নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ঢাকার নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন -২০২২ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১ সেপ্টেম্বর দোহার-নবাবগঞ্জ কলেজের আতা খান ছাত্রাবাস মাঠে সকাল ১০ টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সারাদিন ব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দীর্ঘ ৮ বছর পর নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন এর মাধ্যমে নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের আলহাজ্ব মো. মিজানুর রহমান ভুইয়া (কিসমত)কে সভাপতি ও ইঞ্জিনিয়ার মো. আরিফুর রহমান শিকদার কে সাধারণ সম্পাদক হিসাবে ঘোষনা দেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জনাব মির্জা আজম খান এম.পি.

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিয়ষয়ক উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান। সম্মেলনের উদ্বোধনী বক্তব্য রাখেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা-২০ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমেদ এমপি।

এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর্জা আজম খান এমপি, শিক্ষা ও মানব সম্পদ উন্নয়নবিষয়ক সম্পাদক শামছুন নাহার চাঁপা, মহিলাবিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি, সদস্য এবিএম রিয়াজুল কবির কাওসার, সদস্য মো. আনোয়ার হোসেন, সদস্য মো. সাহাবুদ্দিন ফরাজী, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আব্দুল বাতেন মিয়া, নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুন, উপপ্রচার সম্পাদক হুমায়ন কবির, মহিলাবিষয়ক সম্পাদক হালিমা আক্তার লাবণ্য, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দীন।

অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক দেওয়ান আওলাদ হোসেন ও ড. সাফিল উদ্দিন মিয়ার সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন প্রমুখ।

দোহারে নিষিদ্ধ চায়না দোয়াইর কারখানায় অভিযান

দোহারে প্রশাসনকে ফাঁকি দিয়ে তৈরি হচ্ছিলো নিষিদ্ধ চায়না দোয়াইর। ৩১শে আগস্ট বুধবার বিকেলে অবৈধ চায়না দোয়াইর কারখানায় অভিযান পরিচালনা করেন দোহার উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুস্তাফিজুর রহমান।

ঢাকার দোহার উপজেলার কুসুমহাটি ইউনিয়নে অবৈধভাবে গোপনে গড়ে উঠেছিলো এই নিষিদ্ধ চায়না দোয়াইরের কারাখানা। দীর্ঘদিন ধরে কুসুমহাটি ইউনিয়নের স্বাস্থ্যসেবা কেন্দ্রের অপর পাশে পরিত্যাক্ত একটি মুরগির খামারের ভিতরে অসাধু ব্যবসায়ীরা গোপনে তৈরি করে আসছিলো এই চায়না দোয়াইর। এই চায়না দোয়াইর ব্যবহারে দিন দিন দেশের মৎস সম্পদ ধ্বংস হয়ে আসছে। কারখানাটিতে অভিযান পরিচালনা করে প্রায় পাঁচ লাখ টাকার নিষিদ্ধ চায়না দোয়াইর জব্দ করে। পরে মৈনটঘাট এলাকায় নিয়ে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং কারখানাটি সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয়।

এসময় দোহার উপজেলা মৎস অফিসার লুৎফন্নাহার উপস্থিত ছিলেন।

দোহার-নবাবগঞ্জে ইজি বাইক নাম হলেও ভাড়ার ক্ষেত্রে হার্ড রাইড

শরিফ হাসান ও আব্দুর রাহিম, স্টাফ রিপোর্টারঃ দোহার-নবাবগঞ্জে রাস্তায় সবচেয়ে বেশি যে যানবাহন দেখা যায় সেটি হলো তিন চাকার হালকা ইজি বাইক। যাত্রীরা নিত্য যাতায়াতের জন্য বেশি পছন্দ করছেন এই গাড়িটিকে। একটি গাড়িতে সচ্ছন্দে প্রায় ৪ থেকে ৬ জন যাওয়া যায়। আর এই যান অবাধ চলাচলের জন্য রাতারাতি জন্ম হয়েছে এক গায়েবি সংগঠন। নাম তার ‘অটোবাইক মালিক সমিতি। অথচ তাদের নিজেদেরই সরকারি নিবন্ধন নেই। কিন্ত  হঠাৎ করেই, ভাড়া বাড়িয়ে নিয়ন্ত্রণ শুরু করেছে ভুঁইফোড় সংগঠনটি। ইতিমধ্যে দোহারে এদের তৎপরতার কারণে চালকদের সঙ্গে যাত্রীদের বাগ্‌বিতণ্ডাসহ হাতাহাতির ঘটনাও ঘটছে।

