নবাবগঞ্জে শিশুকে পিটিয়ে হত্যা

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় তরি বাড়ৈ (৬) নামে এক মেয়ে শিশুকে পিটিয়ে হত্যা করেছে ১২ বছর বয়সি আরেক শিশু আবু সাদ। হত্যাকাণ্ডের পর লাশ গুম করার চেষ্টার অভিযোগে আবু সাদ ও তার মা শিমু বেগমকে আটক করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার বিকালে লাশ থানায় আনা হয়েছে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ জালাল। তরি বাড়ৈ উপজেলার দক্ষিণ শোল্লা চন্দ্রপাড়া গ্রামের সুমন বাড়ৈ ও বকুল বাড়ৈ দম্পতির একমাত্র মেয়ে। সে স্থানীয় দুর্গামন্দিরে স্থাপতি মন্দিরভিত্তিক শিক্ষাপ্রতিষ্ঠানে শিশু শ্রেণিতে পড়ত। ঘাতক শিশু আবু সাদ একই গ্রামের প্রবাসী আবু সাঈদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানান, মঙ্গলবার সকাল ১১টা থেকে মেয়ে নিখোঁজ ছিল। স্থানীয় মসজিদেও নিখোঁজের খবর প্রচার করা হয়। এলাকাবাসী খোঁজ করে বিকাল সাড়ে ৪টার দিকে আবু সাদদের বাড়ির পাশের একটি কলাগাছের ঝোপে মাটিতে পুঁতা অবস্থায় উদ্ধার করা হয়। শিশুর মা-বাবা কান্নাজড়িত কণ্ঠে জানান, তারা আমাদের মেয়েকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে লাশ গুম করার চেষ্টা করেছে। আমরা এর দৃষ্টান্তমূলক বিচার চাই। নবাবগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ জালাল জানান, শিশুটির লাশের মুখ ও মাথায় জখমের দাগ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড। আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে।

আইএফআইসি ব্যাংকে জয়পাড়া শাখায় ‘জননীর জন্য ভালোবাসা’ উৎসব অনুষ্ঠিত

ঢাকা জেলার দোহার উপজেলায় জয়পাড়া শাখা আইএফআইসি ব্যাংক এর আয়োজনে জননীর জন্য ভালোবাসা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০শে মে) ব্যাংকের ভিতরে মায়েদের নিয়ে প্রতিষ্ঠানটির মেঘুলা বাজার শাখার ব্যবস্থাপক ফাহিম আহমেদ মজুমদার কেক কেটে এ আয়োজনের শুভ উদ্বোধন করেন। এসময় তিনি বলেন, নারীর ক্ষমতায়নের প্রচার ও প্রয়াসে আইএফআইসি ব্যাংকের বিভিন্ন কার্যক্রমের বিষয় তুলে ধরেন। মানুষের জীবনে মা ও প্রকৃতির গুরত্ব অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। আর এ বিষয়টিকে অনুধাবন করেই এ উৎসবটি সারা দেশব্যাপী ছড়িয়ে থাকা ১৪০০ শাখা উপশাখায় উৎযাপনের পরিকল্পনা গ্রহণ করেছে আইএফআইসি ব্যাংক। এর অংশ হিসেবে আসন্ন আয়োজনের মধ্য দিয়ে মায়েদের কাছে তুলে দেওয়া হচ্ছে প্রকৃতির অনিন্দ্য উপকরণ গাছ।

এসময় আরো উপস্থিত ছিলেন, জয়পাড়া উপশাখার অফিসার ইনচার্জ অমিত কুমার ভদ্র,সহকারী ইনচার্জ মাসুদুল ইসলাম,বিশিষ্ট সমাজ সেবী মমতাজ বেগম।

দুই মাদক কারবারিকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছেন নবাবগঞ্জ থানা পুলিশ

গতকাল রবিবার বিকেলে উপজেলার গালিমপুর বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার তাদেরকে আদালতে প্রেরণ করা হয়।

