দোহার পৌরসভার নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের গণসংবর্ধনা

ঢাকার দোহার উপজেলার পৌরসভার নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের গণসংবর্ধনা দেওয়া হয়েছে। ৩১ জুলাই রবিবার, বিকেলে ছনটেক এলাকায় এ গন সংবর্ধনার আয়োজন করা হয়। দোহারের ২নং ওর্য়াড বৌ-বাজার,কাঠালীঘাটা,খালপাড়,ছনটেক এলাকাবাসীর পক্ষ থেকে এ গণ সংবর্ধনা দেওয়া হয়।

উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন ।

উক্ত গণ সংবর্ধনা অনুষ্ঠানে আলমগীর হোসেন বলেন, আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি দোহার পৌরসভার নির্বাচন আন্তজার্তিক পর্যায়ে যেভাবে নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষ হয় সেই ভাবেই দোহারের মাটিতে পৌরসভা নির্বাচন হয়েছে। আমি হুশিয়ার করে দিতে চাই সেই সমস্ত লোকদের যারা এই নির্বাচনকে নিয়ে প্রশ্নবিধ্য করবেন। কেউ কেউ অসাধু উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য এই নির্বাচন কে নিয়ে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন। দোহারের জনগণ তার ভোট দিতে সক্ষম হয়েছে। একটি ভোটারও প্রশ্ন করতে পারবে না এই ভোট সঠিক হয় নাই। ইভিএম এর মাধ্যমে ভোট সুষ্ঠ ও নিরপেক্ষ হয়েছে।

তিনি আরো বলেন, এই দোহার পৌরসভার মেয়র ও কাউন্সিল যারা নির্বাচিত হয়েছে। তারা সবাই সৎ ও যোগ্য বলে মনে করি। এই তরুণ প্রজন্মই একদিন মেয়র, এম.পি হয়ে দোহারে মাটি ও দোহার পৌরসভাকে একটি আধুনিক পৌরসভা গড়ে তুলে উজ্জ্বল আলোয় আলোকিত করবে।

এ সময় বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক জনাব হাজী মোঃ নুরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দোহার পৌরসভা আওয়ামী লীগের আহবায়ক সাজ্জাদ হোসেন সরুজ, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন মাঝি, বিলাশপুর ইউ.পি. চেয়ারম্যান রাশেদ চোকদার, সুরুজ আলম সুরুজ, জয়নাল আবেদীন, আব্দুস সালাম আজাদ, আলমাস উদ্দিন, গিয়াস উদ্দিন সোহাগ,  আবুল কাজী,  মোঃ নবি হাসান সহ নব নির্বাচিত মেয়র ও কাউন্সিলরগন।

উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সঞ্চালনা করেন জয়পাড়া কলেজ ছাএলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান শান্ত।

জনগন এতো বোকা নয় যে উন্নয়ন করবে আওয়ামী লীগ আর ভোট দিবে বিএনপি জামাতকে; দোহারে সালমান এফ রহমান

জনগন এতো বোকা নয় যে উন্নয়ন করবে আওয়ামীলীগ সরকার আর ভোট দিয়ে পাস করাবে বিএনপি-জামাতকে। যার প্রমাণ ইতোমধ্যে গত ২৭ জুলাই অনুষ্ঠিত দোহার পৌরসভা নির্বাচনে দিয়েছেন। দোহার পৌরসভা নির্বাচনে বিপুল ভোটে আওয়ামীলীগের সমর্থিত প্রার্থীর আলমাছ উদ্দিনের বিজয়ের মাধ্যেমে। আজ শনিবার বিকেলে ঢাকার দোহার পৌরসভা নবনির্বাচিত মেয়র, সাধারণ কাউন্সিলর এবং নারী কাউন্সিলদের সাথে “দোহার পৌরসভা উন্নয়ন পর্যলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এবং ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান ফজলুর রহমান এসব কথা বলেন।

তিনি বলেন, সীমানা জটিলতার কারণে দীর্ঘদিন দোহার পৌরসভা নির্বাচন বন্ধ ছিলো। আমি প্রধানমন্ত্রীকে বলে নির্বাচনের ব্যবস্থা করেছি। নৌকা প্রতীক না দিয়ে প্রধানমন্ত্রী উন্নয়নের প্রমান দেখতে সুষ্ঠু নির্বাচনের আয়োজন করেছি। জনগন প্রধানমন্ত্রীর উন্নয়নের কথা স্বীকার করে আওয়ামী লীগের সমর্থিত প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করে বুঝিয়ে দিলেন। জনগন বোকা নন! এজন্য আমি দোহার পৌরবাসীকে ধন্যবাদ জানাই। তিনি আরও বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সারাবিশেই অর্থনীতিতে একটা মন্দা বিরাজ করছে। তাই প্রধানমন্ত্রী নতুন প্রকল্পের উপর জোর না দিয়ে আগের কাজ গুলোই ভাল ভাবে করতে চাচ্ছেন। এসময় তিনি নতুন মেয়র ও কাউন্সিলদের শুধু উন্নয়নের কথা না ভেবে পৌর কর আদায়ের বিষয়ে জনগনকে সচেতন করতে আহ্বান জানান।

দোহার পৌরসভা প্রশাসক আজাদ হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভা প‌া‌নি সরবরাহ ও স‌্যা‌নি‌টেশন প্রক‌ল্পের প্রকল্প প‌রিচালক মো. ওয়াজেদ আলী, দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশের আলম, দোহার পৌরসভা নবনির্বাচিত মেয়র আলমাছ উদ্দিন প্রমূখ।

দোহার পৌরসভা নির্বাচন ২০২২: মেয়র পদে কেন্দ্রভিত্তিক ফলাফল

মেয়র পদে কেন্দ্রভিত্তিক ফলাফল

০১। লটাখােলা উচ্চ বিদ্যালয়, পশ্চিম লটাখােলা

ভোটার সংখ্যা: ১৪৮৯
প্রদত্ত বৈধ ভোটের সংখ্যা: ৮৮৩

প্রার্থী মার্কা প্রাপ্ত ভোট
আব্দুর রহমান আকন্দ নারিকেল গাছ ৬২৩
মো. আলমাছ উদ্দিন জগ ১৩১
নজরুল ইসলাম বাবুল হেলমেট ৪৩
জামাল উদ্দিন আহমেদ মোবাইল ফোন ৪৩
আমজাদ হোসেন হাত পাখা ১৯
মো. ফরহাদ হোসেন কম্পিউটার ১১
মো. নুরুল ইসলাম ইস্ত্রি
মো. জাহাঙ্গীর আলম চামচ
মোট ৮৮৩

 

