ইসলামী ব্যাংক নবাবগঞ্জ শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড নবাবগঞ্জ শাখার উদ্যোগে সর্বজনীন কল্যাণে ইসলামী ব্যাংকিং শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। আজ ৩০ মার্চ (বৃহস্পতিবার) বিকাল ৫.০০ ঘটিকায় শাখার ইনভেস্ট ইনচার্জ জনাব জুম্মন হোসেন-এর  সঞ্চালনায় এই ইফতার মাহফিল  অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ জনাব সিরাজুল ইসলাম শেখ, (পিপিএম)। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন কলাকোপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নবাবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জনাব মো: ইব্রাহীম খলিল, পুরানা পল্টন কলেজের প্রিন্সিপাল ড. মোহাম্মদ আলমাস আলী খান, প্রস্তুত বাংলাদেশ লিমিটেড -এর চেয়ারম্যান জনাব মোস্তাক আহমেদ, নবাবগঞ্জ থানা তদন্ত অফিসার আশফাক রাজিব, সোনাহাজরা মুফিজিয়া ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল জনাব হযরত মাওলানা মোস্তাফিজুর রহমান  ও অন্যান্য কয়েকটি ব্যাংকের কর্মকর্তাবৃন্দ। সর্বজনীন কল্যাণে ইসলামী ব্যাংকিং শীর্ষক মূল আলোচনা পেশ করেন নবাবগঞ্জ আইডিয়াল মাদ্রাসার প্রিন্সিপাল হযরত মাওলানা মোহাম্মদ আলী। ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন নবাবগঞ্জ শাখার ম্যানেজার জনাব এএইচএম মোঃ  সফিউল্লাহ (এফএভিপি)। এছাড়া অত্র শাখার প্রায় পাঁচশত গ্রাহকসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আগামী নির্বাচন সম্পূর্ণ অবাধ ও সুষ্ঠু হবে: সালমান এফ রহমান

0

দেশে আগামী নির্বাচন সম্পূর্ণ অবাধ ও সুষ্ঠু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। বিরোধী দলগুলোকে নির্বাচনে অংশ নেয়ার আহবান জানিয়ে তিনি বলেছেন, সংবিধান অনুসরণ করে নির্বাচনে অংশগ্রহণ করুন। মঙ্গলবার রাজধানীর বাংলাদেশ চলচিত্র উন্নয়ন কর্পোরেশন (এফডিসি)-তে অনুষ্ঠিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি।

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান  বলেন, আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু হবে। সুন্দর একটা নির্বাচন হবে। প্রধানমন্ত্রী ইতিমধ্যে বলে দিয়েছেন, আন্তর্জাতিক পর্যবেক্ষদের আমরা এলাও করছি। আগামী নির্বাচনটা সম্পূর্ণ অবাধ ও সুষ্ঠু হবে। এজন্য আন্তর্জাতিক পর্যবেক্ষক আসুক। নির্বাচন কমিশন এখন স্বাধীন। কয়েকদিন আগের একটি উপ-নির্বাচন দেখেছেন। যেখানে নির্বাচন ঠিক হচ্ছে না, সেখানে ব্যবস্থা গ্রহণ করেছে কমিশন।

 ‘রাজনৈতিক স্পেস নাই’ এমন এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, সামনে আগামী নির্বাচন। দুইটি জিনিস বলা হচ্ছে। একটি হচ্ছে রাজনৈতিক স্পেস। কথা না বলে যদি মুখোমুখী অবস্থানে থাকে তাহলে রাজনীতি এগুবে কীভাবে। এ প্রসঙ্গে তিনি বলেন, আমাদের কথা হলো যে সংবিধান অনুয়ায়ী যা যা করার আমরা করেছি। নির্বাচন কমিশন গঠন করেছি।

মহামান্য রাষ্ট্রপতি যখন বললেন নির্বাচন কমিশনে আসেন কথা বলবো। তখন একটি বিরোধী দল উনারা আসলেন না। এখন উনারা কী বলছেন, তাদের দাবিটা কী। প্রথমত, উনাদের দাবি এই সরকারের অধীনে নির্বাচন করবো না। দ্বিতীয় দাবি হচ্ছে-এই নির্বাচন কমিশনের অধীন নির্বাচনে যাবো না এবং তৃতীয়-আন্দোলনের মাধ্যমে এই সরকার পরিবর্তন করবো। নতুন তত্ত্বাবধায়ক সরকার হলে তার অধীনে নিবার্চনে যাবে।

