দোহারে ব্যাবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান ২০২৩ অনুষ্ঠিত

0

ঢাকার দোহারে জয়পাড়া হাইস্কুল ও হাসপাতাল রোড ব্যাবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ( ২ জানুয়ারি) বেলা ১২ টার দিকে জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জয়পাড়া হাইস্কুল ও হাসপাতাল রোড ব্যাবসায়ী সমিতির নব-নির্বাচিত সভাপতি মোঃ আবুল হাসেমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আলমগীর হোসেন।

অনুষ্ঠানে সমিতির নব- নির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ নুরু মোল্লার সঞ্চালনায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দোহার পৌরসভার মেয়র মোঃ আলমাছ উদ্দিন, দোহার থানা অফিসার ইনচার্জ মোঃ মোস্তফা কামাল, দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জসিম উদ্দিন, জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস. এম.আব্দুল খালেক,দোহার প্রানী সম্পদ অফিসার ডাঃ মোঃ শামিম, দোহার উপজেলা সমবায় অফিসার আরিফা বানু, দোহার আওয়ামী যুবলীগের সভাপতি মোহাম্মদ আলমাছ উদ্দিন, বিলাসপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ রাশেদ চোকদার সহ দোহার পৌরসভার কাউন্সিলরগন।

দোহারে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে

0

ঢাকার দোহারে বাংলাদেশ নির্বাচন কমিশন দোহার উপজেলায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।

রোববার পয়লা জানুয়ারী দোহার প্রশাসন ও নির্বাচন কমিশনের আয়োজনে ,জয়পাড়া বেগম আয়শা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের ৩য় তলায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মোঃ জাহাঙ্গীর আলম।

দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোবাশ্বের আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জাতীয় পরিচয় নিবন্দন অনুবিভাগ গ্রেড-১ মহাপরিচালক এ কে এম হুমায়ুন কবির ,ঢাকা অতিরিক্ত আঞ্চলিক অফিসার মোহাম্মদ মোশারফ হোসেন,সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোঃ মুনির হসাইন খান ,দোহার উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আলমগির হোসেন , দোহার পোরসভা মেয়র আলমাছ উদ্দিন সহ উপজেলার বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর,ইউনিয়ন মেম্বর,চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন ।

এ সময় প্রধান অতিথি বলেন, ইতি মধ্য আপনারা জানেন, ২০০৬ ও ২০০৭ সালে অতি স্বল্প সময়ের ভিতরে আমরা আপনাদের ছবিসহ যে জাতীয় ভোটার তালিকা প্রনায়ন করেছিলাম। তার মাধ্যমে একটি NID কার্ড বিতরণ করেছিলাম। কার্ডটি দীর্ঘ মেয়াদী না হওয়ার কারনে সরকার আপনাদের হাতে একটি ডিজিটাল স্মার্ট কার্ড তুলে দিচ্ছেন । যার মধ্য আপনার সকল তথ্য রয়েছে । আপনি যেকোনো সময় আপনার কার্ডটি ব্যবহার করতে পারবেন । মোবাইলের সিমের মত কার্ডটির ব্যবহার রয়েছে ।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন , দোহার উপজেলা নির্বাচনী কর্মকর্তা মোঃ রেজাউল ইসলাম ।

দোহারে ইসলামী ব্যাংকের মতবিনিময় সভা

“ইসলামী ব্যাংক আপনার অর্থ-সম্পদের বিশ্বস্ত আমানতদার” এই স্লোগানকে সামনে রেখে ঢাকা দোহার উপজেলায় আলেম-ওলামা, পেশাজীবী, ডিপোজিট, বিনিয়োগ ও রেমিট্যান্স গ্রাহকদের সাথে মতবিনিময় সভা করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ, দোহার শাখা।

শনিবার সকাল এগারো টায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড দোহার শাখার উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

মতবিনিময় সভায় বিভিন্ন ওলামা ও বক্তারা ইসলামের সুদের বিষয় নিয়ে আলোচনা করে এবং তারা বলেন এটি এমন একটি ব্যাংক যেটি পুরোপুরি সুদবিহীন।

