের উন্নয়নে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। শেখ হাসিনা সরকারের আমলে দেশ উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলেছে। তাই দেশের উন্নয়নে নৌকার কোন বিকল্প নাই। আপনারা সবাই আগামী ৩১ জানুয়ারি নৌকা মার্কায় ভোট দিবেন।
সে সময় নৌকার প্রার্থী তৈয়বুর রহমান তরুণ বলেন, আমি যে মার্কা পেয়েছি এটা আওয়ামী লীগের নৌকা মার্কা; তাই আপনারা নৌকা মার্কায় ভোট দিবেন।
তিনি আরো বলেন, আমাদের নয়াবাড়ি ইউনিয়ন পদ্মায় ভেঙ্গে যাচ্ছিল সেই ভাঙ্গা থেকে আমাদের নেতা সালমান এফ রহমান বাঁধ নির্মাণ করে এটি রক্ষা করেছে। আজ যদি বাঁধ না হত তাহলে হয়তো নয়াবাড়ি ইউনিয়ন থাকতো না। তাই আপনারা আমাদের এমপির এবং শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহতি রাখার জন্য নৌকায় ভোট দিয়ে নৌকাকে জয়যুক্ত করবেন।
এ সময় উপস্থিত ছিলেন, নয়াবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডাঃ বিল্লাল, মুনাফ মাদবর, আব্দুল কুদ্দুছ, দোহার উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক উদয় চোকদার, নয়াবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জামিল মাহমুদ প্রমুখ।

দোহার-নবাবগঞ্জে প্রতীক বরাদ্দের দিনেই স্বাস্থ্যবিধি উপেক্ষিত

আল-আমিন, মোঃ শরিফ হাসান, স্টাফ রিপোর্টার, news39.net: দোহার-নবাবগঞ্জ উপজেলার ৬ষ্ঠ ধাপে ৩১ জানুয়ারি অনুষ্ঠিতব্য ১৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের প্রতিক বরাদ্দ দেওয়া হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টা থেকে দোহার-নবাবগঞ্জ উপজেলা চত্বরে উপলক্ষে প্রার্থীদের সঙ্গে আসা হাজার হাজার লোক স্বাস্থ্যবিধি মানার তোয়াক্কা না করে উপজেলা চত্বরে আসতে থাকে। নির্বাচন কমিশনারকেও মাস্ক পরিধান করতে দেখা যায়নি।
দোহার-নবাবগঞ্জে সামাজিক দুরত্ব তো দূরের কথা কারো মুখে মাস্ক না থাকায় ওমিক্রন সংক্রমনের ঝুঁকিতে পড়েছে সবাই। এ রকম লোকসমাগম নিয়ে সচেতন মহল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা দিয়েছে নানা প্রশ্ন। করোনা ওমিক্রন সংক্রমন রোধে ইতোমধ্যে বিধি নিষেধ আরোপ করেছে সরকার। এসময় সবত্রই স্বাস্থ্যবিধির উপেক্ষা লক্ষ করা গেছে।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, দোহার উপজেলার পাঁচটি ও নবাবগঞ্জ উপজেলার ১৪টি ইউনিয়ন থেকে আসা চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত নারী প্রার্থীদের সঙ্গে প্রতীক বরাদ্দ নিতে আসা হাজার হাজার মানুষের সমাগম ঘটে। উপজেলা চত্বরে লোকসমাগমের কারণে তিল ফেলার ঠাঁই ছিল না। একে অপরের গা ঘেঁষে দাড়িয়ে দাঁড়িয়ে যার যার প্রার্থীর প্রতিকের অপেক্ষা করতে থাকে। কারো মুখে মাস্ক না থাকায় ওমিক্রন সংক্রমনের ঝুঁকিতে পরে সবাই। স্বাস্থ্যবিধি মানা নিয়ে উদাসীন ছিলো সবাই।
নবাবগঞ্জ উপজেলা নির্বাহি কর্মকর্তা সালাহউদ্দিন মঞ্জু news39.net কে বলেন, স্বাস্থ্যবিধির ব্যাপারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। আর প্রতিক বরাদ্দের সময়ে সকলকে সচেতন করা হয়েছে।
দোহার উপজেলা নির্বাহি কর্মকর্তা ফিরোজ মাহমুদ নাঈম news39.net কে বলেন, এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
নবাবগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা news39.netকে বলেন, শনিবার আমাদের মিটিং আছে। এই ব্যাপারে প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেয়া হবে যেন সবাই স্বাস্থ্যবিধি মেনে চলে।
এ বিষয়ে দোহার উপজেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল ইসলাম news39.net পক্ষ থেকে ফোন দিলেও তাকে পাওয়া যায়নি।
দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: জসিম উদ্দিন news39.net কে বলেন, ওমিক্রনের সংক্রমণের হাত থেকে বাঁচতে হলে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আর এটি সরকারী সিদ্ধান্ত। আমাদের যেহেতু অতীত অভিজ্ঞতা আছে সেহেতু নতুন করে কাউকে বলার কিছু নাই। এই সময়ে এরকম লোকসমাগম আমাদের সবাইকে ঝুঁকির মধ্যে ফেলতে পারে। তাই আশা করছি দ্রুতই সবাই সচেতন হবে এবং মাস্ক পরিধান করবে।