দ্রব্য মূল্যের বৃদ্ধি নিয়ন্ত্রণ সংক্রান্ত অপর এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, শুধু বাংলাদেশে নয়। সারা বিশ্বে দাম বেড়েছে। টিসিবি’র মাধ্যমে ভর্তুকি দিয়ে কম দামে রমজানে বিভিন্ন আইটেমের পণ্য দেয়া হচ্ছে। যাতে দাম নিয়ন্ত্রণে রাখতে পারি। তিনি ব্যবসায়ীদের অনুরোধ করে বলেন, যাতে নিত্যপণ্যের দাম ক্রয় ক্ষমতার মধ্যে থাকে। দাম মাঝে মাঝে বেড়ে যায়। সরকার ব্যবস্থা নেয়ার পরে আবার কমেও আসে।

‘সামাজিক সূচকে বাংলাদেশের অগ্রগতি স্বাধীনতার বড় অর্জন’ শীর্ষক প্রস্তাবের পক্ষে লালমাটিয়া সরকারি মহিলা কলেজ ও বিপক্ষে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের বিতার্কিকরা অংশগ্রহণ করেন। এতে চ্যাম্পিয়ন হয় বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ।

 অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বাংলাদেশের আর্থ সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে ১০ দফা দাবি তুলে ধরেন অনুষ্ঠানে। এর মধ্যে আছে-রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রেখে অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থা নিশ্চিত করা,  আইনের শাসন, গণতন্ত্র ও মানবাধিকার সমুন্নত রাখা,  বিদেশে দক্ষ শ্রমিকের কর্মসংস্থান নিশ্চিতকরণের জন্য মাইগ্রেশন ডিপ্লোমেসী জোরদার করা। অনুষ্ঠানে প্রধান অতিথি চ্যাম্পিয়ন ও রানারআপ দলের বিতাকির্কদের হাতে ট্রফি ও ক্রেস্ট তুলে দেন।

দোহার-নবাবগঞ্জ প্রিমিয়ার লীগের চ্যাম্পিয়ন সিডনি স্টোন

ঢাকার দোহারের কুসুমহাটি ইউনিয়নের আউলিয়াবাদ চির সবুজ সংঘ আয়োজিত দোহার-নবাবগঞ্জ প্রিমিয়ার লীগ-২০২৩ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ১৮ মার্চ শনিবার বিকেল ৩টায় আউলিয়াবাদ চির সবুজ সংঘের মাঠে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। ফাইনালে সিডনি স্টোন ৭ উইকেটে আরিতা প্রবাসী উন্নয়ন তহবিলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন। আউলিয়াবাদ চির সবুজ সংঘের সভাপতি হাজী দেওয়ান আব্দুল ওয়াসেকের সভাপতিত্বে খেলার উদ্বোধন করেন বিশিষ্ট সমাজ সেবক মো. মজনু মোল্লা। গেস্ট ওফ অর্নার হিসেবে উপস্থিত ছিলেন দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল এবং মুক্তি ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুস সালাম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কুসুমহাটি ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের মন্ডল, দোহার উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. স্বপন খান, সাবেক ছাত্রনেতা মো. হাবিবুর রহমান বেপারী, দোহার উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক সম্পাদক মো. আসলাম উদ্দিন, যুবলীগ নেতা পবন মল্লিক, বিশিষ্ট সমাজ সেবক মাহবুব খান, মুক্তি ক্লিনিকের কর্মকর্তা ফয়েজ আল মামুন ও মো. মাহমুদুল হাসান তুষার, ভিশন ইম্পেরিয়ালের কর্মকর্তা মো. গোলাম কিবরিয়া, সমাজ সেবক আব্দুল মালেক দোহারী, ডেনটিস্ট মাসুদ রানা, দোহার-নবাবগঞ্জ প্রিমিয়ার লীগের আহবায়ক মো. জাহিদ হাসান, ক্রীড়া সংগঠক আবু নাঈম দোহারী, নবাবগঞ্জ ক্রিকেট কোচিং একাডেমির পরিচালক নাহিদ হাসান সহ আরো অনেকে। অনুষ্ঠান সঞ্চালন করেন আউলিয়াবাদ চির সবুজ সংঘের সাধারণ সম্পাদক ডিএম সুরুজ ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন ক্লাবের সহ-সভাপতি নুরুল ইসলাম মোল্লা, মো. জোবায়ের হোসেন রুবেল, দেওয়ান জুয়েল, রাকিব খন্দকার, সুবোধ রাজবংশী
অনুষ্ঠানে প্রধান অতিথি বিজয়ী সিডনি স্টোন কে একটি সুজুকি মটর সাইকেল এবং রানার্সআপ আরিতা প্রবাসী উন্নয়ন তহবিল কে নগদ চল্লিশ হাজার টাকা ও ট্রফি পুরস্কার দেয়া হয়।