০২। লটাখােলা আজাহার আলী মেমােরিয়াল উচ্চ বিদ্যালয়, পূর্ব লটাখোলা 

কেন্দ্র-১ (টিনসেড ভবন/পুরুষ ভোটার) 

ভোটার সংখ্যা: ১৫৬২
প্রদত্ত বৈধ ভোটের সংখ্যা: ৯৭৩

প্রার্থী মার্কা প্রাপ্ত ভোট
আব্দুর রহমান আকন্দ নারিকেল গাছ ৪৬৯
মো. আলমাছ উদ্দিন জগ ২৬৪
জামাল উদ্দিন আহমেদ মোবাইল ফোন ১৪৩
নজরুল ইসলাম বাবুল হেলমেট ৪৬
আমজাদ হোসেন হাত পাখা ১৭
মো. ফরহাদ হোসেন কম্পিউটার ১২
মো. নুরুল ইসলাম ইস্ত্রি ১২
মো. জাহাঙ্গীর আলম চামচ ১০
  মোট ৯৭৩

০৩। লটাখােলা আজাহার আলী মেমােরিয়াল উচ্চ বিদ্যালয়, পূর্ব লটাখােলা, 

কেন্দ্র-২ (নতুন ভবন/নারী ভোটার) 

ভোটার সংখ্যা: ১৫১৯
প্রদত্ত বৈধ ভোটের সংখ্যা: ৯৪৮

প্রার্থী মার্কা প্রাপ্ত ভোট
আব্দুর রহমান আকন্দ নারিকেল গাছ ৪৬১
মো. আলমাছ উদ্দিন জগ ২৪৪
জামাল উদ্দিন আহমেদ মোবাইল ফোন ১২১
নজরুল ইসলাম বাবুল হেলমেট ৬৬
আমজাদ হোসেন হাত পাখা ২২
মো. নুরুল ইসলাম ইস্ত্রি ১২
মো. জাহাঙ্গীর আলম চামচ ১২
মো. ফরহাদ হোসেন কম্পিউটার ১০
  মোট ৯৪৮

০৪। আব্বাস আলী শিশু একাডেমী, খালপাড় উত্তর পাড়

ভোটার সংখ্যা: ২৫০৪
প্রদত্ত বৈধ ভোটের সংখ্যা: ১৫৩৪

প্রার্থী মার্কা প্রাপ্ত ভোট
মো. আলমাছ উদ্দিন জগ ৮৭০
জামাল উদ্দিন আহমেদ মোবাইল ফোন ২৭০
আব্দুর রহমান আকন্দ  নারিকেল গাছ ১৫১
নজরুল ইসলাম বাবুল হেলমেট ১১৭
মো. জাহাঙ্গীর আলম চামচ ৪৩
মো. নুরুল ইসলাম ইস্ত্রি ৪২
আমজাদ হোসেন হাত পাখা ২৭
মো. ফরহাদ হোসেন কম্পিউটার ১৪
মোট ১৫৩৪

০৫। জয়পাড়া খালপাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়, উত্তর জয়পাড়া 

ভোটার সংখ্যা: ২৯৪১
প্রদত্ত বৈধ ভোটের সংখ্যা: ১৭৫৮

প্রার্থী মার্কা প্রাপ্ত ভোট
মো. আলমাছ উদ্দিন জগ ৮৮১
জামাল উদ্দিন আহমেদ মোবাইল ফোন ৪৮২
আব্দুর রহমান আকন্দ  নারিকেল গাছ ১৭৭
নজরুল ইসলাম বাবুল হেলমেট ১২৩
মো. জাহাঙ্গীর আলম চামচ ২৮
আমজাদ হোসেন হাত পাখা ২৮
মো. নুরুল ইসলাম ইস্ত্রি ২৩
মো. ফরহাদ হোসেন কম্পিউটার ১৬
মোট ১৭৫৮

০৬। ইসলামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, ইসলামপুর

ভোটার সংখ্যা: ২৮০১
প্রদত্ত বৈধ ভোটের সংখ্যা: ১৬০৭

প্রার্থী মার্কা প্রাপ্ত ভোট
মো. আলমাছ উদ্দিন জগ ৫৫৩
আব্দুর রহমান আকন্দ নারিকেল গাছ ৪৮৮
জামাল উদ্দিন আহমেদ মোবাইল ফোন ১৭১
মো. জাহাঙ্গীর আলম চামচ ১৬১
নজরুল ইসলাম বাবুল হেলমেট ৯১
আমজাদ হোসেন হাত পাখা ৮১
মো. নুরুল ইসলাম ইস্ত্রি ৫২
মো. ফরহাদ হোসেন কম্পিউটার ১০
মোট ১৬০৭

০৭। আনােয়ারা খানম হাফিজিয়া মাদ্রাসা, মিয়াপাড়া

ভোটার সংখ্যা: ১৩৫৬
প্রদত্ত বৈধ ভোটের সংখ্যা: ৮১৬

প্রার্থী মার্কা প্রাপ্ত ভোট
মো. জাহাঙ্গীর আলম চামচ ৩০৭
নজরুল ইসলাম বাবুল হেলমেট ১৬৩
মো. আলমাছ উদ্দিন জগ ১৪৪
আব্দুর রহমান আকন্দ নারিকেল গাছ ৮৪
জামাল উদ্দিন আহমেদ মোবাইল ফোন ৪৩
আমজাদ হোসেন হাত পাখা ৩৬
মো. নুরুল ইসলাম ইস্ত্রি ৩৫
মো. ফরহাদ হোসেন কম্পিউটার
মোট ৮১৬

 

০৮। উত্তর জয়পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, উত্তর জয়পাড়া

ভোটার সংখ্যা: ১৭৭২
প্রদত্ত বৈধ ভোটের সংখ্যা: ১০৪০

প্রার্থী মার্কা প্রাপ্ত ভোট
মো. আলমাছ উদ্দিন জগ ৪২৮
আব্দুর রহমান আকন্দ নারিকেল গাছ ২৯৮
জামাল উদ্দিন আহমেদ মোবাইল ফোন ২২৫
নজরুল ইসলাম বাবুল হেলমেট ৩৩
আমজাদ হোসেন হাত পাখা ২৩
মো. নুরুল ইসলাম ইস্ত্রি ১৮
মো. জাহাঙ্গীর আলম চামচ ১০
মো. ফরহাদ হোসেন কম্পিউটার
মোট ১০৪০

০৯। জয়পাড়া কলেজ, চৌধুরীপাড়া

ভোটার সংখ্যা: ২১৮৬
প্রদত্ত বৈধ ভোটের সংখ্যা: 