গ্রেপ্তারকৃত রাজেশ উপজেলার গালিমপুর ইউনিয়নের নোয়াদ্দা গ্রামের ও সুজন চুড়াইন ইউনিয়নের মোসলেমহাটি গ্রামের বাসিন্দা। রাজেশ গালিমপুর ইউনিয়ন যুবলীগের বর্তমান সাধারণ সম্পাদক।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গালিমপুর বাজারের হাজী বিরিয়ানি দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে নবাবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মেহেদী হাসান ফোর্সসহ মাদক কারবারি সুজনকে ৫৫ পিস ইয়াবাসহ হাতে-নাতে আটক করেন। পরে সুজনকে জিজ্ঞাসাবাদে রাজেশের সম্পৃক্ততা স্বীকার করেন। বলেন, তার কাছ থেকে ইয়াবা এনে বিক্রি করতেন তিনি। সুজনের স্বীকারোক্তির ভিত্তিতে রাজেশকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে নবাবগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল বলেন, আসামিদের বিরুদ্ধে মাদক মামলা দিয়ে সোমবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

আইসিটি খাতে এবারও কর নয়: সালমান এফ রহমান

শরিফ হাসান,সিনিয়র করেসপন্ডেন্ট,news39.net: আইসিটি খাতে সরকার ঘোষিত কর অব্যাহতি সুবিধা চলমান থাকছে বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান। বেসিসের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমা জানালেন, আগামী ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে সেই কর সুবিধা প্রত্যাহার করা নাও হতে পারে।

সালমান এফ রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আইসিটি খাতের এই কর অব্যাহতি নিয়ে আলোচনা হয়েছে। আলোচনায় প্রধানমন্ত্রীও এই সুবিধা আপাতত বহাল রাখার বিষয়ে একমত হয়েছেন। আগামী বাজেট উত্থাপনের আগেই ফের বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন তিনি। এর সূত্র ধরেই তিনি আশা করছেন, আইসিটি খাতে কর অব্যাহতি আগামী বাজেটেও বহালই থাকবে।

প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, প্রধানমন্ত্রীকে আমি বলেছি, হঠাৎ যদি এটা (কর অব্যাহতি) তুলে দেন, তাদের ব্যবসায় সমস্যা হবে। আপনি আমাদের বলে দেন যে আগামী তিন বছর বা পাঁচ বছর (কর অব্যাহতি সুবিধা) থাকবে। একপর্যায়ে স্বাভাবিক করহার প্রযোজ্য হবে। প্রধানমন্ত্রী তখন আমার সঙ্গে মোটামুটি একমত হয়েছেন। এখন দেখি, বাজেটে কী হবে সেটা নিয়ে আমি আবার উনার সঙ্গে কথা বলব।
আগামী বাজেটে কর অব্যাহতি বহাল রাখার আশাবাদ জানিয়ে সালমান এফ রহমান আরও বলেন, যেহেতু উনি (প্রধানমন্ত্রী) এ কথাটা বলেছেন যে ধীরে ধীরে আইসিটি খাতের কর স্বাভাবিক পর্যায়ে আসবে, তাই আমি আশা করি যে আগামী বাজেটে (২০২৪-২৫ অর্থবছরের বাজেট) আইসিটি খাতে কর ধার্য করা হবে না। আমি আশা করি, এই বাজেটে একটা পরিকল্পনা দেওয়া হবে যে আইসিটি খাতে দুই বছর বা চার বছর পর কী হবে। আশা করছি আমরা সেই কথাটা বা পরিকল্পনাটা জানতে পারব।

সালমান এফ রহমান বলেন, গার্মেন্টস খাতে আমরা অসম্ভব ভালো করেছি। বিজিএমইএ, বিকেএমইএসহ অন্যান্য সংগঠন যেগুলো রয়েছে, তারা অবিশ্বাস্য সাফল্য নিয়ে এসেছে দেশের জন্য। কিন্তু এই খাতের জন্য পরবর্তী পর্যায় কী হবে, সেটা নিয়ে তারা ভাবেনি। আমাদের গার্মেন্টস রফতানির ৯০ শতাংশই কটন, যা বৈশ্বিক পোশাকের বাজারের মাত্র ২০ শতাংশ। বাকি ৮০ শতাংশ বাজার ‘ম্যান মেড ফাইবারে’র। আমরা নিজেদের খাতটিতে খুব ভালো করেছি। কিন্তু ওই খাতেরই বৈশ্বিক বাজারের সবচেয়ে বড় অংশটি নিয়ে চিন্তাই করিনি।

আইসিটি খাতের ক্ষেত্রেও একই প্রবণতার কথা তুলে ধরেন সালমান এফ রহমান। বলেন, আপনারাও (আইসিটি খাত) যা করছেন, অসাধারণ করছেন। কিন্তু আইসিটি খাতের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে, সেদিকে গুরুত্ব দেওয়া প্রয়োজন।