দোহার উপজেলা ছাত্রলীগের ২৫ সদস্যের কমিটি ঘোষণা

ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের অধিনস্ত দোহার উপজেলা ছাত্রলীগ,জয়পাড়া কলেজ শাখা ছাত্রলীগ ও দোহার পৌরসভা ছাত্রলীগের কমিটিকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। ১৮ মার্চ ২০২৩ তারিখে ঢাকা জেলা দক্ষিন ছাত্রলীগের সভাপতি গিয়াসউদ্দিন সোহাগ ও সাধারন সম্পাদক এহসান আরাফ অনিকের স্বাক্ষরিত এক প্যাডে এই সিদ্ধান্ত জানানো হয়। কমিটি বিলুপ্তির কারন হিসাবে কোন কিছু স্পস্ট না করা হলেও মুলত মেয়াদোত্তীর্ণ হওয়ায় এবং সংগঠনের কার্যক্রম গতিশীল করার লক্ষে এই কমিটির বিলুপ্ত ঘোষণা করা হয়েছে বলে জানিয়ে ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি গিয়াসউদ্দিন সোহাগ। এছাড়াও আগের কমিটিতে বেশ কয়েক বিবাহিত ছিলেন বলে জানা যায়।

এই কমিটির বিলুপ্ত দুই ঘন্টা পরেই আবার তিনটি শাখার এক বছরের জন্য আংশিক নতুন কমিটি ঘসনা করা হয়। ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি গিয়াসউদ্দিন সোহাগ ও এহসান আরাফ অনিকের স্বাক্ষরিত বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা জেলা দক্ষিণ শাখার প্যাডে এই কমিটির অনুমোদন দেওয়া হয়। তিনটি শাখার মধ্যে দোহার উপজেলা ছাত্রলীগের কমিটিতে যারা পদ পেয়েছে তারা হলেন,সভাপতি পদে শাকিল আহমেদ এবং সাধারণ সম্পাদক পদে শান্ত, সহ সভাপতি পদে ছয় জন পানু চোকদার, মাসুদ রানা,জামিল মাহমুদ রবিন হোসেন, তুহিন মোল্লা, মো: সোহান হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে তিন জন ফরিদ হোসেন রবিন,ফাহিম হোসেন, মৃনাল হোসেন হৃদয়, সাংগঠনিক সম্পাদক পদে চার জন মারুফ মোল্লা, জুনায়েদ হোসেন, মাঈনুল হোসেন, আব্দুল আহাদ এছাড়াও দপ্তর, প্রচার,গ্রন্না ও প্রকাশনা,সাংস্কৃতিক, শিক্ষা ও পাঠচক্র, ক্রীড়া, সমাজসেবা,ধর্ম,বিজ্ঞান ও প্রযুক্তিতে এক জন করে মোট ২৫ জনের নাম উল্লেখ করা হয়।

জয়পাড়া কলেজ শাখায় সভাপতি শাহাদাৎ হোসেন এবং সাধারণ সম্পাদক মোঃ সাইফ হোসেন, সহ সভাপতি পদে ৫ জন মোনায়েম হোসেন ইমন,মো:রাজু,রবিউল ইসলাম রাবি,ইসমাইল হোসেন অনিক,মো:আসাদ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৩ জন আল জামি, ঈশান,মো: আসা, সাংগঠনিক সম্পাদক পদে ৪ জন মো: হৃদয়, ছামি চৌধুরী, ইমন হোসেন, আহমেদ শামীম এছাড়াও দপ্তর, প্রচার ও প্রকাশনা, পরিবেশ বিষয়ক পদে একজন করে মোট ১৭ জনের নাম উল্লেখ করা হয়।