প্রার্থী মার্কা প্রাপ্ত ভোট
আব্দুর রহমান আকন্দ নারিকেল গাছ ৪৬৭
মো. আলমাছ উদ্দিন জগ ৩৭৯
জামাল উদ্দিন আহমেদ মোবাইল ফোন ৩২২
নজরুল ইসলাম বাবুল হেলমেট ৬৮
মো. নুরুল ইসলাম ইস্ত্রি ৩১
মো. ফরহাদ হোসেন কম্পিউটার ১৫
মো. জাহাঙ্গীর আলম চামচ
আমজাদ হোসেন হাত পাখা
  মোট

১০। বেগম আয়েশা পাইলট উচ্চ বিদ্যালয়, খাড়াকান্দা, 

কেন্দ্র-০১ (উত্তর পার্শ্বের ভবন) 

ভোটার সংখ্যা: ১৬৩৭
প্রদত্ত বৈধ ভোটের সংখ্যা: ৯১১

প্রার্থী মার্কা প্রাপ্ত ভোট
মো. আলমাছ উদ্দিন জগ ২৪৩
নজরুল ইসলাম বাবুল হেলমেট ২৩২
আব্দুর রহমান আকন্দ নারিকেল গাছ ১৪২
জামাল উদ্দিন আহমেদ মোবাইল ফোন ১১২
মো. নুরুল ইসলাম ইস্ত্রি ৮৫
আমজাদ হোসেন হাত পাখা ৬০
মো. ফরহাদ হোসেন কম্পিউটার ২০
মো. জাহাঙ্গীর আলম চামচ ১৭
মোট ৯১১

১১। বেগম আয়েশা পাইলট উচ্চ বিদ্যালয়, খাড়াকান্দা, 

কেন্দ্র-০২ (দক্ষিণ পার্শ্বের ভবন/ নারী ভোটার)

ভোটার সংখ্যা: ১৬২১
প্রদত্ত বৈধ ভোটের সংখ্যা: ৯৮৮

প্রার্থী মার্কা প্রাপ্ত ভোট
মো. আলমাছ উদ্দিন জগ ২১৭
আব্দুর রহমান আকন্দ নারিকেল গাছ ২০০
নজরুল ইসলাম বাবুল হেলমেট ১৭৯
জামাল উদ্দিন আহমেদ মোবাইল ফোন ১৫৬
মো. নুরুল ইসলাম ইস্ত্রি ৮৫
আমজাদ হোসেন হাত পাখা ৭৪
মো. ফরহাদ হোসেন কম্পিউটার ৪০
মো. জাহাঙ্গীর আলম চামচ ৩৭
মোট ৯৮৮

 

১২। অক্সফোর্ড বেবীকেয়ার হােমস, জয়পাড়া

ভোটার সংখ্যা: ২৮৩৪
প্রদত্ত বৈধ ভোটের সংখ্যা: ১৬২১

প্রার্থী মার্কা প্রাপ্ত ভোট
মো. আলমাছ উদ্দিন জগ ৫৮৭
নজরুল ইসলাম বাবুল হেলমেট ৪৪৭
জামাল উদ্দিন আহমেদ মোবাইল ফোন ১৪৩
আব্দুর রহমান আকন্দ নারিকেল গাছ ১৩৮
আমজাদ হোসেন হাত পাখা ১১৫
মো. জাহাঙ্গীর আলম চামচ ১০০
মো. নুরুল ইসলাম ইস্ত্রি ৬৬
মো. ফরহাদ হোসেন কম্পিউটার ২৫
মোট ১৬২১

১৩। তানশীরুল ইসলাম মাদরাসা, জয়পাড়া

ভোটার সংখ্যা: ১২৯৪
প্রদত্ত বৈধ ভোটের সংখ্যা: ৭৯২

প্রার্থী মার্কা প্রাপ্ত ভোট
নজরুল ইসলাম বাবুল হেলমেট ৩১৫
মো. আলমাছ উদ্দিন জগ ১৮৮
মো. নুরুল ইসলাম ইস্ত্রি ৭২
আব্দুর রহমান আকন্দ নারিকেল গাছ ৬৯
আমজাদ হোসেন হাত পাখা ৪১
মো. জাহাঙ্গীর আলম চামচ ৪১
মো. ফরহাদ হোসেন কম্পিউটার ৩৬
জামাল উদ্দিন আহমেদ মোবাইল ফোন ৩০
মোট ৭৯২

 

১৪। বৈটা সরকারী প্রাথমিক বিদ্যালয়, বটিয়া

ভোটার সংখ্যা: ২০৪৭
প্রদত্ত বৈধ ভোটের সংখ্যা: ১১৪৯

প্রার্থী মার্কা প্রাপ্ত ভোট
নজরুল ইসলাম বাবুল হেলমেট ৪৮৪
মো. আলমাছ উদ্দিন জগ ৪০২
আমজাদ হোসেন হাত পাখা ৯৪
আব্দুর রহমান আকন্দ নারিকেল গাছ ৬১
মো. জাহাঙ্গীর আলম চামচ ৪৩
জামাল উদ্দিন আহমেদ মোবাইল ফোন ৩৪
মো. নুরুল ইসলাম ইস্ত্রি ২৬
মো. ফরহাদ হোসেন কম্পিউটার
মোট ১১৪৯

 

১৫। জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, দক্ষিণ জয়পাড়া গাংপাড়

ভোটার সংখ্যা: ২০৫১
প্রদত্ত বৈধ ভোটের সংখ্যা:  

প্রার্থী মার্কা প্রাপ্ত ভোট
মো. আলমাছ উদ্দিন জগ ৪৪২
নজরুল ইসলাম বাবুল হেলমেট ৩৭৩
আব্দুর রহমান আকন্দ নারিকেল গাছ ১৬৮
আমজাদ হোসেন হাত পাখা ৪৩
জামাল উদ্দিন আহমেদ মোবাইল ফোন ৪২
মো. জাহাঙ্গীর আলম চামচ ৩৩
মো. নুরুল ইসলাম ইস্ত্রি
মো. ফরহাদ হোসেন কম্পিউটার
মোট

 

১৬। ঘাটা-১ সরকারী প্রাথমিক বিদ্যালয়, দোহার ঘাটা (কেন্দ্র-১/ পুরুষ ভোটার)

ভোটার সংখ্যা: ২০৮৭
প্রদত্ত বৈধ ভোটের সংখ্যা:  ১০০৯

প্রার্থী মার্কা প্রাপ্ত ভোট
নজরুল ইসলাম বাবুল হেলমেট ৮০৮
মো. নুরুল ইসলাম ইস্ত্রি ৮২
মো. আলমাছ উদ্দিন জগ ৫০
আব্দুর রহমান আকন্দ নারিকেল গাছ ২০
মো. জাহাঙ্গীর আলম চামচ ১৭
আমজাদ হোসেন হাত পাখা ১৭
মো. ফরহাদ হোসেন কম্পিউটার
জামাল উদ্দিন আহমেদ মোবাইল ফোন
মোট ১০০৯

