দোহারে আবেদনের ৩ বছরেও বিদ্যুৎ পায়নি অনেক পরিবার

প্রকাশ:

শেয়ার করুন:

নিউজ৩৯♦ ওভার লোডের অজুহাতে আবেদনের তিন বছরেও বিদ্যুৎ সংযোগ পাননি ঢাকার দোহার উপজেলার চর মোহাম্মদপুর গ্রামের অন্তত ৩০ পরিবারের।

এই ৩০ ভুক্তভোগী পবিবারের এক সদস্য দোহার উপজেলার চর মোহাম্মদপুর গ্রামের প্রবাসী শেখ ইউসুফের স্ত্রী আমেনা বেগম বলেন, ২০১২ সালের ১ জানুয়ারি আবাসিক বিদ্যুৎ সংযোগ চেয়ে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২ দোহার জোনাল অফিসে আবেদন করেন। পরে সংশ্লিষ্টরা বেশ কয়েকবার আমার বাড়ি সরেজমিন দেখেন। এ সময় আমাকে মিটার বাবদ টাকা জমা দিতে বলেন। কয়েকদিন পর আমি অফিসে গিয়ে মিটার বাবদ ৬শ টাকা জমা দিই। সে সময় কিছু দিনের মধ্যে আমাকে বিদ্যুৎ সংযোগ দিবে বলে আশ্বস্ত করেন। কিন্তু ৩ বছর পার হলেও আমি বিদ্যুৎ পাইনি। এ রকম অভিযোগ শুধু আমেনা বেগমের নয় গ্রামের অন্তত ৩০ পরিবারের।

দোহার পল্লী বিদ্যুৎ অফিসের এজিএম আল-আমিন বলেন, ওভার লোডের কারণে এতদিন বিদ্যুৎ সংযোগ দিতে পারিনি। এখন ওভার লোড কেটে গেলেও মিটার নেই। মিটার আসলেই সংযোগ দেয়া হবে। ডিজিএম আবদুল লতিফ বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজ নিয়ে দেখা হবে।

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

বান্দুরা থেকে সন্দেহভাজন মাদক ব্যবসায়ী আটক

ঢাকার নবাবগঞ্জ উপজেলার পুরাতন বান্দুরা পিত্তিতলা এলাকা থেকে তৌকির নামে এক সন্দেহভাজন মাদক ব্যবসায়ীকে আটক করে স্থানীয় যুবসমাজ।...

জয়পাড়ায় দোকান থেকে কর্মচারীকে তুলে নিয়ে নির্যাতন, আটক ২

ঢাকার দোহারে এক দোকান কর্মচারীকে দোকান থেকে তুলে নিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগে দুই যুবককে আটক...

দোহার প্রেসক্লাব থেকে সাংবাদিক তানজিম ইসলামকে স্থায়ী বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার প্রেসক্লাবের সাধারণ সদস্যপদ থেকে সাংবাদিক তানজিম ইসলাম আহাদকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। প্রেসক্লাবের...

মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে শোল্লা ইউনিয়নের যুবসমাজের ‘রণহুঙ্কার’: ঐক্যবদ্ধ গ্রামবাসী

নিজস্ব প্রতিবেদক, নবাবগঞ্জ: ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নে মাদকের নীল দংশন আর সন্ত্রাসের রাজত্বের বিরুদ্ধে এবার রুখে দাঁড়িয়েছে...