দোহার পৌরসভার শাখায় ছাত্রলীগের সভাপতি
আলামিন হোসেন বাঁধন এবং সাধারণ সম্পাদক জুবায়ের হোসেন, সহ সভাপতি পদে ৪ জন নজরুল ইসলাম, কামরুল হাসান উৎস, অর্ণব হোসেন,তমাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ২ জন রাকিব হোসেন, পলিন চোকদার, সাংগঠনিক সম্পাদক পদে ২ জন তুহিন রানা,অর্ক পাল মোট ১০ জনের নাম উল্লেখ করা হয়।

কমিটিতে নাম আসায় দোহার পৌরসভা ছাত্রলীগের সভাপতি আলামিন হোসেন বাঁধন বলেন, আমাকে দোহার পৌরসভা ছাত্রলীগের দায়িত্ব দেওয়া ধন্যবাদ জানাই দোহার উপজেলার আওয়ামী লীগের সভাপতি ও দোহার উপজেলার চেয়ারম্যান আলমগীর হোসেন ভাইকে এবং ধন্যবাদ জানাই ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি গিয়াসউদ্দিন সোহাগ ভাইকে। আমি আলমগীর হোসেন ভাই এর সাথে কথা বলে দোহার পৌরসভার পূর্নাঙ্গ কমিটি কয়েক দিনের মধ্যেই ঘোষণা করবো।

জায়গা সরকারের, বরাদ্দ দিলো বাজার কমিটি: বিনিময় ৪০,০০০/- টাকা, নিরব প্রশাসন

ঢাকা দোহার পৌরসভার জয়পাড়া বাজারে মসদিজের সামনে অবৈধভাবে সরকারি জায়গা দখল করে দোকান তোলার অভিযোগ উঠেছে। সেই দোকান আবার বরাদ্দ দেয়া হয়েছে ৪০,০০০/- টাকার বিনিময়ে। আর এই অভিযোগের তীর জয়পাড়া বাজার কমিটির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মাঝির বিরুদ্ধে। বিষয়টি নিয়ে প্রশাসন নিরব ভূমিকা পালন করছে।

সরেজমিনে দেখা যায় ,জয়পাড়া বাজার মসজিদের সামনে জায়গা দখল করে, আধা আকা দোকান ঘর তুলে, সেটি চল্লিশ হাজার টাকায় ভাড়া দেওয়া হয়েছে মো: মতি নামে বাজারেরই এক ব্যবসায়ীর কাছে।

এবিষয়ে মো: মতির সাথে কথা হলে তিনি বলেন, আমি ঐস্থানের জায়গাটি ভাড়া নিয়েছি। কত টাকায় নিয়েছেন? জানতে চাইলে তিনি কিছু বলেনি। তিনি আরো বলেন, আমি পলিথিন ( ত্রিপল) দিয়ে দোকান দিচ্ছি, প্রয়োজন হলে দোকান সরিয়ে নিয়ে যাবো।

জায়গা ভাড়ার বিষয় বাজার ব্যবসায়ী ইদ্রিস আলী বলেন, আমরা জানি ঐটা সরকারি জায়গা। সেখানে কোন ভাবেই ঘর বা দোকান তোলা যাবে না প্রশাসনের অনুমতি ছাড়া। আমাকেও প্রস্তাব দেয়া হয়েছিলো ঐ দোকানের সাথে থাকার। কথা বলেছিল, কিন্তু আমি না করে দিয়েছি।

এবিষয়ে অভিযুক্ত ব্যক্তি জয়পাড়া বাজার কমিটির সেক্রেটারি ও দোহার পৌরসভার আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন মাঝির সাথে কথা হলে তিনি জানান, এটি অস্থায়ী ভবে ভাড়া দেওয়া হয়েছে। টাকা বিষয় জানতে চাইলে তিনি ক্ষুদ্ধ হয়ে বলেন, টাকা কি আমার পকেটে বা তোমার পকেটে গিয়েছে? এ বলে তিনি ফোন কেটে দেন।

জয়পাড়া বাজার মসজিদ কমিটি জয়েন সেক্রেটারি আবুল হোসেন বলেন, এটি সরকারি জায়গা না, এটা মসজিদের জায়গা। তাই আমরা দেলোয়ার হোসেন মাঝির মাধ্যমে মসজিদের উন্নয়নের জন্য ভাড়া দেই। এটি ভাড়া বাবদ বাৎসরিক চল্লিশ হাজার টাকা নেওয়া হয়েছে।