জামাইকে জয়ী করতে শ্বশুরের প্রার্থীতা প্রত্যাহার

শরিফ হাসান, স্টাফ রিপোর্টার, news39.net: দোহার উপজেলার নারিশা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আলমগীর হোসেনকে বিজয়ী করতে জামাইয়ের জন্য শ্বশুর প্রার্থীতা প্রত্যাহার করেছেন। নৌকা প্রতীকের প্রার্থী আলমগীর হোসেন সম্পর্কে অপর প্রার্থী মুক্তিযোদ্ধা তাবারক বেপারির ভাজতি জামাই। দলীয় সাংসাদ সালমান এফ রহমানের নির্দেশ মেনে এই প্রার্থীতা প্রত্যাহার করেন এবং এর মাধ্যমে নারিশা ইউনিয়ন আওয়ামীলীগ ঐক্যবদ্ধ হয়। যদিও নির্বাচনী মাঠে রয়ে গেছেন যুবলীগের দুই প্রভাবশালী নেতা সালাহউদ্দিন দরানি এবং মোহাম্মদ আলি ঘটু খালাসি। তারা যথাক্রমে মোটরসাইকেল ও আনারস প্রতিক পেয়েছেন।

বৃহস্পতিবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে বীর মুক্তিযোদ্ধা তাবারক আলী বেপারি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী আলমগীর হোসেনকে সমর্থন দিয়ে মনোনয়ন প্রত্যাহার করেন। এসময় তিনি নৌকাকে বিজয় করতে আলমগীর হোসেন হাত তুলে ধরে তুলে শপথ নেন।

তাবারক বেপারী বলেন, ইউনিয়নের উন্নয়ন ও একতার স্বার্থে তিনি তার নেতা দলীয় সাংসদ সালমান এফ রহমান ও দলীয় প্রধান প্রধানমন্ত্রী জননেত্রি শেখ হাসিনার নির্দেশ মোতাবেক প্রার্থীতা প্রত্যাহার করেছেন। একইসাথে আলমগীর হোসেনকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধ থেকে নৌকায় ভোট দিতে আহবান জানান এবং নিজ থেকে সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি দেন।

নৌকা প্রতিকের প্রার্থী আলমগির হোসেন বলেন, তিনি নির্বাচিত হলে ঢাকা-১ সাংসদ সালমান এফ রহমানের নেতৃত্বে, উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেনের সহযোগিতায় নারিশা ইউনিয়নকে একটি আদর্শ ইউনিয়ন হিসেবে প্রতিষ্ঠা করবেন। এখন নৌকার প্রার্থীদেরকে বিজয়ী করতে উপজেলা আওয়ামী লীগ ঐক্যবদ্ধ। এসময় তিনি নির্বাচিত হলে তাবারক বেপারীর পরামর্শ গ্রহণ করবেন বলে প্রতিশ্রুতি দেন।

বৃহস্পতিবার বিকালে নারিশা উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ বখতিয়ার হোসেন লেবু খাঁনের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্তিত ছিলেন দোহার উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল হক বেপারি। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য সুরুজ আলম সুরুজ, আদাবর থানা আওয়ামী লীগ এম এ মান্নান, দোহার উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোল্লা মোঃ বেলাল, দোহার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আল মামুন, দোহার পৌরসভা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদ হোসেন সুরুজ, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি গিয়াসউদ্দিন সহাগসহ স্থানীয় নেতা-কর্মি ও সমর্থকবৃন্দ।