 

১৭। ঘাটা-১ সরকারী প্রাথমিক বিদ্যালয়, দোহার ঘটা (কেন্দ্র-২/নারী ভোটার)

ভোটার সংখ্যা: ২০৯৫
প্রদত্ত বৈধ ভোটের সংখ্যা:  ১১৯৫

প্রার্থী মার্কা প্রাপ্ত ভোট
নজরুল ইসলাম বাবুল হেলমেট ৮৬৯
মো. নুরুল ইসলাম ইস্ত্রি ১০৫
মো. আলমাছ উদ্দিন জগ ৬৯
আব্দুর রহমান আকন্দ নারিকেল গাছ ৩৮
মো. জাহাঙ্গীর আলম চামচ ৩১
আমজাদ হোসেন হাত পাখা ৩০
মো. ফরহাদ হোসেন কম্পিউটার ৩২
জামাল উদ্দিন আহমেদ মোবাইল ফোন ২১
মোট ১১৯৫

 

১৮। কাটাখালী মিছেরখান উচ্চ বিদ্যালয়,  কাটাখালী

ভোটার সংখ্যা: ২৭১৫
প্রদত্ত বৈধ ভোটের সংখ্যা:  ১৬৬৪

প্রার্থী মার্কা প্রাপ্ত ভোট
মো. নুরুল ইসলাম ইস্ত্রি ৭৬৩
আব্দুর রহমান আকন্দ নারিকেল গাছ ২৫১
নজরুল ইসলাম বাবুল হেলমেট ২০৭
মো. জাহাঙ্গীর আলম চামচ ১৪০
মো. আলমাছ উদ্দিন জগ ১৩৪
মো. ফরহাদ হোসেন কম্পিউটার ৯০
আমজাদ হোসেন হাত পাখা ৪৫
জামাল উদ্দিন আহমেদ মোবাইল ফোন ৩৪
মোট ১৬৬৪

১৯। ঘাটা-২ সরকারী প্রাথমিক বিদ্যালয়, বানাঘাটা

ভোটার সংখ্যা: ২৬৫৭
প্রদত্ত বৈধ ভোটের সংখ্যা: ১৫৩২

প্রার্থী মার্কা প্রাপ্ত ভোট
মো. নুরুল ইসলাম ইস্ত্রি ৬৫৩
মো. ফরহাদ হোসেন কম্পিউটার ৩৩৫
মো. আলমাছ উদ্দিন জগ ২৬৯
নজরুল ইসলাম বাবুল হেলমেট ১৫৭
মো. জাহাঙ্গীর আলম চামচ ৩৬
আব্দুর রহমান আকন্দ নারিকেল গাছ ৩৫
আমজাদ হোসেন হাত পাখা ৩০
জামাল উদ্দিন আহমেদ মোবাইল ফোন ১৭
মোট ১৫৩২

 

২০। ইউসুফপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, লস্করকান্দা

কেন্দ্র-১ (পুরাতন ভবন/পুরুষ ভোটার)

ভোটার সংখ্যা: ১৯৪৬
প্রদত্ত বৈধ ভোটের সংখ্যা:  ১১২৯

প্রার্থী মার্কা প্রাপ্ত ভোট
মো. জাহাঙ্গীর আলম চামচ ৫৪৫
মো. নুরুল ইসলাম ইস্ত্রি ১৪৯
আব্দুর রহমান আকন্দ নারিকেল গাছ ৯৯
নজরুল ইসলাম বাবুল হেলমেট ৯৭
মো. আলমাছ উদ্দিন জগ ৯৩
জামাল উদ্দিন আহমেদ মোবাইল ফোন ৮৮
আমজাদ হোসেন হাত পাখা ৩৭
মো. ফরহাদ হোসেন কম্পিউটার ২১
মোট ১১২৯

২১। ইউসুফপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, লস্করকান্দা

কেন্দ্র-২ (নতুন ভবন/নারী ভোটার)

ভোটার সংখ্যা: ১৯৫২
প্রদত্ত বৈধ ভোটের সংখ্যা:  ১৩৩৪

প্রার্থী মার্কা প্রাপ্ত ভোট
মো. জাহাঙ্গীর আলম চামচ ৬৬৭
মো. নুরুল ইসলাম ইস্ত্রি ১৭২
আব্দুর রহমান আকন্দ নারিকেল গাছ ১২৭
জামাল উদ্দিন আহমেদ মোবাইল ফোন ১১৫
মো. আলমাছ উদ্দিন জগ ১০৬
নজরুল ইসলাম বাবুল হেলমেট ১০৫
আমজাদ হোসেন হাত পাখা ৩০
মো. ফরহাদ হোসেন কম্পিউটার ১২
মোট ১৩৩৪

 

চুড়ান্ত ফলাফল:

প্রার্থী মার্কা প্রাপ্ত ভোট
মো. আলমাছ উদ্দিন জগ ৬৬৯৪
নজরুল ইসলাম বাবুল হেলমেট ৫০২৩
আব্দুর রহমান আকন্দ নারিকেল গাছ ৪৫৬৬
জামাল উদ্দিন আহমেদ মোবাইল ফোন ২৬০৯
মো. নুরুল ইসলাম ইস্ত্রি ২৫৫০
মো. জাহাঙ্গীর আলম চামচ ২৩০৫
আমজাদ হোসেন হাত পাখা ১০৩৮
মো. ফরহাদ হোসেন কম্পিউটার ৭৩২
মোট ২৫২৬৭

সূত্র: নির্বাচন কমিশন

কোন প্রার্থী কতটি কেন্দ্রে প্রথম হয়েছেন (প্রার্থীর বিস্তৃতি বোঝার জন্য):

প্রার্থী ১ম ২য় ৩য়
মো. আলমাছ উদ্দিন
আব্দুর রহমান আকন্দ
নজরুল ইসলাম বাবুল
মো. জাহাঙ্গীর আলম
মো. নুরুল ইসলাম
জামাল উদ্দিন আহমেদ
মো. ফরহাদ হোসেন
আমজাদ হোসেন

দোহার পৌর-নির্বাচন ২০২২: কাউন্সেলর প্রার্থীরা কে কত ভোট পেলেন

২৭ জুলাই ২০২২ তারিখে ঢাকার দোহার উপজেলার দোহার পৌরসভার সৃষ্টির পর ২য় নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে নির্বাচনের ফলাফল বিস্তারিত দেয়া হল:

১ নং ওয়ার্ডে কাউন্সেলর পদের ভোটের ফল

১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

মোট ভোটার: ৪৫৭০
প্রদত্ত ভোটের হার: ৬১.৫৮%
মোট বৈধ ভোটের সংখ্যা: ২৮০৯
বাতিলকৃত ভোটের সংখ্যা:

প্রার্থী মার্কা প্রাপ্ত ভোট
আলমগীর মুবিন  টেবিল ল্যাম্প ৫২৮
বদরুল ইসলাম বদু ব্ল্যাকবোর্ড ৪১১
মো. উজ্জল হোসেন পানির বোতল ৩৬৬
তুষার পাল ব্রিজ ৩২৯
মো. আনছারী খান ঢেঁড়স ২৬১
আবুল কালাম পাঞ্জাবি ২৩৫
নেছার আহমেদ টিউবলাইট ২১৯
এহসানুল মুকিত স্কু ড্রাইভার ১৯৯
সাদ্দাম হোসেন ফাইল কেবিনেট ৭৯
মো. সোহেল আহমেদ ডালিম ৭১
মাহমুদুল হাসান পান্নু গাজর ৭০
মো. রাছেল উটপাখি ৩২
সফিকুল তালুকদার টিউবওয়েল

২ নং ওয়ার্ডে কাউন্সেলর পদের ভোটের ফল

৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

মোট ভোটার: ৫৪৪৫
প্রদত্ত ভোটের হার: ৬০.৬২%
মোট বৈধ ভোটের সংখ্যা: ৩২৯৬
বাতিলকৃত ভোটের সংখ্যা:

প্রার্থী মার্কা প্রাপ্ত ভোট
মো. শওকত হোসেন উটপাখি ১৩৫৬
শেখ সেলিম পানির বোতল ৭১৭
দেওয়ান আব্দুল হক ফরিদ গাজর ৪৮৪
হালিম মাহমুদ সেন্টু ডালিম ৪৪৮
শেখ মনির হোসেন টেবিল ল্যাম্প ২৯১

৩ নং ওয়ার্ডে কাউন্সেলর পদের ভোটের ফল

৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

মোট ভোটার: ৫৯২৯
প্রদত্ত ভোটের হার: ৫৮.৪৮%
মোট বৈধ ভোটের সংখ্যা: ৩৪৬৩
বাতিলকৃত ভোটের সংখ্যা:

প্রার্থী মার্কা প্রাপ্ত ভোট
আব্দুস সালাম শুকুর  টেবিল ল্যাম্প ১৩৪৮
মো. আলী খান ডালিম ৯৪২
শহিদ চৌধুরী উটপাখি ৭৩২
আব্দুল হামিদ ইন্তাজি পানির বোতল ৩৯৫
মো. ফারুক ব্রিজ ৪৬

 

৪ নং ওয়ার্ডে কাউন্সেলর পদের ভোটের ফল

৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

মোট ভোটার: ৫৪৪৪
প্রদত্ত ভোটের হার: ৬০.৩০%
মোট বৈধ ভোটের সংখ্যা: ৩২৭৫
বাতিলকৃত ভোটের সংখ্যা:

প্রার্থী মার্কা প্রাপ্ত ভোট
পাপেল মাহমুদ নিজাম  ব্রিজ ১০৯২
সাইফুল কবির উট পাখি ৬১০
মো. জহির (জহু) পাঞ্জাবি ৫৯১
মো. সাদ্দাম হোসেন গাজর ৪১৯
মো. আবুল হোসেন ডালিম ৩০৯
মো. আমির হোসেন খান টেবিল ল্যাম্প ১২৬
মো স্বপন পানির বোতল ৬৮
মো. হাবিবুর রহমান খান ঢেঁড়স ৬০

 

৫ নং ওয়ার্ডে কাউন্সেলর পদের ভোটের ফল

৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

মোট ভোটার: ৪১২৮
প্রদত্ত ভোটের হার: ৫৮.৬২%
মোট বৈধ ভোটের সংখ্যা: ২৪১২
বাতিলকৃত ভোটের সংখ্যা:

প্রার্থী মার্কা প্রাপ্ত ভোট
ওয়াসিম চোকদার  পানির বোতল ৬৯০
লুৎফর রহমান শিকদার উট পাখি ৪১৪
মো. কাজী জাফর গাজর ৩৩৯
মাহবুব আলম ব্লাকবোর্ড ২২৪
মো. সুরুজ ডালিম ২০৭
ফারুক আহমেদ টেবিল ল্যাম্প ১৮৮
মো. মিলন হোসেন ফাইল কেবিনেট ১৫৩
মো. আব্দুল হামিদ ব্রিজ ১২৬
মো জিয়া উদ্দিন পাঞ্জাবি ৭১

 

৬ নং ওয়ার্ডে কাউন্সেলর পদের ভোটের ফল

৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

মোট ভোটার: ৪০৯৮
প্রদত্ত ভোটের হার: ৫৮.৮১%
মোট বৈধ ভোটের সংখ্যা: ২৩৯৯
বাতিলকৃত ভোটের সংখ্যা: ১১

প্রার্থী মার্কা প্রাপ্ত ভোট
মো. হুমায়ুন কবির  ডালিম ১৪৫১
মো. সালাহউদ্দিন উট পাখি ৮২৭
মো. রফিকুল ইসলাম পাঞ্জাবি ১২১

 

৭ নং ওয়ার্ডে কাউন্সেলর পদের ভোটের ফল

২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। প্রার্থী কম হলেও তীব্র প্রতিদ্বন্দ্বীতা হয়েছে দুই প্রার্থীর মধ্যে। মাত্র ৩৪ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন তরুণ প্রার্থী মো. উদয় হোসাইন।

মোট ভোটার: ৪১৮২
প্রদত্ত ভোটের হার: ৫২.৭৭%
মোট বৈধ ভোটের সংখ্যা: ২২০৪
বাতিলকৃত ভোটের সংখ্যা:

প্রার্থী মার্কা প্রাপ্ত ভোট
মো. উদয় হোসাইন উটপাখি ১১১৯
আব্দুল আওয়াল পানির বোতল ১০৮৫

 

৮ নং ওয়ার্ডে কাউন্সেলর পদের ভোটের ফল

৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

মোট ভোটার: ৫৩৭২
প্রদত্ত ভোটের হার: ৫৯.৫৫%
মোট বৈধ ভোটের সংখ্যা: ৩১৯৭
বাতিলকৃত ভোটের সংখ্যা:

প্রার্থী মার্কা প্রাপ্ত ভোট
জাফর ইকবাল  ব্লাকবোর্ড ১৩৭৯
মো. জুলহাস উদ্দিন টেবিল ল্যাম্প ৭৭২
রাজিব শরীফ ডালিম ৩৬৮
আপন খান ফাইল কেবিনেট ২৪৯
মো. শামীম আহম্মেদ গাজর ২৩৮
মো খোকন আহম্মেদ পানির বোতল ৯৪
আব্দুল বাতেন পাঞ্জাবি ৪২
শেখ মো. আলী ব্রিজ ৪০
আ. রহিম উট পাখি ১৫