এবিষয়ে দোহার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মুস্তাফিজুর রহমান বলেন, আমরা আগামীকাল তদন্ত করে এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবো।

উল্লেখ, এই সরকারি জায়গা দখল করার কারণে সেসময়ে দোহার উপজেলার দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বি ২০২১ সালের ১১ অক্টোবর উচ্ছেদ অভিযান পরিচালনা করে দোকান ভেঙে দেন। তখন তিনি বলেন, এটি সরকারি জায়গা। সরকারি জায়গায় কোন অবৈধ স্থাপনা থাকবে না, তা উচ্ছ্বেদ করা হবে।

পরবর্তীতে, কয়েক মাস পর আবার ঐ স্থানটি দোকান তোলার জন্য পাকা করলে দোহার উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মোবাশ্বের আলমকে জানালে, তিনি বলেন, ঐ স্থানে পাকা করা হচ্ছে ড্রেনেজ এর কাজের জন্য। দোকান তোলার জন্য না। যদি কোন সময় দোকান তোলা হয় তখন আমরা এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবো।

দোহার উপজেলা ইউএনও কে এই বিষয়ে দুইবার ফোন দিলেও তিনি ধরেননি।

দোহারে প্রথম প্রবাসীদের সংবর্ধনা

ঢাকা দোহার উপজেলায় বিলাশপুর ইউনিয়নের প্রবাসীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে দশটায় সাবেক প্রবাসী ইব্রাহীম তালুকদারের নিজ বাসায় প্রবাসী জনকল্যান পরিষদ ও এলাকাবাসী উদ্যাগে প্রবাসীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

মোঃ আক্তার হোসেনের সঞ্চালনায় ও ইব্রাহীম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুল কাশেম মেম্বার। সে-সময় প্রধান অতিথি বক্তব্য তিনি বলেন, প্রবাসীরা মাথার ঘাম পায়ে ফেলে আমাদের এই দেশে টাকা পাঠায়। তাদের টাকা দিয়ে আমাদের সংসার চলে। তাদের কষ্ট কেই দেখে না। প্রবাসীরা যখন কোন সমস্যায় পরে তখন তাদের পাশে দাঁড়ানোর জন্য কেই থেকে না। তাই আমরা একটা সংগঠন করতে চাই যার মাধ্যমে আমরা প্রবাসীদের নিয়ে কাজ করবো তাদের সুখ-দুঃখের ভাগিদার হব। এই সংগঠনটি সম্পন্ন অরাজনৈতিক হবে। এটি আমরা ঈদের পরেই করবো ইনশাআল্লাহ।

এছাড়াও এই অনুষ্ঠানে বিশেষ বক্তারাও বক্তব্য রাখেন। বক্তব্য শেষে প্রবাসীদের ফুল দিয়ে বরন করে নেওয়া হয়।

এ-সময় উপস্থিত ছিলেন, বিলাসপুর প্রবাসীদের সংবর্ধনা অনুষ্ঠানঃ মোঃ মনির মাস্টার, আব্দুর রহিম মেম্বার, মুজিবুর চোকদার মেম্বার,মোস্তফা ডাক্তার,আব্দুল মান্নান আকন মেম্বার,সিদ্দিক খান মেম্বার, সোনাই বিবি মহিলা মেম্বার,লাভলু শিকদার,
আরশেদ চোকদার,আব্দুল জলিল,আনোয়ার খন্দকার, দেলোয়ার খন্দকার,ফয়জল শেখ,আনোয়ার শেখ, শাজাহান মাঝি,সোহান পাহাড়,আবুল হোসেন,আরিফ হোসেন,রিপন মোল্লা,শাহিন মোল্লা,শাহিন মাদবর, তুহিন মোল্লা,আমজাদ মোল্লা,মান্নান মোল্লা,নুর ইসলাম হাওলাদার,শাহিন সরদার,হালেম মোল্লা,ইস্তফা মাদবর ইউনুস মাদবর,মোজাফফর মাদবর,জামাল চোকদার স্বপন চোকদার, মো: হাবিবুর রহমান ঠান্ডু প্রমুখ।

দোহারে ট্রাক চাপায় ১১ বছরের শিশুর মৃত্যু

ঢাকার দোহার উপজেলার বিলাশপুর ইউনিয়নের চান মোল্লা বটতলা সংলগ্ন মহিন হাওলাদারের ছেলে শাহাজালাল (১১) নামে এক শিশু ট্রাক চাপায় ঘটনা স্থলে মারা যান। শাহজালাল বিলাশপুর গ্রামের বাসিন্দা তিনি পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে ট্রাকটি ভাঙচুর করলে পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করেন।