তিনি বলেন, এখন সময়টা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (এআই)। এখন সময় বিগ ডাটার। এসব বিষয়ে আমাদের এগিয়ে যাওয়ার জন্য কী করতে হবে, সেই পরবর্তী পর্যায়টা নিয়ে আমাদের ভাবতে হবে। সেটা আপনাদেরই করতে হবে। আর আপনারা সরকারকে গাইড করবেন যে সরকারের পক্ষ থেকে আপনাদের কী নীতিসহায়তা বা অন্য কোন ধরনের সহায়তা প্রয়োজন। সরকার সেভাবে কাজ করতে চেষ্টা করবে।

বেসিসের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, আপনাদের অন্য পর্যায়ে (ডিফরেন্ট লেভেল) চিন্তা করতে হবে। ট্যাক্সের জন্য (কর অব্যাহতি) আপনারা লড়াই করবেন, ঠিক আছে। কিন্তু এই খাতের সার্বিক যে চিত্র, সেখানে এটা সামান্য একটি বিষয়। এর চেয়ে বড় বড় সমস্যা এই খাতে আছে। সেই সঙ্গে সুযোগও রয়েছে। সমস্যাগুলো দূর করে সুযোগগুলো কাজে লাগানোর জন্য কী কী করা প্রয়োজন, সেই গাইডেন্সটা আপনাদের দিতে হবে। এই খাতের সর্বোচ্চ সুবিধা নিতে কী কী নীতিসহায়তা প্রয়োজন, সেটা আমাদের বলবেন আপনারা, সরকার সেভাবে আপনাদের সহায়তা দেবে।

সালমান এফ রহমান আরও বলেন, এখন চ্যাটজিপিটি নিয়ে অনেক কথা হচ্ছে। বলা হচ্ছে, চ্যাটজিপিটির আইকিউ লেভেল ১৫০, যেখানে সবচেয়ে প্রতিভাবান হিসেবে স্বীকৃত আইনস্টাইনের আইকিউ লেভেল ১৫৫। বলা হচ্ছিল, চ্যাটজিপিটি তাদের নতুন ভার্সন ৪.০ নিয়ে আসার কথা বলেছিল এই ডিসেম্বরে, যেটা তারা মে মাসে বাজারে নিয়ে এসেছে। এত দ্রুততার সঙ্গে এখন কাজ চলছে। এটা তো প্রাইভেট একটি কোম্পানির কথা বললাম। বিভিন্ন দেশের সরকারগুলো এআই নিয়ে যে কতদূর বা কতটা গবেষণা করছে, কতদূর তারা এগিয়েছে, সে বিষয়ে কোনো ধারণাই আমাদের নেই। বৈশ্বিক তথ্যপ্রযুক্তি খাতের নতুন এই পরিবেশে বেসিসকেও তাদের কাজ ও চিন্তাভাবনা নিয়ে রিফোকাস করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম (টিটু)। সম্মানিত অতিথি ছিলেন এফবিসিসিআই সভাপতি মো. মাহবুবুল আলম।

আবু আশফাকসহ দোহার বিএনপির ২নেতা কারাগারে

অনলাইন ডেস্ক: ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আবু আশফাক হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের জামিনে ছিলেন। সর্বশেষ ২০২২ সালের ৭ ডিসেম্বর গ্রেফতার হয়েছিলেন আবু আশফাক।

একইসাথে দোহার উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মেছের ও সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ এর জামিন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার ঢাকার চিফ জুডিশিয়াল আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন। আবু আশফাকের আইনজীবী অ্যাডভোকেট কামরুল ইসলাম সজল মানবজমিনকে বলেন, বিএনপি নেতা আবু আশফাক ঢাকার নবাবগঞ্জ ও দোহারের চারটি মামলায় আত্মসমর্পণ করেন। আদালত তার জামিন নাকচ করে কারাগারে প্রেরণ করেন।

এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘বিএনপির আন্দোলন করলেও অত্যাচারিত হয়, আর বিশ্রাম নিলেও সরকার ভয় পায়। মনে করে এই বুঝি বিএনপি তাদের ক্ষমতা থেকে উৎখাত করল। এই ভয় থেকেই সরকার বিএনপির জনপ্রিয় নেতা খন্দকার আবু আশফাককে গ্রেফতার করেছে।