তারা আরো বলেন, বর্তমানে আমরা শুনছি বিভিন্ন ব্যাক্তি বলতেছে ব্যাংক টাকা দিতে হিমসিম খাচ্ছে কিন্তু ইসলামী ব্যাংকের ক্ষেত্রে এমনটি হয়নি। এমনকি অনেকে বলেছেন যে ব্যাংক চলে যাবে, কিন্তু দেশ স্বাধীনের পর আজ পর্যন্ত কোন ব্যাংক এখন পর্যন্ত দেশ থেকে চলে যায়নি।

ম্যানেজার অপারেশন্স কে এম গোলাম কিবরিয়া এর সঞ্চালনায় ইসলামী ব্যাংক লিমিটেড দোহার শাখার প্রধান মোঃ আবদুল আলীম সরকার-সিডিসিএস এর সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সে সময় আরো বক্তব্য রাখেন, নিকড়া মদিনাতুল উলুম মাদ্রাসার প্রভাষক মাওঃ আহামেদ উল্লা ফরাজী, জয়পাড়া কলেজের অধ্যাপক আব্দুর রহমান, জয়পাড়া মাহামুদিয়া আমিল মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা আব্দুল নূর, উত্তর জয়পাড়া চৌধুরীপাড়া বায়তুল মামুর মসজিদের খতিব মাওলানা আবুল বাশার।

মতবিনিময় সভা শেষে দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত সকলের মাঝে নতুন বছরের ক্যালেন্ডার বিতরণ করা হয়।

দোহার-নবাবগঞ্জের ২২ হাজার পরিবার পাচ্ছেন সালমান এফ রহমানের শীতের উপহার

ঢাকার দোহার-নবাবগঞ্জের ২২ হাজার পরিবার পাচ্ছেন সালমান এফ রহমানের শীতের উপহার । প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ও বাংলাদেশ আওয়ামী লীগের নবনির্বাচিত উপদেষ্টা পরিষদের সদস্য, ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান ফজলুর রহমান এমপি’র নিজস্ব অর্থায়নে ফজলুর রহমান ফাউন্ডেশনের মাধ্যমে দোহার-নবাবগঞ্জের ২২ হাজার পরিবার মাঝে সালমান এফ রহমানের শীতের উপহার দেওয়া হবে ।

আজ শনিবার (৩১ ডিসেম্বর ) নবাবগঞ্জ এতিমখানা ও দাখিল মাদ্রাসার গরিব অসহায় শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণের কার্যক্রম উদ্বোধন করবেন তিনি। শীতার্ত মানুষের কল্যাণে দোহার-নবাবগঞ্জ উপজেলার গরিব অসহায় দুঃস্থ, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি-পেশার ২২ হাজার পরিবার পাচ্ছেন শীতবস্ত্র। দোহার ও নবাবগঞ্জ উপজেলার ২০৭টি ওয়ার্ডের ২১ হাজার ৭ শত পরিবারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে সপ্তাহব্যাপী বিতরণ করা হবে।

এ ব্যাপারে ফজলুর রহমান ফাউন্ডেশনের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ জানান, শীত মৌসুমে দোহার-নবাবগঞ্জ উপজেলার নিম্নআয়ের মানুষ, বিশেষ করে গরিব অসহায় দুঃস্থ, বিভিন্ন শ্রেণি-পেশার শীতার্থদের উপহার হিসেবে দুই উপজেলার ২০৭টি ওয়ার্ডসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ২২ হাজার পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে।

এতে করে এই অঞ্চলের নিম্নআয়ের মানুষের কিছুটা হলেও উপকার হবে। এতে সার্বিকভাবে সহযোগিতা করেছেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দীন আহমদ ঝিলু, নবাবগঞ্জ উপজেলার নিবার্হী অফিসার মতিউর রহমান শামীম, দোহার উপজেলা নির্বাহী অফিসার মোবাশ্বের আলমসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বার, আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শত বছরে পর্দাপণ নবাবগঞ্জের সোনাহাজরা মুফিজিয়া ফাজিল মাদ্রাসা

0

ঢাকার নবাবগঞ্জ উপজেলার চুড়াইন ইউনিয়নের সোনাহাজরা মুফিজিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসাটি আজ শনিবার (৩১ ডিসেম্বর) শত বছরে পর্দাপণ করেছে। মাদ্রাসাটির শত বর্য উৎযাপন উপলক্ষে নতুনরূপে সেজে উঠেছে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় অবস্থিত প্রাচীনতম এই ধর্মীয় প্রতিষ্ঠানটি।