তবে অটোচালকদের ধারণা, একটি স্বার্থান্বেষী সিন্ডিকেট দোহার-নবাবগঞ্জে ইজিবাইকচালক ও মালিকদের নিয়ে সংগঠন তৈরি করার চেষ্টা চালাচ্ছে। এর প্রকাশ হিসেবে প্রথমে ইজিবাইকে চলাচলের ভাড়ার তালিকা ধরিয়ে দিয়ে চালক ও যাত্রীদের নিয়ন্ত্রণের চেষ্টা করছে। পরবর্তীতে শ্রমিক সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করে রাজনৈতিক প্রভাব বিস্তারের সুদূরপ্রসারী চিন্তা রয়েছে বলে অনেকের আশংকা।

সংগঠনের পক্ষে যেকোনো দূরত্বে ইজিবাইকের সর্বনিম্ন ভাড়া ১০ টাকা দাবি করা হয়েছে। এই ভাড়া না মানলে ৫০০ টাকা জরিমানা করা হবে। এমনকি গাড়ি এক দিন আটকে রাখা হবে বলে হুমকি দেওয়া হয়েছে।  তাদের এ ক্ষমতা কে দিলো? এর আইনগত বা নৈতিক ভিত্তি কি এসবের কোন সদুত্তর তারা কেউই দিতে পারেননি। তাদের এক কথা পাচ টাকা কোন ভাড়া নাই।

সম্প্রতি দেখা যায়, দোহারে চলাচল করা ইজিবাইকের ভেতর একটি ভাড়ার তালিকা টাঙানো রয়েছে। এতে উপজেলার অটোবাইক মালিক সমিতির অনুমোদন রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। তবে একাধিক ইজিবাইকচালক ও মালিকের সঙ্গে কথা বলে এই সমিতির কোনো হদিস পাওয়া যায়নি।

নবাবগঞ্জ থেকে দোহারের জয়পাড়ায় আসা প্রতিদিনকার যাত্রী চন্দন বলেন, ‘ইজিবাইকের চালকেরা কি মগের মুল্লুক পেয়েছেন! রাতারাতি ভাড়া বৃদ্ধি করে দিয়েছেন। আর এটা কি প্রশাসন দেখবে না? তাদেরতো তেল গ্যাস কিছু লাগে না। আর এখনো তো বিদ্যুতের দাম বাড়েনি।’

নারিশা পশ্চিম চর থেকে নবাবগঞ্জ সরকারি কলেজে যাতায়াতকারো শিক্ষার্থী সোহেল মাহমুদ বলেন, ‘ইজিবাইক দেশে সহজলভ্য এবং একটি ঝুকিপূর্ণ  যান। এদের আবার সমিতি কিসের? আসলে দোহার-নবাবগঞ্জে অটোবাইক মালিক সমিতি নামে একটি অবৈধ চাঁদাবাজ সিন্ডিকেট মাথাচাড়া দেওয়ার চেষ্টা চালাচ্ছে।’

উপজেলার জয়পাড়া সেতুর ঢালে ইজিবাইকের চালকের সঙ্গে তর্ক করছিলেন যাত্রী আবুল কালাম। কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘আমি লটাখোলা বাজার থেকে জয়পাড়া ব্রিজের ঢালে এসে আগের ভাড়া ৫ টাকা দিয়েছি। কিন্তু চালক তা না নিয়ে আমার কাছে ১০ টাকা দাবি করছেন। কারণ জানতে চাইলে চালক গাড়িতে টাঙানো ভাড়ার তালিকা দেখিয়ে দেন।’

ওই ইজিবাইকের চালক হোসেন বলেন, ‘আপনি যেখান থেকেই উঠেন না কেন, সর্বনিম্ন ভাড়া ১০ টাকা।’ মূল্য কারা নির্ধারণ করেছেন—জানতে চাইলে তিনি বলেন, ‘এই ভাড়া তালিকা কারা করেছে, আমরা জানি না। তবে, নতুন এই ভাড়ার তালিকা তৈরি করাতে যাত্রীর সঙ্গে আমাদেরও অনেক ঝগড়া হচ্ছে।’