গত ৭ই ডিসেম্বর নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপি’র নেতাকর্মীদের সংঘর্ষের মামলায় গ্রেপ্তার হয়েছিলেন আবু আশফাক। পরে ৭ই ফেব্রুয়ারি হাইকোর্ট জামিন দিলে কারামুক্ত হন তিনি।

অনলাইন ডেস্ক: ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আবু আশফাক হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের জামিনে ছিলেন। সর্বশেষ ২০২২ সালের ৭ ডিসেম্বর গ্রেফতার হয়েছিলেন আবু আশফাক।

একইসাথে দোহার উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মেছের ও সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ এর জামিন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার ঢাকার চিফ জুডিশিয়াল আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন। আবু আশফাকের আইনজীবী অ্যাডভোকেট কামরুল ইসলাম সজল মানবজমিনকে বলেন, বিএনপি নেতা আবু আশফাক ঢাকার নবাবগঞ্জ ও দোহারের চারটি মামলায় আত্মসমর্পণ করেন। আদালত তার জামিন নাকচ করে কারাগারে প্রেরণ করেন।

এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘বিএনপির আন্দোলন করলেও অত্যাচারিত হয়, আর বিশ্রাম নিলেও সরকার ভয় পায়। মনে করে এই বুঝি বিএনপি তাদের ক্ষমতা থেকে উৎখাত করল। এই ভয় থেকেই সরকার বিএনপির জনপ্রিয় নেতা খন্দকার আবু আশফাককে গ্রেফতার করেছে।

গত ৭ই ডিসেম্বর নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপি’র নেতাকর্মীদের সংঘর্ষের মামলায় গ্রেপ্তার হয়েছিলেন আবু আশফাক। পরে ৭ই ফেব্রুয়ারি হাইকোর্ট জামিন দিলে কারামুক্ত হন তিনি।

দোহারে সাপের কামড় বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ঢাকার দোহার উপজেলায় সাপের কামড় বিষয়ক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ইনন্সেপটা ফার্মাসিকেল লিমিটেডের আয়োজনে জয়পাড়া সেন্টারশীপ রেস্টুরেন্টের ২য় তলায় এ সেমিনার করা হয়।

সেমিনারের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাদের বৈজ্ঞানিক ভাবে সাপের কাপড়ের প্রাথমিক চিকিৎসা থেকে শুরু করে কিভাবে সাপে কাটলে চিকিৎসা দিতে হয় সে বিষয়ে প্রশিক্ষন দেওয়া হয়। চিকিৎসকরা বলেন, সাপে কামড় দিলে ভয় না পেয়ে তাৎক্ষনিক চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সাপে কামড়ের ঔযুধ ও চিকিৎসা এখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাওয়া যাচ্ছে।

এ সময় সেমিনারে দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জসিমউদদীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেন।

দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন সাদ্দাম হোসাইন ও মাঈনুল হক সোহাগের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন দোহার উপজেলা সহকারি কমিশনার ( ভূমি) মামুন খান, নুসরাত তারিন তন্নিসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাবৃন্দ।

ঐতিহাসিক ফারাক্কা দিবস আজ

আজ ঐতিহাসিক ফারাক্কা দিবস। ১৯৭৬ সালের এই দিনে ফারাক্কা ব্যারাজ অভিমুখে লংমার্চ কোরে আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে সাড়া ফেলে দেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে এমন সোচ্চার জনমত ফারাক্কা লংমার্চের আগেও দেখা যায়নি, পরেও নয়। ৯৫ বছরের শারীরিক অসুস্থতা বা রাজনৈতিক চাপ, দমাতে পারেনি লংমার্চের প্রধান নেতা ও সংগঠক মাওলানা ভাসানীকে। 

গঙ্গার পানি বণ্টন নিয়ে আলাপ-আলোচনা শুরু হয়েছে পাকিস্তান আমলে ১৯৫২ সাল থেকে। তখন থেকে ১৯৭০ সাল পর্যন্ত পাকিস্তান সরকার বিষয়টি গুরুত্ব সহকারে নেয়নি, ফলে ভারত তার-মতো কাজ করে গেছে। একবারই তারা গুরুত্ব সহকারে নিয়েছে যখন ভাসানী ফারাক্কা লংমার্চ করে। তারা সত্যি ঘাবড়ে গিয়েছিল, যে ভাসানী সত্যি এটি ভেঙ্গে ফেলবে।