শনিবার বিকাল আনুমানিক ৫:৪৫ দিকে শাহজালাল বাসা থেকে খেলার উদ্দেশ্য বের হলে চান মোল্লা বটতলা গিয়ে পৌছালে অপর দিক থেকে আসা ঢাকা মেট্রো-ড ১৪-৭৫৮৫ ট্রাকটি শাহজালালের মাথার উপরদিয়ে উঠিয়ে দিলে তাৎক্ষণিক তার মাথার মগজ বের হয়ে ঘটনা স্থানেই মারা যায়।

মৃত শাহজালালের দাদা মো: দেলোয়ার জানান, আমার নাতী বিকালে বাসা থেকে খেলার উদ্দেশ্য বের হয়। পরে
স্থানীয় বাসিন্দারা আমাদের জানান যে আমার নাতি চান মিয়া বটতলায় ট্রাকে চাপা দিয়ে মেরে ফেলেছে। তখন আমরা দ্রুত সেখানে গেলে দেখি ঘটনা সত্য। পরে আমরা লাশ বাসায় নিয়ে আসি। মামলা বিষয় তাকে জিজ্ঞেস করলে তিনি বলেন আমরা মাটি দেওয়ার জন্য ব্যবস্থা নিচ্ছি মামলায় যাবো না।

এ বিষয় বিলাশপুর ইউনিয়নের ১ ওয়ার্ডের মেম্বার মো: সারোয়ার মোল্লা জানান, আমি দীর্ঘ দিন বলেছি এই রাস্তাটি ছোট এখান দিয়ে ট্রাক চলাচল অনুপযোগী। এ নিয়ে আমি কয়েক বার আন্দোলনও করেছি। তাছাড়া এই রাস্তাটি দিয়ে আমাদের এখানের মাদ্রাসা ও স্কুলের শিক্ষার্থীরা চলাচল করে। সে জন্য আমি প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি যে এখান দিয়ে ট্রাক চলাচল বন্ধ করার জন্য।

এ বিষয় দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, ঘটনাস্থল থেকে ট্রাক ড্রাইভারকে আটক করা হয়েছে। তার নাম জানতে চাইলে তিনি বলেন তার নাম এখন বলতে পারতেসি না। তবে মামলা হলে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নিব।

জীবনের নিরাপত্তা চেয়ে নবাবগঞ্জ ইউএনও এর জিডি

স্টাফ রিপোর্টার, news39.net: নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মতিউর রহমান জীবনের নিরাপত্তা চেয়ে নবাবগঞ্জ থানায় জিডি করেছেন। তিনি অভিযোগ করেছেন, প্রকাশ্যে ভয়ভীতি দেখিয়ে হুমকি দিয়েছে স্থানীয় মো. আবুল হোসেন খন্দকার।

সোমবার এই ব্যাপারে নবাবগঞ্জ থানায় মতিউর রহমান বাদী হয়ে সাধারণ ডায়েরী করেছেন যার নং-২৬৮ তাং ৬/০৩/ ২৩ ইং।

জিডিতে তিনি উল্লেখ করেন, ৫ মার্চ বিকেল ৩টায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের সচিবের অফিস কক্ষে আপীল শুনানীর সময় তাকে দেখে নেয়ার হুমকি দেয়স হয়।

ইউএনও মতিউর রহমান বলেন, উপজেলার হযরতপুর মৌজাস্থিত সরকারে অর্পিত সম্পত্তি ব্রজ নিকেতন অবৈধ দখলমুক্ত করার পর সেখানে থাকা পালিত মালিকবিহীন হরিণসমূহ যথাযথ প্রক্রিয়ায় বন বিভাগের নিকট হস্তান্তর করি। তার আগে হযরতপুর গ্রামের আবুল হোসেন খন্দকার পিতামৃত আব্দুল আলীম খন্দকার ঢাকা জেলা কর্তৃক হরিণ পালনের লাইন্সে বিগত ২২/০১/২০২৩ ইং
তারিখে স্থগিত করা হয়।