এই প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক মণ্ডলী ও এলাকাবাসী এই দীনি প্রতিষ্ঠানের শতবর্ষ উৎযাপন অনুষ্ঠানকে সফল করার লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।

স্থানীয়রা জানায়, আজ থেকে শত বছর আগে ১৯২২ সালের এই দিনে হযরত শাহক্বারী ইসমাঈল (রহ.) সোনাহাজরা মুফিজিয়া ফাজিল ডিগ্রি মাদরাসাটি প্রতিষ্ঠা করেন। এর ফলে শত বছর ধরে এখানে অসংখ্য শিক্ষার্থী ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ,সমাজ ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন । এই মাদ্রাসার সফলতা দেখে আমরা সবাই গর্বিত ।

সারা দেশে অরাজনৈতিক ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে ইতিমধ্যে সোনাহাজরা মুফিজিয়া ফাজিল ডিগ্রি মাদরাসাটি ব্যাপক সুনাম অর্জন করেছে। এছাড়া ইসলামি শিক্ষার ধারক ও বাহক হিসেবে প্রতিষ্ঠানটি ইতিমধ্যে অর্জন করেছে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে পুরস্কার।

শত বর্ষ উৎযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন মিয়া। বিশেষ অতিথি ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ, সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুন, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ আবুল কালাম আজাদ, দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন, নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু ও নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মতিউর রহমান।

ঢাকায় সড়ক দুর্ঘটনায় বান্দুরা হলিক্রসের সাবেক শিক্ষার্থীর মৃত্যু

এহসান আব্দুল্লাহ,news39.net: আল আমিন টুটুল। সাবেক শিক্ষার্থী বান্দুরা হলিক্রস উচ্চ বিদ্যালয়। পিতা- আনসার আলী, মাতা – আছিয়া বেগম। দুই ভাইয়ের বড় জন। নবাবগঞ্জের যন্ত্রাইল ইউনিয়নের গোল্লা গোবিন্দপুর গ্রামের সন্তান। কথা ছিলো শুক্রবার বাড়ীতে আসবে। প্রতি সপ্তাহের ন্যায় গ্রামের মসজিদে নামায পড়বে। বাড়ীতে এলেন, কিন্তু জীবিত নয়, আসলেন লাশ হয়ে। বয়স মাত্র ৩১, বিয়ে করেননি। স্বপ্ন ছিলো নতুন বছর বিয়ে করে সংসার সাজাবেন। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় অফিস থেকে ফেরার পথে মর্মান্তিক সড়ক দূর্ঘটায় ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহ ওয়া ইন্নাইলাহি রাজিউন। বিজয় স্বরণী অঞ্চলে আইন অমান্য করে বিপরীতমুখী বিআরটিসি বাসটি চত্ত্বরে ঘাতক বাস কেড়ে নিলো একটি উদীয়মান সূর্যের আলো। স্বপ্নের আলোক আজ অমানিশার ঘোর কালো। শুক্রবার মাগরিবের পর হবে নিজ বাড়ীর পাশের মসজিদে জানাযা। যদিও ঘাতক ড্রাইভার কে আটক করেছে তেজগাঁও থানা পুলিশ।

আজ শুক্রবার হাজারো স্বেচ্ছাসেবক, বান্দুরা হলিক্রস উচ্চ বিদ্যালয়ে অসংখ্য শিক্ষার্থীর আপনজনকে কাদিয়ে চলে যাবে রব্বি কারীমের কাছে হাজিরা দিতে। কিন্তু রেখে যাবে হাস্যজ্জ্বল মুখের অগণিত স্মৃতি, ভালো কাজের দৃষ্টান্তসহ আপনজন হারানোর বেদনা।
আল আমিন ছিলো একটি বেসরকারি প্রতিষ্ঠানের চাকুরীজীবি। বর্ণমালা স্কুল, ইছামতী ছাত্র সংঘটনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সক্রিয় কর্মী। ভাল ক্রীড়া সংগঠক ও সমাজ কর্মী ছিল।পরিবার, বন্ধু, স্বজন দোয়া চেয়েছে আল আমিনের জন্য।