তিস্তা ব্যারেজ দিয়ে ভারত ১৯৭৫ এ পরীক্ষামূলক অল্প কদিনের কথা বলে পানি প্রত্যাহার শুরু করে, পরবর্তীতে তা আর বন্ধ হয়নি। ফল হয়েছে ৪৮ বছর ধরে ফারাক্কা ব্যারাজের প্রভাবে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে পানির হাহাকার।

অবশ্য ১১২ ডিসেম্বর ভারতের গঙ্গা নদীর পানি ভাগাভাগির নিয়ে ঢাকা ও নয়াদিল্লীর মধ্যে ৩০ বছর মেয়াদি চুক্তি হয়। যা কিছুটা হলেও প্রাপ্য পানি নিশ্চিত করতে ভূমিকা রাখছে। তবে এই চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আর দু’বছর পর। চুক্তি অনুযায়ী, বাংলাদেশকে প্রতিবছরের ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত ৩৫ হাজার কিউসেক পানি দেবে ভারত।

ফারাক্কা ব্যারাজের মাধ্যমে নদীর পানি সরানোয় শুধু বাংলাদেশ নয়, ভারতের মালদহ, মুর্শিদাবাদসহ আরও উজানে বিহার ও উত্তরপ্রদেশে আকস্মিক বন্যা, নদী ভাঙনে প্রতিবছর ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে বহু মানুষ।

হেলমেট না থাকলে মিলবে না তেল—এমন নির্দেশনা জারি করবে সরকার

সারা দেশে মোটরসাইকেলের চালক আরোহীদের হেলমেট পরা বাধ্যতামূলক করে নির্দেশনা জারি করতে যাচ্ছে সরকার আজ বুধবার সকালে রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ভবনে সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদের প্রথম সভায় কথা জানিয়েছেন সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ১৯৮৩ সালের আইনে ৪২ বার সভা হলেও ২০১৭ সালের আইনের পর এটিই প্রথম সভা।

 

মন্ত্রী বলেন, ‘ঢাকা সিটিতে মোটরসাইকেল অনেকটা নিয়ন্ত্রণে নিতে পেরেছি এখন মোটামুটি সবাই হেলমেট পরে কিন্তু ঢাকার বাইরেও একটা পলিসি নেওয়া দরকার ডিসিএসপিদের জানাতে হবে, যদি মোটরসাইকেল চালকদের কাউকে হেলমেটবিহীন অবস্থায় পাওয়া যায়, তবে তাদের ফুয়েল দেওয়া হবে না৷ পুরো বাংলাদেশে নিয়ম জারি করতে হবে নীতিতে সিদ্ধান্ত নিতে হবে ’ 

সড়ক সেতু মন্ত্রণালয়ের সচিব বি এম আমিন উল্লাহ নূরী, বিআরটিএর চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার উপস্থিত ছিলেন

দোহারে বেকারীতে অভিযান: ২ লক্ষ টাকা জরিমানা

১৩মে, ২০২৪ সোমবার সকাল ১১:৩০ ঘটিকায় দোহার উপজেলার ইকরাশী বাজার ও জয়পাড়া থানার মোড় এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ কার্যক্রম প্রতিরোধকল্পে অনিবন্ধিত বেকারীতে বিএসটিআই’র সহযোগিতায় অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ মামুন খান। মোবাইল কোর্ট পরিচালনাকালে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন ও বিপণন, অননুমোদিত রং ব্যবহার, ব্যবসা প্রতিষ্ঠানের যথাযথ লাইসেন্স না থাকা, লাইসেন্স গ্রহণ ব্যতীত বিএসটিআই’র লোগো ব্যবহার, ভোক্তাদের সাথে প্রতারণাসহ বিভিন্ন অভিযোগে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় বান্দুরা বেকারী এবং চিশতীয়া বেকারী নামক ০২টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১,০০,০০০/- করে সর্বমোট ২,০০,০০০/-(দুই লক্ষ টাকা) অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।

অভিযানকালে বিএসটিআই’র পরিদর্শক জনাব সিরাজাম মুনীরা, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর জনাব আনোয়ার হোসেন এবং দোহার থানা পুলিশ প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করেন।