 

৯ নং ওয়ার্ডে কাউন্সেলর পদের ভোটের ফল

৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

মোট ভোটার: ৩৮৯৮
প্রদত্ত ভোটের হার: ৬৩.২৪%
মোট বৈধ ভোটের সংখ্যা: ২৪৫৭
বাতিলকৃত ভোটের সংখ্যা:

প্রার্থী মার্কা প্রাপ্ত ভোট
মো. মুরাদ হাসান  ডালিম ৯২৭
মো. আলমগীর হোসেন উটপাখি ৬৮১
মোহাম্মদ আলী গাজর ২৮৬
মো. জামাল হোসেন পানির বোতল ২৫৩
মো. ইস্রাফিল গাজী ঢেঁড়স ১০৬
মোহাম্মদ ইসলাম পাঞ্জাবি ১০৪
তারিকুল ইসলাম টেবিল ল্যাম্প ১০০

 

মেয়র প্রার্থীদের ফলাফল

দোহার পৌর-নির্বাচন ২০২২-এ সংরক্ষিত মহিলা আসনের ফলাফল

দোহার পৌরসভার ১, ২, ৩ ওয়ার্ড নিয়ে নারীদের জন্য সংরক্ষিত ১ নাম্বার আসন গঠিত। অনুরুপ ভাবে ৪, ৫ ও ৬ নাম্বার ওয়ার্ড নিয়ে ২ নাম্বার আসন গঠিত। ৭, ৮ ও ৯ নাম্বার ওয়ার্ড নিয়ে ৩ নাম্বার আসন গঠিত। ২৭ জুলাই দোহার পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তিনটি সংরক্ষিত আসনে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। সংরক্ষিত মহিলা আসনের বিস্তারিত ফলাফল:

১,২,৩ নং ওয়ার্ডে সংরক্ষিত নারী কাউন্সেলর পদের ভোটের ফল

৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

প্রদত্ত ভোটের হার: ৬০.১%
মোট বৈধ ভোটের সংখ্যা: ৯৫৫৭
বাতিলকৃত ভোটের সংখ্যা: ২৫

প্রার্থী মার্কা প্রাপ্ত ভোট
ইসরাত জাহান বনানী  চশমা ৫৪১৬
সানজিদা আক্তার (খালেদা) জবাফুল ২৪০৩
হামিদা বানু আনারস ১৭৩৮

৪, ৫, ৬ নং ওয়ার্ডে সংরক্ষিত নারী কাউন্সেলর পদের ভোটের ফল

৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

প্রদত্ত ভোটের হার: ৫৯.৫%
মোট বৈধ ভোটের সংখ্যা: ৮০৬৬
বাতিলকৃত ভোটের সংখ্যা: ৪৭

প্রার্থী মার্কা প্রাপ্ত ভোট
স্মৃতি আক্তার  জবাফুল ৪৪৮৭
নারগিস আক্তার চামচ ১৮৫৯
ফাতেমা আক্তার আনারস ১৭২০

৭, ৮, ৯ নং ওয়ার্ডে সংরক্ষিত নারী কাউন্সেলর পদের ভোটের ফল

৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। তবে আমরা শীর্ষ ২জন প্রার্থীর প্রাপ্ত ভোট সংখ্যা পেয়েছি।

প্রদত্ত ভোটের হার: ৫৮.৫১%

প্রার্থী মার্কা প্রাপ্ত ভোট
ফরিদা ইয়াসমিন  আনারস ২৩১৮
লতা বেগম বল পেন ১৪৪৬

বাকি প্রার্থীরা হলেন: হালিমা আক্তার (রুমা) – অটোরিকশা, সুলতানা পারভীন – জবাফুল, হাসিনা আক্তার – টেলিফোন, সাইফুন নাহার- চশমা

কৈলাইলে ধানক্ষেতে আর্মি এভিয়েশনের হেলিকপ্টার ভূপতিত

ঢাকার নবাবগঞ্জে হঠাৎ ধানক্ষেতে একটি হেলিকপ্টার ভূপতিত হয়। বুধবার দুপুরে উপজেলার কৈলাইল ইউনিয়নের ভাঙ্গাভিটা এলাকায় হেলিকপ্টারটি ভূপতিত হয়। এর পরই উৎসুক জনতা ভীড় করে হেলিকপ্টারটি দেখতে।

প্রত্যক্ষদর্শী কৈলাইল ইউপি চেয়ারম্যান বসির আহমেদ জানান, বুধবার বেলা সাড়ে ১২টার দিকে ভাঙ্গাভিটার ইছামতির নদীর দক্ষিণ পাড়ে ধানক্ষেতে হেলিকপ্টারটি পড়ে যায়। আমি দ্রুত হেলিকপ্টার থেকে পাইলট মেজর সামস্ সহ দুইজনকে উদ্ধার করি। দুর্ঘটনার খবর পেয়ে উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে এসে আরেকটি হেলিকপ্টার করে তাদেরকে উদ্ধার করেন।

ইউপি চেয়ারম্যান আরো জানান, হেলিকপ্টারটি সেনাবাহিনীর। গত এক সপ্তাহ ধরে হেলিকপ্টারটি কৈলাইলের বিভিন্ন স্থানে দেখা গিয়েছিল। 

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আর্মি এভিয়েশনের একটি বেল-২০৬ হেলিকপ্টার আজ বুধবার দুপুরে জরুরি অবতরণ করার সময় দুর্ঘটনার কবলে পড়েছে। । তবে হেলিকপ্টারটির দুই পাইলট আশঙ্কামুক্ত আছেন।

এতে বলা হয়, বেল-২০৬ হেলিকপ্টারটি যান্ত্রিক ত্রুটির কারণে দুপুরে ঢাকার নবাবগঞ্জ উপজেলার একটি জলাশয়ে জরুরি অবতরণকালে দুর্ঘটনা কবলিত হয়। হেলিকপ্টারটি নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইট পরিচালনার অংশ হিসেবে ইমার্জেন্সি ল্যান্ডিং প্রসিডিউর অনুশীলন করছিল। হেলিকপ্টারের দুই পাইলট লেফটেন্যান্ট কর্নেল ইসমাইল ও মেজর শামসের অবস্থা আশঙ্কামুক্ত। তাদের হেলিকপ্টারযোগে ঢাকা সিএমএইচে স্থানান্তর করা হয়েছে।

স্থানীয় পুলিশ ওই এলাকা ও হেলিকপ্টারের নিরাপত্তা দিচ্ছে এবং পোস্তগোলা ও মাওয়া সেনানিবাস থেকে সেখানে নিরাপত্তা ও উদ্ধারকারী দল পাঠানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