দোহারে জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা শুরু

ঢাকা দোহার উপজেলায় ৫০তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার প্রতিষ্ঠান পর্যায়ে শুভ উদ্বোধন এবং ১২০তম জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২২ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এফএম ফিরোজ মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আখতারুজ্জামান ভূঁইয়া, উপ-পরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর,বাংলাদেশ,ঢাকা।

সেসময় আরো উপস্থিত ছিলেন দোহার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, একাডেমিক সুপার ভাইজার এবং মাধ্যমিক পর্যায়ের সকল প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগন।

মুকসুদপুরে এম এ হান্নানের পক্ষে আওয়ামী লীগের যৌথ সভা 

ঢাকা জেলার দোহার উপজেলার ৬ষ্ঠ ধাপের ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের দলীয় মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অধ্যাপক এম এ হান্নান খানকে বিজয়ী করতে যৌথসভা করেছে মুকসুদপুর ইউনিয়ন আওয়ামীলীগ। শনিবার সন্ধ্যায় উপজেলার মুকসুদপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান অধ্যাপক এম এ হান্নান খানের নিজ বাড়ীতে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান বক্তা দোহার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদার বলেন, আমাদের আওয়ামী লীগের দলীয় মনোনীত মুকসুদপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক এম.এ হান্নানকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন। যদি আমাদের দলীয় কোনো নেতাকর্মী বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করতে চান বা ইচ্ছা প্রকাশ করেন এবং আমাদের আওয়ামী লীগের দলীয় কোনো নেতৃবৃন্দ ঐ বিদ্রোহী প্রার্থীকে সাহায্য সহযোগিতা করেন তাহলে আমরা তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবো।

যৌথসভায় মুকসুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী এম এ হান্নান খান বলেন, আমি গত নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনীত মুকসুদপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হয়ে আপনাদের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আবারও আপনাদের সেবা করার জন্য আমি আগামী নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছি। ৩১ জানুয়ারি আপনারা আমাকে নৌকা প্রতীকে ভোট দিয়ে মুকসুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করে আপনাদের সেবা করার সুযোগ দিবেন বলে আশা করি।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম বাবুল। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদার।

উপজেলা আওয়ামী লীগের সন্মানিত সদস্য সোয়েম আহম্মেদের সভাপতিত্বে ও মুকসুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা রুবেলের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন সাবেক আইজিআর বীর মক্তিযোদ্ধা খান মোহাম্মদ আব্দুল মান্নান, বাংলাদেশ আওয়ামীলীগের উপ-কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সদস্য জয়নাল আবেদীন, বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহিনুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোল্লা মোহাম্মদ বেলাল, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি গিয়াস উদ্দিন সোহাগসহ আওয়ামীলীগের অঙ্গসংঠনের নেতৃবৃন্দ।

দোহারে গ্রাহকের মৃত্যুর ইন্সুরেন্স টাকা হস্তান্তর

ঢাকা দোহার উপজেলায় মৃত্যু দাবির চেক হস্তান্তর করেছেন মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিমিটেড।

শনিবার দুপুর ১২ টায় মার্কেন্টাইল ইসলামী লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেডের দোহার সার্ভিস সেন্টার কর্তৃক আয়োজিত বীমা গ্রাহক ” মরিয়ম আক্তারের” নমিনী তার মা আলেয়া বেগমের নিকট এই ‘বীমার দাবী চেক হস্তান্তর করেন।

অনুষ্ঠানে মোঃ বেলাল হোসাইন, জেইভিপি,ইনচার্জ দোহার নবাবগঞ্জ সার্ভিস সেন্টার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সাইদুল আমিন সিইও।