ভাড়া বাড়ানোর কারণ জানতে চাইলে ইজিবাইকের চালক রাকিব হোসেন বলেন, ‘দেশে জ্বালানি তেলের দাম বাড়ায় বাস ভাড়া বাড়ানো হয়েছে। তাই আমরা ইজিবাইকের ভাড়াও বাড়িয়েছি। আর বাজারের জ্জিনিসপত্রের যে মূল্য, আমাগো তো বাচতে হইবো।’

জয়পাড়া পরিবহন শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বলেন, ‘আমরা এ বিষয়ে কিছু জানি না। তবে এটা কারা করেছে, সেটা জানার চেষ্টা করছি।’

দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোবাশ্বের আলম বলেন, ‘আমি সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) ইজিবাইকের ভাড়ার একটি তালিকা দেখেছি। তবে অটোবাইক মালিক সমিতি নামে দোহারে কোনো সমিতির সন্ধান পাওয়া যায়নি। কে বা কারা এই কাজটি করেছে, তাঁদের খোঁজা হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

দোহারে বাংলাদেশ সেনাবাহিনীর ত্রাণ বিতরণ  

www.news39.net; Sharif Hasan; দোহার ঢাকা প্রতিনিধিঃ ঢাকার দোহার উপজেলার বিলাশপুর ইউনিয়নের ৯টি ইউনিয়নের বন্যা কবলিত অসহায় ও উপদ্রুত পরিবারের  মাঝে পাঁচশ প্যাকেট ত্রানসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

মঙ্গলবার  দুপুরে বিলাসপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের পক্ষ থেকে বিলাসপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বন্যা কবলিত ও উপদ্রুত মানুষের মাঝে এই পাঁচশত ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের ৪৬ ডিভিশনের অধিনায়ক মেজর জুনায়েদ বিন কবির, দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আলমগীর হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম, দোহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল, বিলাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ চোকদার, সালাউদ্দিন, ছাত্রলীগসহ ইউনিয়ন পরিষদের সদস্যবিন্দু।

দোহারে দুই ক্লিনিককে জরিমানা

ঢাকা জেলার দোহার উপজেলায় দুই ক্লিনিককে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস.এম মুস্তাফিজুর রহমান।

স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী সোমবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার লটাখোলা আশা ক্লিনিক ও নাফিস ডায়াগনস্টিককে পাঁচ হাজার করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

দুই ক্লিনিকের ল্যাবে অপরিছন্ন পরিবেশ, মেয়াদ উত্তির্ন রিঅ্যারেন্জ ও কেমিক্যাল রাখার দায়ে এ জরিমানা করা হয়। এছাড়া রেজিয়া ক্লিনিককে দুই সপ্তাহের মধ্যে লাইসেন্স দেখানোর নির্দেশ দেয়া হয়েছে।

অভিযানে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসিম উদ্দিন ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (রোগ নিয়ন্ত্রণ) ডা. উম্মে হুমায়রা কানেতা উপস্থিত ছিলেন। দোহার থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।

দোহারে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

ঢাকা জেলার দোহার উপজেলায় সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী বিক্ষোভ মিছিল করেছে দোহার উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠণগুলো। সোমবার সকালে দোহার উপজেলার পৌরসভার লটাখোলা করমআলী মোড় হতে মিছিলটি বের হয়ে জয়পাড়ার বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রতন স্বাধীনতা চত্ত্বরে এসে বিক্ষোভ সমাবেশের মাধ্যমে শেষ হয়। যে কোন মূল্যে সন্ত্রাস ও জঙ্গীবাদ দেশ থেকে বিতারিত করা হবে বলে সমাবেশে অঙ্গিকার করেন বক্তারা।

এসময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো.আলমগীর হোসেন, বীর মক্তিযোদ্ধা ও সাবেক কমান্ডার রজ্জব মোল্লা, বীর মুক্তিযোদ্ধা করম আলী, দোহার পৌরসভা মেয়র আলমাছ উদ্দিন, আওয়ামী লীগ নেতা আওলাদ হোসেন ,বাসার মৃধা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি বাশার চোকদার, বিলাশপুর ইউপি চেয়ারম্যান রাশেদ চোকদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম, সাধারন সম্পাদক উদয় হুসাইন, পৌরসভা ছাত্রলীগের সভাপতি পাপেল মাহমুদ নিজাম, সাধারন সম্পাদক মিজানুর রহমান সাদ্দাম, জয়পাড়া কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি পান্নু চোকদার, সাধারন সম্পাদক আব্দুর রহমান শান্ত প্রমুখ।