দোহার-নবাবগঞ্জ উন্নয়নে ব্যাপক প্রকল্প হাতে নেয়া হয়েছেঃ সালমান এফ রহমান 

প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা, ঢাকা-১ আসনের এমপি সালমান এফ রহমান বলেছেন, দোহার-নবাবগঞ্জ উপজেলাকে আধুনিক ও মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে ব্যাপক প্রকল্প হাতে নেয়া হয়েছে। পর্যায়ক্রমে এগুলো বাস্তবায়নের ফলে পাল্টে যাবে এই অঞ্চলের চেহারা। সোমবার বিকালে বিকালে নবাবগঞ্জ উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে কলাকোপা ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এই সময় সালমান এফ রহমান বলেন, জাতীয় নির্বাচনের পূর্বে যে সকল ওয়াদা দিয়েছিলেন তা পর্যায়ক্রমে বাস্তবায়নে কাজ চালিয়ে যাচ্ছেন শেখ হাসিনার সরকার। গ্যাসের যে ওয়াদা দিয়েছিলেন তাও খুব দ্রুত চলে আসবে। দেশের অর্থনৈতিক উন্নয়নে সরকার ব্যাপক কাজ করে যাচ্ছে। তিনি বলেন, পদ্মা সেতু নিয়ে যত আলোচনা ও সমালোচনা হয়েছে।

তিনি আরো বলেন, আগামী নির্বাচনে নেত্রীকে দোহার-নবাবগঞ্জ আসনটি উপহার দিতে সংগঠন সম্প্রসারণ ও শক্তিশালী করতে হবে। নির্বাচনে বিজয়ী ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সংগঠন শক্তিশালী করার বিকল্প নেই। সুসংগঠনই পারে নির্বাচনে বিজয়ী করতে। সকলকে একসঙ্গে কাজ করার এবং প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী গ্যাস, বিদ্যুৎ, পানি ব্যবহারে সকল পর্যায়ে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানান।

সবকিছু মিশিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টার মধ্যদিয়ে উদ্বোধনের মাধ্যমে। পদ্মা সেতু চালু হওয়ার পর দেশের দক্ষিণ- পশ্চিমাঞ্চলের অর্থনীতির চাকা পরিবর্তন হচ্ছে। আয়োজিত সম্মেলন প্রসঙ্গে- সমঝোতা না হলে সরাসরি নির্বাচনের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করে সম্মেলন করার আহ্বানও জানান তিনি।

প্রবীর কুমার সাহার সভাপতিত্বে ও অধ্যক্ষ সাইদুর রহমানের সঞ্চালনায় সম্মেলনে উদ্বোধক ছিলেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মিজানুর রহমান কিসমত। সম্মেলনে প্রধান বক্তা নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক দেওয়ান আওলাদ হোসেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফজলুর রহমান ফাউন্ডেশনের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ মোল্লা, নবাবগঞ্জ উপজেলার চেয়ারম্যান নাসির উদ্দীন আহমদ, ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী শওকত হোসেন শাহীন, সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুণ, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোয়াজ্জেম হোসেন প্রমুখ।

নয়াবাড়িতে পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসী হামলা

0

ঢাকা জেলার দোহার উপজেলার নয়াবাড়ি ইউনিয়নের মধ্যে ধোয়াইর এলাকার পূর্ব শত্রুতার জেরে বাসায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন রেনু বেগম (৫০) নামে এক গৃহবধূ। সোমবার সকালে এই ঘটনা ঘটে।

আহত রেনু বেগম বলেন, মধ্যে ধোয়াইর, আমার আপন ভাই মান্নান (৭০), মান্নান এর ছেলে আবির (২৫) ও মান্নান এর সমন্ধি মনসুর সহ ৩ জন মিলে আমার উপর অতর্কিতভাবে ঘরে ঢুকে হামলা করে। আমার ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকে, সাথে থাকা রড, পাইপ,রশি নিয়ে আমাকে মারধর করতে আসে। এক সময় কিছু না বলেই রড দিয়ে এলোপাথালি আঘাত করতে শুরু করে মান্নান। আঘাত সহ্য করতে না পেরে, মুখে আওয়াজ করতে শুরু করি। পরে স্থানীয়রা খবর পেয়ে আামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমাকে ভর্তি করেন। এই সময় রানু বেগম অভিযোগ করেন এই হামলায় সময় তার ঘরে থাকা ৫ লক্ষ টাকা ও একটি মোবাইল সেট নিয়ে যায় হামলাকারীরা।

এ ঘটনায় আহত রেনু বেগম বাদী হয়ে দোহার থানায় একটি অভিযোগ পত্র দায়েল করেন। সোমবার বিকালে ঘটনাস্থল পরিদর্শন করে দোহার থানা পুলিশ।

অভিযুক্তরা ঘটনার পরই গাজীপুরে তাদের নিজবাড়িতে চলে যায়। ফলে তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয় নি।

আগামীকাল দোহার পৌরসভার ভোট; তাঁতি ভোট নির্ধারন করবে জয়-পরাজয় 

২২ বছর পর যাচ্ছে ঢাকা জেলার দোহার পৌরসভার নির্বাচন। ২৭ জুলাই সকাল ৮ থেকে ৪ টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। গতকাল সোমবার রাত ১২ টা পর্যন্ত ছিল প্রচার প্রচারনার শেষ সময় আর সেই শেষ মুহুর্তে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ৪৩ হাজার ভোটারের এ পৌরসভায় মেয়র পদে লড়ছেন আট প্রার্থী। তাদের মধ্যে পাচজনই ক্ষমতাসীন দলের আওয়ামী লীগ নেতা। অন্যদের মধ্যে দু’জন মধ্যে বিএনপির সাবেক যোগাযোগ মন্ত্রী ব্যারেষ্টার নাজমুল হুদা পছন্দের প্রার্থী নুরুল ইসলাম ও ইসলামী শাষনতন্ত্র আন্দোলনের আমজাদ হোসেন। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, নির্বাচনে প্রার্থীদের জয় পরাজয় নির্ধারণে নিয়ামক হয়ে উঠবে তাঁতিদের ভোট। এ পৌরসভায় বস্ত্র-বয়নশিল্প জড়িতদের ১৫ হাজারের বেশি ভোট রয়েছে, যা মোট ভোটের প্রায় এক তৃতীয়াংশ।