সে সময় তিনি প্রধান অতিথীর বক্তব্য বলেন, আমাদের সবইকে বিমা করতে হবে। আমি আমার ছেলের জন্যও বিমা করেছি লেখাপড়া করার জন্য, কারন আমি চলে গেলে তখন তার দায়িত্ব কে নিবে সে জন্য আমি শিক্ষা বিমা করেছি। আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেও বিমায় কাজ করেছে। বিমা কোম্পানির সম্পর্কে অনেক সমস্যা জানেন আপনারা। বিমা কোম্পানির গুলো টাকা দেয় দেরিতে কিন্তু আমরা তাড়াতাড়ি দিয়ে থাকি। কেউ যদি বিমার টাকা দিতে দেরি করে তাহলে তারা অনলাইনে মধ্যেমে একটা ফোন দিয়ে তার অভিযোগ জানালে বাংলাদেশ ব্যাংক সেই বিমার কোম্পানির বিরুদ্ধে পদক্ষেপ নিবে। কোন বিমা সংস্থা চলে যাবে এর কোন সুযোগ নাই। আমরা ব্যাংকের একাউন্টের মধ্যেমে টাকা দিয়ে থাকি সে জন্য গ্রাহকে আমরা আগে একাউন্ট করতে বলি। আমরা এসেছি জনগণের সেবা দেওয়া জন্য। আমরা বিয়ের জন্য মহরমা বিমার ব্যবস্থা করেছি যার জন্য স্ত্রী মহরমার টাকা আমরা পরিষদ করবো সে বাচা থাকলেও আবার যুদি মারা যায় সে ক্ষেত্রেও আমরা তার সেই টাকা পরিষদ করবো। এছাড়াও আমাদের আরো অনেক বিমা পলেছি আছে। আজকে আমরা যাকে চেক দিচ্ছি তিনি আমাদের এই শাখায় ১২ হাজার টাকা জমা দিয়েছিল এখন আমরা তাকে ১লক্ষ ৬২ হাজার টাকা দিচ্ছি।

মৃত্যু মারিয়েম আক্তারের মা আলেয়া আক্তার চেক গ্রহনের করেন সময় বলেন, আমি আজকে যে টাকা টা পেলাম তার জন্য আমার কোন টাকা খরচ করতে হয়নি। আমি নিশ্চিত ভাবে টাকা পেয়েছি। আমার টাকাটা দ্রুত দেওয়ার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ডিএমডি শেখ আব্দুর রশিদ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা রিজিওন ইনচার্জ মোঃ মজিবুল মাওলা লিটন ও ঢাকা সাউথ ডিভিশন ইনচার্জ মোঃ ওমর ফারুক,মোছাঃকুলসুম বেগম প্রমুখ।

দোহার উপজেলা কৃষকলীগের সভাপতির মৃত্যু

ঢাকা জেলার দোহার উপজেলা কৃষকলীগের সভাপতি, স্বাধীনতার পর দোহার উপজেলা ছাএলীগের প্রথম সভাপতি, ঢাকা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব আবুল কালাম আজাদ শনিবার সকাল দশটায় মিরপুর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
তার মৃত্যুতে দোহার উপজেলা আওয়ামী লীগ,কৃষকলীগ,ছাত্রলীগে শোকের ছায়া নেমে আসে তারা সবাই তার জন্য দোয়া করেন।

তার মৃত্যু নিশ্চিত করে দোহার উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক হামিদুর রহমান খান হিমু। তিনি জানান, শনিবার সকাল দশটায় Icu তে চিকিৎসাধীন অবস্থায় আবুল কালাম আজাদ ভাই মৃত্যু বরন করেছে। তিনি বার্ধক্যজনিত কারণে মিরপুর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের Icuতে ভর্তি ছিলেন। তিনি মৃত্যুকালে দুই ছেলে রেখে যান। তার জানাযার নামাজ শনিবার বাদ আসর নামাজের পর অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে হোসাইনিয়া কবরস্থান, নারিশা পশ্চিম চর, দোহার, ঢাকা দাফন করা হয়।

বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের প্রতি শোক ও শ্রদ্ধা নিবেদন করের বাংলাদেশ কৃষক লীগের সহ-সভাপতি মোঃআবুল হোসেন, ঢাকা জেলা দক্ষিণ কৃষক লীগের সাধারন সম্পাদক আমজাদ হোসেন এবং দোহার উপজেলা কৃষক লীগের সাধারন সম্পাদক হামিদুর রহহমান খান হিমু সহ সকল কৃষক লীগের নেএী বৃন্দ।