নব নির্বাচিত পৌর পরিষদ এবং পৌরবাসীর সাথে মত বিনিময় সভা

ঢাকার দোহার পৌরসভার নব নির্বাচিত পৌর পরিষদ এবং সর্বসাধারণের সাথে মত বিনিময় সভা ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে পৌরসভা প্রাঙ্গণে পৌর মেয়র আলমাছ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আলমগীর হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে আলমগীর হোসেন বলেন, সারাদেশে নৃত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি পেয়েছে। আর এর কারণ হল শুধু বাংলাদেশে না সারা বিশ্বেই এর দাম বেড়েছে সে জন্য আমাদের দেশেও তেলের দামসহ বিভিন্ন জিনিসের দাম বৃদ্ধি পেয়েছে। এবং দোহার পৌরসভার আগামীতে উন্নয়নের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সুজাহার বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা ইসলাম বিথী, বীর মুক্তিযোদ্ধা ডা. বোরহান উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা করম আলী, পৌরসভার প্রকৌশলী মশিউর রহমান, পৌরসভা আওয়ামী লীগের আহবায়ক সাজ্জাদ হোসেন সুরুজসহ সাধারণ আসনের কাউন্সিলর,সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর ৮টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও অন্যন্য সামাজিক রাজনৈতিক ব্যক্তিবর্গ।

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নবাবগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

ঢাকার জেলার নবাবগঞ্জ উপজেলায় দ্রব্যমূল্য ও জ্বালানী তেলের দাম বৃদ্ধিসহ ভোলা জেলার ছাত্রদলের সভাপতি নুর-আলম এবং স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিমের হত্যার প্রতিবাদে নবাবগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিল করেছে। কেন্দ্রীয় বিএনপির কর্মসূচির অংশ হিসেবে শনিবার (২৭ আগস্ট) সকালে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাকের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল করা হয়।

উপজেলার বাগমারা থেকে বিএনপির নেতৃবৃন্দরা জড়ো হয়ে সকাল সাড়ে ১০টার সময় মিছিলটি বের হয়ে বাগমারা বাজার হয়ে সামনে দিকে গিয়ে সেখানেই নেতৃবৃন্দের বক্তব্যের মধ্যে দিয়ে বিক্ষোভ সমাবেশ শেষ হয়।

ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক বলেন, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে দেশের মানুষ চরম বিপাকে আছে। সবকিছু মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। মানুষ অসহায়। বাজার নিয়ন্ত্রণে সরকার সম্পূর্ণ ব্যর্থ। আওয়ামী লীগের ব্যবসায়ী সিন্ডিকেটের কারণেই জিনিসপত্রের দাম বাড়ছে। তাঁদের লুটপাটের কারণেই দেশের এই করুণ অবস্থা। দেশের মানুষ এই ব্যর্থ সরকারের কবল থেকে মুক্তি চায়। এসময় মিছিল থেকে জ্বালানী তেলসহ দ্রব্য মূল্যের দাম কমাতে বিভিন্ন ধরনের স্লোগান দিতে দেখা যায়।

এসময় উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আজাদুল ইসলাম হাই (পান্নু),নবাবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম খন্দকার, দোহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাসুদ পারভেজ, নবাবগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক এরশাদ আল মামুন, দোহার উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আছির উদ্দিন খান বাচ্চু,দোহার উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন,নবাবগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান, দোহার উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিএস সেন্টু ভুইয়া, ঢাকা জেলা যুবদলের সহ-সভাপতি কাজী মনিরুজ্জামান পবন,দোহার উপজেলা যুবদল নেতা মোঃ জহিরুল ইসলাম,দোহার উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব তানভীর নিশু, মাহমুদপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রেজাউল খান,ঢাকা জেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ রবিউল ইসলাম অমিত, দোহার উপজেলা ছাত্রদল নেতা আলমগীর, সেলিম, রাশেদ প্রমুখ।

দোহার পৌরসভার নতুন মেয়রের দায়িত্ব গ্রহণ

দীর্ঘ বাইশ বছর পর ঢাকার দোহার উপজেলার দোহার পৌরসভার নব নির্বাচিত পৌর মেয়র আলমাছ উদ্দিন দায়িত্ব ভার গ্রহণ করেছে এ দায়িত্ব বুঝিয়ে দেন পৌর প্রশাসক আজাদ হোসেন খান।