ঢাকা জেলার সেরা করদাতা দোহারের মো. আইয়ূব আলী

শরিফ হাসান, স্টাফ রিপোর্টার, নিউজ৩৯ঃ ২০২১-২০২২ করবর্ষে ঢাকা জেলার সেরা করদাতা হয়েছেন দোহার উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী মো. আইয়ূব আলী। তিনি সেরা করদাতা হিসেবে ট্যাক্স কার্ড ও সম্মাননা গ্রহণ করেছেন।
ঢাকা জেলার সেরা করদাতা হিসেবে ট্যাক্স কার্ড ও সম্মাননা পাওয়া মো. আইয়ূব আলী দোহার উপজেলার লটাখোলা এলাকার বাসিন্দা এবং মো. আদালত বেপারী ও রুব্বান নেছার ছেলে। এর আগে ২০১৩ ও ২০১৬ সালসহ বেশ কয়েকবার জেলার সেরা করদাতার সম্মাননা পেয়েছেন তিনি। তিনি মূলত ঠিকাদার ব্যবসায়ী। জয়পাড়াতে বাংলাদেশ বস্ত্রালয় এর অন্যতম মালিকানা তার। এছাড়া দোহার ও নবাবগঞ্জে বিভিন্ন প্রতিষ্ঠান ও আবাসিক এবং বাণিজ্যিক ভবনের মালিকানা রয়েছে তার।
সংশোধিত জাতীয় ট্যাক্স কার্ড নীতিমালা ২০১০ অনুসারে এসব কার্ড দেওয়া হয়। ট্যাক্স কার্ডধারীরা বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে আমন্ত্রণ পাবেন। সড়ক, বিমান, নদীপথে ভ্রমণে অগ্রাধিকার ভিত্তিতে টিকিট পাবেন। হোটেল-রেস্তোরাঁয় অগ্রাধিকার ভিত্তিতে সেবা পাবেন। বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ ব্যবহারের সুযোগ পাবেন। ট্যাক্স কার্ডধারী ব্যক্তি ও তার পরিবার চিকিৎসার ক্ষেত্রে হাসপাতালে অগ্রাধিকার ভিত্তিতে শয্যাসুবিধা পাবেন।
বুধবার (২৮ ডিসেম্বর) দুপুরে রাজধানীর অফিসার্স ক্লাবে সেরা করদাতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের কাছে থেকে এই সম্মাননা গ্রহণ করেন তিনি।
এনবিআর চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ বিভাগের সিনিয়র সচিব ফাতিমা ইয়াসমিন।

ঢাকা জেলার দীর্ঘসময়ের সেরা করদাতা দোহারের আবুল হাশেম

শরিফ হাসান, স্টাফ রিপোর্টার, নিউজ৩৯ঃ ২০২১-২০২২ করবর্ষে ঢাকা জেলার দীর্ঘসমইয়ের সেরা করদাতা দোহারের আবুল হাশেম। তিনি সেরা করদাতা হিসেবে ট্যাক্স কার্ড ও সম্মাননা গ্রহণ করেছেন। তিনি মোবাইল এক্সেসরিজ ও পার্টসের অন্যতম ব্যবসায়ী ও পাওয়ার প্লাস টেলিকমের কর্ণধার। তিনি ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি।
ঢাকা জেলার সেরা করদাতা হিসেবে ট্যাক্স কার্ড ও সম্মাননা পাওয়া আবুল হাশেম দোহার উপজেলার নিকড়া এলাকার বাসিন্দা । এক প্রতিক্রিয়ায় তিনি নিউজ৩৯কে বলেন, আমি সততার সাথে ব্যবসা করি। রাষ্ট্রীয় আইন মেনে দেশের উন্নয়নে প্রতিটি টাকার আয়কর দেই। দীর্ঘদিন ধরেই আমি নিয়মিতভাবে আয়কর দিয়ে আসছি। আমি চাই আমার দেয়া এই আয়করের সুষ্ঠু ব্যভার হউক। দেশ ও জাতির উন্নয়ন হউক।
সংশোধিত জাতীয় ট্যাক্স কার্ড নীতিমালা ২০১০ অনুসারে এসব কার্ড দেওয়া হয়। ট্যাক্স কার্ডধারীরা বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে আমন্ত্রণ পাবেন। সড়ক, বিমান, নদীপথে ভ্রমণে অগ্রাধিকার ভিত্তিতে টিকিট পাবেন। হোটেল-রেস্তোরাঁয় অগ্রাধিকার ভিত্তিতে সেবা পাবেন। বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ ব্যবহারের সুযোগ পাবেন। ট্যাক্স কার্ডধারী ব্যক্তি ও তার পরিবার চিকিৎসার ক্ষেত্রে হাসপাতালে অগ্রাধিকার ভিত্তিতে শয্যাসুবিধা পাবেন।
বুধবার (২৮ ডিসেম্বর) দুপুরে রাজধানীর অফিসার্স ক্লাবে সেরা করদাতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের কাছে থেকে এই সম্মাননা গ্রহণ করেন তিনি।
এনবিআর চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ বিভাগের সিনিয়র সচিব ফাতিমা ইয়াসমিন।