দোহার উপজেলা নির্বাচন কমিশন সূত্র জানা যায় , ২১টি কেন্দ্রের ১৩৪টি ভোটকক্ষে হবে এ পৌরসভার নির্বাচন। মোট ভোটার সংখ্যা ৪৩ হাজার ৬৬ জন। তাদের জন্য ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) বসানো হবে ২০১টি। মেয়র পদে প্রতিদ্বন্দ্বীরা হলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম বাবুল (হেলমেট), বর্তমান কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, সাবেক কাউন্সিলর আলমাছ উদ্দিন (জগ),দোহার উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম (চামচ), দোহার উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবদুর রহমান আকন্দ (নারকেল গাছ), ঢাকা জেলা কৃষক লীগ নেতা মো, জামাল উদ্দিন (মোবাইল ফোন), বিএনএফ নেতা মো. নূরুল ইসলাম ব্যাপারী (ইস্ত্রি) ও স্বতন্ত্র প্রার্থী ফরহাদ হোসেন (কম্পিউটার) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা আমজাদ হোসেন (হাতপাখা)। এ ছাড়া সাধারণ কাউন্সিলর পদে ৬১ এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মেয়র পদে একাধিক প্রার্থী থাকায় ভাগাভাগি হবে আওয়ামী লীগের ভোট। যে কারণে জয়-পরাজয়ের প্রধান নিয়ামক হয়ে উঠবে তাঁতিদের ভোট। তাদের ভোট যার পক্ষে বেশি পড়বে, তিনিই মেয়র পদে জিতবেন। দোহার উপজেলা তাতী লীগের সভাপতি মোজাফফর হোসেন টিটুও এ মতের পক্ষে মন্তব্য করেন। তিনি বলেন, লটাখোলা, রায়পাড়া আংশিক ), উত্তর জয়পাড়া, খালপাড় ও বউবাজার এলাকার তাঁতিরা ঐক্যবদ্ধ। তাই আমরা যাকে যোগ্য বলে মনে করবো তাকেই নির্বাচনে ভোট দিব।

তাঁতিদের সংগঠন উইভার্স কো অপারেটিভ সোসাইটির খালপাড় ২ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক আবদুল বারী বারেক বলেন, মেয়র প্রার্থীদের মধ্যে মো. আলমাছ উদ্দিন, আবদুর রহমান আকন্দ ও মো. জামাল উদ্দিনের তাঁতি সম্প্রদায়ের সঙ্গে সুসম্পর্ক রয়েছে। তাই এদের মধ্যেও ভোট ভাগ হতে পারে। তবে আগামীকালই বুঝা যাবে কে তাঁতিদের ভোটের মাধ্যমে বিজয়ী হবে।

২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোঃ মুকসেদ মনে করেন, শেষ মুহূর্তে ভোটের মাঠের সব হিসাব বদলে যেতে পারে তাঁতি ভোটে।

দক্ষিণ জয়পাড়া বাসিন্দা মো. নাজিম হোসেন বলেন, দীর্ঘ ২২ বছর পর পৌরসভার নির্বাচন হচ্ছে। পৌর এলাকার মঙ্গল ও উন্নয়ন করার যোগ্যতা রাখেন এমন প্রার্থীকেই জনগণ বেছে নেবে বলে আমি মনে করছি।

তিনি আরো বলেন, নির্বাচনের সময় অনেকেই অনেক ওয়াদা বা বলে আমি নির্বাচিত হলে ওমুক করবো তমুক করবো কিন্তু নির্বাচিত হলে তাদের আর মাঠে পাওয়া যায় না। এবার জনগণের উচিৎ যোগ্য এবং ভাল মেয়র ও কাউন্সিলরকে নির্বাচীত করা যারা আমাদের জনগণের জন্য কাজ করবে।

আগামীকাল দোহার পৌরসভার ভোট

নির্বাচনের বিষয় দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল জানান, পৌরসভার ২১টি ভোটকেন্দ্রের মধ্যে ১২টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। যে কারণে ওই কেন্দ্রগুলোতে বাড়তি নজর রাখবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

তিনি আরো বলেন, দোহার পৌরসভা নির্বাচন সুষ্ঠু,নিরপেক্ষ ও অবাধ করতে নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীকে ব্রিফিং দেন ঢাকা জেলা পুলিশ সুপার জনাব মারুফ হোসেন সরদার। আর এটি অনুষ্ঠিত হয় জয়পাড়া মডেল উচ্চ বিদ্যালয় মাঠে। ব্রিফিং শেষে ইভিএম মেশিন ও নির্বাচনি সরঞ্জাম সরবরাহ করা হয়।

নির্বাচনের বিষয় দোহার উপজেলার রিটানিং অফিসার মোহাম্মদ আশ্রাফুল আলম জানান, আগামীকাল ২৭ জুলাই দোহার পৌরসভা নির্বাচন অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে। আর এই নির্বাচনকে সামনে রেখে দোহারে পৌর এলাকায় ২ প্লাটুন বিজিবি, ব্যার,নয়জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং নির্বাচন কমিশন থেকে তিনজন পর্যবেক্ষক এসেছেন। আমরা আজকে সকাল ১১ থেকে সব কেন্দ্রের মালামাল পৌঁছে দিয়েছি। সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে যার ভোট সে দিবে অন্য কেউ দিলে আমরা সেই কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হবে।

যন্ত্রাইল আওয়ামী লীগের সভাপতি নন্দলাল সিং, সাধারন সম্পাদক হিরন

ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।শনিবার রাত ১০টায় যন্ত্রাইল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। যন্ত্রাইল আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন যন্ত্রাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নন্দলাল সিং এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আশিকুজ্জামান হিরন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এবং ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান।

সালমান এফ রহমান বলেন, আর দেড় বছর পর জাতীয় সংসদ নির্বাচন। আমাদের প্রত্যেকে আওয়ামী লীগের দুর্বল জায়গা চিহ্নিত করতে হবে। সেসব স্থানে সাধারণ ভোটারদের আওয়ামী লীগের উন্নয়ন তুলে ধরতে হবে। তাদের বুঝিয়ে, ভালোবাসার মাধ্যমে নৌকার ভোট আদায় করতে হবে। এর জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে জনগণের দ্বারে দ্বারে যেতে হবে। অনুষ্ঠানে প্রথমার্ধে সভাপতিত্ব করেন যন্ত্রাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এমএইচ মৃধা গিনি।

সম্মেলনের উদ্বোধক ও দ্বিতীয়ার্ধে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মিজানুর রহমান ভূইয়া কিসমত। অনুষ্ঠানে অতিথি ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমেদ এমপি।

বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আব্দুল বাতেন মিয়া, নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, ঢাকা জেলা আওয়ামী লীগের সহসভাপতি কাজী শওকত শাহীন, সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুন, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোয়াজ্জেম হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দীন।

প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক দেওয়ান আওলাদ হোসেন, বিশেষ বক্তা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ড. সাফিল উদ্দিন মিয়া। উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক সম্পাদক হালিমা আক্তার লাবণ্য, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য- ডা. বাবুল, মো. ইব্রাহিম খলিল প্রমুখ।