বৃহস্পতিবার সকাল ১১টায় দোহার পৌরসভার সভাকক্ষে পৌরসভার আয়োজনে অনুষ্ঠানে এ দায়িত্ব হস্তান্তর করা হয়। দায়িত্ব হস্তান্তর করেন পৌর প্রশাসক আজাদ হোসেন খান। সেই সাথে পৌর প্রশাসক আজাদ হোসেন খানকেও বিদায় দেওয়া হয়।

এই সময় সদ্য বিদায়ী দোহার পৌরসভার প্রশাসক আজাদ হোসেন খান বলেন, আমি অল্প সময় এই পৌরসভার দায়িত্ব পালন করেছি। তাই আমি যতটুকু পেরেছি কাজ করেছি।

নব নির্বাচিত মেয়র আলমাস উদ্দিন বলেন, আমাদের এমপি ঢাকা-১ সাংসদ জনাব সালমান এফ রহমানের সহযোগিতায় আমি দোহার পৌরসভাকে আধুনিক পৌরসভা হিসেবে গড়ে তোলার জন্য সকলের কাছে দোয়া চাই। তিনি আরো বলেন, আমাকে মেয়র নির্বাচিত করার জন্য পৌরবাসীকে ধন্যবাদ জানাই।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, দোহার পৌরসভার ইঞ্জিনিয়ার মশিউর রহমান, পৌর সচিব নারগিস আক্তার, দোহার পৌরসভার কর্মকর্তা ও দোহার পৌরসভার নবনির্বাচিত কাউন্সিলরা।

চ্যাম্পিয়নস লিগে একই গ্রুপে বায়ার্ন, বার্সা ও ইন্টার মিলান

0

২০২০ সালে বায়ার্ন মিউনিখের ২-৮ গোলের সেই শোচনীয় পরাজয়ের বদলা নেওয়া সুযোগ পাচ্ছে বার্সেলোনা। এবার চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বেই মুখোমুখি হচ্ছে এই দুই দল। আজ বৃহস্পতিবার তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ড্রয়ে বার্সা ও বায়ার্নের জায়গা হয়েছে ‘গ্রুপ সি’-তে। গ্রুপ সি তে আরো জায়গা করে নিয়েছে ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলান।

এছাড়া অন্যান্য গ্রুপগুলোর মধ্যে গ্রুপ ‘এ’-তে জায়গা করে নিয়েছে গতবারের চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা রানার আপ লিভারপুল, রেঞ্জার্স; ডাচ চ্যাম্পিয়ন্স আয়াক্স ও ইতালির নাপোলি। ম্যানচেস্টার সিটি, সেভিয়া, বরুশিয়া ডর্টমুন্ড ও এফসি কোপেনহেগেনের গ্রুপটিও প্রতিদ্বন্দ্বিতার আমেজ দিচ্ছে। সর্বশেষ গ্রুপ ‘এইচ’-এ জায়গা হয়েছে ফ্রেঞ্চ চ্যাম্পিয়ন্স পিএসজি, ইতালীয় চ্যালেঞ্জার জুভেন্টাস, গতবারের কোয়ার্টার-ফাইনালিস্ট বেনফিকা ও ইসরায়েলের দল মাকাবি হাইফার।

৬ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াবে ২০২২-২৩ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ। ফাইনাল অনুষ্ঠিত হবে ইস্তাম্বুলের কামাল আতার্তুক স্টেডিয়ামে, ১০ই জুন, ২০২৩।

গ্রুপ এ : আয়াক্স, লিভারপুল, নাপোলি, রেঞ্জার্স

গ্রুপ বি : পোর্তো, অ্যাট. মাদ্রিদ, বায়ার লেভারকুসেন, ক্লাব ব্রুজ

গ্রুপ সি : বায়ার্ন মিউনিখ, বার্সেলোনা, ইন্টার মিলান, প্লজেন

গ্রুপ ডি : ফ্রাঙ্কফুর্ট, স্পার্স, স্পোর্টিং, মার্সেই

গ্রুপ ই : এসি মিলান, চেলসি, সালজবার্গ, ডিনামো জাগরেব

গ্রুপ এফ : রিয়াল মাদ্রিদ, লাইপজিগ, শাখতার দোনেস্ক, সেল্টিক

গ্রুপ জি : ম্যান সিটি, সেভিয়া, বরুশিয়া ডর্টমুন্ড, কোপেনহেগেন

গ্রুপ এইচ : পিএসজি, জুভেন্টাস, বেনফিকা, হাইফা