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

0

ঢাকার নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নাজমুল হোসেন (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল শনিবার দিবাগত রাত ১২টার দিকে এ নিহত হওয়ার ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানার উপপরিদর্শক মৃত্যুঞ্জয় কুমার কীর্তনিয়া।

নিহত নাজমুল উপজেলার সমসাবাদ গ্রামের আব্দুল খালেকের ছেলে।

স্থানীয়রা জানায়, গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে কাশিমপুর কবরস্থান সংলগ্ন চা বাড়ি রেস্টুরেন্টের সামনে দিয়ে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন নাজমুল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মিনি মাইক্রোবাস তাকে চাপা দিয়ে মাঝিরকান্দার দিকে পালিয়ে যায়। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠান।

তবে সেখানে নেওয়ার পথে আনুমানিক রাত ১২টার দিকে বাবুবাজার ব্রিজে তার মৃত্যু হয়। পরে স্বজনরা আবার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নবাবগঞ্জ থানার উপপরিদর্শক মৃত্যুঞ্জয় কুমার কীর্তনিয়া বলেন, ‘গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের পরিবার এখনো মামলা করেনি। মামলা করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

দোহার-নবাবগঞ্জে বিভিন্ন গির্জা পরিদর্শন

ঢাকার দোহার-নবাবগঞ্জে খ্রিষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন পালিত হচ্ছে এ উপলক্ষে দোহার-নবাবগঞ্জের বিভিন্ন গির্জা পরিদর্শন করেছেন দোহার- নবাবগঞ্জ উপজেলা নেতৃবৃন্দ ।

গতকাল শনিবার রাতে ঢাকার নবাবগঞ্জ উপজেলার হাসনাবাদ গির্জা, গোল্লা গির্জা, তুইতাল গির্জা, বক্সনগর গির্জা ও সোনাবাজু গির্জা এবং দোহারের ইকরাশী গির্জা সংশ্লিষ্ট গ্রামের খ্রিষ্টান ধর্মাবলম্বীদের বড়দিনের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।

হাসনাবাদ জপমালা রানির গির্জার ফাদার স্ট্যানিস লাউস বলেন, বড়দিনের শিখায় আলোকিত হয়ে উঠবে সমাজ রাষ্ট্র ও পৃথিবী। সব জড়তাকে পেছনে ফেলে, শান্তিময় এক পৃথিবীর প্রার্থনা থাকবে এবারের বড়দিনের উৎসবে।

এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা জেলা সাবেক প্রয়াত সেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহের স্ত্রী নন্দিনী গুহ আলো,দোহার সার্কেল সহকারী পুলিশ সুপার মোঃ আরিফুল ইসলাম, নবাবগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সিরাজুল ইসলাম শেখ, বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বাদার্স তরেণ পাল, বান্দুরা ইউনিয়ন চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির, হাসনাবাদ গির্জা সভাপতি স্ট্যানিস লাউস গমেজ, সহ-সভাপতি সেলিস্টিন রোজারিও,সাধারণ সম্পাদক নিকলাস সত্য গমেজ প্রমূখ।