অভিযানকালে সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানের মালিক/পরিচালকবৃন্দকে যথাযথ প্রক্রিয়ায় লাইসেন্স গ্রহণপূর্বক জনস্বাস্থ্য রক্ষায় সরকারি নির্দেশনা যথাযথভাবে প্রতিপালনে উদ্বুদ্ধ করা হয়। জনস্বার্থে ভোক্তা অধিকার সংরক্ষণে এবং জনস্বাস্থ্য রক্ষায় দোহার উপজেলায় ভবিষ্যতে এ ধরণের অভিযান ও মনিটরিং অব্যাহত থাকবে বলে জানান।

বিলাশপুরে শিশুকে হত্যা করে মায়ের আত্মহত্যা

ঢাকার দোহার উপজেলার বিলাশপুর ইউনিয়নের খাজার বাজার এলাকার কাজল আক্তার (৩০) ও তার ছোট মেয়ে তাব্বাসুম (১৬ মাস) এর রহস্য জনক মৃত্যুর ঘটনা ঘটেছে। কাজলের স্বামী মো: সিরাজ সৌদি প্রবাসী।

বুধবার দুপুরে বিলাশপুর ইউনিয়নের খাজার বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে। মৃত্যুর আগে কাজল একটি চিঠি লিখে যায়। যেখানে লেখা ছিল
“সবার কাছে একটি অনুরোধ, আমার লাসটি ময়নাতদন্তে দিয়েন না। আর আমার স্বামীরে আমার লাসটি দেখাইয়েন না। যদি দেখান তাহলে আমি মরেও শান্তি পাবো না। সবার কাছে আমি খমা চাই। যদি কোন ভুল করে থাকি, তাহলে আমাকে মাফ করে দিবেন। মা আমার খদিজাকে দেখে রেখ আর তোমার কাছে রেখ।
আমার মরা লাসটা যেনো আমার দাফন কাফন করা হয় বাবা বাড়িতে।”

এবিষয়ে তার শাশুড়ি ওসিমন নেছা বলেন, আমার ছেলের বউ প্রতিদিন দুপুরে দরজা আটকে ঘুমিয়ে থাকতো ছোট মেয়ে তাব্বাসুমাকে নিয়ে। আমি বাহিরে গিয়েছিলাম। এসে খাবার জন্য ডাকি। তখন ভিতর থেকে কোন সাড়াশব্দ না পেয়ে, আমি বউয়ের মাকে ফোন দেই। তখনও ডাকলে কোন সাড়াশব্দ না পেয়ে, আমরা টিনের ফাঁক দিয়ে তাকিয়ে দেখি, বউ ও আমার নাতনি ঝুলে আছে। তখন আমরা চিৎকার করলে আশেপাশের লোকজন এসে জড়ো হয়। পরে তারা দরজা ভেঙে ভিতরে ঢুকে।

কাজলের মা রিবারন বলেন, আমি এসে দেখি দরজা বন্ধ। তখন টিনের ফাঁকা দিয়ে তাকিয়ে দেখি, আমার মেয়ে ঝুলতেছে। তখন চিৎকার করলে লোকজন এসে দরজা ভেঙে ভিতরে ঢুকে।
তিনি আরো বলেন, আমার মেয়ের সাথে জামাই এর ড্রাম নিয়ে ঝগড়া হয়। তখন আমার মেয়ে আমাকে জানায়।

স্থানীয় বাসিন্দা রশনা আক্তার জানান, আমার সাথে কাজলের সকাল ৭ টায় কথা হয়। আমি দুধ দিতে আসলে, সে বলে এত সকালে এসেছেন কেন। তখন আমি বলেছি আজকে সকালেই দিব সেজন্য এসেছি।
তিনি আরো জানান, কাজলের অনেক জেদ ছিল, সেজন্য হয়তোবা সে এই কাজ করেছে।

শেখ দেলোয়ার হোসেন জানান, আমরা এসে দেখি দরজা বন্ধ তখন দরজা ভেঙে ভিতরে ঢুকি। পরে দেখি ফ্যানের সাথে দুই ওড়না দুইজনের গলায় পেচানো। পরে আমরা পুলিশে ফোন দিলে, তারা এসে লাশ নামায়।

এ বিষয় দোহার সার্কেল এএসপি আশরাফুল আলম জানান, খবর পেয়ে আমরা পুলিশ পাঠিয়েছি। সুরতহাল করে থানায় লাশ নিয়ে আসা হয়েছে। এখনো তার পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ করা হয়নি। তারপরও আমরা বিষয়টি ক্ষতিয়ে দেখতেছি। এটি কি হত্যা না কি আত্মহত্যা? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন ময়নাতদন্ত হলে আমরা বলতে পারব।