আবুল হোসেন উক্ত লাইসেন্স স্থগিত সিদ্ধান্তের বিষয়ে পুনঃবিবেচনা চেয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের সচিবের আপিল শুনানীতে আবেদন করেন। গত ৫/০৩/২৩ ইং তারিখে বিকেল ৩টায় সচিব মহোদয়ের অফিস কক্ষে আপীল শুনানীতে আমি মতিউর রহমান বাংলাদেশ সরকারের পক্ষে উপস্থিত ছিলাম।

শুনানীর সময় আবুল হোসেন ব্যাক্তিগতভাবে আমাকে ভয়ভীতি প্রদর্শণ করেন এবং আমি কিভাবে নবাবগঞ্জ উপজেলায় চাকুরী করি সেটা তিনি দেখে নিবেন বলে জানান। ভবিষ্যতে আমার ক্ষতি করবেন বলে অভিব্যক্তি প্রকাশ করেন।

মতিউর রহমান ডায়েরিতে আরও উল্লেখ করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ এর সম্মুখে এ ঘটনা ঘটে। এ সময় উপস্থিত ছিলেন মন্ত্রনালয়ের উপসচিব দিপঙ্কর কুমার চক্রবর্তীসহ বনবিভাগের শুনানী সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।

এ বিষয়ে আবুল হোসেন খন্দকার বলেন, আমি ইউএনও মতিউর রহমানকে কোন প্রকার হুমকি ও
ভয়ভীতি প্রদর্শন করিনি। তিনি ইচ্ছ্বাকৃতভাবে আমার বিরুদ্ধে এই মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানির চেষ্টা করছেন।

বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনার স্বীকৃতি পেলেন সাংবাদিক মোঃ আল-আমিন হোসাইন

বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনার স্বীকৃতি পেলেন সাংবাদিক মোঃ আল-আমিন হোসাইন। মঙ্গলবার জাতীয় পত্রিকা, দৈনিক সকালের সময় পত্রিকার ৭ম বর্ষে পদার্পণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই সম্মাননা স্মারক তুলে দেন দৈনিক সকালের সময়ের সম্পাদক ও প্রকাশক নূর হাকিম। ঢাকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনিস্টিউটের হলরুমে ৭ম বর্ষপূর্তী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

গণমাধ্যমকর্মী হিসেবে তৃণমূলের প্রতিবন্ধকতা অতিক্রম করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে অনন্য ভূমিকা রাখায় সম্মাননা স্মারক পেয়েছেন দোহার প্রেসক্লাবের সদস্য ও স্থানীয় অনলাইন নিউজ পোর্টালে News39.net এর স্টাফ রিপোর্টার এবং দৈনিক সকালের সময় পত্রিকার দোহার প্রতিনিধি মোঃ আল-আমিন হোসাইন।

এ সময় উপস্থিত ছিলেন দৈনিক সকালের সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক নূর হাকিম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি মানিক লাল ঘোষ, দৈনিক সকলের সময়ের সারাদেশ থেকে আমন্ত্রিত জেলা, উপজেলা পর্যায়ের সাংবাদিকসহ, এমপি, উপজেলা চেয়ারম্যান, রাজনৈতিবিদ,কবি সাহিত্যক, ব্যবসায়ীসহ সকল শ্রেণী পেশার মানুষেরা এসময় উপস্থিত ছিলেন।

দোহারে পুলিশের তালিকাভুক্ত ছিনতাইকারী আটক

মঙ্গলবার দোহার উপজেলায় পুলিশের তালিকাভুক্ত ছিনতাইকারী জাহিদুল ইসলাম নিরব(৩২)কে আটক করেছে দোহার থানা পুলিশ। বুধবার নিরবকে আদালতে সোপর্দ করা হয়েছে। আটকের সময় তার থেকে ৫০ গ্রাম হিরোইন ও ৫০পিছ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। জাহিদুল নিরব উপজেলার রাইপাড়া ইউনিয়নের জামালচর গ্রামের নাছির উদ্দিনের পুত্র।

এই বিষয়ে দোহার থানার এএসআই (নি:) নান্টু কৃষ্ণ মজুমদার জানান, দোহার থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামালের নির্দেশনায় আমি সঙ্গীয় ফোর্সের সহায়তায় মঙ্গলবার রাত আটটার দিকে চরকুশাই হতে জামালচর এর চিহ্নিত ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী জাহিদুল ইসলাম নিরব’কে ৫০ গ্রাম হেরোইন ও ৫০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করি। পরে বুধবার সকালে তার বিরুদ্ধে নিয়মিত মাদক আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়।